পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- পরীক্ষা - ৬ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক: কম্পিউটারের পেরিফেরালস, সফটওয়্যার, তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি সম্পর্কিত Abbreviation. উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]। [নম্বর কাভার -৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
নিচের কোনটি কম্পিউটার সফটওয়্যার নয়?
  1. Adobe Photoshop
  2. Disk Drive
  3. Pagemaker
  4. Video Player
ব্যাখ্যা
• সফটওয়্যার (Software):
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- উল্লেখযোগ্য কয়েকটি সফটওয়্যারের উদাহরণ হলো:
• DOS,
• Windows,
• MS Office,
• Adobe Photoshop,
• Video Player,
• Pagemaker ইত্যাদি

• Disk Drive একটি কম্পিউটার হার্ডওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে কোন কোম্পানি?
  1. মাইক্রোসফট
  2. ইনটেল
  3. কমপ্যাক
  4. এপসন
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল  ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: dw.com এবং Live MCQ লেকচার শীট।
.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Windows Xp
  2. Safari
  3. Unix
  4. Linux
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows Xp,
• Linux,
• Unix,
• Mac OS,
• Solaris ইত্যাদি।

• Safari একটি ওয়েব ব্রাউজার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি মেটার অধীনস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম?
  1. ইন্সট্রাগ্রাম
  2. লিঙ্কডইন
  3. টুইটার
  4. জুম
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
 - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি মেটার অধীনস্ত।

উৎস: ব্রিটানিকা।
.
Bing ওয়েব সার্চ ইঞ্জিনটি কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
  1. গুগল
  2. আইবিএম
  3. মাইক্রোসফট
  4. ইয়াহু
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing

উৎস: ব্রিটানিকা।
.
অ্যাপল ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা কে?
  1. স্টিভ ওয়াজনিয়াক
  2. ল্যারি পেজ
  3. বব মিনার
  4. পল অ্যালান
ব্যাখ্যা
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
- ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপেল প্রতিষ্ঠিত হয়।
- Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne
- Headquarters: Cupertino, California, United States
- CEO: Tim Cook 

উৎস: ব্রিটানিকা
.
নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নয়?
  1. MySQL
  2. Microsoft Access
  3. Apache Cassandra
  4. Norton
ব্যাখ্যা
• ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমহ:
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- কয়েকটি জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলো:
• Microsoft Access,
• মাইএসকিউএল,
• মাইক্রোসফট এসকিউএল সার্ভার,
• কোরেল প্যারাডক্স,
• MongoDB
• PostgreSQL
• Redis
• Apache Cassandra
• Oracle ইত্যাদি।

- Norton একটি কম্পিউটার এন্টিভাইরাস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
.
PDF এর পূর্ণরূপ কোনটি?
  1. Portfolio Document File
  2. Port-independent Document File
  3. Portable Document Format
  4. Portable Document File
ব্যাখ্যা
• PDF:
- PDF এর পূর্ণরূপ Portable Document Format
- একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়।
- পিডিএফ হল Camelot Project এর ফলাফল,  Adobe Inc. দ্বারা শুরু করা একটি উদ্যোগ।
- cofounder: John Warnock
- 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা
.
ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস নিচের কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত?
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. ওরাকল
  4. গুগল
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন:
- ওরাকল কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কোম্পানি।
- Headquarters: Austin, Texas, United States
- ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস।
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- CEO: Safra Catz
- ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- ১৯৯৮ সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্টা করেন।

উৎস: সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইট
১০.
গুগল এর সদরদপ্তর অবস্থিত-
  1. Silicon Valley, California
  2. Santa Clara, California
  3. Armonk, New York
  4. Mountain View, California
ব্যাখ্যা
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস: google