ব্যাখ্যা
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ।
- ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ।
- ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি।
- ২০২২ সালের ২১ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি এলাকা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
- দোনেৎস্ক এবং লুহানস্ক ইউক্রেনের ডনবাস অঞ্চলে অবস্থিত।
- রাশিয়া ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।
- এর পূর্বে রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে।
- অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজের নাম ‘বাংলার সমৃদ্ধি’
- ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
- অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত - কৃষ্ণসাগরে।
উৎস: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।