পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ৩ ---------------- Part – 1: English Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) প্রাচীন যুগ - প্রাচীন জনপদ বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি; ii) মধ্যযুগ - মুসলিম শাসন, মুঘল, সুলতানি ও নবাবী আমলে বাংলা ও উপমহাদেশ; iii) উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও ইংরেজ শাসনামলে আন্দোলন সংগ্রাম ও উপমহাদেশের ইতিহাস। উৎস: বোর্ড বই (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংশ্লিষ্ট NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), বাংলাপিডিয়া অথবা যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
Charges of corruption have been levelled ______ him.
  1. over
  2. against
  3. on
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - against.
- Complete Sentence: Charges of corruption have been levelled against him.

• Level against
- To accuse someone in public of doing something wrong:
অর্থাৎ, কারো বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা অর্থে Level এর সাথে against ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
.
In which of the following sentences 'Any' is used as a pronoun?
  1. Is your new job any better?
  2. Does any of you know where has he gone?
  3. Any student can apply for the competition.
  4. I am unable to get any further.
ব্যাখ্যা
• 'Any' বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হওয়া একটি parts of speech.

• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - 
- Does any of you know where has he gone? - এই বাক্যে any pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এই বাক্যে কিছু অর্থে বা সংখ্যা নির্দেশ করাতে any হচ্ছে pronoun.
- any হচ্ছে indefinite pronoun.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Is your new job any better?
ঘ) I am unable to get any further.
- এই দুটি বাক্যে any - adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- at all; in some degree বা মোটেই; আদপেই; আদৌ; এই অর্থে any adverb হিসেবে ব্যবহৃত হয়।

গ) Any student can apply for the competition.
- এই বাক্যে any adjective হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি এরপরের student কে modify করেছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Identify the correct sentence.
  1. Can you spare a few information about the upcoming project?
  2. How much people are expected to attend the event?
  3. I have a few money to buy a new phone.
  4. My mother gave me some money to buy a dress.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - My mother gave me some money to buy a dress.
- Money হচ্ছে uncountable noun.
- 'some' determiner টি countable and uncountable দুটোর পূর্বেই ব্যবহৃত হতে পারে।

• অন্যদিকে, 
ক) বাক্যটি ভুল কারণ - 
- information একটি uncountable noun.
- সাধারণত uncountable noun এর পূর্বে little/ a little/much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।
- সঠিক বাক্যটি হচ্ছে - Can you spare a little information about the upcoming project?

খ) ) বাক্যটি ভুল কারণ -
- People হলো Countable noun. 
- তাই এর পূর্বে সঠিক determiner হিসাবে a few/ few/ many বসবে।
- সঠিক বাক্যটি হবে - How many people are expected to attend the event?

গ) বাক্যটি ভুল কারণ -
- Money হচ্ছে uncountable noun, তাই এর পূর্বে a few এর ব্যবহার সঠিক নয়।
I have a little money to buy a new phone.
.
Which kind of gender is the word 'Mouse'?
  1. Feminine gender
  2. Masculine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
- কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, cat, bird ইত্যাদি Neuter Gender।

• সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.

Note: প্রশ্নের অপশনে Neuter Gender না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।
.
Which of the following sentences is correct?
  1. After a three-days trip, her eyes sparkled with sky-high enthusiasm.
  2. Her five-pages story was captivating.
  3. Riding the new-waves trend, she quickly advances in strength.
  4. It's a three-hour-long movie marathon.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - It's a three-hour-long movie marathon.

•  যদি কোনো বাক্যে দুইটি noun পাশাপাশি বসে, তাহলে প্রথমটি যদি দ্বিতীয়টিকে modify করে, তাহলে প্রথম noun টি adjective হিসেবে কাজ করে।
- আবার যদি দুই বা ততোধিক adjective পদ হাইফেন দ্বারা যুক্ত থাকে (three-hundred - words) তাহলে, 
- এক্ষেত্রে এই noun টির সাথে s/es যুক্ত করে একে plural করা যাবেনা।
- কারণ adjective কখনো plural হয় না।ট

• অপশনে উল্লেখিত, ক) খ) এবং গ) নাম্বার বাক্যে হাইফেন যুক্ত adjective words এর সাথে -s যুক্ত হয়ে plural হয়েছে বিধায় বাক্য গুলো সঠিক নয়।
- এদের সঠিক রূপ হবে - 
ক) After a three-day trip, her eyes sparkled with sky-high enthusiasm.
খ) Her five-page story was captivating এবং 
গ) Riding the new-wave trend, she quickly advances in strength.
.
He felt very exhausted after running the long marathon. Here the underlined parts are respectively -
  1. Adjective and Adjective
  2. Adverb and Adverb
  3. Adverb and Adjective
  4. Adjective and Adverb
ব্যাখ্যা
• He felt very exhausted after running the long marathon. Here the underlined parts are respectively - Adverb and Adjective.

• Adverb: যে word, Noun এবং pronoun ব্যতীত অন্য যেকোন কিছুর (Adjective, adverb, verb, sentence or Clause) দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাণ, স্থান, কাল ইত্যাদি বোঝায় তাকে Adverb বলে। 
• Adjective: যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

• He felt very exhausted after running the long-distance marathon - এই বাক্যে very হচ্ছে একটি adverb, কারণ এটি তারপরের adjective word 'exhausted' কে modify করেছে।
- Long হচ্ছে adjective কারণ এটি তার পরবর্তী noun word 'marathon' কে modify করেছে।
.
The chef prepared the dish skillfully using fresh ingredients. here the underlined part is a/an -
  1. Adverb of manner
  2. Adverb of order
  3. Adverb of degree
  4. Adverb of purpose
ব্যাখ্যা
The chef prepared the dish skillfully using fresh ingredients. here the underlined part is a/an -
• Adverb
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- এখানে 'enthusiastically' শব্দটি verb, cheered কে modify করছে বিধায় এটি Adverb/ Adverb of Manner.

• Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- These adverbs are also called manner adverbs or manner adverbials. i.e. They dress elegantly. 

- প্রদত্ত প্রশ্নে, Chef কিভাবে dish prepeare করছে এটা বর্নিত হয়েছে, তাই এটি হচ্ছে Adverb of Manner. 
.
The perfume smells like fresh lavender. Here 'like' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা
• The perfume smells like fresh lavender. Here 'like' is used as - preposition.

• Like এমন একটি শব্দ যা pronoun ব্যতীত বাকি সকল parts of speech হিসাবেই ব্যবহৃত হতে পারে।

• Preposition হিসেবে like: (মত, রকম)
- in the manner of, similarly to or having the characteristics of, similar to ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে like preposition হিসাবে ব্যবহৃত হয়।
- অর্থাৎ, সাদৃশ্য নির্দেশ করলে like, preposition হয়।
যেমন:
- His house is like a barn.
- He lives like a king.

• সুতরাং, প্রশ্ন প্রদত্ত বাক্যে like একটি preposition কারণ যেহেতু এখানে like দ্বারা দুটি জিনিসের মধ্যে similarity নির্দেশ করা হয়েছে৷
.
Identify the correct sentence.
  1. She was ordered to desist at playing music after 11 p.m.
  2. She was ordered to desist within playing music after 11 p.m.
  3. She was ordered to desist to playing music after 11 p.m.
  4. She was ordered to desist from playing music after 11 p.m.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - She was ordered to desist from playing music after 11 p.m.

• Desist (verb intransitive)
• Desist from (আনুষ্ঠানিক) নিরত/নিবৃত্ত হওয়া।
- কোনো কিছু থেকে বিরত থাকা বা হওয়া বোঝাতে desist এর সাথে from ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১০.
In which sentences is the word 'above' used as an adverb?
  1. Our blessings come from above.
  2. Don’t write above the line. 
  3. The bird is flying above.
  4. Analyse the above sentence. 
ব্যাখ্যা
• Above শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার হওয়া একটি শব্দ।
- উল্লিখিত অপশন গুলোর মধ্যে  - 
• The bird is flying above. (Adverb) 
- এখানে above দ্বারা পাখি উড়ার অবস্থান উপরে বুঝাচ্ছে।
- তাই এটি Adverb of place.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Our blessings come from above. (Noun)
Preposition এর পর একটি মাত্র শব্দ থাকলে সেটা noun হয়। এখানে from preposition এর পর একটি মাত্র শব্দ (above) রয়েছে। তাই এটি noun.

• Don’t write above the line. (Preposition)
যে শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে তাকে preposition বলে। 
এখানে above শব্দটি 'the line' noun এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক নির্দেশ করেছে বিধায় এটি Preposition.

• Analyse the above sentence. (Adjective)
above sentence (উপরের বাক্য)। এখানে above দ্বারা 'sentence' noun কে modify করা হয়েছে বিধায় এটি Adjective হবে।
১১.
It has no possibility to appear. Here the infinitive 'to appear' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
• বাক্যে ব্যবহারের দিক দিয়ে structure অনুযায়ী infinitive - noun, adverb or adjective হয়ে থাকে।
- It has no possibility to appear. Here the infinitive 'to appear' is used as - Adjective.
- কারণ এখানে বাক্যস্থিত noun word 'possibility' কে 'to appear' modify করছে।
১২.
Which of the following gender pairs is incorrect?
  1. Stag - Hind
  2. Colt- Filly
  3. Fox - Vixen
  4. Buck - Cow
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Buck - Cow gender pair টি ভুল।
- Buck (পুরুষজাতীয় হরিণ; খরগোশ)
- এর feminine হচ্ছে  Doe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ)

• Cow (গাভী) এর masculine gender হচ্ছে Ox (ষাঁড়)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
Masculine Gender - Feminine Gender
Stag (হরিণ, মৃগ) -Hind (হরিণী, মৃগী)।
Colt (বাচ্চা ঘোড়া) - Filly (বাচ্চা ঘোটকী)।
Fox (খেঁকশিয়াল) - Vixen (খেঁকশিয়ালী)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Identify the incorrect pairs of singular and plural forms respectively.
  1. Focus - Foci
  2. Forum - Forumae
  3. Datum - Data
  4. Genus - Genera
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে ভুল উত্তর হচ্ছে Forum - Forumae.
- Forum (যেকোনো প্রকাশ্য আলোচনাস্থল; মঞ্চ) হচ্ছে singular; যার plural হচ্ছে -Formus.

• বাকি অপশনগুলো সঠিক।
• Genus (প্রকার, জাত; শ্রেণি) এর plural হচ্ছে - Genera.
• Datum (তথ্য; উপাত্ত। এর plural form - Data.
• Focus ( আলো, তাপ ইত্যাদির মিলনবিন্দু) এর plural হচ্ছে - Focuses or Foci.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৪.
The liar cowboy at last atoned ____ his telling lies.
  1. for
  2. at
  3. on
  4. upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for
- Complete sentence: The liar cowboy at last atoned for his telling lies.

 • Atone for
English meaning: make amends or reparation.
Bangla meaning: প্রায়শ্চিত্ত করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Atone এর সাথে 'প্রায়শ্চিত্ত করা' অর্থ বুঝাতে for বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Which of the following is not an adverb?
  1. Heartily
  2. Traditionally
  3. Goodly
  4. Adamantly
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Goodly is not an adverb.
- Goodly (adjective) বেশ বড়; বড়সড়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
•  Heartily (adverb)- সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে:
• Traditionally (adverb) - ঐতিহ্যগতভাবে; প্রথাগতভাবে।
• Adamantly (adveb) - কঠোরভাবে, অনমনীয়রূপে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Fill in the gap with the correct pronoun. Jenny reminded ______ to buy groceries on the way home.
  1. ourselves
  2. herself
  3. ourself
  4. themselves
ব্যাখ্যা
• Reflexive Pronoun
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• যেহেতু Reflexive Pronoun মানেই হচ্ছে একই ব্যক্তি Subject ও Object হবে এবং Object হিসেবে Reflexive Pronoun বসবে,
-  Jenny reminded ______ to buy groceries on the way home. - এই বাক্যে সাবজেক্ট হচ্ছে Jenney এবং female, তাই এর reflexive pronoun হিসাবে শূন্যস্থানে herself বসবে।
- Complete sentence:  Jenny reminded herself to buy groceries on the way home.
১৭.
Identify the correct sentence.
  1. I, she and you are business partners.
  2. I, you and she are business partners.
  3. I and she are business partners.
  4. She and I are business partners.
ব্যাখ্যা
• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person,
- তারপর third person এবং
- শেষে first person.
- এবং এরপরে verb সর্বদা plural হয়।

• নিয়মানুযায়ী, She and I business partners. - হচ্ছে সঠিক উত্তর।

• এক্ষেত্রে,  দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123'/ '132' নিয়মে বসবে।
- যেমন - I, you and he committed the crime.
১৮.
There is a row of houses immediately adjacent _______ the factory.
  1. with
  2. to
  3. by
  4. beside
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: There is a row of houses immediately adjacent to the factory.

• Adjacent (adjective)
- Bangla সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী।
- English Meaning: very near, next to, or touching.

• কোন কিছুর খুব কাছে বা যুক্ত বুঝাতে  adjacent এরপর to ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Dictionary and Oxford Learner's Dictionary.
১৯.
Which of the following words does not have a plural form?
  1. Journey
  2. Suitcase
  3. Luggage
  4. Bag
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে- luggage (মালপত্র; লাগেজ) শব্দটির কোনো plural form হয় না।
- এর গঠন সবসময় Singular হয় এবং এদের পর Singular Verb ব্যবহৃত হয়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Journey (ভ্রমণ) এর plural form হচ্ছে - Journeys.
খ) Suitcase(সুটকেস; তোরঙ্গ) এর plural form হচ্ছে Suitcases.
ঘ) Bag (থলে; ব্যাগ) এর plural হচ্ছে Bags.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২০.
Identify the correct sentence.
  1. I spent some time with the patient.
  2. I spent a lot of time with the patient.
  3. I spent a little time with the patient.
  4. All above these
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - All above these.

• প্রশ্নটি মূলত Determiner এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- Some, a lot of, lots of, no এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

• প্রশ্নে উল্লিখিত time হচ্ছে uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।
২১.
Alice hadn't attended ________ a word of his sermon.
  1. at
  2. on
  3. to
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -to.
- Complete Sentence: Alice hadn't attended to a word of his sermon.

• Attend to
- Pay attention to.
- মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া। 
- He is not being attended to.

অন্যদিকে, 
• Attend on- পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া। 
- The patient needs to be attended on. 

• Attend at- গমন করা। 
- He attends at the office regularly. 

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২২.
________ knowledge he has is adequate to pass the test.
  1. Few
  2. The little
  3. Little
  4. A few
ব্যাখ্যা
• Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Little, a little এবং the little ব্যবহৃত হয় Uncountable Noun এর পূর্বে অর্থাৎ সে সকল Noun গণনা করা যায় না তার পূর্বে।

• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য:

• Little - নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)

• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)

• The little - অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.

• Uncountable noun এর ক্ষেত্রে little/a little এবং countable noun এর ক্ষেত্রে few/a few বসে।
- Countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসেবে many বসে; এবং 'অল্প' অর্থ বুঝাতে few বসে।
- knowledge যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে the little বসবে। 
- A little/ little বসলে বাক্যের অর্থ ঠিক থাকবে না।
২৩.
Identify the correct sentence.
  1. The scientist whom discovered the cure received a prestigious award.
  2. The scientist who discovered the cure received a prestigious award.
  3. The scientist received a prestigious award who discovered the cure.
  4. The scientist received a prestigious award whom discovered the cure.
ব্যাখ্যা
 • প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে relative pronoun এর প্রয়োগ ঘটেছে।
- Relative pronoun এ antecedent ব্যক্তি বাচক হলে relative pronoun হিসেবে who বসে, বস্তুবাচক হলে which/that, স্থান হলে where, সময় হলে when বসে।
- তাছাড়া, Relative pronoun এর Antecedent হিসেবে ব্যক্তি + Who + verb এই ভাবে বসে।

• নিয়মানুযায়ী সঠিক বাক্য - The scientist who discovered the cure received a prestigious award.
২৪.
What is the adjective form of the word 'Opal'?
  1. Opacity
  2. Episcopal
  3. Opalescent
  4. Opaque
ব্যাখ্যা
• Opal (noun) - বর্ণালি পাথর; উপল।
- এর adjective form হচ্ছে - Opalescent.
- Opalescent (adjective) উপলবৎ; বর্ণময়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Opacity (noun) -আলোনিরোধক গুণ; অনচ্ছতা; জড়তা
• Episcopal (adjective) - বিশপশাসিত গির্জার সদস্য বা উক্ত গির্জাসংক্রান্ত।
• Opaque (adjective) - আলোনিরোধক; অনচ্ছ; জড়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
I have seen you before. Here what kind of parts of speech is 'before'?
  1. Preposition
  2. Adverb
  3. Adjective
  4. Noun
ব্যাখ্যা
• Before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে ।
- I have seen you before.
- এখানে before একটি adverb.
- কোনো বাক্যের শেষে preposition বসলে তা adverb এ পরিণত হয়।
- সুতরাং, সঠিক উত্তর হবে - adverb.
২৬.
What is the plural of 'Buffalo'?
  1. Buffalo
  2. Buffalos
  3. Buffaloes
  4. All of these
ব্যাখ্যা
• Buffalo (noun)
English Meaning: Heavily built wild ox with backswept horns, found mainly in the Old World tropics, the North American bison.
Bangla Meaning: মহিষ;মোষ; উত্তর আমেরিকার বাইসন।

• এর তিনটি plural form হয়।
- যথা - Buffalos, Buffaloes, Buffalo) 

Source: Bangla Academy Dictionary & Merriam Webster Dictionary.
২৭.
Identify the correct sentence.
  1. I killed the fly over a rolled-up paper.
  2. I killed the fly with a rolled-up paper.
  3. I killed the fly by a rolled-up paper.
  4. I killed the fly through a rolled-up paper.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - I killed the fly with a rolled-up paper.

• Preposition এর নিয়মানুযায়ী,
- কোন কিছু দ্বারা হত্যা করা বোঝালে kill এর সাথে with preposition  ব্যবহৃত হয়।

• We use with to refer to what we use to do something:
For example:
- I killed the fly with a rolled-up paper.
- They opened the package with a knife.
- I’ll tie it with some tape to keep it closed.
- He cleaned the table with a cloth he found in the kitchen.

২৮.
In which of the following sentences is 'All' used as a 'Pronoun'?
  1. All is well that ends well.
  2. He was left all alone in the vast sea.
  3. He sacrificed his all for the welfare of his children.
  4. All men are mortal.
ব্যাখ্যা
• All এমন একটি শব্দ যা ব্যবহার ভেদে বাক্যে বিভিন্ন parts of speech হিসেবে বসতে পারে।
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - All is well that ends well - বাক্যে all হচ্ছে pronoun.
- (বাক্যের subject হিসেবে ব্যবহৃত হওয়ায় Pronoun)

• অন্যদিকে,
• Adverb
- He was left all alone in the vast sea. (একেবারে)
- ('alone' adverb কে modify করায় এখানে adverb)

 • Noun
- He sacrificed his all for the welfare of his children.
- His possessive case এর object হিসেবে noun.

• Adjective: 
- All men are mortal.
- এই বাক্যে Noun 'men' কে modify করায় all এখানে adjective.
২৯.
Which of the following is considered a feminine gender?
  1. Sun
  2. Liberty
  3. Winter
  4. Time
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Liberty হচ্ছে  feminine gender.

• জড় পদার্থের উপরেও কখনো কখনো ব্যক্তিভাব আরোপিত হয়, তখন সেগুলোকে feminine or masculine gender ধরা হয়।
- এমন ক্ষেত্রে সাধারণত strength and violence বোঝাতে Masculine gender এবং beauty, gentleness and gracefulness  ইত্যাদি বোঝাতে Feminine gender ধরা হয়।
- The Sun, Summer, Winter, Time, Death ইত্যাদি সর্বদাই masculine gender.
- The Moon, the Earth, Spring, Autumn, Nature, Liberty, Justice, Mercy, Peace, Hope, Charity, Ship হচ্ছে Feminine gender.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.
৩০.
Which 'that' is used as an adverb?
  1. Is this the train that goes to Braintree?
  2. I've never liked that cousin of hers.
  3. I will work in order that I can earn a lot of money.
  4. She's too young to walk that far.
ব্যাখ্যা
• That pronoun. adverb, adjective এবং conjunction হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- উল্লিখিত বাক্যগুলোর মধ্যে -She's too young to walk that far. -  বাক্যে that হচ্ছে adverb.
- কারণ এখানে that তার পরে অবস্থিত adjective far কে modify করেছে।

• অন্যদিকে, 
• I've never liked that cousin of hers. - বাক্যে that হচ্ছে Adjective কারণ এখানে that তার পরে অবস্থিত noun cousin কে modify করেছে। 

• That is what I want - বাক্যে that হচ্ছে pronoun কারন, that এখানে একক ভাবে ব্যবহৃত হয়েছে এবং এরপরে কোনো noun নেই।
-  pronoun কখনো noun কে modify করে না, Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

• I will work in order that I can earn a lot of money. - বাক্যে যেনো অর্থে দুইটি বাক্যকে সংযুক্ত করায় 'that' এখানে conjunction.
৩১.
______ employees completed their tasks well before the deadline.
  1. A little
  2. Several
  3. An amount of
  4. Much
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Several. কারণ, 
• Several (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

- Employees হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 
- Several employees completed their tasks well before the deadline.

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
৩২.
What is the adjective of the word 'Tax'?
  1. Taxably
  2. Taxable
  3. Taxation
  4. Tax
ব্যাখ্যা
• Tax (noun) - কর; খাজনা।
• Tax (verb transitive) - করারোপ করা, বোঝা চাপানো; চাপ দেওয়া।
Taxable (adjective) করারোপযোগ্য।
• Taxation (noun) করারোপের মাধ্যমে অর্থসংগ্রহ প্রদানযোগ্য করের পরিমাণ।

Source: Accessible Dictionary by Bangla Accademy.
৩৩.
He shows great pride _____ his work and has no false modesty ______ his success.
  1. in, about
  2. on, about
  3. at, with
  4. upon, with
ব্যাখ্যা
• শূন্যস্থান সমূহে সঠিক উত্তর হবে - in, about.
- Complete Sentence: He shows great pride in his work and has no false modesty about his success.

• Pride: গর্ব; দর্প; অহংকার; অভিমান; আত্মতৃপ্তি।
•  Take (a) pride in somebody/something: 
- অর্থাৎ, কোনো বিষয়ে  গর্ব; দর্প; অহংকার করা বোঝাতে pride এর সাথে appropriate preposition হিসেবে in বসে।

• নিরহংকারিতা; সংযম; পরিমিতিবোধ ইত্যাদি বোঝাতে modesty এর সাথে about ব্যবহৃত হয়।

• অন্যদিকে,  
- Pride (verb-transitive) (reflexive)
- pride oneself on/upon something
- গর্ব/অহংকার বোধ করা।
-  অর্থাৎ, Pride + Reflexive pronoun + on/upon হয়।
Ex. He prides himself upon his knowledge of horses.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৪.
Akash is patient enough to handle challenging situations calmly. Here 'enough' is used as a/an -
  1. Noun
  2. Preposition
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
• Akash is patient enough to handle challenging situations calmly. Here 'enough' is used as an adverb.
- প্রদত্ত প্রশ্নে enough 'adjective' কে modify করেছে।
- তাই এটি adverb হয়েছে।

• Use of Enough:
- noun, adjective, adverb কে modify করার মাধ্যমে Enough সবসময় জায়গা পরিবর্তন করে।
- adjective/ adverb + enough বসে।
- enough + noun বসে।
৩৫.
Nobody could answer these questions. Here the underlined parts are respectively -
  1. Adjective, Adjective
  2. Pronoun, Pronoun
  3. Pronoun, Adjective
  4. Adjective, Pronoun
ব্যাখ্যা
Nobody could answer these questions. Here the underlined parts are respectively - Pronoun, Adjective.

• Nobody এবং these pronoun এবং adjective হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- কিন্তু pronoun কখনো noun কে modify করে না।
- Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

• Nobody could answer these এই বাক্যে Nobody হচ্ছে Pronoun or Indefinite pronoun.
- কারণ, এখানে Nobody শব্দটি একক ভাবে ব্যবহৃত হচ্ছেএবং কোনো noun word কে modify করছে না।

• অন্যদিকে, এই বাক্যে ব্যবহৃত these হচ্ছে Adjective or Demonstrative Adjective.
- these শব্দটি noun word questions কে modify করায় এটি adjective হয়েছে।
৩৬.
The porter was killed by the down train. Here 'down' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
•  The porter was killed by the down train.
-  Here 'down' is an Adjective.
- এই বাক্যে Noun এর Modifier হিসেবে Adjective.

• Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন -
- Adverb:
The Titanic went down on her first voyage.
- এই বাক্যে down, adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
 - যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- এখানে 'down' শব্দটি verb word 'went' কে modify করছে বিধায় এটি Adverb.

• Preposition:
-A huge rock came rushing down the hill.
- এখানে down শব্দটি noun 'the hill' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Noun:
- He has seen the ups and downs of life.
- এই বাক্যে possessive case এর object হিসেবে down হচ্ছে noun.
৩৭.
They were left to ponder ________ the implications of the announcement.
  1. on
  2. upon
  3. at
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence:  They were left to ponder on the implications of the announcement.

• Ponder on/ over:
- Bangla Meaning: বিবেচনা করা; ভেবে দেখা।
- English Meaning: to think about.

• Ponder এর পর on/ over উভয়ই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
 - Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'বিবেচনা করা; ভেবে দেখা' অর্থ বোঝাতে Ponder এর পরে over/on বসে।
- অপশনে on থাকায় আমরা ponder on ব্যবহার করেছি।

Source: Oxford Learner's Dictionary.
৩৮.
ইবনে বতুতা কোন খ্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেন?
  1. ১৩৪৪ খ্র্রিস্টাব্দে
  2. ১৩৪৫ খ্র্রিস্টাব্দে
  3. ১৩৪৬ খ্র্রিস্টাব্দে
  4. ১৩৪৭ খ্র্রিস্টাব্দে
ব্যাখ্যা
সোনারগাঁও: 

- ১৩৩৫ থেকে ১৫৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁও কখনো বাংলার রাজধানী আবার কখনো পূর্ব বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে পরিচিত ছিল।
- মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্র্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেন।
- পানামের জমিদারেরা ব্রিটিশ বিরোধী স্বদেশী-আন্দোলন ও মহাত্মা গান্ধীর অহিংস-আন্দোলনে অংশগ্রহণ করে।
- ১৯৬৪ সালের সাম্প্রদায়িক মোহাজের সমস্যা সোনারগাঁওয়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৯.
কোন শাসক বাংলাদেশে সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত করেন?
  1. বল্লাল সেন
  2. হেমন্ত সেন
  3. বিশ্বরূপ সেন
  4. বিজয় সেন
ব্যাখ্যা
সেন বংশ:

- বাংলায় পাল যুগের অবসানের পর বার শতকের শেষের দিকে সেন বংশের শাসনের সূচনা হয়।
- সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন।
- বিজয় সেনের সময়েই বাংলাদেশে সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয়।
- সেন বংশের সর্বশেষ শাসক লক্ষ্মণ সেন ১২০৪ সালে বখতিয়ার খিলজির আক্রমণে নদীয়া ত্যাগ করেন এবং বাংলায় সেন বংশের শাসনের পতন হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
কোন শাসককে 'জগৎভূষণ' উপাধিতে ভূষিত করা হয়?
  1. গিয়াসউদ্দিন আজম শাহ
  2. আলাউদ্দিন আলী শাহ
  3. ফখরুদ্দিন মোবারক শাহ
  4. আলাউদ্দিন হোসেন শাহ
ব্যাখ্যা
আলাউদ্দীন হোসেন শাহ:

- বাংলাদেশের ইতিহাসে আলাউদ্দীন হোসেন শাহ এক উজ্জল অধ্যায়ের সূচনা করেন।
- তিনি সামান্য অবস্থা থেকে নিজ যোগ্যতায় বাংলাদেশে হাবশি শাসনের অবসান ঘটিয়ে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি আরবদেশীয় ও সৈয়দ বংশের লোক ছিলেন।
- ১৪৯৩ সালে হোসেন শাহ 'আলাউদ্দীন হোসেন শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
- একারণে আধুনিক ঐতিহাসিকগণ আলাউদ্দীন হোসেন শাহকে মধ্যযুগের 'গোপাল' হিসেবে আখ্যায়িত করেছেন।
- সুলতান আলাউদ্দীন হোসেন শাহ প্রজাদের কল্যাণের জন্য জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করতেন।
- হিন্দু লেখকগণ আলাউদ্দীন হোসেন শাহের সুশাসনে মুগ্ধ হয়ে তাঁকে ‘নৃপতি তিলক', 'জগৎভূষণ', 'কৃষ্ণাবতার' প্রভৃতি উপাধিতে ভূষিত করেন।
- আলাউদ্দীন হোসেন শাহ একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন।
- তিনি বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খানকাহ নির্মাণ করেন।
- হোসেন শাহ বাংলা সাহিত্যেরও পৃষ্ঠপোষকতা করে বাংলা ভাষাকে রাজদরবারে স্থান দেন।
- তাঁর পৃষ্ঠপোষকতায় বহু আরবি, ফার্সি ও সংস্কৃত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।