পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Exam 1: Topic: (Part I) a. Pre-Islamic Arabia The Ayyam Al-Arab; the Social, Political, Economic and Religious Aspects of the Arabs’ Life; Trade and Trade Routes; Geophysical Environs. Source: Class – 01, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
উম্মুল কুরা বা আদি নগর বলা হয় কোন নগরীকে? 
  1. মক্কা 
  2. মদিনা
  3. তায়েফ
  4. বাগদাদ
সঠিক উত্তর:
মক্কা 
উত্তর
সঠিক উত্তর:
মক্কা 
ব্যাখ্যা
আরবদেশের মাটি পৃথীবির প্রাচিনতম শীলা হওয়ায় পবিত্র কুরআনের মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়েছ।
.
ভূ-প্রকৃতি অনুসারে আরবকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?
  1. তিন ভাগে
  2. পাঁচ ভাগে
  3. চার ভাগে
  4. দুই ভাগে
সঠিক উত্তর:
তিন ভাগে
উত্তর
সঠিক উত্তর:
তিন ভাগে
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে আরবকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে।
১) মরু অঞ্চল(Arabian Desert),
২) পাহাড়ী অঞ্চল(Arabian Petraca),
৩) উর্বর অঞ্চল(Arabian Felix)। 
.
Arabian Felix বা সুখী আরব অঞ্চল মুলত আরবের কোন দিক কে নির্দেশ করে?
  1. উত্তরাঞ্চল 
  2. পর্বাঞ্চল
  3. পশ্চিমাঞ্চল
  4. দক্ষিণাঞ্চল
সঠিক উত্তর:
দক্ষিণাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণাঞ্চল
ব্যাখ্যা
এ অঞ্চল কৃষি উৎপাদন,ব্যবসা-বাণিজ্য, ও ধন-সম্পদের কেন্দ্র হওয়ায় একে সুখী আরব অঞ্চল বা Arabian Felix বলা হয়।
.
Arabian Felix বা সুখী আরব অঞ্চলের অন্তর্ভুক্ত নয় নিচের কোন প্রদেশটি?
  1. ইয়েমেন 
  2. ওমান
  3. হাজরামাউত
  4. সিরিয়া
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
হেজাজ,নজদ,ইয়েমেন,ওমান,হাজরামউত এই পাঁচটি প্রদেশ নিয়ে সুখী আরব অঞ্চল গঠিত।
.
The Ship of the Desert বা মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে?
  1. উট
  2. ঘোড়া
  3. মেষ
  4. দুম্বা
সঠিক উত্তর:
উট
উত্তর
সঠিক উত্তর:
উট
ব্যাখ্যা
উটই মরুভুমীর একমাত্র বাহন। যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যে উটই একমাত্র সাহায্যকারী। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
.
প্রাচীন আরবের অধিবাসীরা কয়টি জাতীতে বিভক্ত ছিল?
  1. ৩টি
  2. ২টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রাচীন আরবের অধিবাসীরা ১) আরবে বায়দা ২)আরবে আরিবাহ্ ৩) আরবে মুস্তারিবাহ্ এই তিনটি জাতীতে বিভক্ত ছিল 
.
গাছের রাণী (The Queen of the trees) বলা হয় কোন গাছকে?
  1. খেজুর গাছ
  2. বাবলা গাছ
  3. ঝাউ গাছ
  4. সামাহ্ গাছ
সঠিক উত্তর:
খেজুর গাছ
উত্তর
সঠিক উত্তর:
খেজুর গাছ
ব্যাখ্যা
আরবদের প্রধান ফসল খেজুর, এর রস পানীয় হিসেবে ব্যবহার করে। এর বীজ উটের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এর কাঠ জ্বালানি ও ঘরের ছাদে ব্যবহার হয়। এর আশ দিয়ে শক্ত দড়ি বানানো হয়। সেজন্যই আরবরা এই গাছকে গাছের রাণী বলে থাকেন।
.
বেদুইন সমাজের ভিত্তি কি ছিল?
  1. স্বাধীনতাচেতা
  2. গোষ্ঠীবদ্ধতা
  3. শেখের আনুগত্য 
  4. উদ্যমী জীবন চেতনা
সঠিক উত্তর:
গোষ্ঠীবদ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
গোষ্ঠীবদ্ধতা
ব্যাখ্যা
'বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা'-পি.কে হিট্টি।
.
বেদুইনদের গোত্র প্রধানকে কি বলা হতো?
  1. নেতা
  2. সম্রাট
  3. রাজা 
  4. শেখ
সঠিক উত্তর:
শেখ
উত্তর
সঠিক উত্তর:
শেখ
ব্যাখ্যা
বেদুইনরা গোত্রীয় ভাবে একত্রে বসবাস করত। বয়স, সাহস, বিচারিক ক্ষমতা, বীরত্ব সহ বেশ কিছু গুণের অধিকারীকে তারা গোত্র প্রধান বা 'শেখ' নির্বাচন করত।
১০.
নিচের কোন তথ্য সঠিক নয়?
  1. আরবের উত্তরে সিরিয়া মরুভূমি
  2. আরবের দক্ষিণে লোহিত সাগর
  3. আরবের পূর্ব পারস্য উপসাগর 
  4. আরবের পশ্চিমে লোহিত সাগর
সঠিক উত্তর:
আরবের দক্ষিণে লোহিত সাগর
উত্তর
সঠিক উত্তর:
আরবের দক্ষিণে লোহিত সাগর
ব্যাখ্যা
আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আরব সাগর, পূর্বে পারস্য উপসাগর,পশ্চিমে লোহিত সাগর। তিনদিকে জলবেষ্টিত ও একদিকে স্থল হওয়ায় এই ভূখন্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়।
১১.
সাইমুম কি?
  1. ঘুর্ণিঝড় 
  2. জলোচ্ছ্বাস 
  3. টর্নেডো
  4. বালুঝড়
সঠিক উত্তর:
বালুঝড়
উত্তর
সঠিক উত্তর:
বালুঝড়
ব্যাখ্যা
তিন দিকে সমুদ্রবেষ্টিত হলেও সমুদ্রের মেঘকে মরুর বালুঝড় বা সাইমুম শুষে নেয়। সেজন্যই আরবে বৃষ্টিপাত কম হয়।
১২.
নিচের কোনটি আইয়ামে জাহেলিয়াত এর সমার্থক নয়?
  1. অজ্ঞতার যুগ
  2. বর্বরতার যুগ
  3. সৌহার্দ্যের যুগ
  4. কুসংস্কারের যুগ
সঠিক উত্তর:
সৌহার্দ্যের যুগ
উত্তর
সঠিক উত্তর:
সৌহার্দ্যের যুগ
ব্যাখ্যা
আইয়ামে জাহেলিয়াত অর্থ অজ্ঞতার, কুসংস্কারের, বর্বরতা, তমসার যুগ। যে সময় কোন নিয়ম কানুন ছিল না, কোন ধর্মীয় গ্রন্থ অবতীর্ণ হয়নি,কোন নবী-রাসুলের আবির্ভাব ঘটে নি, সেই সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হয়।
১৩.
প্রসিদ্ধ মতে আইয়ামে জাহেলিয়াতের সময়কাল কোনটি?
  1. ৫১০-৬১০ খ্রি.
  2. ঈসা (আ.) এর তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত 
  3. ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী
  4. উপরের সব গুলোই সঠিক
সঠিক উত্তর:
উপরের সব গুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
উপরের সব গুলোই সঠিক
ব্যাখ্যা
আর.এ নিকসনের মতে, 'ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী  সময়ই আইয়ামে জাহেলিয়াত।'
পি.কে হিট্টির মতে, ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী একশ বছর (৫১০-৬১০) আইয়ামে জাহেলিয়াত।'
আরব ঐতিহাসিকদের মতে, ঈসা (আ.) এর তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত আইয়ামে জাহেলিয়াত।'
১৪.
দার-আল নাদওয়া কি?
  1. অভ্যর্থনা গৃহ
  2. কাবা রক্ষণাবেক্ষণ পরিষদ
  3. মন্ত্রনা প্রসাদ 
  4. মন্ত্রনা সভা
সঠিক উত্তর:
মন্ত্রনা সভা
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রনা সভা
ব্যাখ্যা
কুরাইশদের জাতীয়সংসদ বা যে কক্ষে তাদের সভা অনুষ্ঠিত হতো সেটিই দর-আল-নাদওয়া নামে পরিচিত।
১৫.
বাসুসের যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?
  1. ২০ বছর
  2. ৩০ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
সামন্য উটকে প্রহার করা কে কেন্দ্র করে বনু বকর ও বনু তাঘলিবের মধ্যে সংঘটিত বাসুসের যুদ্ধ দীর্ঘ ৪০ বছর স্থায়ী হয়েছিল।
১৬.
'সাবায়ে মুয়াল্লাকাত' এ কতটি কবিতা থাকত?
  1. সাতটি
  2. আটটি
  3. নয়টি
  4. দশটি
সঠিক উত্তর:
সাতটি
উত্তর
সঠিক উত্তর:
সাতটি
ব্যাখ্যা
হজ্জ মৌসুমে উকায মেলায় কবিতা প্রতিযোগিতার আসর বসত। সেখানে নির্বাচিত সাতটি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে টাঙ্গানো হতো। এই সাত কবিতাকে সাবায়ে মুয়াল্লাকাত বলা হয়। এর বিখ্যাত কবি ছিলেন ইমরুল কায়েস,আমর ইবনে কুলসুম, হারিস ইবন হিল্লিজা,যুহায়ের প্রভৃতি।
১৭.
আল-মালা কি?
  1. রাজনৈতিক প্রতিনিধি 
  2. রাজনৈতিক জোট
  3. রাজনৈতিক সংগঠন 
  4. রাজনৈতিক সংসদ
সঠিক উত্তর:
রাজনৈতিক সংগঠন 
উত্তর
সঠিক উত্তর:
রাজনৈতিক সংগঠন 
ব্যাখ্যা
প্রাক-ইসলামি আরবে 'আল-মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল। যা গোত্র গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করত। যে কক্ষে তাদের সভা অনুষ্ঠিত হতো সেটিই দর-আল-নাদওয়া নামে পরিচিত।
১৮.
আইয়াম আল আরব কি?
  1. গোত্রীয় কলহ
  2. গোত্রপ্রীতি
  3. গোত্রীয় ভালোবাসা
  4. গোত্রীয় শাসন
সঠিক উত্তর:
গোত্রীয় কলহ
উত্তর
সঠিক উত্তর:
গোত্রীয় কলহ
ব্যাখ্যা
সামন্য উটকে প্রহার করা কে কেন্দ্র করে বনু বকর ও বনু তাঘলিবের মধ্যে সংঘটিত বাসুসের যুদ্ধ দীর্ঘ ৪০ বছর স্থায়ী হয়েছিল। এরকম বুয়াসের যুদ্ধ, হারবুল ফিজার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এসব গোত্রীয় কলহকে আইয়াম আল আরব বা আরবদের দিন বলা হতো।
১৯.
আরবদের জীবিকার প্রধান উৎস ছিল কোনটি?
  1. লুটতরাজ 
  2. কৃষিকাজ
  3. ব্যবসা বাণিজ্য
  4. পশুপালন 
সঠিক উত্তর:
পশুপালন 
উত্তর
সঠিক উত্তর:
পশুপালন 
ব্যাখ্যা
বেদুইন বা শহরবাসী আরবদের জীবিকার প্রধান উৎস ছিল পশুপালন। এই ছাড়াও লুটতরাজ, সুদ ব্যবসা,ব্যবসা বাণিজ্য, মুর্তি নির্মাণ ছিল তাের জীবিকার উৎস।
২০.
জাহেলিয়া যুগে কাবা গৃহে কতটি মুর্তি স্থাপিত হয়েছিল?
  1. ৩৬০টি
  2. ৩৬৫ টি
  3. ২৬০টি
  4. ৩৭০টি
সঠিক উত্তর:
৩৬০টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬০টি
ব্যাখ্যা
আইয়ামে জাহেলিয়াতের যুগে কাবা গৃহে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল।  যেগুলোর প্রধান মুর্তির নাম ছিল 'হুবাল'। এছাড়াও লাত,মানাত,উজ্জা নামের মুর্তি ছিল।
২১.
আইয়ামে জাহেলিয়াতের যুগে একত্ববাদে বিশ্বাসী লোকজন কি নামে পরিচিত ছিল?
  1. একত্ববাদী সম্প্রদায়
  2. নিরীহ সম্প্রদায় 
  3. হানিফ সম্প্রদায় 
  4. পৌত্তলিক সম্প্রদায় 
সঠিক উত্তর:
হানিফ সম্প্রদায় 
উত্তর
সঠিক উত্তর:
হানিফ সম্প্রদায় 
ব্যাখ্যা
আইয়ামে জাহেলিয়াত যুগে যারা ইব্রাহিম (আ.) প্রচারিত একত্ববাদে বিশ্বাসী ছিল তাদের হানিফ সম্প্রদায় নামে অভিহিত করা হয়। খাদিজা রা. এ চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, জায়েদ,উমাইয়া বিন আবু সালাত,আবুবকর (রা.) প্রমুখ এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।
২২.
আরবদের শেক্সপিয়ার বলা হয় কোন কবি কে?
  1. আমর ইবনে কুলসুম
  2. ইমরুল কায়েস 
  3. হারিস ইবনে হিল্লিজা
  4. যুহায়ের
সঠিক উত্তর:
ইমরুল কায়েস 
উত্তর
সঠিক উত্তর:
ইমরুল কায়েস 
ব্যাখ্যা
হজ্জ মৌসুমে উকায মেলায় কবিতা প্রতিযোগিতার আসর বসত। সেখানে নির্বাচিত সাতটি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে টাঙ্গানো হতো। এই সাত কবিতাকে সাবায়ে মুয়াল্লকাত বলা হয়। এর বিখ্যাত কবি ছিলেন ইমরুল কায়েস,আমর ইবনে কুলসুম, হারিস ইবন হিল্লিজা,যুহায়ের প্রভৃতি।