পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ; ii) Bretton Woods - সংস্থাসমূহ [বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও GATT/WTO) উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------ পার্ট – ২: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের একটি আর্থিক প্রতিষ্ঠান
  1. ক) WTO
  2. খ) IBRD
  3. গ) UNDP
  4. ঘ) WFP
সঠিক উত্তর:
খ) IBRD
উত্তর
সঠিক উত্তর:
খ) IBRD
ব্যাখ্যা

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)
অন্যদিকে

– World Trade Organization (WTO) 
হচ্ছে আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থা।
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), বিশ্ব বাণিজ্য তত্ত্বাবধান ও উদারীকরণের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। 

– United Nations Development Programme (UNDP)
হচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা যা ১৯৬৫ সালে দেশগুলকে  দারদ্র্যি দূর করতে এবং টকেসই মানব উন্নয়ন অর্জনে সহায়তা করার জন্য গঠতি
– অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি পদ্ধতি যা পরবিশে এবং প্রাকৃতকি সম্পদ সংরক্ষণরে সাথে সাথে সকল নাগরকিরে জীবনমান উন্নত করার উপর জোর দেয়। 
– জাতসিংঘরে বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি একজন প্রশাসকরে নতেৃত্বে থাকে যিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতনিধিত্বিকারী ৩৬-সদস্যরে নর্বিাহী র্বোডরে তত্ত্বাবধান করনে। 
এর সদর দপ্তর নিউইর্য়কে অবস্থতি।

World Food Programme (WFP)
– বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি 1961 সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 
– এর সদর দপ্তর ইতালির রোমে।
–  2020 সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় "ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টা, সংঘাত-আক্রান্ত এলাকায় শান্তির পরিস্থিতি উন্নত করতে অবদান রাখার জন্য এবং ব্যবহার প্রতিরোধের প্রচেষ্টায় চালিকা শক্তি হিসেবে কাজ করার জন্য।

তথ্যসূত্র: (World bank) অফিসিয়াল ওয়েবসাইট।
.
NATO কোন ধরণের জোট?
  1. ক) অর্থনৈতিক জোট
  2. খ) শান্তি জোট
  3. গ) সামরিক জোট
  4. ঘ) সামাজিক জোট
সঠিক উত্তর:
গ) সামরিক জোট
উত্তর
সঠিক উত্তর:
গ) সামরিক জোট
ব্যাখ্যা

– (NATO) একটি সামরিক জোট
– উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা North Atlantic Treaty Organization (NATO) দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিম উইরোপে সোভিয়েত প্রভাবকে কমানো, পশ্বিম  ইউরোপের নিরাপত্তা নিশ্বিত করা ও সেখানে গণতন্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তেরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো  গঠিত হয়।  
– ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে–  ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
– ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল – ১২ টি।

এর মূল সদস্য হলো:
বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
–  ন্যাটোর বর্তমান সদস্য– ৩০ টি

 তথ্যসূত্র: UN website, encyclopedia Britannica
.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCWA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বৈরুত, লেবানন
  2. খ) ব্যাংকক, থাইল্যান্ড
  3. গ) নয়া দিল্লী, ভারত
  4. ঘ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
সঠিক উত্তর:
ক) বৈরুত, লেবানন
উত্তর
সঠিক উত্তর:
ক) বৈরুত, লেবানন
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলো:- 
▪ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
▪ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
▪ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
▪ ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
▪ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
⤇ The United Nations Economic and Social Commission for West Asia (ESCWA) ১৯৭৩ সালের ৯ আগস্ট প্রতিষ্ঠা করা হয়।
⤇ এর সদরদপ্তর লেবাননের বৈরুত শহরে অবস্থিত।
⤇ ২০টি আরব রাষ্ট্র এর সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  
.
বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) ডেভিড মিল্টন
  2. খ) হার্গুসন
  3. গ) ডেভিড ম্যালপাস
  4. ঘ) ইগুনে মেয়ার
সঠিক উত্তর:
গ) ডেভিড ম্যালপাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেভিড ম্যালপাস
ব্যাখ্যা
-- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হয় ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক।
-- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়-- ৫ বছরের জন্য।
-- বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট--ডেভিড ম্যালপাস।
--  বিশ্ব ব্যাংকের ১ম প্রেসিডেন্ট-- ইগুনে মেয়ার।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (বিশ্ব ব্যাংক)।
.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) এর পূর্বসূরী সংস্থা কোনটি?
  1. ক) General Agreement of Tariffs and Transaction
  2. খ) Global Trading Organization
  3. গ) The General Agreement on Tariffs and Trade
  4. ঘ) World trade Organization
সঠিক উত্তর:
গ) The General Agreement on Tariffs and Trade
উত্তর
সঠিক উত্তর:
গ) The General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা
-- বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) এর পূর্বসূরী সংস্থা -- (GATT)
-- GATT -এর পূর্ণরুপ হচ্ছে -The General Agreement on Tariffs and Trade
-- বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) প্রতিষ্ঠা লাভ করে-- ১ জানুয়ারী, ১৯৪৫ সাল।
-- GATT প্রতিষ্ঠা লাভ করে-- ৩০ অক্টোবর, ১৯৪৭ সালে যার পরবর্তী নাম হয় (WTO)
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
–- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।
–- সর্বশেষ সদস্য- আফগানিন্তান ( ১৬ জুলাই, ২০১৬)।
–- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)-এর বর্তমমান মহাপরিচালক- এনগোজি ওকোনজো-ইওয়েলা (নাইজেরিয়ায় জন্মগ্রহণ)।

তথ্যসূত্র:  Official website (WTO) ও Britannica.com
.
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কখন থেকে নারী সদস্য যুক্ত হয়?
  1. ক) ২০০৬
  2. খ) ২০০৭
  3. গ) ২০০৮
  4. ঘ) ২০০৯
সঠিক উত্তর:
খ) ২০০৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৭
ব্যাখ্যা

– জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 
-- প্রতিবছর ২৯ মে জাতিংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়।
-- ১৯৪৮ সালের ২৯ মে জাতিসংঘের ১ম শান্তিরক্ষী মিশন তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। তাই প্রতিবছর ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়।
– জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রথম ১৯৪৮ সালে কাশ্মীর এবং ফিলিস্তিনে যুদ্ধবিরতিতে ব্যবহৃত হয়েছিল।
– বাংলাদেশ ১৯৮৮ সাল খেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে আসছে।
– জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশন– United Nations Truce Supervision Organizations (UNTSO)
– শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার পায় – ১৯৮৮ সালে।
– প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় – ২০০৭ সালে।

তথ্যসূত্র: UN website, encyclopedia Britannica
.
জাতিসংঘের ভেটো প্রদান করার ক্ষমতা আছে কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) ইসরায়েল
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
-- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য দেশের ভেটো প্রদান করার ক্ষমতা আছে। 
-- দেশগুলো হলো: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন এবং এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে।
-- ভেটো -- ল্যাটন শব্দ, এর অর্থ- আমি মানিনা।
-- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
-- অস্থায়ী ১০ টি সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
.
MIGA এর পূর্ণরুপ কী?
  1. ক) Multinational Investment Gaurantee Agency
  2. খ) Multilateral Investment Gaurantee Agency
  3. গ) Multilateral Inovation Gaurantee Agency
  4. ঘ) Multiple Investment Gaurantee Agency
সঠিক উত্তর:
খ) Multilateral Investment Gaurantee Agency
উত্তর
সঠিক উত্তর:
খ) Multilateral Investment Gaurantee Agency
ব্যাখ্যা
-- (MIGA)- হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি।
-- MIGA এর পূর্ণরুপ হচ্ছে--Multilateral Investment Gaurantee Agency 
-- উন্নয়নশীল দেশের আর্ন্তজাতিক লেনদেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুকির নিশ্চয়তা ও ঋণ বর্ধণ এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৮৮ সালে।
-- এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য।
-- বর্তমান সদস্য-- ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
-- সদর দপ্তর-- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5. International Development Association (IDA)

তথসূত্র: Official Website (World Bank) & Britannica.com
.
জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয় কোনটি?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. ঘ) ইউএনডিপি
সঠিক উত্তর:
ঘ) ইউএনডিপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউএনডিপি
ব্যাখ্যা
– জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে ৬ টি

– জাতিসংঘের মূল অঙ্গ সংগঠগুলো হলো:
১. সাধারণ পরিষদ
২. নিরাপত্তা পরিষদ
৩. অছি পরিষদ
৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৫. আন্তর্জাতিক আদালত ও 
৬. সচিবালয়
– প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেবর মাসের ৩য় মঙ্গলবার।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৮
  2. খ) ১৯০
  3. গ) ১৯১
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
খ) ১৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯০
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
১১.
কোন দেশের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে অছি পরিষদ তাদের কার্যক্রম স্থগিত করে দেয়?
  1. ক) নাউরু
  2. খ) পালাউ
  3. গ) গাম্বিয়া
  4. ঘ) রোমানিয়া
সঠিক উত্তর:
খ) পালাউ
উত্তর
সঠিক উত্তর:
খ) পালাউ
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
▪ ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
▪ জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ - ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
▪ অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
▪ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।
▪ ১৯৯৪ সাল থেকে অছি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
IBRD কত সাল থেকে ‘World Development Report’ (WDR) প্রকাশ করে আসছে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৭৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
International Bank for Reconstruction and Development
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৩.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) হেগ, নেদারল্যান্ডস
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) রোম, ইতালি
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ক) হেগ, নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
ক) হেগ, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
▪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
▪ এর সদরদপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
▪ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
▪ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
▪ বিচারকদের মেয়াদ ৯ বছর।
▪ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
▪ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
▪ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১৪.
International Finance Corporation এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৮৫টি
  2. খ) ১৮৬টি
  3. গ) ১৮৯টি
  4. ঘ) ১৮৮টি
সঠিক উত্তর:
খ) ১৮৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬টি
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ ▪ এর সদস্য সংখ্যা ১৮৬টি (সর্বশেষ সদস্য দেশ - ব্রুনাই দারুস সালাম, ২৪ নভেম্বর ২০২১)।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
১৫.
জাতিসংঘের প্রতিনিধি হিসেবে রালফ জে. বাঞ্চ (Ralph J. Bunche) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫০ সালে
ব্যাখ্যা
▪ ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় Ralph J. Bunche কে ১৯৫০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
▪ তিনিই জাতিসংঘের হয়ে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে।
▪ তিনি অছি পরিষদের প্রধান পরিচালক ছিলেন।
▪ তিনিই প্রথম আফ্রিকান - আমেরিকান যিনি এই ধরণের বড় বৈশ্বিক সম্মান অর্জন করেন।

অন্যদিকে,
▪ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
▪ ২০০১ সালে শান্তিতে নোবেল পায় : কফি আনান ও জাতিসংঘ।
▪ জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৬.
কাজী মোতাহার হোসেন শিখা পত্রিকার কত তম সংখ্যার সম্পাদক?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
• শিখা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র।
- ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এটি বার্ষিক পত্রিকা ছিল।
- এর সর্বমোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।

- প্রথম সংখ্যার (১৯২৭) সম্পাদক আবুল হোসেন,
- দ্বিতীয় (১৯২৮) ও তৃতীয় সংখ্যার (১৯২৯) সম্পাদক কাজী মোতাহার হোসেন।
- চতুর্থ সংখ্যার (১৯৩০) সম্পাদক ছিলেন আবদুর রশিদ।
- পঞ্চম সংখ্যার (১৯৩১) সম্পাদক ছিলেন আবুল ফজল।

- 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- উক্তিটি পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো।

উৎসঃ বাংলাপিডিয়া।
১৭.
'বিষাদ-সিন্ধু' উপন্যাসের পর্ব নয় কোনটি?
  1. ক) মহরম পর্ব্ব
  2. খ) সমর পর্ব্ব
  3. গ) উদ্ধার পর্ব্ব
  4. ঘ) এজিদ-বধ পর্ব্ব
সঠিক উত্তর:
খ) সমর পর্ব্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) সমর পর্ব্ব
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস 'বিষাদ-সিন্ধু'। 
- তাঁর খ্যাতি মূলত এই গ্রন্থটির জন্যই। 
- 'বিষাদ-সিন্ধু' একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। 
- উপন্যাসটি ৩ টি পর্বে সম্পন্ন হয়েছে। 
সেগুলো হচ্ছে:
- মহরম পর্ব্ব (১৮৮৫)
- উদ্ধার পর্ব্ব (১৮৮৭)
- এজিদ-বধ পর্ব্ব (১৮৯১)
- বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র: ইয়াজিদ, ইমাম হোসেন, মাওয়ান, ইমাম হাসান, জোবেদা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
'কবর' নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কত সালে?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৩
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫৫
সঠিক উত্তর:
খ) ১৯৫৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৩
ব্যাখ্যা
'কবর' (১৯৫৩) মুনীর চৌধুরী রচিত একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক। 
- বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগে মুনীর চৌধুরীকে ১৯৫২ সালে পাকিস্তান সরকার আটক ও জেলে প্রেরণ করে। 
- জেলে থাকা অবস্থায় তিনি লেখেন এই নাটক ও ১৯৫৩ সালে কারান্তরালে রাজবন্দিরা তাতে অভিনয় করেন ।
- এ নাটকে মুনীর চৌধুরী কোন নারী চরিত্র রাখেন নি। 
-------------

মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১)
- মুনীর চৌধুরী সমকালীন জাতীয় আন্দোলনের সঙ্গেও নিজেকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করেছিলেন।
- ১৯৭১ সালের মার্চে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি পাকিস্তান সরকারের দেওয়া সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৬) খেতাব বর্জন করেন।
- মুনীর চৌধুরী মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠকের ভূমিকা পালন করেন।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত।

তাঁর উল্লেখযোগ্য নাটক-
- কবর (১৯৬৬),
- চিঠি (১৯৬৬), 
- দন্ডকারণ্য (১৯৬৬)
- পলাশী ব্যারাক  ও অন্যান্য  (১৯৬৯)
- কেউ কিছু বলতে পারে না (১৯৬৭),
- রূপার কৌটা (১৯৬৯),
- মুখরা রমণী বশীকরণ (১৯৭০) ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
কত বঙ্গাব্দে 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ১৩১৪ বঙ্গাব্দে
  2. খ) ১৩১৮ বঙ্গাব্দে
  3. গ) ১৩২১ বঙ্গাব্দে
  4. ঘ) ১৩২৪ বঙ্গাব্দে
সঠিক উত্তর:
গ) ১৩২১ বঙ্গাব্দে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩২১ বঙ্গাব্দে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। 

- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) আমার ছেলেবেলা
  2. খ) গাজী মিয়াঁর বস্তানী
  3. গ) তৃণাঙ্কুর'
  4. ঘ) মৌরীফুল
সঠিক উত্তর:
গ) তৃণাঙ্কুর'
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃণাঙ্কুর'
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তৃণাঙ্কুর'।  
প্রকাশিত হয় ১৯৪৩ সালে। 

তাঁর রচিত উপন্যাস:
- পথের পাঁচালি
- অপরাজিত
- দৃষ্টি প্রদীপ
- আরণ্যক
- আদর্শ হিন্দু হোটেল
- ইছামতী

তাঁর রচিত ছোটগল্প:
- মেঘমল্লার
- মৌরীফুল
- যাত্রাবদল
- কিন্নরদল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২১.
বাংলার নওয়াব উপাধি প্রাপ্ত প্রথম মহিলা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) নীলিমা ইব্রাহীম
  3. গ) বেগম রোকেয়া
  4. ঘ) ফয়জুন্নেসা চৌধুরানী
সঠিক উত্তর:
ঘ) ফয়জুন্নেসা চৌধুরানী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফয়জুন্নেসা চৌধুরানী
ব্যাখ্যা
• নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন নারীশিক্ষার পথিকৃৎ।
- দানশীলতার জন্য ব্রিটিশ সরকার তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন।
- তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন। 

• 'রুপজালাল' নওয়াব ফয়জুন্নেসা রচিত গদ্য ও কবিতায় আত্মজীবনী মূলক রচনা। 
- গ্রন্থটি ১৮৭৬ খ্রিষ্টাব্দে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
'আদর্শ হিন্দু হোটেল' উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
  1. ক) ঠকচাচা
  2. খ) পরেশবাবু
  3. গ) রমেশ
  4. ঘ) হাজারি ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) হাজারি ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাজারি ঠাকুর
ব্যাখ্যা
• 'আদর্শ হিন্দু হোটেল' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। 
- বিভূতিভূষণের বাস্তব অভিজ্ঞতার মানুষ, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুরের অপূর্ণ স্বাদ ও আকাঙ্খাকেই উপন্যাসে রূপদানের প্রয়াস করা হয়েছে।
- নিজের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ নিজে যেমন প্রতিষ্ঠিত হয়েছেন তেমনিভাবে লাভ করেছেন মানুষের ভালোবাসা। 
- আর এর উপর ভিত্তি করে রচিত এই উপন্যাস। 
- উপন্যাস টি প্রকাশিত হয় ১৯৪০ সালে। 

অন্যদিকে, 
'ঠকচাচা' চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর মজার একটি চরিত্র। এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
রবী ঠাকুরের ‘গােরা' উপন্যাসের উল্লেখযােগ্য চরিত্রঃ গােরা, পরেশবাবু, সুচুরি, পানবাবু, ললিতা, বিনয়, বরদা সুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী প্রমুখ।
'রমেশ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লীসমাজ উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
বাংলা সাহিত্যের পঞ্চপান্ডবের অন্তর্ভুক্ত ছিলেন-
  1. ক) বিষ্ণু দে
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) বিষ্ণু দে
উত্তর
সঠিক উত্তর:
ক) বিষ্ণু দে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব বলে পরিচিত কবিরা রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে কবিতা রচনা করেছিলেন।
এই পাঁচজন কবি হচ্ছেন -
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- জীবনানন্দ দাস,
- বিষ্ণু দে এবং
- সুধীন্দ্রনাথ দত্ত।

তারা সবাই কল্লোল পত্রিকায় লিখতেন। এই পঞ্চপান্ডবেরাই আধুনিক বাংলা কবিতার সূচনা করেছিলেন। শুধু রবীন্দ্রবলয়ের কথা বললে তাদেরকে খাটো করে দেখা হবে, মৌলিকত্ব এবং মানে তাদের রচনা সত্যিই অসাধারণ ছিলো।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু কী ?
  1. ক) সিপাহী বিদ্রোহ
  2. খ) পঞ্চাশের মন্বন্তর
  3. গ) সাঁওতাল বিদ্রোহ
  4. ঘ) গণ অভ্যুত্থান
সঠিক উত্তর:
খ) পঞ্চাশের মন্বন্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চাশের মন্বন্তর
ব্যাখ্যা
'নবান্ন' (১৯৪৪) নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য।
- নাটকটি পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক। 

বিজন ভট্টাচার্য নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন৷
তিনি 'নবান্ন' (১৯৪৪) নাটকটি রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন।
তার রচিত অন্যান্য নাটক-
- জনপদ
- কলঙ্ক
- মরাচাঁদ
- অবরোধ
- গোত্রান্তর

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
ড. মুহাম্মদ শহিদুল্লাহ কোন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা?
  1. ক) ছায়ানট
  2. খ) এশিয়াটিক সোসাইটি
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) শান্তিনিকেতন
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
বাংলা একাডেমির:

- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা : ড. মুহাম্মদ শহিদুল্লাহ। 
- প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) : মোহাম্মদ বরকতুল্লাহ।
- প্রথম পরিচালক : ড. মুহম্মদ এনামুল হক।
- প্রথম মহাপরিচালক : অধ্যাপক মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি : মওলানা মোহাম্মদ আকরম খাঁ।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট
২৬.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. ক) রাজাবলি
  2. খ) তোতা ইতিহাস
  3. গ) প্রবোধচন্দ্রিকা
  4. ঘ) বত্রিশ সিংহাসন
সঠিক উত্তর:
খ) তোতা ইতিহাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তোতা ইতিহাস
ব্যাখ্যা
• ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র। 
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন- উইলিয়াম কেরী, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, রাজীবলােচন, চণ্ডীচরণ মুনশী ইত্যাদি। 
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।
- ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 
- তিনি ছিলেন ভাষাবিদ ও ভাষা শিল্পী। 

উল্লেখযোগ্য গ্রন্থ: 
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- রাজাবলি,
- প্রবোধচন্দ্রিকা,
- বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।

• চণ্ডীচরণ মুনশী 'তোতা ইতিহাস' (১৮০৫) গ্রন্থের অনুবাদক।
- গ্রন্থটি ফারসি থেকে অনুবাদ করা হয়।
- হরপ্রসাদ রায় 'পুরুষ পরীক্ষা' (১৮১৫) সংস্কৃত থেকে অনুবাদ করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
২৭.
নিম্নের কোন উপন্যাসে বাল্য বিবাহ, বহু বিবাহের কথা বলা হয়েছে?
  1. রাজসিংহ
  2. আনন্দমঠ
  3. বিষবৃক্ষ
  4. কপালকুন্ডলা
সঠিক উত্তর:
বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিষবৃক্ষ
ব্যাখ্যা
'বিষবৃক্ষ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
- চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৭৩ খ্রিষ্টাব্দে। 
- এতে বিধবা বিবাহ,পুরুষের একাধিক বিবাহ,নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।
- বাল্য বিধবা কুন্দনন্দিনী এ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র।

অন্যদিকে, 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খাঁটি ঐতিহাসিক উপন্যাস 'রাজসিংহ'।
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে 'আনন্দমঠ' উপন্যাসটি রচিত হয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৮.
বন্দে আলী মিয়া রচিত 'ময়নামতীর চর' একটি?
  1. ক) কাব্য
  2. খ) ভ্রমনকাহিণি
  3. গ) উপন্যাস
  4. ঘ) শিশুসাহিত্য
সঠিক উত্তর:
ক) কাব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্য
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)  
সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন।
- বন্দে আলী মিয়া কবিতা,  উপন্যাস, নাটক, জীবনী,  শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।
- তাঁর রচনায় বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন ঘটেছে।

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:

কাব্য
- ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী;

উপন্যাস
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট 
- গল্পগ্রন্থ তাসের ঘর

নাটক
-  মসনদ;

শিশুসাহিত্য
- চোর জামাই
- মেঘকুমারী
- বাঘের ঘরে ঘোগের বাসা
- সোনার হরিণ
- শিয়াল পন্ডিতের পাঠশালা
- কুঁচবরণ কন্যা
- সাত রাজ্যের গল্প এবং

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকায় সম্পাদনার সাথে যুক্ত ছিলেন?
  1. ক) প্রগতি
  2. খ) পূর্বাশা
  3. গ) কবিতা
  4. ঘ) পরিচয়
সঠিক উত্তর:
গ) কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) কবিতা
ব্যাখ্যা
• বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি  ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে। 
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো।

• বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা- 
- প্রগতি (১৯২৭-১৯)
- কবিতা (১৩৪২-৪৭) 

• 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য - এই পত্রিকার জন্য তিনি স্মরনীয় হয়ে আছেন।
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা।
- এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।

• সুধীন্দ্রনাথ দত্ত 'পরিচয়' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি একাধারে ১২ বছর এই পত্রিকার সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'নেমেসিস' নাটকের রচয়িতা --
  1. ক) বন্দে আলী মিয়া
  2. খ) নুরুল মোমেন
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) মামুনুর রশিদ
সঠিক উত্তর:
খ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নুরুল মোমেন
ব্যাখ্যা
নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক 'নেমেসিস' । 
- ১৯৩৯-৪৩ সালের ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন নাটকটি লেখেন ১৯৪৪ সালে। 
- শনিবারের চিঠি পত্রিকায় নাটকটি প্রকাশিত হয়। 
- নাটকটি গ্রন্থাকারে প্রকাষ পায় ১৯৪৮ সালে। 
নাটকের চরিত্র - সুরজিত নন্দী। 
- একটি মাত্র চরিত্রের মাধ্যমে দীর্ঘ সংলাপের ভিতর দিয়ে পুরো নাট্যকাহিনী বিবৃত হয়েছে যার মধ্যে একটি পরিপূর্ণ ছবি পরিস্ফুট হয়ে ওঠে। ফলে নাটকটি নাট্যামোদীদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয় এবং এ নাটকের মাধ্যমে তিনি বাংলা নাট্যসাহিত্যে অধিষ্ঠিত হন। 

নুরুল মোমেন(১৯০৬-১৯৮৯) রচিত অন্যান্য বিখ্যাত নাটক- 
- যদি এমন হতো (১৯৬০),
- নয়া খান্দান (১৯৬২),
- আলোছায়া (১৯৬২),
- আইনের অন্তরালে (১৯৬৬),
- শতকরা আশি (১৯৬৭),
- রূপলেখা (১৯৬৯) ও
- যেমন ইচ্ছা তেমন (১৯৭০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩১.
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক 'যে অরণ্যে আলো নেই' এর রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশিদ
  2. খ) নীলিমা ইব্রাহীম
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) বদরুদ্দীন ওমর
সঠিক উত্তর:
খ) নীলিমা ইব্রাহীম
উত্তর
সঠিক উত্তর:
খ) নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত নাটক। 

তাঁর রচিত অন্যান্য নাটক
- দুইয়ে দুইয়ে চা
- যে অরণ্যে আলো নেই (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
- রোদজ্বলা বিকেল 
- সূর্যাস্তের পর

তাঁর রচিত উপন্যাস
- বিশ শতকের মেয়ে 
- এক পথ দুই বাক
- কেয়াবন সঞ্চারিনী 
- বহ্নিবলয়

গল্প: 
- রমনা পার্কে

প্রবন্ধ
- আমি বীরাঙ্গনা বলছি
- শরৎ প্রতিভা
- বাংলার কবি মধুসূদন (১৯৬১)
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
- অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছদিত কন্যা আমি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৩২.
'রক্তাক্ত প্রান্তর' নাটকের চরিত্র নয়-
  1. ক) নজীবউদ্দৌলা
  2. খ) হিরন বালা
  3. গ) জুলেখা
  4. ঘ) ইব্রাহিম কার্দি
সঠিক উত্তর:
গ) জুলেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) জুলেখা
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে। 
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। 
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।  
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি  ইতিহাস-আশ্রিত নাটক।
- চরিত্র: ইব্রাহীম কার্দি, জোহরা, সুজাউদ্দৌলা, নজীবউদ্দৌলা, আবদালি প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
'অপু', 'অপর্ণা' চরিত্রের দেখা পাওয়া যায় কোন উপন্যাসে?
  1. ক) অশনি সংকেত
  2. খ) পথের পাঁচালী
  3. গ) আরণ্যক
  4. ঘ) অপরাজিত
সঠিক উত্তর:
ঘ) অপরাজিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপরাজিত
ব্যাখ্যা
 'অপরাজিত' (১৯৩১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। 
- এটি তাঁর প্রথম উপন্যাস 'পথের পাঁচালী' এর পরিপূরক কথাশিল্প।
- উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাসিক 'প্রবাসি' তে।
- উপন্যাসটির প্রথম নামকরণ করা হয়েছিল 'আলোর সারথি'।
চরিত্র: অপু, অপর্ণা, লীলা, কাজল প্রমুখ। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- আরণ্যক (১৯৩৮),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)
- অশনি সংকেত (১৯৫৯) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
শিলাইদহ কুঠিবাড়ির সাথে রবীন্দ্রনাথের কোন সাহিত্যকর্মটি জড়িত?
  1. ক) সোনার তরী
  2. খ) ক্ষণিকা
  3. গ) নৈবেদ্য
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রস্মৃতি-বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। 
- ১৮০৭ সালে রামলোচন ঠাকুরের উইলসূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন ১৮৮৯ সালের। 
- এই কুঠিবাড়ি ও পদ্মা বোটে বসে রচিত হয় রবীন্দ্রসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনী, ক্ষণিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মাপর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান।
- এখানে বসেই কবি ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
'বীরবলের হালখাতা' প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ১৯০০ সালে
  2. খ) ১৯০২ সালে
  3. গ) ১৯১২ সালে
  4. ঘ) ১৯১৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯০২ সালে
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী ৭ই আগষ্ট ১৮৬৮ সালে যশোর জেলায় জন্ম গ্রহণ করেন।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় প্রমথ চৌধুরীকে।
- তিনি ছদ্মনাম ‘বীরবল’ ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।

- চরিত রীতিতে তার প্রথম গদ্যরচনা হলো ‘বীরবলের হালখাতা’ ।
- ‘বীরবলের হালখাতা’ ভারতীয় পত্রিকা ‘ভারতী’তে ১৯০২ সালে প্রকাশিত হয়।

- ‘সবুজপত্র’ (১৯১৪) প্রমথ চেীধুরী সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
৩৬.
কাঙাল হরিনাথ কোন বাংলা সাহিত্যিকের সাহিত্যগুরু ছিলেন?
  1. ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) কায়কোবাদ
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর (১৮৩১) ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র (১৮৬৩) মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- পরে তাঁর দ্বিতীয়া স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন।
- মশাররফ আজিজননেহার (১৮৭৪) ও হিতকরী (১৮৯০) নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র ও শেখর, বাংলাপিডিয়া।
৩৭.
'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বন্দে আলী মিয়া
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) মোতাহের হোসেন চৌধুরী
  4. ঘ) মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
ক) বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
শিশুতোষগ্রন্থ 'কুঁচবরণ কন্যা' এর রচয়িতা বন্দে আলী মিয়া।

বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)  
সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন।
- বন্দে আলী মিয়া কবিতা,  উপন্যাস, নাটক, জীবনী,  শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।
- তাঁর রচনায় বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন ঘটেছে।

তাঁর অন্যান্য শিশুসাহিত্য
- চোর জামাই (১৯২৭),
- মেঘকুমারী (১৯৩২),
- বাঘের ঘরে ঘোগের বাসা (১৯৩২),
- সোনার হরিণ (১৯৩৯),
- শিয়াল পন্ডিতের পাঠশালা (১৯৫৬),
- কুঁচবরণ কন্যা (১৯৬০),
- সাত রাজ্যের গল্প (১৯৭৭) 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৮.
ফররুখ আহমদ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সিরাজাম মুনীরা
  2. খ) নৌফেল ও হাতেম
  3. গ) সাত সাগরের মাঝি
  4. ঘ) হাবেদা মরুর কাহিনী
সঠিক উত্তর:
গ) সাত সাগরের মাঝি
উত্তর
সঠিক উত্তর:
গ) সাত সাগরের মাঝি
ব্যাখ্যা
• মুসলিম জাগরনের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা:- সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।