পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার-
  1. ক) ২.৫৬
  2. খ) ২.২৮
  3. গ) ২.১৫
  4. ঘ) ২.০৪
সঠিক উত্তর:
ঘ) ২.০৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২.০৪
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার- ২.০৪
- গর্ভ নিরোধক ব্যবহারের হার- ৬৩.৪।
- সাক্ষরতার হার (৭ বছর+) ৭৪.৪
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর
- সুপেয় পানি গ্রহণকারী ৯৮.১
- স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী ৮১.৫
- বাংলাদেশের শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে)- ২১ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে)- ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে)- ৪.৯ জন।
- মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার- ২.০৪।
- গর্ভ নিরোধক ব্যবহারের হার- ৬৩.৪।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১ঃ১৭২৪।

.
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী-
  1. ক) ৪০.৬ শতাংশ
  2. খ) ৩৯.০ শতাংশ
  3. গ) ২০.৪ শতাংশ
  4. ঘ) ৩৬.৪ শতাংশ
সঠিক উত্তর:
গ) ২০.৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০.৪ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ,
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ,
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।

.
কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) মুন্সীগঞ্জ
  2. খ) ময়মনসিংহ
  3. গ) পাবনা
  4. ঘ) মানিকগঞ্জ
সঠিক উত্তর:
গ) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
গ) পাবনা
ব্যাখ্যা

কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী,
• পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
• পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
• ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।
• চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
• কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের জেলা নরসিংদী।
• রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
• গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।

.
আদমশুমারি-২০১১ অনুযায়ী বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা-
  1. ক) ৫০ টি
  2. খ) ৪৮ টি
  3. গ) ৪৫ টি
  4. ঘ) ২৭ টি
সঠিক উত্তর:
ঘ) ২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭ টি
ব্যাখ্যা

- আদমশুমারি-২০১১ অনুযায়ী মোট উপজাতির সংখ্যা- ২৭টি।
- সরকারি হিসাবে বর্তমানে মোট উপজাতির সংখ্যা- ৫০টি
- আদিবাসী ফোরামের হিসেবে বর্তমানে মোট উপজাতির সংখ্যা- ৪৫টি।

.
পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) তৃতীয়
  2. খ) প্রথম
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
ব্যাখ্যা

- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- প্রথম।
- পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ- দ্বিতীয়।
- পাট উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
- পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ৬ মার্চ জাতীয় পাট দিবস।

.
বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল-
  1. ক) ২০১০-১৮
  2. খ) ২০১০-২১
  3. গ) ২০১০-৪১
  4. ঘ) ২০১০-৩১
সঠিক উত্তর:
খ) ২০১০-২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১০-২১
ব্যাখ্যা

- এ পর্যন্ত বাংলাদেশ ২টি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে।
- প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল ছিল- ২০১০-২০২১।
- এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সুষম ও সমন্বিত উন্নয়ন অর্জন।
- প্রধান লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের সমৃদ্ধ দেশে উন্নীত করা।
- দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল- ২০২১-২০৪১ সাল।
- উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন আরও সুসংহত করা এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বের দেশ হিসেবে গড়ে তোলা।
- প্রধান লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করানো।

.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী দেশজ সঞ্চয় মোট জিডিপির-
  1. ক) ৩০.১১ শতাংশ
  2. খ) ২৫.৩১ শতাংশ
  3. গ) ৩১.৭৫ শতাংশ
  4. ঘ) ২৩.৬৩ শতাংশ
সঠিক উত্তর:
খ) ২৫.৩১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫.৩১ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- দেশজ সঞ্চয় মোট জিডিপির ২৫.৩১ শতাংশ।
- জাতীয় সঞ্চয় মোট জিডিপির ৩০.১১ শতাংশ।
- বিনিয়োগ মোট জিডিপির ৩১.৭৫ শতাংশ।
- সরকারি বিনিয়োগ মোট জিডিপির ৮.১২ শতাংশ।
- বেসরকারি বিনিয়োগ মোট জিডিপির ২৩.৬৩ শতাংশ
- রপ্তানি আয় ৩৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
- আমদানি ব্যয় ৫৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী রপ্তানি আয় (বিলিয়ন মার্কিন ডলার)-
  1. ক) ৩৩.৬৭
  2. খ) ৩২.৮৩
  3. গ) ৩৫.৮৬
  4. ঘ) ৪০.৬১
সঠিক উত্তর:
ক) ৩৩.৬৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৩.৬৭
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- দেশজ সঞ্চয় মোট জিডিপির ২৫.৩১ শতাংশ।
- জাতীয় সঞ্চয় মোট জিডিপির ৩০.১১ শতাংশ।
- বিনিয়োগ মোট জিডিপির ৩১.৭৫ শতাংশ।
- সরকারি বিনিয়োগ মোট জিডিপির ৮.১২ শতাংশ।
- বেসরকারি বিনিয়োগ মোট জিডিপির ২৩.৬৩ শতাংশ
- রপ্তানি আয় ৩৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
- আমদানি ব্যয় ৫৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

.
এ পর্যন্ত বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়েছে-
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

- এ পর্যন্ত বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়েছে ২টি।
- প্রথম জনসংখ্যা নীতির রূপরেখা প্রণীত হয় ১৯৭৬ সালে।
- প্রথম জনসংখ্যা নীতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায় ২০০৪ সালে।
- দ্বিতীয় তথা সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণয়ন হয় ২০১২ সালে।
উৎসঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১০.
আদমশুমারি-২০১১ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি-
  1. ক) রংপুর বিভাগে
  2. খ) রাজশাহী বিভাগে
  3. গ) সিলেট বিভাগে
  4. ঘ) বরিশাল বিভাগে
সঠিক উত্তর:
গ) সিলেট বিভাগে
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট বিভাগে
ব্যাখ্যা

আদমশুমারি ও গৃহগণনা শুমারি ২০১১ অনুযায়ী,
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে।

১১.
বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করবে-
  1. ক) UNFPA
  2. খ) WFP
  3. গ) NASA
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
গ) NASA
উত্তর
সঠিক উত্তর:
গ) NASA
ব্যাখ্যা
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) অনুষ্ঠিত হবে ২৫-৩১ অক্টোবর ২০২১ সালে।
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
১২.
কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী, মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) ময়মনসিংহ
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) নরসিংদী
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা

• মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
• পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
• ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
• কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের জেলা নরসিংদী।
• আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।
• রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
• রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।

১৩.
সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা কত‍ টাকা?
  1. ক) ২,৫০,০০০ টাকা
  2. খ) ৩,০০,০০০ টাকা
  3. গ) ৩,৫০,০০০ টাকা
  4. ঘ) ২,৮০,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩,০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩,০০,০০০ টাকা
ব্যাখ্যা

- সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,০০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয়সীমা ৪,৫০,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা ৪,৭৫,০০০ টাকা।