পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি - সরল ক্ষেত্র ও ঘনবস্তু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
এই পরীক্ষাটির প্রশ্নের মান নিয়ে আমরা নিজেরাই সন্তুষ্ট নই। পরীক্ষার পরে এই প্রশ্নকর্তার থেকে নতুন করে আর প্রশ্ন নেয়া হবে না এই সিদ্ধান্ত হয়েছে।
১) অর্ধবৃত্তস্থ কোণ সমান কি?
  1. ক) এক সমকোণ
  2. খ) এক সরলকোণের অর্ধেক
  3. গ) ক ও খ
  4. ঘ) কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ
ব্যাখ্যা
আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রী অর্থাৎ এক সরলকোণের অর্ধেক।
.
একটি আয়াতাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩, ২ ও ৫ ইঞ্চি হলে, এর আয়তন কত?
  1. ক) √38 ঘনইঞ্চি
  2. খ) 30 ঘনইঞ্চি
  3. গ) 62 ঘনইঞ্চি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সুতরাং আয়তন = 3×2×5 = 30 ঘনইঞ্চি।
.
একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ ৩৫° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) ৭০°
  2. খ) ১৭.৫°
  3. গ) (৩৫/২)°
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
আমরা জানি, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
.
44 cm পরিধি এবং (3, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ নিচের কোনটি?
  1. ক) (x - 4)² + (x - 3)² = 7²
  2. খ) (x - 3)² + (x - 4)² = 7²
  3. গ) (x - 3)² + (x - 4)² = 14²
  4. ঘ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের পরিধি = 2πr
বা, 44 = 2×π×r
বা, r = 7 cm
আমরা জানি,বৃত্তের সমীকরণ, (x - g)² + (y - f)² = r²
এখানে (g, f) = (3, 4) এবং r = 7 cm
∴ বৃত্তের সমীকরণ, (x - 3)² + (y - 4)² = 7²

.
নিচের কোনটি সুঠাম ত্রিভুজ?
  1. ক) সমকোণী ত্রিভুজ
  2. খ) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) সমবাহু ত্রিভুজ
  4. ঘ) সবগুলো
অনির্ধারিত
ব্যাখ্যা
খ ও গ দুইটাই সঠিক উত্তর। আমরা জানি, যে ত্রিভুজের কোন কোণই ৩০ ডিগ্রী এর কম নয় এবং ১২০ ডিগ্রী এর বেশি নয়, তাকে সুঠাম ত্রিভুজ বলে।
.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে 2 টি স্পর্শক আঁকা যাবে।
.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হেঁটে 5√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত?
  1. ক) 50 বর্গমিটার
  2. খ) 50√5 বর্গমিটার
  3. গ) 25 বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হেঁটে আয়াতাকার জমির কর্ণের সমান দূরত্ব 5√5 মিটার অতিক্রম করলেন।
ধরি, প্রস্থ = x
∴ দৈর্ঘ্য = 2x
প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য² + প্রস্থ²)
⟹5√5 = √{(2x)² + x²}
⇒5√5 = √(4x² + x²)
⇒5√5 = √(5x²)
⇒5√5 = x√5
⇒ x = 5
∴জমির ক্ষেত্রফল = 2x ×x = 2x² = 2×5² = 50 বর্গমিটার

.
একটি ঘনকে কয়টি বর্গক্ষেত্র বিদ্যমান?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
একটি ঘনকে ৬ টি বর্গক্ষেত্র বিদ্যমান।
.
তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো যার বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি.। ১ম দুইটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. এবং ৪ সে.মি. হলে, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩.৫ সে.মি.
  2. খ) ৫ সে.মি.
  3. গ) ৭.৫ সে.মি.
  4. ঘ) ১২ সে.মি.
ব্যাখ্যা

ধরি, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য = x cm
প্রশ্নমতে,
(4/3)π×3³ + (4/3)π×4³ + (4/3)π×x³ = (4/3)π×6³
⇒ 3³ + 4³ + x³ = 6³
∴ x = 5 cm.

১০.
বৃত্তের ব্যাসার্ধ ও পরিধির অনুপাত নিচের কোনটি?
  1. ক) ২২ঃ৭
  2. খ) ৭ঃ২২
  3. গ) ৪৪ঃ৭
  4. ঘ) ৭ঃ৪৪
ব্যাখ্যা
ব্যাসার্ধঃ পরিধি = r : 2πr = 1 : 2×22/7 = 1 : 44/7 = 7 : 44.
১১.
3 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ক্ষেত্রফল কত?
  1. ক) 36π বর্গসেন্টিমিটার
  2. খ) 36 বর্গসেন্টিমিটার
  3. গ) 18π বর্গসেন্টিমিটার
  4. ঘ) π বর্গসেন্টিমিটার
ব্যাখ্যা

আমরা জানি, গোলকের ক্ষেত্রফল = 4πr² = 4π×3² = 36π বর্গসেন্টিমিটার।

১২.
একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলে কিরুপ ক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) সামন্তরিক
  2. খ) রম্বস
  3. গ) ঘুড়ি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলে আরেকটা নতুন চতুর্ভুজ পাওয়া যাবে। নতুন চতুর্ভুজটি অপশনগুলোর সবগুলোই হতে পারে যেহেতু প্রথম চতুর্ভুজটি কিরকম সেটা বলা নেই।
১৩.
1 টাকার কয়েনে বহুভুজটি নিচের কোনটি?
  1. ক) চতুর্ভুজ
  2. খ) পঞ্চভুজ
  3. গ) সপ্তভুজ
  4. ঘ) ১২ ভুজ
অনির্ধারিত
ব্যাখ্যা
বিসিএসের ম্যাথে আসার মতো প্রশ্ন নয়। সঠিক উত্তরও নেই (অষ্টভুজ)। তাই, বাতিল করা হল।
১৪.
If the number of sides of a regular polygon is 12. What is the, what is the measure of each exterior angle?
  1. ক) 18°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 180°
ব্যাখ্যা

আমরা জানি,
বহিঃস্থ কোণের ক্ষেত্রে বাহু সংখ্যা = 360°/বহিঃস্থ কোণ
বা, 12 = 360/বহিঃস্থ কোণ
∴ বহিঃস্থ কোণ = 360/12 = 30°

১৫.
একটি বৃত্তের সবচেয়ে বড় জ্যা টি এর …………
  1. ক) পরিধির সমান
  2. খ) ব্যাসার্ধের দ্বিগুণ
  3. গ) পরিধি ও π এর অনুপাতের সমান
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে ইহা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এবং পরিধিঃ π = πDঃ π = D = ব্যাস = বৃহত্তম জ্যা।
১৬.
যদি 2.8 সে.মি. বাহু বিশিষ্ট বর্গাকার একটি বাক্সে একটি ফুটবল পুরপুরিভাবে এঁটে যায়, তবে ফুটবলটির পরিধি কত?
  1. ক) 176 মি.মি.
  2. খ) 17.6 সে.মি.
  3. গ) 88 মি.মি.
  4. ঘ) 88 সে.মি
ব্যাখ্যা
যেহেতু বর্গাকার একটি বাক্সে একটি ফুটবল পুরপুরিভাবে এঁটে যায়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই হবে ফুটবলের ব্যাস। তাহলে ফুটবলের ব্যাস = 2.8 cm = 28 mm এবং পরিধি = πD = π×28 = 88 mm.
১৭.
নিচের কোন ক্ষেত্রটির অন্তঃস্থ কোণের সমষ্টি, ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টির তিনগুণ?
  1. ক) চতুর্ভুজ
  2. খ) পঞ্চভুজ
  3. গ) ষড়ভুজ
  4. ঘ) সপ্তভুজ
ব্যাখ্যা

আমরা জানি, বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (2n - 4)×90°
∴ পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (2×5 - 4)×90° = 540° = 3×180° = 3× ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি।