পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
"বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] ii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) 
- UNOPS এর পূর্ণরূপ United Nations Office for Project Services 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক।

সূত্র: UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
.
United Nations System Staff College এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. রোম
  2. তুরিন
  3. ফ্লোরেন্স
  4. মিলান
সঠিক উত্তর:
তুরিন
উত্তর
সঠিক উত্তর:
তুরিন
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- এর সদর দপ্তর - তুরিন, ইতালি।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।
.
United Nations Environment Programme এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. নাইরোবি
  3. নিউইয়র্ক
  4. প্যারিস
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালে সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলনের প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

সূত্র: UNEP ওয়েবসাইট।