পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Definition of Values Education and Good Governance; Relation between Values Education and Good Governance; General Perception of Values Education and Good Governance; Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
শাসনবিভাগ জবাবদিহি করে-
  1. ক) আইন বিভাগের নিকট
  2. খ) প্রশাসনের নিকট
  3. গ) আদালতের নিকট
  4. ঘ) রাষ্ট্রপতির নিকট
সঠিক উত্তর:
ক) আইন বিভাগের নিকট
উত্তর
সঠিক উত্তর:
ক) আইন বিভাগের নিকট
ব্যাখ্যা
একটি রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ থাকে। যথা- আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগ জবাবদিহি করে আইন বিভাগের নিকট।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
'Governance: The World Bank Experience'- প্রতিবেদন প্রকাশ করে-
  1. ক) আইএমএফ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) জাতিসংঘ
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
১৯৯৪ সালে বিশ্বব্যাংক 'Governance: The World Bank Experience' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লেখ করা হয়। যথা-
১. সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা,
২. দায়বদ্ধতা ও জবাবদিহিতা,
৩. উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো এবং
৪. স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
.
Legitimacy হলো-
  1. ক) স্বচ্ছতা
  2. খ) আইনের শাসন
  3. গ) বৈধতা
  4. ঘ) ন্যায়পরায়ণতা
সঠিক উত্তর:
গ) বৈধতা
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈধতা
ব্যাখ্যা
Legitimacy হলো বৈধতা।
Transparency হলো স্বচ্ছতা।
Rule of Law হলো আইনের শাসন।
Morality or honesty হলো ন্যায়পরায়ণতা।
.
মানব উন্নয়ন সূচক রিপোর্ট প্রকাশ করে-
  1. ক) আইএমএফ
  2. খ) এডিবি
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) আইডিবি
সঠিক উত্তর:
গ) ইউএনডিপি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউএনডিপি
ব্যাখ্যা
ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। মানব উন্নয়ন সূচকের প্রথম ধারণা দেন ড. অমর্ত্য সেন।
মানব উন্নয়ন সূচক-২০২০ এ শীর্ষ দেশ নরওয়ে। বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
উৎসঃ ইউএনডিপির ওয়েবসাইট।
.
'আইনের চোখে সব নাগরিক সমান'- সংবিধানের কত নং অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ-০৭
  2. খ) অনুচ্ছেদ-২৭
  3. গ) অনুচ্ছেদ-২৯
  4. ঘ) অনুচ্ছেদ-১৯
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ-২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ-২৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-২৭ এ আইনের চোখে সব নাগরিক সমান'- এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
অনুচ্ছেদ-০৭ঃ সংবিধানের প্রাধান্য,।
অনুচ্ছেদ-১৯ঃ সুযোগের সমতা এবং।
অনুচ্ছেদ-২৯ঃ সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কোনটি?
  1. ক) সুশাসন
  2. খ) আইনের শাসন
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) নৈতিকতা
সঠিক উত্তর:
গ) মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্যবোধ
ব্যাখ্যা
সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। মানুষের সামগ্রিক সামাজিক জীবনাচারের অপরিহার্য অংশ মূল্যবোধ। মূল্যবোধ মানব আচরণের অলিখিত দলিল। মূল্যবোধের ধারনা সহজাত নয় বরং অর্জিত। মূল্যবোধ মানবসত্তার ভারসাম্যপূর্ণ বিকাশ ঘটায়।
.
পৃথিবীর প্রথম শিক্ষা গুরু বলা হয় কাকে?
  1. ক) প্লেটো
  2. খ) সক্রেটিস
  3. গ) রুশো
  4. ঘ) এরিস্টটল
সঠিক উত্তর:
খ) সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
খ) সক্রেটিস
ব্যাখ্যা
পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় সক্রেটিসকে। সক্রেটিসের ভাষায়, 'শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।'
সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো। প্লেটোর মতে, 'শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ ও সার্বিক বিকাশ সাধনই হলো শিক্ষা।'
প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল আর এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার।
.
UNDP সুশাসনের মূলনীতি প্রকাশ করে কবে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করে ১৯৯৭ সালে। আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসাবে গ্রহণ করে ১৯৯৬ সালে। বিশ্বব্যাংক সুশাসনকে এজেন্ডা হিসাবে গ্রহণ করে আশির দশকের দ্বিতীয়ার্ধে।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।