পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ৩২ সাম্প্রতিক বিষয়াবলী টপিক: বাংলাদেশের জাতীয় অর্জন ও সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার ও ডায়নামিক প্যানেল এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] [নম্বর কাভার - ৪/৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
সাম্প্রতিক বাংলাদেশে কোথায় ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে?
  1. সিলেটে জকিগঞ্জ উপজেলায়
  2. সিলেট সদর উপজেলায়
  3. সিলেটে গোয়াইনঘাট উপজেলায়
  4. ওসমানী নগর উপজেলায়
ব্যাখ্যা
সিলেট তেলের সন্ধান:
সাম্প্রতিক বাংলাদেশে সিলেটে গোয়াইনঘাট উপজেলায় ভূগর্ভে তেলের সন্ধান মিলে।

- সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত এই অনুসন্ধান কূপে দুই মাস আগে খননকাজ শুরু করে সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কোম্পানি। 
- বাংলাদেশে ৩৭ বছর পর আবারও ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে।
- সিলেটে একটি গ্যাসক্ষেত্রে কূপ খননের সময় সেখানে তেল পাওয়া যায়। ৮ই ডিসেম্বর তেলের উপস্থিতি মিলেছে।
- ১০ ডিসেম্বর, ২০২৩ বিষয়টি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

⇒ উল্লেখ্য,
- ১৪ নভেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- এখান থেকে পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে।
- এই কূপ থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল হারে তেল পাওয়া যাবে।
- এ গ্যাস ও তেলের আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা।
- এছাড়া ওই কূপের তিনটি স্তরে নতুন গ্যাসের সন্ধানও পাওয়া গেছে।
- এ কূপে জ্বালানির মোট ৪টি স্তরের সন্ধান পাওয়া গেছে। 
- আশা করা যাচ্ছে, আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে।
- এর আগে ১৯৮৬ সালে দেশে প্রথম তেলের সন্ধান পাওয়া যায় সিলেটের হরিপুরে। এটি পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

উৎস: Live MCQ সালতামামি ২০২৩।
.
২০২৩ সালে জি-৭৭ প্লাস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দুবাই
  2. হাভানায়
  3. জেনেভা
  4. কর্নওয়াল
ব্যাখ্যা
জি-৭৭:
 ১৫ সেপ্টেম্বর ২০২৩- কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত হয় জি-৭৭ প্লাস শীর্ষ সম্মেলন।
- জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
- জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

⇒ উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ।
- উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD).

 তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট এবং Live MCQ সালতামামি ২০২৩।
.
ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে?
  1. ০১ জানুয়ারি ২০২৪
  2. ০১ নভেম্বর ২০২৩
  3. ০১ ডিসেম্বর ২০২৩
  4. ১০ ডিসেম্বর ২০২৩
ব্যাখ্যা
ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন:
⇒ ০১  ডিসেম্বর ২০২৩ ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়।
প্রথম দিনে প্রায় ৯০০ যাত্রী নিয়ে পর্যটন নগরীর আইকনিক রেলস্টেশন থেকে 'কক্সবাজার এক্সপ্রেস' নামে ট্রেনটি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
⇒ এই রুটে ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
⇒ কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশ দেন তিনি।

⇒ পর্যটক এক্সপ্রেস:

⇒ ঢাকা-কক্সবাজার রুটে চালু হয় নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।
⇒ ননস্টপ আন্তঃনগর ট্রেন 'পর্যটক এক্সপ্রেস' যাত্রা শুরু করেছে ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে।
⇒ ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ৭৮৫ যাত্রী। 

উল্লেখ্য,
⇒ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর, ২০২৩ তারিখে নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন।
⇒ ১ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে বিরতিহীন 'কক্সবাজার এক্সপ্রেস' চলাচলের মধ্যে দিয়ে রুটটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে রেলওয়ে।

উৎস: Live MCQ সালতামামি ২০২৩। ১০ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
.
জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ নিচের কোন বিধান সম্পর্কিত?
  1. জাতিসংঘের মহাসচিব নিয়োগ ও তিনি সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা
  2. জাতিসংঘের মহাসচিবের মতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে হলে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান
  3. মহাসচিব জাতিসংঘের সকল পরিষদের সকল সভায় পদাধিকার বলে কাজ করবেন
  4. জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত বৈঠকের আহ্বান করতে পারেন
ব্যাখ্যা
গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা:
⇒ ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

• উল্লেখ্য,
⇒ ফিলিস্তিনের গাজায় কমেনি ইসরায়েলের নির্মমতা-হামলা।
⇒ নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ মানুষকে বাস্তুচ্যুত হওয়া, খাবার ও চিকিৎসার জন্য হাহাকার-সব মিলিয়ে উপত্যকাটির পরিস্থিতিকে ‘কেয়ামতের মতো’ বলেছে জাতিসংঘ।
⇒ এ সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
⇒ ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।
⇒ গত ৩৪ বছরে (১৯৮৯ সালের পর) ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেননি জাতিসংঘের কোনো মহাসচিব।
⇒ গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি ৯৯ ধারা প্রয়োগ করেছেন বলে জানান গুতেরেস।

অন্যদিকে -
⇒ ৯৯ ধারা প্রয়োগে গুতেরেসের পদক্ষেপকে ভালোভাবে নেননি জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান।
⇒ সাধারণত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের বিশেষ ক্ষমতাই ভেটো পাওয়ার হিসেবে পরিচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কোনো মৌলিক প্রস্তাবে ভেটো বা না বলার অধিকার রয়েছে।

উৎস: Live MCQ সালতামামি ২০২৩, ৭ ডিসেম্বর , ২০২৩, প্রথম আলো।
.
ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga) কোন দেশ তৈরি করেছে?
  1. চীন
  2. আমেরিকা
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
 কিউডেঙ্গা:(Qdenga):
⇒ ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ জাপান তৈরি করেছে।
⇒ জাপানের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি তাকেদা ফার্মাসিউটিক্যালস ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ তৈরি করেছে।

উল্লেখ্য:
⇒ প্রাণঘাতী ডেঙ্গু রোগের একমাত্র বাহক এডিস মশা।
⇒ ডেঙ্গুর প্রকোপ বেশি এমন অঞ্চলগুলোয় ৬ থেকে ১৬ বছর বয়সিদের ক্ষেত্রে জাপানের তৈরি টিকা ব্যবহার করা যাবে। 
⇒ জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
⇒ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া আগেই এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ব্রাজিল, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

তথ্যসূত্র -  Live MCQ সালতামামি ২০২৩, ১৪ অক্টোবর, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
.
২০২৩ সালে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. দুবাই
  2. মারাকাশ
  3. ওয়াশিংটন
  4. জেনেভা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা:
→ বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - মরক্কোর মারাকাশ শহরে।

উল্লেখ্য,
→ বিশ্বব্যাপী ঋণদাতারা ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছর অন্তর তাদের ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে থাকে।
→ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - ৯-১৫ অক্টোবর, ২০২৩।
→ সপ্তাহব্যাপী এ সভায় বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
→ এতে যোগ দেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।
→ ৫০ বছর পর আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে।
→ এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, সমকাল (১০ অক্টোবর, ২৩)।
.
দেশের সবচেয়ে সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়
  2. কক্সবাজারের টেকনাফ উপজেলায়
  3. কক্সবাজারের সদর উপজেলায়
  4. কক্সবাজারের মহেশখালী উপজেলায়
ব্যাখ্যা
দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র:
⇒ কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে খুরুশকুল ইউনিয়নের অবস্থান।

উল্লেখ্য,
⇒ দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারের খুরুশকুলে।
⇒ এর উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট 
⇒ বায়ু বিদ্যুতে বাংলাদেশে বড় আকারের এটিই প্রথম কোনো প্রকল্প।
⇒ এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে বেসরকারি উদ্যোগে। ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড নামে একটি কোম্পানি নির্মাণ করছে এ বিদ্যুৎকেন্দ্র।
⇒ কক্সবাজারে স্থাপিত ৬০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ
⇒ বেসরকারি উদ্যোগে বাস্তবায়ন হওয়া প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
⇒ চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, কালের কণ্ঠ (১৩ অক্টোবর, ২০২৩)।
.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমার নাম কী?
  1. আমি শেখ মুজিব
  2. মুজিব: একজন জাতীয় নায়ক
  3. অসমাপ্ত আত্মজীবনী
  4. মুজিব: একটি জাতির রূপকার
ব্যাখ্যা
মুজিব: একটি জাতির রূপকার:
⇒ ১৩ অক্টোবর ২০২৩ – দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার।

উল্লেখ্য,
 ইংরেজিতে নাম:- MUJIB: THE MAKING OF A NATION.
⇒ মুজিব: একটি জাতির রূপকার’:
⇒ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পায়।
⇒ বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
⇒ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এই মুভিটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
⇒২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ।
⇒ প্রথমে এই জীবনীচিত্রের নাম ছিল ‘বঙ্গবন্ধু', পরে কয়েকটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠালে তিনি 'মুজিব' নামটি পছন্দ করেন।
⇒ চলচ্চিত্রটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ।
⇒ কিশোর বয়সের চরিত্রে অভিনয় করে দিব্য জ্যোতি।

অন্যদিকে-
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কর্তৃক সফলভাবে উৎক্ষেপণ করা মনুষ্যবাহী নভোযানের নাম কী?
  1. গগনযান
  2. চন্দ্রযান-৩
  3. আদিত্য-এল১
  4. চন্দ্রযান-১
ব্যাখ্যা
গগনযান:
⇒ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে ‘গগনযান’ নামে একটি মনুষ্যবাহী নভোযান উৎক্ষেপণ করে

উল্লেখ্য,
⇒ ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ:
⇒ চন্দ্রযান-৩-এর সাফল্যের পর আরও এক ইতিহাস তৈরি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
⇒ ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত।
⇒ আপদকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো।
⇒ ‘গগনযান’ থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট।
⇒ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হয়।
⇒ মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গগনযান পাঠানোর কথা জানায় ইসরো।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, ২১ অক্টোবর ২০২৩, সমকাল।
১০.
২০২৩ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৪২তম
  2. ৪৩তম
  3. ৪৪তম
  4. ৪৫তম
ব্যাখ্যা
⇒ ৪৩তম আসিয়ান সম্মেলন:
⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ ৪৩তম সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে৷
⇒ ‘আসিয়ান ২০২৩ এর প্রতিপাদ্য - প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’।
⇒ মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷

এছাড়াও,
⇒ শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল। 
⇒ সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
⇒ আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১১.
‘বাংলাদেশ কোড’ কী?
  1. বাংলাদেশে প্রচলিত সব আইন সম্বলিত
  2. বাংলাদেশের সব আইন সম্বলিত সরকারি মোবাইল অ্যাপ
  3. একটি সরকারি প্রতিষ্ঠানের তালিকা সম্বলিত বই
  4. বাংলাদেশের একটি নতুন আইন
ব্যাখ্যা
বাংলাদেশ কোড:
• বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী দেশে প্রচলিত সব আইন একত্র করে বই আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
• এই বই-ই ‘বাংলাদেশ কোড’।

উল্লেখ্য,
• আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের উদ্যোগে মোট ৪৭ খণ্ডে এটি প্রকাশ করা হয়েছে।
• প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোডের মোড়ক উন্মোচন করেন।
•  লাল-সবুজের প্রচ্ছদে ‘বাংলাদেশ কোড’।
• ২০১৪ সাল পর্যন্ত প্রচলিত সব আইন নিয়ে সর্বশেষ ২০১৬ সালে ৪২ খণ্ডে বাংলাদেশ কোড প্রকাশ করা হয়েছিল।
• এবার প্রকাশিত বাংলাদেশ কোডে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রণয়ন হওয়া ১ হাজার ১৭৭টি আইন যুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, ২৩ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
১২.
ফ্রান্সের কোন প্রেসিডেন্ট "ঢাকা ও প্যারিস সমঝোতা চুক্তি" স্বাক্ষর করেন?
  1. Jacques Chirac
  2. Emmanuel Macron
  3. Francois Hollande
  4. Nicolas Sarkozy
ব্যাখ্যা
ঢাকা ও প্যারিস সমঝোতা চুক্তি:
- ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর (Emmanuel Macron) উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিনিময় করা হয়।

উল্লেখ্য,
- ঢাকা ও প্যারিস ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে অবকাঠামো, স্যাটেলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও প্যারিস।
- সমঝোতা স্মারক দুটি হলো:
- বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) মধ্যে ‘ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে একটি ক্রেডিট সুবিধা চুক্তি।
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই)।
-  ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি দেশ।
- দেশটির বর্তমান প্রেসিডেন্ট - ইমানুয়েল মাখোঁর (Emmanuel Macron)।
- তার রাজনৈতিক দলের নাম - La République En Marche!
- তিনি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
- ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম - জিন কাসটেক্স (Jean Castex)

উৎস: ব্রিটানিকা.কম, ১১ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৩.
জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি) এর ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নয়াদিল্লি
  2. দুবাই
  3. বালি
  4. মদিনা
ব্যাখ্যা
জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি):
⇒ ভারতের নয়াদিল্লিতে
অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের সমন্বয়ে গঠিত জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি) এর ১৮-তম সম্মেলন’।

• উল্লেখ্য,
• গ্রুপ অফ টুয়েন্টি (G20) হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। 
• এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• G20- ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
• ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয় এবং ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
• G20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। G20 প্রাথমিকভাবে বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, কিন্তু তারপর থেকে এটি বাণিজ্য, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী বিষয়গুলির মধ্যে তার এজেন্ডা প্রসারিত করেছে।

⇒ ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
• বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
• ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তথ্যসূত্র - G20-এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
বিচারপতি ওবায়দুল হাসান দেশের কততম প্রধান বিচারপতি?
  1. ২২তম
  2. ২৪তম
  3. ২৩তম
  4. ২৫তম
ব্যাখ্যা
প্রধান বিচারপতি:
• দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

• উল্লেখ্য,
• রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি ওবায়দুল হাসানকে শপথবাক্য পাঠ করান।
• ১২ সেপ্টেম্বর ২০২৩ সালে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন বিচারপতি ওবায়দুল হাসানকে।
• বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামে জন্মগ্রহণ করেন।
• আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি) ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে জেলা বার-কমিটিতে যোগদান করেন।
• তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর দায়িত্ব পালন করেন।
• তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার, ২৬ সেপ্টেম্বর ২০২৩।
১৫.
বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদান করতে যাচ্ছে-
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  3. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
ডিজিটাল সনদপত্র:
 - ২৬ সেপ্টেম্বর ২০২৩ ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য:
- দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়।
- এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন, উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অনন্য পরিচয় বহনকারী সনদ পাবেন।
- আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এই ই-সাইন সনদের আওতায় আসবে।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, কালবেলা।
১৬.
বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি কে?
  1. ইব্রাহিম মোহামেদ সোলিহ
  2. মোহাম্মদ মুইজ্জু
  3. আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম
  4. মোহাম্মদ ওয়াহিদ হাসান
ব্যাখ্যা
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন: 
⇒ ২০২৩ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোহামেদ মুইজ্জু।
• মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিল মুইজ্জু।
• মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুকে চীনঘেঁষা হিসেবে বিবেচনা করা হয়।
• তাঁর পূর্বসূরি ইব্রাহিম মোহামেদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।

উল্লেখ্য,
মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার:
• মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে।
• মালদ্বীপকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে ভারত।
• এ ছাড়া একটি নৌ ডকইয়ার্ড তৈরিতে মালদ্বীপকে সহায়তা করছে ভারত।
• মালদ্বীপে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
• তাই মালদ্বীপে ভারতের কোনো সেনা চান না নবনির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জু।
• তিনি মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলেছেন। 
• সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

উৎস: ৪ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
১৭.
তিস্তা সোলার বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. কক্সবাজার
  3. পটুয়াখালী
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার বিদ্যুৎ কেন্দ্র:
⇒ গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে ১ হাজার একর জমির ওপর তিস্তা সোলার নির্মাণ করা হয়।

উল্লেখ্য,
⇒ ২ আগস্ট, ২০২৩ বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
⇒  তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্র:
- তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্র যা তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত।
- বাংলাদেশের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় সোলার বিদ্যুৎকেন্দ্র।
- এটি ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।
- সৌরবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করেন বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড।
- ২ আগস্ট, ২০২৩ তিস্তা সোলার লিমিটেডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

উৎস: ৩ আগস্ট ২০২৩, দ্যা ডেইলি স্টার বাংলা।
১৮.
২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ-
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া
  4. রাশিয়া
ব্যাখ্যা
সামরিক শক্তি র‍্যাংকিং ২০২৪:
১৫ জানুয়ারি, ২০২৪ গ্লোবাল ফায়ার পাওয়ার ১৪৫টি দেশকে অন্তর্ভুক্ত করে এর প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে – প্রথম অবস্থানে রয়েছে – যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
-  সর্বনিম্ন অবস্থানে রয়েছে – ভুটান।
-  বাংলাদেশের অবস্থান - ৩৭তম।
- সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে – ভারত (৪র্থ)
- সার্কভুক্ত অন্য দেশগুলোর অবস্থান – ৯. পাকিস্তান; ৭৫. শ্রীলঙ্কা; ১১৫. আফগানিস্তান; ১২৮ নেপাল; ১৪৫. ভুটান।
১৯.
২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৭তম
  2. ৭৮তম
  3. ৮০তম
  4. ৭৯তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
 সম্প্রতি ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, 
•  ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। 
•  এবারের সাধারণ পরিষদের সভায় প্রধান আলোচনা বিষয় থাকবে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ইস্যুটি।
•  এর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধও।
• সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।
• প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
•  একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
•  তাই জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৬ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা
২০.
'ওসিরিস-রেক্স' কোন দেশের মহাকাশযান?
  1. ভারত
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
⇒ ওসিরিস-রেক্স:
• মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল ওসিরিস-রেক্স।

⇒ উল্লেখ্য,
• যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স বেন্নু গ্রহাণুর শিলাখণ্ড সফলভাবে পৃথিবীতে নিয়ে আসে।
• আড়াইশ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে নেমে আসে।
• আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।
• ২০২০ সালে বেন্নুর বুক থেকে নমুনা নেয় ওসিরিস।
• পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে।
• নাসা অভিযানটি শুরু করে ২০১৬ সালে।
• যেতে-আসতে ওসিরিস-রেক্স ভ্রমণ করেছে ৭০০ কোটি কিলোমিটার।
• ১৯৯৯ সালে বেন্নু গ্রহাণু প্রথমবারের মতো আবিষ্কৃত হয়।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।
২১.
জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে 'বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' প্রতিষ্ঠা করা হয়?
  1. UNDP
  2. UNESCO
  3. FAO
  4. WHO
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
⇒ ২৫ জুলাই, ২০২৩ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এর সদর দপ্তরে 'বাংলাদেশ- বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,
• প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
• বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের সম্পর্কের প্রতীক এই কক্ষ।
• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
• বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
• মুজিব বর্ষ’ ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
• এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
• এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে।

উৎস: ২৫ জুলাই, ২০২৩, যুগান্তর।
২২.
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. চীনের বেইজিংয়ে
  2. আফ্রিকার জোহানেসবার্গে
  3. ব্রাজিলের রিও ডি জেনিরো
  4. ভারতের নয়াদিল্লিতে
ব্যাখ্যা
ব্রিকস:
২২ আগস্ট ২০২৩ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ তিনদিনব্যাপী ১৫তম ব্রিকস সম্মেলন শুরু হয়ছিল।

উল্লেখ্য,
• ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
• এটি একটি অর্থনৈতিক জোট।
• ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
• ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
• ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
• ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
• ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৩.
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ কোন আইন দ্বারা রহিত করা হয়েছে?
  1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬
  2. সাইবার নিরাপত্তা আইন, ২০২৩
  3. 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (তদন্ত পরিচালনা) বিধিমালা, ২০২২'
  4. ডিজিটাল নিরাপত্তা বিধিমালা- ২০২০
ব্যাখ্যা
সাইবার নিরাপত্তা আইন-২০২৩:
• ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ ( ২০২৩ সনের ৩৯ নং আইন ) দ্বারা রহিত করা হইয়াছে।

উল্লেখ্য,
• ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয়।
• ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩ মন্ত্রিসভায় অনুমোদন হয় - ২৮ আগস্ট, ২০২৩।
• বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
• এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যসূত্র: বাসস (২৮ আগস্ট, ২০২৩)।
২৪.
বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’ সম্পাদনা করেন কে?
  1. কবির হোসেন
  2. ফরিদ কবির
  3. জিল্লুর রহমান
  4. ফখরুল আলম
ব্যাখ্যা
মুজিবপিডিয়াl:
⇒ বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’ সম্পাদনা করেন - ফরিদ কবির।

উল্লেখ্য,
• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়ার’ মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত রয়েছে।
• মুজিবপিডিয়ার অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। 
• ১০ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
• এ সময় মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির প্রযোজনা প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। 
• এটি উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ, যাতে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণাপদ্ধতি।
• ১/৮ ডিমাই সাইজের দুই খণ্ডের এ বইটিতে রয়েছে ৫৯১টি ভুক্তি ও ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র।

উৎস: ১০ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
২৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ কোন পদক প্রদান করা হয়?
  1. জনপ্রশাসন পদক
  2. বঙ্গবন্ধু পদক
  3. বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক
  4. জনপ্রশাসন সৃজনশীল পদক
ব্যাখ্যা
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হয়।

 উল্লেখ্য,
⇒  প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয় “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক” চালু করে। পূর্বে এটি 'জনপ্রশাসন পদক' নামে ছিল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ 'জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত)' বাতিল করে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২” জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

⇒ পদক প্রবর্তনের উদ্দেশ্য:
• জনপ্রশাসনের কর্মচারীদের দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে জনমুখী প্রশাসন গড়ে তোলা।
• সেবাপ্রত্যাশীদের চাহিদা পূরণে কর্মচারীদের সৃজনশীলতা ও অভিযোজন সক্ষমতা মূল্যায়ন করা।
• জনসেবা প্রদান পদ্ধতিতে সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আস্থাশীল জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।

পুরস্কার:
• ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে - ১২টি।
• পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হবে।
• ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। 
• দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচজন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে এবং নগদ পুরস্কারের ৫ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে।
• প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
• বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তিদের ডোসিয়ারে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অন্তর্ভুক্ত থাকবে।
• সরকার নির্বাহী আদেশের মাধ্যমে পুরস্কারের অর্থের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৬.
বাংলাদেশের একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি প্রদানকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. দ্য প্রিভেনশন ইনস্টিটিউট ফর জেনোসাইড
  2. দ্য হিউম্যান রাইটস ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন
  3. জেনোসাইড ওয়াচ ইনস্টিটিউট ফর প্রিভেনশন
  4. লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন
ব্যাখ্যা
একাত্তরের হত্যাকাণ্ড:
⇒ ১৯৭১ সালে বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর পরিচালিত হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন।

অন্যদিকে
• বাংলাদেশিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড বা গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
• বিশ্বজুড়ে গণহত্যা প্রতিরোধ, মানুষের নিরাপত্তা ও জবাবদিহি তৈরিতে কাজ করে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন।
• বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই স্বীকৃতি পায়।
• একাত্তরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে লেমকিন ইনস্টিটিউট।

সূত্র: প্রথম আলো ও দৈনিক যুগান্তর।
২৭.
হামাসের বর্তমান প্রধান কে?
  1. ইসমাইল হানিয়া
  2. খাইরুল হাসিম
  3. শেখ আহেমেদ ইয়াসিন
  4. শেখ নাছিরুল্লাহ
ব্যাখ্যা
⇒ হামাস:
• হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। 

অন্যদিকে
• হামাস ফিলিস্তিনের একটি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন।
• ১৯৮৭ সালে শেখ আহেমেদ ইয়াসিন এটি প্রতিষ্ঠা করেন।
• হামাসের সামরিক শাখার নাম ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড।  
• হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। 

উৎস: বিবিসি এবং ব্রিটানিকা।
২৮.
তর্জনী কীসের নাম?
  1. সার্চ ইঞ্জিন
  2. মোবাইল ব্রাউজার
  3. ওয়েবসাইট
  4. নতুন ধানের জাত
ব্যাখ্যা
⇒ তর্জনী:
• বাংলাদেশের প্রথম জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।

 উল্লেখ্য,
• বাংলায় সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু করা হয়েছে।
• মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।
• ৭ মার্চ, ২০২৩ সালে চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।
• ‘বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় তর্জনী ব্রাউজারটি তৈরি করা হয়েছে।
• ব্রাউজারটির বৈশিষ্ট্য হলো এতে বাংলা ভাষা রয়েছে এবং এর বাংলা অপটিমাইজেশন অন্যান্য ব্রাউজারের তুলনায় শক্তিশালী।
• ব্রাউজারটিতে ইংরেজি ভাষাও নির্বাচন করা যাবে। 
• সহজে ইন্টারনেট ব্যবহারের জন্য ব্রাউজারটিতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, ইনকগনিটোসহ বিভিন্ন সুবিধা।
• অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে ব্রাউজারটি। ভবিষ্যতে ব্রাউজারটির ডেস্কটপ সংস্করণও চালু করা হবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৭ মার্চ ২০২৩।
২৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন -
  1. জাকিয়া সুলতানা
  2. সায়মা ওয়াজেদ
  3. জাহাঙ্গীর আলম
  4. টেড্রস আধানোম
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও):
⇒ প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

 উল্লেখ্য,
• প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। 
• ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়।
• সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
• ২০২৪ সালের ১ ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করেন। 

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, প্রথম আলো (১ নভেম্বর, ২০২৩)।
৩০.
কত তারিখে ‘ঢাকা গেট’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
  1. ০১ জানুয়ারি ২০২৪
  2. ২০ জানুয়ারি ২০২৪
  3. ২৪ জানুয়ারি ২০২৪
  4. ৩০ জানুয়ারি ২০২৪
ব্যাখ্যা
⇒ ঢাকা গেট:
• ২৪ জানুয়ারি ২০২৪ ঢাকার দোয়েল চত্বরে ‘ঢাকা গেট’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

 উল্লেখ্য,
•  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন দোয়েল চত্বরের অদূরে বছরের পর বছর অবহেলিত ছিল ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক।
•  নগরবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ৭১ লাখ ৬৫ হাজার ৯৯১ টাকা ব্যয়ে গেটটির সংস্কার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
• ঢাকা ফটক (বাংলার সুবেদার মীর জুমলা ফটক) সংস্কার কাজ করছে মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ।
• গেটের অংশগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এখানে করা হয়েছে নান্দনিক চত্বর
• এছাড়া রাখা হয়েছে ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং চারদিকে নান্দনিক বাতি।
• এই কাজের আশেপাশের সৌন্দর্যবর্ধনের নকশা প্রণয়ন করেছেন প্রকৌশলী অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ।
• এর আগে গত ২৪ মে, ২০২৩ এই ঢাকা গেট বা ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
 • ঐতিহাসিক ঢাকা ফটক আগে রমনা ফটক নামেও পরিচিত ছিল।
• একসময় তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা এটি নির্মাণ করেছিলেন। এই ফটকই ছিল ঢাকার মূল প্রবেশদ্বার।
 • বুড়িগঙ্গা নদী দিয়ে আসার পরেই এই প্রবেশদ্বার দিয়ে সবাই ঢাকায় প্রবেশ করতো। এই ফটকের চারপাশে হাতি পাহারারত অবস্থায় থাকতো। 

তথ্যসূত্র - Live MCQ সাম্প্রতিক সমাচার ফেব্রুয়ারি-২০২৪