পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ১০: টপিক: প্রকৃতি ও প্রত্যয় [লাইভ ক্লাস - ২০, ২১ ও ২২]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
লভ্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √লভ্ + য্য
  2. খ) √লভ্ + য
  3. গ) √লভ্ + অ
  4. ঘ) √লাভ + য 
ব্যাখ্যা
শব্দের শেষে র্য/য্য থাকলে য হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষণ হবে। 
• শর্টকাট : র্য/য্য = য/ঘ্যণ

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়    
ধার্য  --  √ধৃ + য/ঘ্যণ
কার্য  --  √কৃ + য/ঘ্যণ
লভ্য  --  √লভ্ + য/ঘ্যণ
বাহ্য  --  √বহ্ + য/ঘ্যণ
ভোজ্য  --  √ভু + য/ঘ্যণ
বাচ্য  --  √বচ্ + য/ঘ্যণ

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কী বলে?
  1. ক) কৃদন্ত পদ
  2. খ) উপধা
  3. গ) ইৎ
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। এটি অবশ্যই বিশেষ্য অথবা বিশেষণ হবে।

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
অপশ্রুতি কয় প্রকারে হতে পারে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরের কিছু পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে অপশ্রুতি বলে।
অপশ্রুতি তিনভাবে হতে পারে।
১. গুণ  
২. বৃদ্ধি  
৩. সম্প্রসারণ।

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
পূজারি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √পূজ্ + আরি
  2. খ) √পূজ্ + অরি
  3. গ) √পূজা + আরি
  4. ঘ) √পুজ্ + আরি
ব্যাখ্যা
শব্দের শেষে ‘আরি’ থাকলে ধাতু + আরি হবে। সাধিত শব্দটি বা কৃদন্ত পদটি ক্রিয়া বিশেষ্য হবে।
• শটকার্ট : আরি = আরি

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
পূজারি  --  √পূজ্ + আরি    
ধুনারি  --  √ধুন্ + আরি

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
স্মারক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √স্মৃ + আক
  2. খ) √স্মৃ + অক
  3. গ) √স্মা + অক
  4. ঘ) √সৃ + অক
ব্যাখ্যা
শব্দের শেষে ‘অক’ থাকলে অক/ণক (বিশেষ্য) হবে। 
• শর্টকাট : অক = অক/ণক

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
কারক  --  √কৃ + অক/ণক
রঞ্জক  --  √রন্জ্ + ই + অক/ণক
দর্শক  --  √দৃশ্ + অক/ণক
নর্তক  --  √নৃৎ + অক/ণক
জনক  --  √জন্ + ণিচ/অক
নিন্দক  --  √নিন্দ্ + অক/ণক

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
ক্ষয়িষ্ণু শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √ক্ষৃ + ইষ্ণু
  2. খ) √ক্ষু + ইষ্ণু
  3. গ) √ক্ষি + ইষ্ণু
  4. ঘ) √ক্ষি + ঈষ্ণু
ব্যাখ্যা
শব্দের শেষে ইষ্ণু থাকলে ইষ্ণু হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষণ হবে। 
• শর্টকাট : ইষ্ণু  = ইষ্ণু

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
চলিষ্ণু  --  √চল্ + ইষ্ণু    
সহিষ্ণু  --  √সহ্ + ইষ্ণু
বর্ধিষ্ণু  --  √বৃধ্ + ইষ্ণু    
ক্ষয়িষ্ণু  --  √ক্ষি + ইষ্ণু

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
মুক্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √মুচ্ + অক্ত
  2. খ) √মুচ্ + ত
  3. গ) √মুক্ + ত
  4. ঘ) √মৃ + ক্ত
ব্যাখ্যা
শব্দের শেষে ত/ক্ত/ত্ত/ন্ত/দ্ধ/গ্ন/গ্ধ/প্ত/ন্ন/ব্ধ/ষ্ট থাকলে ত/ক্ত হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে।
•  শর্টকাট : ত/ক্ত/ত্ত/ন্ত/দ্ধ/গ্ন/গ্ধ/ন্ন/প্ত/ব্ধ/ষ্ট  = ত/ক্ত

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
জাত  --  √জন্ + ত/ক্ত    
হত  --  √হন্ + ত/ক্ত
কৃত  --  √কৃ + ত/ক্ত
ধৃত  --  √ধৃ + ত/ক্ত
জাত  --  √জন্ + ত/ক্ত
গত  --  √গম্ + ত/ক্ত
খ্যাত  --  √খ্যা + ত/ক্ত
শ্রুত  --  √শ্রু + ত/ক্ত

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
গতি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √গৃ + তি
  2. খ) √গম্ + অতি
  3. গ) √গম্ + ক্ত
  4. ঘ) √গম্ + তি
ব্যাখ্যা
» শব্দের শেষে তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি থাকলে তি/ক্তি হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে। 
• শর্টকাট : তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি  = তি/ক্তি

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
মতি  --  √মন্ + তি/ক্তি    
গতি  --  √গম্ + তি/ক্তি
স্মৃতি  --  √স্মৃতি + তি/ক্তি
বৃষ্টি  --  √বৃষ্ + তি/ক্তি

» শব্দের শেষে তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি থাকলে তি/ক্তি হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে। 
• শর্টকাট : তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি  = তি/ক্তি

প্রদত্ত শব্দ    প্রকৃতি ও প্রত্যয়
মতি  --  √মন্ + তি/ক্তি    
গতি  --  √গম্ + তি/ক্তি
স্মৃতি  --  √স্মৃতি + তি/ক্তি    
বৃষ্টি  --  √বৃষ্ + তি/ক্তি

উৎস: উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
.
যোদ্ধা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √য্দ্ধু + তৃচ
  2. খ) √যুধ্ + তি
  3. গ) √যুধ্ + আ
  4. ঘ) √যুধ্ + তৃচ
ব্যাখ্যা
যোদ্ধা = √যুধ্ + তৃচ
এটি বিশেষ নিয়মে হয়েছে। 

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১০.
বর্তমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √বর্ত + শানচ্
  2. খ) √বৃত + শানচ্
  3. গ) √বৃৎ + শানচ্
  4. ঘ) √বৃতি + শানচ্
ব্যাখ্যা
শব্দের শেষে মান থাকলে শানচ্ হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষণ হবে। 
• শর্টকাট : মান = শানচ্

প্রদত্ত শব্দ    প্রকৃতি ও প্রত্যয়
বর্তমান  --  √বৃৎ + শানচ্    
চলমান  --  √চল্ + শানচ্
বর্ধমান  --  √বৃধ্ + শানচ্    
দীপ্যমান  --  √দীপ্ + শানচ্

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১১.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয় নয়?
  1. ক) বুদ্ধি
  2. খ) শক্তি
  3. গ) গীতি
  4. ঘ) বৃদ্ধি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয় :

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়     
বুদ্ধি  --  √বুধ্ + ক্তি    
শক্তি  --  √শক্ + ক্তি    
গীতি  --  √গৈ + ক্তি    
সিদ্ধি  --  √সিধ্ + ক্তি    

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১২.
মিতালি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) মিতা + অলি
  2. খ) মিতৃ + আলি
  3. গ) মিতা + আলি
  4. ঘ) মিত + আলি
ব্যাখ্যা
শব্দের শেষে আলি থাকলে আলি হবে। 
• শর্টকাট : আলি = আলি

প্রদত্ত শব্দ    প্রকৃতি ও প্রত্যয়
গৃহস্থালি  --  গৃহস্থ + আলি    
গীতালি  --  গীত + আলি
ঘটকালি  --  ঘটক + আলি    
সোনালি  --  সোনা + আলি
মিতালি  --  মিতা + আলি    
রুপালি  --  রুপা + আলি

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৩.
নুনতা শব্দে কোন প্রত্যয যুক্ত যুক্ত আছে?
  1. ক) তা
  2. খ) তৃ
  3. গ) তৃচ
  4. ঘ) ত
ব্যাখ্যা
শব্দের শেষে তা/তি থাকলে তা/তি হবে। 
• শর্টকাট : তা/তি = তা/তি

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
নামতা  --  নাম + তা    
নুনতা  --  নুন + তা

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৪.
মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) মনু + ষ্ণ
  2. খ) মান + অব
  3. গ) মনু + ষ্ণু
  4. ঘ) মনু + ষ্ণা
ব্যাখ্যা
শব্দের শেষে অব থাকলে তা পরিবর্তন হয়ে ষ্ণ/অ হবে। 
• শর্টকাট : অব = ষ্ণ/অ

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
মানব  --  মনু + ষ্ণ/অ    
শৈশব  --  শিশু + ষ্ণ/অ
লাঘব  --  লঘু + ষ্ণ/অ    
মাধব  --  মধু + ষ্ণ/অ

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৫.
কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) কিশোর + ষ্ণ
  2. খ) কিশোর + অর
  3. গ) কৈশ + অর
  4. ঘ) কিশোর + ষ্ণু
ব্যাখ্যা
শব্দের শেষে অব থাকলে তা পরিবর্তন হয়ে ষ্ণ/অ হবে। 
• শর্টকাট : অ = ষ্ণ/অ

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
চৈত্র  --  চিত্র + ষ্ণ/অ    
কৈশোর  --  কিশোর + ষ্ণ/অ
বৌদ্ধ  --  বুদ্ধ + ষ্ণ/অ    
জৈন  --  জিন + ষ্ণ/অ

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৬.
নীলিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) নীলা + মন
  2. খ) নীল + ইমা
  3. গ) নীলা + ইমা
  4. ঘ) নীল + ইমন
ব্যাখ্যা
শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে। 
• শর্টকাট : ইমা = ইমন

প্রদত্ত শব্দ  --  প্রকৃতি ও প্রত্যয়
মহিমা  --  মহৎ + ইমন    
নীলিমা  --  নীল + ইমন
লঘিমা  --  লঘু + ইমন    
রক্তিমা  --  রক্ত + ইমন
দ্রাঘিমা  --  দীর্ঘ + ইমন    
গরিমা  --  গুরু + ইমন

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৭.
আফগানিস্তান শব্দে কোন ধরনের বিদেশি প্রত্যয় আছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
ফারসি ভাষা থেকে কিংবা আরবি ভাষা থেকে ফারসি হয়ে বাংলা ভাষায় যে তদ্ধিত প্রত্যয়গুলো এসেছে থাকে ফারসি তদ্ধিত প্রত্যয় বলে। 
• ফারসি তদ্ধিত প্রত্যয়গুলোর অনেকগুলো আরবি উৎসেও পাওয়া যায়। পরীক্ষায় ফারসি না থাকলে আরবি উত্তর করতে হবে। 
• নিচে ফারসি তদ্ধিত প্রত্যয়গুলো দেওয়া হলো।

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৮.
বেহয়াপনা কোন প্রত্যয় দ্বারা গঠিত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় যে তদ্ধিত প্রত্যয়গুলো এসেছে থাকে হিন্দি তদ্ধিত প্রত্যয় বলে। 

নিচে হিন্দি তদ্ধিত প্রত্যয়গুলো দেওয়া হলো :

উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।