পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ ডিসেম্বর, ২০২০সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -কর্ণফুলী- ২৪.০২.২০১২ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Contiguos
  2. খ) Contiguous
  3. গ) Contigous
  4. ঘ) Conteguous
সঠিক উত্তর:
খ) Contiguous
উত্তর
সঠিক উত্তর:
খ) Contiguous
ব্যাখ্যা

Contiguous (adjective)
Contiguous to (আনুষ্ঠানিক) ছুঁয়ে আছে এমন, সংলগ্ন; প্রতিবেশী; নিকটস্থ।
Contiguously (adverb)

Contagious (adjective)
(১) সংক্রামক।
(২) সংক্রামক রোগবহনকারী।
(৩) (লাক্ষণিক) দেখাদেখি বিস্তৃত হয় এমন: Laughter is often contagious, হাসি প্রায় সংক্রামক।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Agricultural
  2. খ) Agrecultural
  3. গ) Agrecaltural
  4. ঘ) Agricalturel
সঠিক উত্তর:
ক) Agricultural
উত্তর
সঠিক উত্তর:
ক) Agricultural
ব্যাখ্যা

Agriculture [Uncountable noun] কৃষি; কৃষিকাজ; কৃষিবিজ্ঞান।
Agricultural (adjective) কৃষিবিষয়ক; কৃষি।

.
কোনটি Abstract Noun?
  1. ক) Elephant
  2. খ) Harbour
  3. গ) Strength
  4. ঘ) Dhaka
সঠিক উত্তর:
গ) Strength
উত্তর
সঠিক উত্তর:
গ) Strength
ব্যাখ্যা

Strength শব্দের অর্থ শক্তি, শক্তিমত্তা; তেজ। এটি Abstract noun.
Abstract Noun হচ্ছে -
যে Noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায়।
যেমন - Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।

.
কোনটি Common Noun?
  1. ক) Truth
  2. খ) Bank
  3. গ) Victory
  4. ঘ) Length
সঠিক উত্তর:
খ) Bank
উত্তর
সঠিক উত্তর:
খ) Bank
ব্যাখ্যা

যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে ।
যেমন, Bank, Student, Book, Dog, Flower etc.

.
'Who is calling me?' বাক্যটির Passive form হবে-
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called?
  3. গ) By whom I was called?
  4. ঘ) By whom am I being called?
সঠিক উত্তর:
ঘ) By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) By whom am I being called?
ব্যাখ্যা

Who যুক্ত এ ধরণের বাক্যকে passive voice এ রুপান্তর করার structure হলো-
By whom + be verb + obj এর subjective form + being + v3 +?.
সে অনুসারে By whom am I being called সঠিক।

.
'Never tell a lie.' বাক্যটির Passive form হবে-
  1. ক) Let not a lie ever be told
  2. খ) Let a lie never be told
  3. গ) Let a lie not ever be told
  4. ঘ) Let never be told a lie
সঠিক উত্তর:
ক) Let not a lie ever be told
উত্তর
সঠিক উত্তর:
ক) Let not a lie ever be told
ব্যাখ্যা

Never যুক্ত imperative sentence কে passive voice- এ রুপান্তরের নিয়ম-
Let never + active voice এর object টি subject হয় + be + মূল verb এর past participle.
সে অনুসারে Let never a lie be told.
কিন্তু অপশন গুলোতে তা নেই। তাই বিকল্প নিয়ম অনুসরণ করতে হবে।

বিকল্প নিয়ম-
Let not + object এর subjective form + ever be + মূল verb এর past pariciple.
এই নিয়ম অনুসারে সঠিক উত্তর Let not a lie ever be told.

.
The man said, 'Good morning my friends' বাক্যটির Indirect speech হবে-
  1. ক) The man bade his friends good morning
  2. খ) The man wished his friends good morning
  3. গ) The man had told his friends good morning
  4. ঘ) The man wishes his friends good morning
সঠিক উত্তর:
খ) The man wished his friends good morning
উত্তর
সঠিক উত্তর:
খ) The man wished his friends good morning
ব্যাখ্যা

Direct speech এ good morning/good evening থাকলে Indirect speech করার নিয়ম-
Reporting verb এর subject + wished + object + good morning/good evening বসে।
তাই সঠিক উত্তর অপশন (খ)।

.
He said to her, 'What do you want?' বাক্যটির Indirect speech হবে-
  1. ক) He told her what did she want
  2. খ) He told her what she wanted
  3. গ) He asked her what does she want
  4. ঘ) He asked her what did she want
সঠিক উত্তর:
ঘ) He asked her what did she want
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He asked her what did she want
ব্যাখ্যা
এক্ষেত্রে Indirect Speech এর গঠন-
Subject + asked + object + wh word + reported speech এর subject + verb + বাকী অংশ।
.
I shall do it _______ pleasure. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) with
উত্তর
সঠিক উত্তর:
গ) with
ব্যাখ্যা

With (preposition) সাথে সহ; নিয়ে; কোনোকিছুর দ্বারা বিশিষ্ট: a chair with a broken arm; a boy with curly hair; a man with a bewildered look in his eyes; with your permission.
With pleasure- আনন্দের সাথে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।

১০.
He broke the jug ________ a hundred pieces. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) in
  3. গ) into
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) into
উত্তর
সঠিক উত্তর:
গ) into
ব্যাখ্যা

বাক্যটির অর্থঃ সে জগটি ভেঙে একশ টুকরো করে ফেলেছিল
Break into - ভেঙে টুকরা টুকরা করা।
তাই সঠিক উত্তর (গ)।

১১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He gave me a piece of advice
  2. খ) I went to my house
  3. গ) He applied for freeship
  4. ঘ) The meat is hard
সঠিক উত্তর:
ক) He gave me a piece of advice
উত্তর
সঠিক উত্তর:
ক) He gave me a piece of advice
ব্যাখ্যা

অপশন (খ), (গ) এবং (ঘ) word choice-জনিত এবং grammatical ভুল রয়েছে।
কিন্তু অপশন (ক) তে কোন ভুল নেই।
Advice শব্দটি uncountable, তাই এর সাথে ‘a piece of’ যুক্ত করে countable করা হয়ছে।
তাই সঠিক উত্তর অপশন (ক)।

১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He came this morning
  2. খ) Asad is sick
  3. গ) Anis told me a liar
  4. ঘ) Put your sign here
সঠিক উত্তর:
ক) He came this morning
উত্তর
সঠিক উত্তর:
ক) He came this morning
ব্যাখ্যা

অপশন (ক) এর বাক্যটি শুদ্ধ।
এর বাংলা অর্থঃ সে আজ সকালে এসেছিল।

অপশন (খ) এর বাক্যটি ব্রিটিশ ব্যাকরণ অনুযায়ী অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Asad is ill.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Anis called me a liar.

অপশন (ঘ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Put your signature here.

১৩.
কোনটি 'Sacred' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Secular
  2. খ) Divine
  3. গ) Evil
  4. ঘ) Profane
সঠিক উত্তর:
খ) Divine
উত্তর
সঠিক উত্তর:
খ) Divine
ব্যাখ্যা

'Sacred- পবিত্র/স্বর্গীয়' শব্দের সমার্থক শব্দ 'Divine- স্বর্গীয়'।
Secular- ধর্মনিরপেক্ষ
Evil- মন্দ/খারাপ
Profane- অপবিত্র

১৪.
কোনটি 'Gigantic' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Small
  2. খ) Little
  3. গ) Large
  4. ঘ) Minute
সঠিক উত্তর:
গ) Large
উত্তর
সঠিক উত্তর:
গ) Large
ব্যাখ্যা

Large is the synonym of 'Gigantic'।
Gigantic শব্দের অর্থ বিশাল, প্রকাণ্ড।
Large শব্দের অর্থ বিশাল, বড়।
Small, Little শব্দের অর্থ খুব ছোট, অতিক্ষুদ্র।
Short মানে খাটো।

১৫.
'White elephant' এর অর্থ-
  1. ক) A very cheap think
  2. খ) Very costly possession
  3. গ) Dead elephant
  4. ঘ) White coloured elephant
সঠিক উত্তর:
খ) Very costly possession
উত্তর
সঠিক উত্তর:
খ) Very costly possession
ব্যাখ্যা

White Elephant: A very costly and troublesome possession.
শব্দটির বাংলা অর্থঃ অনেক দামী অথচ কাজে আসে না এমন জিনিসকে বুঝায়।

১৬.
''আমি বেদুঈন, আমি চেঙ্গিস
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।''
পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ!
-বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম।

'বিদ্রোহী' কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র দ্বিতীয় কবিতা।
এই কাব্যগ্রন্থে মোট ১২ টি কবিতা রয়েছে।
এর প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) সৈয়দ এমদাদ আলী
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) প্রমথ নাথ বিশী
সঠিক উত্তর:
ক) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
ক) জহির রায়হান
ব্যাখ্যা

জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ। তার রচিত উপন্যাসগুলো হলো -
- বরফ গলা নদী
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস)
- আর কত দিন
- কয়েকটি মৃত্যু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৮.
'রক্তকরবী' নাটকটি কার রচনা?
  1. ক) গিরিশ চন্দ্র ঘোষ
  2. খ) কায়কোবাদ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক। এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য নাটক- বসন্ত, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, বিসর্জন, তাসের দেশ, কালের যাত্রা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
'যা কষ্টে লাভ করা যায়।' - এক কথায় কী হবে?
  1. ক) দুর্লভ
  2. খ) কষ্টার্জিত
  3. গ) দুর্জয়
  4. ঘ) পরিশ্রমলব্ধ
সঠিক উত্তর:
ক) দুর্লভ
উত্তর
সঠিক উত্তর:
ক) দুর্লভ
ব্যাখ্যা

যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
সহজ; অল্প মূল্যে মেলে এমন- সুলভ।
যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।

২০.
'আবক্ষ জলে নেমে স্নান।' - এক কথায় কী হবে?
  1. ক) স্নান
  2. খ) প্রক্ষালন
  3. গ) অবগাহন
  4. ঘ) পদধৌত
সঠিক উত্তর:
গ) অবগাহন
উত্তর
সঠিক উত্তর:
গ) অবগাহন
ব্যাখ্যা
অবগাহ, অবগাহন (বিশেষ্য) পানিতে নেমে ডুব দিয়ে গোসল; শরীর ডুবিয়ে স্নান (সঙ্গীতের তরঙ্গময় সুরধারায় অবগাহন করার পরে – রাজিয়া খান)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পসারিণী
  2. খ) পসারিনি
  3. গ) পসারিনী
  4. ঘ) পসারীনী
সঠিক উত্তর:
ক) পসারিণী
উত্তর
সঠিক উত্তর:
ক) পসারিণী
ব্যাখ্যা

পসারি, পশারী, পশারি (বিশেষ্য)
১) দোকানদার; পণ্যবিক্রেতা।
২) মিছরি, মসলা, বিবিধ গাছগাছড়া, শুষ্ক ফল ইত্যাদি বিক্রেতা।
পসারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আনুষঙ্গিক
  2. খ) আনুসাঙ্গিক
  3. গ) অনুষঙ্গিক
  4. ঘ) আনূষঙ্গিক
সঠিক উত্তর:
ক) আনুষঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
ক) আনুষঙ্গিক
ব্যাখ্যা

আনুষঙ্গিক, আনুষঙ্গ (বিশেষণ)
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক (আনুষঙ্গিক ব্যয়)।
২) গৌণ; অপ্রধান (আনুষঙ্গ ফল করে সংসারের ক্ষয়-কৃষ্ণদাস কবিরাজ)।

আনুষঙ্গিক, আনুষঙ্গ (বিশেষ্য) সংশ্লিষ্ট বিষয় বা বস্তু (আনুষঙ্গিকের তাড়নায় -বুদ্ধদেব বসু)।

২৩.
খালেদ বই পড়ে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে শূন্য
  2. খ) অধিকরণে শূন্য
  3. গ) কর্মে শূন্য
  4. ঘ) অপাদানে শূন্য
সঠিক উত্তর:
গ) কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মে শূন্য
ব্যাখ্যা

বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
“খালেদ বই পড়ে” বাক্যে পড়ার কাজটি বইকে অবলম্বন করে হয়েছে।
তাই এটা কর্মকারক এবং ‘বই’ এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৪.
ব্যায়ামে শরীর ভাল থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
ক) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ক) করণে ৭মী
ব্যাখ্যা

করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে শরীর ভাল থাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যায়ামে’।
এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৫.
'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) দুৎ + লোক
  2. খ) দিব্‌ + লোক
  3. গ) দুঃ লোক
  4. ঘ) দুত + লোক
সঠিক উত্তর:
খ) দিব্‌ + লোক
উত্তর
সঠিক উত্তর:
খ) দিব্‌ + লোক
ব্যাখ্যা

কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর যথার্থ সন্ধিবিচ্ছেদ হলোঃ দিব্ + লোক = দ্যুলোক।
এছাড়াও,
ষট্‌ + দশ = ষোড়শ;
পর + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
  1. ক) তৎপুরুষ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বিগু
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
ব্যাখ্যা

মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
এবং ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন- হাসি মাখা মুখ = হাসিমুখ
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এমনিভাবে, সিংহাসন, সাহিত্যসভা, গোবর গণেশ, সংবাদপত্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৭.
'অসুখ' কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. অব্যয়ীভাব
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা

না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন:

- ন আচার = অনাচার;
- ন কাতর = অকাতর;
- নয় সুখ = অসুখ।

উৎস: ভাষাশিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।

২৮.
'মুখচোরা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) লাজুক
  2. খ) ভীতু
  3. গ) স্পষ্টভাষী
  4. ঘ) বাচাল
সঠিক উত্তর:
ক) লাজুক
উত্তর
সঠিক উত্তর:
ক) লাজুক
ব্যাখ্যা
মুখচোরা (বিশেষণ)- লাজুক; অল্প কথা বলে এমন (বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২৯.
কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) বসুধা
  2. খ) সবিতা
  3. গ) মিহির
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
ক) বসুধা
উত্তর
সঠিক উত্তর:
ক) বসুধা
ব্যাখ্যা

পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ - বসুধা।
এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩০.
'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সরল
  2. খ) বিনয়
  3. গ) শান্ত
  4. ঘ) বিনীত
সঠিক উত্তর:
খ) বিনয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনয়
ব্যাখ্যা

'ঔদ্ধত্য' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ 'বিনয়'।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩১.
৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৬ দিনে
সঠিক উত্তর:
ক) ৩ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ দিনে
ব্যাখ্যা

৬ জনে আয় করে = ৫ দিনে
∴ ১০ জনে আয় করে = (৫X৬)/১০ দিনে।
= ৩ দিনে।

৩২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৬ ঘণ্টা
  3. গ) ৭ ঘণ্টা
  4. ঘ) ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে বেগ = ১৫+৫ = ২০ কিমি/ঘন্টা
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪০/২০ = ২ ঘন্টা।
স্রোতের প্রতিকূলে বেগ = ১৫-৫ = ১০ কিমি/ঘন্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৪০/১০ = ৪ ঘন্টা।
∴ মোট সময় লাগে = ২+৪ = ৬ ঘন্টা।

৩৩.
একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ১
  3. গ) ২ : ১
  4. ঘ) ৫ : ২
সঠিক উত্তর:
খ) ৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ : ১
ব্যাখ্যা

সঞ্চয় = ৪৫০০-৩০০০ = ১৫০০ টাকা।
∴ আয় ∶ সঞ্চয় = ৪৫০০ ∶ ১৫০০ = ৩ ∶ ১

৩৪.
৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ১২ লিটার
  3. গ) ১৩ লিটার
  4. ঘ) ১৫ লিটার
সঠিক উত্তর:
গ) ১৩ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৫ ∶ ৩
∴ পেট্রোলের পরিমাণ = ৫/(৫+৩) X ৩২ = ২০ লিটার।
অকটেনের পরিমাণ = ৩/(৫+৩) X ৩২ = ১২ লিটার।
নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৫
= (৪ X ৫) ∶ (৫ X ৫)
= ২০ ∶ ২৫
∴ অকটেন মিশাতে হবে = ২৫ - ১২ = ১৩ লিটার।

৩৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ৮/১১
সঠিক উত্তর:
খ) ৫/৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৬
ব্যাখ্যা

৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
৮/১১ = ০.৭৩

৩৬.
একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৪০০
  2. খ) ১৫০০
  3. গ) ১৫৪০
  4. ঘ) ১৫৮০
সঠিক উত্তর:
খ) ১৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০
ব্যাখ্যা

১০% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৬৫০)/১১০ জন
= ১৫০০ জন।

৩৭.
১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-
  1. ক) ৫ সেমি
  2. খ) ৬ সেমি
  3. গ) ৭ সেমি
  4. ঘ) ৮ সেমি
সঠিক উত্তর:
ক) ৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ সেমি
ব্যাখ্যা

এখানে অঙ্কিত লম্ব জ্যা কে দ্বিখণ্ডিত করবে।
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = ১৩ - ১২ = ২৫
বা, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = ৫ সে.মি.

৩৮.
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
  1. ক) ৯০ ডিগ্রী
  2. খ) ১০৫ ডিগ্রী
  3. গ) ১২০ ডিগ্রী
  4. ঘ) ১৪৫ ডিগ্রী
সঠিক উত্তর:
গ) ১২০ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০ ডিগ্রী
ব্যাখ্যা

সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৮০ X (n-2)/n
= ১৮০ X (৬-২)/৬
= ৭২০/৬
= ১২০°

৩৯.
একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৬ টাকা
  2. খ) ৪৮ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৫২ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
ব্যাখ্যা

১২% লাভে,
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ৫৬ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ X ৫৬)/১১২ টাকা।
= ৫০ টাকা।

৪০.
কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭০ জন
  2. খ) ৭৩ জন
  3. গ) ৭৫ জন
  4. ঘ) ৭৬ জন
সঠিক উত্তর:
খ) ৭৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (২০ - ১১)%
= ৯%
শুধু গণিতে ফেল করে = (১৮ - ১১)%
= ৭%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৯ + ৭ + ১১)%
= ২৭%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২৭)%
= ৭৩%

৪১.
১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৩
ব্যাখ্যা

১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = ৬৫ X (৬৫+১)/২
= ৬৫ X ৩৩
১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় = (৬৫ X ৩৩)/৬৫
= ৩৩

৪২.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত?
  1. ক) ১(৫/৮)
  2. খ) ১(৫/৭)
  3. গ) ১(৫/৬)
  4. ঘ) ১(৪/৫)
সঠিক উত্তর:
খ) ১(৫/৭)
উত্তর
সঠিক উত্তর:
খ) ১(৫/৭)
ব্যাখ্যা

মোট সময় = ২+৫ = ৭ ঘন্টা
মোট দূরত্ব = ৬+৬ = ১২ মাইল
∴ গড় বেগ = ১২/৭ = ১ (৫/৭)

৪৩.
(০.১×০.০২×০.০০২)/(০.০১×০.০৪) এর মান কত ?
  1. ক) ০.০১
  2. খ) ০.১
  3. গ) ০.০০১
  4. ঘ) ০.০০৪
সঠিক উত্তর:
ক) ০.০১
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.০১
ব্যাখ্যা

(০.১×০.০২×০.০০২)/(০.০১×০.০৪)
= ০.০০০০০৪/০.০০০৪
= ০.০১

৪৪.
z + 1/z = 4 হলে, z3 + 1/z3 এর মান হবে-
  1. ক) 42
  2. খ) 48
  3. গ) 52
  4. ঘ) 76
সঠিক উত্তর:
গ) 52
উত্তর
সঠিক উত্তর:
গ) 52
ব্যাখ্যা

z3 + 1/z3
= (z + 1/z)3 - 3 . z . 1/z . (z + 1/z)
= 43 - 3 X 4
= 64 - 12
= 52

৪৫.
x2 - y2 - 2y - 1 এর একটি উৎপাদক-
  1. ক) x − y − 1
  2. খ) x + y − 1
  3. গ) x − y + 1
  4. ঘ) x + 2y + 1
সঠিক উত্তর:
ক) x − y − 1
উত্তর
সঠিক উত্তর:
ক) x − y − 1
ব্যাখ্যা

x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)

৪৬.
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-
  1. ক) স্লো হবে
  2. খ) ফাস্ট হবে
  3. গ) ঠিক সময় দেবে
  4. ঘ) কোনো রকম প্রভাবিত হবে না
সঠিক উত্তর:
খ) ফাস্ট হবে
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাস্ট হবে
ব্যাখ্যা

একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে।
কৌণিক বিস্তার অল্প হলে-
সরল দোলকের দোলনকাল, T = 2π √(L/g).
এখানে, t= দোলনকাল, L= কার্যকরী দৈর্ঘ্য (সূতার দৈর্ঘ্য+দোলকপিন্ডের ব্যাসার্ধ), g= অভিকর্ষজ ত্বরণ।

উপরের সূত্রমতে আমরা পাই,
১. সরল দোলকের দোলনকাল কাযকরী দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল।
২. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। এক্ষেত্রে দোলকঘড়ি চলবে না।
৩. গ্রীষ্মকালে দোলকঘড়ি ধিরে চলে। কারন, অধিক তাপমাত্রার জন্য দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়ে, ফলে দোলককাল বাড়ে এবং ঘড়ি ধিরে চলে।
৪. শীতকালে দোলকঘড়ি দ্রুত চলে। কারণ, কম তাপমাত্রায় দোলকের কার্যকরী দৈর্ঘ্য কমে, ফলে দোলককাল কমে এবং ঘড়ি দ্রুত চলে।
৫. দোলকঘড়ি বিষুবরেখা হতে মেরু অঞ্চলে নিলে ঘড়ি দ্রুত চলবে। কারণ, বিষুবরেখার চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। ফলে দোলনকাল কমবে এবং ঘড়ি দ্রুত চলবে।
৬. দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কম বলে দোলনকাল বাড়বে।
৭. কোন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ বাড়বে, আর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ কমবে।

৪৭.
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
  1. ক) ভূ-পৃষ্ঠে
  2. খ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
  3. গ) ভূ-কেন্দ্রে
  4. ঘ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
সঠিক উত্তর:
ক) ভূ-পৃষ্ঠে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূ-পৃষ্ঠে
ব্যাখ্যা

কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
আমরা জানি, W=mg এখানে g= অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8।
এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে।
এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৪৮.
বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) ওজোন
  4. ঘ) হিলিয়াম
সঠিক উত্তর:
গ) ওজোন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওজোন
ব্যাখ্যা

বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।
এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে।
এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না।
ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক।
ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪৯.
নিচের কোন যৌগটি ভিটামিন সি?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) অ্যাসকরবিক এসিড
  3. গ) অ্যাসিটিক এসিড
  4. ঘ) অক্সালিক এসিড
সঠিক উত্তর:
খ) অ্যাসকরবিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাসকরবিক এসিড
ব্যাখ্যা

ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) - টাটকা শাক সবজি এবং টাটকা ফলে এই ভিটামিন পাওয়া যায়।
লেটুস, কাচামরিচ, ফুলকপি করলা, টম্যাটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায়।
শুকনা ফল ও বীজে এবং টিনজাত খাবারে এই ভিটামিন পাওয়া যায় না।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫০.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. ক) কফি আনান
  2. খ) উ থান্ট
  3. গ) দ্যাগ হ্যামারশোল্ড
  4. ঘ) ভুট্রোস ঘালি
সঠিক উত্তর:
খ) উ থান্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) উ থান্ট
ব্যাখ্যা

বাংলদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
তার মেয়াদ কাল ছিল ৩০ নভেম্বর ১৯৬১ থেকে ৩১ ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত।
তিনি ছিলেন মায়ানমার এর নাগরিক।
সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৫১.
'এডেন' সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত?
  1. ক) ইয়েমেন
  2. খ) জর্ডান
  3. গ) কাতার
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ক) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়েমেন
ব্যাখ্যা

এডেন উপসাগরের তীরে অবস্থিত 'এডেন' ইয়েমেনের প্রধান সমুদ্রবন্দর।
অবস্থানগত কারণে এডেন বন্দর পরাশক্তিগুলোর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের সিংহভাগ তেলবাহী জাহাজ এই রুটেই চলাচল করে।
যার কারণে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের অন্যতম নিয়ামক হলো এডেন বন্দরের নিয়ন্ত্রণ।
সূত্রঃ এনাসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং আল জাজিরা।

৫২.
প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
  1. ক) ব্যাপন
  2. খ) রেচন
  3. গ) শ্বসন
  4. ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর:
গ) শ্বসন
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্বসন
ব্যাখ্যা

যে বিশেষ জৈবনিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব কোষস্থ খাদ্য স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয় তাকে শ্বসন বলে।
তাই মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৩.
কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
  1. ক) বায়ু
  2. খ) মাটি
  3. গ) পানি
  4. ঘ) গাছপালা
সঠিক উত্তর:
খ) মাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) মাটি
ব্যাখ্যা

পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার হচ্ছে মাটি। সাধারণত আদর্শ মাটিতে ৫% জৈব পদার্থ থাকে।
মাটির গঠন, বর্ণ, পানি ধারণক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়;
যথা-
(ক) বালু মাটি,
(খ) পলি মাটি,
(গ) কাদামাটি
এবং (ঘ) দো-আঁশ মাটি।

৫৪.
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
  1. ক) গাছপালা কমে যাওয়া
  2. খ) ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
  3. গ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি
  4. ঘ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
সঠিক উত্তর:
ঘ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
ব্যাখ্যা
◉ বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ - ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি।

বিশুদ্ধ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা ০.০৩ ভাগ। তবে বায়ুর ৩.০ শতাংশ পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড জীবের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এর বেশি কার্বন ডাই-অক্সাইড বায়ুতে থাকলে মানুষের শ্বাসকষ্ট দেখা যায়। কোনো পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ শতকরা ২৫ শতাংশের বেশি হলে সেখানে মানুষসহ কোনো প্রাণির পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।

কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব:

- পৃথিবীতে বর্তমানে প্রায় ৬০০ কোটির অধিক লোকের বাস। এ হিসেবে প্রতিদিন প্রায় ১২০ কোটি পাউন্ড কার্বন ডাই-অক্সাইড বায়ুতে মিশে যাচ্ছে।

- জনসাধারণের জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে কলকারখানা ও গাড়ি ব্যবহার বৃদ্ধির জন্য কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পুড়ে বছরে প্রায় ১৫০০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড বায়ুতে মিশে যাচ্ছে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্বের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

- জনসংখ্যা অধিকহারে বৃদ্ধির ফলে তাদের বাসস্থান, আসবাবপত্র তৈরি ও কৃষি জমি বাড়াতে ব্যাপকহারে বনাঞ্চল ধ্বংস করতে হচ্ছে। ফলে উদ্ভিদের পরিমাণ কমে
যাচ্ছে। এর ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড ক্রমান্বয়ে বাড়ছে।

- বিজ্ঞানীদের এক হিসেবে জানা যায় ১৮৬০ খ্রীষ্টাব্দ থেকে ১৯৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ ১০০ বছরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২৮৩ পি.পি.এম (প্রতি মিলিয়নে অংশ) থেকে ৩৩০ পি.পি.এম-এ বেড়ে যায়। এতে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৮ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। গত ৪০ বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় দ্বিগুণ হওয়াতে তাপমাত্রা বৃদ্ধির হার আরও বিপদজনক পর্যায়ে পৌঁছেছে।

- মানুষ তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এ্যারোসল ব্যবহার করে থাকে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এসমস্ত যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। এসমস্ত যন্ত্র থেকে CFC (ক্লোরো ফ্লরো কার্বন) গ্যাস নির্গত হয়, যা বায়ুমন্ডলের ওজোন (O3) স্তর ধ্বংসের সহায়ক।


সূত্র: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
  1. ক) এইডস
  2. খ) গনোরিয়া
  3. গ) গলগণ্ড রোগ
  4. ঘ) গোদ রোগ
সঠিক উত্তর:
খ) গনোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গনোরিয়া
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ গনোরিয়া।

এইডস, গলগণ্ড এবং গোদ রোগের সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে।
গনোরিয়া রোগেরও নির্দিষ্ট লক্ষণ রয়েছে; কিন্তু অনেক সময় মহিলাদের কোনও লক্ষণ দেখা যায় না। প্রায় ৫০ ভাগ মহিলা রোগীর ক্ষেত্রে লক্ষণ অপ্রকাশিত থাকে।
তাই বুঝাই যাচ্ছে, প্রশ্নকর্তা গনোরিয়াকে উত্তর হিসেবে বিবেচনায় নিয়েই প্রশ্নটি করেছেন।

নিচে গনোরিয়া রোগের সাধারণ লক্ষণ গুলো লিঙ্গভেদে আলোচনা করা হলোঃ

পুরুষের ক্ষেত্রে গনোরিয়া রোগের লক্ষণ যা হবে-

১. মূত্রনালিতে সংক্রমণ।
২. মূত্রনালি হতে পুঁজের মতো বের হয়।
৩. প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালাপোড়া করে এবং প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।
৪. হাঁটু বা অন্যান্য গিঁটে ব্যথা করে, ফুলে ওঠে।
৫. প্রস্রাব করতে কষ্ট হয় এবং এমনকি জটিল অবস্থায় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।
৬. পুরুষত্বহীন হয়ে যেতে পারে।

মহিলাদের ক্ষেত্রে গনোরিয়া রোগের লক্ষণ যা হবে-

১. অনেকসময় মহিলাদের কোনও লক্ষণ নাও দেখা যেতে পারে।
২. যোনিপথ আক্রান্ত হতে পারে।
৩. যোনিপথে এবং মূত্রনালিতে জ্বালা-পোড়া করে।
৪. পুঁজ সদৃশ হলুদ স্রাব বের হয়।
৫. তলপেটে ব্যথা হতে পারে।
৬. ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
৭. বন্ধ্যা হয়ে যেতে পারে।

উৎসঃ National Health Portal of India, পত্রিকা রিপোর্ট এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৬.
__________ এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়।
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ভিটামিন 'বি'
  3. গ) ভিটামিন 'সি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'বি'
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'বি'
ব্যাখ্যা

ভিটামিন বি-১ বা থায়ামিন এর চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়।
ভিটামিন বি-২ বা রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়।
ভিটামিন বি-৩ বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়।
ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৫৭.
'শিমের বিচি' কোন ধরনের খাদ্য?
  1. ক) আমিষ
  2. খ) শ্বেতসার
  3. গ) স্নেহ জাতীয়
  4. ঘ) ভিটামিন
সঠিক উত্তর:
ক) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
ক) আমিষ
ব্যাখ্যা

উৎস দিয়ে বিবেচনা করলে আমিষ দুই ধরনের- প্রাণিজ ও উদ্ভিজ্জ আমিষ।
প্রাণিজ আমিষের উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি।
উদ্ভিজ্জ আমিষের উৎস হলো ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৮.
কোনটির অভাবে গলগণ্ড হয়?
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ক্যালসিয়াম
  3. গ) সোডিয়াম
  4. ঘ) আয়োডিন
সঠিক উত্তর:
ঘ) আয়োডিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়োডিন
ব্যাখ্যা
পতঙ্গ পরাগী ফুল বড়, রঙ্গীন ও মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুন্ড আঁঠালো সুগন্ধযুক্ত হয়।
যেমন- জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।
অপরদিকে বায়ু পরাগী ফুল হালকা ও মধুগ্রন্থিহীন। এসব ফুলের সুগন্ধ নেই। এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে।
যেমন- ধান।
পানি পরাগী ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এ সব ফুলের সুগন্ধ নেই।
যেমন- পাতাশেওলা।
প্রাণীপরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয় হয়। এ সব ফুলে গন্ধ থাকতে পারে অথবা নাও থাকতে পারে।
যেমন- কদম, শিমুল, কচু ইত্যাদি।
[সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি]
৫৯.
পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে-
  1. ক) ২৭ দিন ৮ ঘণ্টা
  2. খ) ২৭ দিন ১৭ ঘণ্টা
  3. গ) ২৮ দিন ২ ঘণ্টা
  4. ঘ) ২৮ দিন ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ২৭ দিন ৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭ দিন ৮ ঘণ্টা
ব্যাখ্যা

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে।
এটি পৃথিবীর আয়তনের ৫০ ভাগের একভাগ।
সূত্রঃ বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি।

৬০.
'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়?
  1. ক) ৫ এপ্রিল
  2. খ) ৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৫ জুলাই
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত।
এটি বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)

৬১.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৬
  2. খ) ১৩৭
  3. গ) ১৩৮
  4. ঘ) ১৩৯
সঠিক উত্তর:
ক) ১৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৬
ব্যাখ্যা

১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট

৬২.
কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
  1. দস্তা
  2. অ্যালুমিনিয়াম
  3. তামা
  4. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর:
দস্তা
উত্তর
সঠিক উত্তর:
দস্তা
ব্যাখ্যা

ধাতু ক্ষয় হওয়ার সাধারণ পদ্ধতি হলো মরিচা পড়া।
কোন ধাতু বা ধাতু সংকর পরিবেশের উপাদান, যেমন অক্সিজেন ও পানির সাথে রাসায়নিক ক্রিয়ায় ক্ষয় হয়।
এই ক্ষয় হওয়ার হার নির্ভর করে ধাতুর সক্রিয়তার উপর।
সাধারণত সক্রিয় ধাতুসমূহ দ্রুত ক্ষয় হয়।

অপশনগুলোতে বিদ্যমান ধাতুগুলোর সক্রিয়তার ক্রম-
অ্যালুমিনিয়াম (Al) >দস্তা (Zn) > লোহা (Fe) > তামা (Cu) >সিলভার (Ag) > সোনা (Au).

• এখানে অ্যালুমিনিয়াম (Al) এর সক্রিয়তা বেশি হওয়া সত্বেও দস্তা বা জিঙ্কের ক্ষয় বেশি হয়। 
কারণ, আলুমিনিয়াম বাতাসের সংস্পর্শে আসলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তরণ সৃষ্টি করে। পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরন ভেদ করে আর অ্যালুমিনিয়াম এর সংস্পর্শে আসতে পারে না। কপারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
ফলে, বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়ামের চেয়ে দস্তার ক্ষয় বেশি হয়।

তবে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অ্যালুমিনিয়াম বিভিন্ন পরিবেশে দস্তার চেয়ে দ্রুত ক্ষয় হয়।
উদাহরণস্বরূপ,
> ইলেক্ট্রোকেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নোনা জলের পরিবেশে অ্যালুমিনিয়াম দস্তার চেয়ে বেশি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।
> আমেরিকান ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে পানীয় জলের সিস্টেমে অ্যালুমিনিয়াম জিঙ্কের চেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।

[যেহেতু প্রশ্নে কোন পরিবেশে ক্ষয়প্রাপ্ত হবে সেটা উল্লেখ নেই, তাই স্বাভাবিকভাবে বাতাসের সংস্পর্শে ক্ষয়প্রাপ্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
সে অনুসারে সঠিক উত্তর হবে দস্তা বা জিঙ্ক।]

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। (২০১৫ শিক্ষাবর্ষ)

৬৩.
পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী-
  1. ক) ইথেন
  2. খ) হাইড্রোজেন সালফাইড
  3. গ) মিথেন
  4. ঘ) হিলিয়াম
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
ব্যাখ্যা

হাইড্রোজেন সালফাইডঃ
এটি একটি রাসায়নিক যৌগ।
এর রাসায়নিক সংকেত H2S ।
১৭৭৭ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ কার্ল উইলহেম শিলি হাইড্রোজেন সালফাইড আবিষ্কার করেন।
এটি বর্ণহীন গ্যাস।
এতে রয়েছে পচা ডিমের গন্ধ।
সাধারণ প্রাকৃতিক বাতাসের থেকে এই গ্যাস একটু ভারি।
জীবের জন্য এই গ্যাস বিষাক্ত।

৬৪.
১০২৪ বাইট = কত?
  1. ক) ১ মেগাবাইট
  2. খ) ১ গিগাবাইট
  3. গ) ১ কিলোবাইট
  4. ঘ) ১ টেরাবাইট
সঠিক উত্তর:
গ) ১ কিলোবাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ কিলোবাইট
ব্যাখ্যা

১ নিবল সমান ৪ বিট।
১ বাইট সমান ৮ বিট।
১ কিলোবাইট সমান ২১০ বাইট বা ১০২৪ বাইট।
১ মেগাবাইট সমান ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
১ গিগাবাইট সমান ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
১ টেরাবাইট সমান ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
১ পিটাবাইট সমান ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।

৬৫.
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
  1. ক) থাইরোসিন
  2. খ) গ্লুকাগন
  3. গ) ইনসুলিন
  4. ঘ) এড্রিনালিন
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
ব্যাখ্যা

অগ্ন্যাশয়ের ভিতর 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' নামক এক ধরনের গ্রন্থি আছে যা থেকে ইনসুলিন নির্গত হয়।
ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৬.
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
  1. ক) ৯ ভাগ
  2. খ) ১৬ ভাগ
  3. গ) ১৯.৮ ভাগ
  4. ঘ) ২৫ ভাগ
সঠিক উত্তর:
ঘ) ২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ ভাগ
ব্যাখ্যা

পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়।
তবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি)

৬৭.
কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) বেলে মাটি
  2. খ) এঁটেল মাটি
  3. গ) দোআঁশ মাটি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) এঁটেল মাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) এঁটেল মাটি
ব্যাখ্যা

এঁটেল মাটির বৈশিষ্ট্য-
১. এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয় ।
২. এ মাটির কণা সবচেয়ে ছোট।
৩. এ মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি।

৬৮.
একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -
  1. ক) কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
  2. খ) পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
  3. গ) গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
  4. ঘ) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর:
ঘ) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
ব্যাখ্যা

একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
অক্সিজেনের আগুন জ্বালাতে সাহায্য করে। অক্সিজেনের অভাবে আগুন নিভে যায়।
উৎসঃ টেক্সট বুক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৯.
আদমসুরত বলা হয়-
  1. ক) কালপুরুষকে
  2. খ) সপ্তর্ষিমণ্ডলকে
  3. গ) ক্যাসিওপিয়াকে
  4. ঘ) সুরনদীকে
সঠিক উত্তর:
ক) কালপুরুষকে
উত্তর
সঠিক উত্তর:
ক) কালপুরুষকে
ব্যাখ্যা

কালপুরুষ বা অরিয়ন কে আদমসুরত বলা হয়।
এটা আসলে আকাশের কিছু তারার মানুষ আকৃতির বিন্যাস।
তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়।
উত্তর গোলার্ধে শরতের শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত এটি দেখা যায়।

৭০.
পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি-
  1. ক) কমে যাবে
  2. খ) বেড়ে যাবে
  3. গ) অপরিবির্তিত থাকবে
  4. ঘ) কোনোটিই ঠিক নয়
সঠিক উত্তর:
ক) কমে যাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) কমে যাবে
ব্যাখ্যা

কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
আমরা জানি, W = mg এখানে g = অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8।
এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে।
এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৭১.
কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) বঙ্গোপসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) পারস্য উপসাগর
  4. ঘ) আরব সাগর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
ব্যাখ্যা

কুয়েত একটি নগর রাষ্ট্র।
এটি পারস্য সাগরের তীরে অবস্থিত।
এর রাজধানী কুয়েত সিটি।

পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত।
এর আয়তন ২৫১০০০ বর্গ কিলোমিটার।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এই সাগরে অবস্থিত।
এর তীরে অবস্থিত দেশসমূহ হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৭২.
কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে-
  1. ক) শনিবার রাত ১২টা
  2. খ) শনিবার সন্ধা ৬টা
  3. গ) রবিবার দুপুর ২টা
  4. ঘ) রবিবার সন্ধা ৬টা
সঠিক উত্তর:
খ) শনিবার সন্ধা ৬টা
উত্তর
সঠিক উত্তর:
খ) শনিবার সন্ধা ৬টা
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
∴ ১৮০ ডিগ্রি = ১৮০ X ৪ = ৭২০ মিনিট = ১২ ঘন্টা।
কোন স্থান থেকে পশ্চিমে গেলে সময় কমবে আর পূর্বে গেলে সময় বাড়বে।
কোন স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন-
১) ১৮০ ডিগ্রি পশ্চিমে সময় হবে শনিবার সন্ধ্যা ৬ টা।
এবং ২) ১৮০ ডিগ্রি পূর্বে সময় হবে রবিবার সন্ধ্যা ৬ টা।

৭৩.
আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) লিবিয়া
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা

আজকের ইরান প্রাচীনকালের পারস্য নামে পরিচিত ছিল।
আরব মরুভূমির উত্তরে বিস্তীর্ণ উর্বর ভূমিতে এ সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৬০০ অব্দ পর্যন্ত।
আর্যরা এখানে এক উন্নত সভ্যতা গড়ে তোলে।
এ সভ্যতার লোকেরা সামরিক শক্তিতে খ্যাতিমান ছিল।
পারস্য সভ্যতার অপর নাম ছিল একমেলিড সভ্যতা।
সূত্রঃ ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।

৭৪.
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
  1. ক) চতুর্দশ
  2. খ) সপ্তদশ
  3. গ) অষ্টাদশ
  4. ঘ) ত্রয়োদশ
সঠিক উত্তর:
ক) চতুর্দশ
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুর্দশ
ব্যাখ্যা

ইবনে বতুতা ১৩০৪ খ্রি. মরক্কোয় জন্মগ্রহন করেন। ১৩৩৩ খ্রিষ্টাব্দে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে সিন্ধুর পাঞ্জাবে (ভারতবর্ষে) পৌঁছান।
১৩৪৬ খ্রিষ্টাব্দের ৯ জুলাই ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় আসেন।
তার বিখ্যাত গ্রন্থের নাম - ‘কিতাবুল রেহালা (সফরনামা)। তিনি বাংলার নামকরণ করেন ‘দোযখ-ই-পুর নিয়ামত’ বা প্রাচুর্যপূর্ণ নরক।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৭৫.
পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫২ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা

১৯৬৯-এর গণআন্দোলন ছিল পূর্ববাংলার ইতিহাসে বিভিন্ন আন্দোলনগুলোর মধ্যে একটি ভিন্ন চরিত্রের আন্দোলন এবং নিঃসন্দেহে পাকিস্তানের ২২ বছরের গণআন্দোলনসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ আন্দোলনের চেতনায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং শেষপর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে সক্ষম হয়েছিল।
'৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতির জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল এবং স্বাধীনতা অর্জনের পেছনে অনুপ্রেরণা যুগিয়েছিল।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন-
  1. ক) আকবর
  2. খ) শেরশাহ
  3. গ) মুহম্মদ বিন তোঘলক
  4. ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর:
খ) শেরশাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) শেরশাহ
ব্যাখ্যা

শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের মৃত্যুর পর শের শাহ বিহারের শাসন করেন।
১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।
শের শাহের আমলের কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি ‘দাম’ নামক মুদ্রার প্রচলন করেন।
- সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা তিনি।
- পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন শের শাহ।
[সূত্র- বাংলাপিডিয়া]

৭৭.
পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫৪ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৪ সালে
ব্যাখ্যা

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বংলার চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই জোটের প্রতীক ছিল নৌকা।
নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে সরকার গঠন করে। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মনোনীত হন এ কে ফজলুল হক। ব্যর্থতার অজুহাত তুলে ৩০ মে ১৯৫৪ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে কেন্দ্রের শাসন জারি করে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মেয়াদ ছিল ৫৬ দিন।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৭৮.
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৪ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৪ সালে
ব্যাখ্যা

১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।

৭৯.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৮২১ সালে
  2. খ) ১৮৭০ সালে
  3. গ) ১৯১০ সালে
  4. ঘ) ১৯২১ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯২১ সালে
ব্যাখ্যা

১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টগ।
২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

৮০.
কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-
  1. ক) বাঁশ
  2. খ) আখের ছোবড়া
  3. গ) পাটকাঠি
  4. ঘ) ধানের খড়
সঠিক উত্তর:
ক) বাঁশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাঁশ
ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার অধীনে দেশে একটিমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজকল চালু রয়েছে।
এটি হলো রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল।
কাঁচামাল হিসেবে এতে বাঁশ ব্যবহার করা হয়।
সূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।