পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি ২) আন্তর্জাতিক চুক্তিসমূহ। সোর্সঃ যেকোনো গাইড বই এবং লাইভ এমসিকিউ পিডিএফ লেকচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ বন্ধে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) সিমলা চুক্তি
  2. খ) আলজিয়ার্স চুক্তি
  3. গ) তাসখন্দ চুক্তি
  4. ঘ) অসলো চুক্তি
সঠিক উত্তর:
গ) তাসখন্দ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) তাসখন্দ চুক্তি
ব্যাখ্যা
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ বন্ধে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। উজবেকিস্তানের তাসখন্দ শহরে সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি এ চুক্তি স্বাক্ষরিত হয়।
তাসখন্দ চুক্তিতে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট আইয়ুব খান স্বাক্ষর করেন।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)
.
রোম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
১৯৫৭ সালের ২৫শে মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি। এই ‍চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও জার্মানি স্বাক্ষর করে। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়।
(সূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
.
বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) ভুটান
  4. ঘ) ব্রুনাই
সঠিক উত্তর:
গ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুটান
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান। দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ ১৫ লক্ষ টন এবং বিপরীতে কার্বন শোষণের ক্ষমতা ৬০ লক্ষ টন। তাই ভুটানকে কার্বন প্রভাবমুক্ত দেশ বলা হয়। দেশটির মোট আয়তনের প্রায় ৭০ ভাগই বনভূমি।
(সূত্র: দৈনিক যুগান্তর : ০৯ ডিসেম্বর ২০১৮)
.
ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ডে পালিত হয়-
  1. ক) ৩ মার্চ
  2. খ) ২২ মার্চ
  3. গ) ২০ জুন
  4. ঘ) ২৭ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ
ব্যাখ্যা
৩ মার্চ ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ডে
২২ মার্চ বিশ্ব পানি দিবস
২০ জুন বিশ্ব শরনার্থী দিবস
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
.
Global Climate Risk Index-2020 এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
গ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
গ) সপ্তম
ব্যাখ্যা
জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ২০১৮ সালের ডাটা পর্যালোচনা করে Global Climate Risk Index-2020 প্রকাশ করে৷ এই রিপোর্টে জলবায়ু ঝুঁকিতে শীর্ষ দেশ হিসেবে স্থান পায় - পুয়ের্টোরিকো।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে - মিয়ানমার ও হাইতি। বাংলাদেশের অবস্থান সপ্তম নম্বরে।
তবে সাইক্লোন ও বন্যার ক্যাটাগরিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ।
(সূত্রঃ জার্মানওয়াচ)
.
বসনিয়া সংকট সমাধানে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
  1. ক) ক্যাম্প ডেভিড চুক্তি
  2. খ) ডেটন চুক্তি
  3. গ) প্যারিস শান্তি চুক্তি
  4. ঘ) অসলো চুক্তি
সঠিক উত্তর:
খ) ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেটন চুক্তি
ব্যাখ্যা
১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা ডেটন চুক্তি নামে পরিচিত।
এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের প্যাটারসন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। যার কারণে চুক্তিটি ডেটন চুক্তি নামে পরিচিত।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
নিচের কোন দেশটি সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) চীন
  2. খ) ইসরাইল
  3. গ) ভারত
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। বর্তমান পর্যন্ত ১৮৪টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৬৮টি দেশ তা অনুমোদন করেছে।
চুক্তিতে উল্লিখিত ৪৪টি পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া স্বাক্ষর করেনি এবং যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ইসরাইল ও মিশর চুক্তিতে স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। এই দেশগুলোর জন্যে চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে অনুমোদন করে।
(সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ লেকচার)
.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সম্ভাব্য ফলাফল-
  1. ক) বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
  2. খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  3. গ) সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস
  4. ঘ) মেরু অঞ্চলে বরফের সঞ্চিতি বৃদ্ধি
সঠিক উত্তর:
খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
'ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট' - এর সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট - জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন। এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে।
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন। এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
১০.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস?
  1. ক) নাইট্রাস অক্সাইড
  2. খ) মিথেন
  3. গ) জলীয়বাষ্প
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়। বিভিন্ন গ্রিনহাউজ গ্যাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প প্রধান।
এছাড়া নাইট্রাস অক্সাইড, ওজন, হ্যালোকার্বন জাতীয় গ্যাসও গ্রিনহাউজ গ্যাসের অন্তর্ভুক্ত।
এসকল গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১.
ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি দেশ কোনটি?
  1. ক) মার্শাল দ্বীপপুঞ্জ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নাউরু
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি দেশ - বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
ক্লাইমেট ভালনারেবল ফোরাম - হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট। ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়। এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
১২.
গুড ফ্রাইডে ট্রিটি - কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) ফ্রান্স ও লুক্সেমবার্গ
  2. খ) স্পেন ও অ্যান্ডোরা
  3. গ) আয়ারল্যান্ড ও ব্রিটেন
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও রাশিয়া
সঠিক উত্তর:
গ) আয়ারল্যান্ড ও ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়ারল্যান্ড ও ব্রিটেন
ব্যাখ্যা
উত্তর আয়ারল্যান্ডে তিন দশক ধরে চলা সহিংসতা বন্ধে ব্রিটেন ও আয়ারল্যান্ড সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯৯৮ সালের ১০ এপ্রিল গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয়।
শুক্রবারে স্বাক্ষরিত হওয়ায় এটিকে গুডফ্রাইডে চুক্তি বলা হয়। তবে অফিশিয়ালভাবে চুক্তিটি "বেলফাস্ট চুক্তি" নামে পরিচিত।
এই চুক্তির মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে ইউনিয়নিস্ট ও ন্যাশনালিস্টদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সরকার গঠনের বিধান গৃহিত হয়।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১৩.
CPTPP কী ধরনের চুক্তি?
  1. ক) সামরিক
  2. খ) বাণিজ্যিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর:
খ) বাণিজ্যিক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাণিজ্যিক
ব্যাখ্যা
CPTPP (The Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) হলো এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
২০১৮ সালের ৮ মার্চ এটি চিলির সান্টিয়াগো শহরে স্বাক্ষরিত হয়। কানাডা, পেরু, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম এতে স্বাক্ষর করে।
৩০ ডিসেম্বর ২০১৮ ছয়টি দেশ অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়। ‍যুক্তরাষ্ট্র শুরুতে এটিতে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে নেয়।
(সূত্র: কানাডা সরকারি ওয়েবসাইট)
১৪.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়?
  1. ক) সৌরতাপ
  2. খ) কয়লা
  3. গ) বায়ু
  4. ঘ) জিওথার্মাল
সঠিক উত্তর:
খ) কয়লা
উত্তর
সঠিক উত্তর:
খ) কয়লা
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌরতাপ, বায়ু, জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি। অন্যদিকে কয়লা, খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৫.
জলবায়ু পরিবর্তন বিষয়টি SDG এর কত নং লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত?
  1. ক) ৭ নং
  2. খ) ৯ নং
  3. গ) ১১ নং
  4. ঘ) ১৩ নং
সঠিক উত্তর:
ঘ) ১৩ নং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
এসডিজির ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতি হ্রাস করা, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়গুলো বাস্তবায়ন প্রভৃতি বিষয়ে বলা হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৬.
ডার্টি ডজন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) কার্বন নিঃসরণকারী শীর্ষ ১২টি দেশ
  2. খ) সর্বাধিক দূষিত ১২টি নদী
  3. গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
  4. ঘ) পরিবেশবাদী এনজিও জোট
সঠিক উত্তর:
গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
উত্তর
সঠিক উত্তর:
গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
ব্যাখ্যা
পেস্টিসাইড একশান নেটওয়ার্ক (PANNA)
বিশ্বের ৬০টি দেশের প্রায় ৬০০ এনজিও এর সমন্বয়ে গঠিত একটি জোট যারা ফসলের জমিতে রাসায়নিক ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবনে কাজ করে। এই জোট কয়েকটি বিপজ্জনক রাসায়নিক চিহ্নিত করেছে যাদের “ডার্টি ডজন” নামে অভিহিত করা হয়। ডার্টি ডজনে ১৮টির মতো বিপজ্জনক রাসায়নিক দ্রব্য রয়েছে।
(সূত্র: পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক ও Live MCQ Content - upcoming)
১৭.
বিশ্বে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে শীর্ষদেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্বে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে শীর্ষদেশ চীন। ২০১৯ সালে নবায়নযোগ্য উৎস থেকে চীন ৭৩২ টেরাওয়াট/ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে। দ্বিতীয় যুক্তরাষ্ট্র (৪৯০ টেরাওয়াট/ঘণ্টা)। তৃতীয় জার্মানি (২২৪ টেরাওয়াট/ঘণ্টা)।
(সূত্র: BP Statistical Review of World Energy-2020)
১৮.
Global Center on Adaptation এর দক্ষিণ এশীয় কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) কাঠমুন্ডু
  4. ঘ) কলম্বো
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
Global Center on Adaptation (GCA) বা বিশ্ব অভিযোজন কেন্দ্রের দক্ষিণ এশীয় কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। গত ৮ সেপ্টেম্বর ২০২০ এটি উদ্বোধন করা হয়।
GCA জলবায়ু অভিযোজন বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টর ও উদ্যোগের মধ্যে সংলাপ আয়োজন ও সমন্বয় করে থাকে। GCA ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর নেদারল্যান্ডের রটারডাম শহরে অবস্থিত।

(সূত্র: GCA এবং বাংলাদেশ প্রতিদিন)
১৯.
আটলান্টিক সনদ কোনটির প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) গ্রিন ক্লাইমেট ফান্ড
  2. খ) জাতিসংঘ
  3. গ) বিশ্ব আবহাওয়া সংস্থা
  4. ঘ) বেনেলাক্স
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ
ব্যাখ্যা
আটলান্টিক সনদ জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত। ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে যে ঘোষণায় স্বাক্ষর করেন তা আটলান্টিক সনদ নামে পরিচিত।
এটি কোন আনুষ্ঠানিক বা চূড়ান্ত চুক্তি নয়। এটিকে জাতিসংঘ প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ বিবেচনা করা হয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)