পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
ফুুল মডেল টেস্ট ০৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
সেলিম আল দীন রচিত 'চাকা' একটি-
  1. কাব্যগ্রন্থ
  2. নাটক
  3. উপন্যাস
  4. গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক।
তিনি ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন‌।
তিনি 'ঢাকা থিয়েটার' এবং 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' প্রতিষ্ঠা করেন।
তাঁর রচিত নাটক হলো-
- চাকা,
- শকুন্তলা,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- কেরামতমঙ্গল,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- হরগজ,
- হাতহদাই,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- স্বর্ণবোয়াল,
- বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'বাবা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় আগত?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. ফরাসি
  4. হিন্দি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত কতিপয় শব্দ হলো- বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মানচিত্র' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. হুমায়ুন আহমেদ
  4. কাজেম আল কোরেশী
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯) একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।
তাঁর কাবগ্রন্থগুলির মধ্যে মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ, লেলিহান পান্ডুলিপি, নিখোঁজ সনেটগুচ্ছ, সাজঘর ও শ্রেষ্ঠ কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর রচিত বিখ্যাত কবিতা 'স্মৃতিস্তম্ভ'। এটি তাঁর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত।
তেইশ নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ষ্ণ' যুক্তবর্ণটি ভাঙ্গলে পাওয়া যাবে কোনটি?
  1. ণ + ষ
  2. ক + ষ
  3. ষ + ণ
  4. ক + ম
সঠিক উত্তর:
ষ + ণ
উত্তর
সঠিক উত্তর:
ষ + ণ
ব্যাখ্যা
'ষ্ণ' যুক্তবর্ণটি ভাঙ্গলে পাওয়া যাবে, ষ্ণ = ষ + ণ।
যেমন- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি।
ক্ষ = ক + ষ, যেমন- কক্ষ, দক্ষ, লক্ষ, সাক্ষ্য ইত্যাদি।
হ্ম = হ + ম, যেমন- ব্রাহ্মণ, ব্রহ্ম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'সকল আলেমগণ আজ উপস্থিত'- বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. দুর্বোধ্যতার দোষে
  2. বাহুল্য দোষে
  3. গুরুচণ্ডালী দোষ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বাহুল্য দোষে
উত্তর
সঠিক উত্তর:
বাহুল্য দোষে
ব্যাখ্যা
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। যার ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে।
সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটিতে 'আলেমগণ' বহুবচন বাচক শব্দ। এর সঙ্গে 'সকল' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
বাক্যটির শুদ্ধরূপ হবে- আলেমগণ আজ উপস্থিত অথবা সকল আলেম আজ উপস্থিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন বাগধারাটির অর্থ ব্যতিক্রম?
  1. সোনায় সোহাগা
  2. আদায় কাঁচকলায়
  3. আমদুধে মেশা
  4. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা।
অপরদিকে, মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা ও আমদুধে মেশা বাগধারাগুলোর অর্থ উপযুক্ত মিলন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
'Weal and woe' come ___.
  1. in a body
  2. by and by
  3. by turns
  4. by the by
সঠিক উত্তর:
by turns
উত্তর
সঠিক উত্তর:
by turns
ব্যাখ্যা
অপশন গুলোতে
- in a body means together (একসাথে),
- by and by- মানে পরে,
- by the by মানে প্রসঙ্গক্রমে,
- by turns/in turn- মানে পালাক্রমে।
সুতরাং সঠিক উত্তর হবে- 'Weal and woe' come by turns. বাক্যটির অর্থ হয়- সুখ এবং দুঃখ পালাক্রমে আসে।
.
I demand __________ the manager.
  1. seen
  2. seeing
  3. saw
  4. to see
সঠিক উত্তর:
to see
উত্তর
সঠিক উত্তর:
to see
ব্যাখ্যা
কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (verb এর base form অথবা to + verb এর base form.) ব্যবহার করতে হবে।
যেমন- Advise, Manage, Arrange, Demand, Fail, Desire, Propose, Seem, Forget, Hope ইত্যাদি।
- She failed to get into art college.
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.
.
He likes to play cricket. Here 'to play' is a/an-
  1. Verbal Noun
  2. Participle
  3. Linking verb
  4. Infinitive
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
Infinitive হচ্ছে verb এর base form অথবা to + verb এর base form.
প্রদত্ত বাক্যে 'to play' হচ্ছে Infinitive। Example-
- She loves to cook Chinese dishes.
- To err is human.
- He likes to play cricket.
১০.
Which one is a noun?
  1. Sing
  2. Feed
  3. Tell
  4. Song
সঠিক উত্তর:
Song
উত্তর
সঠিক উত্তর:
Song
ব্যাখ্যা
- Sing (verb) অর্থ গান গাওয়া,
- song (noun) অর্থ গান,
- feed (verb) অর্থ খাওয়ানো, এবং
- tell (verb) অর্থ বলা।
সুতরাং অপশন গুলোর মধ্যে Noun হচ্ছে Song.
১১.
The correct simple sentence is-
  1. I saw a man who was lame.
  2. I saw that he was reading.
  3. I saw him when he was reading.
  4. I saw him reading book.
সঠিক উত্তর:
I saw him reading book.
উত্তর
সঠিক উত্তর:
I saw him reading book.
ব্যাখ্যা
একটি simple sentence- এ শুধুমাত্র একটি clause থাকে। অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে।
বাক্যে যে সকল verb এর subject এর number, person এবং tense পরিবর্তন করলে এর রূপ পরিবর্তিত হয় তাদেরকে finite verb বলে। কিন্তু রূপ পরিবর্তিত না হলে তাদেরকে non-finite verb বলে।
যেমন- I go to work closing the door. - He goes/is going to work closing the door.
এখানে go এর subject এর number, person এবং tense পরিবর্তন করায় go এর রূপ পরিবর্তিত হয়েছে।
তাই go হচ্ছে finite verb কিন্তু বাক্যে সবগুলাে ক্ষেত্রে work অপরিবর্তিত আছে বিধায় work হচ্ছে non-finite verb.
এ ছাড়া simple sentence এ সাধারণত In spite of, Despite, Because of, Owing to, too ---- to, enough ---- to.
present participle রূপে being, having , v+ing, By/without/Besides + v+ing ইত্যাদি থাকে।
১২.
___ English speak English.
  1. A
  2. Only
  3. An
  4. The
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
সাধারণত জাতির পূর্বে The ব্যবহার করা হয়। কিন্তু ভাষার নামের পূর্বে 'The' ব্যবহার করা হয় না। তাই The English মানে ইংরেজরা। সুতরাং শূন্যস্থানে The বসবে।
১৩.
১৯৫৪ সালের নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসনের কয়টি আসন যুক্তফ্রন্ট লাভ করে?
  1. ২৪৩টি
  2. ২৩৭টি
  3. ২২৩টি
  4. ২৩২টি
সঠিক উত্তর:
২২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২২৩টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ২৩৭টি এবং অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭২টি। এই দুইয়ের যোগফলে পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন সংখ্যা হয় ৩০৯টি।
যুক্তফ্রন্ট মোট ২৩৬টি আসনে জয়ী হয়েছিল। মুসলিম ২২৩টি এবং অমুসলিম ১৩টি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪.
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্রিকেট ম্যাচ খেলেছেন কে?
  1. মাশরাফি বিন মর্তুজা
  2. সাকিব আল হাসান
  3. তামিম ইকবাল খান
  4. মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তিনি ৭০টি টেস্ট, ওয়ানড ২২১টি ওয়ানডে এবং ৮৬টি টি-২০ মোট ৩৭৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এছাড়াও তামিম ইকবাল খান- ৩৪৮ টি, সাকিব আল হাসান- ৩৪৩ টি এবং মাশরাফি বিন মর্তুজা- ৩১০ টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন।
উৎসঃ ক্রিকিনফোর ওয়েবসাইট।
১৫.
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়-
  1. লালারস
  2. পেপসিন
  3. পিত্তরস
  4. হরমোন
সঠিক উত্তর:
হরমোন
উত্তর
সঠিক উত্তর:
হরমোন
ব্যাখ্যা
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন বা প্রাণরস।
মানবদেহে শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পন্ন ও নিয়ন্ত্রণে এরা অত্যাবশ্যকীয়।
গুরুত্বপূর্ণ কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে- পিটুইটারী, হাইপোথ্যালামাস, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল গ্রন্থি ইত্যাদি।
১৬.
পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা

পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ২৪ × ৩ = ৭২ বছর।
৩ বছর পূর্বে দুই পুত্রের বয়সের সমষ্টি = ১৫ × ২ = ৩০ বছর।
দুই পুত্রের বর্তমান বয়স = ৩০ + (৩+৩) = ৩৬ বছর।
সুতরাং পিতার বর্তমান বয়স = (৭২ - ৩৬) = ৩৬ বছর।

১৭.
x + 1/x = 2 হলে x/(x2 - x +1) এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = 2
বা, (x2 +1)/x = 2
বা, x2 +1 = 2xq
এখন, x/(x2 - x +1) qq
= x/(x2 + 1 - x)
= x/(2x - x)
= x/x
= 1

১৮.
x2- y2 - 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x + y - 1
  2. x - y + 1
  3. x + y + 1
  4. x - y + 2
সঠিক উত্তর:
x + y + 1
উত্তর
সঠিক উত্তর:
x + y + 1
ব্যাখ্যা
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
১৯.
একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ১৪০০
  2. ১৪৬০
  3. ১৫০০
  4. ১৫৫০
সঠিক উত্তর:
১৫০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০
ব্যাখ্যা

১০% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০+১০ = ১১০ জন।

বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১১০ জন
বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিল ১০০ × ১৬৫০/১১০ জন।
= ১৫০০ জন।

২০.
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. b/4 × √(4a2 + b2)
  2. b/2 × √(4a2 - b2)
  3. b/4 × √(4a2 - b2)
  4. b/2 × √(2a2 - b2)
সঠিক উত্তর:
b/4 × √(4a2 - b2)
উত্তর
সঠিক উত্তর:
b/4 × √(4a2 - b2)
ব্যাখ্যা
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল = b/4 × √(4a2 - b2)
২১.
দুই বোন রিমা ও মুক্তা যথাক্রমে ৬০০ টাকা ও ৯০০ টাকা বিনিয়োগ করে। এক বছর পর ২১০ টাকা লাভ হলে মুক্তা কত টাকা লাভ পাবে?
  1. ১১৮ টাকা
  2. ১২৬ টাকা
  3. ১৩৮ টাকা
  4. ৮৪ টাকা
সঠিক উত্তর:
১২৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৬ টাকা
ব্যাখ্যা

রিমা ও মুক্তার বিনিয়োগের অনুপাত = ৬০০ঃ৯০০
= ২ঃ৩ (৩০০ দ্বারা ভাগ করে)
সুতরাং মুক্তা পাবে = ৩/৫ × ২১০
= ১২৬ টাকা।

২২.
5-4 এর মান নিচের কোনটি?
  1. 625
  2. 1/625
  3. 125
  4. 1/125
সঠিক উত্তর:
1/625
উত্তর
সঠিক উত্তর:
1/625
ব্যাখ্যা

দেওয়া আছে, 5-4
= 1/54
= 1/(5 × 5 × 5 × 5)
= 1/625

২৩.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. 1
  2. 2
  3. 0
  4. অসংখ্য
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

রেখার কোনো প্রান্তবিন্দু নাই কিন্তু রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
আবার, রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়।

২৪.
৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৬৩
  2. ৬৮
  3. ৭৩
  4. ৭৫
সঠিক উত্তর:
৬৮
উত্তর
সঠিক উত্তর:
৬৮
ব্যাখ্যা
৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা- ২টি। যথা- ৩১ ও ৩৭। সুতরাং সংখ্যা দুটির যোগফল = ৩১ + ৩৭ = ৬৮
২৫.
বাস্তব সংখ্যায় |x-3| < 5 অসমতাটির সমাধান কোনটি?
  1. - 4 < x < -2
  2. - 2 < x < 8
  3. - 8 < x < -2
  4. -1 < x < 4
সঠিক উত্তর:
- 2 < x < 8
উত্তর
সঠিক উত্তর:
- 2 < x < 8
ব্যাখ্যা

|x-3| < 5 অসমতাটির সমাধান:
-5 < x-3 < 5
Or, -5+3 < x-3+3 < 5+3
Or, -2 < x < 8

২৬.
ক, খ ও গ একজাতীয় রাশি এবং কঃখ = ৩ঃ৪, খঃগ = ৬ঃ৭ হলে কঃখঃগ = কত?
  1. ১৪ঃ৯ঃ১২
  2. ৮ঃ৯ঃ১২
  3. ৯ঃ১২ঃ১৪
  4. ৬ঃ৮ঃ২১
সঠিক উত্তর:
৯ঃ১২ঃ১৪
উত্তর
সঠিক উত্তর:
৯ঃ১২ঃ১৪
ব্যাখ্যা
দেওয়া আছে, কঃখ = ৩ঃ৪ = ৯ঃ১২ (৩ দ্বারা গুণ করে)
এবং খঃগ = ৬ঃ৭ = ১২ঃ১৪ (২ দ্বারা গুণ করে)
সুতরাং কঃখঃগ = ৯ঃ১২ঃ১৪।
২৭.
লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া গেলে বর্তমানে একটি লিচুর দাম কত টাকা?
  1. ১.৫ টাকা
  2. ২.৪ টাকা
  3. ১.২ টাকা
  4. ২.২ টাকা
সঠিক উত্তর:
১.২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১.২ টাকা
ব্যাখ্যা

২০% কমে,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
১২ টাকায় কমে ২০×১২/১০০ টাকা
= ২.৪ টাকা

শর্তমতে,
লিচুর দাম ২.৪ টাকা কমে যাওয়ায় ২ টি লিচু বেশি পাওয়া যায়।

সুতরাং ২টি লিচুর দাম = ২.৪ টাকা
তাহলে ১টি লিচুর দাম = ১.২ টাকা।

২৮.
a + b = 4 এবং a - b = 2 হলে 2(a2 + b2) এর মান কত?
  1. 32
  2. 16
  3. 20
  4. 30
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

দেওয়া আছে, a + b = 4 এবং a - b = 2
আমরা জানি, 2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
= 42 + 22
= 16 + 4
= 20

২৯.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, ২ক + ৩ = ক + ৭
বা, ক = ৪
৩০.
9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
  1. 12
  2. 16
  3. 18
  4. 36
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
দেওয়া আছে, 9x2 + 24x
= (3x)2</sup + 2.3x.4 + 42</sup - 16
= (3x + 4)2</sup - 16
সুতরাং, 16 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
৩১.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল কত?
  1. 120°
  2. 60°
  3. 240°
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°-120° = 0°

৩২.
a ও b উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. a + b
  2. a + b + 1
  3. a × b
  4. a × b + 2
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে। তাই (a + b) হবে সঠিক উত্তর।
আবার দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যা হবে।