পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের ইতিহাসঃ ব্রিটিশ আমল থেকে ১৯৪৭ পর্যন্ত। পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; [পার্ট-১ সোর্সঃ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়?
  1. ক) প্রেসিডেন্সি কলেজ
  2. খ) সংস্কৃত কলেজ
  3. গ) হিন্দু কলেজ
  4. ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ১৮৩৯ সালে কলকাতা'র সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। সংস্কৃত কলেজের ছয়টি বিভাগের ছয়জন প্রতিথযশা অধ্যাপক ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর উপাধি সংক্রান্ত প্রশংসাপত্রে স্বাক্ষর করেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া, বিসিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকা)
.
কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়?
  1. ক) রাজমহলের যুদ্ধ
  2. খ) বন্দিবাসের যুদ্ধ
  3. গ) বক্সারের যুদ্ধ
  4. ঘ) কনৌজের ‍যুদ্ধ
ব্যাখ্যা
১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়।
বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনী মেজর মনরো'র নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর নিকট পরাজয় বরণ করে।
এর ফলে বাংলার নামমাত্র টিকে থাকা স্বাধীনতাও পুরোপুরি বিনষ্ট হয়। অন্যদিকে ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের পথ আরও সুগম হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা কে?
  1. ক) নবাব স্যার সলিমুল্লাহ
  2. খ) নওয়াব আব্দুল লতিফ
  3. গ) এ কে ফজলুল হক
  4. ঘ) খাজা নাজিমউদ্দিন
ব্যাখ্যা
১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে নবাব স্যার সলিমুল্লাহ, ভিকারউল মুলক, নবাব নওয়াব আলী চৌধুরী, আগা খান প্রমুখ।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
.
নবীন মাধব ও বেণী মাধব কোন আন্দোলনের নেতা ছিলেন?
  1. ক) সন্ন্যাসী আন্দোলন
  2. খ) নীল বিদ্রোহ
  3. গ) টংক আন্দোলন
  4. ঘ) সাঁওতাল বিদ্রোহ
ব্যাখ্যা
উনিশ শতকে বাংলায় সংগঠিত আন্দোলন সমূহের মধ্যে নীল বিদ্রোহ অন্যতম। এটি ছিলো একটি কৃষক আন্দোলন। ১৮৫৯ সালের দিকে নীল বিদ্রোহ প্রচণ্ড আকার ধারণ করে।
এ আন্দোলনে যশোর অঞ্চলের কৃষকদের নেতৃত্ব দেন নবীন মাধব ও বেণী মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার এবং নদীয়ায় মেঘনা সর্দার।
আন্দোলন তীব্র আকার ধারণ করলে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করেন। কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের ফলে নীল বিদ্রোহ প্রশমিত হয়। ১৮৯২ এদেশে নীল চাষ স্থায়ীভাবে বন্ধ হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিলো কতজন?
  1. ক) দুইজন
  2. খ) তিনজন
  3. গ) পাঁচজন
  4. ঘ) সাতজন
ব্যাখ্যা
ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা বিষয়ে আলোচনার জন্যে ১৯৪৬ সালে ব্রিটিশ সরকার তৎকালীন ভারত সচিব পেথিক লরেন্স কে প্রধান করে তিন সদস্যের ক্যাবিনেট বা মন্ত্রী মিশন ভারতে পাঠায়।
এর অপর দুই সদস্য হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ. ভি. আলেকজান্ডার।
এই মিশন ভারতকে তিনটি ভাগে ভাগ করে এবং তিন স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করে।
মুসলিমলীগ শেষ পর্যন্ত এই পরিকল্পনা মেনে নিলেও কংগ্রেসের অসহযোগিতায় মন্ত্রী মিশন পরিকল্পনা সফল হয়নি।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
কোনটি সার্বজনীন মূল্যবোধ?
  1. ক) পরোপকারিতা
  2. খ) সততা
  3. গ) ন্যায়পরায়ণতা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ সাধারণত আপেক্ষিক যা স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন ভিন্ন বা পরিবর্তন হতে পারে। তবে কিছু কিছু মূল্যবোধ যেমন: সততা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা প্রভৃতি সার্বজনীন মূল্যবোধ।
এসব মূল্যবোধ স্থান কিংবা সময়ের ভিন্নতায় সর্বত্র একই থাকে।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
.
মূল্যবোধের সাথে সুশাসনের কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
  1. ক) এককেন্দ্রিক
  2. খ) বিপরীত
  3. গ) নেতিবাচক
  4. ঘ) ঘনিষ্ঠ
ব্যাখ্যা
মূল্যবোধ ও সুশাসনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বিদ্যমান।
মূল্যবোধ যেমন সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি সুশাসন মূল্যবোধকে লালন করে।
সামাজিক ঐক্য, শৃঙ্খলাবোধ প্রভৃতি সুশাসনের গুণাবলি প্রতিষ্ঠায় মূল্যবোধ ইতিবাচক ভূমিকা পালন করে।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির ফলে-
  1. ক) সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না
  2. খ) নাগরিক জীবন বিকশিত হয় না
  3. গ) পুঁজি বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলে
  4. ঘ) বেকারত্ব হ্রাস পায়
ব্যাখ্যা
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
এর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পায় না। ফলে বেকারত্ব বৃদ্ধি পায়।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)