পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৩ (Revised রুটিন) পার্ট-১: English Grammar Topic: English Completing sentences, Translation from Bengali to English, Translation from English to Bengali. উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] পার্ট-২: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলাদেশের ইতিহাস (ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ইত্যাদি)। উৎস: বোর্ড বই (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংশ্লিষ্ট NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), বাংলাপিডিয়া অথবা যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট-৩: সাধারণ জ্ঞান - কম্পিউটার বিষয়ক টপিক: কম্পিউটার ও প্রযুক্তি কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয় - ইতিহাস, সংগঠন, প্রকারভেদ ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
`চকচক করলেই সোনা হয় না` Translate it ____.
  1. As you sow, so you reap.
  2. A stitch in time saves nine.
  3. All that glitters is not gold.
  4. More haste, less speed.
সঠিক উত্তর:
All that glitters is not gold.
উত্তর
সঠিক উত্তর:
All that glitters is not gold.
ব্যাখ্যা
• All that glitters is not gold.
← চকচক করলেই সোনা হয় না।

অন্যান্য অপশন আলোচনা:
• As you sow, so you reap.
← যেমন কর্ম তেমন ফল।
• "A stitch in - time saves nine."
←"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।"
• More haste, less speed.
← বেশি তাড়াহুড়া করলে বিলম্ব হতে পারে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Translate this sentence into Bangla: 'It is raining cats and dogs.'
  1. কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে।
  2. কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে।
  3. মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  4. কুকুর এবং বিড়ালগুলো বৃষ্টি হচ্ছে।
সঠিক উত্তর:
মুষলধারে বৃষ্টি হচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ব্যাখ্যা

Cats and dogs: 
English Meaning: in great quantities / very hard.
Bangla Meaning: মুষলধারে
তাই It is raining cats and dogs এর সঠিক translation - মুষলধারে বৃষ্টি হচ্ছে।

আবার, Sentence: It was raining cats and dogs.
Bangla Meaning: মুষলধারে বৃষ্টি হচ্ছিলো।

Source: Live MCQ Lecture.

.
What ______at this moment ?
  1. do you do
  2. are you doing
  3. have you done
  4. did you do
সঠিক উত্তর:
are you doing
উত্তর
সঠিক উত্তর:
are you doing
ব্যাখ্যা
• The correct form of verb is are you doing.
Complete sentence: What you are you doing at this moment?

• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

• Present Continuous tense টির WH question
যুক্ত interrogative বাক্যের গঠন :
wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark.
.
He will have completed the task _______.
  1. before you come.
  2. before you will come.
  3. before you came.
  4. before you will have come.
সঠিক উত্তর:
before you come.
উত্তর
সঠিক উত্তর:
before you come.
ব্যাখ্যা
 • Future perfect + before + present indefinite হয়।
- অথবা - Present indefinite + before + present indefinite হয়।
- যেমন
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, শূন্যস্থানের পূর্বের, clause টি  Future perfect tense এ রয়েছে এবংতাই এর পরেরটি অংশে  present indefinite হবে।
- তাই নিয়মানুযায়ী, সঠিক উত্তর - He will have completed the task before you come.
.
মেয়েটি নাচতে নাচতে রুমে প্রবেশ করলো। Translate it.
  1. The girl entered the room while dancing.
  2. The girl come to the room dancing.
  3. The girl entered the room dancing.
  4. The girl came to the room dancing.
সঠিক উত্তর:
The girl entered the room dancing.
উত্তর
সঠিক উত্তর:
The girl entered the room dancing.
ব্যাখ্যা
• নাচতে নাচতে, হাসতে হাসতে, কাদতে কাদতে, ইত্যাদি প্রকাশ করা অর্থে present participle বসে।
অর্থাৎ কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে ইত্যাদি চলমান প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়।
• তাই, "মেয়েটি নাচতে নাচতে রুমে প্রবেশ করলো। ।"
- বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ The girl entered the room dancing.
কারন ক্যটিতে নাচতে নাচতে দ্বারা একটি চলমান কাজ বোঝানো হয়েছে, তাই Verb dance এর সাথে ing যুক্ত হয়েছে।
- তাছাড়া রুমে প্রবেশ এর ক্ষেত্রে Enter শব্দটির ব্যবহার সঠিক, Come অর্থ আসা।
- তাই প্রশ্নে উল্লেখিত The girl came to the room dancing বাক্যটিও ভুল
.
_______ we reached the exam hall than the door closed.
  1. No sooner had
  2. As sooner as
  3. As soon as
  4. No sooner
সঠিক উত্তর:
No sooner had
উত্তর
সঠিক উত্তর:
No sooner had
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' এ রকম অর্থে ব্যবহৃত হয়।
• কিন্তু নিয়মানুযায়ী,
No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
এখানে, বাক্যের পরের অংশে যেহেতু than দেওয়া আছে তাই শূন্যস্থানে No sooner had বসবে।
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
No sooner had + subject + 1st clause (verb
এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
Complete sentence:
No sooner had we reached the exam hall than the door closed.
বাক্যের 1st clause এ verb এর past participle 'reached' বসেছে এবং than পরবর্তী clause টিতে verb এর past form 'closed' বসেছে।
.
Translate it into English: তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো ?
  1. Have you gone to Cox's Bazar?
  2. Have you ever gone to Cox's Bazar?
  3. Did you go to Cox's Bazar?
  4. Have you ever been to Cox's Bazar?
সঠিক উত্তর:
Have you ever been to Cox's Bazar?
উত্তর
সঠিক উত্তর:
Have you ever been to Cox's Bazar?
ব্যাখ্যা
• কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়।
• তাই সঠিক Translation হবে: Have you ever been to Cox's Bazar?
• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Cox's Bazar?
I have never been to Teknaf.

Source: Cambridge Dictionary
.
The puzzle was trickier _____ the other games.
  1. than those of
  2. than that of
  3. than this of
  4. than these of
সঠিক উত্তর:
than that of
উত্তর
সঠিক উত্তর:
than that of
ব্যাখ্যা
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়,
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে -
- than + that/those of
- noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those
- বাকি noun টি।

• সঠিক উত্তর হচ্ছে - than that of.
Complete Sentence: The puzzle was trickier than that of the other games
.
Translate into English: গুজবে কান দেওয়া উচিত নয়।
  1. One should not give ear to rumor.
  2. one should not hear rumor.
  3. One should bot come about rumor.
  4. Nobody should listen to rumor.
সঠিক উত্তর:
One should not give ear to rumor.
উত্তর
সঠিক উত্তর:
One should not give ear to rumor.
ব্যাখ্যা
• Give ear/ Lend ear
English Meaning: Meaning: to give attention, esp. favorable attention; listen; heed.
Bangla Meaning: শ্রবণ করা।
'গুজবে কান দেওয়া উচিত নয়।' এর যথার্থ অনুবাদ = One should not give ear to rumor.

Source: Collins Dictionary and Accessible Dictionary
১০.
My husband ____ home last night.
  1. returned
  2. had returned
  3. has returned
  4. was returned
সঠিক উত্তর:
returned
উত্তর
সঠিক উত্তর:
returned
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে।
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +?
• তাই, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - returned.
- Complete Sentence - My father returned home last night.
১১.
`তেল পানিতে ভাসে` । Translate it into English.
  1. Oil is floating on water.
  2. The oil floates over water.
  3. Oil floats on water.
  4. The oil floats on water.
সঠিক উত্তর:
Oil floats on water.
উত্তর
সঠিক উত্তর:
Oil floats on water.
ব্যাখ্যা
`তেল পানিতে ভাসে` - এর সথিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Oil floats on water.

- Oil floats on water.
- float অর্থ ভাসা । 
- উপরে ভাসে বোঝাতে preposition হিসেবে on বসবে।
১২.
Translate into English: ক্ষমাই পরম ধর্ম।
  1. Forgive and forget.
  2. Forgive and move on.
  3. Forgiveness is the great virtue
  4. Forgiveness is the virtue.
সঠিক উত্তর:
Forgive and forget.
উত্তর
সঠিক উত্তর:
Forgive and forget.
ব্যাখ্যা
• ক্ষমাই পরম ধর্ম।
এর সঠিক ইংরেজি হবে - Forgive and forget.

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা
- কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
১৩.
লর্ড উইলিয়াম বেন্টিংক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন?
  1. ১৮২৮ সালে
  2. ১৮২৯ সালে
  3. ১৮৩০ সালে
  4. ১৮৩১ সালে
সঠিক উত্তর:
১৮২৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮২৮ সালে
ব্যাখ্যা
লর্ড বেন্টিঙ্ক:

- ১৮২৮ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক এদেশে গভর্নর জেনারেল হয়ে আসেন।
- প্রথম জীবনে তিনি নেপোলিয়নের বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধ বিজেতা ডিউক অফ ওয়েলিংটনের সেনা বাহিনীতে ছিলেন।
- তিনি যখন এদেশে গভর্নর জেনারেল হিসেবে আসেন তখন তাঁর এদেশে সামরিক নৈপুণ্য দেখানোর কোনো সুযোগ ছিল না।
- কারণ সে সময়টা ছিল সংস্কারের যুগ। তাই নিঃসন্দেহে বলা যায় যে, বেন্টিঙ্কই প্রথম গভর্নর জেনারেল যিনি উপলব্ধি করেছিলেন যে এদেশে প্রজাদের কল্যাণ সাধনই শাসকের প্রধান কর্তব্য।
- তাঁর প্রচেষ্টার ফলেই এদেশে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার অবাধ প্রসারের পথ উন্মুক্ত হয়।
- বেন্টিঙ্কের সমাজ সংস্কার ধর্মীয় গোঁড়ামী ও নিপীড়নের হাত থেকে এদশের জনগণকে রক্ষা করেছিল।
- তাঁর শিক্ষা সংস্কার পরবর্তীকালে এদেশীয়দের মনোজগতে এক বিরাট আলোড়ন ও পরিবর্তন নিয়ে আসে যা এদেশের সমাজ ও সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে তুলেছিল।
- তাই আজও লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক উপমাহদেশের ব্রিটিশ যুগের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ছিয়াত্তরের মন্বন্তরে বাংলায় কত লোক মারা যায়?
  1. এক ষষ্ঠাংশ
  2. এক পঞ্চমাংশ
  3. এক চতুর্থাংশ
  4. এক তৃতীয়াংশ
সঠিক উত্তর:
এক তৃতীয়াংশ
উত্তর
সঠিক উত্তর:
এক তৃতীয়াংশ
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর:

- দিউয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় 'ছিয়াত্তরের মন্বন্তরের' ধ্বংসলীলা (১৭৭০ খ্রি. ১১৭৬ বঙ্গাব্দ)।
- একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়।
- তদুপরি পরপর দু'বছর অনাবৃষ্টি ও খরার ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়।
- টাকায় একমণ হতে চাউলের মূল্য বাড়তে বাড়তে টাকায় তিন সেরে এসে দাঁড়ালো।
- খাদ্যের অভাবে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।
- দলে দলে লোক খাদ্যের আশায় কলকাতা, ঢাকা ও মুর্শিদাবাদের দিকে ছুটে আসে। এই সময়েও খাজনা মওকুফ করা হয় নি।
- এই দুর্ভিক্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলাগুলো ছিল নদীয়া, রাজশাহী, বীরভূম, বর্ধমান, যশোহর, মালদহ, পূর্ণিয়া ও চব্বিশ পরগণা।
- বরিশাল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী ও চট্টগ্রামে বিশেষ ফসলহানি না হওয়ায় দুর্ভিক্ষের প্রকোপ তেমন একটা ছিল না।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা চালু করেন কে?
  1. লর্ড কার্জন
  2. লর্ড বেন্টিঙ্ক
  3. রবার্ট ক্লাইভ
  4. লর্ড ডালহৌসি
সঠিক উত্তর:
লর্ড বেন্টিঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা
শিক্ষা সংস্কার:

- ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কোলকাতা বিশ্ববিদ্যালয়। 
- বাংলা তথা উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা চালুর কৃতিত্ব লর্ড বেন্টিঙ্কের।
- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অনুযায়ী কোম্পানি শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা বরাদ্দ করে।
- প্রথমে শুধু সংস্কৃত ও ফারসি ভাষায় শিক্ষা দান করা হতো।
- ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় শিক্ষা দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
- প্রতিষ্ঠিত হয় কোলকাতা মেডিকেল কলেজ, হুগলী কলেজ, ঢাকা কলেজ, কৃষ্ণনগর কলেজ, বহরমপুর কলেজ।
- প্রচলিত ভাষায় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আরবি, ফারসি, সংস্কৃত ভাষায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ব্যবস্থাও চালু করা হয়।
- ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উডের শিক্ষা বিষয়ক নির্দেশ নামা (Education Despatch) প্রণয়ন করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
VLSI এর পূর্ণরূপ কী?
  1. Very Long System Integration
  2. Very Large System Integration
  3. Very Large Scale Integration
  4. Very Large Scale Input
সঠিক উত্তর:
Very Large Scale Integration
উত্তর
সঠিক উত্তর:
Very Large Scale Integration
ব্যাখ্যা
• কম্পিউটারের চতুৰ্থ প্ৰজন্মের বৈশিষ্ট্য:
- মাইক্রোপ্রসেসর এর ব্যবহার শুরু, কম্পিউটারের আকার হ্রাস, তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি ৷
- প্যাকেজ প্রোগ্রাম এর ব্যবহার ।
- প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল-৪০০৪
- মাইক্রো কম্পিউটার এর জনক এডওয়ার্ড রবার্ট।
- বহুমুখি ইনপুট আউটপুট যন্ত্রের ব্যবহার।
- VLSI (Very Large Scale Integration), LSI টেকনোলজির ব্যবহার শুরু।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?
  1. Control Unit
  2. Memory Unit
  3. Arithmetic Logic Unit
  4. Register Set
সঠিক উত্তর:
Memory Unit
উত্তর
সঠিক উত্তর:
Memory Unit
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর: 
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI (Very large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

• মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ(Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ(Arithmetic Logic Unit) এবং
৩. রেজিস্টার সমূহ(Register Set)।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
১৯৪৬ সালে ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট যৌথভাবে কোন কম্পিউটারটি তৈরি করেছিলেন?
  1. EDSAC
  2. ABC
  3. ENIAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা
• EDSAC:
- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।

• ABC:
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় এবিসি (ABC - Atanasof Barry Computer)।
- এই ABC কম্পিউটারটি হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
-  এটির গাণিতিক/যুক্তিমূলক কাজের জন্য ৪৫টি ভ্যাকুয়াম টিউব এবং তথ্য সংরক্ষণের জন্য মেমরি হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

• ENIAC:
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো। 

• UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
নিচের কোনটি সফটওয়্যার নয়?
  1. Mac OS
  2. Adobe Photoshop
  3. MS Office
  4. Disk drive
সঠিক উত্তর:
Disk drive
উত্তর
সঠিক উত্তর:
Disk drive
ব্যাখ্যা
• সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player, Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ ।

• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
প্রাচীনতম গণনা যন্ত্র অ্যাবাকাসকে রাশিয়ায় কী নামে ডাকা হয়?
  1. এনিয়াক
  2. স্কেটিয়া
  3. সরোবান
  4. সুয়ানপান
সঠিক উত্তর:
স্কেটিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্কেটিয়া
ব্যাখ্যা
• অ্যাবাকাস: 
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।