পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৫৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদের নাম: জুনিয়র শিক্ষক (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৯.০৯.২০২৩ --------------------------- [For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ সেপ্টেম্বর, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
  1. বড়
  2. গাঢ়
  3. চানাচুর
  4. হঠাৎ
সঠিক উত্তর:
চানাচুর
উত্তর
সঠিক উত্তর:
চানাচুর
ব্যাখ্যা

⇒ ‘চানাচুর’ শব্দে কম্পিত ব্যঞ্জন 'র' এর উপস্থিতি আছে। 

• কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
• তাড়িত ব্যঞ্জন: 
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
- বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ড়, ঢ় তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

.
আ + ও = ঔ এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
  1. মহৌষধি
  2. মহৌষধ
  3. বণৌষধি
  4. পরমৌষধ
সঠিক উত্তর:
মহৌষধি
উত্তর
সঠিক উত্তর:
মহৌষধি
ব্যাখ্যা
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- অ + ও = ঔ: বন + ওষধি = বনৌষধি,
- আ + ও = ঔ: মহা + ওষধি = মহৌষধি,
- আ + ঔ = ঔ: মহা + ঔষধ = মহৌষধ,
- অ + ঔ = ঔ: পরম + ঔষধ = পরমৌষধ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সাধরাণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. নানি
  2. দাদি
  3. শিক্ষিকা
  4. মামি
সঠিক উত্তর:
শিক্ষিকা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষিকা
ব্যাখ্যা
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: 
- পত্নীবাচক, 
- অপত্নীবাচক।

• পত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়। 
যেমন: পিতা-মাতা, চাচা- চাচি, দাদা- দাদি, জেলে- জেলেনি, গুরু- গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি। 

• অপত্নীবাচক: 
স্বামী- স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়। 
যেমন: খোকা- খুকি, ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, নেতা- নেত্রী, পাগল- পাগলি, তেজস্ব- তেজস্বিনী, বালক- বালিকা ইত্যাদি।  

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘অমুক’ কোন সর্বনাম?
  1. অন্যবাচক
  2. ব্যক্তিবাচক
  3. আত্মবাচক
  4. নির্দেশক
সঠিক উত্তর:
অন্যবাচক
উত্তর
সঠিক উত্তর:
অন্যবাচক
ব্যাখ্যা

⇒ ‘অমুক’ অন্যবাচক সর্বনামের উদাহরণ।

⇒ সর্বনাম:
 বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। যেমন-  আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।

২. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোরদিয়ে বোঝানোর জন্য এ ধরণের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন- স্বয়ং, নিজ, খোদ, আপনি।

৩. নির্দেশক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে  নির্দেশক সর্বনাম বলে। যেমন:
নিকট নির্দেশক- এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক- ও, ওই, ওরা, উনি।

৪. অনির্দষ্ট সর্বনাম: অনির্দষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন- কেউ, কোথাও, কিছু, একজন।

৫. প্রশ্নবাচক সর্বনাম: প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন- কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।

৬. সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন- যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।

৭. পারস্পারিক সর্বনাম: দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয় । যেমন- পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।

৮. সকলবাচক/সাকুল্যবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন- সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।

৯. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

- তবে পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলো- ব্যতিহারিক সর্বনাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ ও ২০১৯ সংস্করণ)।

.
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কী চিহ্ন বসে?
  1. ড্যাস
  2. কমা
  3. কোলন
  4. সেমিকোলন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা

⇒ কোলন:
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়।
যেমন:
- সভায় সাব্যস্ত হলো: একমাস পরে নতুন সভাপতির নিরবাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে,
• ড্যাস-চিহ্ন: যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়।

• কমা: বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়।

• সেমিকোলন: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে।

.
‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. শিলা
  2. পাথর
  3. আকাশ
  4. ঘোড়া
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা

'ঘোড়া' শব্দের প্রতিশব্দ: অশ্ব, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের প্রতিশব্দ: অম্বর, গগন, নভঃ, ব্যোম, নীলিমা, অন্তরীক্ষ ইত্যাদি।
• ‘পাথর’ শব্দের প্রতিশব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
‘সু’ উপসর্গযোগে গঠিত ‘সুনজর’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
  1. সম্প্রসারণ
  2. সংকোচন
  3. সংযোজন
  4. কাছে আসা
সঠিক উত্তর:
সংকোচন
উত্তর
সঠিক উত্তর:
সংকোচন
ব্যাখ্যা

• উপসর্গ:
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।

• নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ।
যেমন:
- সম্ + বাদ = সংবাদ;
- বি + বাদ= বিবাদ।

• উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা।
যেমন:
- সু + নজর = সুনজর (অর্থের সংকোচন)।
- সম্ + পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ)।
- গর + হাজির = গরহাজির (বিপরীত অর্থ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

.
‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী?
  1. চূড়ান্ত মীমাংসা
  2. লিখিত আদেশ
  3. পত্র লিখন
  4. ধ্বংস করা
সঠিক উত্তর:
লিখিত আদেশ
উত্তর
সঠিক উত্তর:
লিখিত আদেশ
ব্যাখ্যা
- 'কলমের এক খোঁচা' বাগধারাটির অর্থ হচ্ছে লিখিত আদেশ।
• বাক্য গঠন: কলমের এক খোঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল।

• এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘কাগজে কলমে’ বাগধারার অর্থ -  লিখিতভাবে।
- ‘হাতেখড়ি’ বাগধারার অর্থ - শিক্ষার গুরু।
- ‘কড়ায় গন্ডায়’ বাগধারার অর্থ - চুলচেরা হিসাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. মনমরা
  2. মনগড়া
  3. পরানপ্রিয়
  4. মনমাঝি
সঠিক উত্তর:
মনমাঝি
উত্তর
সঠিক উত্তর:
মনমাঝি
ব্যাখ্যা

• রূপক কর্মধারয় সমাস: 
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।

রূপক কর্মধারয় সমাসের উদাহরণ:
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি,
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন,
- সংসাররূপ সমুদ্র = সংসার সমুদ্র।

অন্যদিকে,
- মন দ্বারা গড়া = মনগড়া, (তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ)।
- মন মরা যে = মোনমরা, (অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১০.
‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গায়িকা
  2. সেবিকা
  3. বালিকা
  4. মলিনা
সঠিক উত্তর:
মলিনা
উত্তর
সঠিক উত্তর:
মলিনা
ব্যাখ্যা

• আ- প্রত্যয়যোগ সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে - [মলিন - মলিনা]।

অন্যদিকে,
‘ইকা’ প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ হচ্ছে:
- গায়ক-গায়িকা,
- সেবক-সেবিকা,
- নায়ক-নায়িকা,
- বালক-বালিকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

 

১১.
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
  1. ২ মার্চ
  2. ৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ৩ মার্চ
সঠিক উত্তর:
২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা
জাতীয় পতাকা দিবস: 
- ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার অপ্রত্যাশিত ঘোষণায় সমগ্র পূর্ব-পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ে।
- স্বাধিকার আন্দোলন পরিণত হয় স্বাধীনতা আন্দোলনে।

- ১ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু সহ-সভাপতি আ. স. ম. আব্দুর রব এবং ডাকসু সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এক বৈঠকে বসে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করেন। 

- ২ মার্চ হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের' ছাত্র সমাবেশে স্বাধীন বাংলার মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 
- সেই থেকে ২ মার্চ ই জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  


- ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ গণসমাবেশে স্বাধীন বাংলাদেশের ছাত্রসংগ্রাম পরিষদ ‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং দি ডেইলি ষ্টার বাংলা (২ মার্চ, ২০২১)।
১২.
মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য ‘মেঘের অনেক রং’ চলচ্চিত্রটির পরিচালক কে?
  1. চাষী নজরুল ইসলাম
  2. খান আতাউর রহমান
  3. জহির রায়হান
  4. হারুনর রশীদ
সঠিক উত্তর:
হারুনর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
হারুনর রশীদ
ব্যাখ্যা
♣ হারুনর রশীদ: 
• তিনি 'মেঘের অনেক রং' চলচ্চিত্রটি পরিচালনা করেন। 
• এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র। 
• যুদ্ধের সময় রুমা নামের একজন চিকিৎসকের স্ত্রী ধর্ষণের শিকার হয়। 
• এরপর সন্তানসহ কীভাবে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়, এর মর্মস্পর্শী চিত্র রয়েছে।
• এতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

- তাঁর পরিচালিত আরেকটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আমরা তোমাদের ভুলবো না'।  

♣ চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র:    
• হাঙর নদী গ্রেনেড;
• ওরা ১১ জন;
• ধ্রুবতারা;
• সংগ্রাম;
• মেঘের পরে মেঘ।

♣ খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:    
• আবার তোরা মানুষ হ;
• এখনো অনেক রাত।

♣ জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র:   
• Stop Genocide;
• A State Is Born.  

উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো (১৮ ডিসেম্বর, ২০২১)।
১৩.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. ভেনিজুয়েলা
  4. চিলি
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
ব্যাখ্যা
১৯৭২ সালের ০২ মে দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়;
• ভেনিজুয়েলা,
• কোস্টারিকা এবং 
• কলম্বিয়া।

♣♣ 
• ১৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। 
• ২৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
• ১ জুন ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।  

উৎস: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সময় নিউজ (০২ মে, ২৫ মে এবং ১ জুন; ২০২৩ সাল) ও দৈনিক মানবকণ্ঠ (১৫ মে, ২০২২)। 
১৪.
বাংলাদেশের সংবিধানে কোন পরিচ্ছেদে ‘প্রতিরক্ষা কর্ম বিভাগ’ সম্পর্কে বলা হয়েছে?
  1. ৩য় পরিচ্ছেদ
  2. ৪র্থ পরিচ্ছেদ
  3. ৫ম পরিচ্ছেদ
  4. ৬ষ্ঠ পরিচ্ছেদ
সঠিক উত্তর:
৪র্থ পরিচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ পরিচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
• সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
• বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
• এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। ৭টি তফসিল রয়েছে।
• সংবিধান সংশোধন হয়েছে মোট ১৭ বার। 

♣♣ 
- সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ সম্পর্কে বর্ণিত আছে। 
- ৪র্থ ভাগে পাঁচটি পরিচ্ছেদ বিদ্যমান: 
• ১ম পরিচ্ছেদ: রাষ্ট্রপতি। 
• ২য় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। 
• ৩য় পরিচ্ছেদ: স্থানীয় শাসন। 
• ৪র্থ পরিচ্ছেদ: প্রতিরক্ষা কর্মবিভাগ। 
• ৫ম পরিচ্ছেদ: অ্যাটর্নি-জেনারেল।  

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৫.
শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
  1. বটেশ্বর
  2. ঘাটাইল
  3. লেবুখালী
  4. ভাটিয়ারী
সঠিক উত্তর:
লেবুখালী
উত্তর
সঠিক উত্তর:
লেবুখালী
ব্যাখ্যা
শেখ হাসিনা সেনানিবাস: 
• ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারি দেশের ৩১তম সেনানিবাস 'শেখ হাসিনা সেনানিবাস' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত এ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 
• দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এটি প্রথম সেনানিবাস। 

উৎস: দৈনিক সমকাল (০৮ ফেব্রুয়ারি, ২০১৮)।  
১৬.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
  1. ফিনল্যান্ড
  2. পোল্যান্ড
  3. অস্ট্রিয়া
  4. সুইডেন
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
বাল্টিক সাগর ও রাষ্ট্র:
♠ বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত। 
- এই সাগরের তীরবর্তী দেশসমূহ বাল্টিক অঞ্চলের দেশ হিসেবে পরিচিত। 
- পোল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, রাশিয়া, ডেনমার্ক, জার্মানি, লিথুয়ানিয়া, লাতভিয়া এবং এস্তোনিয়া দেশসমূহ এর তীরবর্তী দেশ।    
 
♣ উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।   
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;  
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া। 

♣ অস্ট্রিয়া দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত পাহাড়ি রাষ্ট্র।   

উৎস: Britannica And WorldAtlas. 
১৭.
কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
  1. ১৮১৫
  2. ১৮২০
  3. ১৯১২
  4. ১৯১৪
সঠিক উত্তর:
১৮১৫
উত্তর
সঠিক উত্তর:
১৮১৫
ব্যাখ্যা
ওয়াটার লু যুদ্ধ:  
• ঐতিহাসিক 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৫ জুন, ১৮১৫ সালে। 
• ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম ।

• এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট। 
• পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।

• ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)। 

উৎস: Britannica. 
১৮.
জাতিসংঘের COP সম্মেলন কোন বিষয় সংক্রান্ত?
  1. মানবাধিকার
  2. জলবায়ু
  3. শান্তি
  4. বাণিজ্য
সঠিক উত্তর:
জলবায়ু
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
• ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) গৃহীত হয়।
• এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে মোট ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। 
• UNFCCC means United Nations Framework Convention on Climate Change. 

• এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
• ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।   

• ২০২২ সালের নভেম্বরে মিশরের শারম্ এল-শেখ এলাকায় 'কপ-২৭' অনুষ্ঠিত হয়। 
• আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 'কপ-২৮' আয়োজিত হবে।
• 'কপ-২৯' আয়োজিত হবে আজারবাইজানে। 
• 'কপ-৩০' ব্রাজিলের বেলেম শহরে।  

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ (২৭ মে ২০২৩)।
১৯.
ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে কয়টি দেশ?
  1. ৫টি
  2. ৮টি
  3. ৩টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
♣ ঝড়ের নামকরণ: 
• বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।
• ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার অন্তর্ভুক্ত আটটি দেশ।
• দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম এবং সময় নিউজ (৬ নভেম্বর ২০১৯)।     
২০.
‘রেইডার’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. রাগবি
  2. হ্যান্ডবল
  3. ভলিবল
  4. কাবাডি
সঠিক উত্তর:
কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
কাবাডি
ব্যাখ্যা
কাবাডি:
• পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন। 
• বাংলাদেশের গ্রামগঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।  
• ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।

- কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে 'রেইডার' বলে। 

• আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না। 
• ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।
• এই ফেডারেশন খেলার জন্য বিভিন্ন নিয়মকানুন তৈরি করে।   

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া। 
২১.
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
  1. প্রতিফলন
  2. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  3. বিচ্ছুরণ
  4. প্রতিসরণ
সঠিক উত্তর:
প্রতিসরণ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিসরণ
ব্যাখ্যা
প্রতিসরণ: 
- আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে বাঁকাভাবে আপতিত হয় তবে মাধ্যম দুটির বিভেদতলে এর গতিপথের দিক পাল্টে যায়। একে প্রতিসরণ বলে। 

আলোর প্রতিসরণের ফলে - 
১) পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা ওপরে দেখা যায়। 
২) একটি সরল দণ্ডকে তির্যকভাবে পানিতে ডোবালে বাঁকা দেখা যায়। 
৩) পানিতে ডােবানাে পয়সা উপর থেকে তাকালে কিছুটা উপরে দেখা যায়। 
৪) খাঁড়াভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম মনে হয়। 
৫) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২২.
কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
  1. কালো
  2. সাদা
  3. লাল
  4. ধূসর
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা
- কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়। 
- কারণ কালো রং তাপ শোষণ করতে পারে। 
- তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়। 
- এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। 
- সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৩.
পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কী?
  1. স্থিতিস্থাপকতা
  2. প্লবতা
  3. বায়ুচাপ
  4. পৃষ্ঠটান
সঠিক উত্তর:
পৃষ্ঠটান
উত্তর
সঠিক উত্তর:
পৃষ্ঠটান
ব্যাখ্যা
তলটান বা পৃষ্ঠটান: 
- তরলের একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ আকর্ষণ থাকে তাকে এ তরলের পৃষ্ঠটান বলে।

পৃষ্ঠটান এর কারণে যেসব ঘটনা ঘটে তা হলো: 
১. নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে বালু নিজ স্থানে চলে আসা। 
২. বৃষ্টির পানি গোলাকার বা কাঁচের উপর ছড়ানো একটু পারদ গোলাকার আকার ধারন করা। 
৩. সুঁচ পানিতে ভাসা। 
৪. পানির উপর তেল ছড়িয়ে পড়া। 

- পানির ছোট ফোঁটা পৃষ্ঠটানের কারণে গোলাকৃতির হয়। 
- পানির ফোঁটাগুলি পৃষ্ঠ স্তরের সমন্বিত শক্তি দ্বারা একটি গোলাকার আকৃতি হয়। 
- মাধ্যাকর্ষণ সহ অন্যান্য শক্তির অনুপস্থিতিতে, কার্যত সমস্ত তরলের ফোঁটাগুলি প্রায় গোলাকার হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৪.
কোন যন্ত্রের সাহায্যে গাড়ীর গতি পরিমাপ করা হয়?
  1. ওডোমিটার
  2. স্পিডোমিটার
  3. ট্যাকোমিটার
  4. ক্রনোমিটার
সঠিক উত্তর:
স্পিডোমিটার
উত্তর
সঠিক উত্তর:
স্পিডোমিটার
ব্যাখ্যা
ওডোমিটার: 
- এটি গাড়ী যতক্ষণ চালিয়ে যাওয়া হয়েছে, তার মোট দৈর্ঘ্য পরিমাপ করে। 
অর্থাৎ, এটি গাড়ীর মোট চলাচল পরিমাপ করে। 

স্পিডোমিটার: 
- এটি গাড়ীর তাৎক্ষণিক গতি পরিমাপ করে। 
যেমন- কিলোমিটার প্রতি ঘণ্টা বা মাইল প্রতি ঘণ্টা। 

তাহলে, 
- যদি প্রশ্ন করা হয়, "গাড়ীর গতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে"? তাহলে উত্তর হবে "স্পিডোমিটার"। 
কারণ, এটি তাৎক্ষণিক গতি পরিমাপ করে। 
- আবার যদি প্রশ্ন করা হয়, "গাড়ী মোট কতক্ষণ চলেছে তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে"? তাহলে উত্তর হবে "ওডোমিটার"। 

উল্লেখ্য যে,
- স্পিডোমিটার দ্বারা একটি গাড়ির তাৎক্ষণিক গতি পরিমাপ করে কিন্তু ওডোমিটার দ্বারা যতক্ষণ চালিয়ে যাওয়া হয়েছে, তার মোট দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপ করা হয়। এই দূরত্বকে সময় দ্বারা ভাগ করে গতি নির্ণয় করা যায়।

তাই, অপশনে স্পিডোমিটার ও ওডোমিটার দুইটাই থাকলে সঠিক উত্তর হবে স্পিডোমিটার। আর অপশনে স্পিডোমিটার না থাকলে ওডোমিটার উত্তর করা যেতে পারে।

----------------------------
অন্যদিকে, 
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র হলো ক্রনোমিটার। 
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো ট্যাকোমিটার। 

উৎস: ব্রিটানিকা।
স্পিডোমিটার সম্পর্কিত লিঙ্ক.
ওডোমিটার সম্পর্কিত লিঙ্ক.
২৫.
মানুষের কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়?
  1. যকৃত
  2. কিডনি
  3. ফুসফুস
  4. প্লীহা
সঠিক উত্তর:
যকৃত
উত্তর
সঠিক উত্তর:
যকৃত
ব্যাখ্যা
হেপাটাইটিস:
- হেপাটাইটিস লিভার বা যকৃৎ এর একটি প্রদাহ যা হেপাটাইটিসের ৫টি ভাইরাসের ( এ, বি, সি, ডি এবং ই) মাধ্যমে ঘটে।
- দূষিত পানি ও খাবারের মাধ্যমে হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাস শরীরে প্রবেশ করে। 
- হেপাটাইটিস লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে কময়ে দিতে শুরু করে। 
- হেপাটাইটিসের ভাইরাসগুলোর মধ্যে টাইপ-বি এবং সি মারাত্মক রূপ নেয় এবং লিভার সিরোসিস এবং ক্যান্সারের মতো মারাত্মক আকার ধারণ করে।
- প্রাথমিক অবস্থায় তা চিকিৎসা না করলে গুরুতর হয়ে ওঠে এবং লিভার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হতে পারে। 

উৎস: NIH ওয়েবসাইট।
২৬.
টেলিভিশনে রঙিন ছবি তৈরীর জন্য কোন রঙগুলোর প্রয়োজন?
  1. বেগুনী, নীল, সবুজ
  2. সাদা, লাল, সবুজ
  3. নীল, লাল, সবুজ
  4. সাদা, নীল, সবুজ
সঠিক উত্তর:
নীল, লাল, সবুজ
উত্তর
সঠিক উত্তর:
নীল, লাল, সবুজ
ব্যাখ্যা
রঙিন টেলিভিশন: 
- রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে। 

- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
- ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে।
- ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি। 

উৎস: সবাই কাছাকাছি, বিজ্ঞান, এসএসসি। 
২৭.
মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
  1. বৃক্ক
  2. অস্থিমজ্জা
  3. প্লীহা
  4. হৃৎপিণ্ড
সঠিক উত্তর:
প্লীহা
উত্তর
সঠিক উত্তর:
প্লীহা
ব্যাখ্যা
লোহিত রক্ত কণিকা: 
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২৮.
'A Brief History of Time' গ্রন্থটির রচয়িতা কে?
  1. আলবার্ট আইনস্টাইন
  2. হরগোবিন্দ খোরানা
  3. জামান নজরুল ইসলাম
  4. স্টিফেন হকিংস
সঠিক উত্তর:
স্টিফেন হকিংস
উত্তর
সঠিক উত্তর:
স্টিফেন হকিংস
ব্যাখ্যা
স্টিফেন হকিংস: 
- স্টিফেন হকিংস একজন পদার্থবিদ ও গণিতজ্ঞ। 
- তিনি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন‌। 
- তাঁর রচিত বইসমূহ- 
A Brief History of Time
• The Universe in a Nutshell এবং 
• The Grand Design ইত্যাদি। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা। 
২৯.
কোন ভিটামিনের অভাবে চর্ম রোগ হয়?
  1. ভিটামিন এ
  2. ভিটামিন সি
  3. ভিটামিন ডি
  4. ভিটামিন বি-কমপ্লেক্স
অনির্ধারিত
ব্যাখ্যা
- ভিটামিনের অভাবে চর্মে নানান ধরণের সমস্যা হতে পারে। 
- নিচে কিছু ভিটামিনের অভাবে যে চর্ম সমস্যা হতে পারে, তার তালিকা দেওয়া হলো - 

ভিটামিন এ: 
- ভিটামিন এ -এর অভাবে হাইপারকেরাটোসিস (চামড়ার পুরো সীমা শুষ্ক ও খসখসে হওয়া) হতে পারে, চর্ম শুষ্ক, কঠিন ও খসখসে হয়ে যেতে পারে। 
- ভিটামিন এ -এর অভাবে চর্ম শুষ্ক হতে পারে এবং 'রাতের অন্ধকার অন্ধতা' সমস্যা হতে পারে। 

ভিটামিন সি: 
- ভিটামিন সি -এর অভাবে স্কার্ভি হতে পারে যাতে চর্মে সমস্যা সৃষ্টি হতে পারে। 
- এই রোগের লক্ষণ হল পেটেকিয়া, পুরপুরা, একিমোসেস ইত্যাদি। 

ভিটামিন ডি: 
- ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ব্যাহত হয়। পরিণতিতে হাড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। এ অবস্থাকে রিকেট বলে।

ভিটামিন বি-কমপ্লেক্স: 
- ভিটামিন বি-কমপ্লেক্স -এর মধ্যে ভিটামিন বি ও বি এর অভাবে চর্মে সমস্যা হতে পারে। 
- ভিটামিন বি (নিয়াসিন): এর অভাবে পেলাগ্রা হতে পারে, যেখানে ডায়রিয়া, ডিমেনশিয়া এবং সূর্যের আলোর সাথে সম্পর্কিত চর্মের সমস্যা হয়। 
- ভিটামিন বি (বায়োটিন): এর অভাবে চর্ম শুষ্ক ও খাঁকখাঁকে হয়ে যেতে পারে, চুল পড়া এবং নখের সমস্যা হতে পারে। 

উপরের তথ্য অনুসারে,  অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এইচএসসি বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে?
  1. নাইট্রোজেন
  2. অক্সিজেন
  3. পটাশিয়াম
  4. ফসফরাস
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
নাইট্রোজেন: 
- নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। 
- ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। 
- তার কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। 
- পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' ( chlorosis) বলে। 
- লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে কেননা এগুলোও ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। 
- ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। 

পটাশিয়াম: 
- পটাশিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়

ফসফরাস:
- ফসফরাসের (P) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।
- ফসফরাসের অভাবে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
- উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়।
- বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বুঝা যায় না। যত দিনে লক্ষণ দৃশ্যমান হয়, তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না।

অপশনে উল্লেখিত নাইট্রোজেন ও পটাশিয়াম দুটোর অভাবেই পাতা হলুদ বর্ণ ধারণ করে।
তবে, 
১। নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে যার প্রভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় সম্পূর্ণ পাতা হলুদ হয়ে যায়।
অন্যদিকে, 
২। পটাশিয়ামের অভাবে প্রথমে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়। 

তাই, নাইট্রোজেনকে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 

উৎস:
জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩১.
If you freeze water, it becomes solid. This sentence is-
  1. First Conditional
  2. Zero Conditional
  3. Third Conditional
  4. Second Conditional
সঠিক উত্তর:
Zero Conditional
উত্তর
সঠিক উত্তর:
Zero Conditional
ব্যাখ্যা
• If you freeze water, it becomes solid. 
- বাক্যটি zero conditionals এর উদাহরণ। 
- Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).

•একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
৩২.
She enjoys reading and writing. Which statement is correct for the sentence?
  1. Compound Co-ordinating Conjunction
  2. Compound Co-relative Conjunction
  3. Compound Sub-ordinating conjunction
  4. Complex Sub-ordinating conjunction
সঠিক উত্তর:
Compound Co-ordinating Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Compound Co-ordinating Conjunction
ব্যাখ্যা
• She enjoys reading and writing. 
- বাক্যটি হচ্ছে - Compound Co-ordinating Conjunction রূপে গঠিত বাক্য।

• There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions:
- যা and, or, but, ইত্যাদি দ্বারা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: as ….. as ; either ….. or; not only ... but ... also etc.

• Compound sentence এ Coordinating conjunctions এবং Correlative conjunctions দুই ধরণের conjunction ই ব্যবহৃত হয়।
• Subordinating Conjunctions ব্যবহৃত হয় - complex sentence.
৩৩.
Case means in a sentence relationship with ...... with other word in a sentence. Fill up the blank-
  1. Only noun
  2. Noun and Pronoun
  3. Adjective
  4. None of the above
সঠিক উত্তর:
Noun and Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Noun and Pronoun
ব্যাখ্যা
Case shows a noun's or a pronoun's relationship with the other words in a sentence.
- অর্থাৎ, Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।

• According to Old English grammar, there are five cases in English Grammar.
1) Nominative
2) Objective
3) Possessive
4) Dative and
5) Vocative.

• But in modern English Grammar Dative is included in Objective.
• Hence there are four cases in English.
1. Nominative/ subjective
2. Objective,
3. Possessive,
4. Vocative.
৩৪.
Nominative Case of 'He' -
  1. His
  2. Him
  3. He
  4. None
সঠিক উত্তর:
He
উত্তর
সঠিক উত্তর:
He
ব্যাখ্যা
• Nominative Case:
- The nominative case refers to the noun or pronoun that appears as the subject of the verb in a particular sentence.
- অর্থাৎ, Noun অথবা pronoun যেগুলো একটি sentence-এ verb-এর subject হিসেবে ব্যবহৃত হয় তাকে subjective case বা nominative case বলে।

• The nominative or subjective case pronouns are personal pronouns used as subjects or subjective complements. They include:
- যেমন - I, You, He, She, It, We.
- সুতরাং, বোঝা যাচ্ছে যে,'He' is a nominative case.
৩৫.
Who is calling me? Change the voice-
  1. I am being called by whom?
  2. By whom am I being called?
  3. By whom I am being called?
  4. Who is being called by me?
সঠিক উত্তর:
By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
By whom am I being called?
ব্যাখ্যা
• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয় 
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• সুতরাং, নিয়মানুযায়ী,
Active: Who is calling me?
Passive: By whom am I being called?
৩৬.
That he stole the pen is clear. the sentence is -
  1. Co-ordinate clause
  2. Principal clause
  3. Sub-ordinate clause
  4. A,B,C
সঠিক উত্তর:
Sub-ordinate clause
উত্তর
সঠিক উত্তর:
Sub-ordinate clause
ব্যাখ্যা
• Clause অর্থ বাক্যাংশ, পূর্ণাঙ্গ বাক্য নয়; তবে কখনো কখনো clause একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
- Clause-এ একটি Subject ও একটি Finite verb থাকে।
-   Clause সাধারণত কোনো একটি Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়।

• গঠন প্রকৃতি অনুযায়ী clause কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় - 
1. Independent or Main Clause
- এরা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় এবং প্রতিটি simple sentence হচ্ছে একেকটি principal clause.
- We visited Comilla in October.

2. Dependent or Subordinate Clause
- একটি dependent/subordinate clause একা কোন সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরী করতে পারেনা। Dependent clause সাধারণত subordinating conjunction/relative pronoun বা অন্য কোন শব্দ দিয়ে শুরু হয় যা dependent clause টিকে একটি independent clause-এর সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে।
- I know what you have said to her.
- এই বাক্যে I know হচ্ছে Independent clause এবং what you have said to her হচ্ছে Subordinate Clause.

3. Co-ordinate Clause
- যখন দুই বা ততোধিক একই জাতীয় clause কোন Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Co-ordinate clause বলে।
- I'll have a sandwich for lunch or I might opt for a salad.

• এই বাক্যে That he stole the pen হচ্ছে subordinate clause,  
- কারণ এই বাক্যে That একটি Subordinating Conjunction.
- একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-  এ ধরনের conjunctions এমন সব Clause এর শুরুতে বসে যে Clause অন্য Clause এর একটা অংশ বিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
- হয়ত Clause টা অন্য Clause এর Subject বা Object হিসেবে ব্যবহৃত হয় অথবা অন্য Clause এর কোন  Word কে Modify করার জন্য ব্যবহৃত হয়।

• The sentence "That he stole the pen is clear" contains a clause acting as a subject of the main sentence.
- এই বাক্যে "That he stole the pen" subject সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং এটি ছাড়া Main verb (is) এবং Complement (clear) নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না।
- This makes "That he stole the pen" a subordinate or dependent clause.
৩৭.
He is adapted ...... new changes. Fill up the blank-
  1. with
  2. to
  3. of
  4. None of the A,B,C
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: He is adapted to new changes.

• Adapt to - মানিয়ে নেয়া/ খাপ খাইয়ে নেয়া।
- অর্থাৎ যেকোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেয়া বা মানিয়ে নেয়া বোঝাতে adapt to ব্যবহৃত হয়। 
৩৮.
I (see) him recently. Tick the correct one-
  1. saw
  2. see
  3. have seen
  4. had seen
সঠিক উত্তর:
have seen
উত্তর
সঠিক উত্তর:
have seen
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -have seen.
- Complete sentence: I have seen him recently.

• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

৩৯.
'We are such stuff as dreams are made on' - is from-
  1. Hamlet
  2. The Tempest
  3. As you like it
  4. Twelfth Night
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• 'We are such stuff as dreams are made on' - is from - The Tempest.
- This line is spoken by Prospero, as he compares his magical illusions "melted into air, into thin air," to the transient nature of our lives.
- The Tempest হচ্ছে William Shakespeare এর  last work বা Swan Song.
-  Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy.
- Miranda is the heroine of Shakespeare's 'The Tempest'

• Some important quotation from 'The Tempest' - 
- 'Hell is empty and all the devils are here.'
- 'We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.'
- 'What's past is prologue.'
- 'Thought is free.'
- 'Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.'
- 'Misery acquaints a man with strange bedfellows.'

• এর প্রধান চরিত্রগুলো হলো -
- Prospero,
- Miranda,
- Ariel
- Alonso,
- Caliban,
- Antonio,
- Ferdinand,
- Gonzalo ইত্যাদি। 

Source: Britannica
৪০.
Romantic era is considerd from:
  1. 1800 to 1850
  2. 1900 to 1950
  3. 1700 to 1750
  4. 1600 to 1650
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
==================

1798 - 1832 is known as romantic period of English literature.
-The Romantic Period is the shortest period of English Literature.
-  ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় 
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832)

English Literature Periods:
450 - 1066: The Old English Period / Anglo Saxon Period (the longest period)
1066 - 1500: The Middle English Period
1500 - 1660: The Renaissance Period
1660 - 1785: The Neoclassical Period
1798 - 1832: Romantic Period
1832 - 1901: Victorian Period
1901 - 1939: The Modern Period.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৪১.
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো)’ কবে গঠিত হয়?
  1. ১২ মার্চ, ১৯৪৮
  2. ২ মার্চ, ১৯৪৮
  3. ২৪ মার্চ, ১৯৪৮
  4. ২২ মার্চ, ১৯৪৮
সঠিক উত্তর:
২ মার্চ, ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ, ১৯৪৮
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:  
• ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়।
• এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
• এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়।
• তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ';
• যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঞা।

• ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

• ১৯৪৮ সালের ২রা মার্চ দেশের ছাত্রসমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করে।
• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে ১১ই মার্চ ধর্মঘট পালিত হয়।

• ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন পল্টন ময়দানে ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ।
• এর প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়ে যায়।
• ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০শে জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে। 

• ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
• পরিষদের আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 
• এ সভায় একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

উৎস:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৪২.
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক এর নাম ও মুক্তির সন যথাক্রমে-
  1. নাসির উদ্দীন ইউসুফ ও ২০১১
  2. অনিমেষ আইচ ও ২০১০
  3. ফরিদুর রেজা সাগর ও ২০১১
  4. এষা ইউসুফ ও ২০১০
সঠিক উত্তর:
নাসির উদ্দীন ইউসুফ ও ২০১১
উত্তর
সঠিক উত্তর:
নাসির উদ্দীন ইউসুফ ও ২০১১
ব্যাখ্যা
গেরিলা:
• নাসির উদ্দীন ইউসুফ চলচ্চিত্রটির পরিচালক।
• ২০১১ সালে মুক্তি পায়।   
• সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়।
• অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
• মুক্তিযুদ্ধের সময় গেরিলা হামলার চিত্র এতে উঠে এসেছে।  

• তাঁর পরিচালিত আরেকটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'একাত্তরের যীশু'। 

উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো (১৮ ডিসেম্বর, ২০২১)। 
৪৩.
যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?
  1. এ কে ফজলুল হক
  2. মওলানা ভাসানী
  3. আবুল মনসুর আহমদ
  4. হাবিবুর রহমান
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট: 
• ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়। 
• কৃষক প্রজাপার্টির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটি চুক্তির মাধ্যমে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর 'যুক্তফ্রন্ট' গঠন করেন।  

• পরবর্তীতে নেজাম-ই-ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি, গণতন্ত্রী দল শরীক হয়।  
• সদরঘাটের ৫৬, সিমসন রোডে প্রধান অফিস স্থাপিত হয়।

• মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতিতে যুক্তফ্রন্ট প্রধান প্রধান দাবি নিয়ে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।  
• পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত এই ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।  
• যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল 'নৌকা'।  
• সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
• ১৯৫৪ সালের ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।  
• নির্বাচনে তারা মোট ৩০৯ আসনের মধ্যে ২২৩ টি মুসলিম আসন ও ১৩ টি অমুসলিম আসনে জয় লাভ করে।    

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।  
৪৪.
ঐতিহাসিক ছয় দফায় ‘প্যারামিলিটারি বাহিনী’ গঠনের কথা উল্লেখ আছে-
  1. ষষ্ঠ দফায়
  2. দ্বিতীয় দফায়
  3. প্রথম দফায়
  4. পঞ্চম দফায়
সঠিক উত্তর:
ষষ্ঠ দফায়
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ঠ দফায়
ব্যাখ্যা
ছয় দফা:   
• ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন।
• আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোর পৌঁছান।
• সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয় দফা’ প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন।
• বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করে ঢাকায় ফিরে আসেন.
• ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে ‘আমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচি' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

♣ দফাগুলো ছিল নিম্নরূপ:
১ নং দফা:  
লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে।
• এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা।
• প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম।

২ নং দফা:  

• ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়।
• অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে।

৩ নং দফা:  

• ক. দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা চালু থাকবে।
•মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুইটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে।
• মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। 
অথবা;
• খ. দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মুদ্রা ও মূলধন পাচার হতে না পারে।
•  একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে।

৪ নং দফা:

• সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। 
• আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে।
• এ দ্বারা ফেডারেল সরকার ব্যয় নির্বাহ করবে।

৫ নং দফা:  

• বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
• বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মিটাবে।

৬ নং দফা: 
• আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। 

উৎস:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কবে?
  1. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
  2. ১৯৬৯ সালের ১৩ ফেব্রুয়ারি
  3. ১৯৭০ সালের ২৩ ফেব্রুয়ারি
  4. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু উপাধি: 
• ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে বাধ্য হয়ে আইয়ুব-মোনায়েম সরকার ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে।
• শেখ মুজিবসহ সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়।  
২৩ ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান) সংবর্ধনা দেওয়া হয়। 
• উক্ত সংবর্ধনা সভায় ছাত্রনেতা তোফায়েল আহমেদের প্রস্তাবনায় 'ছাত্র সংগ্রাম পরিষদের' পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করা হয়।   

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কী ছিল?
  1. আগরতলা ষড়যন্ত্র
  2. আগরতলা ও শেখ মুজিবুর রহমান
  3. রাষ্ট্রবিরোধী আগরতলা
  4. রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
সঠিক উত্তর:
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
ব্যাখ্যা
আগরতলা মামলা:  
• বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগরতলা মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
• ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য একটি ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়েছে।
• এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন আওয়ামী লীগ নেতা, সিভিল সার্ভিসের দুইজন বাঙালি কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়।

• ১৮ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর আরেকটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে উক্ত মামলার ১নং আসামী বলে ঘোষণা করা হয়।
• এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'। 
• আসামী মোট ৩৫ জন। 
• লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা' হিসেবে। 
• বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন 'ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা' নামে।   

• ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে বাধ্য হয়ে আইয়ুব-মোনায়েম সরকার ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে। শেখ মুজিবসহ সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়।  

উৎস:
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের উপর নির্মিত প্রামান্যচিত্র কোনটি?
  1. অপারেশন উইথ এ্যাকশন
  2. দ্য স্পিচ
  3. দ্য এ্যাকশন
  4. দ্য স্পিচ এন্ড এ্যাকশন
সঠিক উত্তর:
দ্য স্পিচ
উত্তর
সঠিক উত্তর:
দ্য স্পিচ
ব্যাখ্যা
♣ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ:  
• ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ বিশ্বের ইতিহাসে খ্যাত হয়ে আছে।
• ২৫শে মার্চ আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু চারটি দাবি তাঁর ভাষণে উপস্থাপন করেন।
♠ এগুলো হলো:  
১. চলমান সামরিক আইন প্রত্যাহার;
২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া;
৩. গণহত্যার তদন্ত করা এবং
৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।  

♠ ঘোষণায় তিনি বলেন, 'প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়াবো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।

♠ তাঁর এ ভাষণ 'স্বাধীন বাংলা বেতার' কেন্দ্র থেকে 'বজ্রকন্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে।  

♣♣ 
১৯৭১-এর ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া সেই দৃপ্ত ভাষণ নিয়ে গুণী নির্মাতা ফাখরুল আরেফীন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘দ্য স্পিচ’।
• আলোচিত এই তথ্যচিত্রটি নির্মিত হয় ২০১০ সালে।
• যেটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল ইউনেস্কোতে।  

♣ বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি; দৈনিক প্রথম আলো (১২ এপ্রিল, ২০২২); সারাবাংলা (৭ই মার্চ, ২০২০) এবং নিউজ বাংলা ২৪ ( ৭ই মার্চ, ২০২১)।
৪৮.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ২য়
  2. ৪র্থ
  3. ৫ম
  4. ৮ম
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। ৭টি তফসিল রয়েছে।
- সংবিধান সংশোধন হয়েছে মোট ১৭ বার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিলসমূহ:  

• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। 
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন। 
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা। 
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।  

• পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। 

• ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। 
• সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।  

উৎস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
মুজিবনগর সরকারের অধীনে মন্ত্রণালয়ের সংখ্যা ছিল কতটি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
মুজিবনগর সরকার: 
• ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ'।    
• সেদিনই আগরতলায় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আদেশ' অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালীন 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' গঠিত হয়। 
• এই সরকারই 'বাংলাদেশের অস্থায়ী সরকার' বা 'মুজিবনগর সরকার' নামে পরিচিত। 

• কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার এক আম বাগানে এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
• ঐদিন 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র' পাঠ করেন অধ্যাপক মোঃ ইউসুফ আলী। 
• মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইউসুফ আলী ও আব্দুল মান্নান। 
• এই সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। 

সরকার কাঠামো:  
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: মহামান্য রাষ্ট্রপতি;  
• সৈয়দ নজরুল ইসলাম: উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়);
• তাজউদ্দীন আহমদ: প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য ও বেতার, শিক্ষা, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য ও সমাজকল্যাণ, শ্রম, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়। 

• খন্দকার মোশতাক আহমেদ: পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;  
• ক্যাপ্টেন এম মনসুর আলী: অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য, শিল্প ও পরিবহন মন্ত্রণালয়; 
• এ.এইচ.এম কামরুজ্জামান: স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

• কর্নেল এম.এ.জি. ওসমানী: সেনাবাহিনী প্রধান;
• কর্নেল আবদুর রব: সেনাবাহিনীর উপপ্রধান-চিফ অব স্টাফ।   

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫০.
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি হয় কবে?
  1. ১৬ জুন, ২০২১
  2. ০৬ জুন, ২০২১
  3. ২৬ জুন, ২০২১
  4. ৩০ জুন, ২০২১
সঠিক উত্তর:
০৬ জুন, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
০৬ জুন, ২০২১
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব বাতিল:
• জাতির পিতার আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার।
এ বিষয়ে ০৬ জুন, ২০২১ রোজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

♣ যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন;
 • লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫),  
• লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০),
• লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং
• নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।

উৎস: দৈনিক প্রথম আলো (০৬ জুন, ২০২১)।
৫১.
বেলা ২টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. ৫০°
  2. ৪০°
  3. ২৩°
  4. ২৭°
সঠিক উত্তর:
৫০°
উত্তর
সঠিক উত্তর:
৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = । (11 M - 60 H)/2।°
= । (১১ × ২০ - ৬০ × ২)/২।°
=  ।(২২০ - ১২০)/২।°
= । ১০০/২।°
= ৫০°
৫২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৮% বৃদ্ধি
  2. ৮% হ্রাস
  3. ১০৮% বৃদ্ধি
  4. ১০৫% হ্রাস
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 

আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% 
৫৩.
P, Q, R কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। PQ = x, QR = y এবং RP = z হলে Q বৃত্তের ব্যাস কত হবে?
  1. x - y + z
  2. x + y - z
  3. x - y - z
  4. x + y + z
সঠিক উত্তর:
x + y - z
উত্তর
সঠিক উত্তর:
x + y - z
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q, R কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। PQ = x, QR = y এবং RP = z হলে Q বৃত্তের ব্যাস কত হবে?

সমাধান:

P, Q, R কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে a, b, c (ধরে নেই)
∴ বৃত্তত্রয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে
∴ PQ = a + b
বা, x = a + b ......(1)

QR = b + c
বা, y = b + c .......(2)

এবং RP = c + a
বা, z = c + a .......(3)

(1) নং + (2) নং হতে পাই
x + y = a + 2b + c
⇒ 2b = x + y - (a + c)
∴ 2b = x + y - z 

∴ Q বৃত্তের ব্যাস, 2b =  x + y - z 
৫৪.
এক ব্যক্তি রিক্সা ভাড়া প্রদানের জন্য তার ছেলেকে ৫০ টাকা ও ২০ টাকার নোট হিসাবে মোট ৫১০ টাকা প্রদান করলো। কত প্রকারে নোট প্রদান করা যাবে?
  1. ৯ প্রকার
  2. ৪ প্রকার
  3. ৫ প্রকার
  4. ৮ প্রকার
সঠিক উত্তর:
৫ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৫ প্রকার
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি রিক্সা ভাড়া প্রদানের জন্য তার ছেলেকে ৫০ টাকা ও ২০ টাকার নোট হিসাবে মোট ৫১০ টাকা প্রদান করলো। কত প্রকারে নোট প্রদান করা যাবে?

সমাধান:
৫০ টাকার নোট                       ২০ টাকার নোট                                  মোট
____________________________________________________________________________________________________________
৯                                             ৩                                                     ৫০ × ৯ + ২০ × ৩ = ৪৫০ + ৬০ = ৫১০
৭                                             ৮                                                     ৫০ × ৭ + ২০ × ৮ = ৩৫০ + ১৬০ = ৫১০
৫                                             ১৩                                                   ৫০ × ৫ + ২০ × ১৩ = ২৫০ + ২৬০ = ৫১০
৩                                             ১৮                                                   ৫০ × ৩ + ২০ × ১৮ = ১৫০ + ৩৬০ = ৫১০
১                                             ২৩                                                   ৫০ × ১ + ২০ × ২৩ = ৫০ + ৪৬০ = ৫১০

∴ এই ৫ প্রকারে প্রদান করা যায়।
৫৫.
6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 25√3 বর্গ সে. মি.
  2. 27√3 বর্গ সে. মি.
  3. 23√3 বর্গ সে. মি.
  4. 16√3 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
27√3 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
27√3 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = ৬ সে.মি.

সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= √3 × 6 সে.মি.
= 6√3 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × (বাহু)2
= (√3/4) × (6√3)2
= 27√3 বর্গ সে.মি.
৫৬.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টি ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ৪৯
  3. ৬১
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টি ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = ক
দশক স্থানীয় অঙ্ক = ক + ৫
সংখ্যাটি = ১০(ক + ৫) + ক
= ১০ক + ৫০ + ক
= ১১ক + ৫০ 

অংকদ্বয় স্থান বিনিময় করলে আমরা পাই
১০ক + ক + ৫
= ১১ক + ৫

প্রশ্নমতে
১১ক + ৫০ - ৫(ক + ক + ৫) = ১১ক + ৫
১১ক + ৫০ - ১০ক - ২৫ = ১১ক + ৫
ক + ২৫ = ১১ক + ৫
ক - ১১ক = ৫ - ২৫
- ১০ক = - ২০
ক = ২

সংখ্যাটি = ১১ × ২ + ৫০ 
= ২২ + ৫০ 
= ৭২ 
৫৭.
এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ৯০ মিনিটে ৩ কি. মি. যায়। নদীতে স্রোতের বেগ ঘণ্টায় ২ কি. মি. হলে, স্রোতের অনুকূলে ফিরে আসতে ঐ ব্যক্তির কত সময় লাগবে?
  1. ৩০ মিনিট
  2. ২০ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ৪০ মিনিট
সঠিক উত্তর:
৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ৯০ মিনিটে ৩ কি. মি. যায়। নদীতে স্রোতের বেগ ঘণ্টায় ২ কি. মি. হলে, স্রোতের অনুকূলে ফিরে আসতে ঐ ব্যক্তির কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে
৯০ মিনিটে যায় = ৩ কি.মি.
১ মিনিটে যায় = ৩/৯০ কি.মি.
৬০ মিনিটে যায় = (৩ × ৬০)/৯০ কি.মি.
= ২ কি.মি.

নৌকার বেগ - স্রোতের বেগ = ২ কি.মি.
নৌকার বেগ - ২ কি.মি. = ২ কি.মি.
নৌকার বেগ = (২ + ২) কি.মি.
নৌকার বেগ = ৪ কি.মি.

স্রোতের অনুকূলে বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ 
= (৪ + ২)  কি.মি.
= ৬ কি.মি.

স্রোতের অনুকূলে ৬ কি.মি. যেতে সময় লাগে ৬০ মিনিট
স্রোতের অনুকূলে ১ কি.মি. যেতে সময় লাগে ৬০/৬ মিনিট
স্রোতের অনুকূলে ৩ কি.মি. যেতে সময় লাগে (৬০ × ৩)/৬ মিনিট
= ৩০ মিনিট
৫৮.
DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোন 4টি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. 6
  2. 7
  3. 8
  4. 5
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোন 4টি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান:
’DEGREE' শব্দটিতে মোট বর্ণ আছে 6টি, যার মধ্যে E তিনটি।

মোট বাছাই সংখ্যা- 
(i) 4টি ভিন্ন ভিন্ন (D,G,E,R)= 4c4 = 1
(ii) 2টি একই (E,E) এবং 2টি ভিন্ন (D,G,R) = 2C2 × 3C2 = 1 × 3 = 3
(II) 3টি একই (E,E,E) এবং 1টি ভিন্ন (D,G,R) = 3C3 × 3C1 = 1 × 3 = 3

∴ মোট বাছাই সংখ্যা = 1 + 3 + 3 = 7
৫৯.
৫ টাকায় তিনটি লেবু কিনে পাঁচটি ৯ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৫% লাভ
  2. ৫% ক্ষতি
  3. ৮% লাভ
  4. ৮% ক্ষতি
সঠিক উত্তর:
৮% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৮% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় তিনটি লেবু কিনে পাঁচটি ৯ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
৩টি লেবুর ক্রয়মূল্য ৫ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ৫/৩ টাকা

আবার,
৫টি লেবুর বিক্রয়মূল্য ৯ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ৯/৫ টাকা

 লাভ হয় = (৯/৫) - (৫/৩) টাকা
=(২৭ - ২৫)/১৫
= ২/১৫ টাকা

৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
১ টাকায় লাভ হয় (২/১৫) × (৩/৫) টাকা
১০০ টাকায় লাভ হয় {(২/১৫) × (৩/৫) × ১০০} টাকা
= ৮ টাকা
৬০.
x2 = 3x - 1 হলে (x8 + 1)/x4 এর মান কত?
  1. 47
  2. 31
  3. 74
  4. 49
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = 3x - 1 হলে (x8 + 1)/x4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x2 = 3x - 1
x2 + 1 = 3x
x2/x + 1/x = 3x/x
x + 1/x = 3

(x8 + 1)/x4 = x8/x4 + 1/x4
= x4 + 1/x4
= (x2)2 + (1/x2)
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x + 1/x)2 - 2.x.1/x}2 - 2
= {32- 2}2 - 2
= (9 - 2)2 - 2
= 72 - 2
= 49 - 2
= 47