পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ৩১: বিষয়: বাংলা টপিক: সন্ধি, কারক-বিভক্তি, প্রবাদ প্রবচন, শব্দার্থ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাগধারা। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
"দারক" শব্দের অর্থ কী?
  1. পিতা
  2. পুত্র
  3. কুঞ্জর
  4. শম
সঠিক উত্তর:
পুত্র
উত্তর
সঠিক উত্তর:
পুত্র
ব্যাখ্যা
• 'পুত্র' শব্দের অর্থ:
- তনয়, সুত, আত্মজ, দারক

অন্যদিকে,
- 'পিতা' শব্দের অর্থ: -জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ, পিতৃ।
- 'শম' শব্দের অর্থ - শান্তি।
- কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"এক যে ছিল চাঁদেরকোনায় চরকা কাটা বুড়ি।" - বাক্যে 'চাঁদেরকোনায়' কোন কারক?
  1. অধিকরণ
  2. করণ
  3. অপাদান
  4. কর্ম
সঠিক উত্তর:
অধিকরণ
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা-
→ আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই।
→ কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।

অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

প্রথমা বা শূন্য বিভক্তি: বাবা বাড়ি নেই।

তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে।

পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।

সপ্তমী বা তে বিভক্তি:বাড়িতে কেউ নেই। এক যে ছিল চাঁদেরকোনায় চরকা কাটা বুড়ি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"মহৌৎসুক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহা + ওৎসুক্য
  2. মহ + ঔৎসুক্য
  3. মহঃ + ঔৎসুক্য
  4. মহা + ঔৎসুক্য
সঠিক উত্তর:
মহা + ঔৎসুক্য
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঔৎসুক্য
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম ও-ধ্বনি বা ঔ-ধ্বনির যোগে ঔ-ধ্বনি হয়। বানানে তা ঔ-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

যেমন:
আ + ঔ = ঔ:
মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য,
মহা + ঔদার্য = মহৌদার্য,
মহা + ঔদাস্য = মহৌদাস্য ইত্যাদি।

অ + ঔ = ঔ:
পরম + ঔষধ = পরমৌষধ,
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
দিব্য + ঔষধ = দিব্যৌষধ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা।' - বাক্যে 'অক্ষরে' কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে ৭মী
  2. কর্তায় ৭মী
  3. অপাদানে ৭মী
  4. কর্মে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।

যেমন:
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
লোকটা জাতিতে বৈষ্ণব।
তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা। - করণ কারকে ৭মী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ঈক্ষণ' শব্দের অর্থ কী?
  1. উর্মি
  2. অক্ষি
  3. চুল
  4. তরঙ্গ
সঠিক উত্তর:
অক্ষি
উত্তর
সঠিক উত্তর:
অক্ষি
ব্যাখ্যা
• 'ঈক্ষণ' শব্দের অর্থ - দৃষ্টি, দর্শন, চক্ষু, অক্ষি, নয়ন।

অন্যদিকে,
- 'উর্মি' শব্দের অর্থ - ঢেউ, তরঙ্গ, বীচি।
- 'কেশ' শব্দের অর্থ - চুল, কুন্তল, অলক, চিকুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. প্রসারণ
  2. বিকর্ষণ
  3. বিকুঞ্চন
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - বিকুঞ্চন, প্রসারণ

অন্যদিকে,
- 'আকর্ষণ' শব্দের বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।

 আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।
- ‘তীব্র’ শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিলম্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
"বিপচ্চিন্তা" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বিপত্‌ + চিন্তা
  2. বিপদৎ + চিন্তা
  3. বিপৎ + চিন্তা
  4. বিপদ্‌ + চিন্তা
সঠিক উত্তর:
বিপদ্‌ + চিন্তা
উত্তর
সঠিক উত্তর:
বিপদ্‌ + চিন্তা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• আগে ৎ বা দ্ এবং পরে চ্ বাছ থাকলে ৎ বা দ্‌ স্থানে চ্ হয়। এবং ৎ বা দ্‌-এর পরে জবা থাকলে স্থানে জ হয়।

যেমন:
সৎ + চরিত্র = সচ্চরিত্র,
চলৎ + চিত্র = চলচ্চিত্র, 
বিপদ্‌ + চিন্তা = বিপচ্চিন্তা,
তদ্‌ + চিত্র = তচ্চিত্র, 
উৎ + ছিন্ন = উচ্ছিন্ন,
উৎ + ছেদ = উচ্ছেদ, 
তদ্‌ + ছবি = তচ্ছবি,
তদ্‌ + ছিদ্র = তচ্ছিদ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. স্থির
  2. স্থূল
  3. প্রশংসা
  4. নির্বোধ
সঠিক উত্তর:
স্থূল
উত্তর
সঠিক উত্তর:
স্থূল
ব্যাখ্যা
• 'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থূল

অন্যদিকে,
- 'কুৎসা' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- 'চতুর' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্বোধ।
- 'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থির।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'তুর্কি-নাচন' বাগ্‌ধারার অর্থ -
  1. জটপাকানো
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. অর্থের কুপ্রভাব
  4. হুলুস্থুল অবস্থা
সঠিক উত্তর:
হুলুস্থুল অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
হুলুস্থুল অবস্থা
ব্যাখ্যা
• 'তুর্কি-নাচন' বাগ্‌ধারার অর্থ - হুলুস্থুল অবস্থা

অন্যদিকে,
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- 'তালগোল পাকানো' বাগ্‌ধারার অর্থ - জটপাকানো।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. ভূলোক
  2. বাহির
  3. পদস্থ
  4. পশ্চাদ্ভাগ
সঠিক উত্তর:
পশ্চাদ্ভাগ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাদ্ভাগ
ব্যাখ্যা
• 'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ - পশ্চাদ্ভাগ

অন্যদিকে,
- 'পদস্থ' শব্দের বিপরীতার্থক শব্দ - নিম্নস্থ।
- 'ভেতর' শব্দের বিপরীতার্থক শব্দ - বাহির।
- 'ভূলোক' শব্দের বিপরীতার্থক শব্দ - দ্যুলোক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১১.
'ধেনো হাটে ওল নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. অপ্রাসঙ্গিক কাজ করা
  2. অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
  3. সব কিছুকে তুচ্ছ ভাবা
  4. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
সঠিক উত্তর:
অপ্রাসঙ্গিক কাজ করা
উত্তর
সঠিক উত্তর:
অপ্রাসঙ্গিক কাজ করা
ব্যাখ্যা
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা

অন্যদিকে,
- 'ধর্মের কল বাতাসে নড়ে' প্রবাদ প্রবচনটির অর্থ - অধর্ম/অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই।
- 'ধরাকে সরা জ্ঞান' প্রবাদ প্রবচনটির অর্থ - সব কিছুকে তুচ্ছ ভাবা।
- 'ধারে না হলে ভারে কাটে' প্রবাদ প্রবচনটির অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
কোনটি 'রাজহাঁসের ডাক'?
  1. ক্রেঙ্কার
  2. হ্রেষা
  3. মর্মর
  4. রেখা
সঠিক উত্তর:
ক্রেঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ক্রেঙ্কার
ব্যাখ্যা
• রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার

অন্যদিকে,
→ শুকনো পাতার শব্দ - মর্মর।
→ ময়ূরের ডাক - কেকা। 
→ অশ্বের ডাক - হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৩.
'উল্লাস' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + ল্লাস
  2. উদঃ + ল্লাস
  3. উল + লাস
  4. উৎ + লাস
সঠিক উত্তর:
উৎ + লাস
উত্তর
সঠিক উত্তর:
উৎ + লাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'বরের ঘরের পিসি কনের ঘরের মাসি' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. মুখে আড়ম্বর
  2. অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ
  3. বড় বড় কথা বা পরিকল্পনা
  4. উভয় পক্ষের স্বার্থে জড়িত
সঠিক উত্তর:
উভয় পক্ষের স্বার্থে জড়িত
উত্তর
সঠিক উত্তর:
উভয় পক্ষের স্বার্থে জড়িত
ব্যাখ্যা
• 'বরের ঘরের পিসি কনের ঘরের মাসি' প্রবাদ প্রবচনটির অর্থ - উভয় পক্ষের স্বার্থে জড়িত

অন্যদিকে,
- 'বজ্র আঁটুনি ফস্কা গেরো' প্রবাদ প্রবচনটির অর্থ - বড় বড় কথা বা পরিকল্পনা।
- 'ফেল কড়ি মাখ তেল' প্রবাদ প্রবচনটির অর্থ - অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ।
- 'ফেন দিয়ে ভাত খায় গল্প মারে দই' প্রবাদ প্রবচনটির অর্থ - মুখে আড়ম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ -
  1. কৃশানু
  2. পাবক
  3. সবিতা
  4. সপ্তাংশু
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।