পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
IMO এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ১৭০টি
  2. ১৭২টি
  3. ১৭৪টি
  4. ১৭৬টি
ব্যাখ্যা
• International Maritime Organization:
- IMO এর পূর্ণরূপ- International Maritime Organization.
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে। 

উৎস: IMO ওয়েবসাইট।
.
‘ফিচ রেটিংস’ কী?
  1. ইতালির ক্রেডিট রেটিং এজেন্সি
  2. যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি
  3. রাশিয়ার ক্রেডিট রেটিং এজেন্সি
  4. যুক্তরাজ্যের ক্রেডিট রেটিং এজেন্সি
ব্যাখ্যা
ফিচ রেটিংস 
- ফিচ রেটিংস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ক্রেডিট রেটিং এজেন্সি।
- এটা বিশ্বব্যাপী ক্রেডিট মার্কেটে রেটিং সেবা প্রদান করে।
- এই এজেন্সির প্রধান কাজ হলো স্বাধীনভাবে ক্রেডিট সম্পর্কিত মন্তব্য প্রদান, ব্যাপক পরিমাণ গবেষণা এবং বিশ্ব ক্রেডিট মার্কেট সম্পর্কিত মন্তব্য প্রদান।
- ফিচ রেটিংস এর বিশ্বব্যাপী ৫০টির বেশি অফিস আছে। এই এজেন্সির বিশ্লেষকগণ খুবই উচ্চ মানের, বিচক্ষণ এবং পেশাদার।
- এদের বিশ্লেষণী দক্ষতা এবং স্থানীয় বাজারের মূল্যায়ন অসাধারণ। ১৫০টি দেশের পুঁজিবাজার তাদের বিশ্লেষণের অন্তর্ভুক্ত।
- বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী সংস্থা এবং ব্যাংক ফিচ এজেন্সিকে উচ্চ মানের বিশ্লেষণের প্রদানের জন্য নিরপেক্ষ ও নির্ভরযোগ্য এজেন্সি হিসাবে মূল্যায়ন করে।
- ফিচ বিশ্বব্যাপী বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট সেক্টর, স্থানীয় ও প্রাদেশিক সরকার এবং বিভিন্ন দেশের ক্রেডিট রেটিং করে।
- এই সংস্থাটি নির্দিষ্ট আয় ও গঠনগত আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত ইস্যুকৃত ঋণপত্রের শ্রেণিবিভাজন করে।
- ২০০৬ সালে ফিচ রেটিং `ড্রাইভেটিভ ফিচ` চালু করে।
- এটা ক্রেডিট ডেরাইভেটিভস মার্কেট সম্পর্কিত ফিচ এর অধীন একটি কোম্পানি।
- এটা ক্রেডিট ড্রাইভেটিস এর গবেষণা, মূল্যায়ন এবং রেটিং নির্ধারণ করে

ফিচ রেটিংস এর ক্রেডিট রেটিং স্কেল:

AAA: ক্রেডিট মান সবচেয়ে ভালো
AA: ক্রেডিট মান খুব ভালো
A: ক্রেডিট মান তুলনামুলক ভালো
BBB: ক্রেডিট মান ভালো
BB: ঝুঁকিপূর্ণ
B: খুব ঝুঁকিপূর্ণ
CCC: উল্লেখযোগ্য পরিমাণ ঝুঁকি রয়েছে
CC: ঝুঁকির পরিমাণ খুব বেশি
C: ঝুঁকির পরিমাণ অত্যাধিক
D: ডিফল্ট

সূত্র- রেটিং ব্রোকার ওয়েবসাইট।
.
কোন দেশের পার্লামেন্টেকে 'পার্লামেন্টের জননী' বলা হয়?
  1. ডেনমার্ক
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. রাশিয়া
ব্যাখ্যা
যুক্তরাজ্যের পার্লামেন্টকে "পার্লামেন্টের জননী" (Mother of Parliaments) বলা হয়।
• পার্লামেন্ট:
- যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আইন সভার নাম পার্লামেন্ট।
- এটি গ্রেট ব্রিটেনের আইন প্রণয়ন সম্পর্কিত কার্যক্রমের সর্বোচচ সংস্থা।
- রাজা বা রানী এবং পার্লামেন্টের দু'টি কক্ষ হাউস অব লর্ডস (House of Lords) এবং হাউস অব কমন্স (House of Commons) কে নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়েছে।
- এ পার্লামেন্ট সুদীর্ঘকাল ধরে প্রথা পদ্ধতির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করেছে।
- আধুনিক বিশ্বের অনেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন সভা ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণে গড়ে উঠেছে।

এছাড়াও,
রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল এসেম্বলি।
জাপানের পার্লামেন্ট - ডায়েট।
ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
.
'লিগনোস্যাট' কী?
  1. কৃত্রিম উপগ্রহ
  2. যুদ্ধ জাহাজ
  3. করিডোর
  4. ওয়েবব্রাউজার
ব্যাখ্যা
‘লিগনোস্যাট’
- কাঠের তৈরি অদ্ভুত রকমের এক কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা।

- এটি মূলত কাঠের তৈরি একটি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ।
- উপগ্রহটির নাম দেওয়া হয়েছে ‘লিগনোস্যাট’। 
-  কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 
- কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।

সূত্র : দ্য গার্ডিয়ান।
.
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা জিতেছে কোন দল?
  1. ম্যানচেস্টার সিটি
  2. বার্সেলোনা
  3. রিয়াল মাদ্রিদ
  4. আর্সেনাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদের ১৫তম শিরোপা জয়
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫ তম আসরে শিরোপা জিতেছে ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।
- ৩ জুন, ২০২৪ তারিখে আসরের ফাইনাল ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবেকে বিপক্ষে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ।
- লস ব্লাঙ্কোদের ১৫তম শিরোপা জয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
- তার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনি।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
.
বিআর-২৮ কী?
  1. উন্নত জাতের গম
  2. উন্নত জাতের ধান
  3. উন্নত জাতের আলু
  4. উন্নত জাতের ভুট্রা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

বিআর-২৮
- ব্রি ধান২৮ বোরো মৌসুমের একটি আগাম জাত।
- এ জাত ১৯৯৪ সালে চাষাবাদের জন্য অনুমোদিত হয়।
- গাছের উচ্চতা ৯০ সেমি।
- পাকার সময় ধানের শীষ উপরে থাকে।
- চাল মাঝারি চিকন ও সাদা।
- ভাত ঝরে ঝরে ও খেতে সুস্বাদু।
- এ জাতের জীবনকাল ব্রি ধান২৯ এর চেয়ে প্রায় তিন সপ্তাহ কম। 
- এ জাতটির জীবনকাল ১৪০ দিন।
- স্বাভাবিক ফলন হেক্টরপ্রতি ৫.৫-৬.০ টন।
চাষাবাদ পদ্ধতি
১. বীজ তলায় বীজ বপন: ১-১৫ অগ্রহায়ণ (১৫-২৯ নভেম্বর)।
২. চারার বয়স-  ৩৫-৪০ দিনের চারা।
৩. চারা রোপনের সময় -  ৭-১২ মাঘ (২০শে জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি)।
৪. চারার সংখ্যা-  প্রতি গুছিতে ২-৩ টি
৫. রোপণ দূরত্ব-  ২০০১৫ সেন্টিমিটার।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
.
'ফিলাডেলফি করিডোর' কোথায় অবস্থিত?
  1. ফিলিস্তিন
  2. ইউক্রেন
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা
ফিলাডেলফি করিডোর
- ফিলাডেলফি করিডোর, যাকে ফিলাডেলফি রুট বা সালাদিন অক্ষ নামেও ডাকা হয়।
- গাজা স্ট্রিপ ও মিসরের মধ্যবর্তী সীমান্তজুড়ে অবস্থিত ১৪ কিলোমিটার দীর্ঘ জমির একটি সঙ্কীর্ণ ভূমি।
- ইসরাইলিরা এই জমিকে কোড নাম দিয়েছে ‘ফিলাডেলফি’।
- ১৯৭৯ সালে মিসর-ইসরাইল শান্তি চুক্তিতে এটিকে একটি বাফার জোন হিসেবে ধরা হয়।
- ফিলাডেলফির ইতিহাসও বেশ ঘোরানো প্যাঁচানো।
- ২০০৫ সালে গাজা থেকে ইসরাইলের একতরফা সেনা প্রত্যাহারের পর মিসরের সাথে ফিলাডেলফি চুক্তি সম্পাদিত হয়।
- ওই চুক্তির আওতায় মিসর সীমান্তে টহল দেয়ার জন্য ৭৫০ জন সীমান্তরক্ষী মোতায়েন করে আসছে।
- সীমান্তের ফিলিস্তিনি অংশটি প্রাথমিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ছিল, কিন্তু ২০০৭ সালে নিয়ন্ত্রণ হামাসের কাছে চলে যায়।
- ১৯৭৯ সালের শান্তি চুক্তিতে বলা হয়েছিল, মিসরের সাথে সীমান্ত ম্যান্ডেটরি ফিলিস্তিনের সীমানা অনুসরণ করবে।
- নতুন সীমানাটি রাফা শহরকে দু’টি অংশে বিভক্ত করেছে, মিসরীয় রাফা ও ফিলিস্তিনি রাফা।
- রাফা গাজার প্রধান সীমান্ত ক্রসিংয়ে পরিণত হয়।

সূত্র- বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট। 
.
সরকারের পতাকা বিধি ১৯৭২ অনুসারে, বাংলাদেশের পতাকার আকার কত?
  1. ৮:৪
  2. ১০:৬
  3. ৬:৩
  4. ১০:৫
ব্যাখ্যা
জাতীয় পতাকার দৈর্ঘ্য সংক্রান্ত
- সরকারের পতাকা বিধি ১৯৭২ অনুসারে বাংলাদেশের পতাকার আকার হচ্ছে ১০:৬।
- এক্ষেত্রে দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট।
- পতাকা বিধিতে ভবনে ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট সাইজ উল্লেখ করা আছে। তা হলো–
(ক) ১০ ফুট  বাই ৬ ফুট
(খ) ৫ ফুট বাই ৩ ফুট এবং
(গ) ২.৫ ফুট বা ১.৫ ফুট।
- অপরদিকে গাড়িতে ব্যবহারের জন্য দুটি আয়তনের পতাকার কথা বলা আছে তা হলো– ১৫ ইঞ্চি বাই ১০ ইঞ্চি এবং ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চি।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনের বর্তমান রূপটির রূপকার শিল্পী কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি রয়েছে তা গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়।
- মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হিসেবে বিবেচ্য করা হয় শিব নারায়ণ দাসকে।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
ভারতের লোকসভার আসন সংখ্যা কয়টি?
  1. ৪০৩টি
  2. ৪৯৯টি
  3. ৫৪২টি
  4. ৫৪৫টি
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।
- জাতীয় প্রতীক অশোকচক্র।
- রাজ্য সংখ্যা ২৮ টি।
- বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের।
- প্রথম প্রধানমন্ত্রী - জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি - ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি - প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (১৫তম)।
- বর্তমান রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।
- আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- লোকসভার আসন সংখ্যা ৫৪৫ টি।
- রাজ্যসভার আসন সংখ্যা ২৫০ টি।
- ভারতের সবচেয়ে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ানস হিউম (১৮৮৫
সালে)।
- ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে একত্রে 'সেভেন সিস্টার্স' বলে।

সূত্র- ব্রিটানিকা।
১০.
নিচের কোনটি উন্নতজাতের আম?
  1. গ্রীন এক্সপ্রেস
  2. সাগরভাষা
  3. অগ্রদূত
  4. ময়না
ব্যাখ্যা
সাগরভাষা আমের একটি উন্নতজাত। 
আরো কিছু ফসলের ভিন্ন জাত- 
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:

গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।
উচ্চ ফলনশীল আমের জাত:
- সাগরভাষা, মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
১১.
বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত জেলা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৬ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
এক নজরে সুন্দরবনের গুরুত্বপূর্ণ তথ্যবলী
- একক বন হিসাবে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বন।
- এই বনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় ৪.২% এবং সমগ্র বনভূমির প্রায় ৪৪%।
- ১৮৭৫ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়।
- এ বনভূমির প্রায় ৩২,৪০০ হেক্টর এলাকাকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো (UNESCO) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- তার আগে ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়।
- বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত ৩টি জেলায় বা সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি। যথা- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট।
- ১৪ ফেব্রুয়ারিকে 'সুন্দরবন দিবস' পালন করা হয়।
- দুবলার চর ও হিরণ পয়েন্ট সুন্দরবনে অবস্থিত।|
- ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন ৯নং সেক্টরের অধীনে ছিলো। 

[সুন্দরবন কয়টি জেলায় অবস্থিত? ৩টি নাকি ৫টি! আমরা তথ্যকল্পদ্রুমের পোস্টের মাধ্যমে এই প্রশ্ন নিয়ে যে কনফিউশন রয়েছে; সেটি তথ্য বিশ্লেষণের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি।
বিস্তারিত দেখুন -  তথ্যকল্পদ্রুমের পোস্ট নং- ০২৩] (লিংক)। 

সূত্র- বন অধিদপ্তর ওয়েবসাইট।