পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পরীক্ষা - ৭ পার্ট-১) রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। পার্ট-২: ১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি এবং UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICANW etc. ২) আন্তর্জাতিক চুক্তিসমূহ। ------------------ পার্ট-১ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ পিডিএফ লেকচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৮টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

সমাধান: 

একটি সরলরেখার উপর লম্ব আক
.
x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?
  1. ৩০°
  2. ৫৫°
  3. ৪৫°
  4. ৪০°
সঠিক উত্তর:
৩০°
উত্তর
সঠিক উত্তর:
৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?

সমাধান:
x এর পূরক কোণ x এর থেকে 60° ছোট।
∴ x - (90 - x) = 60
বা, 2x = 60 + 90
বা, x = 150/2
∴ x = 75

x এর সম্পূরক কোণ = 180 - 75 = 105°

∴ সম্পূরক কোণ, x থেকে (105 - 75) বা, 30° বড়।
.
৮ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ২ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?
  1. ১২৪টি
  2. ৪৮টি
  3. ৬৪টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
৬৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ২ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?

সমাধান: 
বড় ঘনকের আয়তন = ৮ ঘন মিটার
= ৫১২ ঘন মিটার

ছোট ঘনকের আয়তন = ২ ঘন মিটার
= ৮ ঘন মিটার

ঘনকের সংখ্যা = ৫১২/৮ = ৬৪টি
.
দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ২৫ হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে?
  1. ৯ : ২৫
  2. ৮১ : ৬২৫
  3. ৩ : ২৫
  4. ৩ : ৫
সঠিক উত্তর:
৩ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ২৫ হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ যথাক্রমে ক ও খ

প্রশ্নমতে,
πক : πখ = ৯ : ২৫
: খ = ৯ : ২৫
ক : খ = ৩ : ৫
.
২০ মি. দীর্ঘ একটি বাঁশ ভূমি থেকে ৮ মি. উচ্চতায় ভেঙ্গে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে গোড়া হতে কত দূরে পরবে?
  1. ১১.৫৮ মি.
  2. ১০ মি.
  3. ৮.৯৪ মি.
  4. ৮.৫ মি.
সঠিক উত্তর:
৮.৯৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
৮.৯৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মি. দীর্ঘ একটি বাঁশ ভূমি থেকে ৮ মি. উচ্চতায় ভেঙ্গে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে গোড়া হতে কত দূরে পরবে?

সমাধান: 

ধরি,
বাঁশটি গোড়া হতে x দূরত্বে পরবে।
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(20 - 8)2 = 82 + x2
x2 = 122 - 82
x = √80
= 8.944 m
.
একটি কোণের মান একটি সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার এক-চতুর্থাংশের সমান হলে, উক্ত কোণের পূরক কোণ কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৩০°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান একটি সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার এক-চতুর্থাংশের সমান হলে, উক্ত কোণের পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতি কোণের মান ৬০°
এক বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ = ১২০°

১২০ এর এক-চতুর্থাংশ = ১২০/৪ = ৩০°

৩০° এর পূরক কোণ = ৯০ - ৩০ = ৬০°
.
১২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রকে সমান ৮টি ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত?
  1. ৩√২ মিটার
  2. ৫√২ মিটার
  3. √১৭ মিটার
  4. ১.৫ মিটার
সঠিক উত্তর:
৩√২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রকে সমান ৮টি ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১২ বর্গ মিটার
= ১৪৪ বর্গ মিটার

সমান ৮ ভাগ করার পর এক ভাগের ক্ষেত্রফল = ১৪৪/৮ = ১৮ বর্গ মিটার

প্রতি ভাগের দৈর্ঘ্য = √১৮ = ৩√২ মিটার
.
৬ সে.মি. বাহু বিশিষ্ট একটি ঘনবস্তুর মধ্যে একই ব্যাসের একটি গোলক রাখা হলে ঘনবস্তুর কতটুকু জায়গা খালি থাকবে?
  1. ১০২.৯ ঘন সে.মি.
  2. ১০৭.৫ ঘন সে.মি.
  3. ১০০ ঘন সে.মি.
  4. ১১১.৫ ঘন সে.মি.
সঠিক উত্তর:
১০২.৯ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০২.৯ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. বাহু বিশিষ্ট একটি ঘনবস্তুর মধ্যে একই ব্যাসের একটি গোলক রাখা হলে ঘনবস্তুর কতটুকু জায়গা খালি থাকবে?

সমাধান: 
ঘনবস্তুর আয়তন = (৬) = ২১৬ ঘন সে.মি.

গোলকের ব্যসার্ধ, ক = ৩ সে.মি.
∴ গোলকের আয়তন = (৪/৩)π(৩)ঘন সে.মি.
= ৩৬π ঘন সে.মি.
= ১১৩.১ ঘন সে.মি.

খালি থাকবে = (২১৬ - ১১৩.১) ঘন সে.মি.
= ১০২.৯ ঘন সে.মি.
.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. সমকোণ
  2. স্থুলকোণ
  3. সূক্ষ্মকোণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

সমাধান:
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত:
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে
১০.
৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ৪ সে.মি.
  2. ৫ সে.মি.
  3. ৬ সে.মি.
  4. ৮ সে.মি.
সঠিক উত্তর:
৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
আমরা জানি,
ঘনকের আয়তন = বাহু
∴ নতুন ঘনকের আয়তন = ৩ + ৪ + ৫ ঘন সে.মি.
= ২৭ + ৬৪ + ১২৫ ঘন সে.মি.
= ২১৬ ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ সে.মি.
= ৬ সে.মি.
১১.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ৩ গুণ
  2. ৬ গুণ
  3. ১৮ গুণ
  4. ৯ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ক
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ  = ক

সরলরেখার এক-তৃতীয়াংশ = ক/৩
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (ক/৩)
= ক/৯

∴একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক/(ক/৯)
= ৯ গুণ
১২.
৪/π মি. ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধির সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গ মি.
  2. ৩২ বর্গ মি.
  3. ৪৮ বর্গ মি.
  4. ২৪ বর্গ মি.
সঠিক উত্তর:
৬৪ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৪ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/π মি. ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধির সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যসার্ধ, r = 4/π মি.

পরিধি = 2πr
= 2π(4/π) মি.
= 8 মি.

∴ বর্গের ক্ষেত্রফল = (8)2 বর্গ মি.
= 64 বর্গ মি.
১৩.
রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?
  1. ২টি
  2. ১টি
  3. নেই
  4. অসীম
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১৪.
১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজের উচ্চতা কত?
  1. ৩√৩ সে.মি.
  2. ২√৩ সে.মি.
  3. √৩ সে.মি.
  4. ৪ সে.মি.
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজের উচ্চতা কত?

সমাধান: 
ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য = 12/3 = 4 সে.মি.

উক্ত ত্রিভুজের উচ্চতা h

প্রশ্নমতে
(1/2) × 4 × h = (√3/4) × 42
⇒ 2h = 4√3
h = 2√3
১৫.

x এর মান কত?
  1. 75°
  2. 78°
  3. 85°
  4. 80°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: 

x এর মান কত?

সমাধান: 
(5x/4) + x = 180
9x/4 = 180
x = 80°
১৬.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গ সে.মি. 
  2. ১৬ বর্গ সে.মি. 
  3. ১২ বর্গ সে.মি. 
  4. ২২ বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × (৪ x ৬) বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি. 
১৭.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?
  1. ৪√২ মি.
  2. ৮ মি.
  3. ৬ মি.
  4. ৩√২ মি.
সঠিক উত্তর:
৬ মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?

সমাধান:
ধরি,
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a
∴ অতিভুজ = √2a

বর্গের ক্ষেত্রফল = 72 বর্গ মি.
∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √72 মি. = 6√2 মি.

প্রশ্নমতে,
√2a = 6√2 
∴ a = 6 মি.
১৮.
সামান্তরিকের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? 
  1. বিপরীত কোণগুলো পরস্পর সমান
  2. বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  3. যেকোনো দুইটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক
  4. কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে না
সঠিক উত্তর:
কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে না
উত্তর
সঠিক উত্তর:
কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে না
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? 

সমাধান: 
সামান্তরিক: 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 
- সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। 
- সামান্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। 
- সামান্তরিকের কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 
- সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। 
- সামান্তরিকের প্রত্যেক কর্ণ সামান্তরিকটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 
১৯.
একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?

সমাধান:

যদি কোনো সরলরেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরলরেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়।
∴ একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা আছে ৩টি।
২০.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ৬, ৯, ১০
  2. ৬, ৮, ১০
  3. ৭, ৮, ১১
  4. ৭, ৮, ১২
সঠিক উত্তর:
৬, ৮, ১০
উত্তর
সঠিক উত্তর:
৬, ৮, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।
∴  ৬ + ৮ = ৩৬ + ৬৪ = ১০০ = ১০

∴ ৬, ৮, ১০ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
২১.
৫০√৫ মি. দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মি. ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে?
  1. ৫টি
  2. ৪৫টি
  3. ২৫টি
  4. ৫০টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০√৫ মি. দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মি. ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল = ৫ বর্গ মি.
বর্গের বাহুর দৈর্ঘ্য = √৫ বর্গ মি.

মোট বর্গ বসানো যাবে = ৫০√৫/√৫ টি
= ৫০টি
২২.


উক্ত বস্তুটির মাত্রা কয়টি?
  1. ১২টি
  2. ১০টি
  3. ৬টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: 

উক্ত বস্তুটির মাত্রা কয়টি?

সমাধান: 
ঘনবস্তু (Solid) কোনো জাগতিক বস্তু যে স্থান দখল করে থাকে, তা তিন দিকে বিস্তৃত।
- এ তিন দিকের বিস্তার বস্তুটির তিনটি মাত্রা (Three dimension) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে। সেজন্য প্রত্যেক ত্রিমাত্রিক (three-dimensional) বস্তুকে বলা হয় ঘনবস্তু (Solid)।
-যেমন, একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। একটি বল বা গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার অভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়। এগুলো ঘনবস্তু ।


উৎস: গণিত, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৩.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৫ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. ১১, ১২
  2. ১২, ১৩
  3. ১৪, ১৬
  4. ৯, ১০
সঠিক উত্তর:
১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
১২, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৫ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a+ b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
52 + 122 =132
25 + 144 =169
169 = 169
২৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ p হয়, তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. p√15
  2. p√10
  3. 10p
  4. 10√p
সঠিক উত্তর:
p√10
উত্তর
সঠিক উত্তর:
p√10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ p হয়, তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আয়তক্ষেত্রের প্রস্থ  = p
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 3p

আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{p2 + (3p)2}
= √(p2 + 9p2)
= √(10p2)
= p√10
২৫.
'High Seas Treaty' কবে স্বাক্ষরিত হয়?
  1. ১ মার্চ, ২০২২
  2. ২ জুন, ২০২৩
  3. ২০ জুন, ২০২৩
  4. ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সঠিক উত্তর:
২০ জুন, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২০ জুন, ২০২৩
ব্যাখ্যা
High Seas Treaty:
- High Seas Treaty বা UN Treaty on the High Seas হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পৃথিবীর সমুদ্রের ৬০% অংশকে সুরক্ষা দেয় এবং সেখানে জীববৈচিত্র্য রক্ষার জন্য নতুন নীতি ও কৌশল প্রবর্তন করে।
- ‘High Seas Treaty’ চুক্তি স্বাক্ষরিত হয়: ২০ জুন, ২০২৩, জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে।
- চুক্তিটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী "হাই সিজ" (High Seas) বা আন্তর্জাতিক জলসীমায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সেখানে মানুষের কার্যক্রমের প্রভাব কমানো।

⇒ ২০১৭ সালের ২৪ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে রেজোলিউশন ৭২/২৪৯ গৃহীত হয়, যা একটি সম্মেলন আহ্বান করে সমুদ্রের বাইরের অঞ্চলে (High Seas) জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি (ILBI) তৈরির প্রক্রিয়া শুরু করে। এই চুক্তি সমুদ্রের বাইরের অঞ্চলে পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করবে। রেজোলিউশনটি ১৪১টি দেশ সমর্থন করে, যা পৃথিবীর সমুদ্রের এই অবহেলিত অর্ধেকের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

⇒ ২০১৮ থেকে, রাষ্ট্রগুলি High Seas Treaty-এর জন্য জাতিসংঘে তিনটি আলোচনায় অংশ নিয়েছে। চতুর্থ অধিবেশন ২০২০ সালে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯-এর কারণে তা স্থগিত হয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হয়। পঞ্চম অধিবেশনও ২০২২ সালে নিউ ইয়র্কে হয়। যদিও চুক্তি গৃহীত হয়নি, তবুও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

⇒ ৫ মার্চ, ২০২৩-এ, বিশ্বের বিভিন্ন দেশ High Seas Treaty-এর মূল বিষয়গুলিতে চুক্তিতে পৌঁছায়।
- নতুন চুক্তিটি উচ্চ সমুদ্রে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্পষ্ট উপায় নির্ধারণ করে এবং গভর্ন্যান্স ফাঁকগুলো সমাধান করে।

⇒ "High Seas" বলতে পৃথিবীর জলসীমার সেই সব অংশকে বোঝায়, যেগুলো কোনো একক দেশের সার্বভৌমত্বের আওতায় নেই এবং এ অঞ্চলে প্রাকৃতিক সম্পদের নিঃসরণ বা শিকার কার্যক্রম পরিচালিত হয়।
- চুক্তির প্রধান দিকগুলো: জীববৈচিত্র্য সংরক্ষণ, এডুকেশন এবং গবেষণা, সমুদ্রের সম্পদের টেকসই ব্যবহার, সতর্কতা এবং প্রভাব মূল্যায়ন, নিরাপত্তা এবং নজরদারি।
- এই চুক্তিতে সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সালের মধ্যে সাগর-মহাসাগরের ৩০ শতাংশ এলাকা সংরক্ষিত ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- ২০২৫ সালের জুনে পরবর্তী জাতিসংঘ মহাসাগর সম্মেলনের মাধ্যমে High Seas Treaty কার্যকর করার লক্ষ্য নিয়ে বিশ্বের নজর এখন সরকারের দিকে, যাতে এটি দ্রুত অনুমোদিত হয়।

উৎস: i) High Seas Alliance. [link]
ii) chathamhouse.org.
২৬.
BirdLife International কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১৮ সালে
  2. ১৯২০ সালে
  3. ১৯২২ সালে
  4. ১৯২৮ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা
BirdLife International:
- BirdLife International (বার্ড লাইফ ইন্টারন্যাশনাল) হলো একটি বৈশ্বিক সংস্থা যা পৃথিবীজুড়ে পাখিদের রক্ষায় কাজ করছে।
- এটি একটি নেটওয়ার্ক সংস্থা, যার সদস্য সংগঠনগুলি বিশ্বব্যাপী পাখিদের সংরক্ষণ, তাদের বাসস্থান রক্ষা এবং পৃথিবীর জীববৈচিত্র্য সুরক্ষায় প্রচেষ্টা চালায়।

⇒ প্রতিষ্ঠিত হয়: ২০ জুন, ১৯২২।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: কেমব্রিজ, যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- ১৯২৮ সালে এই গোষ্ঠীটির নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল কমিটি ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৬০ সালে এর নাম হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৯৩ সালে নামকরণ হয় বার্ডলাইফ ইন্টারন্যাশনাল।

⇒ বার্ড লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার ১২৩টিরও বেশি জাতীয় অংশীদার রয়েছে।
- এই অংশীদাররা পাখিদের সংরক্ষণের জন্য কাজ করে।
- তারা স্থানীয় এবং আঞ্চলিক স্তরে পাখি সংরক্ষণ, বাসস্থান পুনরুদ্ধার, পরিবেশগত শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উৎস: i) BirdLife International.
ii) Britannica.
২৭.
অকাস চুক্তি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
  1. উত্তর আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. ভূমধ্যসাগরীয়
  4. ইন্দো-প্রশান্ত মহাসাগরীয়
সঠিক উত্তর:
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয়
উত্তর
সঠিক উত্তর:
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
অকাস চুক্তি:
- অকাস চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

⇒ অকাস চুক্তির মূল উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ও তৎপরতাকে ব্যাহত করা।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।

⇒ এই চুক্তির ফলে ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়ার করা ১২টি সাবমেরিন তৈরির চুক্তি অকার্যকর হয়ে যাওয়ায় ফ্রান্স অকাস চুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
- অকাস চুক্তির ফলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গঠিত কোয়াডের গুরুত্বও কিছুটা হ্রাস পেয়েছে।

উৎস: U.S. Department of Defense (.gov).
২৮.
রাশিয়া ও ইউক্রেন কত সালে 'মিনস্ক চুক্তি'তে স্বাক্ষর করে?
  1. ২০১৪ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০২২ সালে
  4. ২০২৩ সালে
সঠিক উত্তর:
২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৪ সালে
ব্যাখ্যা
মিনস্ক চুক্তি:
- বিষয়বস্তু: পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নেওয়া।
- স্বাক্ষরিত হয়: ২০১৪ সালে।
- স্বাক্ষরের স্থান: মিনস্ক, বেলারুশ।
- স্বাক্ষরকারী দেশ: রাশিয়া ও ইউক্রেন।
- উদ্দেশ্য: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ।
- মধ্যস্থতাকারী: জার্মানি ও ফ্রান্স।

⇒ মূলত ওই চুক্তির ফলেই আট বছরের জন্য যুদ্ধ থেমে ছিল।
- তবে রাশিয়া মিনস্ক চুক্তি বাতিল করে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে।
- মিনস্ক চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।
- এছাড়া বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়।
- আরও বলা ছিল যে, বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলো নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে এবং স্থানীয় প্রসিকিউটর এবং বিচারক নিয়োগ করতে পারবে।
- এতে স্থানীয় নির্বাচনের জন্য বিদ্রোহী নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনার কথাও বলা হয়।
- কিন্তু ৮ বছর পরও চুক্তিটি বাস্তবায়ন করেনি কিয়েভ।

উৎস: Britannica.
২৯.
ম্যাসট্রিক্ট চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ৭ ফেব্রুয়ারি, ১৯৯২
  2. ১ নভেম্বর, ১৯৯২
  3. ৭ ফেব্রুয়ারি, ১৯৯৩
  4. ১ নভেম্বর, ১৯৯৩
সঠিক উত্তর:
৭ ফেব্রুয়ারি, ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
৭ ফেব্রুয়ারি, ১৯৯২
ব্যাখ্যা
ম্যাসট্রিক্ট চুক্তি:
- স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি।
- স্বাক্ষরিত হয়: নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে।
- চুক্তিটি ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়।
- স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ।
- উদ্দেশ্য অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা।
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কমিউনিটির স্থলে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়।
- যার কারণে চুক্তিটি ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি নামে পরিচিত।
- ম্যাসট্রিক্ট চুক্তির ফলে ইউরো মুদ্রার চালুর পথ সুগম হয়।

উৎস: EU ওয়েবসাইট।
৩০.
পরিবেশ বিষয়ক কোন সংস্থা 'Champion of the Earth' পুরস্কারটি প্রদান করে?
  1. IPCC
  2. UNEP
  3. WMO
  4. GCF
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
Champion of the Earth:
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়। 
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
-যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।
- এ পর্যন্ত বিভিন্ন পরিবেশবিদ, রাষ্ট্রনেতা এবং সংগঠন এই পুরস্কার লাভ করেছেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৩১.
মার্কিন কোন প্রেসিডেন্টের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি সম্পন্ন হয়?
  1. জিমি কার্টার
  2. আব্রাহাম লিংকন
  3. রোনাল্ড রেগান
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
আব্রাহাম অ্যাকর্ডস:
- আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে একটি চুক্তি।
- ‘সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তির মধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে।
- কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২০।

⇒ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তিটি সম্পন্ন হয়।
- ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০১৬-২০২০ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তাঁর নেতৃত্বে এই চুক্তি সম্পন্ন হয়।
- ট্রাম্প প্রশাসন এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দিনটিকে 'নতুন মধ্যপ্রাচ্যের ভোর' নামে অভিহিত করেন। 

⇒ এই চুক্তির মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
- আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং বাহরাইন ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির মাধ্যমে এসব দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক, নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা শুরু করে। পরে সুদান এবং মরক্কোও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বীকার করে।

উৎস: Britannica.
৩২.
সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ১৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  2. ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  3. ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  4. ২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলন
সঠিক উত্তর:
১৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
১৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন
ব্যাখ্যা
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

⇒ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৩৩.
নিম্নের কোন চুক্তিটি 'ইরান পরমাণু চুক্তি' হিসেবে পরিচিত?
  1. Comprehensive Nuclear-Test-Ban Treaty
  2. The Strategic Offensive Reductions Treaty
  3. Joint Comprehensive Plan of Action
  4. Oslo Treaty
সঠিক উত্তর:
Joint Comprehensive Plan of Action
উত্তর
সঠিক উত্তর:
Joint Comprehensive Plan of Action
ব্যাখ্যা
Joint Comprehensive Plan of Action:
- এটি ইরান পরমাণু চুক্তি হিসেবে পরিচিত।
- এটই সমঝোতা ‘ইরান ডিল’ নামেও পরিচিত।
- চুক্তিটি হয়েছিল ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে।
- এই চুক্তিতে স্থায়ী পাঁচ সদস্য দেশের সাথে জার্মানিও ছিল।
- এজন্য এই পক্ষকে ‘পি৫ + ১’ বলা হয়ে থাকে।
- স্বাক্ষরিত হয়: ১৪ জুলাই, ২০১৫ সালে।
- কার্যকর হয়: ১৬ জানুয়ারি, ২০১৬ সালে।
- এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
- চুক্তি অনুসারে তেহরান তাদের কিছু পরমাণু স্থাপনা বন্ধ করে দিতে অথবা পরিবর্তন করতে সম্মত হয়।
- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি স্বাক্ষর ও কার্যকর হয়।

এছাড়া,
- ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ব্যাপারে আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতিও দেয়া হয়।
- চুক্তির অধীনে ইরানের ওপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য,
- ২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
- ২০২০ সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
৩৪.
নাগোয়া প্রটোকল এর বিষয়বস্তু কী?
  1. জৈব জ্বালানী সংরক্ষণ
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. বৈশ্বিক উষ্ণায়ণ রোধ
  4. গ্রীনহাউজ গ্যাসের যৌথ নিঃসরন হ্রাস
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- নাগোয়া প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত।
- এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ (Convention on Biological Diversity - CBD) এর আওতায় ২০০০ সালে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়।
- নাগোয়া প্রটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত।

⇒ স্বাক্ষরিত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সালে।
- চুক্তি কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৯২টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৪১টি।
- উদ্দেশ্য: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ১০ জানুয়ারি, ২০২৩ সাল।

উৎস: United Nations Treaty Collection ওয়েবসাইট।
৩৫.
মন্ট্রিল প্রটোকলের সর্বশেষ সংশোধনী কোনটি?
  1. কিগালি সংশোধনী
  2. ভিয়েনা সংশোধনী
  3. বেইজিং সংশোধনী
  4. কোপেনহেগেন সংশোধনী
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়। এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উল্লেখ্য,
• কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট। [link]
ii) Ozone Secretariat। [link]
৩৬.
IUCN-এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  2. ফন্টেনব্লু, ফ্রান্স
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. নাগাসাকি, জাপান
সঠিক উত্তর:
ফন্টেনব্লু, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফন্টেনব্লু, ফ্রান্স
ব্যাখ্যা
IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লুতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।
৩৭.
UNFCCC-এর সদস্য দেশ কতটি? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৯৩টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৮টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- সাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- স্বাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- স্বাক্ষরিত দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে তে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে সাক্ষরিত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।

⤇ Conference of the Parties (COP) হচ্ছে UNFCCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC-এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
⤇ কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে।
- এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
⤇ ১৯৯২ সালে UNFCCC-এর দপ্তর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর জার্মানির বনে অবস্থিত।
- তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৩৮.
Intergovernmental Panel on Climate Change কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

উল্লেখ্য,
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উৎস: IPCC ওয়েবসাইট।
৩৯.
ইউরোপিয়ান গ্রিন ডিলের অধীনে ২০৩০ সালের মধ্যে EU কত শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে?
  1. ৩৫ শতাংশ
  2. ৪০ শতাংশ
  3. ৫৫ শতাংশ
  4. ৭৫ শতাংশ
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
ব্যাখ্যা
Green New Deal for Europe:
- দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ (The Green New Deal for Europe) হলো একটি উদ্যোগ যা ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাসটেইনেবল অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য প্রস্তাবিত হয়েছে।
- এটি বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালের কপ-২৫ (COP-25) সম্মেলনে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এর লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্যে নামানো।

উল্লেখ্য,
- এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ একটি টেকসই, পরিবেশবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
- এর মাধ্যমে ২০৫০ সালের মধ্যে প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে।
- ১৯৯০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
- ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ৩ বিলিয়ন অতিরিক্ত গাছ লাগানো হবে।

উৎস: i) Green European Foundation ওয়েবসাইট।
ii) European Commission.
৪০.
কার্বন ডাই অক্সাইডের "Net Zero Emissions"-এর লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে নির্ধারণ করা হয়েছে?
  1. ২০৩৫ সাল
  2. ২০৪০ সাল
  3. ২০৪৫ সাল
  4. ২০৫০ সাল
সঠিক উত্তর:
২০৫০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৫০ সাল
ব্যাখ্যা
Net Zero Emissions:
- গ্রিন হাউস গ্যাসের উৎপাদন এবং পরিবেশ থেকে তা সরানোর সামঞ্জস্য রক্ষাকে 'নেট জিরো' বলেন বিজ্ঞানীরা।
- উৎপাদিত গ্রিন হাউস গ্যাস কোনওমতেই অপসারিতের চেয়ে বেশি না হয়, তা রক্ষা করার জন্যই এই সূচক।
- প্রত্যেকটি দেশের দায়িত্ব, যাতে তারা কৃত্রিম গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কমায়।
- এর জন্য দেশগুলি কৃত্রিম কার্বন সিঙ্ক তৈরি করে, নিয়ন্ত্রণে থাকে পরিবেশের গড় তাপমাত্রা।

⇒ বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের "Net Zero Emissions" (শূন্য নিঃসরণ) লক্ষ্যমাত্রা ২০৫০ সালের মধ্যে অর্জন করার উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।
- এই লক্ষ্যটি বিশেষভাবে প্যারিস জলবায়ু চুক্তির অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।
- সেখানে বিভিন্ন দেশ তাদের নিঃসরণ কমানোর লক্ষ্য স্থির করেছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

⇒ এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন দেশ এবং কোম্পানি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যেমন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে নিঃসরণ শূন্যে আনা।

⇒ শীর্ষ পাঁচ কার্বন নির্গমনকারী দেশ হলো চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ান ফেডারেশন।
- এই দেশ গুলো গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৬০ শতাংশের জন্য দায়ী।
- গ্রুপ-২০ দেশগুলো যেমন (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়ন) বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৭৬ শতাংশের জন্য দায়ী।
- অন্যদিকে, স্বল্পোন্নত দেশগুলি বৈশ্বিক নির্গমনের প্রায় ৩.৮ শতাংশের জন্য দায়ী, যেখানে ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলির অবদান ১ শতাংশেরও কম।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪১.
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির বিষয়বস্তু কোনটি?
  1. ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যে আনা
  2. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা
  3. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম অর্থাৎ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৪২.
কোন সম্মেলনকে ‘দোহা সংশোধনী’ বলা হয়?
  1. কপ - ১৫
  2. কপ - ১৬
  3. কপ - ১৭
  4. কপ - ১৮
সঠিক উত্তর:
কপ - ১৮
উত্তর
সঠিক উত্তর:
কপ - ১৮
ব্যাখ্যা
দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৪৩.
কোন শহরে ১৯৯২ সালের ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ অনুষ্ঠিত হয়?
  1. রিও ডি জেনিরো
  2. কোপেনহেগেন
  3. জোহানেসবার্গ
  4. কানকুন
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা
Earth Summit:
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।
- এই চুক্তি পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১।

উল্লেখ্য,
- বিশ্বব্যাপী এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।
৪৪.
Greenpeace International-এর উদ্যোক্তা ছিলেননা কে?
  1. বব হান্টার
  2. ডেভিড ম্যাকটেগার্ট
  3. আরভিং স্টোয়ি
  4. বব বুই
সঠিক উত্তর:
বব বুই
উত্তর
সঠিক উত্তর:
বব বুই
ব্যাখ্যা
বব বুই Greenpeace International-এর উদ্যোক্তা ছিলেননা।

Greenpeace International
:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
৪৫.
International Campaign to Abolish Nuclear Weapons কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ২০০৮ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৭ সালে
সঠিক উত্তর:
২০১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৭ সালে
ব্যাখ্যা
ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ: International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- প্রতিষ্ঠিত হয়: এপ্রিল, ২০০৭ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।
- ICAN মূলত ৬৫০ টি সংগঠনের সমন্বয়ে গঠিত।
- বর্তমানে ১১০ টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

⇒ সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।
৪৬.
IMO-এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. Intergovernmental Meteorological Organization
  2. Inter-Governmental Maritime Consultative Organization
  3. International Maritime Consultative Organization
  4. Inter-Governmental Maritime & Meteorological Organization
সঠিক উত্তর:
Inter-Governmental Maritime Consultative Organization
উত্তর
সঠিক উত্তর:
Inter-Governmental Maritime Consultative Organization
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।
⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন।
- সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।
- এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।

উৎস: IMO ওয়েবসাইট।
৪৭.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. মাল্টা
  2. ডেনমার্ক
  3. বেলজিয়াম
  4. ইতালি
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। [ডিসেম্বর, ২০২৪]
- সহযোগী দেশ: ৬টি।

উৎস: European Environment Agency ওয়েবসাইট।