পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes২৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৪: পার্ট-১) Gender, Number, Idioms, Corrections. পার্ট-২) বাংলা সাহিত্য: টপিকসমূহ ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্য যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Which of the following is a masculine gender?
  1. Duck
  2. Bee
  3. Roe
  4. Hart
সঠিক উত্তর:
Hart
উত্তর
সঠিক উত্তর:
Hart
ব্যাখ্যা
• Hart (Masculine):
Meaning - পুরুষ হরিণ
এর feminine form হচ্ছে Hind (হরিণী), Roe (হরিণী)।

Other options,
• Duck (feminine) → Drake (masculine).
• Bee (feminine) → Drone (masculine).
• Roe (feminine) → Hart (masculine).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
What does the idiom ''decked up'' mean? 
  1. To be passed from one person to another
  2. To be damaged because of performing badly or being criticized
  3. Put on special clothes to appear particularly appealing and attractive.
  4. To use force to persuade someone to do something
সঠিক উত্তর:
Put on special clothes to appear particularly appealing and attractive.
উত্তর
সঠিক উত্তর:
Put on special clothes to appear particularly appealing and attractive.
ব্যাখ্যা
• Decked up - ( সাজানো ) / আকর্ষণীয় দেখাতে বিশেষ পোশাক পরিহিত
- Meaning: put on special clothes to appear particularly appealing and attractive. 
- Example: When the consultation began in the evening, the mausoleum of former Chief
Minister Jayalalithaa on the Marina was decked up with flowers. 

• Doing the rounds - (মানুষের একটি বৃহৎ গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ব্যাপকভাবে প্রচার করা)
- Meaning: to be passed from one person to another. 
Example: An awful rumour is doing the rounds that the boss is having an affair with her secretary.

• Takes a beating-  (খারাপভাবে পারফর্ম করার কারণে বা সমালোচিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে হবে)
- Meaning: to be damaged because of performing badly or being criticized. 
Example: Vishal Sikka quits as Infosys CEO, shares take a beating. 

• Turn up/on the heat (কাউকে কিছু করতে রাজি করার জন্য বল প্রয়োগ করা; কাউকে কিছু করার জন্য চাপ বাড়াতে)
- Meaning: to use force to persuade someone to do something; to increase the pressure on someone to do something. 
- Example: Management is turning the heat up to increase production. The teacher really turned up the heat on the students by saying that everyone would be punished if the real culprit was not found.

Source: Cambridge Dictionary.
.
Which of the following sentence is correct?
  1. The topic seemed difficult to be understand.
  2. The topic seemed difficult to be understood.
  3. The topic seemed difficult on understand.
  4. The topic seemed difficult to understand.
সঠিক উত্তর:
The topic seemed difficult to understand.
উত্তর
সঠিক উত্তর:
The topic seemed difficult to understand.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - The topic seemed difficult to understand.
• কোন sentence এ adjective এর পর সাধারণত infinitive সব সময় active হয়, Passive/ to be হয় না।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে তাই difficult, adjective এরপর to understand বসেছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
The idiom 'Cup of Tea' refers to: 
  1. Reveal a secret carelessly. 
  2. Not something that a person would do.
  3. A state of extreme happiness. 
  4. Start something or begin an enterprise. 
অনির্ধারিত
ব্যাখ্যা
• The idiom "cup of tea" typically means "something that a person would do" or "a preference.
- Not be someone's cup of tea হলে এর উত্তর হবে। 'Not something that a person would do'।
- প্রশ্ন অনুযায়ী অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

================

• Let the cat out of the bag
- Meaning: Reveal a secret carelessly. 
- Sentence Example: Adharsh just let the cat out of the bag by revealing the gender of the baby.

• On top of the world
- Meaning: A state of extreme happiness. 
- Sentence Example: Niya seemed to be on top of the world since she heard the news of her son’s promotion.

• Get the show on the road
- Meaning: Start something or begin an enterprise. 
- The circus company had completed its trail run and was ready to get the show on the road.

Source: Cambridge Dictionary.
.
Which sentence is correct?
  1. Ayat prefers pen of pencil.
  2. Ayat prefres pen too pencil.
  3. Ayat prefers pen on pencil
  4. Ayat prefers pen to pencil.
সঠিক উত্তর:
Ayat prefers pen to pencil.
উত্তর
সঠিক উত্তর:
Ayat prefers pen to pencil.
ব্যাখ্যা
How to use 'prefer' in a sentence:
- We use 'prefer' to say we like one thing or activity more than another. অর্থাৎ একটি জিনিসের চেয়ে অপর একটি জিনিসকে বেশি প্রাধান্য দেয়া এরকম অর্থ বোঝাতে ব্যবহৃত হয়।
- Prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to বসে।
- অর্থাৎ - prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে।

যেমনঃ I prefer watching movies to reading books.
- সঠিক বাক্যটি হলো: Ayat prefers pen to pencil.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Adiba told Shammi that she ____the kitchen next year.
  1. will renovate
  2. would renovate
  3. would have renovate
  4. would be renovate
সঠিক উত্তর:
would renovate
উত্তর
সঠিক উত্তর:
would renovate
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would renovate.
Complete Sentence: Adiba told Shammi that she would renovate the kitchen next year. 

• Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে might/would/could বসে এবং এরপর verb এর base form বসে।

Example Sentence:
1. Adiba told Shammi that she would visit her parents the next week.
2. Taseen told Ayat that he would complete the project the next month.
3. Ruza told Sumi that she would join the gym the next day.
4. Shammi told Anika that she would buy a new car the next year.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Complete the sentence with the appropriate idiom: Both the lifeboat's engines ____ at times as they hit the seabed.
  1. cut up
  2. cut out
  3. cut off
  4. cut to
সঠিক উত্তর:
cut out
উত্তর
সঠিক উত্তর:
cut out
ব্যাখ্যা
Cut out
- English Meaning: suddenly stop operating.
- Bangla Meaning: হঠাৎ কার্যক্রম বন্ধ করা।
- Ex. Sentence: Both the lifeboat's engines cut out at times as they hit the seabed.
- Bangla Meaning: লাইফবোটের উভয় ইঞ্জিন সমুদ্রে সৈকতে আসা মাত্রই বন্ধ করে দেওয়া হলো।

Source: Live MCQ Lecture. 
.
Which one is the singular?
  1. Agenda
  2. Curriculum
  3. Bacteria
  4. Crises
সঠিক উত্তর:
Curriculum
উত্তর
সঠিক উত্তর:
Curriculum
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে Curriculum শব্দটি হচ্ছে singular.
• Curriculum:
- English Meaning - All the courses given in a school, college, etc., or a particular course of study in one subject.
- Bangla Meaning - পাঠ্যসূচি; পাঠক্রম।
এর Plural form হচ্ছে Curricula, Curriculums.

 অন্যদিকে,
• Agenda (Plural)
- English meaning: a list of items to be discussed at a formal meeting.
- Bangla Meaning; আলোচ্যসূচি।
Agendum হচ্ছে Agenda এর একবচন (আলোচ্যসূচির যে কোনো একটি বিষয়)

• Bacteria (plural)
- English meaning: very small organisms that are found everywhere and are the cause of many diseases.
- Bangla meaning: উদ্ভিদের ক্ষুদ্রতম ও সরলতম রূপভেদ, যা জল, বায়ু, মাটি এবং জীবিত ও মৃত প্রাণী ও উদ্ভিদের দেহে থাকে; এরা প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য এবং কখনো কখনো রোগের কারণস্বরূপ; ব্যাকটেরিয়া।
এর Singular form হচ্ছে - Bacterium.

• Crises (plural)
- English meaning: a time of great disagreement, confusion, or suffering.
- Bangla meaning: সংকটকাল।
Singular form: crisis.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
What does the idiom ''Rip apart'' mean?
  1. Withdraw or resign from an important position or office. 
  2. To destroy something completely.
  3. Wait; stop, endure in difficult circumstances.
  4. You mean that someone persuaded you to help them do that task. 
সঠিক উত্তর:
To destroy something completely.
উত্তর
সঠিক উত্তর:
To destroy something completely.
ব্যাখ্যা
• Rip apart - সম্পূর্ণরূপে কিছু ধ্বংস করা। 
- Meaning: to destroy something completely. 
- Example: The nine judge bench of the supreme court on Thursday ripped apart its own
judgment of 2014 upholding section 377 of the Indian penal code, which criminalizes
consensual sexual acts of adults in private. 

• Step down - একটি গুরুত্বপূর্ণ পদ বা অফিস থেকে প্রত্যাহার বা পদত্যাগ করা। 
- Meaning: withdraw or resign from an important position or office. 
- Example: R. Seshasayee, chairman of the board decided to step down from the board, Infosys said in a release.

• Hold on - অপেক্ষা করা, থামা বা বন্ধ করা, কঠিন পরিস্থিতিতে সহ্য করা।
- Meaning: wait; stop , endure in difficult circumstances.
- Example: The result helped UP hold on to the top spot in Zone B but, in a group where the difference between the top and bottom-placed sides is just 16 points, it would be a fragile lead.  

• Rope in - কোনো কাজ করতে সাহায্য করার জন্য প্ররোচিত করা । 
- Meaning: you mean that someone persuaded you to help them do that task. 
- Example: For 2018, the intentions remains the same with the team intending to rope in former coach Stephen Fleming.

Source: Cambridge Dictionary.
১০.
Choose the odd pair in the following question.
  1. Stag-Hind
  2. Bachelor-Spinster
  3. Swain-Nympho
  4. Czar-Czarina
সঠিক উত্তর:
Swain-Nympho
উত্তর
সঠিক উত্তর:
Swain-Nympho
ব্যাখ্যা
• Swain
Meaning: (গ্রাম্য যুব)
Feminine gender: Nymph (অল্প বয়স্ক মহিলা)

• Stag [masculine]
Meaning: পুরুষ হরিণ।
Feminine gender: Hind.

• Bachelor
Meaning: অবিবাহিত পুরুষ।
Feminine gender: Spinster.

• Czar
Meaning: রাশিয়ার জার
Feminine gender: Czarina

Source: Accessible Dictionary.
১১.
Do you know ______
  1. who she is.
  2. who is she.
  3. who is she?
  4. who she is?
সঠিক উত্তর:
who she is?
উত্তর
সঠিক উত্তর:
who she is?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - who she is?
Complete Sentence: Do you know who she is?
• Embedded question:
বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়।
Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।

• Structure:
- ১ম clause + wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং wh word এর পর subject বসবে।


Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
১২.
Which of the following is always feminine?
  1. Fowl
  2. Foal
  3. Spouse
  4. Shrew
সঠিক উত্তর:
Shrew
উত্তর
সঠিক উত্তর:
Shrew
ব্যাখ্যা
• কতগুলো Feminine Noun এর কোনো Masculine form নেই। যেমন:
Shrew,
Nurse,
Virgin,
Amazon,
Brunette,
Siren,
Laundress,
Blonde,
Coquette,
Flirt,
Prude,
Termagant ইত্যাদি।

• কতগুলো Masculine Noun এর কোনো Feminine form নেই। যেমন:
Captain,
Judge,
Knight,
Squire,
Parson,
Coward ইত্যাদি।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৩.
The idiom 'Down for the count' means:
  1. Good luck.
  2. Extra effort
  3. Warm and cosy.
  4. Tired.
সঠিক উত্তর:
Tired.
উত্তর
সঠিক উত্তর:
Tired.
ব্যাখ্যা
• Down for the count
- Meaning: Tired; giving up.
- Example: My pet dog is down for the count after playing the whole day with the frisbee.

• Break a leg
- Meaning: Saying good luck to someone.
- Example: Hey Barry, it’s time for you to get on the stage and present your monologue, break a leg.

• Go the extra mile
- Meaning: To make an extra effort.
- Example: He was willing to go the extra mile for the love of his life.

• Snug as a bug in a rug
- Meaning: Warm and cosy.
- Meaning: The baby looks as snug as a bug in a rug next to her mother.

Source: Cambridge Dictionary.
১৪.
The manager cannot approve of _______duties to the company.
  1. her to neglecting
  2. her neglecting
  3. her to neglect
  4. she neglecting
সঠিক উত্তর:
her neglecting
উত্তর
সঠিক উত্তর:
her neglecting
ব্যাখ্যা
• Gerund (verb+ing) এর পূর্বে Possessive Adjective বসে।
preposition এবং gerund (verb+ing) এর মাঝে Possessive Adjective বসে।
structure: preposition + Possessive Adjective + gerund (verb+ing).

• নিয়মানুযায়ী সঠিক উত্তর her neglecting.
The manager cannot approve of her neglecting duties to the company.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
What is the meaning of the idiom 'finger in the pie?'
  1. Getting out of a bad habit.
  2. Showing dislike.
  3. Uninterested in something.
  4. Involving in something.
সঠিক উত্তর:
Involving in something.
উত্তর
সঠিক উত্তর:
Involving in something.
ব্যাখ্যা
Have a finger in the pie (idiom):
- English Meaning - To be involved in something, often when your involvement is not wanted.
- Bangla Meaning - কোন কাজে বিজড়িত হওয়া।
- Example Sentence - When new projects were under consideration he was in a position to have a finger in the pie, and he was able to borrow freely from a local bank in which he was a director.

Source: Cambridge Dictionary. 
১৬.
Which sentence is right?
  1. He and myself went out.
  2. Myself and he went out.
  3. I and he went out.
  4. He and I went out.
সঠিক উত্তর:
He and I went out.
উত্তর
সঠিক উত্তর:
He and I went out.
ব্যাখ্যা
• বাক্যে subject হিসাবে subjective pronoun হয়।
- উক্ত বাক্যে He & I হলো subjective pronoun কোনো sentence এ একাধিক pronoun বসলে '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে। সেই সাথে verb এর plural form হবে। 
- যেমন: You, he and I are present. তাই, সঠিক উত্তর: He and I went out.

- কিন্তু মনে রাখতে হবে, দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
- অর্থাৎ first person+ second person+ third person + verb এর plural form যেমন: I, you and he are guilty.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৭.
It is high time ____ our attitude.
  1. to change
  2. change
  3. changed
  4. changing
সঠিক উত্তর:
to change
উত্তর
সঠিক উত্তর:
to change
ব্যাখ্যা
- It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো subject না এসে, verb এসেছে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে to change
- সম্পূর্ণ বাক্য - It is high time to change our attitude.

- আবার, বাক্যে It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়।
যেমন: It is high time we changed our attitude. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৮.
If I had a typewriter _____
  1. I will type myself.
  2. I would have typed myself.
  3. I might have typed myself.
  4. I would type myself.
সঠিক উত্তর:
I would type myself.
উত্তর
সঠিক উত্তর:
I would type myself.
ব্যাখ্যা
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী -
If + past indefinite + subject + would/could/ might + verb এর base form + ext.
অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/ could/might এর সাথে verb এর base form বসে।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would type myself.
Complete Sentence: If I had a typewriter I would type myself.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৯.
Which word can be used as both singular and plural?
  1. Cannon
  2. Deer
  3. Innings
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
• নিম্নলিখিত শব্দগুলোর singular ও plural form একই।
Deer, sheep, taka, cannon (কামান), innings, apparatus (যন্ত্রপাতি), salmon, swine ইত্যাদি।

• নিম্নলিখিত শব্দগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়।
Information, scenery, machinery, advice, hair, alphabet, luggage, politics, physics, economics, The United States of America, Gulliver's Travels BZ¨vw|

• নিম্নলিখিত শব্দগুলো সবসময় plural হিসেবে ব্যবহৃত হয়।
People, mankind, police, army, cattle, vegetables, goods (মাল-পত্র), circumstances, marks, pains (কষ্ট, (ব্যথা নয়)), studies, works, pants, trousers, spectacles (চশমা) ইত্যাদি।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২০.
What is the meaning of the phrase 'other fish in the sea'? 
  1. Act rudely to someone.
  2. An easy task.
  3. More opportunities. 
  4. Reveal a secret
সঠিক উত্তর:
More opportunities. 
উত্তর
সঠিক উত্তর:
More opportunities. 
ব্যাখ্যা
• Other fish in the sea
- Meaning: More opportunities. 
- Sentence Example: My father told me not to worry about the competition as there would be other fish in the sea.

• A piece of cake
- Meaning:  An easy task.
- Sentence Example: Solving the Wordle everyday was just a piece of cake.

• Spill the beans
- Meaning: Reveal a secret.
- Sentence Example: Remya spilled the beans about her sister coming to her mom.

• Give a cold shoulder
- Meaning: Act rudely to someone. 
- Sentence Example: Nobody knows why Dias gave Rayon a cold shoulder.

Source: Cambridge Dictionary.
২১.
The idiom 'Tone down' means:
  1. To make someone leave a competition by defeating them. 
  2. To prevent someone from moving closer. 
  3. To anxiously wait for something
  4. Altered so as to be less extreme or intense.
সঠিক উত্তর:
Altered so as to be less extreme or intense.
উত্তর
সঠিক উত্তর:
Altered so as to be less extreme or intense.
ব্যাখ্যা
• Tone down - পরিবর্তিত, যাতে কম, চরম বা তীব্র হতে পারে। 
- Meaning: altered so as to be less extreme or intense.
- Example: The ground is surrounded by cloud-enveloped mountains and acres of verdant green. The last-named shade was however toned down on the pitch with the ground-staff scrubbing away the grass.

• Keep at bay - নিকটে আসতে না দেওয়া। 
- Meaning: to prevent someone from moving closer. 
- Example: Refreshed with a day’s rest thanks to the inclement weather, Virat Kohli reiterated that his men will keep complacency at bay while playing the third and final Test against Sri Lanka here from Saturday. 

• Sweat something out - উদ্বিগ্নভাবে কিছুর জন্য অপেক্ষা করা, ঘাম ঝরিয়ে শরীরে কিছু বের করা।
- Meaning: to anxiously wait for something, to get rid of something in one’s body by sweating.
- Example: With team selection imminent, Dhoni and Suresh Raina, who last played an ODI for India in October 2015, sweated it out on Friday. sent in my application and now I have to sweat out the two months until I get an answer.

• Knock out - কাউকে পরাজিত করে একটি প্রতিযোগিতা থেকে বিদায় করা। 
- Meaning: to make someone leave a competition by defeating them. 
- Example: Denis Shapovalov makes his glee known after knocking out top seed Rafael Nadal.

Source: Cambridge Dictionary.
২২.
Which of the following is a singular number?
  1. Criterion
  2. Crises
  3. Agenda
  4. Parentheses
সঠিক উত্তর:
Criterion
উত্তর
সঠিক উত্তর:
Criterion
ব্যাখ্যা
• Criterion:
- English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
- Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
- Plural form: criteria.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
• Agenda: [plural]
- Singular form: Agendum.
- Meaning: আলোচ্যসূচি।

• Crises: [plural]
- Singular form: Crisis
- Meaning: সংকটকাল; চূড়ান্ত পর্যায়; সন্ধিক্ষণ।

• Parentheses: [plural]
- Singular form: Parenthesis
- Meaning: কমা; ড্যাশ; বন্ধনী দ্বারা আলাদা করা বাক্যমধ্যস্থ বাক্য বা বাক্যাংশ।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain, Cambridge & Accessible Dictionary.
২৩.
চৈতন্য যুগের ব্যাপ্তিকাল ছিল?
  1. ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
  2. ১৬০১-১৮০০ খ্রিষ্টাব্দ
  3. ১৫০১-১৬০০ খ্রিষ্টাব্দ
  4. ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর:
১৫০১-১৬০০ খ্রিষ্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
১৫০১-১৬০০ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা
মধ্যযুগ:
- বাংলা সাহিত্যে মধ্যযুগের ব্যাপ্তিকাল ছিলো ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- বাংলা সাহিত্যে মধ্যযুগের বিস্তার চার শতাব্দী ধরে।
- বাংলা সাহিত্যের মধ্যযুগে তিনটি ভাগ যথাক্রমে:
১) ১২০১-১৫০০ - প্রাকচৈতন্য যুগ,
২) ১৫০১-১৬০০ চৈতন্য যুগ,
৩) ১৬০১-১৮০০ চৈতন্য পরবর্তী যুগ।
- এছাড়া ১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'মনসামঙ্গল' কাব্যধারার আদি কবি কে?
  1. মালাধর বসু
  2. কানাহরি দত্ত
  3. মুকুন্দরাম চক্রবর্তী
  4. মানিক দত্ত
সঠিক উত্তর:
কানাহরি দত্ত
উত্তর
সঠিক উত্তর:
কানাহরি দত্ত
ব্যাখ্যা
কানাহরি দত্ত:
- মনসামঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছেন - কানাহরি দত্ত।
- কানাহরি দত্তের নাম পাওয়া যায় বিজয় গুপ্তের পদ্মাপুরণ বা মনসামঙ্গলে।
- তাতে একটি পঙক্তি আছে; ‘হরি দত্তের গীত যত লোপ পাইল কালে।’
- কানাহরি দত্তের রচনা লোপ পাওয়ায় এর উদাহরণ পাওয়া যায় না।
- বিজয় গুপ্তের পদ্মাপুরাণ বর্তমানে মনসামঙ্গলের প্রান্ত প্রাচীনতম পুথি।
- কানাহরি দত্তের সময়কাল: আশুতোষ ভট্টাচার্যের মতে বিজয় গুপ্তের সময় শতাব্দী পূর্বে, অর্থাৎ ১৩৯৪ বঙ্গাব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'প্রগতি' পত্রিকার সম্পাদক ছিলেন -
  1. বুদ্ধদেব বসু
  2. অজিতকুমার দত্ত
  3. অমিয় চক্রবর্তী
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
'প্রগতি' পত্রিকা:
- প্রগতি ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিকপত্র 'প্রগতি'।
- সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
- বাংলা সাহিত্যে আধুনিকতার বাতাস প্রবাহিত হলে ঢাকা যে তাতে পিছিয়ে ছিল না, 'প্রগতি'র প্রকাশ তার প্রমাণ। কল্লোল- কালিকলম-প্রগতি একই সঙ্গে উচ্চারিত হওয়ার যোগ্য তিনটি নাম।
- বাংলাদেশে আধুনিক সাহিত্যের বিকাশে এ পত্রিকার অবদান কম নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ' কোন যুগের মধ্যে বিদ্যমান?
  1. আধুনিক যুগ
  2. প্রাচীন যুগ
  3. মধ্যযুগ
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
মধ্যযুগ
উত্তর
সঠিক উত্তর:
মধ্যযুগ
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে।
যথা -
- প্রাচীন যুগ (৬৫০ - ১২০০),
- মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
- আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

• মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০) অন্ধকার যুগ ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি দিয়েছে -
  1. রাজা কৃষ্ণচন্দ্র
  2. রাজা রঘুনাথ রায়
  3. জমিদার কৃষ্ণকান্ত
  4. রাজা শিবসিংহ
সঠিক উত্তর:
রাজা রঘুনাথ রায়
উত্তর
সঠিক উত্তর:
রাজা রঘুনাথ রায়
ব্যাখ্যা
মুকুন্দরাম চক্রবর্তী:
- মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি।
- রাজা রঘুনাথ রায় তাঁকে গুরুরূপে গ্রহণ করেন এবং তাঁর অনুরোধে বিখ্যাত পাঁচালি চন্ডীমঙ্গল রচনা করেন।
- যুবরাজের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে জনৈক প্রসাদ দেব এ কাব্য সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
- তিনি কবি এবং সঙ্গীতশিল্পী উভয়কেই প্রচুর অলংকার সামগ্রী, বিলাসবহুল পোষাক-পরিচ্ছদ এবং ভ্রমণের জন্য ঘোড়া দিয়ে পুরস্কৃত করেন।
- রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত করেন।
- সুকুমার সেন মুকুন্দরামের পাঁচালিকে একটি দুর্লভ শ্রেষ্ঠ পাঁচালি হিসেবে বর্ণনা করেন।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
নিচের কোনটি মৈমনসিংহ গীতকা নয়?
  1. রূপবতী
  2. কমলা
  3. কাফন চোরা
  4. দেওয়ান ভাবনা
সঠিক উত্তর:
কাফন চোরা
উত্তর
সঠিক উত্তর:
কাফন চোরা
ব্যাখ্যা
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ  পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।

অন্যদিকে,
- 'কাফন চোরা' পূর্ববঙ্গ-গীতিকার পালা। 

উৎস: বাংলাপিডিয়া।
২৯.
কার মতে প্রাচীন যুগের সময়সীমা ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ?
  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. সুকুমার সেন
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  4. দীনেশ্চন্দ্র সেন
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের যুগবিভাগ:
- বাংলার শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে -
- প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
- মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
- আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

- দীনেশ্চন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহম্মদ এনামুল হক প্রমুখের যুগ-সম্পর্কিত অভিমত উল্লিখিত যুগবিভাগকে সমর্থন করে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মধ্য ও আধুনিক যুগের এই সময় মেনে নিলেও, তাঁর মতে, প্রাচীন যুগের সময়সীমা - ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ।

• যুগের এই তিনটি ভাগের মধ্যে আবার ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।