পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ১৯ বাংলা ব্যাকরণ টপিকসমূহ: ১. শব্দপ্রকরণ (শব্দের শ্রেণিবিভাগ; শব্দের উৎসমূল; ধাতু, প্রকৃতি - প্রত্যয়; ক্রিয়ার কাল ও এর প্রয়োগ, লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক) ২. বানান ও বাক্যশুদ্ধি; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
'Allotment' এর বাংলা পরিভাষা -
  1. বিনোদন
  2. বরাদ্দ
  3. উপনাম
  4. সংশোধিত
ব্যাখ্যা
• 'Allotment' এর বাংলা পরিভাষা - বরাদ্দ

অন্যদিকে,
Alias - ওরফে / উপনাম। 
Amended - সংশোধিত। 
Amusement - বিনোদন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্ব?
  1. ঝাল-টাল
  2. দুম দুম
  3. ব্যাপার-স্যাপার
  4. গুটিশুটি
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।

যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম

অন্যদিকে:
অনুকার দ্বিত্ব - ঝাল-টাল, ব্যাপার-স্যাপার, গুটিশুটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই।' - এটি কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত
  2. সাধারণ বর্তমান
  3. ঘটমান বর্তমান
  4. পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
সাধারণ বর্তমান:
- যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।

যেমন:
সকালে সূর্য ওঠে।
দুই আর দুইয়ে চার হয়।
আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
কোন শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত?
  1. ডাক্তারখানা
  2. বাঘা
  3. মানব
  4. ঘরামি
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

যেমন:
মনু + ষ্ণ = মানব;
লোক + ষ্ণিক = লৌকিক ইত্যাদি।

অন্যদিকে,
বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ - বাঘ + আ = বাঘা; ঘর + আমি = ঘরামি ইত্যাদি।
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ - ডাক্তার + খানা = ডাক্তারখানা, ধড়ি + বাজ = ধড়িবাজ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
'মনুষ্য' শব্দের বহুবচন কোনটি?
  1. মনুষ্যসমূহ
  2. মনুষ্যদাম
  3. মনুষ্যসকল
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ:

যেমন:
কুল - কবিকূল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি।
সকল - পর্বতসকল, মনুষ্যসকল ইত্যাদি।
সব - ভাইসব, পাখিসব ইত্যাদি।
সমূহ - বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'যার পর আর কিছু নেই' এর এক কথায় প্রকাশ -
  1. যশস্বী
  2. যুবজানি
  3. যুযুৎসু
  4. যৎপরোনাস্তি
ব্যাখ্যা
• 'যার পর আর কিছু নেই' এর এক কথায় প্রকাশ - যৎপরোনাস্তি

অন্যদিকে,
যুদ্ধের জন্য ইচ্ছুক - যুযুৎসু।
যুবতী জায়া যার - যুবজানি।
যার যশ আছে - যশস্বী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Booklet' এর বাংলা পরিভাষা -
  1. জ্ঞাপন-পত্র
  2. প্রতিজ্ঞাপত্র
  3. পুস্তিকা
  4. খোলা ডাক
ব্যাখ্যা
• 'Booklet' এর বাংলা পরিভাষা - পুস্তিকা

অন্যদিকে,
Book-post - খোলা ডাক।
Bond - মুচলেকা / প্রতিজ্ঞাপত্র। 
Bulletin - জ্ঞাপন-পত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ -
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবন্ধ জ্ঞান
ব্যাখ্যা
• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ - সীমাবন্ধ জ্ঞান

অন্যদিকে,
কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
খয়ের খাঁ - তোষামোদকারী। 
খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'চতুর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. চতুরী
  2. চতুরানী
  3. চতুরা
  4. চতুরি
ব্যাখ্যা
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
চতুর-চতুরা,
→ প্রিয়-প্রিয়া,
→ প্রবীণ-প্রবীণা,
→ বৃদ্ধ-বৃদ্ধা,
→ মাননীয়-মাননীয়া,
→ শিষ্য-শিষ্যা,
→ সরল-সরলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
শুদ্ধ বানান -
  1. দুষণীয়
  2. জ্বরাজীর্ণ
  3. আধ্যাত্মিক
  4. উপরোক্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - আধ্যাত্মিক
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- পারমার্থিক,
- আত্মা থেকে জাত,
- আত্মাসম্বন্ধীয়।

অন্যদিকে,
উপরোক্ত – উপর্যুক্ত, 
জ্বরাজীর্ণ – জরাজীর্ণ, 
দুষণীয় – দূষণীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১১.
'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ -
  1. বেহায়া
  2. সত্য একদিন প্রকাশ পাবেই
  3. সত্যবাদিতার ভান করা
  4. তুচ্ছ জ্ঞান করা
ব্যাখ্যা
• 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা

অন্যদিকে, 
ধর্মের কল বাতাসে নড়ে - সত্য একদিন প্রকাশ পাবেই।
ধরাকে সরা জ্ঞান করা - তুচ্ছ জ্ঞান করা।
দুকান কাটা - বেহায়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
কোনটি রূঢ়ি শব্দ?
  1. আদিত্য
  2. সন্দেশ
  3. কর্তব্য
  4. দৌহিত্র
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
- প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ

অন্যদিকে,
যৌগিক শব্দ - দৌহিত্র, কর্তব্য।
যোগরূঢ় শব্দ - আদিত্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ -
  1. সুহাসিনী
  2. সর্বংসহা
  3. সধবা
  4. শুচিস্মিতা
ব্যাখ্যা
• 'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ - সর্বংসহা। 

অন্যদিকে,
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
শুদ্ধ বানান -
  1. মরুদ্যান
  2. ভবিষ্যৎবানী
  3. বিভিষিকা
  4. শাশুড়ি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শাশুড়ি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
-  স্বামী বা স্ত্রীর মাতা বা তৎস্থানীয়া নারী, শ্বশু।

অন্যদিকে,
বিভিষিকা – বিভীষিকা, 
ভবিষ্যৎবানী – ভবিষ্যদ্‌বাণী, 
মরুদ্যান – মরূদ্যান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১৫.
'ঝুড়ি' শব্দের অর্থ -
  1. তীর
  2. ছোটো গাছ
  3. বটের শিকড়
  4. চাঙাড়ি
ব্যাখ্যা
• 'ঝুড়ি' শব্দের অর্থ - চাঙাড়ি

অন্যদিকে,
'ঝুরি' শব্দের অর্থ - বটের শিকড়।
'চারা' শব্দের অর্থ - ছোটো গাছ।
'কূল' শব্দের অর্থ - তীর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৬.
‘বিদ্যুৎ’ শব্দটি কোন উৎস থেকে এসেছে?
  1. ফারসি
  2. ফরাসি
  3. আরবি
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• ‘বিদ্যুৎ’ শব্দটি 'সংস্কৃত' ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।
- এর প্রকৃতি-প্রত্যয় - বি+√দ্যুৎ+কিপ্।

শব্দের অর্থ:
- উচ্চতায় আকাশে ভাসমান পুঞ্জমেঘের পরপর ঘর্ষণের ফলে উৎপন্ন অচল তড়িৎ, দামিনী, বিজলি, ক্ষণপ্রভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'-ঈ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ -
  1. ধোপানি
  2. কুমারনী
  3. জেলেনী
  4. তরুণী
ব্যাখ্যা
শব্দের শেষে '-ঈ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
→ ছাত্র-ছাত্রী, 
তরুণ-তরুণী
→ দাস-দাসী, 
→ নর-নারী, 
→ পাত্র-পাত্রী ইত্যাদি।

অন্যদিকে,
- নী/নি-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ - জেলে-জেলেনী, কুমার-কুমারনী, ধোপা-ধোপানি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৮.
অশুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
  2. আমি অপমানিত হয়েছি।
  3. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
  4. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ব্যাখ্যা
অশুদ্ধ: আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
শুদ্ধ: আমৃত্যু দেশের সেবা করে যাব।

অন্যদিকে:
- বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
- আমি অপমানিত হয়েছি।
- আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
তুর্কি শব্দ নয় কোনটি?
  1. গালিচা
  2. বাবুর্চি
  3. বাহাদুর
  4. লাশ
ব্যাখ্যা
• তুর্কি শব্দ নয় - গালিচা
- এটি একটি ফারসি শব্দ।

শব্দের অর্থ:
- পশুলোম বা পাটের আঁশ থেকে তৈরি মেঝেতে পাতার পুরু ফরাশ-বিশেষ, কার্পেট।

অন্যদিকে,
- লাশ, বাহাদুর, বাবুর্চি - তুর্কি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. কলাপী
  2. কেকী
  3. বর্হী
  4. অহি
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী, কেকী, শিখী , শিখণ্ডী, বর্হী, বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
কোন শব্দটি তৎসম?
  1. ডিঙি
  2. পেট
  3. হারাম
  4. গোয়ালা
ব্যাখ্যা
• তৎসম শব্দ - গোয়ালা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- দুধ ব্যবসায়ী।

অন্যদিকে,
হারাম - আরবি শব্দ।
পেট, ডিঙি - দেশি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২.
'নবম' কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
  1. তারিখ পূরণবাচক
  2. ভগ্নাংশ পূরণবাচক
  3. ক্রমবাচক
  4. সাধারণ পূরণবাচক
ব্যাখ্যা
সংখ্যাবাচক শব্দ মূলত দুই প্রকার।
যথা -
- ক্রমবাচক - এক, দুই, তিন, চার...আট ইত্যাদি।
- পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।

পূরণবাচক শব্দ আবার ৩ প্রকার।
যথা -
সাধারণ পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ... নবম ইত্যাদি।
তারিখ পূরণবাচক - পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
ভগ্নাংশ পূরণবাচক - আধ, সাড়ে, পোয়া, দেড়, আড়াই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৩.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ -
  1. সমীর
  2. অনিল
  3. পবন
  4. চপলা
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

অন্যদিকে:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৪.
'ধরণ' শব্দের অর্থ -
  1. অধম
  2. প্রকার
  3. ধরা
  4. ত্যাগ
ব্যাখ্যা
• 'ধরণ' শব্দের অর্থ - ধরা

অন্যদিকে,
'ধরন' শব্দের অর্থ - প্রকার।
'ছাড়' শব্দের অর্থ - ত্যাগ।
'ছার' শব্দের অর্থ - অধম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৫.
কোনটি দেশি শব্দ?
  1. আঁতেল
  2. খোকা
  3. লতি
  4. কাঁচি
ব্যাখ্যা
• দেশি শব্দ - লতি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- কানের নিচের নরম মাংস,
- সবজি হিসেবে রেঁধে খাওয়া যায় এমন কচুর সরু লতা।

অন্যদিকে,
তুর্কি ভাষার শব্দ - কাঁচি, খোকা।
ফরাসি ভাষার শব্দ - আঁতেল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ -
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • 'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ - অসংযমী

    অন্যদিকে,
    নিবারণ করা যায় না - অনিবার্য।
    নিন্দার যোগ্য নয় যা - অনিন্দনীয়, অনিন্দ্য।
    নাড়িজ্ঞান নেই যার - আনাড়ি।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ২৭.
    বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
    1. ২ প্রকার
    2. ৩ প্রকার
    3. ৪ প্রকার
    4. ৫ প্রকার
    ব্যাখ্যা
    বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়।
    যথা:
    (ক) বাংলা,
    (খ) সংস্কৃত এবং
    (গ) বিদেশি ধাতু।

    বাংলা ধাতু:
    যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলো হলো বাংলা ধাতু।
    যেমন - কাট্, কাঁদ, জান্‌, নাচ্ ইত্যাদি।

    সংস্কৃত ধাতু:
    - বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে।
    যেমন
    - কৃ, গম্, ধৃ, গঠ্‌, স্থা, কথ্‌, গঠ্‌, পঠ্‌ ইত্যাদি।

    বিদেশি ধাতু:
    তৎসম ও বাংলা ধাতু ছাড়া যেসব ধাতু বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় বিদেশি ধাতু।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
    ২৮.
    “তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।” এখানে ‘হায় হায়’ দ্বিরুক্তিটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
    1. সামান্যতা
    2. ধ্বনিব্যঞ্জনা
    3. ভাবের গভীরতা
    4. পৌনঃপুনিকতা
    ব্যাখ্যা
    অব্যয়ের দ্বিরুক্তি:
    ১. ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি কী করেছ?
    ২. পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
    ৩. অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
    ৪. বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
    ৫. ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
    ২৯.
    শুদ্ধ বাক্য কোনটি?
    1. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
    2. সব মাছগুলোর দাম কত।
    3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
    4. আগত শনিবারে তারা যাবে।
    ব্যাখ্যা
    শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

    অন্যদিকে,
    অশুদ্ধ: আগত শনিবারে তারা যাবে।
    শুদ্ধ: আগামী শনিবারে তারা যাবে।

    অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
    শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

    অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
    শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ৩০.
    'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ -
    1. পাথার
    2. নির্ঝরিণী
    3. কল্লোলিনী
    4. তটিনী
    ব্যাখ্যা
    'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
    - অর্ণব, জলধি, রত্নাকর, পাথার, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।

    অন্যদিকে,
    'নদী' শব্দের সমার্থক শব্দ:
    - নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।