পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
পরীক্ষা - ৪ ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৫ প্রশ্ন

.
'তিলোত্তমা' শব্দের অর্থ কী?
  1. বিদ্রোহী নারী
  2. যার মুখে তিল আছে
  3. পরমা সুন্দরী 
  4. তিল গাছের পাতা
  5. তিলক ধারণ করেছে যে
ব্যাখ্যা

তিলোত্তমা 
অর্থ:
- পুরাণমতে সুন্দ ও উপসুন্দ নামে দুই অসুরকে বিনষ্ট করার অভিপ্রায়ে সৃষ্টির সকল উত্তম পদার্থ থেকে তিল তিল করে আহত উৎকৃষ্ট অংশ দিয়ে সৃষ্ট অপ্সরাবিশেষ।
বিষেশণ: পরমা সুন্দরী।

অন্যদিকে,
তিলকী - তিলক ধারণ করেছে এমন।
তিলপর্ণ - তিলগাছের পাতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'অমরাবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. কলাবতী
  2. মায়াবতী
  3. নরক
  4. মরাবতী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 • 'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক।
অর্থ্যাৎ,
- 'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'।

অন্যদিকে,
কলাবতী: নাচ গান প্রভৃতি চৌষট্টি কলায় নিপুণা, শিল্পকর্মে নিপুণা।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'তরঙ্গ উঠেছে যাতে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. তারঙ্গায়িত
  2. তরঙ্গায়িত
  3. তারঙ্গিত
  4. তরঙ্গমান
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'তরঙ্গ উঠেছে যাতে' এর এক কথায় প্রকাশ - তরঙ্গায়িত।



কিছু এক কথায় প্রকাশ:
- তোপের ধ্বনি  - গুডুম।
- তাল জ্ঞান নেই যার - তালকানা।
- তির নিক্ষেপ করে যে - তিরন্দাজ।
- তরঙ্গ উঠেছে যাতে - তরঙ্গায়িত।
- তালু থেকে উচ্চারিত - তালব্য।
- ত্বরায় গমন করে যে - তুরঙ্গম।
- তার মতো - তাদৃশ।
- তোমার মতো - ত্বাদৃশ।
- তন্তু থেকে জাত - তন্তুজ।
- তিন ভাগের এক ভাগ - তেহাই।
- তনুর ভাব - তনিমা।
- তবলায় নিপুণ - তবলচি।
- তেজ আছে যার - তেজস্বী।
- নির্মিত প্রতিমা - তিলোত্তমা।
- তিন ফলের সমাহার - ত্রিফলা।
- ত্রিকাল দর্শন করেন যিনি - ত্রিকালদর্শী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'তমদ্দুন' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি 
  2. ফারসি
  3. তুর্কি
  4. সংস্কৃত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তমদ্দুন:
- উৎস: আরবি।
- অর্থ: সংস্কৃতি; নগর-সভ্যতা।

• আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারক
  2. করণ কারক
  3. অপাদান কারক
  4. কর্তৃকারক
  5. অধিকরণ কারক
ব্যাখ্যা

• ভাবাধিকরণ অধিকরণ কারক:
- যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিরকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন:
- সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। (ভাবাধিকরণে ৭মী)।
- কান্নায় শোক মন্দীভূত হয়।

অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যথা-
- আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
- কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।
অধিকরণ তিন প্রকার:
১. কালাধিকরণ।
২. আধারাধিকরণ।
৩. ভাবাধিকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) 

.
‘মুহূর্তের কবিতা’ কার সনেট সংকলন?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. আহসান হাবীব
  3. কামিনী রায়
  4. ফররুখ আহমদ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা।
 
• মুহূর্তের কবিতা:
- ‘মুহূর্তের কবিতা’ গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপিয়ারিয়-পেত্রার্কীয় রীতিতে ৬৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
- উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, পরিচিতি, ধানের কবিতা ইত্যাদি।

• ফররুখ আহমদ: 
- ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনি কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
 
• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

অন্যদিকে,
- 'চতুর্দশপদী কবিতাবলী' মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেট সংকলন।
- কামিনী রায়ের সনেট সংগ্রহ ‘অশোক সংগীত’ (১৯১৪)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
'মাত্রাদেশ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মাত্রা + আদেশ
  2. মাতা + আদেশ
  3. মাতৃ + আদেশ
  4. মাত্রা + দেশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 সূত্র:
- প্রথম পদের শেষে ঋ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম ঋ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে আগের ঋ-ধ্বনি র হয় এবং বানানে তা র-ফলা হয়ে আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়।
- পরের স্বরধ্বনি সাধারণত উচ্চারণে অপরিবর্তিত থাকে এবং র-ফলার সঙ্গে জুড়ে যায়।

উদাহরণ:
- পিতৃ + অনুমতি = পিত্রনুমতি,
- পিতৃ + অর্থে = পিত্রর্থে।
- পিতৃ + আলয় = পিত্রালয়,
- মাতৃ + আদেশ = মাত্রাদেশ।
- পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা,
- মাতৃ + ইচ্ছা = মাত্রিচ্ছা।
- মাতৃ + উপদেশ = মাত্রুপদেশ,
- পিতৃ + উপদেশ = পিত্রুপদেশ,
- ভাতৃ + উপদেশ = ভাত্রুপদেশ ইত্যাদি।
- ভাতৃ + এষণা = ভ্রাত্রেষণা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
"তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন।" বাক্যে 'অথচ' কোন ধরনের অব্যয়?
  1. সংকোচক অব্যয়
  2. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
  3. বিয়োজক অব্যয়
  4. সংযোজক অব্যয়
  5. কোনোটিই
ব্যাখ্যা

• সংকোচক অব্যয়:
- যে অব্যয় দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করে, তাকে সংকোচক অব্যয় বলে।
যেমন- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। 
- কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়। 

বিয়োজক অব্যয়:
- বা, অথবা, নতুবা, নয়তো।
যেমন: হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী।
 
সংযোজক অব্যয়:
- ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং। 
যেমন: তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। 
 
অনুগামী সমুচ্চয়ী অব্যয়:
- যে, যদি, যদিও, যেন। 
যেমন: এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)

.
'পুতুল নাচের ইতিকথা' কে লিখেছেন?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. আবু ইসহাক
  5. আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা

• 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পুতুল নাচের ইতিকথা'। 
- 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন- "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।" 
- এই উপন্যাসে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে। 
- এই উপন্যাসে 'পুতুল' বলতে সেসকল মানুষকে বোঝানো হয়েছে যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়। 
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - শশী, কুসুম, গোপাল, সেনদিদি, যাদব পণ্ডিত ইত্যাদি। 
- ‘শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?’ উক্তিটি উপন্যাসে ডাক্তার শশী কুসুমকে উদ্দেশ্য করে বলে।

মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
-  মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।

তাঁর রচিত উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’- পঙ্‌ক্তিটির স্রষ্টা কে?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. বিদ্যাপতি
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. চণ্ডীদাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 'রাবণ শ্বশুর মম, মেঘনাদ স্বামী,
আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?’
- পঙ্‌ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ (১৮৬১) কাব্যের অন্তর্গত।

মেঘনাদবধ:
- বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এটি।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যের সর্গ সংখ্যা ৯।
- এই মহাকাব্যের কাহিনীর উৎস সংস্কৃত মহাকাব্য রামায়ণ।
- প্রধান চরিত্র: মেঘনাদ (ইন্দ্রজিৎ), প্রমিলা, রাবণ, বিভীষণ ইত্যাদি।
- অরিন্দম বলতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ কে বোঝায়।
- যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে ছিলেন দাশরথি।

• আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? এখানে রাঘব বলতে রামকে বোঝানো হয়েছে।
আলোচিত লাইনগুলো - মেঘনাদের স্ত্রী প্রমীলার উদ্ধৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. অপদার্থ
  3. পরিপাটি
  4. অদৃশ্য বস্তু
  5. অকর্মন্য
ব্যাখ্যা

-  'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। 
• বাক্যগঠন: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ!

অন্যদিকে,
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ - পরিপাটি। 
- 'তালকানা' বাগধারাটির অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
- 'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা  ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

১২.
'নবীন' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. নব + নীন
  2. নী + ঈন
  3. ন + ঈন
  4. নী + ইন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'নবীন' এর সঠিক প্রকৃতি প্রত্যয় - নব + নীন।

• নীন (ঈন)- প্রত্যয়:

- সর্বজন + নীন = সর্বজনীন
- কুল + নীন = কুলীন
- নব + নীন = নবীন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
'চতুষ্কোণ' কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. অব্যয়ীভাব সমাস
  5. দ্বিগু সমাস
ব্যাখ্যা

'চতুষ্কোণ' = চারটি কোণ আছে যার; বহুব্রীহি সমাস।

• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস:

- পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
এ সমাসে সমস্তপদে 'আ', 'ই' বা 'ঈ' যুক্ত হয়।
যেমন:
- দশ গজ পরিমাণ যার = দশগজি,
- চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা,
- তিন পায়া যার = তেপায়া,
- দুই নল যার = দোনলা।
- এরকম: দশহাতি, একগুঁয়ে, দ্বিচক্র, একতারা, দশানন, দ্বিমাত্রিক, দ্বীপ, একরোখা, দুমুখো, পঞ্চানন, চতুর্ভুজ, পাঁচহাতি, চতুষ্কোণ, দোতলা, চতুষ্পদী, সেতার, দোপেয়ে, চারপেয়ে, চৌপায়া, তেতলা, ত্রিলোচন, ত্রিশূল, সাতনরি, শতমূলী ইত্যাদি।

লক্ষণীয় : সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রধান না হয়ে তৃতীয় কোনো অর্থ প্রধান হয়, অপরপক্ষে দ্বিগু সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক শব্দ হয় এবং পরপদের অর্থ প্রধান হয়।
যেমন:
- দ্বিগু সমাস: - চৌ রাস্তার সমাহার = চৌরাস্তা।
- বহুব্রীহি : চৌ চালা আছে যার = চৌচালা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'আসামিকে জরিমানা করা হয়েছে।' কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তাবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী বাচ্য তিন প্রকার: 
১. কর্তাবাচ্য, 
২. কর্মবাচ্য ও 
৩. ভাববাচ্য।

১. কর্তৃবাচ্য :
যে বাক্যে কর্তার অর্থ-প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন— ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় ।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। যথা— শিক্ষক ছাত্রদের পড়ান। রোগী পথ্য সেবন করে।

২. কর্মবাচ্য :
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
যেমন- শিকারি কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে।

- কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়া (দিয়ে), কর্তৃক অনুসর্গের ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়।
যথা – আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
চোরটা ধরা পড়েছে।

- কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে।
যথা- আসামিকে জরিমানা করা হয়েছে।

৩. ভাববাচ্য :
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত
হয়। যেমন—
- আমার (কর্তায় ষষ্ঠী) খাওয়া হলো না।
- আমাকে (কর্তায় দ্বিতীয়া) এখন যেতে হবে।
- তোমার দ্বারা (কর্তায় তৃতীয়) এ কাজ হবে না।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
নিচের কোন বানানটি ভুল?
  1. কৌতূহল
  2. অবমর্ষন
  3. ধূলিসাৎ
  4. কৃতদাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অবমর্ষন বানানটি ভুল।
• সঠিক বানান - অবমর্শন



অন্যদিকে,
কৌতূহল, ধূলিসাৎ, কৃতদাস বানানগুলো সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৬.
'স্বর্ণকার' কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. অব্যয়ীভাব সমাস
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

'স্বর্ণকার' = স্বর্ণের অলংকার নির্মাণ করে যে; উপপদ তৎপুরুষ সমাস।

 উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
- পকেট মারে যে = পকেটমার।
•  এরূপ সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছাড়পোকা এবং বর্ণচোরা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৭.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শুরু করা
  2. ইশারা দেওয়া
  3. আশকারা দেওয়া
  4. কঠিন বিষয় আয়ত্ত করা
  5. চিহ্নিত করে রাখা
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' অর্থ: কঠিন বিষয় আয়ত্ত করা
- বাক্য: অঙ্কের বিষয়ে দাঁত ফোটানো যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- দহরম মহরম - অন্তরঙ্গতা।
- দুধের মাছি - সুসময়ের বন্ধু।
- দা-কুমড়া সম্বন্ধ - শত্রুভাব।
- দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
- দেতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
সূর্য এর প্রতিশব্দ -
  1. সুধাংশু
  2. হিমাংশু
  3. বিধু
  4. অংশু
  5. মৃগাঙ্ক
ব্যাখ্যা

• 'সূর্য' এর প্রতিশব্দ 'অংশু'।

'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে, 
- সুধাংশু, মৃগাঙ্ক, বিধু, হিমাংশু = 'চাঁদ' এর প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। বাক্যে 'বিপদে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণ কারকে সপ্তমী
  2. অপাদান কারকে সপ্তমী
  3. কর্মকারকে সপ্তমী
  4. কর্তৃকারকে সপ্তমী
  5. করণকারকে সপ্তমী
ব্যাখ্যা

 • যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
- প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
- দ্বিতীয়া বা কে বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
- ষষ্ঠী বা এর বিভিক্ত: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়৷
- সপ্তমী বা এ বিভক্তি: বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।

২০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নির্বিরোধী
  2. সুলোচনী
  3. আত্মসাত
  4. সশংকিত
  5. মৃগনয়না
ব্যাখ্যা

• মৃগনয়না বানানটি শুদ্ধ।

অর্থ:
- হরিণের চোখের মতো সুন্দর চোখ বিশিষ্ট।

অন্যদিকে,
- অশুদ্ধ: নির্বিরোধী
- শুদ্ধ: নির্বিরোধ

- অশুদ্ধ: সুলোচনী
- শুদ্ধ: সুলোচন

- অশুদ্ধ:আত্মসাত
- শুদ্ধ: আত্মসাৎ

- অশুদ্ধ: সশংকিত।
- শুদ্ধ: সশঙ্কিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি 40। এই মৌলিক সংখ্যা গুলোর গুণফল কত? 
  1. 682
  2. 310
  3. 722
  4. 434
  5. 560
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি 40। এই মৌলিক সংখ্যা গুলোর গুণফল কত? 

সমাধান:
যেহেতু 2 একমাত্র জোড়া মৌলিক সংখ্যা, যদি 2 অন্তর্ভুক্ত করি, বাকি দুটি সংখ্যার যোগ হবে 40 - 2 = 38।
38 কে দুটি বিজোড় মৌলিক সংখ্যা এর যোগে লেখা যায়,
7 + 31 (অন্য কোনো জোড়া সম্ভব নয় - যেমন: ৫ + ৩৩ = ৩৮, কিন্তু ৩৩ মৌলিক নয়)
সুতরাং তিনটি সংখ্যা হলো-  2, 7, 31

সুতরাং মৌলিক সংখ্যা গুলোর গুণফল = 2 × 7 × 31 = 434

২২.
log2(2x - 8)5 = 25 হলে, x এর মান কত?
  1. 32
  2. 20
  3. 8
  4. 12
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: log2(2x - 8)5 = 25 হলে, x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
log2(2x - 8)5 = 25
⇒ 5log2(2x - 8) = 25  ; [logab = bloga]
⇒ log2(2x - 8) = 25/5
⇒ log2(2x - 8) = 5
⇒ (2x - 8) = 25
⇒ (2x - 8) = 32
⇒ 2x = 32 + 8
⇒ 2x = 40
⇒ x = 40/2
∴ x = 20

২৩.
একজন দোকানদার একটি পণ্য 20% লাভে বিক্রি করে। যদি সে পণ্যটি 10% কম মূল্যে ক্রয় করত এবং 21 টাকা কম মূল্যে বিক্রি করত, তবে তার 30% লাভ হত। পণ্যটির আসল ক্রয়মূল্য কত?
  1. 820 টাকা
  2. 800 টাকা
  3. 760 টাকা
  4. 680 টাকা
  5. 700 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য 20% লাভে বিক্রি করে। যদি সে পণ্যটি 10% কম মূল্যে ক্রয় করত এবং 21 টাকা কম মূল্যে বিক্রি করত, তবে তার 30% লাভ হত। পণ্যটির আসল ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
 পণ্যটির আসল ক্রয়মূল্য হলো x টাকা।

এখন, 
দোকানদার পণ্যটি 20% লাভে বিক্রি করে।
∴ আসল বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + 20% লাভ
= x + x এর 20% = x + x(20/100) = 6x/5
∴ আসল বিক্রয়মূল্য = 6x/5

আবার, 
যদি সে পণ্যটি ১০% কম মূল্যে ক্রয় করত, তাহলে
নতুন ক্রয়মূল্য = আসল ক্রয়মূল্য - 10% কম
= x - x এর 20% = x - x(10/100) = 9x/10
∴ নতুন ক্রয়মূল্য = 9x/10

যদি সে পণ্যটি 21 টাকা কম মূল্যে বিক্রি করত তাহলে,
∴ নতুন বিক্রয়মূল্য = আসল বিক্রয়মূল্য - 21 টাকা
= (6x/5) - 21 টাকা 

এবং, 
নতুন ক্রয়মূল্য এবং নতুন বিক্রয়মূল্যে তার 30% লাভ হত। লাভ সবসময় ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়।
∴ নতুন লাভ = নতুন ক্রয়মূল্যের 30%
 = (9x/10) × (30/100) = 27x/100

আমরা জানি,
নতুন লাভ = নতুন বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
27x/100 = {(6x/5) - 21} - (9x/10)
⇒ 27x/100 = (12x - 210 - 9x)/10
⇒ 27x/100 = (3x - 210)/10
⇒ 27x = 10(3x - 210)
⇒ 27x = 30x - 2100
⇒ 3x = 2100
∴ x = 700

∴ পণ্যটির আসল ক্রয়মূল্য হলো 700 টাকা।

২৪.
একটি গুণোত্তর ধারার ২য় পদ 27/8 এবং ৫ম পদ 1। সাধারণ অনুপাত কত?
  1. 3/2
  2. 2/3
  3. - 1/2
  4. 3/4
  5. - 5/3
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ২য় পদ 27/8 এবং ৫ম পদ 1। সাধারণ অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
একটি গুণোত্তর ধারার n-তম পদ, an = a.rn - 1

দেয়া আছে,
2য় পদ, a2 = 27/8
⇒ ar = 27/8 …...(1)

5ম পদ, a5 = 1
⇒ a.r4 = 1 …....(2)

এখন, সমীকরণ (2) ÷ সমীকরণ (1) ⇒
(ar4)/(ar) = 1/(27/8)
⇒ r3 = 8/27
⇒ r3 = (2/3)3
⇒ r = 2/3

∴ সাধারণ অনুপাত (common ratio) হলো 2/3

২৫.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে. মি. এবং উচ্চতা 14 সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. 334π বর্গ সে.মি.
  2. 288π বর্গ সে.মি.
  3. 158π বর্গ সে.মি.
  4. 240π বর্গ সে.মি.
  5. 334 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে. মি. এবং উচ্চতা 14 সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 6(6 + 14)
= 2π × 120
= 240π বর্গ সে.মি.

২৬.
১০০০০ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ১২১০০ টাকা হলে, বার্ষিক সুদের হার কত শতাংশ?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৬%
  4. ১১.২৫%
  5. ৮.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০০০ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ১২১০০ টাকা হলে, বার্ষিক সুদের হার কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০০ টাকা
পরিমাণ, A = ১২১০০ টাকা
সময়, n = ২ বছর
হার, r = ?

আমরা জানি,
A = P(১ + r/১০০)n
১২১০০ = ১০০০০(১ + r/১০০)২ 
⇒ (১ + r/১০০) = ১২১০০/১০০০০ 
⇒ (১ + r/১০০) = ১.২১ 
⇒ ১ + r/১০০ = √১.২১ = ১.১ 
⇒ r/১০০ = ১.১ - ১ = ০.১ 
⇒ r = ০.১ × ১০০
∴ r = ১০

∴ বার্ষিক সুদের হার = ১০%

২৭.
a(a + 1)(a + 2)(a + 3) + 1 -কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (a2 + 2a + 1)2
  2. (a2 + 4a + 1)2
  3. (a + 1)4
  4. (a2 + 3a + 1)2
  5. (a2 + 3a)2
ব্যাখ্যা

প্রশ্ন: a(a + 1)(a + 2)(a + 3) + 1 -কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
a(a + 1)(a + 2)(a + 3) + 1
= a(a + 3){(a + 1)(a + 2)} + 1
= (a2 + 3a)(a2 + 3a + 2) + 1

ধরি, 
a2 + 3a = P

প্রদত্ত রাশি, 
P(P + 2) + 1
= P2 + 2P + 1
= (P + 1)2
= (a2 + 3a + 1)2 ; [P এর মান বসিয়ে]

২৮.
প্রতি ১০০ গ্রাম মধু ৫৫ টাকা দরে কিনে প্রতি ১২০ গ্রাম ৭৮ টাকা দরে বিক্রি করে ৪৬ টাকা লাভ হলো। কত গ্রাম মধু কেনা হয়েছিল?
  1. ৫৮০ গ্রাম 
  2. ৩৫০ গ্রাম
  3. ২৮০ গ্রাম 
  4. ৫০০ গ্রাম
  5. ৪৬০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি ১০০ গ্রাম মধু ৫৫ টাকা দরে কিনে প্রতি ১২০ গ্রাম ৭৮ টাকা দরে বিক্রি করে ৪৬ টাকা লাভ হলো। কত গ্রাম মধু কেনা হয়েছিল?

সমাধান:
১০০ গ্রাম মধুর ক্রয়মূল্য = ৫৫ টাকা
∴ প্রতি গ্রাম মধুর ক্রয়মূল্য =  ৫৫/১০০ = ০.৫৫ টাকা। 

আবার,
১২০ গ্রাম মধুর বিক্রয়মূল্য = ৭৮ টাকা
∴ প্রতি গ্রাম মধুর বিক্রয়মূল্য =  ৭৮/১২০ = ০.৬৫ টাকা 

এখন, 
প্রতি গ্রাম মধুতে লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
∴ লাভ = ০.৬৫ - ০.৫৫ = ০.১০ টাকা

দেওয়া আছে, 
মোট লাভ = ৪৬ টাকা।
প্রতি গ্রাম মধুতে লাভ হয় = ০.১০ টাকা।
∴ মোট মধুর পরিমাণ =  ৪৬/০.১০ = ৪৬০ গ্রাম

সুতরাং, ৪৬০ গ্রাম মধু কেনা হয়েছিল। 

২৯.
একজন ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। যদি তার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বেশি হতো, তবে তার গন্তব্যে পৌঁছাতে 1 ঘণ্টা সময় কম লাগত। তার আসল গতিবেগ কত ছিল?
  1. 20 কি.মি./ঘন্টা
  2. 30 কি.মি./ঘন্টা
  3. 40 কি.মি./ঘন্টা
  4. 50 কি.মি./ঘন্টা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। যদি তার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বেশি হতো, তবে তার গন্তব্যে পৌঁছাতে 1 ঘণ্টা সময় কম লাগত। তার আসল গতিবেগ কত ছিল?

সমাধান:
ধরি, ব্যক্তির আসল গতিবেগ = x কি.মি./ঘন্টা
∴ সময় লাগবে = 120/x ঘণ্টা।

আবার,
যদি গতিবেগ 10 কি.মি./ঘন্টা বেশি হয়, তাহলে
সময় লাগবে = 120/(x + 10)​ ঘণ্টা।

প্রশ্নমতে, 
(120/x) - {120/(x + 10)} = 1
⇒ 120{(x + 10 - x)/x(x + 10)} = 1
⇒ 1200/x(x + 10) = 1
⇒ x2 + 10x = 1200
⇒ x2 + 10x - 1200 = 0
⇒ x2 + 40x - 30x - 1200 = 0
⇒ x(x + 40) - 30(x + 40) = 0
⇒ (x + 40)(x - 30) = 0
হয়, x + 40 = 0
∴ x = - 40 ; [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
x - 30 = 0
∴ x = 30

অতএব, তার আসল গতিবেগ ছিল 30 কি.মি./ঘন্টা।

৩০.
একটি আয়তক্ষেত্রের কর্ণ √25 cm এবং এর ক্ষেত্রফল 12cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. 60cm.
  2. 32cm.
  3. 18cm.
  4. 22cm.
  5. 14cm.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √25 cm এবং এর ক্ষেত্রফল 12cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.

প্রশ্নমতে, 
√(x2 + y2) = √25 
∴ x2 + y2 = 25 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 12 .........(ii)

এখন,
আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy = 25 + (2 × 12) = 25 + 24 = 49
⇒ (x + y)2 = 49
⇒ x + y = √49
∴ x + y = 7

অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 7 = 14cm.

৩১.
এর মান নিচের কোনটি?
  1. 0
  2. 1
  3. 9
  4. 3n
  5. 8
ব্যাখ্যা

প্রশ্ন:  এর মান নিচের কোনটি?

সমাধান: 
দেওয়া আছে, 

৩২.
৭২৯ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ২। নতুন মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ করতে হলে, কত লিটার পানি যোগ করতে হবে?
  1. ৭৩ লিটার
  2. ৯১ লিটার
  3. ৬৬ লিটার
  4. ৭৯ লিটার
  5. ৮১ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২৯ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ২। নতুন মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ করতে হলে, কত লিটার পানি যোগ করতে হবে?

সমাধান:
দেওয়া আছে, 
আসল মিশ্রণে দুধ ও পানির পরিমাণের 
অনুপাত = দুধ : পানি = ৭ : ২
∴ মোট অংশ = ৭ + ২ = ৯
∴ মোট মিশ্রণ = ৭২৯ লিটার 

∴ মিশ্রণে দুধের পরিমাণ = ৭২৯ × ৭/৯ = ৫৬৭ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = ৭২৯ × ২/৯ = ১৬২ লিটার

আবার,
নতুন অনুপাত = দুধ : পানি = ৭ : ৩
ধরি, যোগ করা পানি = ক লিটার

নতুন মিশ্রণ,
দুধ = ৫৬৭ লিটার (অপরিবর্তিত)
পানি = ১৬২ + ক লিটার

প্রশ্নমতে, 
৫৬৭/(১৬২ + ক) = 7/৩ 
⇒ ৭(১৬২ + ক) = ১৭০১
⇒ ১১৩৪ + ৭ক = ১৭০১ 
⇒ ৭ক = ১৭০১ - ১১৩৪
⇒ ক = ৫৬৭/৭ 
∴ ক = ৮১ 

সুতরাং, ৮১ লিটার পানি যোগ করতে হবে।

৩৩.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে 2 টি H (Head) আসার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 3/4
  3. 1/2
  4. 3/8
  5. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে 2 টি H (Head) আসার সম্ভাবনা কত?

সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = 8 টি 

এর মধ্যে কমপক্ষে 2 টি Head আসলে অনুকূল ফলাফল হয় = HHH, HHT, HTH, THH অর্থাৎ 4 টি 

∴ মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2 টি Head আসার সম্ভাবনা = 4/8 = 1/2

৩৪.
  1. 48
  2. 64
  3. 27
  4. 32
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে 
4b2 + 1/b2 = 5
(2b)2 + (1/b)2 = 5
(2b + 1/b)2 - 2.2b.1/b = 5
(2b + 1/b)2 - 4 = 5
(2b + 1/b)2  = 9
(2b + 1/b) = 3

এখন 
8b3 + 1/b3 = (2b)3 + (1/b)3
= (2b + 1/b)3 - 3.2b.(1/b).(2b + 1/b)
= 33- 3.2.3
= 27 - 18
= 9

৩৫.
একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 12.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?
  1. 1300 টাকা
  2. 1200 টাকা
  3. 1400 টাকা
  4. 1350 টাকা
  5. 1260 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 12.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল = 2(ab + bc + ca ) বর্গ মিটার
= 2{(6 × 4) + (4 × 3) + (3 × 6)} ; [a = 6, b = 4 এবং c = 3]
= 2(24 + 12 + 18)
= 2 × 54
= 108 বর্গ মিটার

∴ বাক্সটি রং করতে মোট খরচ হবে = 108 × 12.5 = 1350 টাকা।

৩৬.
একটি ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার এবং গতি ঘণ্টায় 45 কিলোমিটার। ট্রেনটি 30 সেকেন্ডে যে সেতুটি পার হয়, সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. 200 মিটার
  2. 225 মিটার
  3. 265 মিটার
  4. 250 মিটার
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার এবং গতি ঘণ্টায় 45 কিলোমিটার। ট্রেনটি 30 সেকেন্ডে যে সেতুটি পার হয়, সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 130 মিটার
গতি = 45 কিমি/ঘণ্টা
সময় = 30 সেকেন্ড

আমরা জানি, 
গতি = দূরত্ব × সময় = (45 × 1000)/(60 × 60) = 12.5 মিটার/সেকেন্ড

আবার, 
৩০ সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব 
= 12.5 × 30= 375 মিটার

আমরা জানি, 
মোট দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য)
⇒ সেতুর দৈর্ঘ্য = মোট দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য
= 375 - 130 = 245 মিটার

সুতরাং, সেতুর দৈর্ঘ্য = 245 মিটার

৩৭.
'COMPUTER' শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলি (vowels) সবসময় জোড় অবস্থানে (even positions) থাকে? 
  1. 720
  2. 2880
  3. 2160
  4. 1440
  5. 3240
ব্যাখ্যা

প্রশ্ন: 'COMPUTER' শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলি (vowels) সবসময় জোড় অবস্থানে (even positions) থাকে? 

সমাধান: 
'COMPUTER' শব্দটিতে মোট 8টি অক্ষর আছে।
স্বরবর্ণ আছে ৩টি (O, U, E)।
ব্যঞ্জনবর্ণ আছে ৫টি (C, M, P, T, R)।
মোট 8টি স্থানের মধ্যে জোড় স্থান আছে 4টি (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম)।

এখন, 
স্বরবর্ণ সাজানোর উপায়,
 4টি জোড় স্থানের মধ্যে 3টি স্বরবর্ণকে সাজানো যাবে = 4P3 = 4!/(4 - 3)! = 4! = 4 × 3 × 2 × 1 = 24  উপায়ে।

আবার,
ব্যঞ্জনবর্ণ সাজানোর উপায়,
বাকি (8 - 3) = 5টি স্থানে বাকি 5টি ব্যঞ্জনবর্ণকে সাজানো যাবে  = 5P5 = 5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120

∴ মোট উপায় =  24 × 120 = 2880

৩৮.
A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?
  1. 18 দিন
  2. 16 দিন
  3. 12 দিন
  4. 10 দিন
  5. 15 দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?

সমাধান:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ

A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ

অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ

B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ

এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ

যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।

সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে। 

৩৯.
একটি দ্বিঘাত সমীকরণের একটি অমূলদ মূল 3 + √2 হলে, সেই সমীকরণ নিচের কোনটি?
  1. x2 - 7x + 6 = 0
  2. x2 - 6x + 7 = 0
  3. x2 - 7x + 5 = 0
  4. x2 + 7x + 6 = 0
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের একটি অমূলদ মূল 3 + √2 হলে, সেই সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
 একটি অমূলদ মূল 3 + √2
∴ অন্য মূল 3 - √2

মূলদ্বয়ের যোগফল = 3 + √2 + 3 - √2 = 6
মূলদ্বয়ের গুণফল = (3 + √2)(3 - √2) = (3)2- (√2)2
= 9 - 2 = 7

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো  x2 - 6x + 7 = 0

৪০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 576 মিটার
  2. 210 মিটার
  3. 136 মিটার
  4. 144 মিটার
  5. 256 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
∴ ক্ষেত্রফল = (2x × x) = 2x2 বর্গমিটার
পরিসীমা = 2(2x + x) = 6x মিটার

প্রশ্নমতে,
2x2 = 1152
⇒ x2 = 1152/2
⇒ x2 = 576
∴ x = 24

সুতরাং, পরিসীমা = (6 × 24) = 144 মিটার।

৪১.
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
  1. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
  2. ছাত্র ইউনিয়ন
  3. তমদ্দুন মজলিশ
  4. রাষ্ট্রভাষা বাংলা কমিটি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য:
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

৪২.
নিচের কোনটি ওয়েব ব্রাউজার?
  1. Microsoft Edge
  2. Google
  3. Alta Vista
  4. Bing
  5. Go
ব্যাখ্যা

ইন্টারনেট: 
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। 
- ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। 
- ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়। 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা। 
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। 
- ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 
- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। 
যেমন: 
• Yahoo, 
• Google, 
• Alta Vista, 
• Mamma, 
• Hotbot, 
• Bing, 
• Go ইত্যাদি। 
- পিপীলিকা (Pipilica) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। 

ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 
-জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- 
• Google Chrome, 
• Mozilla Firefox, 
• Safari, 
• Opera, 
• Microsoft Edge, 
• Maxthon, 
• Brave, 
• UC Browser. 

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড এবং ব্রিটানিকা।

৪৩.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে নিম্ন দারিদ্র্যের হার কত?
  1. ৪.৮%
  2. ৫.২%
  3. ৫.৬%
  4. ৬.১%
  5. ৬.৭%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

৪৪.
South Asian Free Trade Area (SAFTA) স্বাক্ষরিত হয় কবে?
  1. ২০০৩ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৬ সালে
  5. ২০০৭ সালে
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়: ৬ জানুয়ারি, ২০০৪ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।

৪৫.
নিচের কোন জেলায় 'পাংখোয়া' ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. সিলেট
  2. দিনাজপুর
  3. রাঙামাটি
  4. ময়মনসিংহ
  5. উপরের সবগুলো
ব্যাখ্যা

পাংখোয়া:
- পাংখোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পাংখোয়া অন্যতম।
- পার্বত্য রাঙামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং পাশ্ববর্তী ভারতের মিজোরাম রাজ্য সংলগ্ন সীমান্ত এলাকায় পাংখোয়া জাতির বসবাস রয়েছে।
- পাংখোয়া জনগোষ্ঠী নিজেদের ধর্মবিশ্বাসে বৌদ্ধ।
- প্রকৃতি উপাসনাও পাংখোয়া সমাজে প্রচলিত।
- তাদের সৃষ্টিকর্তার নাম ‘পত্যেন’।
- তাদের প্রধান উপাস্য দেবতার নাম ‘খোজিং’।
- খোজিং পূজা শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে।
- এই পূজা পাংখোয়া সমাজে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়।
- পাংখোয়া সমাজে পিতাই পরিবারের প্রধান।
- পিতার মৃত্যুর পর পুত্রসন্তানরা পারিবারিক বিষয়-আশয়ের উত্তরাধিকারী হয়ে থাকে।
- পাংখোয়া জনগোষ্ঠী দুটো গোত্রে বিভক্ত পাংখোয়া ও ভানজাঙ।
- ধর্মীয় বিশ্বাস, সামাজিক আচার-অনুষ্ঠান ও পূজাপার্বণ নিয়ে পাংখোয়াদের নিজস্ব সংস্কৃতি গড়ে উঠেছে।
- পাংখোয়া জনগোষ্ঠীতেই মৃতদেহ কবর দেওয়ার রীতি প্রচলিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৪৬.
GATT চুক্তির সর্বশেষ রাউন্ড কোনটি?
  1. Uruguay Round
  2. Tokyo Round
  3. Kennedy Round
  4. Dillon Round
  5. Annecy Round
ব্যাখ্যা

GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এই রাউন্ডের সংলাপ চলে দীর্ঘ ৮ বছর ধরে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

তথ্যসূত্র - WTO ওয়েবসাইট।

৪৭.
মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থায় সরকারের প্রধান নির্বাহীকর্তা ছিলেন?
  1. শিকদার
  2. ফৌজদার
  3. প্রধানমন্ত্রী
  4. ওয়াজির
  5. সুবাহদার
ব্যাখ্যা

মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থা:
- মুঘল শাসনব্যবস্থা এক-কেন্দ্রিক ও স্বৈরতন্ত্রী হলেও জনকল্যাণকামী ছিল।
- এই শাসনব্যবস্থা ছিল প্রধানত সামরিক শক্তি নির্ভর।
- একমাত্র সদর ও কাজী ছাড়া অন্যসব কর্মচারিকে সামরিক দায়িত্ব পালন করতে হত।
- মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তি রচিত হয় তুর্কি-পারস্য শাসন ব্যবস্থার অনুকরণে।
- মুঘলরা একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি স্থানীয় প্রাদেশিক শাসন কাঠামোও গড়ে তুলেছিল।
- মুঘল শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বময় ক্ষমতার উৎস ছিলেন 'পাদশাহ' বা সম্রাট।
- তিনি একাধারে রাষ্ট্রীয় প্রধান, সামরিক প্রধান এবং প্রধান বিচারক হিসেবে রাজ্য পরিচালনা ও প্রশাসন নিয়ন্ত্রণ করতেন।
- সম্রাটের পরই প্রধানমন্ত্রী বা ওয়াজিরের স্থান ছিল।
- বিশাল মুঘল সাম্রাজ্যের সুষ্ঠু শাসনের জন্য সমগ্র সাম্রাজ্যকে কতগুলো 'সুবাহ' বা প্রদেশে ভাগ করা হয়েছিল।
- সুবাহদার ছিলেন সুবাহর প্রধান কর্ম নির্বাহক।
- মুঘল আমলে প্রতিটি প্রদেশ কয়েকটি সরকার বা জেলায় এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনায় বিভক্ত ছিল।
- ফৌজদার ছিলেন সরকারের প্রধান নির্বাহীকর্তা।
- শিকদার ছিলেন পরগণার প্রধান নির্বাহীকর্তা।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮.
'উলফা' ভারতের কোন রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন?
  1. মণিপুর
  2. মিজোরাম
  3. মেঘালয়
  4. ত্রিপুরা
  5. আসাম
ব্যাখ্যা

উলফা:
- United Liberation Front of Assam - ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.

৪৯.
বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক কে?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. ফজলে হাসান আবেদ
  3. আক্তার হামিদ খান
  4. এ.কে.এফ. আহমেদ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

ক্ষুদ্র ঋণ:
- বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনুস।

⇒ বহু পরীক্ষা-নিরীক্ষার পর মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইনবলে যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।
- এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়।
- এ জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারও পান ড. মুহাম্মদ ইউনুস।

উল্লেখ্য,
- ক্ষুদ্রঋণের মূল ধারণাটি হচ্ছে, দরিদ্র ব্যক্তিদের কিছু টাকা ঋণ দেওয়া।
- সেই টাকায় তাঁরা ছোট আকারে ব্যবসা শুরু করবেন। ব্যবসার মুনাফা থেকে ঋণের টাকা ফেরত দেবেন প্রতিষ্ঠানকে।
- প্রতিষ্ঠান আবার ওই টাকা ঋণ দেবে অন্য কাউকে।
- এভাবেই বিষয়টি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিবিসি বাংলা পতিকার রিপোর্ট।

৫০.
NNP এর পূর্ণরূপ কোনটি?
  1. National Net Production
  2. Net National Price
  3. National Net Price
  4. Net National Product
  5. Net National Production
ব্যাখ্যা

NNP:
- NNP এর পূর্ণরূপ Net National Product.
- মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে পাওয়া যায় নীট জাতীয় উৎপাদন।
- মোট জাতীয় উৎপাদন করতে সারা বছর ধরে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয়।
- ফলে যন্ত্রপাতির অবচয়জনিত কারণে প্রকৃত মূল্য হ্রাস পেতে থাকে।
- দেশের উৎপাদন ক্ষমতা বজায় রাখতে হলে মোট জাতীয় উৎপাদনের কিছু অংশ মূলধনের ক্ষয়ক্ষতি পুরণের জন্য কর্তন করতে হয়।
- একে মূলধনের অবচয়জনিত ব্যয় বলে।
- নীট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন মূলধনের অবচয়জনিত ব্যয়।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১.
মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ কোনটি?
  1. পাপুয়া নিউগিনি
  2. টোঙ্গা
  3. নাউরু
  4. ভানুয়াতু
  5. ফিজি
ব্যাখ্যা

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৫২.
প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. ডেপুটি স্পিকার
  5. প্রধান বিচারপতি
ব্যাখ্যা

সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:

রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী।
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।

প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

স্পিকার শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।

৫৩.
'বিবিসি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
  5. অষ্ট্রেলিয়া
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৫৪.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাজধানীর নাম Dacca পরিবর্তন করে Dhaka করা হয়?
  1. ৭ম সংশোধনী
  2. ৮ম সংশোধনী
  3. ৯ম সংশোধনী
  4. ১০ম সংশোধনী
  5. ১১তম সংশোধনী
ব্যাখ্যা

৮ম সংশোধনী:
- ১৯৮৮ সালে এই সংশোধনী পাশ হয়।
- ১৯৮৯ আপীল বিভাগ হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংক্রান্ত ধারাটি অসাংবিধানিক উল্লেখ করে তা অবৈধ বলে রায় প্রদান করে।
- অষ্টম সংবিধান সংশোধন আইন দ্বারা সংবিধানের ২ক, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে-
১. ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়। 
২. ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
৩. সংবিধানের ৫ অনুচ্ছেদে Bengali শব্দটি পরিবর্তন করে Bangla করা হয় এবং Dacca পরিবর্তন করে Dhaka করা হয়।
৪. সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা, পুরস্কার গ্রহণ নিষিদ্ধ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৫৫.
ভারি পানির সংকেত কোনটি?
  1. HO3
  2. H2O2
  3. H3O
  4. D2O
  5. D3O
ব্যাখ্যা

- পানির সংকেত হলো H2O এবং ভারি পানির সংকেত হলো D2O।
- পানিতে উপস্থিত থাকে প্রোটিয়াম এবং অক্সিজেন।
- ভারি পানিতে উপস্থিত থাকে ডিউটেরিয়াম এবং অক্সিজেন।
- প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। সাধারণভাবে হাইড্রোজেন বলতে প্রোটিয়ামকেই বোঝায়।

তথ্যসূত্র - মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৫৬.
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
  1. জাকারিয়া পিন্টু
  2. শংকর হাজরা
  3. কাজী সালাউদ্দিন
  4. লুৎফর রহমান
  5. মনসুর আলী লালু
ব্যাখ্যা

স্বাধীন বাংলা ফুটবল দল:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
- এই দলটি ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নামে পরিচিত ছিল।
- পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।
- মূল পরিকল্পনাটা ছিলো শামসুল হকের।
- জুন মাসে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সমিতি এবং যারা সারা ভারতজুড়ে খেলে সমর্থন আদায় করবে আমাদের স্বাধীন বাংলার স্বীকৃতির জন্য।
- স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।
- আর সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা।
- কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে ননি বসাক ও তানভীর মাজহারুল তান্না। 
- ম্যাচ খেলা থেকে অর্জিত পাঁচ লাখ ভারতীয় রুপি ক্রীড়া সমিতি জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ফান্ডে।

স্বাধীন বাংলা ফুটবল দলে যারা ছিলেন:
- জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শঙ্কর হাজরা (সহ-অধিনায়ক), আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, নিহার কান্তি দাস, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, সুভাষ সাহা, কে এম নওশেরুজ্জামান, ফজলে সাদাইন খোকন, আবুল হাকিম, তসলিমউদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আবদুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মুজিবর রহমান, মেজর জেনারেল (অব.) খন্দকার নুরুন্নবী, লুৎফর রহমান, সাইদুর রহমান প্যাটেল, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিব কুমার দে, মাহমাদুর রশিদ, দেওয়ান মোহাম্মদ সিরাজউদ্দিন, নিহার কান্তি দাস।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ২৬ মার্চ ২০২২, সময় নিউজ।

৫৭.
Select the correct spelling:
  1. Repertoire
  2. Repertory
  3. Repertuar
  4. Repertoure
  5. Repertuarie
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর- ক) Repertoire এবং খ) Repertory দুটোই।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

Repertoire:
English meaning: all the music, plays, dances, operas, etc., that a person or a group can perform, or that exist in a particular type of activity related to the arts.
Bangla meaning: কোনো দল, অভিনেতা, সংগীতশিল্পী প্রমুখের সংগ্রহে আছে এমন সব নাটক, গান ইত্যাদি।

Example: 
- Americans don’t know the American repertoire, aside from Gershwin.

Source: Cambridge Dictionary.

৫৮.
Identify the correct spelling:
  1. Clandestene
  2. Clandestine
  3. Clandistine
  4. Clandestain
  5. Clandestin
ব্যাখ্যা

Correct answer: খ) Clandestine.

• Clandestine:

English meaning: planned or done in secret, especially describing something that is not officially allowed.
Bangla meaning: গোপন; গুপ্ত।

Example: 
- The group held weekly clandestine meetings in a church.
- He has been having a clandestine affair with his secretary for three years.
- She undertook several clandestine operations for the CIA.

Source: Cambridge Dictionary.

৫৯.
Select the correctly spelled word:
  1. Idiosyncrasey
  2. Idiosyncracie
  3. Idiosyncrazy
  4. Idiosyncracy
  5. Idiosyncrasy
ব্যাখ্যা

Correct answer: ঙ) Idiosyncrasy.

• Idiosyncrasy (noun)

English Meaning: A mode of behaviour or way of thought peculiar to an individual/An abnormal physical reaction by an individual to a food or drug.
Bangla Meaning: ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য।

• Example sentence: 
1. Her idiosyncrasy of humming while she worked made the office feel more lively.
2. Every artist has an idiosyncrasy that sets their work apart from others.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৬০.
Identify the correct spelling:
  1. Exhillarating
  2. Exhilerating
  3. Exhilarating 
  4. Exhilariting
  5. Exilarating
ব্যাখ্যা

Correct answer: গ) Exhilarating.

Exhilarating:
English meaning: causing you to feel excited and happy.
Bangla meaning: উল্লাসজনক। 

Example: 
- An exhilarating sense of new beginnings swept through him.

Source: Cambridge Dictionary.

৬১.
His theory is no longer ______ in the light of the recent discoveries.
  1. belligerent
  2. tenable
  3. spurious
  4. erroneous
  5. specious
ব্যাখ্যা

Options,

ক) belligerent:
- (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান।

খ) tenable:
- সমর্থনযোগ্য বা রক্ষাযোগ্য।

গ) spurious:
- মেকি; মিথ্যা; জাল; ভেজাল।

ঘ) erroneous:
- অশুদ্ধ; ভ্রান্ত। 

ঙ) specious:
- আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন; (কিন্তু আসলে তা নয়)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে tenable বসালে বাক্যটি পরিপুর্ণ হবে। 

Complete sentence: His theory is no longer tenable in the light of the recent discoveries.

Source: Accessible Dictionary.

৬২.
The defendant’s lawyer tried to _______ the witness’s credibility during cross-examination.
  1. impugn
  2. coherent
  3. substantiate
  4. reinforce
  5. validate
ব্যাখ্যা

Options,

ক) impugn:
- (আনুষ্ঠানিক) বিরোধিতা করা; (বিবৃতি, কার্য, গুণ) সংশয় ব্যক্ত করা; প্রত্যাখ্যান করা/ প্রশ্নবিদ্ধ করা।

খ) coherent:
- একত্র আসঞ্জনশীল। (২) সঙ্গতিপূর্ণ; প্রাঞ্জল।

গ) substantiate:
- দাবি, বিবৃতি, অভিযোগ ইত্যাদির সপক্ষে তথ্য উপস্থিত করা; প্রমাণ/সাবুত করা।

ঘ) reinforce:
- অধিকতর জনবল বা রসদ জুগিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার, ঘনত্ব ইত্যাদি বৃদ্ধি করা; দৃঢ়তর/জোরদার করা।

ঙ) validate:
-  বৈধ করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে impugn বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The defendant’s lawyer tried to impugn the witness’s credibility during cross-examination.

Bangla: আসামীর আইনজীবী জেরার সময় সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন।

Source: Accessible Dictionary.

৬৩.
The author’s writing style is so ______ that readers often struggle to discern the main argument.
  1. convoluted
  2. coherent
  3. pellucid
  4. incendiary
  5. lucid
ব্যাখ্যা

Options,

ক) convoluted:
English meaning: very twisted.
Bangla meaning: জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ

খ) coherent:
English meaning: having its parts related in an organized and reasonable way.
Bangla meaning: একত্র আসঞ্জনশীল। 

গ) pellucid:
English meaning: very clear and shining.
Bangla meaning: অত্যন্ত পরিষ্কার; স্বচ্ছ; নির্মল। 

ঘ) incendiary:
English meaning: designed to cause fires.
Bangla meaning: আগ্নেয়; আগুনে।

ঙ) lucid:
English meaning: clearly expressed and easy to understand, or (of a person) thinking or speaking clearly.
Bangla meaning: স্পষ্ট; সহজবোধ্য।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে convoluted বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The author’s writing style is so convoluted that readers often struggle to discern the main argument.

Bangla: লেখকের লেখনীর ধরন এত জটিল যে পাঠকরা প্রায়ই মূল বক্তব্য বোঝার চেষ্টা করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে।

Source: Cambridge & Accessible Dictionary.

৬৪.
The manager’s comments were meant to _______ the team after the disappointing results.
  1. demoralize
  2. invigorate
  3. belittle
  4. disparage
  5. subvert
ব্যাখ্যা

Options,

ক) demoralize:
English meaning: to make someone or something feel much less confident.
Bangla meaning: (কারো, যেমন কোনো সৈন্যদলের) সাহস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ইত্যাদি দুর্বল করা; মনোবল ভেঙে দেওয়া। 

খ) invigorate:
English meaning: to make someone feel fresher, healthier, and more energetic.
Bangla meaning: বলবর্ধন/তেজোবর্ধন করা; দীপিত/প্রদীপ্ত/পুষ্ট করা; শক্তি/সাহস দেওয়া।

গ) belittle:
English meaning: to make a person or an action seem as if he, she or it is not important.
Bangla meaning: খর্ব করা; মূল্যমান কমানো; মর্যাদাহানি করা।

ঘ) disparage:
English meaning: to criticize someone or something in a way that shows you do not respect or value him, her, or it.
Bangla meaning: অবমূল্যায়ন করা; অবজ্ঞা করা; হীনতর কোনো কিছুর সঙ্গে তুলনাসহ অসম্মান করা।

ঙ) subvert:
English meaning: to try to destroy or damage something, especially an established political system.
Bangla meaning: মানুষের আস্থা, বিশ্বাস, প্রত্যয় দুর্বল করে (ধর্ম, সরকার) ধ্বংস/উৎখাত করা; পরাহত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে invigorate বসালে বাক্যটি সঠিক হয়। 

Complete sentence: The captain’s comments were meant to invigorate the team after the disappointing results.

Bangla: হতাশাজনক ফলাফলের পর অধিনায়কের মন্তব্যগুলো দলের মনোবল উজ্জীবিত করার উদ্দেশ্যে ছিল।

Source: Cambridge & Accessible Dictionary.

৬৫.
Developing environmentally ____ products and services requires significant research.
  1. prudent
  2. sustainable
  3. wanton
  4. judicious
  5. ethical
ব্যাখ্যা

Options,

ক) prudent:
English meaning: careful and avoiding risks.
Bangla meaning: সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।

খ) sustainable:
English meaning: able to continue over a period of time.
Bangla meaning: টেকসই বা দীর্ঘস্থায়ীভাবে বজায় রাখা যায় এমন।

গ) wanton:
English meaning: causing harm or acting without showing care for others, often intentionally.
Bangla meaning: অবাধ; উচ্ছৃঙ্খল; বুনো/ স্বেচ্ছাচারী; উদ্দেশ্যহীন।

ঘ) judicious:
English meaning: having or showing reason and good judgment in making decisions.
Bangla meaning: (আনুষ্ঠানিক) সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ। 

ঙ) ethical: 
English meaning: relating to beliefs about what is morally right and wrong.
Bangla meaning: নীতি অথবা নৈতিক প্রশ্নসম্পর্কিত।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে sustainable বসালে বাক্যটি সঠিক হয়। 

Complete sentence: Developing environmentally sustainable products and services requires significant research.

Bangla: পরিবেশগতভাবে টেকসই পণ্য ও সেবা তৈরি করতে ব্যাপক গবেষণার প্রয়োজন।

Source: Cambridge & Accessible Dictionary.

৬৬.
The idiom “Cut to the chase” means:
  1. Ignore the important part
  2. Talk directly about the main point
  3. Accusing the wrong person 
  4. Run aimlessly
  5. Go on a journey
ব্যাখ্যা

Answer - Talk directly about the main point.

• Cut to the chase [idiom]
English Meaning: to talk about or deal with the important parts of a subject and not waste time with things that are not important.
Bangla Meaning: অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে মূল বিষয়ে চলে যাওয়া।

Example Sentence:
- I didn't have long to talk so I cut to the chase and asked whether he was still married.
- We don’t have much time, so let’s cut to the chase and start the presentation.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৬৭.
The idiom “kick the bucket” means:
  1. Fail an exam
  2. Die
  3. Give up
  4. Start a new task
  5. Travel somewhere
ব্যাখ্যা

Answer - Die.

• Kick the bucket [idiom]
English Meaning: to stop living/ to die.
Bangla Meaning: মৃত্যুবরণ করা; অক্কা পাওয়া।

• Example Sentence:
- Grandma said she wants to travel the world before she kicks the bucket.
- The old computer finally kicked the bucket after years of use.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৬৮.
The idiom “On the ball” means:
  1. Acting recklessly
  2. Confused or inattentive
  3. Making mistakes
  4. Playing sports
  5. Alert and quick to understand
ব্যাখ্যা

The idiom “On the ball” means: Alert and quick to understand.

• On the ball [idiom]
English Meaning: aware of any changes or developments and quick to react to them.
Bangla meaning: সজাগ/সতর্ক থাকা; (আরদ্ধ কোনো কাজের) যোগ্য হওয়া।

• Example: 
- Maintaining contact with customers keeps me on the ball.
- A woman like that, with so much on the ball.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৬৯.
The idiom “Take with a grain of salt” means:
  1. Accept something skeptically
  2. Believe completely
  3. Add flavor to food
  4. Take seriously
  5. None of the above
ব্যাখ্যা

The idiom “Take with a grain of salt” means: Accept something skeptically.

“Take with a grain of salt” মানে হলো কোনো তথ্য বা কথাকে সম্পূর্ণ বিশ্বাস না করে, সতর্কতা বা সন্দেহের সঙ্গে গ্রহণ করা।
- অর্থাৎ, কেউ কিছু বললে সেটা পুরোপুরি সত্যি ধরে না নেয়া এবং কিছুটা সন্দেহ বা যুক্তির ভিত্তিতে গ্রহণ করা।

• Take something with a grain of salt:
English meaning: to not completely believe something that you are told, because you think it is unlikely to be true.
Bangla Meaning: কোনো কথাকে সম্পূর্ণ বিশ্বাস না করে কিছুটা সন্দেহ বা অবিশ্বাস সহকারে নেওয়া।

Example: 
- You have to take everything she says with a grain of salt, because she tends to exaggerate.
 - She gave him a pinch on the arm to wake him up.

Source: Cambridge Dictionary.

৭০.
The idiom “cut corners” means:
  1. Take shortcuts carefully
  2. Decorate creatively
  3. Avoid responsibilities
  4. Do something in the cheapest way
  5. Hesitate before acting
ব্যাখ্যা

The idiom “cut corners” means: Do something in the cheapest way.

• Cut corners [idiom]
English Meaning: to do something in the easiest, cheapest, or fastest way.
Bangla Meaning: সংক্ষেপ করা; সময় বা অর্থ সাশ্রয় করার জন্য নিখুঁতভাবে কিছু করা।

Example sentences: 
- There is always a temptation to cut corners when time is short.
- Will speeding up nurses' training lead to improved patient care, or is it simply cutting corners?

Source: Cambridge Dictionary.

৭১.
Choose the synonym of the word 'Relegate'.
  1. Conjectural
  2. Penchant
  3. Evict
  4. Rendezvous
  5. None of these
ব্যাখ্যা

• Relegate (verb transitive)
English Meaning: To put something or someone into a lower or less important rank or position.
Bangla Meaning: নিম্ন পদ বা অবস্থায় অপসারিত করা; পর্যবসিত করা।

Synonyms: Downgrade (নিচে নামানো; তুচ্ছ করা), Lower (অপদস্থ করা), Degrade (পদ বা মর্যাদাহানি করা), Expel (বহিষ্কার করা), Evict (উচ্ছেদ)।
Antonyms: Upgrade (উচ্চতর স্তরে উন্নীত করা), Promote (পদোন্নতি দান করা; সংবর্ধিত করা), Take in (গ্রহন), Disarrange (বিশৃংখলা), Jumble (মিশ্রিত করা)।

Example Sentence: 
1. Many of them complain about the second-class role they were relegated to.
2. The bill has been relegated to committee for discussion.

Other options,
- Conjectural (অনুমানমূলক),
- Penchant (রুচি; পছন্দ),
- Rendezvous (মিলনমেলা)।

Source: Live MCQ Lecture.

৭২.
Choose the synonym of the word 'Preamble'.
  1. Supplant
  2. Apportion
  3. Placate
  4. Commencement
  5. None of these
ব্যাখ্যা

• Preamble (noun)
English Meaning: An introduction to a speech or piece of writing.
Bangla Meaning: (বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের) প্রস্তাবনা।

Synonyms: Introduction (উপস্থাপনা), Forword (প্রারম্ভিক মন্তব্য), Prelude (প্রস্তাবনা), Origin (মূল), Commencement (সূচনা)।
Antonyms: Epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ), Epilogue (উপসংহার), Postscript (পুনশ্চ), Supplement (সম্পুরক), Sequel (পরিশিষ্ট)।

Example Sentence:
1. There has been much historical analysis of preambles and what has happened to them.
2. His early travels were just a preamble to his later adventures.

Other options,
- Supplant (স্থান দখল করা),
- Apportion (ভাগ করে দেওয়া; বিলি করা), 
- Placate (শান্ত করা)।

Source: Live MCQ Lecture.

৭৩.
Choose the synonym of the word 'Precarious'.
  1. Dereliction
  2. Dangerous
  3. Reverence
  4. Burgeon
  5. None of these
ব্যাখ্যা

• Precarious: 
English Meaning: In danger because not firmly fixed; likely to fall or suffer harm.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন: make a precarious living as a freelance.

Synonyms: Insecure (আত্মবিশ্বাসহীন), Unreliable (অনির্ভরযোগ্য), Risky (ঝুঁকিপূর্ণ), Dangerous (বিপদজনক), Hazardous (বিপদজনক/দূর্ঘটনার সম্ভাবনা যুক্ত)।
Antonyms: Safe (নিরাপদ), Secure (উদ্বেগমুক্ত; নিঃশঙ্ক)., Certain (নিশ্চিত), Protected (সংরক্ষিত), Stable (স্থায়ী)।

Options,
- Reverence (গভীর শ্রদ্ধা),
- Burgeon (দ্রুত বিকশিত হওয়া),
- Dereliction (পরিত্যাগ)।

Source: Live MCQ Lecture.

৭৪.
Choose the antonym of 'Salubrious'.
  1. Harmful
  2. Fickle
  3. Nemesis
  4. Distinctive
  5. All of these
ব্যাখ্যা

• Salubrious [adjective]
English Meaning: A salubrious place is pleasant, clean, and healthy to live in.
Bangla Meaning: (বিশেষত জলবায়ু) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ।

Synonyms: Healthful (স্বাস্থ্যকর), Beneficial (মঙ্গলজনক), Wholesome (সজীব; স্বাস্থ্যবান; স্বাস্থ্যকর), Tonic, (শক্তিদায়ক) Restorative, (বলবর্ধক)। 
Antonyms: Unhealthy (স্বাস্থ্যহানিকর), Unpleasant (অপ্রীতিকর), Toxic (বিষাক্ত), Harmful, (ক্ষতিকারক) Unhygienic (অস্বাস্থ্যকর)। 

Example Sentence:
1. He doesn't live in a very salubrious part of town.
2. Fresh air and exercise are always salubrious to lead a happy life. 

Other options,
- Nemesis (পাপের উপযুক্ত শাস্তি), 
- Fickle (চঞ্চল),
- Distinctive (স্বতন্ত্র)। 

৭৫.
Choose the antonym of 'Facetious'.
  1. Impish
  2. Placate
  3. Sincere
  4. Oust
  5. All of these
ব্যাখ্যা

• Facetious (Adjective)
English Meaning: Not seriously meaning what you say, usually in an attempt to be humorous or to trick someone.
Bangla Meaning: ইয়ারকিপূর্ণ বা ঠাট্টাবিদ্রূপপূর্ণ; অশালীন ঠাট্টাপূর্ণ বা তাতে অভ্যস্ত।

Synonyms: Jokey (রসাত্মক), Impish (দুষ্টামিপূর্ণ; দুর্জনোচিত), Comical (মজাদার; আনন্দদায়ক; হাস্যোদ্রেককর). Humorous, (হাস্যকর) Witty (রসাত্মক)। 
Antonyms: Serious (গম্ভীর). Genuine (প্রকৃত), Solemn(গুরুগম্ভীর), Grave (অতি গুরুত্বপূর্ণ), Sincere (একনিষ্ঠ)। 

Example Sentence: 

1. It sounds like a facetious question, but I mean it seriously.
2. The essay is a facetious commentary on the absurdity of war as a solution for international disputes.

Other options,
- Placate (শান্ত/আশ্বস্ত করা),
- Oust (উচ্ছেদ করা, হঠানো)। 

Source: Live MCQ Lecture.