পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান। [পিথাগোরাসের উপপাদ্য বাদে] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
যার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে কী বলে?
  1. বিন্দু
  2. রেখা
  3. তল
  4. কোণ
সঠিক উত্তর:
রেখা
উত্তর
সঠিক উত্তর:
রেখা
ব্যাখ্যা
প্রশ্ন:  যার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে কী বলে?

সমাধান:
ইউক্লিড তার 'এলিমেন্টস' গ্রন্থের প্রথম খন্ডে বিন্দু, রেখা ও তলের সংজ্ঞা দিয়েছেন। 
নিচে ইউক্লিডের বর্ণনা গুলো দেয়া হলো:

১) যার কোন অংশ নেই তাই বিন্দু।
২) যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাই রেখা।
৩) রেখার প্রান্ত বিন্দু।
৪) যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাই তল।
৫) তলের প্রান্ত রেখা।

উৎস: গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
একটি ত্রিভুজের মধ্যমা কতটি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের মধ্যমা কতটি?

সমাধান:
- ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশই মধ্যমা।
- প্রতিটি ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে এক একটি করে মোট ঠিক তিনটি মধ্যমা থাকে।
- এই মধ্যমা তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।

- ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে।
.
সামান্তরিকের যেকোনো বাহু সংলগ্ন কোণ দুইটির সমষ্টি কত?
  1. এক সমকোণ
  2. দুই সমকোণ
  3. তিন সমকোণ
  4. চার সমকোণ
সঠিক উত্তর:
দুই সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
দুই সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের যেকোনো বাহু সংলগ্ন কোণ দুইটির সমষ্টি কত?

- যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তেমনিভাবে, সামান্তরিকের বিপরীত কোণগুলোও পরস্পর সমান।
- সামান্তরিকের যেকোনো বাহু সংলগ্ন কোণ দুইটির সমষ্টি ১৮০°।
-  সামান্তরিকের কোণগুলো সমকোণ হলে তখন এটি আয়তক্ষেত্র হয়ে যায়।
- সামান্তরিকের বাহুগুলো সমান হলে তখন এটি রম্বস আকার ধারণ করে।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
- সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
.
দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করলে ঐ বিন্দুগুলিকে কী বলে?
  1. সমরেখ বিন্দু
  2. অসমরেখ বিন্দু
  3. সমবিন্দু
  4. সাধারণ বিন্দু
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করলে ঐ বিন্দুগুলিকে কী বলে?

সমাধান:
(১) দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় ।
(২) যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়।
(৩) একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব।
(৪) প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়।

- একটি বিন্দু একাধিক সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটিকে সমবিন্দু বলে। আর রেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে।
.
কোন নির্দিষ্ট বিন্দুর উন্নতি কোণ ও অবনতি কোণের সম্পর্ক কীরূপ?
  1. উন্নতি কোণ > অবনতি কোণ
  2. উন্নতি কোণ < অবনতি কোণ
  3. উন্নতি কোণ = অবনতি কোণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উন্নতি কোণ = অবনতি কোণ
উত্তর
সঠিক উত্তর:
উন্নতি কোণ = অবনতি কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন নির্দিষ্ট বিন্দুর উন্নতি কোণ ও অবনতি কোণের সম্পর্ক কীরূপ? 

সমাধান:

উন্নতি কোণ
ভূতলের সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখা বা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে।

অবনতি কোণ
ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।

কোন নির্দিষ্ট বিন্দুর উন্নতি কোণ ও অবনতি কোণ একান্তর প্রকৃতির। তাই তারা পরস্পর সমান।
.
40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 12x - 6
  2. 8x - 3
  3. 10x + 6
  4. 10x - 6
সঠিক উত্তর:
12x - 6
উত্তর
সঠিক উত্তর:
12x - 6
ব্যাখ্যা
প্রশ্ন: 40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(8x + 6 + y) = 40x
⇒ 8x + 6 + y = 20x
⇒ y = 20x - 8x - 6
⇒ y = 12x - 6
∴ y =  12x - 6
.
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 
  1. ৭৫°
  2. ১৪০°
  3. ১৫০°
  4. ১০৫°
সঠিক উত্তর:
১৫০°
উত্তর
সঠিক উত্তর:
১৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴  বৃত্তের বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৭৫° × ২
= ১৫০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১৫০°।
.
AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?
  1. 110°
  2. 135°
  3. 120°
  4. 115°
সঠিক উত্তর:
115°
উত্তর
সঠিক উত্তর:
115°
ব্যাখ্যা
প্রশ্ন: AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?

সমাধান:
এখানে,
∠p = ∠q = 65° [অনুরূপ কোণ]
∴ ∠r + ∠q = 180° [রৈখিক যূগল কোণ]
⇒ ∠r = 180° - 65°
∴ ∠r = 115°
.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং (4x)/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. 30°
  2. 60°
  3. 120°
  4. 90°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং (4x)/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
x/3 + x/3 + (4x)/3 = 180°
⇒ x + x + 4x = 3 × 180°
⇒ 6x = 3 × 180°
∴ x = 90°

∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
১০.
একটি আয়তকার বাগানের প্রস্থ ১৬ মিটার, এর ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ১৬ মিটার
  2. ৮২ মিটার
  3. ২৫ মিটার
  4. ৪১ মিটার
সঠিক উত্তর:
৮২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের প্রস্থ ১৬ মিটার, এর ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
বাগানের দৈর্ঘ্য = ৪০০/১৬ = ২৫ মিটার

বাগানের পরিসীমা = ২(২৫ + ১৬) মিটার
=২ × ৪১ মিটার
= ৮২ মিটার
১১.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. 180°
  2. 360°
  3. 120°
  4. 60°
সঠিক উত্তর:
180°
উত্তর
সঠিক উত্তর:
180°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

সমাধান:
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
১২.
নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 
  1. ৪৩° ও ৪৭°
  2. ৩৩° ও ৩৭°
  3. ২৩° ও ৫৭°
  4. ৩৩° ও ৪৭°
সঠিক উত্তর:
৪৩° ও ৪৭°
উত্তর
সঠিক উত্তর:
৪৩° ও ৪৭°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
∴ ৪৩° ও ৪৭° পরস্পর পূরক কোণ
১৩.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ১ : ৪
  2. ৯ : ৮
  3. ২ : ৩
  4. ৩ : ৭
সঠিক উত্তর:
৯ : ৮
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) একক
= ৬ক একক

বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৩ক/২) = (৯ক)/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক)/৪ : (২ক)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮
১৪.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি -
  1. ৯০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
 
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2 ( a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রী
১৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল-
  1. ২৫ বর্গ সে.মি.
  2. ২০ বর্গ সে.মি.
  3. ৫০ বর্গ সে.মি.
  4. ১০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল-

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 
১০ = ক + ক
বা, ১০০= ২ক
বা, ক = ৫০
ক =  √৫০

∴ক্ষেত্রফল =(১/২) (√৫০) × (√৫০)
= (১/২) × ৫০
= ২৫ বর্গ সে.মি.
১৬.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি ৮ সে.মি., এদের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১০ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৬ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি ৮ সে.মি., এদের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
তাহলে,
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (২ × ৪০)/৪
= ৮০/৪
= ২০ সে.মি.

অপর বাহু = ২০ - ৮ সে.মি. = ১২ সে.মি.
১৭.
দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ১৫০ মিটার
  2. ২০০ মিটার
  3. ২৫০ মিটার
  4. মিলিত হবে না
সঠিক উত্তর:
মিলিত হবে না
উত্তর
সঠিক উত্তর:
মিলিত হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
 
সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

দুটি সমান্তরাল লাইনের দূরত্ব সবসময়ই ১০০ মিটার। ফলে এরা একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না। 
১৮.
নিচের চিত্রে x ও y এর মান মান কত?
  1. 36° ও 42°
  2. 30° ও 40°
  3. 45° ও 35°
  4. 37° ও 43°
সঠিক উত্তর:
36° ও 42°
উত্তর
সঠিক উত্তর:
36° ও 42°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে x ও y এর মান মান কত?


সমাধান:
2x + 3x = 180°
⇒ 5x = 180°
⇒ x = 180°/5 
∴ x = 36° 

আবার,
3x + y + 30° = 180°
⇒ 3 × 36° + y + 30° = 180°
⇒ 108° + y + 30° = 180°
⇒ y = 180° - 138°
∴ y = 42°
১৯.
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?

সমাধান:
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম 2টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
নিম্নের চিত্রে একটি বৃত্ত এবং ত্রিভুজ দুটি নির্দিষ্ট 2টি বিন্দুতে ছেদ করেছে।
 অপরদিকে, একটি বৃত্ত এবং ত্রিভুজ সর্বোচ্চ 6টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে।
২০.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 cm এবং 8 cm হলে, রম্বসের পরিসীমা কত?
  1. 19.6 cm
  2. 20 cm
  3. 27.6 cm
  4. 28 cm
সঠিক উত্তর:
20 cm
উত্তর
সঠিক উত্তর:
20 cm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 cm এবং 8 cm হলে, রম্বসের পরিসীমা কত?

সমাধান: 
 
ধরি,
ABCD একটি রম্বস। 
উহার AC = 8 cm এবং  BD= 6 cm 

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
AO = CO = 4 cm এবং BO = OD = 3 cm 

ΔAOB এ
OA2 + OB2 = AB2
বা, 42 + 32 = AB2
বা, 16 + 9 = AB2
বা, 25 =AB2
বা, AB2 = 52 
∴ AB = 5

রম্বসের পরিসীমা 4 × 5 = 20 cm 
২১.
কোনো বৃত্তের ব্যাস 14 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 147 cm2
  2. 150 cm2
  3. 154 cm2
  4. 161 cm2
সঠিক উত্তর:
154 cm2
উত্তর
সঠিক উত্তর:
154 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 14 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
কোনো বৃত্তের ব্যাস 14 cm 
কোনো বৃত্তের ব্যাসার্ধ 14/2 cm = 7 cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π × 72 cm2 = (22/7) × 49 cm2
= 154 cm2
২২.
একটি সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

সমাধান:

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২টি সমকোণ পাওয়া যায়।
২৩.
চিত্রে z এর মান কত?
  1. 36°
  2. 72°
  3. 48°
  4. 12°
সঠিক উত্তর:
12°
উত্তর
সঠিক উত্তর:
12°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে z এর মান কত?

সমাধান:
এখানে,
6z + 3z + 2y = 180°
বা, 9z + 2(3z) = 180° [ y = 3z]
বা, 9z + 6z = 180°
বা, 15z = 180°
∴ z = 12°
২৪.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. 132 বর্গমি.
  2. 363 বর্গমি.
  3. 425 বর্গমি.
  4. 336 বর্গমি.
সঠিক উত্তর:
363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
 সামান্তরিকের ভূমি = 22 এর 3/4 = 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
২৫.
বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায়?
  1. বৃত্তের কেন্দ্রে
  2. পরিধির উপর
  3. বৃত্তের বাহিরে
  4. বৃত্তের ভিতরে কেন্দ্র ভিন্ন অন্যকোন স্থানে
সঠিক উত্তর:
বৃত্তের কেন্দ্রে
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তের কেন্দ্রে
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায়?

সমাধান:

বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান বৃত্তের কেন্দ্রে।
২৬.
y = 3x + 5 সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ কত?
  1. 3
  2. 5
  3. - 3
  4. 0
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
সমাধান: y = 3x + 5 সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ কত?

সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায়। যার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.

∴ y = 3x + 5 সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদাংশ 5.
২৭.
একটি সরলরেখার ঢাল 1/√3 হলে, x অক্ষের সাথে রেখাটি কত কোণ উৎপন্ন করে?
  1. 90°
  2. 60°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার ঢাল 1/√3 হলে, x অক্ষের সাথে রেখাটি কত কোণ উৎপন্ন করে?

সমাধান:
একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার tan কে ঢাল বলে।
ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। যদি কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল-
m = tanθ

এখানে,
1/√3 = tanθ
⇒ tanθ = 1/√3
⇒ tanθ = tan30°
∴ θ = 30°
২৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৭০° হলে অপর যেকোনো একটি কোণের মান কত?
  1. ৫৫°
  2. ৫০°
  3. ৬০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৭০° হলে অপর যেকোনো একটি কোণের মান কত?

সমাধান:
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৭০
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে

ধরি
অপর যেকোনো একটি কোণের মান = ক

প্রশ্নমতে
ক + ক + ৭০° = ১৮০°
বা, ২ক = ১৮০° - ৭০°
বা, ২ক = ১১০°
ক = ৫৫°
২৯.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -
  1. দ্বিগুণ
  2. সমান
  3. এক-তৃতীয়াংশ
  4. অসমান
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -

 সমাধান:
বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:

- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
৩০.
y = 2 এবং x = 2y - 1 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
  1. (1, 2)
  2. (4, 2)
  3. (5, 2)
  4. (3, 2)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: y = 2 এবং x = 2y - 1 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?

সমাধান:
১ম সমীকরণ হতে পাই,
y = 2 

২য় সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 2 × 2 - 1 = 4 - 1 = 3

∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক (3, 2).
৩১.
৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?
  1. ১৩৫°
  2. ১৪০°
  3. ৪৫°
  4. ১০৫°
সঠিক উত্তর:
১৪০°
উত্তর
সঠিক উত্তর:
১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ: ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।

তাহলে,
৪৫° + ১৩৫° = ১৮০°, যা সরলকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১৪০° = ১৮৫°, যা প্রবৃদ্ধ কোণ।

৪৫° + ৪৫° = ৯০°, যা সমকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১০৫° = ১৫০°, যা প্রবৃদ্ধ কোণ নয়।
৩২.
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
প্রশ্ন: স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি?

সমাধান:
যে ত্রিভুজের একটি কোণ স্থুল কোণ সেই ত্রিভুজকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয়। একটি স্থুলকোণী ত্রিভুজের বাকি দুইটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ।

৩৩.
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
  1. আয়ত
  2. রম্বস
  3. ঘুড়ি
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘুড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘুড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?

সমাধান:
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তা - ঘুড়ি


- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও একটি কোণ এক সমকোণ তা - আয়ত
- যে চতুর্ভুজের সকল বাহু পরস্পর সমান তা - রম্বস
- যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তা - ট্রাপিজিয়াম
৩৪.
(2, - 2) বিন্দুটি নিচের কোন রেখাটির উপর অবস্থিত?
  1. x - 2y - 6 = 0
  2. x + 2y - 6 = 0
  3. x - 2y + 6 = 0
  4. x + 2y + 6 = 0 
সঠিক উত্তর:
x - 2y - 6 = 0
উত্তর
সঠিক উত্তর:
x - 2y - 6 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (2, - 2) বিন্দুটি নিচের কোন রেখাটির উপর অবস্থিত?

সমাধান:
আমরা জানি,
কোন বিন্দু কোন সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাংক দ্বারা সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়।

x - 2y - 6 = 0 
⇒ 2 - 2 × (- 2) - 6 = 0
⇒ 2 + 4 - 6 = 0
⇒ 6 - 6 = 0

∴ (2, - 2) বিন্দুটি x - 2y - 6 = 0 সমীকরণটিকে সিদ্ধ করে। তাই (2, - 2) বিন্দুটি x - 2y - 6 = 0 রেখাটির উপর অবস্থিত।
৩৫.
৫১° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?
  1. ৪৩°
  2. ৮৬°
  3. ১২৯°
  4. ১৫৩°
সঠিক উত্তর:
৪৩°
উত্তর
সঠিক উত্তর:
৪৩°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৫১° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৫১)° = ১২৯°
১২৯° এক-তৃতীয়াংশ = ১২৯°/৩ = ৪৩°
৩৬.
১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরণের ত্রিভুজ হবে?
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. স্থুলকোণী ত্রিভুজ
  3. সমবাহু ত্রিভুজ
  4. সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরণের ত্রিভুজ হবে?

সমাধান:
এখানে,
১৩ = ১২ + ৫
১৬৯ = ১৪৪ + ২৫
 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
∴ ১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
তাছাড়া, এটি বিষমবাহু ত্রিভুজও হয়।
৩৭.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 155°
  2. 135°
  3. 90°
  4. 45°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°।

ধরি,
চতুর্ভুজের ১ম কোণ x°
চতুর্ভুজের ২য় কোণ 2x°
চতুর্ভুজের ৩য় কোণ 3x°
চতুর্ভুজের ৪র্থ কোণ 2x°

শর্তমতে,
x° + 2x° + 3x° + 2x° = 360°
⇒ 8x° = 360°
⇒ x° = 360°/8
∴ x = 45°

∴ বৃহত্তম কোণের মান 3 × 45° = 135°
৩৮.
একটি চাকার পরিধি ১০ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১৫ বার
  2. ২০ বার
  3. ৩০ বার
  4. ৬০ বার
সঠিক উত্তর:
৩০ বার
উত্তর
সঠিক উত্তর:
৩০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ১০ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
চাকার পরিধি = ১০ মিটার 

চাকা প্রতিবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

∴ ৩০০ মিটার যেতে চাকাটি ঘুরবে (৩০০ ÷ ১০) বার
= ৩০ বার