পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
'সর্বজন' শব্দের বিশেষণ কোনটি?
  1. সার্বজনীয়
  2. সর্বজনীনতা
  3. সার্বজনীন
  4. সর্বজনীয়
সঠিক উত্তর:
সার্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
সার্বজনীন
ব্যাখ্যা
• 'সর্বজন' শব্দের বিশেষণ — 'সার্বজনীন'।

• 'সর্বজন' - শব্দের অর্থ:
- সকল নরনারী।

অন্যদিকে, 
সর্বজনীন (বিশেষ্য) - সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'অলীক' এর বিপরীতার্থক শব্দ -
  1. লৌকিক
  2. প্রাকৃতিক
  3. নবীন
  4. সত্য
সঠিক উত্তর:
সত্য
উত্তর
সঠিক উত্তর:
সত্য
ব্যাখ্যা
• 'অলীক' শব্দের বিপরীত শব্দ - 'সত্য'/'বাস্তব।

• অলীক:
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ - মিথ্যা, অসত্য।
- এর বিপরীত শব্দ - সত্য।

কিছু বিপরীতার্থক শব্দ - 
• অনুগ্রহ - নিগ্রহ, 
• অর্বাচীন - প্রাচীন,
• প্রবীণ - নবীন,
• প্রাকৃতিক - কৃত্রিম,

• অধিত্যকা - উপত্যকা,  
• জ্ঞাত - অজ্ঞাত,  
• অর্থী - প্রত্যর্থী, 
• অনুরাগী - বিরাগী  ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আত্মজ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. অলংকার
  3. পুত্র
  4. চারাগাছ
সঠিক উত্তর:
পুত্র
উত্তর
সঠিক উত্তর:
পুত্র
ব্যাখ্যা
• 'পুত্র' এর সমার্থক শব্দ:
আত্মজ,
- দুলাল, 
- নন্দন,
- তনয়,
- ছেলে,
- পোলা, 
- সুত,
- বেটা ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম-১০ম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'মামলা' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মামলা' আরবি ভাষার শব্দ।

• 'মামলা' শব্দের অর্থ:
- কোনো বিতর্কিত বিষয় নিষ্পত্তির জন্য আদালতে অভিযোগ দায়ের, মোকদ্দমা।

আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি অশুদ্ধ?
  1. পরিবহণ
  2. বিভীষণ
  3. অপরাহ্ন
  4. রূপায়ণ
সঠিক উত্তর:
অপরাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপরাহ্ন' - শব্দটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান - 'অপরাহ্ণ'।

• 'অপরাহ্ণ' শব্দের অর্থ:
- মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

অপশনের অন্যান্য বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'নিরবধি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নির + বধি
  2. নিঃ + অবধি
  3. নিরঃ + অবধি
  4. নির + অবধি
সঠিক উত্তর:
নিঃ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + অবধি
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম: 
- সন্ধিবদ্ধ শব্দে র থাকলে র-এর পরিবর্তে ( ঃ) হয়।
যেমন: 
- নিঃ + আকার - নিরাকার।
- দুঃ + আচার - দুরাচার।
- নিঃ + অবধি - নিরবধি।
- নিঃ + অক্ষর - নিরক্ষর।
- দুঃ + অবস্থা - দুরবস্থা।
- চতুঃ + অঙ্গ - চতুরঙ্গ।
- অহঃ + অহ - অহরহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. হরিশচন্দ্র মিত্র
  2. কুসুমকুমারী দাশ
  3. মদনমোহন তর্কালঙ্কার
  4. সুকুমার রায়
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যা
"আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।" - পঙ্‌ক্তিগুলো হরিশচন্দ্র মিত্র রচিত ‘বড় কে’ কবিতার অন্তর্ভুক্ত।
 ----------------- 
হরিশচন্দ্র মিত্র:
- হরিশচন্দ্র মিত্র তিনি একাধারে কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাদিক ছিলেন।
- তিনি ১৮৩৭ সালে ঢাকায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৮৫৮ সালে তাঁর প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়।
 
তাঁর রচিত অন্যান্য নাটক গুলো হলো:
- ম্যাও ধরবে কে, 
- ঘর থাকতে বাবুই ভেজ,
- জানকী নাটক,
- জয়দ্রথবধ বৃত্তান্ত ইত্যাদি।
 
তাঁর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো: 
- হাস্যরসতরঙ্গিণী,
- বিধবা বঙ্গললনা,
- বীর বাক্যাবলী,
- কীচকবধ কাব্য,
- বঙ্গবালা,
- রামায়ণ ইত্যাদি।
 
তাঁর গীতিনাট্যগুলি হলো: 
- আগমনী,
- নতুন জামাই,
- হঠাৎ বাবু,
- ছাল নাই কুকুরের বাঘা নাম ইত্যাদি।
 
উৎস: বাংলাপিডিয়া; ‘বড় কে’ কবিতা।
.
'Civil' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সাধারণ
  2. দেওয়ানি
  3. কেরানি
  4. সামাজিক
সঠিক উত্তর:
দেওয়ানি
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানি
ব্যাখ্যা
'Civil' এর বাংলা পরিভাষা- দেওয়ানি/অ-সামরিক।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
- 'Civil Court' এর বাংলা পরিভাষা- দেওয়ানি আদালত।
- 'Civil Defence' এর বাংলা পরিভাষা- বেসামরিক প্রতিরক্ষা।
- 'Civil Aviation' এর বাংলা পরিভাষা - বেসামরিক বিমানচলাচল।
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - সংস্করণ।
- ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
কোনটি তালব্য বর্ণ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• তালব্য ধ্বনি:
- জিভের পাতা উঁচু করে অগ্রতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। 

- স্বরবর্ণের মধ্যে তালব্য বর্ণ হচ্ছে - ই, ঈ।
এ, ঐ - কণ্ঠ তালব্য ধ্বনি।
উ, ঊ - ওষ্ঠ্য ধ্বনি।
ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বানিজ্য
  2. স্বতপ্রণোদিত
  3. দূরীভূত
  4. প্রোজ্বল
সঠিক উত্তর:
দূরীভূত
উত্তর
সঠিক উত্তর:
দূরীভূত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'দূরীভূত' - শুদ্ধ বানান।

'দূরীভূত' শব্দের অর্থ:
- দুর করা হয়েছে এমন।

অন্য অপশনের শুদ্ধ বানান:
• বানিজ্য - বাণিজ্য, 
• স্বতপ্রণোদিত - স্বতঃপ্রণোদিত, 
• প্রোজ্বল - প্রোজ্জ্বল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'অনুচিত' কোন সমাসের উদাহরণ? 
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. নিত্য সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। 
'অনুচিত' তৎপুরুষ সমাস এর একটি প্রকার নঞ তৎপুরুষ সমাসের অন্তর্ভূক্ত। 

নঞ তৎপুরুষ সমাস:
নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন-
নয় সুখ = অসুখ,
নয় উচিত = অনুচিত,
নেই বিশ্বাস = অবিশ্বাস,
নাই হায়া = বেহায়া প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'বিদুষী' শব্দটি কোন লিঙ্গ?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. উভয়লিঙ্গ
  4. ক্লীবলিঙ্গ
সঠিক উত্তর:
স্ত্রীলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রীলিঙ্গ
ব্যাখ্যা
• লিঙ্গ:
লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে। 
লিঙ্গ চার প্রকার।
যথা :
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন: মানুষ, গরু, শিশু, সন্তান, বাঙালি।
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ব্যাকরণ ও নির্মিতি- অষ্টম শ্রেণি।
১৩.
"যে নারীর স্বামী ও পুত্র মৃত" এর এক কথায় প্রকাশ -
  1. অনূঢ়া
  2. নবোঢ়া
  3. অবীরা
  4. প্রোষিতভর্তৃকা
সঠিক উত্তর:
অবীরা
উত্তর
সঠিক উত্তর:
অবীরা
ব্যাখ্যা
• "যে নারীর স্বামী ও পুত্র মৃত" এর এক কথায় প্রকাশ - অবীরা। 

অন্যদিকে, 
• যে নারীর এখনো বিয়ে হয় নি - অনূঢ়া
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া।
• যে নারীর স্বামী বিদেশে থাকে - প্রোষিতভর্তৃকা। 

উৎস: বাংলা একাডেমি অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
১৪.
'নির্বাত' শব্দের অর্থ কী?
  1. জরাহীন
  2. বায়ুহীন
  3. নিন্দা
  4. বাধাহীন
সঠিক উত্তর:
বায়ুহীন
উত্তর
সঠিক উত্তর:
বায়ুহীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নির্বাত' শব্দের অর্থ - বায়ুহীন।

অন্যদিকে, 
• নির্জর - জরাহীন, 
• নির্বাদ- নিন্দা,
• নির্বাধ - বাধাহীন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'বিদিত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ বিদ্‌ + ইত
  2. √ বিদ্‌ + ত
  3. √ বিদ্‌ + অত
  4. √ বদ্‌ + ইত
সঠিক উত্তর:
√ বিদ্‌ + ত
উত্তর
সঠিক উত্তর:
√ বিদ্‌ + ত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বিদিত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয়: '√ বিদ্‌ + ত'।

• 'বিদিত' শব্দের অর্থ:
- জেনেছে এমন,
- জ্ঞাত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
"আকাশে মেঘ জমেছে, তাই বৃষ্টি হতে পারে।" - কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. খণ্ড বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

যৌগিক বাক্য: 
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন-
- আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, কারণ আজ ছুটি ছিল।
- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসলো।
- বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
-------------------
• "আকাশে মেঘ জমেছে, তাই বৃষ্টি হতে পারে।" - বাক্যটি একটি যৌগিক বাক্য।

কারণ:
যৌগিক বাক্য হল এমন বাক্য যেখানে দুটি বা ততোধিক স্বাধীন বাক্যাংশ যুক্ত থাকে সংযোজক (conjunction) দ্বারা।

- "আকাশে মেঘ জমেছে": এটি একটি স্বাধীন বাক্য।
- "বৃষ্টি হতে পারে": এটিও একটি স্বাধীন বাক্য।

এ দুটি বাক্যাংশকে "তাই" (কারণ এবং ফলাফল নির্দেশক সংযোজক) দ্বারা যুক্ত করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি 'অপিনিহিতি' ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়?
  1. সত্য  > সইত্য
  2. আজি > আইজ
  3. স্কুল> ইস্কুল
  4. চারি > চাইর
সঠিক উত্তর:
স্কুল> ইস্কুল
উত্তর
সঠিক উত্তর:
স্কুল> ইস্কুল
ব্যাখ্যা
অপিনিহিতি: 
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন: 
- সত্য  > সইত্য,
- আজি > আইজ,
- চারি > চাইর,
- সাধু > সাউধ,
- বাক্য > বাইক্য ইত্যাদি।

অন্যদিকে,
- 'স্কুল> ইস্কুল'  আদি স্বরাগম ধ্বনি পরিবর্তন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
ক্রিয়ার কাল কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৬ প্রকার
সঠিক উত্তর:
৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৩ প্রকার
ব্যাখ্যা
ক্রিয়ার কাল:
- ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে।
- ক্রিয়ার কাল তিন প্রকার।
যথা, 
- বর্তমান কাল,
- অতীত কাল,
- ভবিষ্যৎ কাল।

• বর্তমান কাল:
- বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।
- বর্তমান কাল চার প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং অনুজ্ঞা বৰ্তমান৷

• অতীত কাল:
- অতীতে যে ক্রিয়া সম্পন্ন হত তাকে অতীত কাল বলে।
- অতীত কাল চার প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্য বৰ্তমান ৷

• ভবিষ্যৎ কাল: 
- ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎ কাল বলে।
- ভবিষ্যৎ কাল তিন প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১৯.
নিচের কোনটি বিভক্তিহীন অনুসর্গ?
  1. আগে
  2. কাছে
  3. অবধি
  4. মাঝে
সঠিক উত্তর:
অবধি
উত্তর
সঠিক উত্তর:
অবধি
ব্যাখ্যা
বিভক্তির ভিত্তিতে বাংলা ব্যাকরণের অনুসর্গ গুলোকে বিভক্তিহীন ও বিভক্তিযুক্ত এ দুই অবস্থায় দেখা যায়।
যথা:

• বিভক্তিহীন অনুসর্গ:
কিছু অনুসর্গ গঠনের দিক থেকে বিভক্তিহীন।
যেমন: 
অপেক্ষা, অবধি, কর্তৃক, ছাড়া, দ্বারা, নাগাদ, পর্যন্ত, প্রতি, বিনা, ব্যতীত, মতো।
ফারসি অনুসর্গ বিভক্তিহীন : দরুন, বনাম, বরাবর, বাবদ।

• বিভক্তিযুক্ত অনুসর্গ:
এ জাতীয় অনুসর্গের অধিকাংশই নাম অনুসর্গ '-এ' বিভক্তিযুক্ত।
যেমন:
আগে, পরে, কাছে, কারণে, দিকে, নিচে, পাশে, পেছনে, বাইরে, ভেতরে, মধ্যে, মাঝে, সঙ্গে, সাথে, সামনে, সম্মুখে।

- ক্রিয়া অনুসর্গগুলো '-ইয়া জাত-এ' বিভক্তিযুক্ত। যেমন-করে, চেয়ে, থেকে, দিয়ে, লেগে, হতে। কোনে কোনো ফারসি অনুসর্গ 'এ' বিভক্তি যোগে গঠিত। যেমন-বদলে, বাদে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
নিচের কোন শব্দটি পরোক্ষ উক্তিতে ব্যবহৃত হয়?
  1. ইহা
  2. ওখানে
  3. এখন
  4. সেখানে
সঠিক উত্তর:
সেখানে
উত্তর
সঠিক উত্তর:
সেখানে
ব্যাখ্যা
উক্তির প্রত্যক্ষ ও পরােক্ষ রূপ:
প্রত্যক্ষ -------- পরোক্ষ।
• এখন - তখন। 
• আগামীকাল - পরদিন । 
• ইহা - তাহা। 
• গতকাল - আগেরদিন।
• আজ - সেদিন।
• ওখানে - ঐখানে। 
• গতকল্য - পূর্বদিন। 
• এখানে - সেখানে।
• এ - সে।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
২১.
What is the synonym of the word 'Liaison'?
  1. Collaboration
  2. Variance
  3. Hostile
  4. Severance
সঠিক উত্তর:
Collaboration
উত্তর
সঠিক উত্তর:
Collaboration
ব্যাখ্যা
• Liaison (noun) [uncountable noun] দুই পক্ষের সংযোগ বা যোগাযোগ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Collaboration (noun)
- সহযোগিতা।

খ) Variance (noun) [uncountable noun]
- অমিল; অনৈক্য; বিরোধ; মতবিরোধ; অবনিবনা।

গ) Hostile (adjective)
- শত্রুপক্ষীয়; বৈরী: শত্রুবাহিনী; প্রতিকূল; বৈরী; বিদ্বেষী; শত্রুভাবাপন্ন।

ঘ) Severance (noun) [uncountable noun]
- ছেদ; বিচ্ছেদ।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Collaboration শব্দটি Liaison এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
A professor may be taught even by an inquisitive student. (make it active)
  1. Even by an inquisitive student a professor may be taught.
  2. Even an inquisitive student may teach a professor.
  3. An inquisitive student might be even taught by a professor.
  4. A professor may be even taught by an inquisitive student.
সঠিক উত্তর:
Even an inquisitive student may teach a professor.
উত্তর
সঠিক উত্তর:
Even an inquisitive student may teach a professor.
ব্যাখ্যা
• Passive কে Active করতে হলে,
- Passive voice এর object‌ টি  Active Voice এর subject হয় - 
- Tense অনুযায়ী Auxiliary verb -
- Passive এর be Verb এর Form অনুযায়ী মূল Verb বসবে।
- Passive voice এর subject টি Active voice এর  Object হয়ে Verb এর পরে বসবে।
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যাবে।
- অতিরিক্ত be verb (এখানে be) বাদ যাবে।

• নিয়মানুসারে - 
- Passive Voice: A professor may be taught even by an inquisitive student.
- Active Voice: Even an inquisitive student may teach a professor.
• Even যেহেতু an inquisitive student এর সাথে সম্পর্কিত, তাই এটা an inquisitive student এর আগে বসবে।
২৩.
What is the antonym of the word 'Magnificent'?
  1. Epic
  2. Massive
  3. Grievance
  4. Ordinary
সঠিক উত্তর:
Ordinary
উত্তর
সঠিক উত্তর:
Ordinary
ব্যাখ্যা
• Magnificent (adjective)
- জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Epic (noun) (adjective)
- মহাকাব্য; (কথ্য) মহাকাব্যিক।

খ) Massive (adjective)
- বিশাল, গুরুভার ও ঘন; ভারীদর্শন; (লাক্ষণিক) সংহত।

গ) Grievance (noun) [countable noun]
- (প্রকৃত বা কল্পিত) দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।

ঘ) Ordinary (adjective)
- স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Ordinary শব্দটি Magnificent এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
The piano is one of the most versatile musical instruments. (Make it Comparative)
  1. The piano is more versatile than more other musical instruments.
  2. The piano is more versatile than most other musical instruments.
  3. The piano is more versatile than all other musical instruments.
  4. The piano is more versatile than many other musical instrument.
সঠিক উত্তর:
The piano is more versatile than most other musical instruments.
উত্তর
সঠিক উত্তর:
The piano is more versatile than most other musical instruments.
ব্যাখ্যা
• One of the যুক্ত superlative কে Comparative করতে -
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- যেমন -
Superlative: The marathon is one of the longest Olympic running events.
Comparative: The marathon is longer than most other Olympic running events.

• সুতরাং, নিয়মানুযায়ী,
Superlative: The piano is one of the most versatile musical instruments.
Comparative: The piano is more versatile than most other musical instruments.

• অন্যদিকে,
• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 
- সুতরাং নিয়মানুযায়ী -
- Superlative sentence: The piano is one of the most versatile musical instruments.
- Comparative sentence: The piano is more versatile than all the other musical instruments.
২৫.
The success of the new policy was ascribed ______ its thorough implementation.
  1. from
  2. for
  3. by
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
Complete sentence: The success of the new policy was ascribed to its thorough implementation.
Bangla Meaning: নতুন নীতির সফলতা তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের কারণে হয়েছিল।

• Ascribe to
English Meaning: To believe or claim that something was said, written, or created by a particular person.
Bangla Meaning: কোনো কিছুর কারণ, উৎস, হেতু বা রচয়িতা বলে বিবেচনা করা; দায়ী করা; আরোপ করা।

Example: 
- They ascribe the economic crisis to the policies of the last government.
- This poem has been ascribed to Horace.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২৬.
She has a deep emotional connection with her family. Here the word 'deep' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• She has a deep emotional connection with her family. Here the word 'deep' is used as - Adverb.
• কারণ সাধারণত বাক্যে Preposition/possessive/article/Adjective/determiner এগুলোর পর একটি word থাকলে তা noun.
- দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective হয়।
- তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে article 'a' এরপর তিনটি শব্দ রয়েছে।
- তাই এর প্রথম টি Adverb, দ্বিতীয়টি Adjective এবং শেষের টি Noun হয়েছে।

• Structures:
Preposition/possessive/article/Adjective/determiner + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adjective + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adverb + Adjective + Noun.
২৭.
Identify the correct sentence.
  1. Having begun the project late, they struggled to meet the deadline.
  2. Having begin the project late, they had struggled to meet the deadline.
  3. Having began the project late, they had struggled to meet the deadline.
  4. Having begun the project late, they struggles to meet the deadline.
সঠিক উত্তর:
Having begun the project late, they struggled to meet the deadline.
উত্তর
সঠিক উত্তর:
Having begun the project late, they struggled to meet the deadline.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Having begun the project late, they struggled to meet the deadline.

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle হবে।
- অথবা perfect participle (having + verb এর participle form) হয়।

- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী উল্লিখিত বাক্যে having come বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Beginning বসবে।
- যেহেতু প্রশ্নে Having আছে,তাই begun বসেছে।

Examples: 
- Having read/ Reading all the instructions, she was ready to start the project.
- Having put/Putting away the dishes, he relaxed for the evening.
২৮.
She is passionate about helping others. Here 'helping' is used as -
  1. Gerund
  2. Participle
  3. Adverb
  4. Present continous
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• She is passionate about helping others. Here 'helping' is used as Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এরপরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- এখানে, preposition about এরপর helping এসেছে বিধায় এটি gerund.
২৯.
Which kind of sentence is 'I wish I could fly like a bird.'?
  1. Exclamatory sentence
  2. Imperative sentence.
  3. Interrogative sentence
  4. Assertive sentence
সঠিক উত্তর:
Assertive sentence
উত্তর
সঠিক উত্তর:
Assertive sentence
ব্যাখ্যা
• I wish I could fly like a bird - is an example of an Optative sentence and Assertive sentence.
- বাক্যটি একই সাথে assertive sentence (গঠনগত ভাবে) এবং Optative sentence (অর্থগত ভাবে)।
- প্রশ্নের অপশনে যেহেতু assertive sentence আছে তাই এটিই সঠিক উত্তর হবে।

• Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- Structure: Subject + Verb + Object/Complement/Adverb.

• Optative sentence:
- সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
- structure of optative Sentence: may/wish + subject + verb + extension.
৩০.
The detective gathered __________ before making his conclusion.
  1. several informations
  2. several piece of information
  3. several information
  4. several pieces of information
সঠিক উত্তর:
several pieces of information
উত্তর
সঠিক উত্তর:
several pieces of information
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - several pieces of information.
- Complete sentence: The detective gathered several pieces of information before making his conclusion.

• Several (adjective)
- তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়।
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

• Information (uncountable noun)
English Meaning: facts about someone or something.
Bangla Meaning: সংবাদ; সমাচার; বার্তা; খবর; তথ্য।

- সাধারণত uncountable noun হিসেবে Information এর পূর্বে a lot of/ a little/ some/ much বসে।
- যদি information কে countable noun হিসেবে ব্যবহার করতে হয় তবে এর পূর্বে a piece of information + singular verb or Several pieces of information + plural verb এভাবে ব্যবহার করতে হয়।
- আর, যেহেতু Several এরপর plural countable noun বসে, তাই সে অনুযায়ী Several pieces of information were এর ব্যবহার সঠিক।
৩১.
The movie starts at 2 o'clock. Here, ‘o’ is a -
  1. Linkers
  2. Adjective
  3. Conjunction
  4. Preposition
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• The movie starts at 2 o'clock. Here, ‘o’ is a - Preposition.
- এটি মূলত - Disguised preposition.

• Disguised Preposition:
- যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে, o’clock (o = of)
- প্রশ্নোক্ত বাক্যে 'at' এর পরিবর্তে o’clock ব্যবহৃত হয়েছে।
৩২.
Identify the sentence with Future Perfect Continuous Tense.
  1. He will give a speech at the event.
  2. By the time they arrive, the meeting will have already started.
  3. In November, I will have been working at my company for three years.
  4. She will have finished her homework by the afternoon.
সঠিক উত্তর:
In November, I will have been working at my company for three years.
উত্তর
সঠিক উত্তর:
In November, I will have been working at my company for three years.
ব্যাখ্যা
• Future Perfect Continuous Tense: কোন কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে, তাকে Future Perfect Continuous Tense বলে।
Structure: Subject + shall have / will have + been + Verb+ ing+ Extension.

Examples: 
1. In November, I will have been working at my company for three years.
2. At five o’clock, I will have been waiting for thirty minutes.
3. When I turn thirty, I will have been playing piano for twenty-one years.
-----------------------

• অপশনগুলোর মধ্যে -
• By the time they arrive, the meeting will have already started.
• She will have finished her homework by the afternoon
- Future Perfect Tense.

• He will give a speech at the event.
- Future Indefinite Tense.
৩৩.
Let's grab some coffee, ________
  1. will we?
  2. shall we?
  3. can we?
  4. may we?
সঠিক উত্তর:
shall we?
উত্তর
সঠিক উত্তর:
shall we?
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম -
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।

• Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়।
- যেমন:
- Let’s play football, shall we?
- Let’s play a chess match, shall we?

• কিন্তু, Imperative Sentence হলে Tag- এ will you বসে।
- যেমন: Open the door, will you?

• নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে - shall we?
Complete sentence: Let's grab some coffee, shall we?
৩৪.
If ______ for directions, she ______ lost.
  1. she asked, wouldn't have get
  2. she asked, wouldn't got
  3. she had asked, wouldn't gotten
  4. she had asked, wouldn't have gotten
সঠিক উত্তর:
she had asked, wouldn't have gotten
উত্তর
সঠিক উত্তর:
she had asked, wouldn't have gotten
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে  সঠিক উত্তর - she had asked, wouldn't have gotten
- Complete sentence: If she had asked for directions, she wouldn't have gotten lost.
- Bangla Meaning: সে যদি দিকনির্দেশ জানতে চাইত, তাহলে সে হারিয়ে যেতো না।
• বাক্যটি Third conditional এর ভিত্তিতে সঠিক।

 • 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
Example: If you had come, I would have gone there.

• অথবা, 
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

If he asked for directions, she wouldn't get lost.
৩৫.
The word 'Philanthropy' refers to -
  1. A person who dislikes humankind and avoids human society.
  2. Too much interest in and admiration for your own physical appearance or your own abilities.
  3. The activity of helping the poor, especially by giving them money.
  4.  Avoiding physical comforts and living a simple life.
সঠিক উত্তর:
The activity of helping the poor, especially by giving them money.
উত্তর
সঠিক উত্তর:
The activity of helping the poor, especially by giving them money.
ব্যাখ্যা
• Philanthropy (Noun)
English Meaning: The activity of helping the poor, especially by giving them money.
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Misanthrope (Noun)
English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

• Narcissism (noun) [uncountable noun]
English Meaning: Too much interest in and admiration for your own physical appearance and/or your own abilities.
Bangla Meaning:  (মনোবিজ্ঞান) নিজের মধ্যে একান্ত অভিনিবিষ্টতা; আত্মরতি; আত্মকাম; স্বকাম।

• Ascetic (adjective)
English Meaning: Avoiding physical comforts and living a simple life.
Bangla Meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

Source:
1. Oxford Learner's Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.
৩৬.
The teacher emphasized that it was high time we ______our writing skills.
  1. to improve
  2. had improved
  3. improve
  4. improved
সঠিক উত্তর:
improved
উত্তর
সঠিক উত্তর:
improved
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - improved.
- Complete sentence: The teacher emphasized that it was high time we improved our writing skills.
- Bangla Meaning: শিক্ষক জোর দিয়েছিলেন যে আমাদের লেখার দক্ষতা উন্নত করার সময় এসেছে।

• It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense এ হয়।
 - It is high time we changed our attitude.

• তবে It was high time হলেও পরের অংশ Past Indefinite Tense- ই হয়।
[এটাকে as if বা since এর Structure এর সাথে গুলিয়ে ফেলা যাবে না।]
• যেহেতু, প্রশ্নে উল্লিখিত বাক্যে - it was high time এরপর subject হিসেবে we এসেছে, তাই এরপরের অংশে improved বসবে।

- যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
• It is high time to change our attitude.
৩৭.
You ________ your phone during the meeting.
  1. mustn't using
  2. mustn't used
  3. mustn't use
  4. mustn't uses
সঠিক উত্তর:
mustn't use
উত্তর
সঠিক উত্তর:
mustn't use
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - mustn't use
Complete sentence: You mustn't use your phone during the meeting.

• can, could, may, might, must, ought, shall, should, will, would  ইত্যাদি modal verb এর পরে verb এর পরে present form হয়। 
- see, watch, feel, hear, make, bid, know, need, but, dare, let, had rather, had sooner, would better, would rather, than, except, can, could, shall, should, will, would, may, might, must এসব এর পর infinite (to) উহ্য থাকে।
৩৮.
What is the verb form of the word 'Pervasive'?
  1. Pervade
  2. Pervasively
  3. Pervasiveness
  4. Pervasive
সঠিক উত্তর:
Pervade
উত্তর
সঠিক উত্তর:
Pervade
ব্যাখ্যা
• Pervasive (adjective) - পরিব্যাপক।
English Meaning: Present or noticeable in every part of a thing or place.
Bangla Meaning: পরিব্যাপক।
- এর verb form হচ্ছে - Pervade - পরিব্যাপ্ত করা; ব্যাপকভাবে ছড়িয়ে পড়া

• Other Forms: 
- Pervasively (adverb).
- Pervasiveness (noun). 

Source: Live MCQ Lecture.
৩৯.
________ I reached the terminal when the bus came.
  1. Scarcely has
  2. Hardly had
  3. No sooner had
  4. None of these
সঠিক উত্তর:
Hardly had
উত্তর
সঠিক উত্তর:
Hardly had
ব্যাখ্যা
• বাক্যে No sooner had ...... than, scarcely had ........... when, hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।

• প্রশ্নে উল্লেখিত অপশন অনুযায়ী,
- No sooner had হবে না কারন no sooner had..than  হয়।
- Scarcely had .... when হলেও প্রশ্নে  has দেয়া আছে তাই অশুদ্ধ।

- সুতরাং সঠিক উত্তর - Hardly had
- Complete sentence: Hardly had I reached the terminal when the bus came.

• মনে রাখা জরুরি, no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 
- যেমন:
- No sooner had the thief seen the police than he ran away.
- Hardly had I reached the station when the train came.
- Scarcely had we reached the station, when the train left.
৪০.
  1. 3
  2. 2
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৪১.
একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ১২% লাভ
  2. ১৪% লাভ
  3. ১৬% ক্ষতি
  4. ১৫% ক্ষতি
সঠিক উত্তর:
১২% লাভ
উত্তর
সঠিক উত্তর:
১২% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
ধরি,
মোট সবজি = ১০০
প্রতিটির ক্রয়মূল্য = ১০০
গড় বিক্রয়মূল্য = ক

২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮০ টাকা

∴ (৮০ × ১২০) + (২০ × ৮০) = (১০০ × ক)
বা, ১০০ক = ১১২০০
∴ ক = ১১২ টাকা

গড়ে লাভ = ১১২ - ১০০ = ১২ টাকা

∴ শতকরা লাভ = (১২/১০০)১০০%
= ১২%
৪২.
১ + ৩ + ৯ +............... ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ৮১
  2. ৭২৯
  3. ১৮৩
  4. ২৪৩
সঠিক উত্তর:
২৪৩
উত্তর
সঠিক উত্তর:
২৪৩
ব্যাখ্যা
 প্রশ্ন: ১ + ৩ + ৯ +............... ধারাটির ৬ষ্ঠ পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ১
সাধারণ অনুপাত, r = ৩/১ = ৩

৬ষ্ঠ পদ = arn - 1
= ১ × (৩)৫ - ১
= ২৪৩
৪৩.
একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১১ উঠার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/১৮
  3. ১/৩৬
  4. ২/২১
সঠিক উত্তর:
১/১৮
উত্তর
সঠিক উত্তর:
১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১১ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
২ বার নিক্ষেপ করলে মোট ৬ × ৬ = ৩৬ টি সম্ভাব্য মান থাকতে পারে।
এর মধ্যে ১১ হতে হলে ২ টি ঘটনা ঘটবে।
(৬, ৫) বা, (৫, ৬)

অর্থাৎ মোট ১১ উঠার সম্ভাবনা = ২/৩৬ = ১/১৮
৪৪.
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৬০
  2. ৫৭
  3. ৬১
  4. ৫৯.৫
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: ৫০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা: ৫৩, ৫৯, ৬১, ৬৭
যেহেতু এখানে ৪টি সংখ্যা, সেহেতু মধ্যক হবে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়।

∴ মধ্যক = (৫৯ + ৬১)/২
= ৬০
৪৫.
x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?
  1. ৫৫°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৪০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?

সমাধান: 
x এর পূরক কোণ = ৯০° - x
x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১৮০° - x)/৩ = ৯০° - x
বা, ১৮০° - x = ২৭০° - ৩x
বা, ২x = ২৭০° - ১৮০°
বা, ২x = ৯০°
∴ x = ৪৫°
৪৬.
cos2A = 0 হলে, sin2A = ?
  1. 0
  2. - 2
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: cos2A = 0 হলে, sin2A = ?

সমাধান: 
cos2A = 0
cos2A = cos90°
A = 45°

sin2A = 2sinAcosA
= 2 × sin(45°) × cos(45°)
= 2 × (1/√2) × (1/√2)
= 1
৪৭.
একটি ব্যবসায় রাকিব এবং সেজানের বিনিয়োগের অনুপাত ৩ : ৫। বিনিয়োগের উপর ১৫% লাভে, রাকিব পেল ৯০০ টাকা। সেজানের বিনিয়োগ কত?
  1. ৮০০০ টাকা
  2. ৯৫০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ১০০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায় রাকিব এবং সেজানের বিনিয়োগের অনুপাত ৩ : ৫। বিনিয়োগের উপর ১৫% লাভে, রাকিব পেল ৯০০ টাকা। সেজানের বিনিয়োগ কত?

সমাধান:
১৫% লাভে,
১৫ টাকা লাভ হয় ১০০ টাকায়।
৯০০ টাকা লাভ হয় = (১০০ × ৯০০)/১৫ টাকা
= ৬০০০ টাকা।

ধরি, রাকিব ও সেজানের বিনিয়োগ যথাক্রমে ৩ক ও ৫ক

∴ ৩ক = ৬০০০
ক = ২০০০ টাকা

∴ সেজানের বিনিয়োগ = ৫ক = ৫ × ২০০০ = ১০০০০ টাকা।
৪৮.
5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x > 3, x < 2
  2. - 2 < x < 3
  3. 2 < x < 3
  4. x < 2
সঠিক উত্তর:
2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: 5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
5x - x2 - 6 > 0
বা, - (x2 - 5x + 6) > 0
বা, x2 - 5x + 6 < 0
বা, x2 - 3x - 2x + 6 < 0
বা, x(x - 3) - 2(x - 3) < 0
বা, (x - 3)(x - 2) < 0
∴ x = 2, 3 এবং < হলে এই দুইটি মানের মাঝখানে বুঝায়।

∴ নির্ণেয় সমাধান: 2 < x < 3
৪৯.
2x2 - x = 2 হলে, x3 - 1/x3 এর মান কত?
  1. 11/8
  2. 5/2
  3. 7/2
  4. 13/8
সঠিক উত্তর:
13/8
উত্তর
সঠিক উত্তর:
13/8
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - x = 2 হলে, x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
2x2 - x = 2
বা, 2x2 - 2 = x
বা, x2 - 1 = x/2
∴ x - 1/x = 1/2

প্রদত্ত রাশি: x3 - 1/x3
= (x)3 - (1/x)3
= (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= (1/2)3 + 3(1/2)
= 1/8 + 3/2
= 13/8
৫০.
Q2 - P(P - 4) - 4 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (Q - P - 2)(Q - P + 2)
  2. (Q + P - 2)(Q - P + 2)
  3. (Q + P + 2)(Q - P - 2)
  4. (P + Q)(Q - P + 2)
সঠিক উত্তর:
(Q + P - 2)(Q - P + 2)
উত্তর
সঠিক উত্তর:
(Q + P - 2)(Q - P + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: Q2 - P(P - 4) - 4 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
Q2 - P(P - 4) - 4
= Q2 - P2 + 4P - 4
= Q2 - (P2 - 4P + 4)
= Q2 - {(P)2 - 2.P.2 + (2)2}
= Q2 - (P - 2)2
= (Q + P - 2)(Q - P + 2)
৫১.
F = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 3 < x < 11}
  1. {3, 5, 9}
  2. {5, 7, 9, 11}
  3. {3, 5, 7, 9, 11}
  4. {5, 7, 9}
সঠিক উত্তর:
{5, 7, 9}
উত্তর
সঠিক উত্তর:
{5, 7, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: F = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 3 < x < 11}

সমাধান: 
3 থেকে বড় 11 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো:
5, 7, 9

F = {5, 7, 9}
৫২.
কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে
ফেল করে?

সমাধান: 
শুধু ইংরেজিতে পাশ করে = (৭৫ - ৫৫)% = ২০%
শুধু বাংলায় পাশ করে = (৬০ - ৫৫)% = ৫%

এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট পাশ = (৫৫ + ২০ + ৫)% = ৮০%

উভয় বিষয়ে মোট ফেল = (১০০ - ৮০)% = ২০%
৫৩.
৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ২৯
  2. ৩১
  3. ২৭
  4. ১৯
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান: 
৮ টি সংখ্যার সমষ্টি = (১৫ × ৮) = ১২০
৭ টি সংখ্যার সমষ্টি = (১৩ × ৭) = ৯১

∴ বাতিলকৃত সংখ্যা = (১২০ - ৯১) = ২৯
৫৪.
২৫০০ টাকার ২ বছরে ৫% মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ২৮৫৬.২৫ টাকা
  2. ২৭৫৬.২৫ টাকা
  3. ২৭৪৬.২৫ টাকা
  4. ২৭৫২.৭৫ টাকা
সঠিক উত্তর:
২৭৫৬.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭৫৬.২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০০ টাকার ২ বছরে ৫% মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান: 
দেওয়া আছে,
P = ২৫০০
r = ৫% = ৫/১০০ = ১/২০
n = ২

C = P(1 + r)n
= ২৫০০(১ + ১/২০)
= ২৭৫৬.২৫
৫৫.
2x - 3y = 3 এবং x + y = 4 হলে, (x, y) এর মান কত?
  1. (- 3, 1)
  2. (3, - 1)
  3. (2, 1)
  4. (3, 1)
সঠিক উত্তর:
(3, 1)
উত্তর
সঠিক উত্তর:
(3, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 3y = 3 এবং x + y = 4 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
2x - 3y = 3............(i)
x + y = 4............(ii)

(ii) নং সমীকরণকে ৩ দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করে পাই।

2x - 3y + 3x + 3y = 3 + 12
5x = 15
x = 3

(ii) নং হতে পাই,

3 + y = 4
y = 1

∴(x, y) = (3, 1)
৫৬.
a2 - 2a + c = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে  c এর মান কত?
  1. - 2
  2. - 3
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 2a + c = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে  c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 3 
অর্থাৎ, a = 3

এখন,
a2 - 2a + c = 0
বা, (3)2 - 2 × 3 + c = 0
বা, 9 - 6 + c = 0
বা, 3 + c = 0
∴ c = - 3
৫৭.
মা ও কন্যার বয়সের সমষ্টি ৪০ বছর। মাতার বয়স কন্যার ৪ গুণ। পাঁচ বছর পর কন্যার বয়স কত হবে?
  1. ১৫ বছর
  2. ১১ বছর
  3. ১৩ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও কন্যার বয়সের সমষ্টি ৪০ বছর। মাতার বয়স কন্যার ৪ গুণ। পাঁচ বছর পর কন্যার বয়স কত হবে?

সমাধান: 
ধরি,
কন্যার বয়স = ক
মাতার বয়স = ৪ক

∴ ৪ক + ক = ৪০
ক = ৮ বছর।

পাঁচ বছর পর কন্যার বয়স হবে = ৮ + ৫ = ১৩ বছর।
৫৮.
log0.10.001 + log2√756√7 = ?
  1. 7
  2. 9
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: log0.10.001 + log2√756√7 = ?

সমাধান: 
log0.10.001 + log2√756√7
= log0.1(0.1)3 + log2√7(2√7)3
= 3 + 3
= 6
৫৯.
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ২√৩ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ১৫ বর্গ একক
  2. ৮√ বর্গ একক
  3. ৪√৩ বর্গ একক
  4. ১২√ বর্গ একক
সঠিক উত্তর:
৪√৩ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
৪√৩ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ২√৩ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের উচ্চতা, h = √3a/2
∴ 2√3 = √3a/2
a = 4

ক্ষেত্রফল = (√3/4)a2
= (√3/4)(4)2
= 4√3 বর্গ একক
৬০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২০% ও ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ২৬%
  2. ৩২%
  3. ৩৫%
  4. ৪২%
সঠিক উত্তর:
৩২%
উত্তর
সঠিক উত্তর:
৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২০% ও ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ

ক্ষেত্রফল = ক × খ = কখ

২০% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য = ক + ( ক এর ২০%) = ১.২ক
১০% বৃদ্ধি পেলে নতুন প্রস্থ = খ + ( খ এর ১০%) = ১.১খ

নতুন ক্ষেত্রফল = (১.২ক × ১.১খ) = ১.৩২কখ

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = {(১.৩২ - ১)/১}১০০% = ৩২%
৬১.
  1. ০.১
  2. ০.২
  3. ১০
সঠিক উত্তর:
০.১
উত্তর
সঠিক উত্তর:
০.১
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৬২.
নিচের কোন সংস্থাটি শান্তিতে তিনবার নোবেল পুরস্কার অর্জন করে? [নভেম্বর - ২০২৪]
  1. ICAN
  2. UNICEF
  3. UNHCR
  4. Red Cross
সঠিক উত্তর:
Red Cross
উত্তর
সঠিক উত্তর:
Red Cross
ব্যাখ্যা
• রেডক্রস:
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে: 
- ICAN শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- UNICEF শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৬৫ সালে।
- UNHCR ১৯৫৪ ও ১৯৮১ সালে  দুইবার  শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট, নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৬৩.
ভাইরাস একটি -
  1. বহুকোষী জীব
  2. দ্বিকোষী জীব
  3. অকোষী জীব
  4. এককোষী জীব
সঠিক উত্তর:
অকোষী জীব
উত্তর
সঠিক উত্তর:
অকোষী জীব
ব্যাখ্যা
• ভাইরাস:
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে।
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে।
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে।
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে।
- ভাইরাস হলো অকোষীয়।
- ভাইরাস সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত।
- যেমন- প্রোটিন আবরণ এবং নিউক্লিক এসিড (ডিএনএ কিংবা আরএনএ)।

উৎস: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪.
"আজব ও জবর আজব অর্থনীতি" গ্রন্থের রচয়িতা কে?
  1. মোহাম্মদ ইউনুস
  2. আবুল মাল আবদুল মুহিত
  3. রেহমান সোবহান
  4. আকবর আলি খান
সঠিক উত্তর:
আকবর আলি খান
উত্তর
সঠিক উত্তর:
আকবর আলি খান
ব্যাখ্যা
- 'আজব ও জবর আজব অর্থনীতি' গ্রন্থের রচয়িতা আকবর আলি খান। 

আকবর আলি খান: 

- আকবর আলি খান ছিলেন একজন বাংলাদেশি সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন।
- ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
- পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হবার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সাথে একযোগে পদত্যাগ করেন। 

আকবর আলি খানের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: 
- পরার্থপরতার অর্থনীতি,
- আজব ও জবর আজব অর্থনীতি,
- দারিদ্র্যের অর্থনীতি; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ,
- বাংলাদেশে বাজেট; অর্থনীতি ও রাজনীতি,
- অবাক বাংলাদেশ;
- বিচিত্র ছলনাজালে রাজনীতি,

সূত্র:- দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার।
৬৫.
মাইক্রোপ্রসেসরে ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য ব্যবহৃত হয় -
  1. হার্ডডিস্ক
  2. ম্যাগনেটিক টেপ
  3. ক্যাশ মেমোরি
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টার
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরে ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য ব্যবহৃত হয় - রেজিস্টার।

রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে। এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• ক্যাশ মেমোরি - মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা।
• ম্যাগনেটিক টেপ, হার্ডডিস্ক - এগুলো হচ্ছে কম্পিউটারের সহায়ক মেমরি। এতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেইজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত কোনটি?
  1. চমক
  2. চান্দিনা
  3. কৈলাসনগর
  4. অগ্রদূত
সঠিক উত্তর:
কৈলাসনগর
উত্তর
সঠিক উত্তর:
কৈলাসনগর
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

অন্যদিকে:
- চমক: উচ্চ ফলনশীল আলুর জাত। 
- অগ্রদূত: উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত। 
-  চান্দিনা: উচ্চ ফলনশীল ধানের জাত। 

সূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৬৭.
মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন?
  1. ২ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৬৮.
বাংলাদেশে "তৈল বীজ গবেষণা কেন্দ্র" কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. ঢাকা
  3. ময়মনসিংহ
  4. কুড়িগ্রাম
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহ:
i. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
ii. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
iii. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
iv. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
v. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা।

উৎস: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৬৯.
তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়?
  1. জেনারেটর
  2. ট্রানজিস্টর
  3. ট্রায়োড
  4. অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর:
জেনারেটর
উত্তর
সঠিক উত্তর:
জেনারেটর
ব্যাখ্যা
তাড়িতচৌম্বক আবেশ:
- একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ সৃষ্টি করাকে তাড়িতচৌম্বক আবেশ বলে।
- তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয় বৈদ্যুতিক মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদি।

ট্রান্সফরমার (Transformer):
- যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে।
- ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র।
- এটি পরিবর্তি প্রবাহে কাজ করে।
- এই যন্ত্রটি তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
- এখানে মূলত দুটি কুণ্ডলী থাকে।

• ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়।
যথা- স্টেপ আপ ট্রান্সফরমার ও স্টেপ ডাউন ট্রান্সফরমার।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।