পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা - ২০ মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language): ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ৩. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. মৃগ
  2. কুরঙ্গ
  3. করেণু
  4. সুনয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?

সমাধান:
'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, করেণু, কুনকি।

অর্থাৎ, করেণু ভিন্ন অর্থ প্রকাশ করে।
.
'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?
  1. শাপে বর
  2. দা-কুমড়া
  3. দুধের মাছি
  4. আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
প্রশ্ন: 'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?

সমাধান:
• বসন্তের কোকিল বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
• দুধের মাছি বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
তাই,
'দুধের মাছি' বাগ্‌ধারাটির সমার্থক বাগ্‌ধারা 'দুধের মাছি'।

অন্যদিকে,
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা।
.
১ নং গিয়ারটি ডান দিকে ঘুরলে ৫ নং গিয়ারটি ঘুরবে-
  1. বাম দিকে
  2. ডান দিকে
  3. প্রতি ঘূর্ণনে দিক পরিবর্তন করবে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নং গিয়ারটি ডান দিকে ঘুরলে ৫ নং গিয়ারটি ঘুরবে-


সমাধান:
১ নং গিয়ারটি ডান দিকে ঘুরলে
- ২ নং গিয়ারটি বাম দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ডান দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি বাম দিকে ঘুরবে।
- ৫ নং গিয়ারটি ডান দিকে ঘুরবে।
.
অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
  1. তাহার অপরিসীম আনন্দ হইল।
  2. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
  3. পরোপকার মানুষত্বের পরিচায়ক।
  4. রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
ব্যাখ্যা
প্রশ্ন: অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।

সমাধান:
অশুদ্ধ - পরোপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ - পরােপকার মনুষ্যত্বের পরিচায়ক।
.
যদি যোগ দিয়ে ×, বিয়োগ দিয়ে ÷, গুণ দিয়ে -, ভাগ দিয়ে + বোঝায়, তাহলে
12 + 4 × 2 - 8 ÷ 4 = কত?
  1. 47.25
  2. 53.50
  3. 51.75
  4. 55.25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি যোগ দিয়ে ×, বিয়োগ দিয়ে ÷, গুণ দিয়ে -, ভাগ দিয়ে + বোঝায়, তাহলে
12 + 4 × 2 - 8 ÷ 4 = কত?

সমাধান:
12 + 4 × 2 - 8 ÷ 4
= 12 × 4 - 2 ÷ 8 + 4
= 48 - 2 ÷ 8 + 4
= 48 - 0.25 + 4
= 47.75 + 4
= 51.75
.
এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি-
  1. সহযাত্রী
  2. অতীন্দ্রিয়
  3. বন্ধুর
  4. অজাতশত্রু
ব্যাখ্যা
প্রশ্ন: এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি-

সমাধান:
এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি তাকে এক কথায় বলে - অজাতশত্রু।

অন্যদিকে,
একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী।
চক্ষু কর্ণ প্রভৃতি দ্বারা যা জানতে পারা যায় না- অতীন্দ্রিয়।
কোথাও নত কোথাও উন্নত - বন্ধুর।
.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. বিস্ময়চিহ্ন
  2. প্রশ্নচিহ্ন
  3. কমা
  4. দুই দাঁড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

সমাধান:
• ‘কমা’ প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

• বাক্যে অবস্থান বিবেচনায় বিরাম চিহ্নকে ২ প্রকার। যথা:
• বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
১. কমা
২. সেমিকোলন
৩. ড্যাস
৪. হাইফেন ইত্যাদি।

• বাক্যের শেষে বসে ৪টি প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
.
৬, ৫, ৩৬, ১৫, ২১৬, ৪৫, ?, ১৩৫
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৮৮
  2. ৩২৮
  3. ৬৭২
  4. ১২৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৫, ৩৬, ১৫, ২১৬, ৪৫, ?, ১৩৫
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৪ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬

দ্বিতীয় অনুক্রম:
৫, ১৫, ৪৫, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৩ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৫
২য় পদ = ৫ × ৩ = ১৫
৩য় পদ = ১৫ × ৩ = ৪৫
৪র্থ পদ = ৪৫ × ৩ = ১৩৫
.
বিদ্যমান : অন্তর্হিত :: প্রাখর্য : ?
  1. স্নিগ্ধতা
  2. পঙ্কিল
  3. নৈর্ঋত
  4. সংক্ষিপ্ত
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যমান : অন্তর্হিত :: প্রাখর্য : ?

সমাধান:
- 'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ'- 'স্নিগ্ধতা'।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ - 'পঙ্কিল'।
- 'ঈশান' এর বিপরীতার্থক শব্দ - 'নৈর্ঋত'।
- 'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ - 'সংক্ষিপ্ত'।
১০.
120Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?
  1. 60 V
  2. 180 V
  3. 40 V
  4. 240 V
ব্যাখ্যা
প্রশ্ন: 120Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?

সমাধান:
রোধ, R = 120Ω
তড়িৎ প্রবাহ, I = 2A

∴ ভোল্টেজ, V = IR
= (120 × 2) V
= 240 V
১১.
'Anticipation' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পরিরক্ষক
  2. পূর্বাভাস
  3. অনিদ্রা
  4. বাজেয়াপ্তকরণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Anticipation' শব্দের বাংলা পরিভাষা কী?

সমাধান:
• 'Anticipation' শব্দের বাংলা পরিভাষা - 'পূর্বাভাস'।

• অন্যান্য অপশন আলোচনা:
• ’Forfeiture' শব্দের বাংলা পরিভাষা - 'বাজেয়াপ্তকরণ'।
• 'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'।
• 'Invigilator' শব্দের বাংলা পরিভাষা - 'পরিরক্ষক'।
১২.
খেলার মাঠ ঠিক করার জন্য রাকিব একটি লন রোলার ঠেলছে, তানভির লন রোলারটি টানছে। কার কম কষ্ট হবে?
  1. তানভিরের
  2. রাকিবের
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য রাকিব একটি লন রোলার ঠেলছে, তানভির লন রোলারটি টানছে। কার কম কষ্ট হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে।

যেহেতু তানভির লন রোলার টানছে তার কষ্ট কম হবে।
১৩.
যদি ৩ + ২ = ১ , ৫ + ২ = ৯, ৬ + ৪ = ৪ হয়, তবে ৭ + ২ = ?
  1. ১০
  2. ২৫
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩ + ২ = ১ , ৫ + ২ = ৯, ৬ + ৪ = ৪ হয়, তবে ৭ + ২ = ?

সমাধান:
এখানে
৩ + ২ = ১ ⇒ ৩ - ২ = ১, ১ × ১ = ১
৫ + ২ = ৯ ⇒ ৫ - ২ = ৩, ৩ × ৩ = ৯
৬ + ৪ = ৪ ⇒ ৬ - ৪ = ২, ২ × ২ = ৪

∴ ৭ + ২ এর ক্ষেত্রে,
৭ - ২ = ৫, ৫ × ৫ = ২৫
১৪.
"কুরঙ্গ" নিচের কোনটির সমার্থক শব্দ?
  1. হাতি
  2. গরু
  3. খড়গ
  4. হরিণ
ব্যাখ্যা
প্রশ্ন: "কুরঙ্গ" নিচের কোনটির সমার্থক শব্দ?

সমাধান:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'হাতি' এর সমার্থক শব্দ: গজ।
- 'গরু' এর সমার্থক শব্দ: ধেনু।
- 'তরবারি' এর সমার্থক শব্দ: খড়গ।
১৫.
একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?
  1. A
  2. B
  3. দুইটি একসাথে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?


সমাধান:
বিনা বাধায়, মুক্তভাবে পড়ন্ত বস্তু যেহেতু বলা হয়নি তাহলে গ্যালিলিও এর সূত্র প্রযোজ্য হবে না।
এখানে বল দুটির একটি লোহার হলেও দুটি বলের ভর জানা নেই। তাই সঠিক ভাবে বলা যাবে না কোনটি আগে পড়বে আর কোনটি পরে।
তাই সঠিক উত্তর কোনটিই নয়।
১৬.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৭' সংখ্যাটি কতবার আসে?
  1. ১০ বার
  2. ২০ বার
  3. ১১ বার
  4. ২১ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৭' সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "১" সংখ্যাটি আছে ২১ বার।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯" সংখাগুলো আছে ২০ বার করে।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "০" আছে ১১ বার।
১৭.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Garden, Greet, Ground, Great
  1. Greet
  2. Garden
  3. Ground
  4. Great
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Garden, Greet, Ground, Great

সমাধান:
অভিধান অনুসারে ক্রমানুসারে শব্দগুলোর অবস্থান হবে:
Garden
Great
Greet
Ground

∴ সবার পরে আসবে Ground. 
১৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Sovereignty
  2. Sacriligious
  3. Sinistar
  4. Milleanium
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Sovereignty.
বাংলা অর্থ: সার্বভৌম ক্ষমতা।

• অন্যান্য অপশন আলোচনা:
Sacriligious = Sacrilegious.
Milennium = Millennium.
Sinuster = Sinister.
১৯.
চিমটা কোন শ্রেণির লিভার?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
প্রশ্ন: চিমটা কোন শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা
২০.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১৫/২৩
  2. ১৩/১৭
  3. ১৭/২১
  4. ১১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১৩/১৭ = ০.৭৬
১৭/২১ = ০.৮১
১১/৮ = ১.৩৮
১৫/২৩ = ০.৬৫

এখানে, ০.৬৫ < ০.৮১ < ০.৭৬ < ১.৩৮
অতএব, ক্ষুদ্রতম ভগ্নাংশটি ১৫/২৩
২১.
অজগড় বৃত্তি : আলসেমি :: আদাড়ের হাড়ি : ?
  1. ফাঁকি দেওয়া
  2. সামান্য লোক
  3. নাছোড়বান্দা
  4. হতভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: অজগড় বৃত্তি : আলসেমি :: আদাড়ের হাড়ি : ?

সমাধান:
'আদাড়ের হাড়ি' বাগধারাটির অর্থ = সামান্য লোক।

• অন্যান্য অপশন আলোচনা:
- চোখে ধুলো দেওয়া = ফাঁকি দেওয়া।
- চিনে জোঁক = নাছোড়বান্দা।
- অষ্টকপাল = হতভাগ্য।
২২.
100 ওয়াট লেখা একটি বাল্ব 5 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. 5 kwh
  2. 0.5 kwh
  3. 0.20 kwh
  4. 0.05 kwh
ব্যাখ্যা
প্রশ্ন: 100 ওয়াট লেখা একটি বাল্ব 5 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
এখানে,
ক্ষমতা, P = 100 W
সময়, t = 5 ঘণ্টা

আমরা জানি,
w = pt
= 100 × 5
= 500 wh
= 500/1000 kwh
= 0.5 kwh
২৩.
(?) স্থানে যৌক্তিক সংখ্যাটি হবে-
  1. 33
  2. 44
  3. 55
  4. 66
ব্যাখ্যা
প্রশ্ন: (?) স্থানে যৌক্তিক সংখ্যাটি হবে-


সমাধান:
১ম চিত্রে, 10 + 30 + 25 + 5 = 70 যা মাঝখানে বসেছে।
৩য় চিত্রে, 9 + 4 + 3 + 2 = 18 যা মাঝখানে বসবে।
২য় চিত্রে, 1 + 25 + 5 + 35 = 66 যা মাঝখানে বসেছে।

∴ প্রশ্নবোধক স্থানে 18 হবে
২৪.
১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির দ্বাদশ পদ কত?
  1. ৭৮
  2. ৮২
  3. ৭৬
  4. ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির দ্বাদশ পদ কত?

সমাধান:
ধারাটির -
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৭ম পদ = ২১ + ৭ = ২৮
৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫
১০ ম পদ = ৪৫ + ১০ = ৫৫
১১তম পদ = ৫৫ + ১১ = ৬৬
∴ দ্বাদশ পদ = ৬৬ + ১২ = ৭৮
২৫.
২/৩ এর ২% কত?
  1. ০.২৬৭
  2. ০.০১৩৩
  3. ০.০৪৪
  4. ০.৫০১
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩ এর ২% কত?

সমাধান:
২/৩ এর ২%
= ২/৩ এর (২/১০০)
= (২/৩) × (২/১০০)
= ৪/৩০০
= ০.০১৩৩