পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
সম্প্রতি সামরিক সহযোগিতার’ ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার কোন দেশ?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. ভুটান
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• মালদ্বীপ:

→ ‘সামরিক সহযোগিতার’ ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।
→ এই চুক্তিকে মালদ্বীপের ভারতীয় বলয় থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
→ ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী ও চীনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
→ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। কিন্তু গত বছরের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থী রাজনীতিক মোহাম্মদ মুইজ্জু। তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে।
→ চীনের সামুদ্রিক গবেষণা জাহাজ জিয়াং ইয়াং হং ৩-কে মালদ্বীপে নোঙরের অনুমতি দেওয়া হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে বেইজিং সফরের গিয়ে চীনের সঙ্গে অবকাঠামো, জ্বালানি ও কৃষি সম্পর্কিত কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: নৈদিক ইত্তেফাক (০৬ মার্চ ২০২৪)।
.
১২ মার্চ, ২০২৪ বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করা আন্তঃনগর ট্রেনের নাম কী?
  1. ঢাকা এক্সপ্রেস
  2. বুড়িমারী এক্সপ্রেস
  3. মেলাঘর এক্সপ্রেস
  4. বঙ্গবন্ধু এক্সপ্রেস
সঠিক উত্তর:
বুড়িমারী এক্সপ্রেস
উত্তর
সঠিক উত্তর:
বুড়িমারী এক্সপ্রেস
ব্যাখ্যা
বুড়িমারী এক্সপ্রেস:
→ বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’।
→ বুড়িমারীবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন ঘটলো এর মাধ্যমে। 
→ ১২ মার্চ, ২০২৪ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের তিনজন সংসদ সদস্য।
→ ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিনবিঘা করিডোর পরদির্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ট্রেনটি চালুর সম্ভব্যতা যাচাই করতে ২০১৮ সালের ১৬ জুন লালমনিরহাট বুড়িমারী রেলপথ পরিদর্শন করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। 

তথ্যসূত্র: যুগান্তর ও ইত্তেফাক (১২ মার্চ, ২০২৪)।
.
২০২৪ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী পালিত হয়?
  1. ১০৩তম
  2. ১০৪তম
  3. ১০৫তম
  4. ১০৬তম
সঠিক উত্তর:
১০৪তম
উত্তর
সঠিক উত্তর:
১০৪তম
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

→ ১৭ মার্চ, ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়।
→ সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
→  দিবসটি উদযাপনে ১৭ মার্চ দেশের সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭মার্চ, ২০২৪)।

.
জাতীয় সংসদে 'অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' পাস হয় -
  1. ৪ মার্চ, ২০২৪
  2. ৫ মার্চ, ২০২৪
  3. ৬ মার্চ, ২০২৪
  4. ৮ মার্চ, ২০২৪
সঠিক উত্তর:
৫ মার্চ, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
৫ মার্চ, ২০২৪
ব্যাখ্যা
• 'অফশোর ব্যাংকিং বিল, ২০২৪:
→ জাতীয় সংসদে 'অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' পাস হয় - ৫ মার্চ, ২০২৪।
→ সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ পাস করা হয়েছে।
→ বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিংয়ে বিদেশের বিভিন্ন উৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল নেওয়া যাবে। 
→ বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিট যেকোনো অনুমোদিত বৈদেশিক মুদ্রায় হিসাব পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র: বাসস (৫মার্চ, ২০২৪)।
.
২০২৪ সালে ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. আলজিয়াস, আলজেরিয়া
  2. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  3. নাইরোবি, কেনিয়া
  4. জেনেভা, সুইজার‌ল্যান্ড
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতিসংঘ পরিবেশ সম্মেলন:
→ UNEA:  United Nations Environment Assembly    
→ আয়োজন – ষষ্ঠ;
→ স্থান - নাইরোবি, কেনিয়া;
→ সময়কাল: ২৬ ফেব্রুয়ারি-১ মার্চ, ২০২৪।

তথ্যসূত্র: UN Environment Programme.
.
বিশ্ব পানি দিবস কবে পালিত হয়?
  1. ২২ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ২৫ মার্চ
  4. ২৬ মার্চ
সঠিক উত্তর:
২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ
ব্যাখ্যা
দিবস:
- বিশ্ব পানি দিবস হচ্ছে - ২২মার্চ।
- ২০২৪ সালে বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হচ্ছে - শান্তির জন্য পানি।
- জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়।
- ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়।
- ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং এর পর থেকে এ দিবস পালনের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
.
বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি:

→ প্রকাশক - Stockholm International Peace Research Institute (SIPRI)
→ বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
→ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত।
→ অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান - ২৬তম।

তথ্যসূত্র: SIPRI.
.
দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী -
  1. ফাহামিদা সুলতান
  2. সায়মা আক্তার সাম্মী
  3. ওয়াসিকা আয়শা খান
  4. জুবায়দা খানম
সঠিক উত্তর:
ওয়াসিকা আয়শা খান
উত্তর
সঠিক উত্তর:
ওয়াসিকা আয়শা খান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী:

→ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। 
→ নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান।
→ তিনি দেশের প্রথম নারী, যিনি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। 
→ ১ মার্চ, ২০২৪ মন্ত্রিসভায় নতুন এই প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
.
বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
  1. ১ মার্চ, ২০২৪
  2. ৩ মার্চ, ২০২৪
  3. ৫ মার্চ, ২০২৪
  4. ৭ মার্চ, ২০২৪
সঠিক উত্তর:
১ মার্চ, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১ মার্চ, ২০২৪
ব্যাখ্যা
• ব্যাংকাস্যুরেন্স:
- জাতীয় বিমা দিবস উপলক্ষে ১ মার্চ,২০২৪ উদ্বোধন করা হয় ব্যাংকে বিমাপণ্য বেচাকেনার সেবা ‘ব্যাংকাসুরেন্স’।
- এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ব্যাংক গ্রাহকদের কাছে বিমা পরিষেবা বিক্রির ব্যবস্থা ‘ব্যাংকাসুরেন্স’ নামে পরিচিত।
- এখানে ব্যাংকগুলো কেবল করপোরেট প্রতিনিধি হিসেবে কাজ করবে। তারা নিজেদের গ্রাহকদের বিমা পলিসি সম্পর্কে জানাবে এবং আগ্রহী গ্রাহকদের কাছে সেগুলো বিক্রি করবে।
- প্রাথমিকভাবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের কিছু শাখায় সেবাটি মিলবে। ধীরে ধীরে তাদের সব শাখায় এবং অন্যান্য ব্যাংকও ব্যাংকাস্যুরেন্স সেবা দেবে। 

তথ্যসূত্র: ইত্তেফাক (১মার্চ, ২০২৪)।
১০.
সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া সর্বশেষ স্কিম কোনটি?
  1. প্রবাস
  2. প্রগতি
  3. সমতা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• প্রত্যয় স্কিম:

→ সর্বজনীন পেনশনে ‘প্রত্যয়’ নামে নতুন স্কিম চালু করা হয়েছে।
→ সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম নিতে পারবেন।
→ ২০২৪ সালের ১৩ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ-প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করেছে সরকার।

তথ্যসূত্র: ইত্তেফাক (২০ মার্চ, ২০২৪)।
১১.
২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ৩১তম
  2. ৩২তম
  3. ৩৩তম
  4. ৩৫তম
সঠিক উত্তর:
৩২তম
উত্তর
সঠিক উত্তর:
৩২তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক সন্ত্রাস সূচক:

- ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics & Peace (IEP) প্রকাশ করে।
- অন্তর্ভুক্ত দেশ - ১৫৪টি।
- সূচক অনুযায়ী শীর্ষ দেশ - বুরকিনা ফাসো।
- সূচকে বাংলাদেশের অবস্থান - ৩২তম।

তথ্যসূত্র: বৈশ্বিক সস্ত্রাস সূচক ২০২৪।
১২.
বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ?
  1. ফ্রান্স
  2. সুইডেন
  3. জার্মানি
  4. পেরু
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
• গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি:
→ বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয় - ফ্রান্স।
→ দেশটির পার্লামেন্টের উভয়পক্ষের আইনপ্রণেতারা এই পদক্ষেপকে বৈধতা দিতে ভোট দিয়েছেন। এর পক্ষে ভোট পড়েছে ৭৮০,  বিপক্ষে পড়েছে ৭২টি যা এই পদক্ষেপকে সাংবিধানিক স্বীকৃতি দিতে যথেষ্ট।
→ এই পদক্ষেপকে ফ্রান্সের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন দেশটির আইনপ্রণেতারা। 

তথ্যসূত্র: ইত্তেফাক ও আল জাজিরা।
১৩.
সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
  1. শানজিদা খানম
  2. শরিফা খান
  3. মেহেরুন্নেছা
  4. জাকিয়া সুলতানা
সঠিক উত্তর:
শরিফা খান
উত্তর
সঠিক উত্তর:
শরিফা খান
ব্যাখ্যা
• শরিফা খান:
→ বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর–উত্তর ছুটিতে থাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব শরিফা খান।
→ তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে।
→ তিনিই প্রথম বাংলাদেশি নারী, যিনি বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।
→ শরিফা খানের আগে বিশ্বব্যাংকে এই পদে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। 

তথ্যসূত্র: প্রথম আলো।
১৪.
ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধঅরণ পরিষদে প্রস্তাব পাস হয় করে?
  1. ১৩ মার্চ, ২০২৪
  2. ১৫ মার্চ, ২০২৪
  3. ১৭ মার্চ, ২০২৪
  4. ২৩ মার্চ, ২০২৪
সঠিক উত্তর:
১৫ মার্চ, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১৫ মার্চ, ২০২৪
ব্যাখ্যা
- মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ ও ইসলামবিদ্বেষ (ইসলামোফবিয়া) প্রতিহতের জন্য বিশেষ দূত নিয়োগের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন একটি প্রস্তাব পাস হয়েছে। 
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ মার্চ, ২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপন করে।
- প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ ১১৫টি দেশ ভোট দিয়েছে।
- ভোটদানে বিরত থেকেছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ৪৪টি দেশ।

তথ্যসূত্র: প্রথম আলো।
১৫.
১৯তম G-20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ১৬-১৭ নভেম্বর, ২০২৪
  2. ১৮-১৯ নভেম্বর, ২০২৪
  3. ২০-২১ নভেম্বর, ২০২৪
  4. ২৮-২৯ নভেম্বর, ২০২৪
সঠিক উত্তর:
১৮-১৯ নভেম্বর, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১৮-১৯ নভেম্বর, ২০২৪
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জি-২০ সম্মেলন:
- ১৯-তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

- সর্বশেষ ১৮-তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩; ভারতের রাজধানী নয়া-দিল্লীতে।
- এই সম্মেলনে নতুন স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয়।

তথ্যসূত্র: জি-২০ ওয়েবসাইট।
১৬.
'বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
  1. ৩৯ কিলোমিটার
  2. ৪১ কিলোমিটার
  3. ৪৯ কিলোমিটার
  4. ৬১ কিলোমিটার
সঠিক উত্তর:
৪১ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪১ কিলোমিটার
ব্যাখ্যা
বুড়িগঙ্গা নদী:
→ 'বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য - ৪১ কিলোমিটার। 
→ সরকারি-বেসরকারি নথিপত্র থেকে উইকিপিডিয়াসহ সব জায়গায় বুড়িগঙ্গার উৎপত্তিস্থল হিসেবে ‘তুরাগ’ নদকে বলা হয়ে আসছে; যা মূলত ‘ধলেশ্বরী’ নদী হবে।
→ আবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জাতীয় নদী রক্ষা কমিশন বলছে বুড়িগঙ্গা নদীর প্রকৃত দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, বিআইডব্লিউটিএর হিসাবে ৪৫ কিলোমিটার এবং পর্যটন করপোরেশনের হিসাবে ২৭ কিলোমিটার। কিন্তু এসব তথ্য ভুল।
→ এক গবেষণায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত দৈর্ঘ্য নিরূপণ করে দেখা গেছে, কেরানীগঞ্জের হযরতপুরের ধলেশ্বরীর উৎপত্তিস্থল থেকে কোন্ডা ইউনিয়নের জাজিরা পর্যন্ত বুড়িগঙ্গার দৈর্ঘ্য ৪১ কিলোমিটার।

তথ্যসূত্র: সমকাল।
১৭.
বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম -
  1. আলভিলা
  2. ভিসিনা
  3. ডেভিন
  4. নেজেট
সঠিক উত্তর:
ডেভিন
উত্তর
সঠিক উত্তর:
ডেভিন
ব্যাখ্যা
বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার:
→ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
→ আধুনিক এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
→ যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন তেমনি একটি তাকলাগানো উদ্ভাবন সামনে এনেছে। তারা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার প্রকৌশলী। এটাই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলী।
→ তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে ডেভিন।

তথ্যসূত্র: প্রথম আলো।