১.
কোন শব্দের বানানে মূর্ধন্য 'ণ' এর ব্যবহার হয়েছে?
সঠিক উত্তর: ক
অপরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর: ক
অপরাহ্ণ
ব্যাখ্যা
• 'অপরাহ্ণ' শব্দের বানানে মূর্ধন্য 'ণ' এর ব্যবহার হয়েছে।
- 'হ্ণ' যুক্তবর্ণে (হ্ + ণ) রয়েছে।
• ণ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- ঋ, র, ষ - এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
অন্যদিকে,
- 'ছন্ন' শব্দের 'ন্ন' যুক্তবর্ণে ( ন্ + ন) রয়েছে।
- 'প্রত্ন' শব্দের 'ত্ন' যুক্তবর্ণে ( ত্ + ন) রয়েছে।
- 'মধ্যাহ্ন' শব্দের 'হ্ন' যুক্তবর্ণে ( হ্ + ন) রয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।