পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৩ পৃথিবীর স্থলভাগ (মহাদেশ সমূহ) এবং পৃথিবীর জলভাগ (মহাসাগর ও প্রণালী, উপসাগর ও হ্রদ) [Live Class – 5, 6 ও 7]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) ইউরোপ
  3. গ) আফ্রিকা
  4. ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:

- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট (৮৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১.৬৯ ফুট)।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে।

তথ্যসূত্র - ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ওশেনিয়া মহাদেশ কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) উত্তর মহাসাগর
  4. ঘ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
ওশেনিয়া মহাদেশ:

- দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে।
- এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।
- ওশেনিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলঃ অস্ট্রেলেশিয়াঃ
১। অস্ট্রেলিয়া।
২। নিউজিল্যান্ড।
- পলিনেশিয়া:
১। সামোয়া।
২। টোঙ্গা।
৩। টুভ্যালু।
- মেলানেশিয়া:
১। পাপুয়া নিউগিনি।
২। সলোমন দ্বীপপুঞ্জ।
মাইক্রোনেশিয়া:
১। ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া।
২। কিরিবাতি।
৩। নাউরু।
৪। মার্শাল দ্বীপপুঞ্জ। 
৩। ভানুয়াতু।
৪। ফিজি।
৫। পালাউ

তথ্যসূত্র - worldatlas.com
.
বিশ্বের গভীরতম খাল -
  1. ক) সুয়েজ খাল
  2. খ) পানামা খাল
  3. গ) গ্রান্ড খাল
  4. ঘ) কিয়েল খাল
ব্যাখ্যা
পানামা খাল:
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল ।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

অন্যদিকে -
- সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।
- পৃথিবীর প্রাচীন ও দীর্ঘতম খাল চীনের গ্রান্ড খাল।
- কিয়েল খাল জার্মানিতে অবস্থিত।

উৎস: Britannica.