পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
৫৬ কে ৮ঃ৭ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?
  1. ক) ৪৯
  2. খ) ৫৬
  3. গ) ৬৪
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ক) ৪৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৯
ব্যাখ্যা

ধরি,
নতুন সংখ্যা = a
∴ ৫৬ঃa = ৮ঃ৭
বা, ৫৬/a = ৮/৭
বা, ৮a = ৭ × ৫৬
∴ a = ৪৯

.
একটি শ্রেণীকক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকলে, শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীর অনুপাত কত?
  1. ক) ৬ঃ৫
  2. খ) ৫ঃ৩
  3. গ) ৪ঃ৩
  4. ঘ) ৩ঃ২
সঠিক উত্তর:
ঘ) ৩ঃ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ঃ২
ব্যাখ্যা

এখানে,
৬০ সংখ্যাটি শুধুমাত্র ৩ + ২ = ৫ দ্বারা বিভাজ্য
এবং ৬০/৫ = ১২
অর্থাৎ, (৩×১২) = ৩৬ এবং (২×১২) = ২৪ জন হবে।

ঘ ছাড়া বাকী অনুপাতগুলোর ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর সংখ্যা ভগ্নাংশ হিসেবে আসবে। মানুষের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না।

∴ উত্তর - ৩ঃ২

 
.
একটি রশিকে ৩ঃ৫ঃ৭ অনুপাতে বিভক্ত করা হয়েছে। যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য ২০ মিটার হয় তবে, রশিটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬০
  2. খ) ৭৫
  3. গ) ৯০
  4. ঘ) ১০৫
সঠিক উত্তর:
খ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫
ব্যাখ্যা

মনে করি,
তিনটি অংশের দৈর্ঘ্য ৩a, ৫a, ৭a
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্যের পার্থক্য = ৭a - ৩a
= ৪a = ২০
∴ a = ৫
∴ রশিটির দৈর্ঘ্য = ৩a + ৫a + ৭a
= ১৫a
= ১৫ × ৫
= ৭৫ মি.

.
১ঃ৪ অনুপাতটি a:b এর ব্যাস্তানুপাতের সমান হলে, a:b এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ৪ঃ১
  2. খ) ২ঃ১
  3. গ) ১৬ঃ১
  4. ঘ) ১ঃ১৬
সঠিক উত্তর:
গ) ১৬ঃ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ঃ১
ব্যাখ্যা

এখানে, a:b = ৪ঃ১
∴ a:b এর দ্বিগুণানুপাত = ১৬ঃ১

.
b এর ২/৫ অংশ a এর সমান, আবার c এর ৫/৭ অংশ b এর সমান হলে, a : c = ?
  1. ক) ৭ঃ২
  2. খ) ২ঃ৭
  3. গ) ২ঃ৫
  4. ঘ) ৫ঃ২
সঠিক উত্তর:
খ) ২ঃ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ঃ৭
ব্যাখ্যা

এখানে,
a = ২b/৫
আবার,
b = ৫c/৭
বা, c = ৭b/৫
∴ a : c = ২b/৫ : ৭b/৫
= ২ঃ৭

.
A:B = 4:3, B:C = 5:4, D:C = 10:9 হলে, D:A = ?
  1. ক) 2:3
  2. খ) 3:2
  3. গ) 3:5
  4. ঘ) 5:3
সঠিক উত্তর:
ক) 2:3
উত্তর
সঠিক উত্তর:
ক) 2:3
ব্যাখ্যা

A/D = A/B × B/C × C/D
= 4/3 × 5/4 × 9/10
= 3/2
∴ D:A = 2:3

.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৩ঃ৫ঃ৭ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ২১ সে.মি. হলে, পরিসীমা কত মিটার?
  1. ক) ১৫ সে.মি.
  2. খ) ৩০ সে.মি.
  3. গ) ৪৫ সে.মি.
  4. ঘ) ৬০ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৪৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫ সে.মি.
ব্যাখ্যা

ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩a, ৫a, ৭a
∴ ৭a = ২১
বা, a = ৩
∴ পরিসীমা = ৩a + ৫a + ৭a
= ১৫a
= ১৫ × ৩
= ৪৫ সে.মি.

.
৩২ গ্রাম ওজনের গয়নায় সোনা ও তামার অনুপাত ৩ঃ১. কী পরিমাণ সোনা যোগ করলে গয়নায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১ হবে?
  1. ক) ৫ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৭ গ্রাম
  4. ঘ) ৮ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ গ্রাম
ব্যাখ্যা

সোনাঃতামা = ৩ঃ১
∴ অনুপাতের সমষ্টি = ৩ + ১ = ৪
∴ গয়নায়,
সোনার পরিমাণ = ৩২ × ৩/৪ = ২৪ গ্রাম
তামার পরিমাণ = ৩২ × ১/৪ = ৮ গ্রাম
ধরি,
a গ্রাম সোনা মিশাতে হবে।
∴ (২৪ + a):৮ = ৪ঃ১
বা, (২৪ + a)/৮ = ৪/১
বা, ২৪ + a = ৩২
∴ a = ৮

.
রিনির বয়স রানা এবং রনির বয়সের মধ্যসমানুপাতি। যদি রনির বয়স ১২ বছর এবং রানার বয়স ৪৮ বছর হয়, তবে রিনির বয়স কত?
  1. ক) ২৪ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
ক) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ বছর
ব্যাখ্যা

ধরি,
রিনির বয়স a
∴ ৪৮ঃa = a:১২
বা, ৪৮/a = a /১২
বা, a2 = ৫৭৬
∴ a = ২৪

১০.
একটি পেন্সিল ১.০৫ টাকায় কিনে ১.২৬ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

লাভ = ১.২৬ - ১.০৫
= ০.২১
∴ লাভের হার = (০.২১ × ১০০)/১.০৫
= ২০%

১১.
একটি পণ্য ৪৮৩ টাকায় বিক্রি করায় ১৫% লাভ হয়। এতে কত টাকা লাভ হয়?
  1. ক) ৮৪ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ২১ টাকা
  4. ঘ) ৬৩ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৬৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৩ টাকা
ব্যাখ্যা

১৫% লাভে,
বিক্রয় মূল্য ১১৫ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ৪৮৩ টাকা হলে ক্রয় মূল্য = (৪৮৩ × ১০০)/১১৫
= ৪২০ টাকা
∴ লাভ = ৪৮৩ - ৪২০
= ৬৩ টাকা।

১২.
একটি রেফ্রিজারেটর ৪০,০০০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
  1. ক) ৪৫,০০০ টাকা
  2. খ) ৫০,০০০ টাকা
  3. গ) ৫৫,০০০ টাকা
  4. ঘ) ৬০,০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৬০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০,০০০ টাকা
ব্যাখ্যা

২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০,০০০ টাকায় ক্রয়মূল্য = (১০০ × ৪০,০০০)/৮০
= ৫০,০০০ টাকা
∴ ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৫০,০০০ টাকায় বিক্রয়মূল্য = (১২০ × ৫০০০০)/১০০
= ৬০,০০০ টাকা

১৩.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি ৩০০ টাকা অধিক মূল্যে বিক্রি হলে, ১০% লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১৮০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
ব্যাখ্যা

মনেকরি,
ক্রয়মূল্য a টাকা।
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০a/১০০
১০% লাভে বিক্রয়মূল্য = ১১০a/১০০
∴ ১১০a/১০০ - ৯০a/১০০ = ৩০০
বা, ১১০a - ৯০০ = ৩০০ × ১০০
বা, ২০a = ৩০০ × ১০০
বা, a = (৩০০ × ১০০)/২০
= ১৫০০ টাকা।

১৪.
দু'টি শার্টের প্রতিটি ৯৯০ টাকা করে বিক্রি করায় ১ম-টিতে ১০% লাভ এবং ২য়-টিতে ১০% ক্ষতি হলে, মোটের উপর লাভ বা ক্ষতি কত টাকা?
  1. ক) ০ টাকা
  2. খ) ২০ টাকা ক্ষতি
  3. গ) ২২ টাকা লাভ
  4. ঘ) ২৫ টাকা ক্ষতি
সঠিক উত্তর:
খ) ২০ টাকা ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টাকা ক্ষতি
ব্যাখ্যা

১০% লাভে ১ম শার্টের বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/১১০
= ৯০০ টাকা
১০% ক্ষতিতে ২য় শার্টের বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/৯০
= ১১০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = ৯০০ + ১১০০ = ২০০০ টাকা
মোট বিক্রয় মূল্য = ৯৯০ + ৯৯০ = ১৯৮০ টাকা।
∴ ক্ষতি = ২০০০ - ১৯৮০ = ২০ টাকা।

১৫.
একটি জিনিস, নির্মাতা ২০% লাভে এবং খুচরো বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের খুচরা মূল্য ৭২০ টাকা হলে, নির্মাণ খরচ কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৫৫০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
ব্যাখ্যা

ধরি,
নির্মাতা খরচ a টাকা।
∴ ২০% লাভে ১ম বিক্রয়মূল্য = (১২০ × a)/১০০
আবার, ২০% লাভে ২য় বিক্রয় মূল্য = (১২০ × a)/১০০ × ১২০/১০০
= ১৪৪a/১০০
∴ ১৪৪a/১০০ = ৭২০
বা, a = (৭২০ × ১০০)/১৪৪
= ৫০০ টাকা

১৬.
একটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৪ঃ৫ হলে, লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য যথাক্রমে ৪a, ৫a
∴ লাভ = ৫a - ৪a = a
∴ লাভের হার = (a × ১০০)/৪a
= ২৫%

১৭.
একব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিয়ে দিয়েও ১৫% লাভ করে। যে দ্রব্যের ক্রয়মূল্য ৫৬০ টাকা তার ধার্যমূল্য কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৬৭৫ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা

এখানে,
ক্রয়মূল্য ৫৬০ টাকা।
১৫% লাভে বিক্রয়মূল্য = (১১৫ × ৫৬০)/১০০
= ৬৪৪ টাকা
আবার,
৮% কমিশনে,
ধার্যমূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১০০ - ৮ = ৯২ টাকা
অর্থাৎ, বিক্রয়মূল্য ৯২ টাকায় ধার্যমূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ৬৪৪ টাকায় ধার্যমূল্য = (১০০ × ৬৪৪)/৯২
= ৭০০ টাকা

১৮.
এক ডজন ডিম ১২০ টাকায় ক্রয় করে হালি প্রতি ৫০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৭%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

এখানে,
১টি ডিমের ক্রয় মূল্য = ১২০/১২ = ১০ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য = ৫০/৪ = ২৫/২
∴ লাভ = (২৫/২) - ১০
= ৫/২ টাকা
লাভের হার = (৫ × ১০০)/(১০ × ২)
= ২৫%