পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ জানুয়ারি, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স - CGDF (অডিটর) (গ্রেড-১১) - ৩.১১.২০১৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ জানুয়ারি, ২০২২ · ৭০ প্রশ্ন

.
'নীল দর্পণ' নাটকের রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
ঘ) দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
'নীল দর্পণ' হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক।
- এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
-  নাটকের বাস্তবতা এবং চরিত্র গুলোরে স্বাভাবিকতার গুনের জন্য অনেকেই নীল দর্পণকে  Uncle Tom's Cabin -  এর সঙ্গে তুলনা করেছেন।  
উল্লেখযোগ্য চরিত্র: 
- গোলক বসু 
- নবীন মাধব 
- রাইচরণ
- তোরাপ 
- সাবিত্রী 
- সরলতা 
- ক্ষেত্রমণি 
 
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
'অনিন্দ্য' শব্দটির অর্থ কী?
  1. ক) নিন্দনীয়
  2. খ) আনন্দ
  3. গ) নিখুঁত
  4. ঘ) দুঃখ
সঠিক উত্তর:
গ) নিখুঁত
উত্তর
সঠিক উত্তর:
গ) নিখুঁত
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দটির অর্থ
- নিন্দার অযোগ্য। 
- অনবদ্য (সেই আমি নিত্য নব অনিন্দ্য প্রমদা-সত্যেন্দ্রনাথ দত্ত)।
- সুন্দর-নিখুঁত।
 
উৎসঃ বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
.
'চয়ন' শব্দের অর্থ কি
  1. ক) কঠিন
  2. খ) স্বপ্ন
  3. গ) সুন্দর
  4. ঘ) সম্ভার
সঠিক উত্তর:
ঘ) সম্ভার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্ভার
ব্যাখ্যা
'চয়ন' শব্দের অর্থ  সংকলন; সংগ্রহ আহরণ, নির্বাচন 

[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
.
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই উক্তিটি কার?
  1. ক) চন্ডীদাস
  2. খ) বিবেকানন্দ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ক) চন্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্ডীদাস
ব্যাখ্যা
• চন্ডীদাসের বিখ্যাত উক্তিঃ
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।'
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।]
.
'কী করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয়-
  1. ক) বিস্মিত
  2. খ) কিংকর্তব্যবিমূঢ়
  3. গ) সুভাষিত
  4. ঘ) লজ্জিত
সঠিক উত্তর:
খ) কিংকর্তব্যবিমূঢ়
উত্তর
সঠিক উত্তর:
খ) কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা
'কী করতে হবে ভেবে পায় না'- কিংকর্তব্যবিমূঢ়

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ: 
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না = অপরিণামদর্শী।
যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ = শ্বাপদসংকুল
উড়নচন্ডী (বাগধারা) = অমিতব্যয়ী।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
'নির্নিমেষ' শব্দটির অর্থ কি?
  1. ক) আমিষ
  2. খ) কঠিন
  3. গ) অপলক
  4. ঘ) হৃদয়হীন
সঠিক উত্তর:
গ) অপলক
উত্তর
সঠিক উত্তর:
গ) অপলক
ব্যাখ্যা
নির্নিমেষ (বিশেষণ)
অর্থ: নিমেষহীন; পলকহীন (তুমি চেয়ে নির্নিমেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমেষ; বহুব্রীহি সমাস}

উৎস: বাংলা একাডেমি অভিধান
.
'পায়াভারি' বাগধারাটির অর্থ কি?
  1. ক) কপট লোক
  2. খ) প্রবীণ
  3. গ) পদস্থ ব্যক্তি
  4. ঘ) অহংকারী
সঠিক উত্তর:
ঘ) অহংকারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অহংকারী
ব্যাখ্যা
'পায়াভারি' বাগধারাটির অর্থ - অহংকার 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ]
.
'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অপরকে অন্ধ অনুসরণ
  2. খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
  3. গ) অতিরিক্ত ব্যয় করা
  4. ঘ) আশ্রয়স্থল ত্যাগ
সঠিক উত্তর:
ক) অপরকে অন্ধ অনুসরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অপরকে অন্ধ অনুসরণ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ  কিছু বাগধারা 
গড্ডলিকা প্রবাহ - অন্ধভাবে অনুসরণ 
গঙ্গা পাওয়া - মারা যাওয়া 
কড়ায় গণ্ডায়- সম্পূর্ণ, পুরোপুরি  
কাঁচা পয়সা - নগদ উপার্জন 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ]
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দুর্বিসহ
  2. খ) দূর্বিষহ
  3. গ) দুর্বিষহ
  4. ঘ) দূর্বিসহ
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি  'দুর্বিষহ'
'দুর্বিষহ' এর অর্থ = সহ্য করা যায় না এমন।

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অভ্যন্তরীন
  2. খ) অভ্যন্তরীণ
  3. গ) আভ্যন্তরীণ
  4. ঘ) আভ্যন্তরীন
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'প্রমাদ’ শব্দটি অর্থ কি?
  1. ক) বিপদ
  2. খ) আরাম
  3. গ) অতিরিক্ত
  4. ঘ) উজ্জ্বল
সঠিক উত্তর:
ক) বিপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপদ
ব্যাখ্যা
'প্রমাদ’ শব্দটি অর্থ ভুলভ্ৰান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্মৃতি ,বিপদ   

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
১২.
'লেফাফা' শব্দের অর্থ কী?
  1. ক) বালতি
  2. খ) মোড়ক
  3. গ) শাবল
  4. ঘ) চিঠি
সঠিক উত্তর:
খ) মোড়ক
উত্তর
সঠিক উত্তর:
খ) মোড়ক
ব্যাখ্যা
'লেফাফা' শব্দের অর্থ: চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক, খাম, 

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
১৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দুষ্কতকারি
  2. খ) দুষ্কৃতকারী
  3. গ) দুস্কৃতিকারী
  4. ঘ) দুষ্কতিকারি
সঠিক উত্তর:
খ) দুষ্কৃতকারী
উত্তর
সঠিক উত্তর:
খ) দুষ্কৃতকারী
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা হয়েছে: দুষ্কৃতকারী
'দুষ্কৃতকারী' এর অর্থ - দুষ্কর্মকারী অন্যায়কারী, অপরাধী। 

[উৎস: বাংলা একাডেমি অভিধান]
১৪.
কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) শীহরণ
  2. খ) শিহরন
  3. গ) শীহরন
  4. ঘ) শিহরণ
সঠিক উত্তর:
খ) শিহরন
উত্তর
সঠিক উত্তর:
খ) শিহরন
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা হয়েছে- শিহরন
'শিহরন' এর অর্থ= রোমাঞ্চ,কম্পন। 

[উৎস: বাংলা একাডেমি অভিধান]
১৫.
‘মূঢ়তা' শব্দের অর্থ কী?
  1. ক) দৃঢ়তা
  2. খ) অনভিজ্ঞতা
  3. গ) গোপনীয়তা
  4. ঘ) বাস্তবতা
সঠিক উত্তর:
খ) অনভিজ্ঞতা
উত্তর
সঠিক উত্তর:
খ) অনভিজ্ঞতা
ব্যাখ্যা
‘মূঢ়' শব্দটি বিশেষণ 
‘মূঢ়' শব্দের অর্থ: মূর্খ, অবিবেচক, নিষ্ক্রিয়
‘মূঢ়' শব্দের বিশেষ্য রূপ হলো 'মূঢ়তা' 
কাছাকাছি অর্থ হিসেবে 'অনভিজ্ঞতা' কে উত্তর হিসেবে নেয়া যেতে পারে। 

[উৎস: বাংলা একাডেমি অভিধান]
১৬.
Question (16-20), Select the appropriate meaning of the given word.
১৬) 'Meager'
  1. ক) Merge
  2. খ) Too small
  3. গ) Bright
  4. ঘ) Partial
সঠিক উত্তর:
খ) Too small
উত্তর
সঠিক উত্তর:
খ) Too small
ব্যাখ্যা
Meager (Adjective)
English Meaning:
1. lacking desirable qualities (such as richness or strength)
2. (of a person or animal) lean; thin.
Bangla Meaning:  কৃশ (রোগা), অপ্রচুর; অসমৃদ্ধ, দুর্বল.
Example Sentence:  
- Every morning he eats a meager breakfast of toast and coffee.
- We'll have to do the best we can with this year's meager harvest.

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৭.
'Rage'-
  1. ক) Anger
  2. খ) Heavy
  3. গ) Style
  4. ঘ) Humid
সঠিক উত্তর:
ক) Anger
উত্তর
সঠিক উত্তর:
ক) Anger
ব্যাখ্যা
Rage (Noun)
English Meaning:  Violent uncontrollable anger.
Bangla Meaning: ক্রোধ; উন্মত্ততা।
Synonym: fury, anger, wrath, outrage, indignation, passion, hot temper, spleen, resentment, pique, annoyance, vexation,
exasperation, displeasure, bitterness, rancour, antagonism, hostility
Example Sentence: Her face was distorted with rage.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৮.
'Flout'-
  1. ক) Crucial
  2. খ) Disobey
  3. গ) Diminish
  4. ঘ) Flatter
সঠিক উত্তর:
খ) Disobey
উত্তর
সঠিক উত্তর:
খ) Disobey
ব্যাখ্যা
Flout (Verb)
English Meaning: Openly disregard (a rule, law, or convention).
Bangla Meaning: বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/ অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া।
Synonym: defy, refuse to obey, go against, rebel against, scorn, disdain, show contempt for.
Example Sentence: The advertising code is being flouted.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৯.
'Impediment'-
  1. ক) Anarchy
  2. খ) Distort
  3. গ) Ominous
  4. ঘ) Barrier
সঠিক উত্তর:
ঘ) Barrier
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Barrier
ব্যাখ্যা
Impediment (Noun)
English Meaning: A hindrance or obstruction in doing something.
Bangla Meaning: যেকোনো প্রতিবন্ধক, বিশেষত বাগ্বিষয়ক কোনো ত্রুটি, যেমন তোতলামি; বাগ্বৈকল্য।
Synonym: hindrance, obstruction, obstacle, barrier, bar, handicap, block.
Example Sentence: The country's debt was a serious impediment to economic improvement.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২০.
'Emancipate'-
  1. ক) Liberate
  2. খ) Complex
  3. গ) Coordinate
  4. ঘ) Emulate
সঠিক উত্তর:
ক) Liberate
উত্তর
সঠিক উত্তর:
ক) Liberate
ব্যাখ্যা
Emancipate (Verb)
English Meaning: Set free, especially from legal, social, or political restrictions.
Bangla Meaning:  মুক্তি দেওয়া (বিশেষত রাজনৈতিক বা নৈতিক অবরোধ থেকে)।
Synonym: free, liberate, set free, release, let loose, let out, set free, set loose, discharge
Example Sentence: The serfs privately owned by members of the nobility were emancipated.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২১.
Identify the bracketed words or phrases has an error or no error. I don’t know where (A)(could he) (B)(have) (C)(gone) so early in the morning. (D)(No Error).
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
Affirmative sentence এ subject এর পর modal verb বসে।  
অতএব সঠিক বাক্যটি হবে:
I don’t know where he could have gone so early in the morning.
২২.
Identify the bracketed words or phrases has an error or no error. She is (A)(looking) (B)(forward) (C)(to go) to Europe next month. (D)(No Error).
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
ব্যাখ্যা
বাক্যে mind , cannot help, could not help , with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয় ।

Example Sentence:
- She is looking forward to going to Europe next month. 
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door.
২৩.
Question (23-35), Fill in the gap(s) - As a last ____,he appealed to the President for mercy.
  1. ক) resource
  2. খ) resort
  3. গ) solution
  4. ঘ) force
সঠিক উত্তর:
খ) resort
উত্তর
সঠিক উত্তর:
খ) resort
ব্যাখ্যা
As a last resort (Phrase)
Meaning: when all else has failed.
Example Sentence:
- The soldiers had orders not to shoot except as a last resort to save human life.
- As a last resort, he appealed to the President for mercy.
২৪.
The students ____ a protest march against the college authorities.
  1. ক) carried on
  2. খ) staged
  3. গ) caused
  4. ঘ) walked out
সঠিক উত্তর:
ক) carried on
উত্তর
সঠিক উত্তর:
ক) carried on
ব্যাখ্যা
Carry on (verb)
Meaning: to continue doing, pursuing, or operating.
Example Sentence:  
- The students carried on a protest march against the college authorities.
অর্থ: কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছিলো শিক্ষার্থীরা।
২৫.
____ the situation infuriated him, he did his best to hide his anger.
  1. ক) Because
  2. খ) Though
  3. গ) As
  4. ঘ) Since
সঠিক উত্তর:
খ) Though
উত্তর
সঠিক উত্তর:
খ) Though
ব্যাখ্যা
Though (Conjunction)
Meaning: despite the fact that; although.
Example Sentence:
Though the situation infuriated him, he did his best to hide his anger.
অর্থ: যদিও পরিস্থিতি তাকে বিরক্ত করেছিল, সে তার রাগ লুকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল।
২৬.
Taher is annoyed ____ me.
  1. ক) on
  2. খ) with
  3. গ) against
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
Annoyed (adjective)
Meaning: feeling slightly angry or impatient, irritated.
get annoyed (with someone): The kids wouldn’t stop talking, and I was beginning to get annoyed with them.
annoyed at/about/with: We were all annoyed with him for forgetting.
annoyed (that): I was really annoyed that I hadn’t been invited.
annoyed to find/discover/hear etc: We were annoyed to find that the plane was overbooked.
annoyed with/at yourself: Beth was annoyed at herself for not saying anything.
২৭.
I opened the door as soon as I ____ the bell.
  1. ক) have heard
  2. খ) was hearing
  3. গ) heard
  4. ঘ) listen
সঠিক উত্তর:
গ) heard
উত্তর
সঠিক উত্তর:
গ) heard
ব্যাখ্যা
as soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
অর্থাৎ, as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ ও past indefinite tense হবে।
- I opened the door as soon as I heard the bell.
২৮.
We better ____ the schedule of the exam.
  1. ক) to check
  2. খ) check
  3. গ) checking
  4. ঘ) checked
সঠিক উত্তর:
খ) check
উত্তর
সঠিক উত্তর:
খ) check
ব্যাখ্যা
better এর পর মূল verb এর present form বসে। 
- We better check the schedule of the exam.
২৯.
The royal palace is known ____ house more than 1000 residents at one time.
  1. ক) to house
  2. খ) to be
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) to be
উত্তর
সঠিক উত্তর:
খ) to be
ব্যাখ্যা
be known to be/do sth
Meaning:  If something or someone is known to be or do something, people know that it is true or happens, or that someone is or does something:
Example Sentence: 
- A daily intake of 20 mg of vitamin C is known to be sufficient in most cases to ward off scurvy.
- The royal palace is known to be house more than 1000 residents at one time.

Source: Cambridge Dictionary
৩০.
The hybrid cars have ____ the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars.
  1. ক) that
  2. খ) all
  3. গ) in addition
  4. ঘ) not only
সঠিক উত্তর:
ঘ) not only
উত্তর
সঠিক উত্তর:
ঘ) not only
ব্যাখ্যা
Not only ------ but also অনুসারে not only বসবে৷
Example Sentence: The hybrid cars have not only the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars.
বাক্যের অর্থ- হাইব্রিড গাড়িগুলোর শুধু বিলাসবহুল বৈশিষ্টসমূহই থাকে না, নরমাল গাড়ির তুলনায় এদের জ্বালানি ব্যবহারও কম হয়।
৩১.
I have never seen ____ airplane before.
  1. ক) any larger
  2. খ) as large
  3. গ) such a large
  4. ঘ) so large
সঠিক উত্তর:
গ) such a large
উত্তর
সঠিক উত্তর:
গ) such a large
ব্যাখ্যা
- Option 3 is the correct answer as the word ’such’ and the article ‘a’ both fit here.
Correct sentence - I have never seen such a large animal before.
অর্থ: এত বড় বিমান আগে কখনো দেখিনি।
৩২.
I asked him if I ____ borrow his cap for a day.
  1. ক) will
  2. খ) could
  3. গ) can
  4. ঘ) should
সঠিক উত্তর:
খ) could
উত্তর
সঠিক উত্তর:
খ) could
ব্যাখ্যা
If clause-এর সাথে past indefinite tense আছে, তাই, বাকি অংশেও past form ব্যবহার করতে হবে।
তাই, পুরো বাক্যটি হবে- I asked him if I could borrow his cap for a day.

Source: Applied English Grammar and Composition by P C Das
৩৩.
I visit Cox's Bazar frequently. However, I have never ____ Teknaf.
  1. ক) went to
  2. খ) visited to
  3. গ) gone
  4. ঘ) been to
সঠিক উত্তর:
ঘ) been to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) been to
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place:
Have you ever been to Budapest?
I have never been Teknaf.

Source: Cambridge Dictionary
৩৪.
This coat is ____ taka five thousand.
  1. ক) bought
  2. খ) worth
  3. গ) sell
  4. ঘ) available
সঠিক উত্তর:
খ) worth
উত্তর
সঠিক উত্তর:
খ) worth
ব্যাখ্যা
Worth (Adjective)
Meaning: equivalent in value to the sum or item specified.
Example Sentence:
- jewelry worth £450 was taken.
- This coat is worth taka five thousand.
৩৫.
Please ____ the matter and bring it to an end.
  1. ক) expedite
  2. খ) support
  3. গ) appease
  4. ঘ) dilute
সঠিক উত্তর:
ক) expedite
উত্তর
সঠিক উত্তর:
ক) expedite
ব্যাখ্যা
Expedite (Verb)
English Meaning: make (an action or process) happen sooner or be accomplished more quickly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।
Example Sentence:
- He promised to expedite economic reforms.
- Please expedite the matter and bring it to an end.
- অর্থ: দয়া করে বিষয়টি ত্বরান্বিত করুন এবং এটি শেষ করুন।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩৬.
কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?
  1. ক) কাজাখস্তান
  2. খ) লেবানন
  3. গ) তুরস্ক
  4. ঘ) গ্রিস
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
- তুরস্ক কে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়।
- এর ইস্তাম্বুল শহর বসফরাস প্রণালি দ্বারা বিচ্ছিন্ন হয়ে একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- তাই ইস্তাম্বুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়। ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৭.
পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
  1. ক) ৩৪ ও ৩৫
  2. খ) ৩৫ ও ৩৬
  3. গ) ৩৬ ও ৩৭
  4. ঘ) ৩৭ ও ৩৮
সঠিক উত্তর:
ঘ) ৩৭ ও ৩৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৭ ও ৩৮
ব্যাখ্যা
পদ্মা সেতু নির্মাণে মোট ৪১টি স্টিলের স্প্যান ব্যবহৃত হয়েছে।
খুঁটির সংখ্যা ৪২টি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির উপর প্রথম স্প্যান বসানো হয়।
সর্বশেষ স্প্যানটি বসানো হয় চলতি বছরের ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটির উপর।
মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

(সূত্র: প্রথম আলো)
৩৮.
বাংলাদেশে সংসদ ভবনের স্থপতি কে?
  1. ক) লুই কান
  2. খ) মাজহারুল ইসলাম
  3. গ) এফ আর খান
  4. ঘ) কার্দুশিয়ার
সঠিক উত্তর:
ক) লুই কান
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই কান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স।
এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আই কান।
জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি।
এই ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয়)
৩৯.
'ইদলিব' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) সিরিয়া
  3. গ) ইরাক
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
খ) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরিয়া
ব্যাখ্যা
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ - ইদলিব।
২০১১ সাল থেকে এই অঞ্চলটিতে সংঘাতপূর্ণ অবস্থায় রয়েছে।
এই অঞ্চলে প্রেসিডেন্ট আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর দখলে ছিল।
এখনো অঞ্চলটিতে আসাদের সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
৪০.
সম্প্রতি (২০২১) ভারতের কোন পদাধিকারী বাংলাদেশ সফর করে গেলেন?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) বাণিজ্যমন্ত্রী
  3. গ) বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সর্বশেষ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় সফরে আসেন ১৫ ডিসেম্বর, ২০২১ সালে। 
বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিবস উদ্‌যাপন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন রামনাথ কোবিন্দ।
উৎস: দৈনিক প্রথম আলো
৪১.
'মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) রাশিয়া
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) ইসরায়েল
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
- মোসাদ ও আমান ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম।
এছাড়া,
- সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম।
- এম-১৯ কলম্বিয়ার গেরিলা সংগঠন।
- নাইচো জাপানের গোয়েন্দা সংস্থার নাম।
উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।
৪২.
ইরাকের মুদ্রার নাম কি?
  1. ক) রুপি
  2. খ) পাউন্ড
  3. গ) ডলার
  4. ঘ) দিনার
সঠিক উত্তর:
ঘ) দিনার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনার
ব্যাখ্যা
ইরাকের মুদ্রা- ইরাকি দিনার
মিয়ানমারের মুদ্রা- কিয়াট
 থাইল্যান্ডের মুদ্রা- বাথ 
 মালয়েশিয়ার মুদ্রা- রিঙ্গিত
 ভুটানের মুদ্রা- গুলট্রাম

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৩.
বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
  1. ক) সাদেকা হালিম
  2. খ) বেগম কবিতা খানম
  3. গ) রোকেয়া হায়দার
  4. ঘ) নাজমুন মালা
সঠিক উত্তর:
খ) বেগম কবিতা খানম
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগম কবিতা খানম
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম
৬ ফেব্রুয়ারি, ২০১৭ সালে সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি।
বেগম কবিতা খানম ১৯৫৭ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।
২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।

[উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।]
৪৪.
সর্বশেষ কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?
  1. ক) তামাবিল স্থলবন্দর
  2. খ) রামগড়
  3. গ) হালুয়াঘাট
  4. ঘ) ভোমরা
সঠিক উত্তর:
খ) রামগড়
উত্তর
সঠিক উত্তর:
খ) রামগড়
ব্যাখ্যা
মূল প্রশ্নে 
   'সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?' 
আমরা মডিফাই করে দিয়েছি "সর্বশেষ কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?" 


রামগড় স্থলবন্দর খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
- স্থলবন্দরটি ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের গেটওয়ে।
- এটি পার্বত্য এলাকার প্রথম স্থলবন্দর।
- ২৬ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় রামগড় স্থলবন্দর।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
৪৫.
মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
  1. ক) সোনারগাঁ
  2. খ) মগবাজার
  3. গ) গুলিস্থান
  4. ঘ) আগারগাঁও
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় একটি পুরানো দ্বিতল বাড়িতে মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর 'মুক্তিযুদ্ধ জাদুঘর' প্রতিষ্ঠিত হয়।
২০১৭ সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' স্থানান্তর করা হয়।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট।
৪৬.
'মহেঞ্জোদারো' কোন সভ্যতার অংশ?
  1. ক) মিসর
  2. খ) সিন্ধু
  3. গ) রোমান
  4. ঘ) মেসোপটেমিয়া
সঠিক উত্তর:
খ) সিন্ধু
উত্তর
সঠিক উত্তর:
খ) সিন্ধু
ব্যাখ্যা
মহেঞ্জোদারাে সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন। প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতি গুলাের মধ্যে অন্যতম এই মহেঞ্জোদারাে। পাকিস্তানের অন্তর্গত সিন্ধুদেশে লারকানা জেলায় মহেঞ্জোদারোর অবস্থান। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলাের অন্যতম এবং প্রাচীন মিসর, মেসােপটেমিয়া সভ্যতার সমসাময়িক। ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন। ইউনেস্কো ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘােষণা করেছে।
আরও পড়তে চাইলে,
হরপ্পা ও মহেঞ্জোদারোর অবস্থানঃ
প্রত্নতত্ত্ববিদগণ বুঝতে পেরেছিলেন, সিন্ধু নদের তীরে প্রাচীন সভ্যতার অস্তিত্ব থাকতে পারে। তাই, অনেকদিন থেকেই এই অঞ্চল ঘিরে অনুসন্ধান চলছিল। প্রত্নতত্ত্ববিদগণ হরপ্পা অঞ্চলে খনন শুরু করেন ১৯২১ খ্রিস্টাব্দে। হরপ্পার অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের সাহিওয়াল জেলায়। মহেঞ্জোদারো অঞ্চলে খনন কাজ শুরু হয় ১৯২২ খ্রিস্টাব্দে। এরপর থেকে ক্রমাগত খনন কাজ চলতে থাকে এবং ধীরে ধীরে বেরোতে থাকে এই সভ্যতার বিস্ময়কর সব নিদর্শন। হরপ্পার চেয়ে ঐতিহাসিক নিদর্শন মহেঞ্জোদারোতে বেশি পাওয়া যায়। এ কারণে ঐতিহাসিকদের অনেকে সিন্ধু সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতা বলেছেন। আবার কারও বর্ণনায় হরপ্পার সংস্কৃতি গুরুত্ব পেয়েছে বেশি। তাঁদের নিকট সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত।
মহোঞ্জোদারো নগরীর আবিষ্কারঃ
মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারে প্রধান কৃতিত্ব একজন বাঙ্গালীর। তিনি ঐতিহাসিক রাখাল দাস বন্দোপাধ্যায়। তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন ১৯২২ খ্রিস্টাব্দে। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতের সমাধি বা স্তূপ।
এরও দুই বছর আগে হরপ্পায় অনুরূপ সংস্কৃতি আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন ঐতিহাসিক দয়ারাম সাহনি।
এ সময় স্যার জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ছিলেন। তাঁর চেষ্টায় এই দুই অঞ্চলে ব্যাপক খননকার্য শুরু হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কারে তিনজন প্রত্নতাত্ত্বিক বিশেষ ভুমিকা রেখেছিলেন। তাঁরা হচ্ছেন কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার এবং স্যার মর্টিমার হুইলার।

উৎসঃ একাডেমিক বই এবং অন্যান্য।
৪৭.
'সাঙ্গু' নদী কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) জামালপুর
  3. গ) বান্দরবান
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা
- সাঙ্গু নদী বান্দবান জেলার প্রধানতম নদী। স্থানীয়ভাবে শঙ্খ নদী, পাহাড়ি নদী।
- কর্নফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী।
- বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম।
- মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের থানচি উপজেলারমদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম।
- বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিযে মিশেছে।
- উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার। 
- বাংলাদেশের বেশির ভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
- কিন্তু সাঙ্গু নদী বান্দরবানের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। 
- বান্দরবান জেলার আরও অন্যতম দুইটি নদী হল মাতামুহুরী ও বাঁকখালী।

 
৪৮.
'পাহাড়পুর' কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) রংপুর
  3. গ) দিনাজুর
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
ঘ) নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নওগাঁ
ব্যাখ্যা
পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় রয়েছে সীতাকোট বিহার। আর বগুড়ার শিবগঞ্জে গোকুল ও ভাসু বিহার অবস্থিত।
 [উৎসঃ নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট।}
৪৯.
সৌদি আরবের রাজধানীর নাম কি?
  1. ক) মক্কা
  2. খ) মদিনা
  3. গ) জেদ্দ
  4. ঘ) রিয়াদ
সঠিক উত্তর:
ঘ) রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিয়াদ
ব্যাখ্যা
সৌদি আরবের রাজধানী- রিয়াদ
উজবেকিস্তানের রাজধানী – তাসখন্দ,
তুর্কিমেনিস্তানের রাজধানী – আশাখাবাদ 
কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক;
আলবেনিয়ার রাজধানী তিরানা।

[উৎস: ব্রিটানিকা]
৫০.
ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা?
  1. ক) BTRC
  2. খ) BRTC
  3. গ) BRTA
  4. ঘ) BSTI
সঠিক উত্তর:
গ) BRTA
উত্তর
সঠিক উত্তর:
গ) BRTA
ব্যাখ্যা
ড্রাইভিং লাইসেন্স দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট  অথরিটি(বিআরটিএ). 
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ (সংশোধিত ১৯৮৭) এর ধারা ২এ অনুযায়ী ২০ ডিসেম্বর ১৯৮৭ তারিখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট  অথরিটি(বিআরটিএ) গঠিত হয় এবং ১৯৮৮ সালের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। 

[ উৎস: বিআরটিএ ওয়েবসাইট]
৫১.
একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর লিখিত মূল্য কত ছিল?
  1. ক) ৪০০
  2. খ) ৪৫০
  3. গ) ৫০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০
ব্যাখ্যা
২৫% লাভে
৩৮০ টাকার পণ্যের বিক্রয়মূল্য = ৩৮০+ ৩৮০ এর ২৫%
                                                =৩৮০+ ৯৫
                                                = ৪৭৫ টাকা।

৫% ছাড়ে 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে লিখিত মূল্য ১০০ টাকা   
   ''              ১     ''      ''        ''        ১০০/৯৫
  ''           ৪৭৫   ''      ''       ''        (৪৭৫×১০০)/৯৫
                                                  = ৫০০ টাকা
৫২.
তিনটি সংখ্যার গড় x । যদি প্রথম ২টি সংখ্যার গড় y হয় এবং শেষ ২টি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) 2x+2z+3x
  2. খ) 3x-y-z
  3. গ) 2y+2z-3x
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 2y+2z-3x
উত্তর
সঠিক উত্তর:
গ) 2y+2z-3x
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা তিনটি a,b,c
a + b + c = 3x .
a + b = 2y
b + c = 2z

এখন,
a + b + b + c = 2y + 2z
3x + b = 2y + 2z
        b = 2y + 2z - 3x
৫৩.
আরিফ একটি কাজ ৬০ দিনে করতে পারে। আরিফ এবং বাবর এক সাথে মিলে ঐ কাজ ২০ দিনে শেষ করতে পারে। বাবর একা কতদিনে ঐ কাজ শেষ করতে পারবে?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
আরিফ ও বাবর ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ অংশ 
আরিফ ১ দিনে করতে পারে কাজটির = ১/৬০ অংশ 
বাবর ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ - ১/৬০ অংশ 
                                                      = ২/৬০ অংশ 
                                                     = ১/৩০ অংশ
 বাবর ১/৩০ অংশ কাজ করে ১ দিনে 
  ''    ১ বা সম্পূর্ণ  কাজ করে = (১×৩০)/১
                                           = ৩০ দিনে
৫৪.
সত্তর লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ১ হবে?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ১০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৭০ এর ৫/৭ লিটার 
                                           = ৫০ লিটার 
মিশ্রণে  অকটেনের পরিমান = ৭০ এর ২/৭ 
                                            = ২০ লিটার 
ধরি, মিশ্রণে অকটেন মেশাতে হবে ক লিটার 
  এখন, 
      ৫০ : (২০ + ক) = ২ : ১ 
বা,৫০/(২০ + ক)  = ২/১
বা, ৪০ + ২ক = ৫০ 
বা, ২ক = ৫০ -৪০ 
বা, ২ক = ১০ 
বা   ক = ১০/২ 
      ক = ৫
৫৫.
কমলাপুর ষ্টেশন থেকে একটি ট্রেন সকাল ৭ টার সময় ঘন্টায় ৩০ কিমি গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল ৯ টায় আরেকটি ট্রেন ঘন্টায় ৪০ কিমি গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত কি.মি. দূরে মিলিত হবে?
  1. ক) ১২০
  2. খ) ২৪০
  3. গ) ৩৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪০
ব্যাখ্যা

দূরত্ব x কিমি হলে,
x/30 - x/40 = 2
(4x - 3x)/120 = 2
x/120 = 2
x = 240
নির্ণেয় দূরত্ব 240 কিমি

বিকল্প পদ্ধতি:
'ক' কিমি দুরত্বে মিলিত হলে,
১ম ট্রেন ৩০ কিমি যায় ১ ঘণ্টায়
১ কিমি যায় ১/৩০ ঘণ্টায়
'ক' কিমি যায় ক/৩০ ঘণ্টায়

আবার, ২য় ট্রেন ৪০ কিমি যায় ১ ঘণ্টায়
১ কিমি যায় ১/৪০ ঘণ্টায়
ক কিমি যায় ক/৪০ ঘণ্টায়
সময়ের পার্থক্য ২ ঘণ্টা
অতএব, ক/৩০ - ক/৪০ = ২
(৪ক - ৩ক)/১২০ = ২
ক/১২০ = ২
ক = ২৪০
২৪০ কিমি দূরে ট্রেন দুইটি পরস্পর মিলিত হবে।

৫৬.
আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় ৫ কিমি বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় ৩ কিমি বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কি.মি.?
  1. ক) ৪
  2. খ) ১৫/৮
  3. গ) ১৫/৪
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৫/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫/৪
ব্যাখ্যা
ধরি, প্রথম অর্ধেক ১৫ এবং পরের অর্ধেক ১৫ কিমি। (৫ এবং ৩ এর ল.সা.গু ১৫)
মােট অতিক্রান্ত পথ = ১৫+১৫ = ৩০ কিমি এবং

মােট সময় ১৫÷৫ = ৩ঘন্টা এবং ১৫÷৩ = ৫ ঘন্টা ,
৩+৫ = ৮ঘন্টা

আসিফের গড় বেগ = (১৫ + ১৫)/(৫ + ৩) কি.মি./ ঘণ্টা 
                              = ৩০/৮ কি.মি./ঘণ্টা 
                               = ১৫/৪ কি.মি./ঘণ্টা
৫৭.
একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে (%)?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা
ধরি, 
বিক্রয়মূল্য 100 টাকা লাভ p টাকা 
বিক্রয়মূল্য 200 টাকা লাভ 3p টাকা
এখন,
   100 - p = 200 - 3p 
⇒ 3p - p = 200 - 100
⇒ 2p = 100
⇒ p = 100/2 
∴ p = 50 

 ক্রয়মূল্য = (100- 50) টাকা  = 50 টাকা 

মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে লাভের হার = {50 ×100)/50}%
                                                                            = 100%
৫৮.
একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৫টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের ক্রয়মূল্য কত?
  1. ক) ৫২
  2. খ) ৫৪
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
১৭টি  কলমের বিক্রয়মূল্য = (১৭- ৫) বা ১২ টি কলমের ক্রয়মূল্য 

 ১২ টি কলমের ক্রয়মূল্য  ৭২০ টাকা 
 ১ টি          ''      ''             ৭২০/১২ টাকা 
                                       = ৬০ টাকা
৫৯.
দুই হাজার ছয়শত টাকা তিন জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির ১/১০ গুণ টাকা পেল। তৃতীয় ব্যক্তি কত টাকা পেল?
  1. ক) ১৮০০
  2. খ) ১৬২৫
  3. গ) ২০০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০
ব্যাখ্যা
ধরি, 
২য় ব্যক্তি পায় = x টাকা 
১ম ব্যক্তি পায় = 2x টাকা
৩য় ব্যক্তি পায় = 10x টাকা
এখন, 
   x + 2x + 10x =2600 
  ⇒13x = 2600 
  ⇒ x = 2600/13 
    ∴ x = 200 
৩য় ব্যক্তি পায় = 10 × 200
                      = 2000 টাকা
৬০.
চব্বিশ টাকা দরে ক্রয়করে ২৫ কেজি চালের সাথে ৪২ টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে ৪০ টাকা দরে বিক্রি করলে ২৫% মুনাফা হবে?
  1. ক) ২০
  2. খ) ১২.৫
  3. গ) ১৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা
ধরি, 
৪২ টাকা দরে x কেজি  চাল ক্রয় করে 
২৫% লাভে,
প্রতি কেজি চালের বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
   ''       ''      ''            ''           ১      ''      ''       ''           ১০০/১২৫
   ''       ''       ''           ''           ৪০    ''       ''       ''         (১০০ × ৪০)/১২৫
                                                                                   = ৩২ টাকা
এখন 
     ২৫× ২৪ + ৪২ × x  = ৩২ (২৫ + x) 
⇒ ৬০০ + ৪২x = ৮০০ + ৩২x 
⇒ ৪২x - ৩২x = ৮০০ - ৬০০
⇒ ১০ x = ২০০ 
⇒ x = ২০০/ ১০ 
 ∴ x =২০
৬১.
একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ঃ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ঃ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
  1. ক) ৩ঃ২
  2. খ) ১৪ঃ৯
  3. গ) ২১ঃ১৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২১ঃ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ঃ১৬
ব্যাখ্যা
একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7
একটি পেন্সিলের ক্রয়মূল্য 3x টাকা  এবং  একটি কলমের ক্রয়মূল্য 7x  টাকা 

একটি পেন্সিল এবং একটি কলমের বিক্রয়মূল্যের অনুপাত 1 : 4
একটি পেন্সিলের বিক্রয়মূল্য y টাকা  এবং একটি কলমের বিক্রয়মূল্য 4y টাকা
এখন 
     3x - y = 7x - 4y
⇒ 4y - y = 7x - 3x 
⇒ 3y = 4x 
   ∴ y = 4x/3
 
কলমের ক্রয়মূল্য : কলমের বিক্রয়মূল্য = 7x : 4y
                                                          = 7x : (4× 4x)/3
                                                            = 21 : 16 
৬২.
কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
  1. ক) ১৮৫০
  2. খ) ১৮৭২
  3. গ) ১৮৩৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৮৩৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৩৬
ব্যাখ্যা
স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা = ১৮০০ জন 
 ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো ফলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল
 
বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা= ১৮০০ + ১৮০০ এর ২ % 
                                                            = ১৮০০ + ১৮০০ এর ২/১০০ 
                                                            = ১৮০০ + ৩৬ 
                                                             = ১৮৩৬ জন
৬৩.
যদি দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
  1. ক) ১১২
  2. খ) ১৫৪
  3. গ) ১৭৮
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৭৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৮
ব্যাখ্যা
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৩ হলে
ঐ সংখ্যাটির দুইটির যোগফল অবশ্যই অনুপাতের যোগফল দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে।
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে
১১২ ÷ ৭ = ১৬
১৫৪ ÷ ৭ = ২২ 
শুধু ১৭৮ কে ৭ দিয়ে ভাগ করা যাচ্ছে না।

উত্তর: ১৭৮
৬৪.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। নোমান জামানের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচন জয়লাভ করলো? ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ক) ১৪৯০
  2. খ) ১৫২০
  3. গ) ১৫৪০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৪৯০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৯০
ব্যাখ্যা
জামান ভোট পায় = ৪০%
নোমান ভোট পায় = (১০০- ৪০)%
                            = ৬০% 

নোমান ভোট বেশি পায় = (৬০ - ৪০) %
                                    = ২০%
   
 ২০ ভোট বেশি হলে   মোট ভোটার ১০০ জন 
  ১     ''        ''      ''        ''       ''       ১০০/২০ 
 ২৯৮ ''        ''       ''       ''        ''       (১০০×২৯৮)/২০
                                                      = ১৪৯০ জন
৬৫.
একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% মূল্য ছাড়ে বিক্রয় করলে তার কত ক্ষতি বা লাভ হত?
  1. ক) ৫% লাভ
  2. খ) ৮% লাভ
  3. গ) ৫% ক্ষতি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৮% লাভ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮% লাভ
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১৬% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১৬) টাকা  
                 = ৮৪ টাকা 
 ৩০% ছাড়ে,
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে লিখিতমূল্য ১০০ টাকা 
    ''             ১    ''      ''        ''            ১০০/৭০
               ৮৪     ''     ''          ''           (১০০×৮৪)/৭০
                                                         = ১২০ টাকা 
১০% ছাড়ে,
বিক্রয়মূল্য= (৯০ ×১২০)/১০০
                 = ১০৮ টাকা  
১০% ছাড়ে, পণ্যটি বিক্রয় করলে লাভ হবে= (১০৮ -১০০)%
                                                                = ৮%
৬৬.
পঞ্চাশ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী, ২৫ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
এখানে,
n(E) = 35
n(B) = ?
n(E∩B) =25 
n(E∪B) = 50 
এখন,
n(E∪B)= n(E) +n(B) - n(E∩B
    50 = 35 + n(B)- 25  
  ⇒ 50 =10 + n(B)
  ⇒n(B)= 50 - 10 
  ∴ n(B) = 40
৬৭.
একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ক) ২৫%
  2. খ) ৩৫%
  3. গ) ৪৫%
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫%
ব্যাখ্যা
বাংলায় অকৃতকার্য হয়েছে ৪০% ছাত্র
উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে ১০% ছাত্র
শুধু বাংলায় অকৃতকার্য হয়েছে (৪০ - ১০)% ছাত্র
                                              = ৩০%
শুধু অংকে অকৃতকার্য হয়েছে (২৫ - ১০)% ছাত্র
                                              = ১৫% ছাত্র 
বাংলা ,অংক এবং উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = (৩০ + ১৫ +১০)% ছাত্র
                                                                            = ৫৫% ছাত্র 

    
∴ উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে = (১০০ -৫৫)%
                                             = ৪৫%
৬৮.
সুমনের বেতন রহিমের বেতনের ২১০%। লিটনের বেতন লিজার বেতনের ৭০%। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত?
  1. ক) ৩ঃ২
  2. খ) ২ঃ১
  3. গ) ১ঃ১.৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩ঃ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ঃ২
ব্যাখ্যা
ধরি 
রহিমের  বেতন ১০০ টাকা 
সুমনের বেতন ১০০ এর ২১০% 
                      = ১০০ এর ২১০/১০০
                      = ২১০ টাকা 
লিজার বেতন = ২০০ টাকা 
লিটনের বেতন = ২০০ এর ৭০% 
                       = ২০০ এর ৭০/১০০
                       = ১৪০ টাকা 
সুমনের বেতন  : লিটনের বেতন = ২১০ : ১৪০ 
                                                 = ৩ : ২
৬৯.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
ধরি,
পুত্রের বয়স x বছর 
পিতার বয়স ২x + ২ বছর 

এখন,
    x  + ৫ + ২x + ২ + ৫ = ১০২ 
⇒৩x + ১২ = ১০২ 
⇒৩x = ১০২ - ১২ 
⇒৩x= ৯০ 
⇒x = ৯০/৩ 
 ∴x = ৩০

 পুত্রের বয়স ৩০ বছর
৭০.
করিম একটি কাজ রহিমের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির ৩ গুণ হয় তবে করিম একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ৩০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা
ধরি,  
রহিমের কাজটি করতে লাগে ৩x  দিন 
করিমের কাজটি করতে লাগে x দিন 

এখন,
৩x - x = ৬০ 
⇒ ২x = ৬০ 
⇒ x = ৬০/২
∴  x  = ৩০