পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes২০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দচয়ন, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সাদৃশ্য, সিদ্ধান্ত গ্রহন ও বৈসাদৃশ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
একটি রাষ্ট্রের ___ থাকতেই হবে।
  1. ক) আইন
  2. খ) সংসদ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) সার্বভৌমত্ব
ব্যাখ্যা
একটি রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে অপরিহার্য উপাদান হলো সার্বভৌমত্ব। এটা ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না৷ উদাহারনস্বরুপ ভারত বা আমেরিকার অঙ্গরাজ্যগ্যলোর কথা বিবেচনায় নেয়া যায়৷ তাদের অঙ্গরাজ্যগুলোতে সার্বভৌমত্ব ব্যাতিরেকে সবই আছে, তবুও সেই অঙ্গরাজ্যগুলোকে রাষ্ট্র বলা যায় না৷
.
স্বাধীনতা সেখানেই কার্যকরভাবে বিরাজমান, যেখানে ____আছে।
  1. ক) গণতন্ত্র
  2. খ) সুবিচার
  3. গ) সেনাবাহিনী
  4. ঘ) আইন
ব্যাখ্যা
সুবিচার এবং সাম্যতা ছাড়া স্বাধীনতার ফল উপভোগ করা যায় না।
.
If MUSIC is spelt as LTRHB, what will be the spelling of MOVIE?
  1. ক) LMUJF
  2. খ) LNUDH
  3. গ) LNJUD
  4. ঘ) LNUHD
ব্যাখ্যা
এখানে MUSIC=LTRHB লক্ষ করলে দেখা যাবে প্রতিটি বর্ণ তার পূর্ববর্তী বর্ণের রুপ ধারণ করেছে।
.
AFL, BGM, CHN, DIO, ____?
  1. ক) PQR
  2. খ) EJP
  3. গ) IPE
  4. ঘ) JNR
ব্যাখ্যা
প্রতিটি সেটের বর্ণগুলো অবস্থান অনুযায়ী ক্রমবর্ধমান ভাবে অগ্রসর হয়েছে ইংরেজি বর্ণমালাতে এদের অবস্থান অনুসারে। যেমন সকল সেটের প্রথম বর্ণগুলো A,B,C,D,E ; সকল সেটের দ্বিতীয় অবস্থানের বর্ণগুলো F,G,H,I,J এবং সকল সেটের তৃতীয় অবস্থানের বর্ণগুলো L,M,N,O,P ।
.
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল, অফিস সব বন্ধ৷ আপনার পরিবারের সদস্যরা তাই ছুটি কাটাতে বনভোজনে যেতে চাচ্ছে৷ পরিবারের প্রধান হিসেবে আপনার কী করা উচিত?
  1. ক) সবাইকে ধমকাধমকি করা
  2. খ) প্যানিকড হয়ে যাওয়া
  3. গ) সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এই ছুটির গুরুত্ব বুঝাবেন
  4. ঘ) সবার সাথে বনভোজনে যাবেন
ব্যাখ্যা
বর্তমানে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া এবং এর বিস্তারের তীব্রতা বিবেচনায় রেখে ঘরে অবস্থান করে এর বিস্তার রোধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে৷
.
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনার কাছে এক লক্ষ মাস্ক মজুদ আছে৷ আপনার ব্যাবসায়িক মূলধনের পুরোটাই এখানে বিনিয়োগ করা হয়েছে।মাস্কের খুব বেশি চাহিদা হওয়ায় এই পরিস্থিতিতে আপনার কী করা উচিত?
  1. ক) মজুদ অব্যাহত রাখা
  2. খ) লোকজনের মাঝে বিলিয়ে দেয়া
  3. গ) স্বাভাবিক দামে বিক্রি করা
  4. ঘ) অস্বাভাবিক দামে বিক্রি করা
ব্যাখ্যা
মজুদ অব্যাহত রাখলে কারো কোনো ফায়দা হবে না। এবং লোকজনের মাঝে বিলিয়ে দিলে আপনার ব্যাবসায়িক মুলধন নষ্ট হবে এতে পরে আপনি নিজেই অসুবিধার সম্মুখীন হবেন৷ অস্বাভাবিক দামে বিক্রি করাটা অমানবিক। তাই স্বাভাবিক ভাবেই ব্যাবসা করাটাই সবচেয়ে উচিত কাজ হবে৷
.
আপনার বিসিএস পরীক্ষার আগেরদিন শুনলেন লটারিতে বিশ লক্ষ টাকা পেলেন। এখন আপনি কী করবেন?
  1. ক) ওইদিনই একটি গাড়ি কিনবেন
  2. খ) সবাইকে ট্রিট দিবেন খুশিতে
  3. গ) লটারি আসলেই জিতেছেন কিনা সেটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাজ করবেন
  4. ঘ) মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
ব্যাখ্যা
বিসিএস পরীক্ষা শুধু বিশ লক্ষ টাকার চেয়েও মূল্যবান। এখানে যেমন সম্মান আছে, স্বাচ্ছন্দ্যে জীবন যাপনেরও ব্যাবস্থা হয় এতে৷ বিশ লক্ষ টাকার কাছে এতদিনের কষ্ট ফেলনা না৷
.
গতিসীমার কোনো সংকেত না থাকার পরেও উচ্চগতির জন্য কোনো এলাকার পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হলে কী করবেন আপনি?
  1. ক) ঘুষ দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলবেন
  2. খ) জরিমানা ঠিকমতো দিবেন
  3. গ) কোর্টে মামলা দিতে বলবেন
  4. ঘ) পুলিশকে বুঝিয়ে বলবেন যে এখানে গতিসীমার কোনো চিহ্ন ছিলো না
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
আপনি শুনতে পেলেন আপনার আত্মীয় এসেছে ইতালি থেকে, তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিন্তু সেখানকার ব্যবস্থাপনা ভালো না শুনার পর আপনি কী করবেন?
  1. ক) নিজেকে নিয়ে ব্যাস্ত থাকবেন
  2. খ) সেখানে গিয়ে ফাপর নিবেন
  3. গ) আত্মীয়কে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবেন
  4. ঘ) কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
ব্যাখ্যা
আমাদের দেশের ব্যবস্থাপনার বিষয়ে আমরা সবাই সচেতন আছি৷ কিন্তু যে রোগ সহজেই বিস্তার লাভ করে তাকে নিজের কাছে নিয়ে আসা নিতান্তই বোকামি। সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করা৷
১০.
রিমন, মনির থেকে লম্বা। নয়ন, জাকির থেকে বেঁটে। রিমন, মিরাজ থেকে বেঁটে৷ মনির, জাকির থেকে লম্বা। এদের মধ্যে সবচেয়ে খাটো কে?
  1. ক) মনির
  2. খ) নয়ন
  3. গ) রিমন
  4. ঘ) জাকির
ব্যাখ্যা
প্রশ্নমতে, রিমন > মনির, জাকির > নয়ন, মিরাজ > রিমন, মনির > জাকির৷ সুতরাং, মিরাজ > রিমন > মনির > জাকির > নয়ন। অর্থাৎ সবচেয়ে খাটো নয়ন।
১১.
ইমন, নাঈমের চেয়ে বেশি আবেগী। সাকিব, ইমনের চেয়ে বেশি বুদ্ধিমান। সাকিবের চেয়ে বেশি বুদ্ধিমান নাঈম৷ তানভীরের চেয়ে ঈমনের আবেগ কম৷ এদের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান?
  1. ক) নাঈম
  2. খ) সাকিব
  3. গ) ঈমন
  4. ঘ) তানভীর
ব্যাখ্যা
আবগের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে চলা মানুষেরা তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান। প্রশ্নানুসারে আবেগের ক্রম সাজালে হয় এরকম তানভীর > ইমন > সাকিব > নাঈম। এদের মধ্যে আবেগ কম দিয়ে বুদ্ধির চর্চার করে সবচেয়ে বেশি নাঈম৷ তাই এদের মধ্যে নাঈমই সবচেয়ে বেশি বুদ্ধিমান৷
১২.
বাদল ও কামালের ভাই অনিক, দিনা হলেন বাদলের মা এবং ইলিয়াস যদি অনিকের বাবা হয় তাহলে নিচের কোন উক্তিটি পুরোপুরি সত্য নয়?
  1. ক) দিনার ছেলে অনিক
  2. খ) বাদল অনিকের ভাই
  3. গ) ইলিয়াসের বাবা অনিক
  4. ঘ) কামালের ছেলে ইলিয়াস
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ অপশন গ) এবং অপশন ঘ) উভয়ই।
১৩.
শহীদ মিনারঃ ভাষা আন্দোলনঃঃ বধ্যভূমিঃ ?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) বুদ্ধিজীবী হত্যা
  3. গ) স্বাধীকার আন্দোলন
  4. ঘ) বাংলা ভাষা
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি গঠিত হয়ছে।
১৪.
গ্যাসঃবিদ্যুৎঃঃ পানিঃ ?
  1. ক) বন্যা
  2. খ) জলোচ্ছ্বাস
  3. গ) বৃষ্টি
  4. ঘ) সেচ
ব্যাখ্যা
বিদ্যুৎ উৎপাদনে লাগে গ্যাস, সেচ কার্য সম্পাদনে লাগে পানি।
১৫.
Key : Ignition :: ?
  1. ক) Helmet : Motorcycle
  2. খ) Pad : Helicopter
  3. গ) Boot : Saddle
  4. ঘ) Switch : Light
ব্যাখ্যা
Key is required to ignite, switch is required to light.
১৬.
Author : Manuscripts :: ?
  1. ক) Engineer : Bridge
  2. খ) Optician : Spectacles
  3. গ) Doctor : Stethoscope
  4. ঘ) Architect : Blueprint
ব্যাখ্যা
Author's prepare manuscripts, architect blueprint.
১৭.
Blunt : Sharp :: Sow : ?
  1. ক) Water
  2. খ) Crow
  3. গ) Farm
  4. ঘ) Reap
ব্যাখ্যা
Sharp is the opposite of blunt, sow is opposite of reap.
১৮.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) টেনিস
  2. খ) ফুটবল
  3. গ) ক্রিকেট
  4. ঘ) হকি
ব্যাখ্যা
বিতর্ক হতে পারে। তবে, এই ধরণের প্রশ্ন আগেও বিভিন্ন পরীক্ষায় এসেছে। প্রশ্নকর্তার মতে, টেনিস ছাড়া বাকীগুলো একা খেলা যায় না।
১৯.
কোনটি ভিন্নধর্মী?
  1. ক) বৃহস্পতি
  2. খ) বুধ
  3. গ) প্লুটো
  4. ঘ) শুক্র
ব্যাখ্যা
প্রশ্নের অপশনগুলোর মধ্যে গ্রহের মর্যাদা নেই একমাত্র প্লুটোরই।
২০.
নিচের কোন স্থানটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. ক) রায়ের বাজার বধ্যভূমি
  2. খ) মুজিবনগর
  3. গ) রেসকোর্স ময়দান
  4. ঘ) শহীদ মিনার
ব্যাখ্যা
শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত এবং বাকি তিনটি অপশন মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত।
২১.
Find the odd one out__
  1. ক) English
  2. খ) Bangla
  3. গ) Hindi
  4. ঘ) France
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত অপশনে ফ্রান্স হলো দেশের নাম, বাকিসবগুলো হলো ভাষার নাম।