পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পার্ট-১) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
'রৈবতক', 'কুরুক্ষেত্র' ও 'প্রভাস' এই ত্রয়ী কাব্যের রচয়িতা কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) নবীনচন্দ্র সেন
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) হেমচন্দ্র
ব্যাখ্যা

কবি নবীনচন্দ্র সেন ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম কাব্যসংকলন 'অবকাশরঞ্জিনী' প্রকাশিত হয় ১৮৭১ সালে।
- ১৮৭৫ সালে তাঁর 'পলাশীর যুদ্ধ' মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন। 
- 'রৈবতক (১৮৮৭)', 'কুরুক্ষেত্র (১৮৯৩)' ও 'প্রভাস (১৮৯৬)' কাব্যত্রয়ী নবীনচন্দ্রের কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ। এগুলির নায়ক  কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে। নবীনচন্দ্রের এই তিনটি কাব্যও মহাকাব্যের লক্ষণাক্রান্ত। কাহিনীর বিশালতা এবং বহুমুখী বৈচিত্র্যের কারণে গ্রন্থত্রয়ের কাব্যবন্ধন অনেকটা শিথিল ও দুর্বল।

নবীনচন্দ্রের আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- আমার জীবন,
- খৃস্ট,
- ক্লিওপেট্রা,
- ভানুমতী,
- প্রবাসের পত্র ইত্যাদি।

কাব্যানুবাদ: ভগবদ্গীতা ও চন্ডীর

আত্মজীবনী: আমার জীবন 

আরও কিছু লেখকের ত্রয়ী উপন্যাস: 

⇒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী' ও 'সীতারাম'
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 'পথের পাঁচালি;, 'অপরাজিতা' ও 'কাজল'
⇒ মানিক বন্দ্যোপাধ্যায়: 'পুতুল নাচের ইতিকথা', 'সহরবাসের ইতিকথা' ও 'ইতিকথার পরের কথা'
⇒ সুনীল গঙ্গোপাধ্যায় : 'সেই সময়', 'প্রথম আলো' ও 'পূর্ব-পশ্চিম'
⇒ সমরেশ মজুমদার: 'উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ'  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মানোএল দা আস্‌সুম্পসাঁউ
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  4. ঘ) উইলিয়ম কেরী
ব্যাখ্যা

 ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১-১৮৩০)  প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা  ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও  বাংলা লিপি ব্যবহার করেন। এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও  অভিধান রচনার চেষ্টা করেন। কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
- গভর্নর Warren Hastings-এর অনুরোধে তিনি এক বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws, or Ordinations of the Pundits। গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পন্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন।
- ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড তাঁর দ্বিতীয় প্রকল্প বাংলা ভাষার ব্যাকরণ রচনায় ব্যাপৃত হন। তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।

-  পর্তুগিজ ধর্মযাজক মানোএল দা আস্‌সুম্পসাঁউ (Manoel da Assumpcam) পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তিনি ১৭৩৪-৪২ খ্রিষ্টাব্দের মধ্যে Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes শীর্ষক গ্রন্থটি রচনা করেন।
- উনিশ শতকের প্রথমেই রচিত হয় উইলিয়ম কেরীর বাংলা ব্যাকরণ A Grammar of the Bengali Language (১৮০১)। হ্যালহেডের ব্যাকরণের অনুকরণে কেরীর গ্রন্থটি প্রণীত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

উল্লেখ্য,
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা - মানোএল দ্যা আসসুম্পসাও।
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা - নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
- বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা - রাজা রামমোহন রায়।

.
'চাষাভুষার কাব্য' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্দিন
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা

বাংলাদেশের কবি সাহিত্যিক নির্মলেন্দু গুণের জন্ম ২১ জুন ১৯৪৫ সালে।
- তাঁর ডাকনাম রতন।
- তিনি গত শতাব্দীর ষাটের দশকেই কবিতা রচন আরম্ভ করেন। পরের দশকেই তাঁর কবিতা এতটা প্রভাববিস্তারী হয়ে উঠে যে,তরুণেরা তাঁর কবিতা দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত হন, আজও তাঁর প্রভাব তরুন কবিসমাজকে প্রভাবিত করে , তাই তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়ে থাকে।

- ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য।

তাঁর উল্লেখযোগ্য কবিতা-
- মুজিব-লেনিন-ইন্দিরা
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
- কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪)
- চৈত্রের ভালোবাসা (১৯৭৫)
- ও বন্ধু আমার (১৯৭৫)
- আনন্দ কুসুম (১৯৭৬)
- বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
- তার আগে চাই সমাজতন্ত্র (১৯৭৯)
- চাষাভুষার কাব্য (১৯৮১)
- অচল পদাবলী (১৯৮২)
- পৃথিবীজোড়া গান (১৯৮২)
- দূর হ দুঃশাসন (১৯৮৩)
- নির্বাচিতা (১৯৮৩)
- শান্তির ডিক্রি (১৯৮৪)
- ইসক্রা (১৯৮৪)
- প্রথম দিনের সূর্য প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

.
'একটি কাফি' কবিতার রচয়িতা -
  1. ক) বিষ্ণু দে
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী  বিষ্ণু দে ১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্মগ্রহণ করেন। 
- ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন। তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- কাব্যভাবনা ও প্রকাশরীতিতে বুদ্ধিবৃত্তি ও মননশীলতাকে অঙ্গীকার করেই তিনি কবিতা লেখেন। তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- দেশের অতীত ও বর্তমানের নানা বিষয় এবং বিদেশের বিশেষত ইউরোপের শিল্প-সাহিত্যের বিচিত্র প্রসঙ্গ তাঁর কাব্যের শরীর ও চিত্রকল্প নির্মাণ করেছে। এসব কারণে তাঁর কাব্য দুর্বোধ্যতার অভিযোগ থেকে মুক্ত নয়।

- "একটি কাফি" কবিতাটি  কবির 'তুমি শুধু পঁচিশে বৈশাখ' কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। 

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস (১৯৩৩),
- চোরাবালি (১৯৩৭),
- সাত ভাই চম্পা (১৯৪৪),
- রুচি ও প্রগতি (১৯৪৬),
- সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২),
- নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫৩),
- তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮),
- স্মৃতি সত্তা ভবিষ্যত (১৯৬৩),
- রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৬),
- মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭),
- In the Sun and the Rain (১৯৭২),
- উত্তরে থাকো মৌন (১৯৭৭),
- সেকাল থেকে একাল (১৯৮০),
- আমার হূদয়ে বাঁচো (১৯৮১) ইত্যাদি। 

- তাঁর রয়েছে ১০টি কাব্য সংকলন, ৭টি অনুবাদগ্রন্থ এবং ২টি সম্পাদিত গ্রন্থ। তাঁর একটি সম্পাদিত গ্রন্থ হচ্ছে এ কালের কবিতা।

উৎস: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি; বাংলাপিডিয়া।
.
নাট্যকার মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক কোনটি?
  1. ক) মানুষ
  2. খ) কবর
  3. গ) রক্তান্ত প্রান্তর
  4. ঘ) দণ্ডকারণ্য
ব্যাখ্যা

শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। 
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ,  কমিউনিস্ট পার্টি,  ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকান্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সভা হয় তাতে তীব্র ভাষায় বক্তৃতা দেওয়ার অভিযোগে নিরাপত্তা আইনে সরকার তাঁকে বন্দি করে। জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর (১৯৫৩)। শুধু রচনাই নয়, জেলের বন্দিদের দ্বারা এ নাটকের প্রথম মঞ্চায়নও হয় জেলের মধ্যেই।
- কবর নাটকটি Irwin Shaw রচিত Bury the Dead(1936) নাটকের অনুসারে এদেশিয় ঘটনা কেন্দ্র করে লেখা হয়েছে। 

- রক্তান্ত প্রান্তর নাটকটি তাঁর প্রথম পূর্নাঙ্গ মৌলিক নাটক । পানিপথের ৩য় যুদ্ধ অবলম্বনে এই নাটকটি রচিত। তিনি এর কাহিনী গ্রহণ করেছেন কায়কোবাদের 'মহাশ্মশান' (১৯০৫) গ্রন্থ থেকে। তাই এটি ঐতিহাসিক নয় ইতিহাস আশ্রিত নাটক।

- ১৯৭১ সালের মার্চে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি পাকিস্তান সরকারের দেওয়া সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৬) খেতাব বর্জন করেন।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত। 

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি
নাটক
- রক্তাক্ত প্রান্তর (পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য।)
- চিঠি (১৯৬৬)
- কবর  (পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।)
- পলাশী ব্যারাক ও অন্যান্য 
- মানুষ (১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।)
- নষ্ট ছেলে (রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।)
- দণ্ডকারণ্য  (তিনটি নাটকের সমন্বয়। এতে দণ্ড, দণ্ডধর, দণ্ডকারণ্য)
- রাজার জন্মদিন

অনুবাদ নাটক
- কেউ কিছু বলতে পারে না (জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।)
- রূপার কৌটা (জন গলজ্‌ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ।)
- মুখরা রমণী বশীকরণ  (উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।)

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর বাংলাপিডিয়া

.
'সভ্যতা' ও 'সুখ' অনুবাদগ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
  1. ক) লুৎফর রহমান
  2. খ) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
  3. গ) মীর মোশারফ হোসেন
  4. ঘ) মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা

মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর জন্ম  নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
- তাঁর রচিত ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’ ও ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ প্রবন্ধ যথাক্রমে সাহিত্য সমাজের পঞ্চম (১৯৩১), ষষ্ঠ (১৯৩২) ও অষ্টম (১৯৩৪) বার্ষিক সম্মেলনে পঠিত হয়। এছাড়া তাঁর ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ প্রবন্ধটি সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে প্রকাশিত হয়।
- তিনি তাঁর রচনায় সংস্কৃতি, ধর্ম, মানবতাবোধ ও মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়গুলি সংজ্ঞায়িত ও উন্মোচিত করতে চেয়েছেন এবং বিচিত্র ও সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন।
- সংস্কৃতি কথা (১৯৫৮) তাঁর প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- দ্বিতীয় গ্রন্থ 'সুখ' (১৯৬৫) বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং তৃতীয় গ্রন্থ 'সভ্যতা' (১৯৬৫) ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ। 

উৎস:
বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া.

.
‘ঘনাদা’ চরিত্রটির স্রষ্টা কে?
  1. ক) প্যারীচাঁদ মিত্র
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা
কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক প্রেমেন্দ্র মিত্রের জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
-  ১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয় এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে। ফলে সাহিত্য অঙ্গনে তাঁর খ্যাতি বেড়ে যায়।

- সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
- প্রেমেন্দ্র মিত্র কল্লোল (১৯২৩) পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- মুরলীধর বসুর সহযোগিতায় কালিকলম (১৯২৬) পত্রিকা সম্পাদনা করেন।
- হাস্যকৌতুকের ধারায় তাঁর অমর সৃষ্টি ‘পরাশর বর্ম’।
- বাংলা শিশুসাহিত্যে তাঁর অতুলনীয় সৃষ্টি ‘ঘনাদা’। শিশুর মনোরাজ্যের রোমাঞ্চকর অনুভূতিগুলি তিনি ঘনাদা চরিত্রের মাধ্যমে অভিব্যক্ত করেন। ঘনাদা পড়ে প্রতিটি শিশু-কিশোর ঘনাদার ভিতর দিয়ে নিজেদের দেখতে উন্মুখ হয়ে ওঠে। প্রেমেন্দ্র মিত্রের এ ঘনাদা সৃষ্টি হয় প্রথম ‘মশা’ (১৯৩৭) গল্পের মাধ্যমে। কিশোর মনোরাজ্য অধিকারের জন্য ডিটেকটিভ ও রোমাঞ্চকর কাহিনি সৃজনে তিনি অসাধারণ শক্তির পরিচয় দেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- প্রথমা (১৯৩২),
- সম্রাট (১৯৪০),
- সাগর থেকে ফেরা (১৯৫৬),
- ফেরারী ফৌজ (১৯৫৮),
- হরিণ চিতা চিল (১৯৫৯),
- কখনো মেঘ (১৯৬১),
- অথবা কিন্নর (১৯৬৫),  
- নদীর নিকটে (১৯৭২);

গল্পগ্রন্থ :
- পঞ্চশর (১৯২৯),
- বেনামী বন্দর (১৯৩০),
- পুতুল ও প্রতিমা (১৯৩২),
- মৃত্তিকা (১৯৩২),
- অফুরন্ত (১৯৩৫),
- মহানগর (১৯৩৭),
- ধূলিধূসর (১৯৩৮),
- নিশীথ নগরী (১৯৩৮),
- কুড়িয়ে ছড়িয়ে (১৯৪৬),
- সামনে চড়াই (১৯৪৭),
- প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠগল্প (১৯৫২),
- সপ্তপদী (১৯৫৫),
- জল পায়রা (১৯৫৭),
- নানা রঙে বোনা (১৯৬০);  

উপন্যাস :
- পাঁক (১৯২৬),
- কুয়াশা (১৯৩০),
- মিছিল (১৯৩৩),
- উপনয়ন (১৯৩৩),
- আগামীকাল (১৯৩৪), প্রতিশোধ (১৯৪১),
- প্রতিধ্বনি ফেরে (১৯৬১),
- অন্য এক নাম (১৯৬২),
- পা বাড়ালেই রাস্তা (১৯৬২),
- পতাকা যারে দাও (১৯৬৩),
- স্তব্ধ প্রহর (১৯৬৩),
- মনুদ্বাদশ (১৯৬৪),
- অমলতাস (১৯৬৫),
- স্বপ্নতনু (১৯৬৫),
- দিগ্বলয় (১৯৬৭),
- যিনি বিধাতা (১৯৭০),
- সেই যে শহর রাজোলি (১৯৭২)।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
নিম্নের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) আনন্দমঠ
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) দেবী চৌধুরাণী
  4. ঘ) সীতারাম
ব্যাখ্যা
আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস।

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
- তাঁর রচিত দুর্গেশনন্দিনী ছিলো প্রথম সার্থক বাংলা উপন্যাস। 

তাঁর রচিত উপন্যাস
- দুর্গেশনন্দিনী
- কপালকুণ্ডলা
- মৃণালিনী
- বিষবৃক্ষ
- ইন্দিরা
- যুগলাঙ্গুরীয়
- চন্দ্রশেখর
- রাধারানী
- রজনী
- কৃষ্ণকান্তের উইল
- রাজসিংহ
- আনন্দমঠ
- দেবী চৌধুরানী

আরও কিছু লেখকের ত্রয়ী উপন্যাস: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 'পথের পাঁচালি;, 'অপরাজিতা' ও 'কাজল'
- মানিক বন্দ্যোপাধ্যায়: 'পুতুল নাচের ইতিকথা', 'সহরবাসের ইতিকথা' ও 'ইতিকথার পরের কথা'
- সুনীল গঙ্গোপাধ্যায় : 'সেই সময়', 'প্রথম আলো' ও 'পূর্ব-পশ্চিম'
- সমরেশ মজুমদার: 'উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, সাহিত্যপাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ); বাংলাপিডিয়া ।
.
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মনোএল দ্য আসসুম্পসাঁউ
  2. খ) নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড
  3. গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  4. ঘ) জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
'কৃপার শাস্ত্রের অর্থভেদ'(১৭৩৫) মনোএল দ্য আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিষ্টান মিশনারি কতৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ। 
- ১৭৪৩ সালে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়। 
- গুরুশিষ্যের কথোপকথনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের মহিমা কীর্তন এই গ্রন্থের লক্ষ্য। 
- তিনি ১৭৩৪-৪২ খ্রিস্টাব্দের মধ্যে Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes শীর্ষক গ্রন্থটি রচনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'ওরা কদম আলী' নাটকের বিষয়বস্তু কী?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) গ্রামীণ জীবন ব্যাবস্থা
  3. গ) বঞ্চিত, শোষিত মানুষের সংগ্রাম
  4. ঘ) জেলে সম্প্রদায়ের জীবন ব্যাবস্থা
ব্যাখ্যা
১৯৭৮ সালে 'ওরা কদম আলী' নাটকের মধ্য দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে। 
- বঞ্চিত, শোষিত  মানুষের শ্রেণি সংগ্রাম এর রূপকার হিসেবে বঞ্চিত, শোষিত মানুষের সংগ্রাম 'ওরা কদম আলী' নাটক সমকালীন বাংলা নাট্য-সাহিত্যের ধারায় যুক্ত করেছে নতুন মাত্রা। 
- গরীব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সমশটিক রূপ কিভাবে পরীগ্রহণ করে কদম আলী নামের এক বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। 

তাঁর উল্লেখযোগ্য নাট্যকর্ম:
- ওরা কদম আলী (১৯৭৮)
- ওরা আছে বলেই(১৯৮০)
- ইবলিশ(১৯৮২)
- এখানে নোঙর(১৯৮৬)
- গিনিপিগ(১৯৮৫)
- পাথর(১৯৯৩)
- লেবেদেফ(১৯৯৭) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের কাছে জনপ্রিয় উদ্দীপক "বন্দে মাতরম্‌" গানটি কোন উপন্যাসে প্রথম পাওয়া যায়?
  1. ক) বিষবৃক্ষ
  2. খ) আনন্দমঠ
  3. গ) গোড়া
  4. ঘ) দেবী চৌধুরানী
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস 'আনন্দমঠ'(১৮৮২)। 
- উপন্যাসটির প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি।
- এ গ্রন্থে রচিত গান "বন্দে মাতরম্‌" পরবর্তীতে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়।

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস
- দুর্গেশনন্দিনী
- কপালকুণ্ডলা
- মৃণালিনী
- বিষবৃক্ষ
- ইন্দিরা
- যুগলাঙ্গুরীয়
- চন্দ্রশেখর
- রাধারানী
- রজনী
- কৃষ্ণকান্তের উইল
- রাজসিংহ
- আনন্দমঠ
- দেবী চৌধুরানী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
Fill in the blank with an appropriate preposition:
I was aching all ____.
  1. ক) above
  2. খ) over
  3. গ) about
  4. ঘ) in
ব্যাখ্যা
সর্বত্র; সর্বাংশে বা সর্বাঙ্গে বুঝাতে over ব্যবহৃত হয়:
I was aching all over - আমার সর্বাঙ্গে ব্যথা করছিল;
He is famous all the world over - তিনি সারাবিশ্বে খ্যাত;
That’s Mizan all over একেই বলে মিজান, অর্থাৎ এই কাজে/কথায় তার সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

Source: Bangla Academy Dictionary
১৩.
Determiners have two main functions:
  1. ক) referring and quantifying
  2. খ) referring and qualifying
  3. গ) quantifying and qualifying
  4. ঘ) referring and modifying
ব্যাখ্যা
Determiners have two main functions: referring and quantifying.
Referring: 
Referring means showing us who or what the noun is pointing to or talking about. The most common types of determiners which we use for referring are articles, possessives, and demonstratives:
- Where’s the newspaper?
- It’s on the sofa. (the means the noun refers to something the speaker and listener both know or are familiar with)

Quantifying:
‘Quantifying’ means showing how much of something there is, or how many:
- Five people were arrested during an anti-war demonstration in London today.
- There are some letters here for you. (some means a non-specific, small number or quantity of something.)

Source: Cambridge Dictionary
১৪.
Choose the appropriate preposition for the given sentence:
This offer is subject ______ market conditions.
  1. ক) at
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) of
ব্যাখ্যা
'subject to' এর অর্থ:
- under control of, bound by, likely to have, depending on.

অতএব বাক্যটি হচ্ছে:
- The offer is bound by the market conditions. 

Hence, the usage of 'to' is appropriate here.
১৫.
In which sentence the word ‘enough’ is used as a determiner?
  1. ক) You need to get enough of the right things to eat.
  2. খ) There's too much work and not enough people to do it.
  3. গ) They ordered more than enough for five people.
  4. ঘ) At the time, he wasn't old enough to vote.
ব্যাখ্যা
We can use enough before a noun as a determiner:
- ‘there's too much work and not enough people to do it.
We can use enough as a pronoun:
- You need to get enough of the right things to eat.
- They ordered more than enough for five people.
We use enough as an adverb:
- At the time, he wasn't old enough to vote.

Source: Oxford Dictionary
১৬.
Fill in the blank with the correct preposition from the options given below:
Don't walk _____the railway line.
  1. ক) among
  2. খ) across
  3. গ) of
  4. ঘ) out
ব্যাখ্যা
The usage of 'across':
- From one side to another side.
Example: The yard measures about so felt across. 
- Across from the opposite.
Example: There is a school just across from our house. 
- To show position in many parts of an area or country.
Example: They have several offices across India. ​​
​​
Here across is used to convey from one side to another side​.

Correct Sentence: Don't walk across the railway line.
১৭.
Choose the appropriate word to replace the underlined phrase.
The path was dark, but at the same time, I slowly found my way.
  1. ক) as
  2. খ) therefore
  3. গ) yet
  4. ঘ) when
ব্যাখ্যা
Yet সাধারণত But at the same time; but nevertheless অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়। 
উদাহরণ: The path was dark, yet I slowly found my way’
 
Source: Oxford Dictionary
১৮.
Which of the following common types is included in Determiners?
  1. ক) Articles
  2. খ) Demonstratives
  3. গ) Numbers
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
Determiners include the following common types:
- Articles: a/an, the
- Demonstratives: this, that, these, those
- Possessives: my, your, his, her, its, our, their, x’s (possessive ’s)
- Quantifiers: (a) few, fewer, (a) little, many, much, more, most, some, any, etc.
- Numbers: one, two, three, etc.

Source: Cambridge Dictionary
১৯.
Choose the correct preposition to substitute the under-lined word.
Touching this matter, I have not as yet made up my mind.
  1. ক) Apart from
  2. খ) With regard to
  3. গ) About
  4. ঘ) In spite of
ব্যাখ্যা
Participial Preposition:
- Barring
- concerning
- considering
- Notwithstanding 
- Touching
Example Sentence:
- Barring (= excepting, apart from)accident, the mail will arrive tomorrow.
- Concerning(= about) yesterday's fire, there are many rumours in the bazar.
- Considering(= taking into account) the quality, the price is not high.
- Notwithstanding(= in spite of) the resistance offered by him, he was arresred by the police.
- Touching (= with regard to) this matter, I have not as yet made up my mind.
Source: High School English Grammar & Composition by Wren & Martin.
২০.
What kind of parts of speech is the under-lined one?
Heaven! It is an ecstatic moment in my life.
  1. ক) Determiner
  2. খ) Proposition
  3. গ) Conjunction
  4. ঘ) Interjection
ব্যাখ্যা
যা দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে Interjection বলে।
যেমন: oh! hurrah! alas! heaven! ইত্যাদি।
২১.
Sumon went there _______ my bike.
  1. ক) Of
  2. খ) on
  3. গ) by
  4. ঘ) in
ব্যাখ্যা
We do not use by when the reference is to a specific bicycle, car, train, etc.
- Sumon went there on my bike. (not: by my bike)
- We travelled in Mr. Josim's car.( not: by Mr. Josim's car)

Source: High School English Grammar & Composition by Wren & Martin
২২.
The pedestrian was killed ______ a falling tree.
  1. ক) of
  2. খ) over
  3. গ) on
  4. ঘ) by
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি passive form এ রয়েছে। এখানে a falling tree হলো object.
passive form এর নিয়ম অনুযায়ী object এর পূর্বে by/with বসে। 
অতএব শূন্যস্থানে by বসবে। 
২৩.
The writer is evidently enamoured ______ the subject.
  1. ক) to
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) to
ব্যাখ্যা
Enamour(Verb)
Meaning: be filled with love for.
Enamour এর পর preposition হিসেবে of বসে।

পূর্নাঙ্গ বাক্য: The writer is evidently enamoured of the subject.
২৪.
Choose the correct determiner.
_________ knowledge is a dangerous thing.
  1. ক) The little
  2. খ) Little
  3. গ) A little
  4. ঘ) The few
ব্যাখ্যা
- "The little" is used with uncountable noun and means all that is available.
- "Little" has a negative meaning. We use it to mean ‘not as much as may be expected or wished for’.
- "A little" is a quantifier or determiner meaning ‘some’. We use "a little" with singular uncountable nouns (here, knowledge).
- "The few" is used with countable noun and means all that is available,

 অতএব, সঠিক উত্তর হবে: A little
পূর্নাঙ্গ বাক্য: A little knowledge is a dangerous thing.
২৫.
The meal was very expensive and not very nice. Here 'and' connects -
  1. ক) clauses
  2. খ) phrases
  3. গ) words
  4. ঘ) sentences
ব্যাখ্যা
Connecting Phrases:
The meal was very expensive and not very nice.
                               [phrase]                [phrase]

Connecting clauses:
There are seats outside but some people don’t like sitting outdoors.
                 [clause]                                 [clause]

Connecting sentences:
My grandmother’s name was Wall. But she became Jenkins when she got married to my grandfather.

Connecting words:
Which do you prefer? Red or blue?
                                [word]     [word]


Source: Cambridge Dictionary
২৬.
Choose the correct determiner from the given option:
_______ a student appears in the exam.
  1. ক) Much
  2. খ) Few
  3. গ) Too much
  4. ঘ) Many
ব্যাখ্যা
Many + a/an + singular Noun: to refer to a large number of things or people.

Ex: I've been there many a time.
Ex: Many a man has tried but few men have succeeded.

It's clear that 'many' can be used here. All other determiners are inappropriate.
২৭.
Are you feeling unwell _____ you ate too much?
  1. ক) if
  2. খ) since
  3. গ) as
  4. ঘ) because
ব্যাখ্যা
We use because, not as or since, in questions where the speaker proposes a reason:

Incorrect Sentence: Are you feeling unwell since/as you ate too much?
Correct Sentence: Are you feeling unwell because you ate too much?

Source: Cambridge Dictionary
২৮.
'Notwithstanding' is a -
  1. ক) Simple Preposition
  2. খ) Compound Preposition
  3. গ) Phrase Preposition
  4. ঘ) Participial Preposition
ব্যাখ্যা
Partcipial Preposition:
Barring, concerning, considering, during, notwithstanding, pending, regarding, respecting, touching, and a few similar words which are present participles of verbs, are used absolutely without any noun or pronoun being attached to them.
For all practical purposes, they have become Prepositions, and are sometimes distinguished as Partcipial Preposition.

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
২৯.
The employees were prohibited _____ entering the building after business hours.
  1. ক) to
  2. খ) from
  3. গ) at
  4. ঘ) about
ব্যাখ্যা
The verb 'Prohibit' means to forbid or prevent.
prohibit এর পর preposition হিসেবে from ব্যবহৃত হয়। 
উদাহরণ:
- The employees were prohibited from entering the building after business hours.
- Marta’s illness prohibits her from donating blood. 
৩০.
Fill in the blank with the correct determiner.
He's busy. He's got _______ work to do.
  1. ক) some
  2. খ) any
  3. গ) something
  4. ঘ) few
ব্যাখ্যা
'Some' is used in affirmative sentences before uncountable nouns to denote the quantity and it is used before plural countable nouns to denote number.

In the sentence given above, the work is an 'uncountable noun', therefore, 'some' is to be used.
৩১.
What kind of parts of speech is the under-lined word?
I may not succeed, but, hey, at least I tried. 
  1. ক) Conjunction
  2. খ) Interjection
  3. গ) Preposition
  4. ঘ) Determiner
ব্যাখ্যা
It’s possible to use an interjection within a sentence.
When you do, treat the interjection as a parenthetical element that’s separate from the rest of the sentence.
You can put the interjection inside parentheses or set it off with commas.

- I may not succeed, but, hey, at least I tried.
- The project was delayed because the logistics team made a few (ahem) miscalculations.
- It will take only thirty minutes (Wow!) to reach the city on the new train.

Source: Grammarly.com
৩২.
I kept the dishes _____ the dining table.
  1. ক) on
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) into
ব্যাখ্যা
On (refers a surface of something) - I kept the dishes on the dining table.
On (refers TV or other devices) - She is on the phone.
On (refers the parts of the body) - I keep wearing my wedding ring on my finger.
On (to refer a state) - The products available in the store are on sale.
৩৩.
The conjunction 'since' introduce __________.
  1. ক) Main clause
  2. খ) Co-ordinate clause
  3. গ) Subordinate clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
As, because and since are conjunctions.
As, because and since all introduce subordinate clauses.
They connect the result of something with its reason.
Example Sentence:
- He decided to go to the conference in Barcelona, as he was in Spain anyway.
- Are you angry with me because I opened the letter?

Source: Cambridge Dictionary
৩৪.
In which sentence is the word 'since' used as a preposition?
  1. ক) It has been a long time since we last met.
  2. খ) I have not seen him since.
  3. গ) I have fallen in love since I saw her.
  4. ঘ) He has been ill since Sunday last.
ব্যাখ্যা
১ম ও ৩য় অপশনে since একটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে since একটি adverb। seen verb-এর adverb হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে since একটি preposition কারণ since-এর পরে একটি noun (Sunday) আছে।
৩৫.
Which of the following sentences is incorrect?
  1. ক) You can drink chocolate milk either hot in the winter or cold in the summer.
  2. খ) Because my alarm didn’t go off, so I was late for work.
  3. গ) Neither Lisa nor Helena had been to Italy before.
  4. ঘ) Both you and I know what really happened.
ব্যাখ্যা
Some coordinating conjunctions have two parts: either … or …, neither … nor …, both … and …:
- You can drink chocolate milk either hot in the winter or cold in the summer.
- Neither Lisa nor Helena had been to Italy before. (Lisa hadn’t been to Italy before and Helena hadn’t been to Italy before.)
- Both you and I know what really happened. (You know and I know what happened.)

Apart from two-word conjunctions, we only use one conjunction to connect words or phrases:
Incorrect Sentence: Because my alarm didn’t go off, so I was late for work.
Correct Sentence: Because my alarm didn’t go off, I was late for work.

Source: Cambridge Dictionary
৩৬.
I am already acquainted ______ the latest development of the situation.
  1. ক) by
  2. খ) to
  3. গ) at
  4. ঘ) with
ব্যাখ্যা
Acquaint (Verb)
Meaning: make someone aware of or familiar with.

Acquaint এর পর preposition হিসেবে with বসে।

পূর্নাঙ্গ বাক্য: I am already acquainted with the latest development of the situation.
৩৭.
He has been ill _______ three weeks.
  1. ক) for
  2. খ) since
  3. গ) about
  4. ঘ) from
ব্যাখ্যা
Period of time (কত সময় ধরে) বুঝাতে for বসে।
আর Point of time (কোন সময় থেকে শুরু) বুঝাতে since বসে।
So, for is an appropriate word to fill in the blank.
৩৮.
______ his becoming teacher, he does not have any moral scruples.
  1. ক) Although
  2. খ) Despite of
  3. গ) In spite of
  4. ঘ) Instead of
ব্যাখ্যা
কোন কিছু সত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়। Despite এর পরে কখনোই of বসে না।
তাই শূন্যস্থানে in spite of  বসবে।
৩৯.
Choose the appropriate determiner given in the options.
Jolly did not take _______ photos when she went on a holiday.
  1. ক) each
  2. খ) every
  3. গ) many of
  4. ঘ) many
ব্যাখ্যা
- Determiners are words placed in front of a noun to make it clear what the noun refers to.
- In the given sentence the noun is 'photos'.
- It needs a determiner which is a 'quantifier'. 

'Much' is used with uncountable nouns.
'Many' is used with countable nouns.

Since 'photos' is a countable noun, the correct quantifier here is many.

Hence the correct answer is option 4.
৪০.
'provided that' is an example of -
  1. ক) Coordinating conjunctions
  2. খ) Correlative Conjunctions
  3. গ) Subordinating conjunctions
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Common subordinating conjunctions are:
- after,
- (al)though,
- as,
- before,
- if,
- since,
- that,
- until,
- when,
- whereas,
- while,
- once,
- so,
- as soon as,
- provided that.

When a clause follows these conjunctions, it becomes a subordinate clause, which needs a main clause to make a complete sentence.

Source: Cambridge Dictionary
৪১.
Identify the interjection from the following sentence:
Yippee! I made this picture all by myself.
  1. ক) made
  2. খ) picture
  3. গ) myself
  4. ঘ) Yippee
ব্যাখ্যা
Interjection: An interjection is a part of speech that demonstrates the emotion or feeling of the author. These words or phrases can stand alone, or be placed before or after a sentence.
- Hurrah! We won the game! ( Emotion of joy)
- Alas! I failed the exam! ( Emotion of sorrow)
​By understanding the definition and examples of the interjection we can say that Yippee is the interjection part of the given sentence.
৪২.
He came to Bangladesh ____ 5 February 1991.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা
তারিখের পূর্বে on বসে।
ছোট কোন সময়ের পূর্বে at বসে।
মাস এবং বছরের পূর্বে in বসে।

অতএব শূন্যস্থানে on বসবে। 
Complete Sentence: He came to Bangladesh on 5 February 1991.