দেয়া আছে,
রম্বসের পরিসীমা ৫৬ মিটার
উচ্চতা ৫ মিটার
রম্বসের একবাহুর দৈর্ঘ্য = ৫৬/৪ মিটার = ১৪ মিটার
রম্বস এক ধরণের সামন্তরিক। তাই রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে নিম্নোক্ত সূত্র ব্যবহার করা যাবে।
রম্বসের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১৪×৫) মিটার
= ৭০ মিটার
--------------------
বিভিন্নভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
যেমন -
১. ভূমি ও উচ্চতার ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল:
রম্বসের ভূমি b একক এবং উচ্চতা h একক হলে,
রম্বসের ক্ষেত্রফল =(ভূমি × উচ্চতা) বর্গ একক।
২. ভূমি ও শীর্ষকোণের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল:
রম্বসের বাহুর দৈর্ঘ্য a একক এবং সন্নিহিত কোণদ্বয় θ ও φ হলে,
রম্বসের ক্ষেত্রফল = a2sinθ বর্গ একক।
রম্বসের ক্ষেত্রফল = a2sinφ বর্গ একক।
৩. কর্ণদ্বয়ের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল:
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য d1 একক ও d2 একক হলে,
রম্বসের ক্ষেত্রফল = 1/2(d1d2) বর্গ একক
৪. অন্তর্লিখিত বৃত্তের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল:
রম্বসের বাহুর দৈর্ঘ্য a একক এবং অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ r একক হলে,
রম্বসের ক্ষেত্রফল = 2ar বর্গ একক।
রম্বসের ক্ষেত্রফল =(অর্ধপরিসীমা × ব্যাসার্ধ) বর্গ একক।