পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ১৪ পার্ট-১) বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন, iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন। পার্ট-২) English Literature Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] পার্ট-৩) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: কম্পিউটার: ১. কম্পিউটারের ইতিহাস ও বিবর্তন। ২. কম্পিউটারের প্রকারভেদ ও এমবেডেড (Ambeded) কম্পিউটার। ৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম: কম্পিউটার সিস্টেম সম্পর্কে ধারণা ব্যবহার, মাদারবোর্ড ইত্যাদি। ৪. কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভাইরাস ও এন্টিভাইরাস ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
পাকিস্তানের মোট জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলা ও উর্দু ছিল যথাক্রমে -
  1. ৩০.২৭% ও ৫৬.৪০%
  2. ৩.২৭% ও ৫৬.৪০%
  3. ৫৬.৪০% ও ৩০.২৭%
  4. ৫৬.৪০% ও ৩.২৭%
ব্যাখ্যা
- পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০% মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল।
- জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের প্রতি আর্থ-সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য এ অঞ্চলের জনমনে প্রবল অসন্তোষের সৃষ্টি করে।
- ফলে শুরু থেকেই স্বাধিকারের প্রশ্নে এই অঞ্চলের জনগণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়।
- ১৯৪৮ সালে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে উর্দু ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়।
- প্রথমেই প্রতিবাদ মুখর হলো বাঙালি বুদ্ধিজীবী সমাজ।
- তারা এই অন্যায় বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পৃথিবীতে ভাষার জন্য প্রথম শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে।
- রক্তের বিনিময়ে পূর্ববাংলা অর্জন করে ভাষার অধিকার।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান হয় কখন?
  1. দেশভাগের সময়
  2. পাকিস্তানের প্রথম সংবিধানে
  3. পাকিস্তানের দ্বিতীয় সংবিধানে
  4. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে
ব্যাখ্যা
- পাকিস্তান রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর বিভিন্ন পর্যায় হতে দ্রুত সংবিধান রচনার দাবি উত্থাপিত হয়।
- বিশেষ করে পূর্ব বাংলার পক্ষ থেকে সংবিধান প্রণয়নের জোড়ালো দাবি ওঠে।
- এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান ঘোষণা করা হয়।
- এটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থার সংবিধান।
- এ সংবিধানের মাধ্যমে 'পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র' নাম ধারণ করে।
- পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে এক ইউনিট গঠন করা হয় এবং নামকরণ করা হয় পশ্চিম পাকিস্তান।
- পাকিস্তানের প্রথম সংবিধান এর মাধ্যমে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান।
- সংবিধানে সকল বিষয়ে সংখ্যাসাম্য নীতি স্বীকৃতি হয়।
- বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়।
- তবে এই সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলাকে কার্যত পশ্চিম পাকিস্তানের একটি উপনিবেশ হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়।
- পূর্ব বাংলার সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতি অনুধাবন করে প্রতিবাদে সোচ্চার হন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয় কবে?
  1. ১৯৫৩ সালের ৪ নভেম্বর
  2. ১৯৫৪ সালের ৪ নভেম্বর
  3. ১৯৫৩ সালের ১৪ নভেম্বর
  4. ১৯৫৪ সালের ১৪ নভেম্বর
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট গঠন: 
- ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল সবচেয়ে পুরাতন ও বড় রাজনৈতিক দল।
- বিভিন্ন দলের রাজনীতিবিদগণ বুঝতে পারেন ক্ষমতাসীন সরকারী দল মুসলিম লীগের সাথে নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে।
 ১৯৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 'আওয়ামী মুসলিম লীগ' নামে একটি বৃহৎ রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়।
- নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নেয়।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- দলগুলো ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কয়টি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট গঠন: 
- নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নেয়।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- দলগুলো ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন কবে?
  1. ১৯৪৮ সালের ২৩ অক্টোবর
  2. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
  3. ১৯৪৯ সালের ২৩ ফেব্রুয়ারি
  4. ১৯৪৯ সালের ২৩ অক্টোবর
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এক অধিবেশনে নিম্নপর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণের প্রস্তাব গ্রহণ করে।
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
- কিন্তু মুসলিম লীগের সদস্যদের ভোটে তা অগ্রাহ্য হয়।
- এই সংবাদ ঢাকায় পৌছুলে এদেশের ছাত্র ও শিক্ষিত সমাজ প্রতিবাদমুখর হয়ে পড়ে।
- তারা বুঝতে পারে মাতৃভাষার মর্যাদা রাখতে হলে ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজন।
- ২৬ ও ২৯ ফেব্রুয়ারি ঢাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।
- ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে।
- এ পরিষদের আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা বেসামরিক শাসন অবসানের উদ্যোগ নেন?
  1. যুক্তফ্রন্টের মন্ত্রীসভা গঠন
  2. কেন্দ্রীয় মন্ত্রীসভায় সোহরাওয়ার্দী স্থান পাওয়া
  3. ডেপুটি স্পীকার শাহেদ আলীর মৃত্যু
  4. জুটমিলে শ্রমিক মৃত্যুর ঘটনা
ব্যাখ্যা
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার অগণতান্ত্রিক কার্যকলাপ: 
- গোলাম মুহাম্মদের পদত্যাগের পর ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন।
- তাঁর অগণতান্ত্রিক আচরণ ও হস্তক্ষেপের ফলে ১৯৫৬-৫৮ সালের মধ্যে কেন্দ্রে তিনটি মন্ত্রিসভার পতন ঘটে।
- এই সময় পূর্ব পাকিস্তানেও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।
- পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্যদের মধ্যে গোলযোগে পরিষদ কক্ষেই ডেপুটি স্পীকার শাহেদ আলী আহত হন এবং পরদিন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা বেসামরিক শাসন অবসানের উদ্যোগ নেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
১৯৫২ সালের ৩১ জানুয়ারি কার সভাপতিত্বে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
  1. আবদুল মতিন
  2. মওলানা ভাসানী
  3. শামসুল আলম
  4. আবুল কাশেম
ব্যাখ্যা
একুশে ফেব্রুয়ারির চূড়ান্ত আন্দোলন: 
- কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকা সফরে আসেন।
- ২৭ জানুয়ারি পল্টন ময়দানের জনসভায় তিনিও জিন্নাহর মতো ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।'
- এর প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়ে যায়। এবার প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র জনতা।
- ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০ জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘট আহ্বান করে।
- সংগ্রাম পরিষদের আহ্বানে ৪ ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়।
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়
- কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন কে?
  1. ইস্কান্দার মির্জা
  2. মালিক ফিরোজ খান
  3. আইয়ুব খান
  4. লিয়াকত আলী খান
ব্যাখ্যা
সামরিক শাসন জারি:
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসন ব্যবস্থায় একধরনের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়।
- ১৯৫৬ সালের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
- ১৯৫৮ সালের ৭অক্টোবর ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন।
- সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন।
- সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হয়।
- সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়।
- মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
- প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্র বিরোধী উপরিউক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
- উচ্চবিলাসী আইয়ুব খান ২৭ অক্টোবর ২১ দিনের মাথায় ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
শফিউর রহমান কবে শহীদ হন?
  1. ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি
  2. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
  3. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি
  4. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
- মাতৃভাষার দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন- আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার এবং আহত হন কয়েকজন ছাত্রীসহ অনেকে।
- সে সময়ে গণপরিষদের অধিবেশন চলছিল।
- গুলির খবর পেয়ে আবদুর রশীদ তর্কবাগীশসহ আইন পরিষদের কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন।
- ২১ ফেব্রুয়ারির ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়ে।
- ২২ ফেব্রুয়ারি ছাত্র-জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করে।
- আবারও মিছিলের ওপর পুলিশ ও মিলিটারি লাঠি, গুলি ও বেয়োনেট ব্যবহার করে।
- ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি শফিউর রহমানসহ আরও কয়েকজন শহীদ হন।
- যে স্থানে ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছিল সেই স্থানে ছাত্ররা সারারাত জেগে ২৩ ফেব্রুয়ারিতে একটি শহীদ মিনার নির্মাণ করে।
- পুলিশ শহীদ মিনারটি ভেঙ্গে দেয়।
- ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা শহরে ২৩ ফেব্রুয়ারি হরতাল পালিত হয়।
- ২৩ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডে একজন কিশোর নিহত হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
ভাষা আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত হয়-
  1. বাংলা একাডেমি
  2. বাংলা সাহিত্য সমাজ
  3. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. ভাষা আন্দোলন মঞ্চ
ব্যাখ্যা
বাংলা একাডেমির প্রতিষ্ঠা:
- ভাষা আন্দোলনের ফলে ১৯৫৫-তে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত (বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের উদ্দেশ্যে) হয়।
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
- মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমির প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাপিডিয়া।
১১.
১৯৫৪ সালের মে মাসে যুক্তফ্রন্টের কয় সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়?
  1. ৪ সদস্য
  2. ১০ সদস্য
  3. ১৪ সদস্য
  4. ২০ সদস্য
ব্যাখ্যা
মন্ত্রিসভা গঠন: 
- ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট সরকার গঠন করে।
- যুক্তফ্রন্টের অন্যতম নেতা সোহরাওয়ার্দী কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- ১৯৫৪ সালের মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা বিভাগের দায়িত্ব লাভ করেন।
- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা এবং বর্ধমান হাউজকে বাংলা একাডেমি করার প্রস্তাবসমূহ অনুমোদন করেন।
- কেন্দ্রীয় সরকার এতে ক্ষুব্ধ হয়ে ওঠে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
ভাষা আন্দোলনের ফলে কোনটি ঘটে?
  1. বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ
  2. ধর্মীয় মৌলবাদের উত্থান
  3. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ
  4. পাকিস্তান রাষ্ট্রের পতন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ: 
- ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত গণআন্দোলন।
- এটি শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠে নি।
- ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে
- অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায় হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠাকে বাঙালিরা বেছে নেয়।
- এই বাঙালি জাতীয়তাবাদী চেতনাই ষাটের দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনে প্রেরণা জোগায়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট কতটি দল অংশগ্রহণ করে?
  1. ৪টি দল
  2. ৮টি দল
  3. ১২টি দল
  4. ১৬টি দল
ব্যাখ্যা
১৯৫৪ সালের নির্বাচন:
- ১৯৫৪ সালের নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যালট বাক্সে ব্যবহারের জন্য সরকার চূড়ান্তরূপে মোট ২৪টি প্রতীক নির্দিষ্ট করেন।
- নির্বাচনে মুসলিম লীগ 'হারিকেন' প্রতীক এবং যুক্তফ্রন্ট 'নৌকা' প্রতীক গ্রহণ করে।
- ভোটগ্রহণ ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- নির্বাচন কমিশনার ছিলেন মো. আজফার।
- ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
- মুসলমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মুসলিম লীগ, পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, যুবলীগ, গণতন্ত্রী দল, খেলাফতে রব্বানী পার্টি প্রভৃতি।
- অমুসলমান আসনে অংশগ্রহণ করে পাকিস্তান জাতীয় কংগ্রেস, তফশিলি ফেডারেশন, গণসমিতি, অভয় আশ্রম (কুমিল্লা), পূর্ব পাকিস্তান সমাজতন্ত্রী দল প্রভৃতি।
- কমিউনিস্ট পার্টির মুসলমান সদস্যগণ মুসলমান আসনে এবং হিন্দু সদস্যগণ হিন্দু আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
- মুসলমান আসনে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি এবং নেজামে ইসলামী 'যুক্তফ্রন্ট' গঠন করে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে।
- হিন্দু আসনে গণসমিতি, অভয় আশ্রম ও পূর্ব পাকিস্তান সমাজতান্ত্রিক দল 'সংখ্যালঘু যুক্তফ্রন্ট' গঠন করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বর্তমান শহীদ মিনারের নকশা ও পরিকল্পনা কার?
  1. হামিদুর রহমান
  2. আবুল হাশিম
  3. ডা. সাঈদ হায়দার
  4. নিতুন কুন্ডু
ব্যাখ্যা
শহীদ মিনার: 
- বর্তমান শহীদ মিনারের নকশা ও পরিকল্পনা শিল্পী হামিদুর রহমানের। 

- ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারিতে একটি শহীদ মিনার নির্মাণ করে।
- পুলিশ শহীদ মিনারটি ভেঙ্গে দেয়।
- ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা শহরে ২৩ ফেব্রুয়ারি হরতাল পালিত হয়।
- ২৩ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডে একজন কিশোর নিহত হয়।
- ২৪ ফেব্রুয়ারি ঢাকায় হরতাল পালিত হয়।
- ডা. সাঈদ হায়দারের নকশা অনুসারে রাতে মেডিকেল কলেজের গেইটের সামনে শহীদ মিনার নির্মাণ করা হয় এবং ২৪ ফেব্রুয়ারি তা উদ্বোধন করা হয়।
- ১৯৬৩ সালে অস্থায়ী শহীদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙ্গে দেয়।
- ১৯৭২ সালে পূর্বের নকশা অনুযায়ী বর্তমান শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
যুক্তফ্রন্টের দ্বিতীয় দফা ছিল কী ছিল?
  1. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  2. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ
  3. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা
  4. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের দফা:
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
দফাগুলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্‌বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসা জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শহিদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
Identify the correct sentence:
  1. Each of the houses in this neighborhood have a beautiful garden.
  2. Each of the houses in this neighborhood has a beautiful garden.
  3. Each of the house in this neighborhood has a beautiful garden.
  4. Each of the house in this neighborhood have a beautiful garden.
ব্যাখ্যা
• Correct sentence: খ) Each of the houses in this neighborhood has a beautiful garden.
- Bangla Meaning: এই এলাকার প্রতিটি বাড়িতে একটি সুন্দর বাগান আছে।

• One of, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Each দ্বারা প্রত্যেকটিকে আলাদাভাবে বুঝানো হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• Structure: Each of + plural noun + singular verb.

• More Example:
- Each of the students is prepared.
- Each of the players on the team wears a numbered jersey.
১৭.
The chairman held an impromptu press conference.
Here, the underlined word means-
  1. Deliberately
  2. Rehearsed
  3. Forceful
  4. Improvised
ব্যাখ্যা
• The chairman held an impromptu press conference.
- Here, the underlined word means- ঘ) Improvised.

• Impromptu (adjective, noun)
- English Meaning: made, done, or formed on or as if on the spur of the moment: improvised.
- Bangla Meaning: প্রত্যুৎপন্ন; তাৎক্ষণিক; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি।

• Given options:
ক) Deliberately - উদ্দেশ্যপ্রণোদিতভাবে; সুচিন্তিতভাবে; অত্যন্ত সতর্কতার সঙ্গে।
খ) Rehearsed - পরীক্ষামূলক উপস্থাপনা; মহড়া।
গ) Forceful - (ব্যক্তি, তার চরিত্র, যুক্তি ইত্যাদি) বলিষ্ঠ; তেজস্বী; শক্তিমান; প্রবল; জবরদস্ত ওজস্বী।
ঘ) Improvised - সহসা কৃত; তাৎক্ষণিকভাবে উদ্ভাবন/প্রস্তুত কৃত।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, impromptu means- ঘ) Improvised.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৮.
Choose the sentence that misuses the determiner:
  1. There is little hope of recovery.
  2. He has plenty of time to finish the task.
  3. She gave me many advices during the meeting.
  4. We have several alternatives to consider.
ব্যাখ্যা
• The sentence is: গ) She gave me much advices during the meeting.

- এই বাক্যটিতে determiner এর misuse করা হয়েছে, কারণ many advices না হয়ে much advice হলে সঠিক হতো।
- "advice" একটি uncountable noun, তাই এর plural হয় না এবং এর পূর্বে determiner হিসেবে many নয় much বসে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) There is little hope of recovery.
- "Little hope" সঠিক কারণ, determiner হিসেবে "Little" uncountable noun এর সাথে ব্যবহৃত হয়।

খ) He has plenty of time to finish the task.
- "Plenty of time" সঠিক কারণ, determiner হিসেবে "Plenty of" countable এবং uncountable noun এর পূর্বে ব্যবহৃত হয়।

ঘ) We have several alternatives to consider.
- "Several alternatives" সঠিক কারণ, determiner হিসেবে "Several" plural countable এর সাথে ব্যবহৃত হয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৯.
Which of the following is a correct sentence?
  1. She was not compensated of the damage done to her car.
  2. She was not compensated for the damage done to her car.
  3. She was not compensated to the damage done to her car.
  4. She was not compensated with the damage done to her car.
ব্যাখ্যা
• The correct sentence is: খ) She was not compensated for the damage done to her car.

• Compensate for something
- English Meaning: to pay someone money in exchange for something that has been lost or damaged, or for some problem.
- Bangla Meaning: ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া।

- অর্থাৎ, কোনো কিছুর ক্ষতিপূরণ/খেসারত দেওয়া অর্থে Compensate এর সাথে for ব্যবহৃত হয়।

• More examples:
- The fund is designed to compensate people for loss of income.
- Victims of the crash will be compensated for their injuries.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২০.
Choose the correct sentence:
  1. She left the office before the rain had started.
  2. She had left the office before the rain started.
  3. She had left the office before the rain had started.
  4. She leave the office before the rain starts.
ব্যাখ্যা
• Correct sentence: খ) She had left the office before the rain started.

• Before যুক্ত বাক্যের গঠন:
- অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
- Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্যে Past Perfect Tense হয়।
- Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense হবে।

- নিয়মানুযায়ী, অপশন খ) তে 'before; এর পূর্বে Past Perfect (She had left the office) এবং 'before' এর পরে Past Indefinite (the rain started) ব্যবহৃত হয়েছে।
- তাই, সঠিক বাক্যটি হলো- খ) She had left the office before the rain started.

• আবার, Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
- Example: I shall have done the sum before he comes.

- নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২১.
What is the synonym of 'Menace'?
  1. Auspicious
  2. Sanctuary
  3. Danger
  4. Misguide
ব্যাখ্যা
• The synonym of 'Menace' is - গ) Danger.

• Menace (noun, verb)
- English Meaning: one that represents a threat: danger; to make a show of intention to harm.
- Bengali Meaning: বিপদ; হুমকি; ভীতিপ্রদর্শন; ভীতিপ্রদর্শন করা; হুমকি দেওয়া।

• Given options:
ক) Auspicious - শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক।
খ) Sanctuary - পবিত্র স্থান, বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা; পুণ্যস্থান; আশ্রয়স্থল; শরণস্থল; অভয়ারণ্য।
গ) Danger - বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
ঘ) Misguide - ভুল বা বিভ্রান্তিকর তথ্য বা নির্দেশ দেওয়া; ভুলপথে চালিত করা; বিভ্রান্ত করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Menace' is - গ) Danger.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
Select the correct sentence:
  1. The manager together with the staffs were been discussing the project details.
  2. The manager together with the staff were discussing the project details.
  3. The manager together with the staff have been discussing the project details.
  4. The manager together with the staff was discussing the project details.
ব্যাখ্যা
• Correct sentence: ঘ) The manager together with the staff was discussing the project details.

• Subject-Verb agreement অনুযায়ী,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

-যেমন: The manager together with the staff was discussing the project details.
- এখানে প্রথম subject 'The manager' হলো singular, তাই verb হিসেবে was ব্যবহার করা হয়েছে।

- নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।
২৩.
What does the word 'Paramount' mean?
  1. Lacking in significance
  2. Superior to all others
  3. Not well known
  4. Extremely showy
ব্যাখ্যা
• The word 'Paramount' means - খ) Superior to all others.

• Paramount (adjective, noun)
- English Meaning: More important than anything else; superior to all others: supreme.
- Bangla Meaning: সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর; অন্যতম প্রধান।

• Ex. Sentence: Unemployment was the paramount issue in the election.
- Bangla Meaning: নির্বাচনে বেকারত্ব ছিল প্রধান ইস্যু।

• Other options:
ক) Lacking in significance - অর্থহীন।
গ) Not well known - অপরিচিত।
ঘ) Extremely showy - অতি আড়ম্বরপূর্ণ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
Choose the correct sentence from the given options.
  1. Technology is not a panacea against all our problems.
  2. Technology is not a panacea to all our problems.
  3. Technology is not a panacea for all our problems.
  4. Technology is not a panacea of all our problems.
ব্যাখ্যা
• Correct sentence: Technology is not a panacea for all our problems.
- Bangla meaning: প্রযুক্তি আমাদের সব সমস্যা সমাধানের একমাত্র উপায় নয়।

• Panacea for (something)
- English Meaning: Something that will solve all problems or cure all illnesses.
- Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

• সব সমস্যা সমাধানের উপায় বা সমস্ত রোগ নিরাময়ের উপায় বোঝাতে Panacea -এর সাথে appropriate preposition হিসেবে for বসে।

• More example:
1. Books are not meant to be a panacea for an illness or loss.
2. Despite these clear advantages, e-invoicing is not a universal panacea for late payments.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৫.
Choose an antonym of 'Quiescent'.
  1. Engaged
  2. Dormant
  3. Nascent
  4. Adverse
ব্যাখ্যা
• An antonym of 'Quiescent' is - ক) Engaged.

• Quiescent (adjective)
- English Meaning: marked by inactivity or repose : tranquilly at rest.
- Bangla Meaning: শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়।

• Given options:
ক) Engaged - ব্যস্ত থাকা; কোনো কাজে জড়িত থাকা।
খ) Dormant - সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়।
গ) Nascent - (আনুষ্ঠানিক) জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
ঘ) Adverse - প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।

• সুতরাং, option বিশ্লেষণ করে দেখা যায় যে, An antonym of 'Quiescent' is - ক) Engaged.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Pick out the grammatically correct sentence from the following:
  1. We thought that she would get the job.
  2. We thought that she will get the job.
  3. We thought that she is getting the job.
  4. We thought that she gets the job.
ব্যাখ্যা
• Correct sentence: We thought that she would get the job.

• Sequence of tense অনুযায়ী,
- Principal clause -এর verb টি past tense -এ থাকলে sub-ordinate clause -এর verb টিও past tense -এ হবে।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।
- যেমন: We thought that she would get the job.
- এখানে Principal clause - 'We thought' past tense -এ আছে তাই that যুক্ত sub-ordinate clause -এর verb টিও past tense -এ হবে।
- অর্থাৎ, 'would' হবে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- We thought that she would get the job.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৭.
Choose the sentence with the correct determiner:
  1. There are much stars in the sky.
  2. He has less pencils than I.
  3. That car belongs to my uncle.
  4. They have a lots of money.
ব্যাখ্যা
• Correct Determiner Use in: গ) That car belongs to my uncle. (ওই গাড়িটি আমার চাচার।)

- "That" -এর ব্যবহার:
- Singular countable noun/uncountable noun -এর পূর্বে determiner হিসেবে ব্যবহৃত হয়।
- "That" is a demonstrative determiner correctly modifying "car" (specificity).
- আবার "My" possessive determiner হিসেবে noun -এর পূর্বে ব্যবহৃত হয়।

• অন্যদিকে,
ক) There are much stars in the sky.
- "Much stars" -এর ব্যবহার ভুল, 'stars' হলো countable noun, তাই এর পূর্বে countable determiner হিসেবে "many" বসবে।

খ) He has less pencils than I.
- "Less pencils" -এর ব্যবহার ভুল, 'pencils' হলো countable noun, তাই এর পূর্বে countable determiner হিসেবে "fewer" বসবে।

ঘ) They have a lots of money.
- "A lot of money" অথবা "lots of money" হবে। কারণ countable noun/uncountable noun -এর পূর্বে determiner হিসেবে a lot of, lots of ব্যবহৃত হয়।
- (no article before "lots").
২৮.
Which of the following is a correct sentence?
  1. The manager was amenable with changing the schedule.
  2. The manager was amenable about changing the schedule.
  3. The manager was amenable from changing the schedule.
  4. The manager was amenable to changing the schedule.
ব্যাখ্যা
• Correct sentence: The manager was amenable to changing the schedule.

• Amenable to (something)
- English Meaning: Having or showing willingness to agree or to accept something that is wanted or asked for.
- Bangla Meaning: (ব্যক্তি) সংবেদনশীল, চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন, বাধ্য, অনুগত; (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য।

• More examples:
- But that does not mean Russia is more amenable to a deal.
- The case is not amenable to ordinary rules.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৯.
The synonym of 'Obliterate'-
  1. Obdurate
  2. Fabricate
  3. Destroy
  4. Renovate
ব্যাখ্যা
• The synonym of 'Obliterate'- গ) Destroy.

• Obliterate (verb)
- English Meaning: to remove from existence: destroy utterly all trace, indication, or significance of.
- Bangla Meaning: মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; ধ্বংস করা।

• Given Options:
ক) Obdurate - (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
খ) Fabricate - নির্মাণ করা; (অংশ) জোড়া লাগানো; মিথ্যা কিছু উদ্ভাবন বা রচনা করা; (দলিলাদি) জাল করা।
গ) Destroy - ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা
ঘ) Renovate - প্রাচীন ভবন, তৈলচিত্র ইত্যাদি ভালো বা মজবুত অবস্থায় ফিরিয়ে আনা; জীর্ণসংস্কার/নবায়ন করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, The synonym of 'Obliterate'- গ) Destroy.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
Identify the correct sentence:
  1. If he studied harder, he would pass the exam.
  2. If he had studied harder, he would pass the exam.
  3. If he studied harder, he would have passed the exam.
  4. If he studies harder, he would pass the exam.
ব্যাখ্যা
• Correct sentence: If he studied harder, he would pass the exam.
- Bangla Meaning: যদি সে আরও ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হত।

• প্রশ্নটি মূলত conditional sentence-এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- একটি conditional sentence-এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত,
2. Consequence বা ফলাফল।

• Second Conditional-এর নিয়মানুযায়ী:
- শর্তযুক্ত অংশে If + past indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause টিতে subject-এর পরে would/could/might + verb-এর base form বসে।

• Structure: If + verb -এর past form + subject + would/could/might + verb -এর base form + extension.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) If he had studied harder, he would pass the exam.
- শর্তযুক্ত অংশে Third Conditional আছে, তাই পরের অংশে would have passed হবে (verb -এর past participle).

গ) If he studied harder, he would have passed the exam.
- শর্তযুক্ত অংশে Second Conditional আছে, তাই পরের অংশে- would pass হবে।

ঘ) If he studies harder, he would pass the exam.
- শর্তযুক্ত অংশে First Conditional আছে, তাই পরের অংশে- will pass হবে (Future indefinite).
৩১.
The opposite of 'Negate'-
  1. Abate
  2. Unruly
  3. Invalidate
  4. Establish
ব্যাখ্যা
• The opposite of 'Negate'- ঘ) Establish.

• Negate (Verb)
- English Meaning: To deny the existence or truth of; make ineffective; nullify.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অস্বীকার/অপলাপ করা; রদ/বাতিল করা।

• Synonyms: Deny (অস্বীকার করা), Invalidate (অকার্যকর/নিষ্প্রভাব করা), Cancel (বাতিল/রদ করা)., Disown (বর্জন করা, বাতিল করা) Gainsay (প্রতিবাদ করা)।
• Antonyms: Confirm (সমর্থন ও অনুমোদন করা), Support (সমর্থন করা), Validate (বৈধ করা), Affirm (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা), Enact (আইন করা)। 

• Other options:
- Abate - প্রশমিত হওয়া বা করা; বাতিল করা; শেষ/লোপ করা।
- Unruly - উচ্ছৃঙ্খল; দুরন্ত; অবাধ্য; দুর্দান্ত; দুর্দম্য।
- Establish - স্থাপন করা; প্রতিষ্ঠা করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The opposite of 'Negate'- ঘ) Establish.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Determine the correct sentence:
  1. The committee reviewed it's decision after the protest.
  2. The committee reviewed its decision after the protest.
  3. The committee reviewed their decision after the protest.
  4. The committee reviewed theirs decision after the protest.
ব্যাখ্যা
• Correct sentence: The committee reviewed its decision after the protest.
- Bangla meaning: কমিটি প্রতিবাদের পর তার সিদ্ধান্ত পর্যালোচনা করেছিল।

• এখানে committee হলো collective noun, আর collective noun গুলো প্রাণিবাচক হলেও এগুলো neuter gender হয়।
- তাই এদের pronoun টিও singular অর্থাৎ, it, its (possessive) হয়।
- it -এর possessive হলো its, it's নয়। 
- "It's" = Contraction of "it is" or "it has" (যেমন: It's raining).

- অন্যদিকে,  Collective noun -এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে অর্থাৎ, প্রত্যেককে আলাদাভাবে বোঝালে তখন এটি plural হিসেবে use হয় এবং এর possessive টি theirs হয়।

• Note: প্রাণহীন noun গুলোকে neuter gender বলে। তবে প্রাণ থাকা সত্বেও young children (child, baby) এবং lower animals (dog, cat, bird etc.) গুলোকে neuter gender বলে গণ্য করা হয়।
- তাই এদের possessive হিসেবে singular pronoun (it, its) ব্যবহৃত হয়।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩৩.
Choose the correct sentence:
  1. Two-thirds of the student prefer online classes.
  2. Two-thirds of the student prefers online classes.
  3. Two-thirds of the students prefers online classes.
  4. Two-thirds of the students prefer online classes.
ব্যাখ্যা
• Correct Sentence: Two-thirds of the students prefer online classes.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় (অর্থাৎ, পরিমাণ বোঝায়) তাহলে verb singular হবে।
- Subject যদি 'plural' হয় (অর্থাৎ,সংখ্যা বোঝায়) তাহলে verb plural হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Two-thirds of the student prefer online classes.
- student দ্বারা সংখ্যা বোঝায় তাই "student নয় "students" হবে।

খ) Two-thirds of the student prefers online classes.
- student দ্বারা সংখ্যা বোঝায় তাই "student নয় "students" হবে।

গ) Two-thirds of the students prefers online classes.
- Subject 'students' হলো plural, তাই verb ও plural হবে, অর্থাৎ "prefer" হবে, "prefers" নয়।
৩৪.
মাদারবোর্ড কী?
  1. কম্পিউটারের মনিটর
  2. প্রসেসর সংযোগের জন্য ব্যবহৃত কেবল
  3. র‍্যামের জন্য আলাদা বোর্ড
  4. কম্পিউটারের ভিতরে থাকা সার্কিট বোর্ড
ব্যাখ্যা
মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার

- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
  • CPU (Central Processing Unit),
  • RAM (Random Access Memory),
  • Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
৩৫.
এমবেডেড কম্পিউটারের মূল অংশ কোনটি?
  1. হার্ডডিস্ক
  2. প্রিন্টার
  3. মাইক্রোপ্রসেসর
  4. ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটারের মূল অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবল সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্ করে থাকে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
৩৬.
MARK-1 কী ধরনের কম্পিউটার?
  1. ইলেকট্রনিক
  2. ইলেক্ট্রোমেকানিক্যাল
  3. ডিজিটাল
  4. এনালগ
ব্যাখ্যা
MARK-1 একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

- ENIAC হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
৩৭.
কোনটি ডাটাবেস প্যাকেজ প্রোগ্রাম?
  1. MS-Word
  2. Lotus 1-2-3
  3. Oracle
  4. Word Perfect
ব্যাখ্যা
Oracle একটি ডাটাবেস প্যাকেজ প্রোগ্রাম।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : WordStar, Word Perfect, MS Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
কম্পিউটার ভাইরাসের নামকরণ কে করেন?
  1. চার্লস ব্যাবেজ
  2. এলান টুরিং
  3. ফ্রেড কোহেন
  4. বিল গেটস
ব্যাখ্যা
ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

• বাকি অপশনগুলো:
- চার্লস ব্যাবেজ - আধুনিক কম্পিউটারের জনক।
- এলান টুরিং - টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে বিবেচনা করা হয়।
- বিল গেটস - মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
কোন প্রজন্মে IC - (Integrated Circuit) এর ব্যবহার শুরু হয়?
  1. দ্বিতীয়
  2. প্রথম
  3. পঞ্চম
  4. তৃতীয়
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্মে IC - (Integrated Circuit) এর ব্যবহার শুরু হয়।

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম/জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার কোনটি?
  1. IBM-AS/400
  2. IBM Amdah 1580
  3. Apollo Guidance
  4. CYBER 205
ব্যাখ্যা
Apollo Guidance হচ্ছে বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

বাকি অপশনগুলো:
- CYBER 205 একটি অতিবৃহৎ কম্পিউটার,
- IBM Amdah 1580 একটি বৃহৎ কম্পিউটার,
- IBM-AS/400 একটি ছোট কম্পিউটার।

উৎস: ব্রিটানিকা।
৪১.
কোনটি কম্পিউটার ভাইরাসের উদাহরণ?
  1. ট্রোজান হর্স
  2. পান্ডা
  3. অ্যাভাস্ট
  4. এভিজি
ব্যাখ্যা
ট্রোজান হর্স একটি কম্পিউটার ভাইরাস। 

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
নিচের কোনটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম?
  1. Informix
  2. dBase
  3. Access
  4. Quattro Pro
ব্যাখ্যা
Quattro Pro একটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।