পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ২৭ Subject - English Language and Grammar Topics: 1. Verb [The Finite Verb - Transitive&Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Choose the correct sentence.
  1. You needn't taken off your shoes.
  2. You needn't to take off your shoes.
  3. You needn't take off your shoes.
  4. None of these.
ব্যাখ্যা

Correct answer: You needn't take off your shoes.

• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয়।
- তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb বা modal verb হিসেবে পরিচিত।

• Negative sentence এ "need" modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য থাকে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/  es যুক্ত হয় না।
- যেমন: You needn't take off your shoes.

• তবে বাক্যের গঠন যদি subject + don't/ doesn't + need হয় তবে এরপরে To + verb এর base form বসে।
- You don't need to spend a lot of money on presents.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• You needn't taken off your shoes.
- Needn’t হলো modal auxiliary verb, যার পরে সর্বদা verb এর base form (মূল রূপ) বসে।
- তাই এটি ভুল।

• You needn't to take off your shoes.
- "needn't" এর পরে কখনোই “to” বসে না।
- তাই এটি ভুল।

Source: Oxford Learner's Dictionary.

.
She became a famous artist after years of practice.
Here, the underlined word is a/ an -
  1. Action verb
  2. Linking verb
  3. Modal verb
  4. Phrasal verb
ব্যাখ্যা

She became a famous artist after years of practice. Here, the underlined word is a/ an - Linking verb.

Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়
- "became" in this sentence connects the subject "She" to the complement "a famous artist after years of practice" - which describes the condition.
- It does not show an action, but rather a state or appearance.
- So, it functions as a linking verb, like seem, become, look, feel, etc.
- এখানে "became" subject "She" কে তার অবস্থার সাথে (a famous artist after years of practice যুক্ত করছে।
- এটি কোনো কর্ম (action) নয়, বরং অবস্থা প্রকাশ করছে।
- তাই এটি একটি linking verb.

Other Options:
Action verb:
- Action verb মানে এমন verb যা কোনো কাজ বা movement বোঝায়, যেমন: run, jump, eat, write ইত্যাদি।
- উদাহরণ: He runs fast. → এখানে runs হলো action verb কারণ এটি একটি কাজ বোঝাচ্ছে।
- কিন্তু "appears" এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, বরং একটি অবস্থা বোঝাচ্ছে (অর্থাৎ সে ক্লান্ত মনে হচ্ছে)।
- তাই এটি action verb নয়।

Modal verb:
- Modal verbs হলো: can, could, may, might, must, shall, should, will, would ইত্যাদি।
- এগুলো মূল verb-এর আগে বসে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা বা বাধ্যবাধকতা বোঝায়।
- উদাহরণ: She can swim./ You must study.
- "Appears" এই ধরণের কোনো মুড বোঝায় না। এটি modal verb নয়।

Phrasal verb:
- Phrasal verb হলো একটি মূল verb + preposition/adverb → যেমন:
- give up (ছেড়ে দেয়া)
- look after (দেখাশোনা করা)
- turn off (বন্ধ করা)
- উদাহরণ: She gave up smoking. → “gave up” একটি phrasal verb।
- "Appears" বাক্যে কোনো preposition বা adverb নেই — এটি একক শব্দ।
- তাই এটি phrasal verb নয়।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

.
Her analyzing the data carefully led to an important discovery.
 Here, the underlined part is a/ an -
  1. Gerund
  2. Participle
  3. Modal verb
  4. Linking verb
ব্যাখ্যা

Her analyzing the data carefully led to an important discovery. Here, the underlined part is a/ an - Gerund.

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
• Possessive adjective (your, his, her, my, theirs, etc.) এরপর gerund এবং Object pronoun (me, us, him, her, them, it) এর পর present participle ব্যবহৃত হয়।
- Possessive Adjective + Gerund: Used to indicate ownership of the action (e.g., "Her analyzing").
- Object Pronoun + Present Participle: Used to describe the action involving the object (e.g., "Him studying").

প্রশ্নে উল্লিখিত বাক্যে 'Her' Possessive adjective  এর পরে 'analyzing' বসাতে এটি একটি Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
-  Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

- Semi-modal verb:
- Need,
- Dare,
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও ব্যবহার হয় বলে এদেরকে Semi-modal Verb বলা হয়ে থাকে।

Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।

- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

Source:
 1. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
2. A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
They let their children play in the garden.
 Here, the underlined part is a/ an -
  1. Linking verb
  2. Modal verb
  3. Copulative verb
  4. Infinitive
ব্যাখ্যা

They let their children play in the garden. Here, the underlined word is a/ an - Infinitive.

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

Infinitive দুই রকম হতে পারে:
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে "করতে/ খেতে/ যেতে/ বলতে" এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let এর পরে Verb এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, play verb টি to-বিহীন Infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর Infinitive.

.
He smells the flowers and they smell fragrant.
 Here, the underlined part is a/ an -
  1. Intransitive, Linking
  2. Transitive, Linking
  3. Linking, Linking
  4. None of these
ব্যাখ্যা

He smells the flowers and they smell fragrant. The underlined verbs are respectively - Transitive, Linking.

• Transitive Verb এর পর Object থাকে আর Linking Verb এর পর Subjective Complement থাকে।
- প্রথম 'smells' টি Transitive verb হওয়ার কারণ হলো তার object হিসেবে 'the flowers' noun টি রয়েছে।

• আবার, দ্বিতীয় 'smell' টি Linking Verb হওয়ার কারণ হলো Subject 'they' আর Complement 'fragrant' এর মধ্যে সংযোগ স্থাপন করেছে soft- verb টি।
- তাই এখানে soft হলো- Linking Verb.

Transitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object দরকার হয় তাকে transitive verb বলে৷
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun/Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- Transitive verb যুক্ত sentence -এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb + object.

Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, look, seem, appear, read, feel, taste, smell, grow, run, turn, etc.

• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোন তথ্য দেয়।)

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

.
After the ceremony ended, everyone clapped and cheered loudly for the performers.
The verbs "clapped" and "cheered" are -
  1. Intransitive, Intransitive
  2. Transitive, Transitive
  3. Linking, Linking
  4. Transitive, Intransitive
ব্যাখ্যা

The required answer is - Intransitive, Intransitive.

- "clapped" এবং "cheered" শব্দটি এখানে Intransitive verb কারণ এটি কোন Direct object গ্রহণ করেনি।
- Intransitive verb হলো এমন Verb যা কোন Direct object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
- প্রদত্ত বাক্য laughed এরপর adverb (loudly) আছে এবং এর কোনো object নেই। তাই এটি Intransitive sentence.

Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/ preposition থাকলে সেটি Intransitive verb হবে।

More examples:
- He runs every morning.
- River flows.
- She sleeps peacefully.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
She lowered her voice lest anyone _______ overhear the secret.
  1. could not
  2. will
  3. should
  4. may
ব্যাখ্যা

Complete sentence: She lowered her voice lest anyone should overhear the secret.

Lest যুক্ত Incomplete sentence কে complete করার নিয়ম:
- for fear that often used after an expression denoting fear or apprehension
- 'Lest' অর্থ 'পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে' [for fear that].
- 'Lest' negative অর্থ প্রদান করে। অর্থাৎ, এর পরে no, not বা never বসে না।
- 'Lest' এর পরে subject থাকলে verb এর পূর্বে should/ might অথবা verb এর base form ও বসে।

More examples:
- Walk fast lest you should miss the train.
- The old man walks slowly lest he should fall.

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - should.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Which of the following sentences contains a phrasal verb?
  1. The teacher wrote a note on the board.
  2. He urged the banks to write off debt owed by poorer countries.
  3. She laughed loudly at the joke.
  4. They wrote letters to their friends.
ব্যাখ্যা

Phrasal Verb:
- একটি Sentence এ Verb + Preposition/ Adverb থাকে তাহলে সেটা Phrasal Verb হয়।
- Example: Look down upon, Give up, Look after ইত্যাদি।

উল্লিখিত অপশনগুলোর মধ্যে,
- He urged the banks to write off debt owed by poorer countries. - Contains a Phrasal Verb.
- write out (verb + adverb).
- Write out যার অর্থ "বাতিল করা" বা "কোনোকিছুকে আর গণ্য বলে বিবেচনা না-করা"।
- তাই এটি Phrasal verb.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- The teacher wrote a note on the board. - Transitive verb.
- She laughed loudly at the joke. - Intransitive verb.
- They wrote letters to their friends. - Transitive verb.

Transitive verb:
- Transitive verb হলো সকর্মক ক্রিয়া বা verb যার শেষে object থাকে।
- Example: He eats rice. 
- এখানে, 'He' হলো subject, 'eats' হলো verb আর 'rice' হলো object.
- যদি rice না থাকতো তাহলে 'He eats' দ্বারা সে কি খায় তা বুঝা যায় না। আর তার সাথে যদি 'rice' যুক্ত হয় তাহলে বুঝা যাচ্ছে সে ভাত খাচ্ছে।
- eats এরপর rice ব্যবহার করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে।
- তাই Eats এখানে Transitive verb.

Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/ preposition থাকলে সেটি Intransitive verb হবে।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
Which of the following sentences contains a Present Participle used as an adjective?
  1. Reading books improves your knowledge.
  2. I am fond of painting.
  3. She enjoys swimming in the lake.
  4. The crying baby kept everyone awake.
ব্যাখ্যা

The required answer is - The crying baby kept everyone awake.

Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth

• এখানে "crying baby" দ্বারা বোঝানো হয়েছে যে শিশুটি কান্না করছে বা কাঁদছে।
- "Crying" শব্দটি এসেছে verb "cry" থেকে, যা এখানে present participle রূপে ব্যবহৃত হয়েছে।
- "Crying" শব্দটি শিশুটির অবস্থা বা কেমন শিশু তা প্রকাশ করছে। অর্থাৎ, এটি noun "baby" কে বর্ণনা করছে।
- সুতরাং, "crying" শব্দটি এখানে verb হিসেবে নয়, adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
-তাই, "crying" হলো একটি Present Participle, যা adjective হিসেবে noun "baby" কে modify করছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Reading books improves your knowledge.
- ভুল। কারণ: এখানে "Reading" একটি Gerund (verb + ing → noun) হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি subject হিসেবে কাজ করছে, adjective নয়।

খ) I am fond of painting.
- ভুল। কারণ: "painting" এখানে Gerund → preposition "of" এর object.
- Noun এর মতো ব্যবহৃত হয়েছে, adjective নয়।

গ) She enjoys swimming in the lake.
- ভুল। কারণ: "swimming" এখানে একটি Gerund, যা verb "enjoys" এর object.
- এটি কোনো noun কে modify করছে না।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১০.
Which sentence uses "since" as a conjunction?
  1. Shawon has lived here since 2015.
  2. Since Shawon arrived, we have started the meeting.
  3. Shawon has been working here since January.
  4. Shawon left for Paris in June and hasn't been back since.
ব্যাখ্যা

• Conjunction (Since)
- Since যদি দুটি Clause কে যুক্ত করে তাহলে টা হবে Conjunction.
- "যেহেতু বা কারণ" অর্থে Since ব্যবহার হলে তা Conjunction হয়ে যায়।

উল্লিখত অপশনগুলোর মধ্যে - Since Shawon arrived, we have started the meeting. - বাক্যে Since হচ্ছে Conjunction.
- প্রদত্ত Sentence টির বাংলা অর্থ - যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভেতরে ছিলাম।
- এখানে 'যেহেতু' অর্থে Since ব্যবহার হয়েছে তাই এটি Conjunction.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Since (followed by a noun), Preposition হিসেবে Sentence এ বসে।
- 'থেকে' অর্থে Since ব্যবহার হলে এটি Preposition.
- Example:
- Shawon has lived here since 2015.
- Shawon has been working here since January.

• আবার Since যদি কোন Sentence এর শেষে বসে তখন তা Adverb হিসেবে বিবেচিত হয়।
- Example: Shawon left for Paris in June and hasn’t been back since.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১১.
He wants to learn French before his trip.
Here, the word "to learn" is -
  1. Non-finite verb
  2. Finite verb
  3. Past participle
  4. Causative verb
ব্যাখ্যা

Correct Answer: He wants to learn French before his trip. Here, the word "to learn" is - Non-finite verb.

Non-finite verb:
- A non-finite verb is a verb that does not show tense, person, or number.
- Non-finite verb সাধারণত তিন প্রকার। যথা:
01. Infinitive,
02. Gerund,
03. Participles.

- যে verb দ্বারা Sentence এর বক্তব্য শেষ হয় না ও কোনো Subject এর Number ও Person দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non-finite verb বলে। যেমন:
- He wants to learn French before his trip.
- এই Sentence এ "to learn" হচ্ছে Infinitive verb.
- Infinitive verb হচ্ছে Verb এর base form অথবা to + base form.

Finite verb:
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives, or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.
- Example: They played football yesterday.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১২.
Which of the following words is a subordinating conjunction?
  1. Either --- or
  2. In order that
  3. Therefore
  4. But 
ব্যাখ্যা

Subordinating Conjunction is - In order that.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

There are two basic types of Conjunctions:
01. Coordinating conjunctions:
- যা সমশ্রেণীর দুইটি clause কে যুক্ত করে তাকে Coordinating conjunctions বলে।
- Example: both --- and, either --- or, but, yet, therefore, etc.

Coordinating Conjunction কে চার ভাগে ভাগ করা যায়:
1. Cumulative or Copulative conjunctions.
2. Alternative or Disjunctive Conjunctions.
3. Adversive Conjunctions.
4. Illative Conjunctions.

02. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- Example: Until, Because, So that, In order that, Provided, Though, etc.

উল্লিখিত অপশনগুলো,
- Either --- or - Coordinating Conjunction;
- In order that - Subordinating Conjunctions;
- Therefore - Coordinating Conjunction;
- But - Coordinating Conjunction.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৩.
He was inexperienced, ______ he managed to solve the problem efficiently.
  1. because
  2. unless 
  3. so that
  4. yet
ব্যাখ্যা

Complete sentence: The path was dark, yet I slowly found my way.
- Bangla meaning: সে অভিজ্ঞ ছিল না, তবুও সে সমস্যার সমাধান দক্ষতার সাথে করতে সক্ষম হলো।

• Yet (Conjunction)
- English Meaning: despite that; but at the same time; but nevertheless.
- Bangla Meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক।

Yet এর ব্যবহার:
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/ চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• because (for the reason that; since):
-  সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: I couldn’t attend the meeting because I was ill.

• unless (except if):
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: Do not punish him unless he behaves roughly.

• so that (in order that):
- 'যাতে, যেন' অর্থে উদ্দেশ্য বা purpose বোঝাতে Subordinating conjunction হিসেবে 'so that' ব্যবহৃত হয়।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য প্রকাশ করে।
- যেমন: Sit in the front row so that you may hear better.

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.

১৪.
Goodness! What a beautiful painting.
Which word is functioning as an interjection?
  1. Goodness
  2. painting
  3. beautiful
  4. What
ব্যাখ্যা

Interjection:
- Interjections are those words which express the sudden feelings of the human mind.
- যে word দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা যায় তাকে Interjection বলে।

• Interjection ছাড়া অন্যান্য Parts of Speech ও কখনও কখনও বিশেষভাবে বব্যহার করা হলে Interjection এর কাজ করে।
- "Goodness" এর অর্থ সাধারণত noun, যার মানে "সাধুতা, সদাশয়তা, সততা; উৎকর্ষ"।
- কিন্তু এখানে এটি special usage এ interjection হিসেবে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, বক্তা painting এর সৌন্দর্য দেখে হতবাক বা বিস্মিত হয়েছেন এবং সেই অনুভূতি প্রকাশ করতে "Goodness!" ব্যবহার করেছেন।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১৫.
The phrasal verb "stand out" means -
  1. To remain silent
  2. To move away from a group
  3. To be easily noticeable or prominent
  4. T support an opinion strongly
ব্যাখ্যা

The phrasal verb "stand out" means - To be easily noticeable or prominent.

Stand out (Phrasal verb with stand verb)
- English Meaning:
1. Stand out with something: To be much better or more important than somebody/ something.
2. Stand out from/ against something: To be easily seen or noticed.
- Bangla Meaning:  অসাধারণ বা বিশিষ্ট হওয়া; অসামান্য হওয়া।

Example sentence:
- Among all the candidates, he stood out for his confidence.
- Her bright dress made her stand out in the crowd.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৬.
______ ! You have finally won the championship after all these years.
  1. Alas
  2. Hurrah
  3. Bravo
  4. Ah
ব্যাখ্যা

Complete Sentence: Hurrah! You have finally won the championship after all these years.
- Bangla Meaning: বাহ! এত বছর পর অবশেষে তুমি চ্যাম্পিয়নশিপ জিতেছ।

Hurrah:
- English Meaning: Used to express joy, approval, or encouragement.
- Bangla Meaning: হর্ষ, অনুমোদন, স্বাগত ইত্যাদি সূচক অন্তর্ভাবমূলক অব্যয়; জয়!

উল্লিখিত বাকি অপশশনগুলো,
Alas:
- English Meaning: Used to express unhappiness, pity, or concern.
- Bangla Meaning: দুঃখ বা অনুতাপসূচক চিৎকার; হায়।

Bravo:
- English Meaning: A shout of approval.
- Bangla Meaning: (উৎসাহ দিতে) শাবাশ! চমৎকার!

Fie:
- English Meaning: Used to express disgust or disapproval.
- Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্।

Source: Applied English Grammar and Composition by P. C. Das, Accessible Dictionary, Merriam-Webster Dictionary.

১৭.
She is ______ interested in sports ______ in music. 
  1. either, of
  2. neither, or
  3. neither, nor
  4. either, nor
ব্যাখ্যা

Complete sentence: She is neither interested in sports nor in music.
- Bangla Meaning: তিনি খেলা বা সঙ্গীতের প্রতি আগ্রহী নন।

Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.

Example:
- as --- as,
- either --- or,
- not only --- but also, etc.

এখানে, Neither --- nor একটি correlative conjunction যা দুইটি negative qualities or options কে যুক্ত করে

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৮.
She _______ drink coffee every morning before breakfast.
  1. used to
  2. might
  3. should
  4. dared
ব্যাখ্যা

Complete Sentence: She used to drink coffee every morning before breakfast.
- Bangla Meaning: সে অতীতে প্রতিদিন সকালে নাস্তার আগে কফি খেত।

• অতীত কালে নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে used to ব্যবহৃত হয়।
- I used to drink tea.
- He used to walk in the morning.

• প্রদত্ত বাক্যটিতে অতীতের অভ্যাস বুঝিয়েছে, তাই used to বসবে

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৯.
Would that I ____ go to school.
  1. can
  2. had
  3. might have
  4. could
ব্যাখ্যা

Correct answer: Would that I could go to school.

• Would that দিয়ে sentence শুরু হলে subject এরপর could বসে এবং verb এর present form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Example sentences
- Would that I could go to school.
- Would that he could understand my feelings better.
- Would that I could travel to all the countries I've dreamed of visiting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
She accidentally ______ an old photograph while cleaning the room.
  1. came up
  2. came with
  3. came across
  4. came of
ব্যাখ্যা

Complete sentence: She accidentally came across an old photograph while cleaning the room.
- Bangla meaning: তিনি কক্ষ পরিষ্কার করার সময় একটি পুরনো ছবি খুঁজে পেলেন।
 
Come across something (phrasal verb)
- English Meaning: To meet, find, or encounter something especially by chance.
- Bangla Meaning: হঠাৎ করে খুঁজে পাওয়া; সাক্ষাৎ পাওয়া; আকস্মিকভাবে আবিষ্কার করা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Come up:
- English meaning: To happen, usually unexpectedly.
- Bangla meaning: সাধারণত অপ্রত্যাশিতভাবে ঘটা; সমান হওয়া।

খ) Come with:
- English meaning: Be present or associated with an event or entity. 
- Bangla meaning: সঙ্গে থাকা।

ঘ) Come of:
- English meaning: To happen as a result of something. 
- Bangla meaning: কোনও কিছুর ফলে ঘটা; বংশোদ্ভূত হওয়া।

Source: Cambridge Dictionary, Oxford Dictionary.