পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ১১ নভেম্বর, ২০২৫সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১১.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ১১ নভেম্বর, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
If a man is worth his salt he is:
  1. A soldier
  2. A thristy man
  3. A highly paid worker
  4. A valuable employee
ব্যাখ্যা

Correct answer: A valuable employee.
- এখানে অপশন বিবেচনায় A valuable employee অধিক যুক্তিযুক্ত।

• Worth one's salt (PHRASE):
- English meaning: Good at one's job, good or competent at the job or profession specified.
- Bangla meaning: দক্ষ; কোন কাজে দক্ষ বা পারদর্শী।

Example sentence:
- Let's see if you are really worth your salt as a politician.
- Any childminder worth their salt should provide an excellent environment for children of any age.

- সুতরাং, এখানে অপশন বিবেচনায় A valuable employee অধিক যুক্তিযুক্ত

Source: Oxford and Cambridge Dictionary.

.
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
  1. নীচকুলে মহৎ ব্যক্তি
  2. অলীক বস্তু
  3. বুদ্ধিহীন
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• গোবর গণেশ বাগধারাটির অর্থ - বুদ্ধিহীন।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
গোবরগণেশ:
অর্থ:
১)গোবরের তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য।
২) ব্যক্তিত্বহীন ও নির্বোধ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• চুলোয় যাওয়া বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগ্‌ধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ বাগ্‌ধারার অর্থ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগ্‌ধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগ্‌ধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
এক কথায় প্রকাশ নয় কোনটি- 'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'-
  1. পন্নগ
  2. উরগ
  3. ভুজঙ্গ
  4. উল্ফন
ব্যাখ্যা

'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'- এর এক কথায় প্রকাশ নয় - উল্ফন।
- 'উল্ফন' বলে কোনো শব্দ বাংলাভাষায় পাওয়া যায় না।

অন্যদিকে,
• পন্নগ, উরগ, ভুজঙ্গ দ্বারা ভূমিতে পেট ঘষে চলে এমন প্রাণীকে নির্দেশ করে।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পন্নগ = সাপ।
- উরগ-  বুকে ভর দিয়ে চলে এমন চেরা জিভবিশিষ্ট সরীসৃপ, সাপ, ফণী। 
- ভুজঙ্গ - সাপ, সর্প।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশী। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত?
  1. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশী। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
ধরি, দশকের অঙ্ক = ক ও এককের অঙ্ক = খ
এককের অঙ্ক = দশকের অঙ্ক + ৩
খ = ক + ৩

সংখ্যাটি অঙ্কদ্বয়ের যোগফলের তিনগুণের তুলনায় ৪ বেশি
১০ক + খ = ৩(ক + খ) + ৪
⇒ ১০ক + খ = ৩ক + ৩খ + ৪
⇒ ১০ক - ৩ক + খ - ৩খ = ৪ 
⇒ ৭ক - ২খ = ৪
⇒ ৭ক - ২(ক + ৩) = ৪ [খ এর মান বসিয়ে]
⇒ ৭ক - ২ক - ৬ = ৪
⇒ ৫ক = ১০ 
⇒ ক = ২
খ = ২ + ৩ = ৫

∴ অঙ্কদ্বয়ের সমষ্টি  = ক + খ = ২ + ৫ = ৭

.
'খাঁটি গাভীর দুধ' ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?
  1. খাটি শব্দটি দুধকে বিশেষায়িত করেছে
  2. গাভীকে বিশেষায়িত করেছে
  3. বহুল ব্যবহৃত বলে অশুদ্ধতা হারিয়েছে
  4. বিশেষণ যে কোন স্থানে ব্যবহার করা যায়
ব্যাখ্যা

• খাঁটি শব্দটি দুধকে বিশেষায়িত করেছে।

ব্যাকরণগত বিশ্লেষণ:

• "খাঁটি " একটি বিশেষণ যা পরবর্তী বিশেষ্য কে বিশেষিত করে।
- এখানে, "খাঁটি " শব্দটি "দুধ" কে বিশেষায়িত করছে, "গাভী" কে নয়।
- অর্থাৎ, শিরোনামটির প্রকৃত অর্থ হলো— "খাঁটি(বিশুদ্ধ) গাভীর দুধ"।
• গঠনগতভাবে, "গাভীর" একটি সম্বন্ধ পদ যা দুধের ধরন বোঝাচ্ছে।
- সঠিক পদক্রম: খাঁটি(বিশেষণ) + গাভীর (সম্বন্ধ পদ) + দুধ(বিশেষ্য)।

অপপ্রয়োগ না হওয়ার কারণ:
- বাংলা বাক্যের গঠন অনুযায়ী, বিশেষণ সাধারণত যে বিশেষ্যকে বিশেষিত করে, তার আগে বা কাছাকাছি অবস্থান করে।
- এখানে ‘খাঁটি’ শব্দটি ‘দুধের’-এর বিশুদ্ধতা ও গুণ প্রকাশ করছে, যা ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ। 
- তাই এটিকে অপপ্রয়োগ বলা যায় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'উপক্ষয়' শব্দটিতে 'উপ' উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে?
  1. কষ্টসাধ্য অর্থে
  2. অতিশয় অর্থে
  3. উপরে অর্থে
  4. অপকর্ষ অর্থে
ব্যাখ্যা

• উপক্ষয়[উপ+ক্ষয়]:
- অর্থ: ক্ষতি, অপচয়, হানি।
• 'উপ' উপসর্গ 'অপকর্ষ' বা 'অবনতি'  অর্থে ব্যবহার হয়েছে।

অপকর্ষ অর্থ:
১) হীনতা, নিকৃষ্টতা।
২) পতন, অবনতি।

- ’উপ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।

’উপ’ উপসর্গটি অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়-
• ’সামীপ্য "অর্থে- উপকূল, উপকণ্ঠ ।
• ’সদৃশ’ অর্থে- উপদ্বীপ, উপবন।
• ’ক্ষুদ্র’  অর্থে-  উপগ্রহ, উপসাগর, উপনেতা
• ’বিশেষ’ অর্থে- উপনয়ন (পৈতা), উপভোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

.
The Adjective form of 'cow' is:
  1. Oxen
  2. Bovine
  3. Equine
  4. Cowish
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে,
 • Oxen - ox (noun) (গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়।) এর plural form.
• Bovine - (adjective) - having qualities (such as placidity or dullness) characteristic of oxen or cows
• Equine - (adjective) (আনুষ্ঠানিক) অশ্বসংক্রান্ত; অশ্বতুল্য।
• Cowish (Adjective) - timorous; having the nature of a cow.

• Cowish - in British English (Noun)
- Meaning: the common name for Peucedanum Cous, an umbelliferous plant with an edible tuberous root found in North America.

অর্থাৎ, Bovine ও Cowish  দুইটিই cow এর adjective form হিসেবে ব্যবহৃত হয়
- তাই, প্রশ্নে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

Source: Merriam Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy

.
Synonym of 'Encomium' is:
  1. Eulogy
  2. Obscure
  3. Fluent
  4. Hostility
ব্যাখ্যা

• Encomium (Noun)
- English Meaning: A formal expression of high praise; a speech or piece of writing that warmly praises someone or something.
- Bangla Meaning: প্রশংসামূলক বক্তৃতা বা লেখা; উচ্চ প্রশংসা।

উল্লিখিত অপশনগুলো,
- Eulogy - প্রশংসাসূচক বক্তৃতা; কারো প্রশংসায় লেখা বা বলা হয় এমন বক্তব্য। 
- Obscure - অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
- Fluent - সহজে এবং অনর্গল কথা বলতে সক্ষম; স্বচ্ছন্দভাষী।
- Hostility - বৈর; বৈরিতা; বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা।

অপশন বিবেচনা করে দেখা যায় যে, Synonym of 'Encomium' is - Eulogy.


Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

.
'কপালকুণ্ডলা' উপন্যাসের প্রধান চরিত্র:
  1. কপালকুণ্ডলা
  2. নবকুমার
  3. মতিবিবি
  4. পদ্মাবতী
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) কপালকুণ্ডলা।
‘কপালকুণ্ডলা’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি বিখ্যাত উপন্যাস (প্রকাশকাল ১৮৬৬ খ্রিষ্টাব্দ)।

এই উপন্যাসের প্রধান চরিত্র হলো কপালকুণ্ডলা, এক সন্ন্যাসীর আশ্রমে লালিত এক সুন্দরী কন্যা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র হলো নবকুমার, মতিবিবি, কাপালিক ইত্যাদি।

এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) রচনা করেন।
- তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।

• বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাসগুলো হলো:
- আনন্দমঠ,
- দেবী চৌধুরানী ও
- সীতারাম উপন্যাস।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
বালাচাউ কি?
  1. প্রক্রিয়াজাতকৃত বালাম চাল
  2. প্রক্রিয়াজাতকৃত চিংড়ি মাছ
  3. প্রক্রিয়াজাতকৃত বারি আম
  4. চায়না বেগুন
ব্যাখ্যা

- বালাচাও প্রক্রিয়াজাতকৃত চিংড়ি মাছ।

• বালাচাউ:
- 'বালাচাও' মূলত চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ও মশলার ভর্তা; যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।
- মিয়ানমার ও থাইল্যান্ডের জনপ্রিয় এই খাবারটি কক্সবাজার ও চট্টগ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয়;
- যা ভাত, খিচুড়ি, ফ্রায়েড রাইস ও সালাদসহ বিভিন্ন ধরনের সবজির সঙ্গে খাওয়া যায়।
- গত কয়েক বছরে ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরে ঘরে বানানো খাবারটি 'রেডি টু ইট ফুড' হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারাদেশে।

উল্লেখ্য,
- বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার ছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ এমনকি খুলনা অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারাও এটি বাজারজাত করছেন; পাওয়া যাচ্ছে সুপারশপেও।
- এসব উদ্যোক্তাদের ৯০ শতাংশই নারী। সময়ের পরিক্রমায় দেশীয় খাবার হয়ে ওঠা রেডি ফুড বালাচাও দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার মতো দেশে। 

উৎস: বাংলাদেশ জার্নাল।

১১.
বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি?
  1. বুর্জ খলিফা
  2. আইফেল টাওয়ার
  3. টুইন টাওয়ার
  4. স্ট্যাচু অফ লিবার্টি
ব্যাখ্যা

বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান।
- এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে।
- ১৬৩ তলাবিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৬.৫ ফুট বা ৮২৮ মিটার।
- স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন।

উল্লেখ্য,
- ২০০৪ সালে বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।
- ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।
- দ্বিতীয়: মার্ডেকা: ২২২৭ মিটার।
- তৃতীয়: সাংহাই টাওয়ার  ২০৭৩ মিটার।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১২.
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ?
  1. নাটক
  2. উপন্যাস
  3. রম্যরচনা
  4. প্রবন্ধ
ব্যাখ্যা

• 'সংশপ্তক' উপন্যাস:
- শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক।
- সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।

• শহীদুল্লাহ কায়সার:
- ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ও জহির রায়হান উভয় সহোদর।
- ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ - তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ।
- শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - রাজবন্দীর রোজনমাচা।

তাঁর রচিত উপন্যাস সমূহ:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩.
Fill in the gap. He had written the book before he ....
  1. had retired
  2. has retired
  3. will be retired
  4. retired
ব্যাখ্যা

 শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - retired.
- Complete sentence: He had written the book before he retired.

দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়
- We had reached the school before the bell rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর আগের অংশ Past perfect tense এ আছে, তাই পরের অংশে past indefinite.

• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।
যেমন:  We shall have reached the school before the bell rings.

১৪.
In database management a "primary key" must be:
  1. Unique but may contain null values.
  2. Unique and cannot contain null values.
  3. Can contain duplicates but not nulls.
  4. Neither unique nor not-null required.
ব্যাখ্যা

• Primary Key" অবশ্যই অদ্বিতীয় (Unique) হতে হবে যাতে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, এবং এটিতে শূন্য মান (Null values) থাকতে পারবে না।  

• কী-ফিল্ড:
- যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডাটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে।
- কী ৩ ধরনের হয়। যথা:
১. প্রাইমারি কী:
- যে ফিল্ড এর মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে প্রাইমারি কী বলে।
- যেমন: ID হলো ডাটা টেবিলের এমন একটি অদ্বিতীয় ফিল্ড যার ডাটা অন্য ডাটার সাথে মিলে না। একজনের ID অন্যজনের সাথে কখনোই মিলে না সাধারণত।
- রোল নম্বর, মোবাইল নম্বর একটি প্রাইমারি কী এর উদাহরণ কারণ প্রত্যাকের রোল বা মোবাইল নম্বর ভিন্ন হয়ে থাকে।
২. কম্পোজিট প্রাইমারি কী:
- যদি একটি ডাটা টেবিলের একাধিক কী একসাথে প্রাইমারি কী হিসাবে কাজ করে তাহলে তাদেরকে একসাথে কম্পোজিট প্রাইমারি কী বলে।
৩. ফরেন কী:
- একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য একটি টেবিলে থাকে তাহলে অন্য টেবিলের সেই কী কে ফরেন কী বলা হয়।
- যেমন: একটি কোম্পানির ২ টা ডাটা টেবিলের মধ্যে তাদের এমপ্লয়িদের। D ফিল্ড একই থাকলে তাকে একটি নির্দিষ্ট টেবিলের সাপেক্ষে অন্য টেবিলের ফরেন কি বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১৫.
একটি গাছের উচ্চতা ১০৫ মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ ৬০ ডিগ্রি তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থবিন্দুটির দূরত্ব কত?
  1.  ৩৭√৩ মিটার
  2. ৩৫√৩ মিটার
  3. ৩০√৩ মিটার
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাছের উচ্চতা ১০৫ মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ ৬০ ডিগ্রি তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত?

সমাধান:

ধরি,
দূরত্ব = ক মিটার
গাছের উচ্চতা = ১০৫ মিটার।
শীর্ষবিন্দু থেকে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ = ৬০°।
আমরা জানি,
tan θ = উচ্চতা//ভূমিতে দূরত্ব
⇒ √৩ = ১০৫/ক
⇒ ক = ১০৫/√৩ 
⇒ ক = (১০৫√৩)/৩
⇒ ক = ৩৫√৩

∴ গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব ৩৫√৩ মিটার।

১৬.
কোনটি সঠিক প্রাচ্য দর্শন-
  1. তর্কবাদে বিশ্বাসী
  2. আত্মসংযমে বিশ্বাসী
  3. যুক্তিবাদে বিশ্বাসী 
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রাচ্য দর্শন: 
- প্রাচ্য দর্শন বলতে এশিয়া, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ এশিয়ায় উদ্ভূত দার্শনিক চিন্তাধারাকে বোঝায়।
- এর মধ্যে ভারতীয় দর্শন (যেমন হিন্দু, জৈন, বৌদ্ধ), চীনা দর্শন, জাপানি এবং কোরিয়ান দর্শন অন্তর্ভুক্ত।
- এই দর্শনগুলি প্রায়শই সম্প্রীতি, ভারসাম্য, সমষ্টি এবং আধ্যাত্মিক উপলব্ধির উপর জোর দেয়,
- যা ব্যক্তিস্বাতন্ত্র্য এবং যুক্তিবাদের উপর জোর দেওয়া পাশ্চাত্য দর্শনের থেকে ভিন্ন। 
- আত্মসংযমে বিশ্বাসী প্রাচ্য দর্শন (যেমন ভারতীয় বা চীনা দর্শন) মূলত আত্মসংযম,
- ধ্যান, অস্তিত্বের অন্তর্নিহিত সত্য অন্বেষণ এবং বাহ্যিক ইন্দ্রিয় নিয়ন্ত্রণের উপর জোর দেয়।
- উদাহরণস্বরূপ, ভারতীয় দর্শনে (যেমন উপনিষদ বা যোগশাস্ত্রে) সত্য লাভের জন্য ইন্দ্রিয় যোগ ছিন্ন করে মনকে অন্তর্মুখী করা এবং আত্মসংযম প্রয়োগ করা অপরিহার্য বলে বর্ণিত।
- এটি পশ্চিমা দর্শনের যুক্তিবাদ বা তর্কবাদ থেকে পৃথক।

উৎস: ব্রিটানিকা।

১৭.
'নীর' শব্দের অর্থ কী?
  1. পাখির বাসা
  2. পানি
  3. নীরবতা
  4. নিরলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
নীর শব্দের অর্থ:

১)পানি, জল।
২ রস।

অন্যদিকে,
- নীড় শব্দের অর্থ: পাখির বাসা।
- নিরালা অর্থ: নির্জন।

 ‘পানি’ শব্দের সমার্থক শব্দ:
- বারি, জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৮.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ১১০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
৭৫% এর ক = ৯০
⇒ (৭৫/১০০) × ক = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
⇒ ক = ১২০

১৯.
a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
  1. abc
  2. 3abc
  3. 6abc
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b + c = 0
আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c) (a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0 [a + b + c = 0; মান বসিয়ে]
⇒ a3 + b3 + c3 = 3abc

২০.
যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?

সমাধান:
এখানে, 
x = ৭ + ৫ = ১২

∴ ৩x = ৩৬
৩৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = ১

২১.
'Leaving no one behind'- এটি কোন লক্ষ্যমাত্রার মূলনীতি? 
  1. Milennium Development Goals (MDGs)
  2. Sustainable Development Goals (SDGs)
  3. Paris Climate Agreement
  4. Kyoto Protocol
ব্যাখ্যা

- 'Leaving no one behind':(কাউকে পিছনে না ফেলা): এটি  হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর মূলনীতি।
- যা ২০৩০ এজেন্ডার অংশ।
- এটি ২০১৫ সালে গৃহীত হয়েছে।
- দারিদ্র্য, অসমতা এবং বৈষম্য দূর করে সকলের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেয়। 

• জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর ১৭টি লক্ষ্য হলো:
১. দারিদ্র্য বিলোপ,
২. ক্ষুধা মুক্তি,
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. সবার জন্য স্যানিটেশন ও সুপেয় পানি,
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি,
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
১০. অসমতা হ্রাস,
১১. টেকসই শহর ও জনপদ,
১২. টেকসই ভোগ ও উৎপাদন,
১৩. জলবায়ু পরিবর্তন মোকাবেলা,
১৪. জলজ জীবন,
১৫. স্থলজ জীবন,
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান, এবং
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।[লিংক]

২২.
'গাড়ি চলে না' গানের গীতিকার কে?
  1.  শাহ্ আব্দুল করীম
  2. বাপ্পা মজুমদার
  3. ফকির লালনশাহ্
  4. দলছুট
ব্যাখ্যা

' গাড়ি চলে না' গানের গীতিকার -  শাহ্ আব্দুল করীম।

• শাহ্‌ আবদুল করিম:

- লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে। 
- তাঁর জীবনের প্রথমপর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাবসাধক ও বাউল পরিমন্ডলে।
- প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণবিষয়ক পালাগান গেয়েছেন। কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন।
- সঙ্গীতজীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক, অন্যদিকে ছিলেন বাউল-আঙ্গিকের সঙ্গীতশিল্পী। 
-  কৈশোরকাল থেকেই গণসঙ্গীতের প্রতি শাহ আবদুল করিমের আকর্ষণ ছিল। সম্ভবত জীবনের বাস্তবতা তাঁকে গণসঙ্গীত রচনায় উদ্বুদ্ধ করে।

তাঁর কিছু বিখ্যাত সঙ্গীতের পঙ্‌ক্তি এ রকম:
- আগে কি সুন্দর দিন কাটাইতাম।
- কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
- গাড়ি চলে না, চলে না, নারে।
- বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
- গান গাই আমার মনরে বুঝাই।
- আইলায় না আইলায় নারে বন্ধু।
- বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৩.
'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নিস্তেজ
  2. প্রতীচ্য
  3. দুর্বহ
  4. প্রতীচী
ব্যাখ্যা

‘প্রাচী’ (বিশেষ্য) অর্থ পূর্ব দিক বা পূর্বাঞ্চল।
এর বিপরীত শব্দ ‘প্রতীচী’ (বিশেষ্য), যার অর্থ পশ্চিম দিক বা পশ্চিমাঞ্চল। 

অন্যদিকে,

• প্রাচ্য (বিশেষণ) শব্দের অর্থ:
১) পূর্বদিকস্থ।
২)পূর্বদেশীয়। বি. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।

• প্রতীচ্য (বিশেষণ) শব্দের অর্থ:
১) পশ্চিম দিকস্ব। 
২) পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'অনুমেয়' শব্দের বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ - প্রস্থিত।
- 'দরদি' শব্দের বিপরীত শব্দ-নির্দয় ।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ-বিনীত ।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ-বিনয়।

উৎস: উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৪.
সেন্টিমিটার এককে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৭ ও ১৬ হলে নিচের কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না?
  1. ২২
  2. ১৭
  3. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: সেন্টিমিটার এককে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৭ ও ১৬ হলে নিচের কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না?

সমাধান:
আমরা জানি,
যে কোনো ত্রিভুজে, দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে এবং দুটি বাহুর ব্যবধান তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে।
অর্থাৎ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে ৯ এর বেশি এবং ২৩ এর কম।

ক) ২২ (সম্ভব, কারণ ৯ < ২২ < ২৩)
খ) ১৭ (সম্ভব, কারণ ৯ < ১৭ < ২৩)
গ) ৯ (অসম্ভব, কারণ ৯ এর বেশি হতে হবে)
ঘ) ১২ (সম্ভব, কারণ ৯ < ১২ < ২৩)

২৫.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?
  1. ২৫%
  2. ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান:
২ জন কমালে, নতুন লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন। 
৮ জনে কাজটি করতে পারে ১২ দিনে
সুতারাং, ৬ জনে কাজটি করতে পারে = (১২ × ৮) / ৬ = ১৬ দিনে।
বাড়তি দিন = ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বৃদ্ধি = (৪/১২) × ১০০ =

২৬.
'ইহাতে ক্ষুধা বাড়ায়।' Translate it into English
  1. It increases food hunger.
  2. It whets the appetite.
  3. It increases more hunger.
  4. None
ব্যাখ্যা

'ইহাতে ক্ষুধা বাড়ায়।' এর English অনুবাদ হলো: It whets the appetite.

• প্রদত্ত sentence টিতে "ইহাতে ক্ষুধা বাড়ায়" এর মানে হলো কিছু খাবার বা পদ ক্ষুধা আরও বাড়িয়ে তোলে বা খাবারের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে।
- Whet এর বাংলা অর্থ হলো (ক্ষুধা, বাসনা) তীব্র বা উত্তেজিত করা।
- আর Appetite এর বাংলা অর্থ হলো (বিশেষত খাদ্যের জন্য) জৈব আকাঙ্ক্ষা; ক্ষুধা।
- তাই, প্রদত্ত sentence এর english অনুবাদ হবে It whets the appetite.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) It increases food hunger.
- ভুল। "food hunger" বলতে সাধারণভাবে ক্ষুধা বোঝায় না, এবং English এ এটি প্রায় ব্যবহৃত হয় না।

গ) It increases more hunger.
- ভুল। "more" অতিরিক্ত এবং অপ্রয়োজনীয়; English idiomatically ঠিক নয়।

২৭.
ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) - তে কোনটি ব্যবহৃত হয়?
  1. কম্পিউটার-সৃষ্ট ত্রিমাত্রিক (3D) পরিবেশ
  2. কম্পিউটার-সৃষ্ট দ্বিমাত্রিক (2D) পরিবেশ
  3. হ্যান্ড জিওমেট্রি
  4. ইঞ্জিনিয়ারিং ডাটা
ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) - তে কম্পিউটার-সৃষ্ট ত্রিমাত্রিক (3D) পরিবেশ ব্যবহৃত হয়। 

ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।
মূল ভিত্তি: ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): ব্যবহারকারীর চোখের সামনে পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।
- ডেটা গ্লোভ (Data Glove): হাতের গ্লোভস যা ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত করে এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বডি স্যুইট (Body Suit): পূর্ণাঙ্গ পোশাক যা শরীরের বিভিন্ন অংশে সেন্সরযুক্ত, যা স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ: চিকিৎসা, সামরিক প্রশিক্ষণ, বিমানচালনা ইত্যাদিতে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই প্রশিক্ষণ প্রদান।
- বিনোদন: গেমিং ও সিনেমায় বাস্তবসম্মত অভিজ্ঞতা।
- গবেষণা ও উন্নয়ন: নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৮.
অন্ধ ব্যক্তিগণ সাদা রঙের একটি লাঠি বা ছড়ি ব্যবহার করেন কেন?
  1. সে যে অন্ধ তা অন্যদের বোঝানোর জন্য
  2. সাদা রঙ এক ধরণের আলো প্রদান করে
  3. সাদা রঙের লাঠি শক্ত হয়
  4. সাদা রঙ পবিত্রতার প্রতীক
ব্যাখ্যা

অন্ধ ব্যক্তিরা সাদা রঙের লাঠি ব্যবহার করেন প্রধানত অন্যদের সতর্ক করার জন্য যে তারা দৃষ্টি প্রতিবন্ধী।
- এটি এক ধরনের পরিচয় সংকেত (identification symbol) হিসেবে ব্যবহৃত হয়।
- অন্ধ ব্যক্তিগণ সাদা ছড়ি ব্যবহার করার প্রধান কারণ হলো এটি একটি আন্তর্জাতিক প্রতীক যা অন্যদের স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ছড়ি বহনকারী ব্যক্তিটি দৃষ্টিপ্রতিবন্ধী।
- এর ফলে পথচারী এবং বিশেষত যানবাহন চালকরা সতর্ক হতে পারে এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তা পারাপার বা চলাচলের ক্ষেত্রে সহায়তা করতে পারে।
- সাদা রঙ সাধারণত উজ্জ্বল এবং সহজে চোখে পড়ে (Highly Visible), বিশেষ করে ট্র্যাফিকের ভিড়ে, যা নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- লাঠিটি সামনের বাধা শনাক্ত করতেও সাহায্য করে।
- সাদা ছড়ির ডগায় বা মাঝে লাল রঙের একটি স্ট্রাইপও ব্যবহার করা হয়, যা এটিকে আরও বেশি মনোযোগ আকর্ষণকারী করে তোলে।
- এই ছড়িকে "ক্যান (Cane)" বা "লং ক্যান (Long Cane)" বলা হয় এবং এটি অন্ধ ব্যক্তিদের পথ চলাচলের জন্য একটি অপরিহার্য সরঞ্জাম।
- তাই সাদা রঙের মূল উদ্দেশ্য হলো দৃশ্যমানতা এবং পরিচয় প্রকাশ করা, যাতে সমাজের অন্যরা সহায়তা ও সহযোগিতা করতে পারেন।

উৎস: National Federation of the Blind (link)

২৯.
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দীপ্তলোক
  2. আলোকময়
  3. দেদীপ্যমান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে'- এর এক কথায় প্রকাশ- 'দেদীপ্যমান'।

কিছু এক কথায় প্রকাশ :
- পূর্বকাল সম্পর্কিত - প্রাক্তন।
- পূর্বে ছিল, এখন নেই - ভূতপূর্ব।
- প্রায় মৃত - মৃতকল্প।
- পুনরায় জীবনপ্রাপ্ত - পুনর্জন্ম।
- পরিমিত কথা বলে যে - মিতভাষী, মিতবাক।
- পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী।
- পরিব্রাজকের তিক্ষা - মাধুকরী।
- পূর্ণিমার চাঁদ - রাকা।
- পরিমিত আহার করে যে - মিতাহারী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩০.
Change the voice- 'The parcel contains important materials.'
  1. Important materials are contained by the parcel.
  2. Important materials is contained by the parcel.
  3. Important materials are contained in the parcel.
  4. None
ব্যাখ্যা

অনেক ক্ষেত্রে Active voice এর subject- কে object করার সময় by ছাড়া (অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি) Passive voice এ রুপান্তরের নিয়ম:
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- মূল verb এর past participle form বসে।
- by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, in, at, on, with, for ইত্যাদি বসে। 
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active voice: The parcel contains important materials.
Passive voice: Important materials are contained in the parcel..

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩১.
Choose the correct words to complete the sentence. Last night I came to my house and found that the door-
  1. was broken
  2. has been broken
  3. is broken
  4. had been broken
ব্যাখ্যা

• বক্তার নি‌জের ঘর হওয়ায় বুঝা যা‌চ্ছে বক্তার জানা মত দরজাটা ভা‌লো  ছিল।
- Came and found এর কিছু আ‌গে কাজ‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে বুঝা‌নোর জন‌্য এখানে Past Perfect হ‌বে।

• এখা‌নে his house য‌দি হ‌তো, তাহ‌লে Past Indefinite দি‌লেই বাক‌্য সুন্দর হয়। Past Indefinite দি‌লে Structurally বাক‌্য শুদ্ধ হয়, অর্থাৎ দেখ‌তে পেলাম দরজাটা ভাঙ্গা। এখা‌নে সম‌য়ের আগ প‌রের উপর কো‌নো focus থাক‌তো না য‌দি অ‌ন্যের ঘর হ‌তো।

• কিন্তু নি‌জের ঘর হওয়ার এখা‌নে টাই‌মের উপর focus থাকায়, past perfect tense হ‌বে।

Correct answer: Last night I came to my house and found that the door had been broken.

৩২.
'Brush away' means:
  1. gloom
  2. to put aside 
  3. cheer up
  4. sadness
ব্যাখ্যা

'Brush away' means - to put aside.

Brush away:
- English meaning: To ignore somebody/something; to treat somebody/something as unimportant.
- Bangla meaning: ভ্রূক্ষেপ না করা; গ্রাহ্য না করা।

উল্লিখিত অপশনগুলো,
- Gloom - আধো-অন্ধকার; অস্পষ্টতা।
- To put aside - একপাশে সরিয়ে রাখা
- Cheer up - উদ্দীপিত বা উৎসাহিত করা।
- Sadness - অসুখী।

অপশন বিবেচনা করে দেখা যায় যে, 'Brush away' means - to put aside.

Example sentence
- Please put aside some money for your future.
- She decided to put aside her fears and try again.

Source: Collins dictionary, Cambridge dictionary.

৩৩.
Antonym of 'Altruism' is-
  1. Enmity
  2. Scarce
  3. Ally
  4. Selfishness
ব্যাখ্যা

• Altruism (Noun)
- English Meaning: Willingness to do things that bring advantages to others, even if it results in disadvantage for yourself.
- Bangla Meaning: পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা।

Synonym: Generosity, Charity, Philanthropy, Kindness.
Antonym: Selfishness, Greed, Ruthlessness, Revenge.

উল্লিখিত অপশনগুলো,
- Enmity - শত্রুতা;
- Scarce - অপ্রতুল; দুষ্প্রাপ্য;
- Ally - চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রীসম্পর্ক স্থাপন করা;
- Selfishness - স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; স্বার্থচিন্তা; আত্মপরায়ণতা; আত্মগ্রাহিতা

অপশন বিবেচনা করে দেখা যায় যে, Antonym of 'Altruism' is - Selfishness.

• Example Sentence:
1. She's not known for her altruism.
2. Altruism is often seen as a virtue, but it can sometimes lead to self-sacrifice.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
What does the function "VLOOKUP" stand for in Excel?
  1. Vertical Lookup
  2. Value Lookup
  3. Variable Lookup
  4. Verified Lookup
ব্যাখ্যা

VLOOKUP ফাংশনটি Excel-এ Vertical Lookup (ভার্টিক্যাল লুকআপ)-এর সংক্ষিপ্ত রূপ।

• VLOOKUP (Vertical Lookup):
- • VLOOKUP (Vertical Lookup) হলো Excel-এর একটি function, যা একটি টেবিলের প্রথম কলামে (first column) নির্দিষ্ট একটি মান খোঁজে এবং সেই মানের সাথে মিল থাকা সারির অন্য একটি কলাম থেকে তথ্য ফেরত দেয়।
- এটি বৃহৎ ডেটা সেটে দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য অত্যন্ত কার্যকর।

মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।

উৎস:
1. Microsoft Support Website.
2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।

৩৫.
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
  1. দুই বাহু ও অন্তর্ভূক্ত কোণ
  2. তিনটি কোণ
  3. দুই কোণ ও এক বাহু
  4. তিন বাহু
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

সমাধান:
দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো তিনটি কোন ও তিনটি বাহু সমান হওয়া। 

ক) দুই বাহু ও অন্তর্ভূক্ত কোণ: যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি অবশ্যই সর্বসম হবে।
খ) তিনটি কোণ: দুটি ত্রিভুজের তিনটি কোণ সমান হলে তারা সদৃশকোণী হয়, কিন্তু তাদের বাহুগুলো একই দৈর্ঘ্যের না হলে সর্বসম হবে না। 
গ) দুই কোণ ও এক বাহু: যদি দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি অবশ্যই সর্বসম হবে।
ঘ) তিন বাহু: যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি অবশ্যই সর্বসম হবে।
তাই সঠিক উত্তর হবে তিন কোণ।

৩৬.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত?
  1. ৭২
  2. ৮৫
  3. ১০৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত?

সমাধান:
দেয়া আছে,
সাধারণ অন্তর, d = ৯
৭ম পদ, ক = ৬০
 = ক + (৭ - ১)৯
⇒ ৬০ = ক + ৫৪ 
⇒ ক = ৬

এখন ১২তম পদ,
১২ = ক + (১২ - ১)৯
⇒ ক১২ = ৬ + ৯৯
⇒ ক১২ = ১০৫

৩৭.
3x+3x+3x=?
  1. 9x
  2. 3(x + 1)
  3. 91x
  4. None
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 3x + 3x = ?

সমাধান:
3x + 3x + 3x = 3 × 3x
3 × 3x =31 × 3x = 3 x + 1
∴ 3x + 3x + 3x = 3 x + 1

৩৮.
নাসার বিঞ্জানীরা সৌরজগতে সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক চাঁদ সদৃশ বস্তু আবিষ্কার করেছেন যার নাম-
  1. ২০২৫ পিএন৮
  2. ২০২৪ পিএন৭
  3. ২০২৩ পিএন৭
  4. ২০২৫ পিএন৭
ব্যাখ্যা

- নাসার বিজ্ঞানীরা যে নতুন চাঁদ-সদৃশ বস্তুটি আবিষ্কার করেছেন তার নাম ২০২৫ পিএন৭।
- এটি পৃথিবীর উপগ্রহ নয়, বরং সূর্যের চারপাশে এমন একটি কক্ষপথে ঘুরছে যা দেখে মনে হয় এটি পৃথিবীর সঙ্গেই চলেছে।
- এই মহাজাগতিক শিলাটিকে বৈজ্ঞানিক ভাষায় ‘কোয়াসি-মুন’ বা আধা-চাঁদও বলা হয়। 
- ‘২০২৫ পিএন৭’ নামের নতুন চাঁদটি মূলত ১৯ মিটার ব্যাসের একটি ছোট গ্রহাণু।
- আকারে ছোট হলেও গ্রহাণুটি ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থান করবে।
- আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটিকে কোয়াসি-মুন বা আংশিক চাঁদ বলছেন।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

৩৯.
বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপন করেছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

- ৬জি আর্কিটেকচার পরীক্ষার জন্য বিশ্বের প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।

• 6G স্যাটেলাইট উৎক্ষেপন:

- ৬জি আর্কিটেকচার পরীক্ষার জন্য বিশ্বের প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।
- ৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে উৎক্ষেপন করা হয়েছে।
- স্যাটেলাইটটি বিশ্বের বৃহত্তম টেলিকম ক্যারিয়ার চায়না মোবাইলের মাধ্যমে নিক্ষেপ করা হয়েছে।
- এটি কম লেটেন্সি এবং উচ্চ ডেটা স্থানান্তরের জন্য সফলভাবে একটি নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে।
- ৬জি আর্কিটেকচারটি চায়না মোবাইল এবং চীনা অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মাইক্রোস্যাটেলাইটের ইনোভেশন অ্যাকাডেমি যৌথভাবে তৈরি করা হয়েছে।
- যন্ত্রটি এক স্থান থেকে অন্য স্থানে আলোক সঙ্কেতকে বৈদ্যুতিক সঙ্কেতে রূপান্তর না করেই প্রেরণ করতে পারে।

উৎস: Asian Telecom. [Link].

৪০.
১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ১২ কি.মি. বেগে চলছে। ট্রেন দুটি পাশাপাশি অবস্থানে থেকে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ১২ কি.মি. বেগে চলছে। ট্রেন দুটি পাশাপাশি অবস্থানে থেকে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেন দুটির দৈর্ঘ্য = ১২০ + ৮০ = ২০০ মিটার
আপেক্ষিক বেগ = ( ১৮ - ১২) কি.মি/ঘন্টা = ৬ কি.মি/ঘন্টা = ৬০০০ মি./ঘন্টা
∴ ২০০ মিটার অতিক্রম করতে সময় লাগবে:
২০০ × (১/৬০০০)
= ২০০/৬০০০
= ১/৩০ ঘণ্টা
= ৬০/৩০ মিনিট
= ২ মিনিট

৪১.
এক কথায় প্রকাশ করুন: যিনি বিদ্যালাভ করিয়াছেন-
  1. বিদ্বান
  2. বিদ্ধার্থ
  3. কৃতবিদ্য
  4. বুদ্ধিমান
ব্যাখ্যা

• যিনি বিদ্যালাভ করেছেন - কৃতবিদ্য।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বিদ্যা আছে যার - বিদ্বান অর্থ,
- বুদ্ধিসম্পন্ন ব্যক্তি - বুদ্ধিমান,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৪২.
'অভিজাত' এর বিশেষ্য রূপ কোনটি??
  1. অভিজাত্ব
  2. আভিজাত্য
  3. অভিজাততা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

'অভিজাত' এর বিশেষ্য রূপ - আভিজাত্য।

অভিজাত (বিশেষণ):
১) সম্ভ্রান্ত, মর্যাদাসম্পন্ন।
২) ভদ্রোচিত, শিষ্ট।
৩) জ্ঞানী।
৪) বিত্তবান।
৫) কল্পিত উচ্চবংশীয়, কুলীন।

আভিজাত্য(বিশেষ্য):
১) পাণ্ডিত্য। 
২) শীলতা।
৩) কৌলিন্য, বংশমর্যাদা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৩.
An 'Apple of discord' means:
  1. A beautiful object
  2. An object of dispute
  3. A favourite thing
  4. A delicious fruit
ব্যাখ্যা

• Apple of discord:   
- English Meaning: Matter of dispute/ a subject of contention and envy.
- Bangla Meaning: হিংসা-বিবাদের বিষয়।   

• Example Sentence: The boundary line between the countries was an apple of discord.
- Bangla Meaning: দুইদেশের মধ্যকার সীমানা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে ছিলো৷

Source: Live MCQ lecture. 

৪৪.
তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যা হলো: ক - ১, ক, ক + ১
গুনফল: 
(ক - ১) × ক × (ক + ১) = ক(ক - ১) = ক - ক
যোগফল:
ক - ১ + ক + ক + ১ = ৩ক
প্রশ্নমতে,
- ক = ৫ × ৩ক
⇒ ক- ১৬ক = ০
⇒ ক(ক - ১৬) = ০
⇒ ক = ০, ক- ১৬ = ০

যেহেতু সংখ্যা তিনটি ধনাত্মক, তাই
ক = ৪
সংখ্যা তিনটি হলো: ৩, ৪, ৫
গড় = (৩ + ৪ + ৫)/৩ = ১২/৩ = ৪

৪৫.
'গৌরচন্দ্রিকা' এর প্রতিশব্দ কী?
  1. রসপূর্ণ রচনা
  2. ভূমিকা
  3. উপসংহার
  4. প্রীতি
ব্যাখ্যা

গৌরচন্দ্রিকা শব্দের অর্থ:
১) মুখবন্ধ, ভূমিকা
২) গীতি-কাহিনির ভূমিকারূপে শ্রীচৈতন্যের বন্দনা।

অন্যদিকে,
• রসপূর্ণ রচনা:
যে রচনায় রস বা আনন্দের উপাদান আছে — যেমন কবিতা, গল্প বা নাটক যা পাঠকের মনে আনন্দ সৃষ্টি করে।

• উপসংহার:
রচনার শেষাংশ বা সমাপ্তি অংশ, যেখানে মূল আলোচনার সারসংক্ষেপ বা সিদ্ধান্ত দেওয়া হয়।

• প্রীতি:
- ভালোবাসা, স্নেহ বা অনুরাগ বোঝায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৬.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ২৫ বছর
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
ধরি,
বর্তমানে পিতার বয়স = ক বছর
বর্তমানে পুত্রের বয়স = খ বছর
১০ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১
(ক - ১০)/(খ - ১০) = ৪/১
⇒ ক - ১০ = ৪খ - ৪০
⇒ ক - ৪খ = - ৩০ .....(১)
১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১
(ক + ১০)/(খ + ১০) = ২/১
⇒ ক + ১০ = ২খ + ২০
⇒ ক - ২খ = ১০ .....(২)
সমীকরণ ১ থেকে সমীকরণ ২ বিয়োগ করি:
(ক - ৪খ) - (ক - ২খ) = - ৩০ - ১০
⇒ - ২খ = - ৪০
⇒ খ = ২০
পুত্রের বয়স, খ = ২০ বছর।
পিতার বয়স:
ক - ৪০ = ১০ [এখন সমীকরণ ২ ব্যবহার করে]
⇒ ক = ৫০

বর্তমান বয়সের পার্থক্য: ৫০ - ২০ = ৩০ বছর।

৪৭.
'সপ্তাহ' কোন সমাস?
  1. দ্বিগু
  2. কর্মধারয়
  3. অব্যয়ীভাব
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

'সপ্ত অহের সমাহার = সপ্তাহ’- দ্বিগু সমাস। 

দ্বিগু সমাস:
যে-সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় তাকে ‘দ্বিগু সমাস' বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য হয়।
যেমন : সপ্ত অহের সমাহার = সপ্তাহ, নব রত্নের সমাহার = নবরত্ন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৪৮.
'Throw in the towel' means:
  1. To quite in defeat
  2. To be present just in time
  3. Something that happens rarely
  4. To feel sick or unwell
ব্যাখ্যা

• 'Throw in the towel' means - To quite in defeat.

Throw in the towel:
- English meaning: To stop trying to do something because you have realized that you cannot succeed.
- Bangla meaning: হাল ছেড়ে দেওয়া।

Example sentence:
- Three of the original five candidates for the Democratic presidential nomination have now thrown in the towel.

Source: Cambridge Dictionary.

৪৯.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. দৈন্যতা কোনো সময়েই প্রশংসনীয় নয়।
  2. দৈন্যতা কখনোই প্রশংসনীয় নয়।
  3. দীনতা কোনো সময়েই প্রশংসনীয় নয়।
  4. কোনোটিই নয়।
ব্যাখ্যা

• দীনতা কোনো সময়েই প্রশংসনীয় নয়- বাক্যটি শুদ্ধ।
• 'দৈন্যতা'- প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: 'দীনতা/দৈন্য'।

• দীন (বিশেষণ)।
অর্থ:
১) দরিদ্র (দীন দুঃখী)।
২) করুণ; নিঃস্ব।
৩) নীচ; অনুদার (দীনাত্মা)।
স্ত্রীবাচক শব্দ: দীনা/দিনা।

• দৈন্য(বিশেষ্য):
অর্থ:
১) দীনতা; অভাব (বুদ্ধির দৈন্য)।
২) দুরবস্থা। 

⇒ তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
• তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
• এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
• তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
• বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৫০.
ক, খ, গ, এর বেতনের অনুপাত ৭: ৫: ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশী পেলে ক এর বেতন কত?
  1. ৮৮৮ টাকা
  2. ৫৫৫ টাকা
  3. ৭৭৭ টাকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ, গ, এর বেতনের অনুপাত ৭: ৫: ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশী পেলে ক এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন = ৭ক
খ এর বেতন = ৫ক
গ এর বেতন = ৩ক
প্রশ্নমতে,
৫ক - ৩ক = ২২২
⇒ ২ক = ২২২
⇒ ক = ১১১
ক এর বেতন:
৭ক = ৭ × ১১১ = ৭৭৭ টাকা।

৫১.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৯% হ্রাস
  2. ৬% হ্রাস
  3. ৯% বৃদ্ধি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১০০ ও প্রস্থ = ১০০
তাহলে,
মূল ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০
দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি পেলে:
নতুন দৈর্ঘ্য = ১০০ + ৩০% এর ১০০ = ১৩০
প্রস্থ ৩০% হ্রাস পেলে:
নতুন প্রস্থ = ১০০ - ৩০% এর ১০০ = ৭০
নতুন ক্ষেত্রফল = ১৩০ × ৭০ = ৯১০০
এখন,
ক্ষেত্রফলের পরিবর্তন = ৯১০০ - ১০০০০ = − ৯০০
অর্থাৎ, ক্ষেত্রফল ৯০০ কমেছে।
শতকরা পরিবর্তন = (৯০০/১০০০০) × ১০০ = ৯
অর্থাৎ ৯% হ্রাস পেয়েছে।

৫২.
কাকে 'সবুজ গ্রহ' বলা হয়? 
  1. শনি
  2. মঙ্গল
  3. ইউরেনাস
  4. নেপচুন
ব্যাখ্যা

- ইউরেনাসকে  সবুজ গ্রহ' বলা হয়।

ইউরেনাস: 

- এই গ্রহের বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত হওয়ায় এটিকে সবুজ রঙের দেখা যায়।
- তাই  ইউরেনাস কে সবুজ গ্রহ বলা হয়।
- এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- এটি সৌরজগতের শীতলতম গ্রহ।

• সৌরজগৎ (Solar System):
- সূর্য ও এর চতুর্দিকে ঘূর্ণনরত জ্যোতিষ্কমন্ডলীকে একত্রে সৌরজগৎ (Solar System) বলে।
- বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং এটির সূর্যের নিকটতম গ্রহ।
- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৮৮ দিন সময় লাগে।
- সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শুক্র।
- শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ।
- পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব ১৫ কোটি কিলোমিটার।
- পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। মঙ্গলের ২টি উপগ্রহ হলো: ডিমোস ও ফোবস।
- সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়।

উৎস: NASA  ওয়েবসাইট।

৫৩.
Which is the feminine gender?
  1. Executrix
  2. Steward
  3. Abbot
  4. Signor
ব্যাখ্যা

• The feminine gender is - Executrix.

• Executrix (noun)
- English Meaning: A female executor of a will (= someone who makes sure that things are done according to a dead person's legally recorded wishes):
- Bangla Meaning: মহিলা নির্বাহক।

• "Executrix" শব্দের Masculine Gender হলো: Executor.

৫৪.
নিচের কোনটি log4(64) এর সঠিক মান?
  1. 8
  2. 6
  3. 3
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি log4(64) এর সঠিক মান?

সমাধান:
log4(64)
= log4 43
= 3 log4 4
= 3 × 1
= 3

৫৫.
Which word has the meaning. 'combirning a deep dislike for someone with condescerision'?
  1. Contemtuous
  2. Contemptous
  3. Contemptuous
  4. None
ব্যাখ্যা

The required answer is - Contemptuous.

Contemptuous:
- English meaning: Feeling or showing that you have no respect for somebody/ something.
- Bangla meaning: ঘৃণা বা অবজ্ঞা করে এমন, উদ্ধত; ধৃষ্ট; ঘৃণাপূর্ণ।

Example sentence:
- His tone was contemptuous when he spoke to the lazy workers.
- She gave him a contemptuous look.

উল্লিখিত বাকি ২ টি অপশন এর বানান ভুল

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৫৬.
Which one is plural of 'Dictum'?
  1. Dictumes
  2. Dicta
  3. Dictumies
  4. None
ব্যাখ্যা

• Dictum (Noun) - [singular form]
- English Meaning: a noteworthy statement/a formal pronouncement of a principle, proposition, or opinion.
- Bangla Meaning: বাণী; নীতিবাক্য; অনুশাসন।

• plural form: Dicta, Dictums.

• Hence, 'Dicta' অপশন (খ) is the plural form of the word ‘Dictum’.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

৫৭.
Which of these is not considered in a telephonic conversation?
  1. The tone of the speaker.
  2. The volume of the speaker
  3. Body language
  4. The emotional content of the communication
ব্যাখ্যা

Body language (দেহভঙ্গি, মুখের অভিব্যক্তি, চোখের যোগাযোগ, হাতের ইশারা ইত্যাদি) দেখা যায় না, তাই এটি টেলিফোনিক যোগাযোগে বিবেচিত হয় না। 

• টেলিফোনে কথোপকথনে যা বিবেচনা করা হয়:
১. বক্তার সুর (Tone of the speaker):
- কেউ কীভাবে কথা বলছে (বন্ধুত্বপূর্ণ, রাগান্বিত, দুঃখিত ইত্যাদি),
- কণ্ঠস্বরের মাধ্যমে আবেগ ও মনোভাব প্রকাশ পায়।
২. বক্তার আওয়াজ (Volume of the speaker):
- কেউ কত জোরে বা আস্তে কথা বলছে,
- জোর দেওয়া, আবেগ বা জরুরি অবস্থা বোঝাতে সাহায্য করে।
৩. যোগাযোগের আবেগজনিত বিষয়বস্তু (Emotional content of the communication):
- কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশিত অনুভূতি,
- কণ্ঠস্বর, সুর এবং শব্দচয়নের মাধ্যমে বক্তার আবেগ (যেমন – খুশি, রাগ, হতাশা) প্রকাশ পায়।

• যা বিবেচনা করা হয় না:
• শারীরিক ভাষা (Body language):
- মুখের অভিব্যক্তি
- হাতের ইশারা
- দেহভঙ্গি বা বসার ভঙ্গি
- চোখের যোগাযোগ
- শারীরিক নড়াচড়া

উৎস: Library & Information Academy (link)

৫৮.
'বাতায়ন' শব্দের অর্থ কি?
  1. দরজা
  2. জানালা
  3. বাড়ি
  4. সিঁড়ি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বাতায়ন' :
- অর্থ: জানালা, গবাক্ষ
- এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
- প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৫৯.
Fill in the gap. If I had known about the seminar, I _____ it. 
  1. would attend
  2. might attend
  3. would have attended
  4. none
ব্যাখ্যা

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: If I had known about the seminar, I would have attended it.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৬০.
একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, রম্বসটির পরিসীমা কত?
  1. ৬০ মিটার
  2. ৫২ মিটার
  3. ৫৬ মিটার
  4. ৪৮ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, রম্বসটির পরিসীমা কত?

সমাধান:
ধরি, অপর কর্ণটি = ক মিটার
ক্ষেত্রফল = (১/২) × কর্ণ × কর্ণ
⇒ ১২০ = (১/২) × ১০ × ক
⇒ ১২০ = ৫ক
⇒ ক = ২৪
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই অর্ধেক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে।
১০/২ = ৫মি.  এবং ২৪/২ = ১২মি.
প্রতিটি বাহু = √ ৫+ ১২= √১৬৯ = ১৩মি.
রম্বসের পরিসীমা = ৪ × বাহু = ৪ × ১৩ = ৫২ মিটার

৬১.
He was wise enough to accept the others. Here 'enough' is:
  1. Preposition
  2. Adjective
  3. Adverb
  4. None
ব্যাখ্যা

The required answer - Adverb.

• যথাযথ সীমার মধ্যে বুঝাতে adverb হিসেবে enough ব্যবহার করা হলে তা সর্বদাই হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ করে।
- "Enough" শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি adjective "wise" কে modify করছে (অর্থাৎ "wise"কতটুকু মাত্রায় তা বোঝাচ্ছে)।
- তাই, প্রদত্ত sentence টিতে enough "adverb" অর্থে ব্যবহার হয়েছে

Structure: Sub + verb + adjective/ adverb + enough + to + verb + extension.

৬২.
A data analyst is using MS Access. Which view allows both editing of records and designing the layout simultaneously?
  1. Design View
  2. Datasheet View
  3. Layout View
  4. SQL View
ব্যাখ্যা

MS Access-এ একই সাথে রেকর্ড সম্পাদনা এবং লেআউট ডিজাইন করার জন্য Layout View ব্যবহার করা হয়।

• MS Access-এর বিভিন্ন ভিউ:
১. Layout View (লেআউট ভিউ):
- একই সাথে রেকর্ড দেখা ও সম্পাদনা করা যায়।
- একই সাথে ফর্ম বা রিপোর্টের লেআউট ডিজাইন করা যায়।
- লাইভ ডেটা দেখতে দেখতে ডিজাইন পরিবর্তন করা যায়।
- ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সুবিধাজনক ভিউ।

২. Design View (ডিজাইন ভিউ):
- শুধুমাত্র লেআউট ডিজাইন করা যায়।
- রেকর্ড বা ডেটা দেখা যায় না।
- আরও বিস্তারিত ডিজাইন নিয়ন্ত্রণ পাওয়া যায়।

৩. Datasheet View (ডেটাশীট ভিউ):
- শুধুমাত্র রেকর্ড সম্পাদনা করা যায়।
- টেবিল আকারে ডেটা প্রদর্শিত হয়।
- লেআউট ডিজাইন করা যায় না।

৪. SQL View (SQL ভিউ):
- SQL কোড লিখে কোয়েরি তৈরি বা সম্পাদনা করা যায়।
- রেকর্ড সম্পাদনা বা লেআউট ডিজাইনের জন্য নয়।

উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট (লিঙ্ক)

৬৩.
'পিত্রানুমতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. পিত্র + অনুমতি
  2. পিতা + অনুমতি
  3. পিতৃ + অনুমতি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• সূত্র:
- প্রথম পদের শেষে ঋ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম ঋ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে আগের ঋ-ধ্বনি র হয় এবং বানানে তা র-ফলা হয়ে আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়।
- পরের স্বরধ্বনি সাধারণত উচ্চারণে অপরিবর্তিত থাকে এবং র-ফলার সঙ্গে জুড়ে যায়।

উদাহরণ:
- পিতৃ + অনুমতি = পিত্রনুমতি,
- পিতৃ + অর্থে = পিত্রর্থে।
- পিতৃ + আলয় = পিত্রালয়,
- মাতৃ + আদেশ = মাত্রাদেশ।
- পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা,
- মাতৃ + ইচ্ছা = মাত্রিচ্ছা।
- মাতৃ + উপদেশ = মাত্রুপদেশ,
- পিতৃ + উপদেশ = পিত্রুপদেশ,
- ভাতৃ + উপদেশ = ভাত্রুপদেশ ইত্যাদি।
- ভাতৃ + এষণা = ভ্রাত্রেষণা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬৪.
'নদীতে জোয়ার এখন।' বাক্যে 'নদীতে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. করণে ৭মী
  3. কর্মে শূন্য
  4. অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা

• 'নদীতে জোয়ার এখন।' বাক্যে 'নদীতে' অধিকরণে ৭মী।

• অধিকরণ কারক:

- প্রথাগত ব্যাকরণ অনুসারে, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে।
যেমন:
- ছেলেরা মাঠে খেলে।
- ছাত্রীরা পাঠাগারে পড়ে।
- বাক্যে যে পদে ক্রিয়ার আধারকে বোঝায় তাকে বলে অধিকরণ কারক।
- ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে-এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
যেমন: পড়ুয়ারা ক্লাসে পড়ে। কোথায় পড়ে? ক্লাসে অর্থাৎ ক্লাসের মধ্যে। তাই ক্লাসে অধিকরণ কারক।

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ:
- প্রথমা বা শূন্য বিভক্তি: শফিক চাটগাঁ থাকে। তুমি এখন বাড়ি যেতে পার।
- তৃতীয়া বিভক্তি: পথ দিয়ে চল। বড় রাস্তা দিয়ে যেও।
- পঞ্চমী বিভক্তি : ছাদ থেকে পানি পড়ে। বাড়ি থেকে টাকাটা চেয়ে দেখ।
- সপ্তমী বিভক্তি: আহারে রুচি নেই। এ বাড়িতে কেউ নেই।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬৫.
'দৈন্য' এর বিশেষণ রূপ কোনটি?
  1. দৈন্যতা
  2. দীন
  3. দৈন্যত্ব
  4. দৈন
ব্যাখ্যা

• দৈন্য(বিশেষ্য):
অর্থ:
১) দীনতা; অভাব (বুদ্ধির দৈন্য)।
২) দুরবস্থা। 

• দীন (বিশেষণ)।
অর্থ:
১) দরিদ্র (দীন দুঃখী)।
২) করুণ; নিঃস্ব।
৩) নীচ; অনুদার (দীনাত্মা)।
স্ত্রীবাচক শব্দ: দীনা/দিনা।

⇒ তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
• তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
• এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
• তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
• বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৬.
'তৎসম' শব্দের উদাহরণ কোনটি?
  1. আঁচল
  2. উচ্ছন্ন
  3. কেষ্টো
  4. স্ফটিক
ব্যাখ্যা

• স্ফটিক
উৎস: সংস্কৃত।
অর্থ:স্বচ্ছ বর্ণহীন ও কেলাসিত প্রস্তরবিশেষ, crystal quartz |

অন্যদিকে,
• আঁচল:
উৎস: তদ্ভব (সংস্কৃত 'অঞ্চল' থেকে উৎপন্ন)।
অর্থ: শাড়ির প্রান্ত ভাগ, খুঁট, আঁচর।

• উচ্ছন্ন শব্দটি ভুল।
সঠিক শব্দ: উচ্ছিন্ন(তৎসম)।

• কেষ্টো শব্দটি ভুল।
সঠিক শব্দ: কেষ্ট(তদ্ভব)(সংস্কৃত 'কৃষ্ণ' থেকে উৎপন্ন)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৭.
1 - 1/x = 3 হলে (x2 + 1)/x2 এর মান কত?
  1. 5
  2. 10
  3. 9
  4. None
ব্যাখ্যা

প্রশ্ন: 1 - 1/x = 3 হলে (x2 + 1)/x2 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
1 - 1/x = 3
⇒ (x - 1)/x = 3
⇒ x - 1 = 3x
⇒ 2x = - 1
⇒ x = - 1/2

(x2 + 1)/x2
= {(- 1/2)2 + 1}/(- 1/2)2
= (1/4 + 1)/(1/4)
= (5/4) × 4
= 5

৬৮.
বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের 'অশণি সংকেত' চলচ্চিত্রে অভিনয় করেছেন?
  1. চম্পা
  2. শাবানা
  3. ববিতা
  4. জয়া আহসান
ব্যাখ্যা

 • চলচ্চিত্র: 'অশণি সংকেত'- 
- চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ১৯৭৩ সালে ‘অশনি সংকেত’-এর জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার পুরস্কার অর্জন করেন।
- সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' ছবিতে অনঙ্গ বৌ চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ববিতা।

• সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসমূহের (২৮টি) উল্লেখযোগ্য হলো:
- পথের পাঁচালী (১৯৫৫),
- অপরাজিত (১৯৫৬),
- অপুর সংসার (১৯৫৯),
- দেবী (১৯৬০),
- তিন কন্যা (১৯৬১),
- রবীন্দ্রনাথ (১৯৬১),
- কাঞ্চনজঙ্ঘা (১৯৬২),
- অভিযান (১৯৬২),
- চারুলতা (১৯৬৪),
- নায়ক (১৯৬৬),
- অশনি সংকেত (১৯৭৩),
- হীরক রাজার দেশে (১৯৮০),
- ঘরে বাইরে (১৯৮৪),
- আগন্তুক (১৯৯১)

উৎস: বিবিসি বাংলা।লিঙ্ক]

৬৯.
কোনটি স্ত্রী লিঙ্গ?
  1. কামিন
  2. বৈরাগী
  3. ওজস্বী
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• কামিন:
অর্থ: নারী শ্রমিক।
- স্ত্রীবাচক শব্দ।
- পুরুষবাচক শব্দ: কুলি।

অন্যদিকে,
• বৈরাগী:
সংসারের প্রতি অনাসক্ত;
- উভয়লিঙ্গ।

• ওজস্বী:
- ১)ওজোগুণসম্পন্ন। ২) উদ্দীপনাপূর্ণ। ৩) তেজোদীপ্ত। 
- পুরুষবাচক।
- স্ত্রীবাচক: ওজস্বিনী/ওজোশশিনী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭০.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক্ষতি ৫০%
  2. ক্ষতি ১০০%
  3. ক্ষতি ২৫%
  4. লাভ ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের দ্বিগুণ = ২ × ১০০ = ২০০
এখন,
ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য = ২০০ - ১০০ = ১০০ টাকা।
শতকরা ক্ষতি = (ক্ষতি/ক্রয়মূল্য) × ১০০ = (১০০/২০০) × ১০০ = ৫০%
অর্থাৎ ৫০% ক্ষতি হয়েছে।

৭১.
Global Risk Report 2025 প্রকাশকারী সংস্থা কোনটি?
  1. United Nations
  2. World Bank
  3. World Economic Forum
  4. IMF
ব্যাখ্যা

• Global Risk Report 2025 প্রকাশ করেছে World Economic Forum (WEF)।
- প্রতিবেদনটি প্রতি বছর জানুয়ারিতে প্রকাশিত হয়।

• World Economic Forum (WEF):
- World Economic Forum (WEF) হলো একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা,
- যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, সহযোগিতা ও নেতৃত্বকে উৎসাহিত করা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে।
- সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এই সংস্থার নাম ছিল European Management Forum, পরে ১৯৮৭ সালে এটি World Economic Forum নাম গ্রহণ করে।
- সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে WEF-এর বার্ষিক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- Global Risk Report বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) কর্তৃক জানুয়ারি মাসে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন।

উৎস: World Economic Forum ওয়েবসাইট।

৭২.
ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. যশোর
  2. বরিশাল
  3. নোয়াখালী
  4. সিলেট
ব্যাখ্যা

- ভবদহ যশোর জেলায় অবস্থিত।

যশোর জেলা:
- যশোর জেলায় অবস্থিত নদী সমূহের মধ্যে ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ও ইছামতি অন্যতম।
- যশোর জেলার উল্লেখযোগ্য বিল সমূহের মধ্যে রয়েছে :ভবদহ, জলেশ্বর, বকর, হরিণা ইত্যাদি।
- প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা।
- এ জেলা সৃষ্টি হয়েছিল প্রায় দুইশত বৎসর পূর্বে ১৭৮৬ সালে।
- স্বাধীন যশোর রাজ্যের যারা শাসক ছিলেন তাঁদের মধ্যে মহারাজ বিক্রমমাদিত্য, রাজা প্রতাপাদিত্য, রাজা সীতারাম রায় বিশেষভাবে 

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৭৩.
Select the correct spelling from the given options:
  1. Adolesscence
  2. Adolescence
  3. Addolesence
  4. Adollesecence
ব্যাখ্যা

• The correct spelling is 'Adolescence' (Noun).

Adolescence:
- English meaning: The time in a person’s life when they develop from a child into an adult.
- Bangla meaning: শৈশব ও যৌবনের মধ্যবর্তী কাল; বয়ঃসন্ধি; কৈশোর; এই সময়কার প্রবৃদ্ধি। 

Example sentence: Adolescence is a time of great emotional change.
- Bangla meaning: কৈশোর হলো তীব্র মানসিক পরিবর্তনের একটি সময়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৭৪.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
  1. সিপাহী
  2. ল্যান্সনায়েক
  3. লেফটেন্যান্ট
  4. ক্যাপ্টেন
ব্যাখ্যা

বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: সেনাবাহিনী।
- সিপাহী মোস্তফা কামাল: সেনাবাহিনী। -
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান বাহিনী।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ সাবেক ই. পি. আর.।
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ সাবেক ই. পি. আর.।
- সিপাহী হামিদুর রহমান: সেনাবাহিনী।
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন নৌবাহিনী।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

৭৫.
Choose the correct sentence.
  1. I will start yet
  2. I have started yet
  3. I haven't started yet
  4. None
ব্যাখ্যা

Correct sentence - I haven't started yet.
- Bangla meaning: আমি এখনও শুরু করিনি।
- "Yet" এখানে Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।


• এখানে "yet" শব্দটি বোঝাচ্ছে যে কাজটি এখনো ঘটেনি, তবে ভবিষ্যতে ঘটতে পারে।
- "Yet" সাধারণত Negative এবং Interrogative বাক্যে ব্যবহৃত হয়, যার অর্থ "এখনো" বা "এখন পর্যন্ত"।

• Rules of the formation of this sentence: 
- Already, just, yet, recently, lately, ever, just now, still, etc.  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।
- বাক্যটিতে yet থাকার জন্য Negative Sentence অর্থাৎ, "না" অর্থ বোঝাচ্ছে।
- তাই, এখানে have এরপর not ব্যবহার হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I will start yet.
- ভুল। Yet ভবিষ্যৎকালে নয়, বরং বর্তমান পর্যন্ত কোনো কাজ না হওয়াকে বোঝায়। Future tense এর সাথে "yet" ব্যবহার হয় না।

খ) I have started yet.
- ভুল। "Yet" সাধারণত negative বা interrogative বাক্যে ব্যবহৃত হয়, affirmative নয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৭৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্বায়ত্ত্বশাসন
  2. স্বায়ত্ত্বশাসণ
  3. স্বায়ত্বশাসন
  4. স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• স্বায়ত্তশাসন বানানটি সঠিক।
- উৎপত্তি: [স্বায়ত্ত+ শাসন] 
- অর্থ: স্বশাসিত রাষ্ট্র (একনায়ক-শাসিত নয়)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭৭.
একটি টেলিভিশন ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হতো?
  1. ৫৪,০০০ টাকা
  2. ৫৫,৬৬০ টাকা
  3. ৫৬,৩২০ টাকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি টেলিভিশন ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হতো?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৩৬০০০/৮০ = ৪৫০০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০  টাকা
ক্রয়মূল্য ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৬ × ৪৫০০০/১০০ = ৫৪০০০ টাকা।

৭৮.
What is the noun form of the word 'Laugh'?
  1. Laughing
  2. Laughable
  3. Laughter
  4. Laughingly
ব্যাখ্যা

The noun form of the word 'Laugh' is - Laughter.

Laughter:
- English meaning: The act or sound of laughing.
- Bangla meaning: হাস্য; সশব্দ হাসি।

উল্লিখিত অপশনগুলো,

- Laughing (Adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি
- laughable (Adjective) - হাস্যকর; কৌতুকজনক।
- Laughter (Noun) - হাস্য; সশব্দ হাসি।
- Laughingly (Adverb) - সহাস্যবদনে।

Source: Accessible Dictionary by Bangla Academy

৭৯.
Which type of chart is most suitable to show trend over time in Excel?
  1. Pie Chart
  2. Bar Chart
  3. Line Chart
  4. Column Chart
ব্যাখ্যা

•  Excel-এ সময়ের সাথে পরিবর্তনশীল প্রবণতা (Trend over time) দেখানোর জন্য লাইন চার্ট (Line Chart) সবচেয়ে উপযুক্ত। 

• বিভিন্ন চার্টের ব্যবহার: 
১. Line Chart (রেখা চিত্র):
-
সময়ের সাথে সাথে ডেটার পরিবর্তন বা প্রবণতা (Trend) দেখাতে সবচেয়ে কার্যকর।
- যেমন: মাসিক বিক্রয়, তাপমাত্রার পরিবর্তন, শেয়ারের দাম ইত্যাদি।
- রেখা দিয়ে সংযুক্ত বিন্দুগুলো ডেটার ক্রমাগত পরিবর্তন স্পষ্টভাবে প্রদর্শন করে।

২. Pie Chart (পাই চার্ট):
- সম্পূর্ণ অংশের মধ্যে বিভিন্ন ভাগের অনুপাত দেখাতে ব্যবহৃত হয়।
- সময়ের প্রবণতা দেখানোর জন্য উপযুক্ত নয়।

৩. Bar Chart (দণ্ড চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- অনুভূমিক দণ্ড দিয়ে ডেটা প্রদর্শন করে।

৪. Column Chart (স্তম্ভ চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- উল্লম্ব স্তম্ভ দিয়ে ডেটা প্রদর্শন করে।
- সময়ভিত্তিক প্রবণতা দেখানো যায় তবে লাইন চার্টের মতো স্পষ্ট নয়।

উৎস: ব্রিটানিকা।

৮০.
জাতিসংঘের ভবন বা ইউএন হাউজ ঢাকার কোথায় অবস্থিত?
  1. আগারগাঁও
  2. গুলশান
  3. ধানমন্ডি
  4. বসুন্ধরা
ব্যাখ্যা

'জাতিসংঘ হাউস: 
- ঢাকার, গুলশানে 'জাতিসংঘ হাউস' অবস্থিত।
- ১৫ মার্চ ২০২৫ তারিখে উদ্বোধন করেছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 
- বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। 

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (নভেম্বর, ২০২৫)

• বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।