পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ১ টপিক: ভাষাগত যৌক্তিক বিচার: ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন, সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, এক কথায় প্রকাশ Live Class: 01 & 02
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Sun : Solar System : : Earth : ?
  1. Galaxy
  2. Ecosystem
  3. Moon
  4. Atmosphere
সঠিক উত্তর:
Ecosystem
উত্তর
সঠিক উত্তর:
Ecosystem
ব্যাখ্যা
প্রশ্ন: Sun : Solar System : : Earth : ?

সমাধান:
Sun Solar System এর কেন্দ্রস্থল।
Earth একটি Ecosystem তৈরি করে।
অতএব, সঠিক উত্তর হলো Ecosystem।
.
নীল, অনুরাগের ছবি দেখিয়ে বলল, "সে আমার মায়ের একমাত্র কন্যার স্বামীর ছেলে।" নীলের বাবা, অনুরাগের কী হয়?
  1. নানা
  2. মামা
  3. খালু
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নানা
উত্তর
সঠিক উত্তর:
নানা
ব্যাখ্যা

প্রশ্ন: নীল, অনুরাগের ছবি দেখিয়ে বলল, "সে আমার মায়ের একমাত্র কন্যার স্বামীর ছেলে।" নীলের বাবা, অনুরাগের কী হয়?

সমাধান:
মায়ের একমাত্র কন্যা ⇒ বোন
বোনের স্বামী ⇒ দুলাভাই
দুলাভাই বা বোনের ছেলে ছেলে ⇒ ভাগ্নে

∴ অনুরাগ, নীলের ভাগ্নে।
তাহলে অনুরাগের বাবা নীলের নানা হয়।
.
মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
  1. আবির
  2. সুমন
  3. মোহন
  4. মাহফুজ
সঠিক উত্তর:
সুমন
উত্তর
সঠিক উত্তর:
সুমন
ব্যাখ্যা
প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?

সমাধান:
এখানে,
আলিফ < মাহফুজ,
মাহফুজ < মোহন,
মোহন < আবির,
আবির < সুমন

অসমতাটির ক্রমটি হবে-
আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন

∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।
.
লন্ডনের সাথে লন্ডন আই যেভাবে সম্পর্কিত, মুম্বাইয়ের সাথে তেমনিভাবে কোনটি সম্পর্কিত?
  1. গেটওয়ে অফ ইন্ডিয়া
  2. তাজ হোটেল
  3. কুতুব মিনার
  4. লাল কেল্লা
সঠিক উত্তর:
গেটওয়ে অফ ইন্ডিয়া
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে অফ ইন্ডিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: লন্ডনের সাথে লন্ডন আই যেভাবে সম্পর্কিত, মুম্বাইয়ের সাথে তেমনিভাবে কোনটি সম্পর্কিত?

সমাধান:
লন্ডনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো লন্ডন আই তেমনিভাবে মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। 
.
SPORTS-এর কোড যদি HGILKH হয় তাহলে MEDIUM-এর কোড কী হবে?
  1. PFSGVP
  2. NFRXVP
  3. NFRWVN
  4. PFQGVP
সঠিক উত্তর:
NFRWVN
উত্তর
সঠিক উত্তর:
NFRWVN
ব্যাখ্যা
প্রশ্ন: SPORTS-এর কোড যদি HGILKH হয় তাহলে MEDIUM-এর কোড কী হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
SPORTS = HKLIGH ⇒ HGILKH [বর্ণগুলোকে ডান থেকে বাম পাশে অর্থাৎ উল্টো করে সাজিয়ে]
∴ MEDIUM = NVWRFN ⇒ NFRWVN [বর্ণগুলোকে ডান থেকে বাম পাশে অর্থাৎ উল্টো করে সাজিয়ে]
.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ১১১
  2. ১২৫
  3. ১৫৭
  4. ১৬২
সঠিক উত্তর:
১৫৭
উত্তর
সঠিক উত্তর:
১৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
১৫৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা। অন্যগুলো যৌগিক সংখ্যা।
.
"ATHER" বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি গ্রহ
  2. একটি খাবার
  3. একটি খেলা
  4. একটি মহাসাগর
সঠিক উত্তর:
একটি গ্রহ
উত্তর
সঠিক উত্তর:
একটি গ্রহ
ব্যাখ্যা
প্রশ্ন: "ATHER" বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
"ATHER" বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় "EARTH" যা একটি গ্রহের নাম।
তাই সঠিক উত্তর হলো "ক"।
.
নিচের কোনটি "কৃশ" শব্দের বিপরীত শব্দ?
  1. বেঁটে
  2. ভারী
  3. স্থুল
  4. বদান্য
সঠিক উত্তর:
স্থুল
উত্তর
সঠিক উত্তর:
স্থুল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি "কৃশ" শব্দের বিপরীত শব্দ?

সমাধান:
• "কৃশ" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: স্থুল।

• অন্যান্য অপশন আলোচনা:
- "কৃপণ" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: বদান্য।
- "হালকা" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: ভারী।
- "লম্বা" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: বেঁটে।
.
বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?
  1. অজিন
  2. করভ
  3. কৃত্তি
  4. নির্মোক
সঠিক উত্তর:
নির্মোক
উত্তর
সঠিক উত্তর:
নির্মোক
ব্যাখ্যা
প্রশ্ন: বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?

সমাধান:
- 'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ- নির্মোক।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ- অজিন।
- 'বাঘের চামড়া' এর এক কথায় প্রকাশ- কৃত্তি।
- 'হাতির শাবক' এর এক কথায় প্রকাশ- করভ।
১০.
নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
AM - DO - GQ - ? - MU
  1. RS
  2. JP
  3. RT
  4. JS
সঠিক উত্তর:
JS
উত্তর
সঠিক উত্তর:
JS
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
AM - DO - GQ - ? - MU

সমাধান:
এখানে, দুটি ধারা বিদ্যমান।
ধারা 1: A, D, G, J, M
অন্তর = 2 [প্রতিটি বর্ণের মাঝখানের দুইটি বর্ণ নেই]
ধারা 2: M, O, Q, S, U
অন্তর = 1 [প্রতিটি বর্ণের মাঝখানের একটি বর্ণ নেই]
∴ প্রশ্নবোধক স্থানে JS হবে।
১১.
WRITER is to BOOK as SCULPTOR is to ______.
  1. STATUE
  2. DANCE
  3. BRUSH
  4. PEINT
সঠিক উত্তর:
STATUE
উত্তর
সঠিক উত্তর:
STATUE
ব্যাখ্যা
প্রশ্ন: WRITER is to BOOK as SCULPTOR is to ______.

সমাধান:
A writer creates a book, just as a sculptor creates a statue.
So, the answer is: ক) STATUE.
১২.
"হাড় হাভাতে" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
  1. হতভাগ্য
  2. কু-দৃষ্টি
  3. অল্পতে ভয়
  4. অনিষ্টকারী
সঠিক উত্তর:
হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
হতভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: "হাড় হাভাতে" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

সমাধান:
"হাড় হাভাতে" বাগধারাটির অর্থ- হতভাগ্য।

• অন্যান্য অপশন আলোচনা:
"বিষবৃক্ষ" বাগধারাটির অর্থ- অনিষ্টকারী।
"সিঁদুরে মেঘ" বাগধারাটির অর্থ- অল্পতে ভয়।
"শনির দৃষ্টি" বাগধারাটির অর্থ- কু-দৃষ্টি।
১৩.
যদি ব × H = ৯২ হয়, তবে ছ × p =?
  1. ৬২
  2. ৫৬
  3. ৪৪
  4. ৬৬
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ব × H = ৯২ হয়, তবে ছ × p =?

সমাধান:

বর্ণমালায় অবস্থান অনুসারে-
ব = ২৩
H = ৮
ব × H = ২৩ × ৮ = ১৮৪ ⇒ ১৮৪/২ = ৯২

অনুরূপভাবে,
ছ × p = ৭ × ১৬ = ১১২ ⇒ ১১২/২ = ৫৬
১৪.
নিচের কোন প্রাণিটি ভিন্ন ধরনের?
  1. হাতি
  2. সিংহ
  3. কুমির
  4. বাঘ
সঠিক উত্তর:
কুমির
উত্তর
সঠিক উত্তর:
কুমির
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন প্রাণিটি ভিন্ন ধরনের?

সমাধান:
কুমির প্রাণিটি ভিন্ন ধরনের। কারণ কুমির একটি সরীসৃপ শ্রেণির প্রাণী।
অন্যদিকে, হাতি, সিংহ এবং বাঘ হলো স্তন্যপায়ী প্রাণী।
১৫.
Many men _______ 1971 for our freedom.
  1. died in
  2. died by
  3. died for
  4. died from
সঠিক উত্তর:
died in
উত্তর
সঠিক উত্তর:
died in
ব্যাখ্যা
প্রশ্ন: Many men _______ 1971 for our freedom.

♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে ।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে কিন্তু place / month / year এর পূর্বে 'die in' বসে। 
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.
১৬.
প্রাণদ : পানি :: কান্তিমান : ?
  1. সুন্দর
  2. বিজলি
  3. মেধাবী
  4. আপণ
সঠিক উত্তর:
সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর
ব্যাখ্যা
প্রশ্ন: প্রাণদ : পানি :: কান্তিমান : ?

সমাধান:
"প্রাণদ" শব্দের সমার্থক শব্দ- পানি।
"কান্তিমান" শব্দের সমার্থক শব্দ - সুন্দর।
১৭.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. বড়দিদি
  2. চার অধ্যায়
  3. গৃহদাহ
  4. শেষ প্রশ্ন
সঠিক উত্তর:
চার অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
চার অধ্যায়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• "চার অধ্যায়" অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
কারণ "চার অধ্যায়" রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস।

বড়দিদি, গৃহদাহ, শেষ প্রশ্ন এইগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।