পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Exam 3 Topic: Nature of social work in pre- & post-industrial society; Industrial Revolution – meaning & impact Source: Class – 3, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
Which of the following event (ঘটনা) helped to think about professional social work (পেশাগত সমাজকর্ম) ?
  1. Technical transformation (যান্ত্রিক পরিবর্তন)
  2. Economic revolution (অর্থনৈতিক বিপ্লব)
  3. Social revolution (সামাজিক বিপ্লব)
  4. Industrial Revolution (শিল্প বিপ্লব)
ব্যাখ্যা

⇒ সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী ঘটনা। 
​- এটি ১৭৫০-১৮৫০ সালের মধ্যে ঘটেছিল। 
​- এজন্য সমাজে সমস্যাগুলো ভিন্ন রুপ ধারণ করে। ফলে,  পেশাগত সমাজকর্মের উদ্ভব ঘটে।

​- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: শহীদুল্লাহ্।

.
By which of the following activities did the onset (সূচনা) of social work happen?
  1. Waqf (ওয়াকফ)
  2. Charity (দানশীলতা)
  3. Zakat (যাকাত)
  4. Debottor (দেবোত্তর) 
ব্যাখ্যা

⇒ প্রাচীনকাল থেকে সকল ধর্মের মানুষই ধর্মীয় অনুপ্রেরণায় দানকর্ম সম্পাদন করে আসছিলো। সকল যুগেই মানুষ অসহায়,  ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্তদের সাহায্যে দান করতো। এজন্য Charity বা দানশীলতাকে সমাজকর্মের সূচনাকারী অনুঘটক বলা হয়। 

​- সমাজকর্মের ইতিহাস ও দর্শন : আতিকুর রহমান।

.
Which of the following features (বৈশিষ্ট্য) is not of traditional Social welfare? 
  1. Temporary (ক্ষণস্থায়ী) 
  2. Progressive (প্রগতিশীল) 
  3. Palliative (উপশমমূলক)
  4. Donation based (দান নর্ভর) 
ব্যাখ্যা

⇒ ঐতিহ্যগত সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো হলো: দান নির্ভর, ক্ষণস্থায়ী,, উপশমমূলক সেবা কর্মসূচি।  অন্যদিকে পেশাগত  সমাজকর্ম অধিক প্রগতিশীল ও আধুনিক। 

.
Which of the following activity is out of religious identity? (কোন কাজ ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে ?)
  1. Dharmogola (ধর্মগোলা)
  2. Zakat (যাকাত)
  3. Sadka (সদকা)
  4. Debottor (দেবোত্তর) 
ব্যাখ্যা

⇒ যাকাত ও সদকা মুসলিম ধর্মের সেবামূলক কার্যক্রম। অন্যদিকে দেবোত্তর হিন্দু ধর্মের দানপ্রথা। কিন্তু ধর্মগোলা হলো  মানুষ হিসেবে প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষার কৌশল হিসেবে খাদ্যের সুরক্ষা। এজন্য ধর্মগোলা ও দানশীলতা অধিক মানবিক।। 

.
Who wrote the book " Government and Social welfare " ?
  1. Charles Zastraw
  2. Morals and sheafor
  3. Wayne Vasey
  4. Malinowski 
ব্যাখ্যা

⇒ ওয়েন ভেসী( Wayne Vasey) (1910- 1992), ইংল্যান্ডের একজন সমাজকর্মী, যিনি সামাজিক নীতি, সমাজকর্ম, ও বার্ধক্য নিয়ে কাজ করেন। 
​- তার রচিত বিখ্যাত গ্রন্থ হলো "Government and Social welfare "।
​-  যেখানে তিনি যুক্তরাষ্ট্রীয় শাসনে স্থানীয় সরকারের দ্বারা পরিচালনা করার যোগ্য সমাজকল্যাণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

.
The word " Charity " is derived from which word?
  1. Greek
  2. Latin
  3. French 
  4. Persian 
ব্যাখ্যা

⇒ দানশীলতার ইংরেজি প্রতিশব্দ Charity, যা ল্যাটিন শব্দ Charitas থেকে নেওয়া হয়েছে। Charitas শব্দের অর্থ মানবপ্রেম। 
​- এজন্য দানশীলতা এক ধরনের মানবপ্রেমী আচরণের বহিঃপ্রকাশ।

 উৎস: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম।

.
Through Sadka (সদকা) which thing is expressed?
  1. Importance of money 
  2. Blue blood (আভিজাত্য) 
  3. Humanity (মানবতা)
  4. Premium service (ভালো সেবা)
ব্যাখ্যা

⇒ সদকা দানশীলতার মতোই দরিদ্র ও অসহায় শ্রেণির কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে।  
​- এটি প্রকৃতপক্ষে মানবতারই বহিঃপ্রকাশ। 
​- এটি কোনো অহংকার বা আভিজাত্যের ব্যাপার নয়।

.
The meaning of Zakat is ______.
  1. Sanctification (পবিত্রকরণ)
  2. Increment (বৃদ্ধি) 
  3. None of them (কোনটি নয়)
  4. Both 'ক' and 'খ'
ব্যাখ্যা

⇒ যাকাত আরবি শব্দ। এর অনেকগুলো অর্থ রয়েছে। 
​-  তন্মধ্যে  দুটি অর্থ হলো; পবিত্রকরণ ও বৃদ্ধি।  এটি সম্পদকে পবিত্র করে ও যাকাত সম্পদের বৃদ্ধি ঘটায়। 

.
Who didn’t use Inns (সরাইখানা)?
  1. travelers (ভ্রমণ পিপাসু)
  2. Pilgrim (তীর্থযাত্রী)
  3. Tourists (পর্যটক)
  4. Day labourers (দিনমজুর)
ব্যাখ্যা

⇒ সরাইখানা হলো বিশ্রামের জায়গা।  প্রাচীন ও মধ্যযুগে পথিক,  পর্যটক, তীর্থযাত্রী, ভ্রমণপিপাসু মানুষের বিশ্রামের জন্য রাস্তার পাশে তৈরি বিশ্রামাগার হলো সরাইখানা। 
​ - এখানে দিনমজুররা থাকার কোনো প্রশ্নই ওঠে না।

১০.
To save own self from natural calamities like famine, people  formed which organisation? (প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য কোন সমাজকল্যান প্রতিষ্ঠান গড়ে উঠেছিলো ?)
  1. Inns (সরাইখানা) 
  2. Debottor (দেবোত্তর) 
  3. Sadka (সদকা) 
  4. Dhormogola (ধর্মগোলা) 
ব্যাখ্যা

⇒ ধর্মগোলা ছিলো একটি বিশেষ খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল সুরক্ষার জন্য মানুষ এটা তৈরি করতো। ব্রিটিশ সরকার  এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। 

 উৎস:​ উচ্চ মাধ্যমিক সমাজকর্ম।

১১.
How many sectors are defined to distribute Zakat according to Islam? (যাকাত বন্টনের খাত কয়টি ?) 
  1. 8
  2. 7
  3. 6
  4. 9
ব্যাখ্যা

⇒ পবিত্র কুরআনের সূরা তওবার ৬০ নং আয়াত অনুযায়ী,  ৮টি খাতে যাকাত দেওয়া যাবে। 
​(১) মুসলমান দরিদ্র ব্যক্তি( ফকির),
​ (২) মুসলমান নিঃস্ব ব্যক্তি( মিসকিন), 
​(৩) যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, 
​(৪)সদ্য মুসলমান হওয়া ব্যক্তি, 
​(৫) দাস মুক্তি, 
​(৬) ঋণগ্রস্ত লোক, 
​(৭) ইসলাম প্রচারের স্বার্থে,  
​(৮) মুসাফির 

১২.
Which is disqualified for giving Zakat? (নিচের কোনটি যাকাতের বন্টনের খাত নয়?)
  1. Muslim poor (গরিব মুসলিম) 
  2. Road construction (রাস্তা নির্মাণ) 
  3. Responsible workers (দায়িত্বশীল কর্মচারী) 
  4. Problematic travellers (দুর্দশাগ্রস্ত মুসাফির) 
ব্যাখ্যা

⇒ পবিত্র কুরআনের সূরা তওবার ৬০ নং আয়াত অনুযায়ী,  ৮টি খাতে যাকাত দেওয়া যাবে। 
​(১) মুসলমান দরিদ্র ব্যক্তি( ফকির), 
​(২) মুসলমান নিঃস্ব ব্যক্তি( মিসকিন), 
​(৩) যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, 
​(৪)সদ্য মুসলমান হওয়া ব্যক্তি, 
​(৫) দাস মুক্তি, 
​(৬) ঋণগ্রস্ত লোক, 
​(৭) ইসলাম প্রচারের স্বার্থে,  
​(৮) মুসাফির।
- এই সকল খাত ব্যতিত রাস্তাঘাট নির্মাণ,  পুকুর খনন বা অন্য কোনো উন্নয়নমূলক কার্যক্রম,  যদিও তা জনকল্যাণমুখী,  কিন্তু যাকাতের অর্থ ঐসব খাতে দেওয়া যাবে না। 

১৩.
In Bangladesh, the Waqf Ordinance was passed in which year? (বাংলাদেশে ওয়াকফ অর্ডিন্যান্স কত সালে জারি করা হয়?)
  1. 1913
  2. 1962
  3. 1963
  4. 1973
ব্যাখ্যা

⇒ ওয়াকফ অর্ডিন্যান্স প্রথম জারি করা হয় পাকিস্তান শাসনামলে ১৯৬২ সালে। এটি মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন,  ১৯১৩ এর ভিত্তিতে গড়ে উঠে। 
​- উল্লেখ্য,  ওয়াকফ( সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন)  বিশেষ বিধান, ২০১৩ সালে নতুন করে সংশোধন করা হয়েছে। 
​- সে অনুযায়ী অপশনগুলোতে ২০১৩ সাল থাকলে এটি প্রাধান্য পেতো। যেহেতু অর্ডিন্যান্স এর কথা উল্লেখ করা হয়েছে,  এজন্য এটা ১৯৬২ সাল হবে।

১৪.
The rate of Zakat for total property is __________. (যাকাতের হার কত ?)
  1. 2.6%
  2. 2%
  3. 3.5%
  4. 2.5%
ব্যাখ্যা

⇒ ইসলাম ধর্মানুসারে,  যাকাত ফরজ। এটি ধনীর সম্পত্তির উপর গরীবের অধিকার। সাধারণত,  যদি কোনো মুসলিম ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫২.৫ তোলা রূপার ( নিসাব)  অথবা সমপরিমাণ অর্থের মালিক হন, একইসাথে এই সম্পত্তি তার হাতে পূর্ণ এক  বছর জমা থাকে, তখন তাকে সম্পদের ২.৫% হারে নির্দিষ্ট ৮টি খাতে টাকা বন্টন করতে হয়। এটিই যাকাতের বিধান।

১৫.
which service  was not provided in Saraikhana or Inns? (সরাইখানায় কোন সেবাটি পাওয়া যেতো না?)
  1. Food (খাদ্য) 
  2. Rest room (বিশ্রামের ঘর)
  3. Primary medical care (প্রাথমিক চিকিৎসা) 
  4. Essential money (প্রয়োজনীয় টাকা) 
ব্যাখ্যা

⇒ প্রাচীন ও মধ্যযুগে দীর্ঘ পথচলার দরুন ক্লান্ত পথিক সরাইখানায় আশ্রয় নিতো। সরকার বা রাজারা সরাইখানায় প্রয়োজনীয় খাদ্য ও অসুস্থ পথিকদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতেন। এমনকি পর্যটকদের নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরীও রাখতেন। কিন্তু টাকা দিয়ে সাহায্যের প্রচলন ছিল না।

সোর্স :- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম:- শহীদুল্লাহ্।

১৬.
Waqf is classified in how many types? (ওয়াকফকে কতো ভাগে ভাগ করা যায়?)
  1. Two
  2. Three
  3. Four
  4. Five
ব্যাখ্যা

⇒ ওয়াকফের ধরন তিনটি।
​- (১) ওয়াকফ এ- খাইরি( রাস্তা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, সেতু নির্মাণ ইত্যাদি) 
​- (০২) ওয়াকফে- ই - আহলি:(বংশধরদের সম্পদ দান) 
​- (৩) ওয়াকফ- এ- লিল্লাহ( মসজিদ,  মাদ্রাসা,  কবরস্থান)

১৭.
Granary was monitored by which one during British period? (ব্রিটিশ শাসনামলে  ধর্মগোলা কার দ্বারা মনিটরিং করা হতো?)
  1. Circle officer
  2. D. C.
  3. Union porishod
  4. Governor General 
ব্যাখ্যা

⇒ ব্রিটিশ শাসনামলে  জেলা ও মহকুমা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ইউনিয়ন বোর্ডগুলোর উপর ধর্মগোলা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। 
​- ধর্মগোলা পরিচালনার ক্ষেত্রে তৎকালীন ব্রিটিশ সরকার অনেক সতর্ক ছিল। 
​- এজন্য,  মূলত একজন সার্কেল অফিসারকে একাজের দায়িত্ব প্রদান করেছিলো ব্রিটিশ সরকার।

​উৎস: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম, হুমায়ুন কবির।

১৮.
Where was Saraikhana (Inns) built? (সরাইখানা কোথায়  নির্মান করা হতো?)
  1. beside the pond (পুকুরের পাশে)
  2. Beside the path (রাস্তার পাশে) 
  3. Beside the mosques (মসজিদের পাশে)
  4. Beside the Temple (মন্দিরের পাশে)
ব্যাখ্যা

⇒ প্রাচীনকালে পর্যটক ও পথিকদের সুবিধার্থে রাস্তার পাশে সরাইখানা নির্মাণ করা হতো। 
​-  দীর্ঘ পথচলার ক্লান্তি দূর করতে পথিকরা এই জায়গায় আশ্রয় নিতো ও বিশ্রাম করতো।
​- রাজা ও জমিদাররা বা সরকার এখানে কিছু খাবার ও চিকিৎসা সেবার সু্যোগ রাখতেন। 

১৯.
Islamic Waqf system resembles with which one?  মুসলমানদের ওয়াকফ প্রথার সাথে সাদৃশ্য রয়েছে কোন প্রতিষ্ঠানের??
  1. Baitul Mal (বায়তুল মাল) 
  2. Debottor (দেবোত্তর) 
  3. Inns (সরাইখানা) 
  4. Dhormogola (ধর্মগোলা) 
ব্যাখ্যা

⇒ ইসলাম ধর্মানুসারে, ওয়াকফ হলো সম্পদের কিছু অংশ মানবকল্যানে বা ধর্মীয় কাজে দান করা। 
​- অন্যদিকে হিন্দু ধর্মানুসারে, দেবতা বা ঈশ্বরের নামে কোনো সম্পদ উৎসর্গ করা। 
​- দুটোই মানবকল্যান বা ধর্মীয় প্রতিষ্ঠানে করা হয়। 
​- এজন্য এই দুটি প্রত্যয় একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 

২০.
The ruling period of Hazrat Omor(r.) was __________. (হযরত উমর রাঃ এর রাজত্বকাল ________।)
  1. 634- 642
  2. 632-642
  3. 632- 643
  4. 634-644
ব্যাখ্যা

⇒ হযরত উমর( রাঃ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।
​- তিনি হযরত মোহাম্মদ সা. এর মৃত্যুর পর চার খলিফার মধ্যে হযরত আবু বকর (রা.) এর স্থলাভিষিক্ত হন।
​- তিনি বায়তুল মাল প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন।তার রাজত্বকাল হলো (৬৩৪-৬৪৪)।  

​সোর্স : উচ্চ মাধ্যমিক সমাজকর্ম।

২১.
What do you realise by " Foe property "?  (শত্রু সম্পত্তি বলতে কী বুঝ?)
  1. Devil's property (শয়তানের সম্পত্তি) 
  2. Animal's property (প্রাণীদের সম্পত্তি) 
  3. War gained property (যুদ্ধলদ্ব সম্পত্তি) 
  4. Other religion's property (অন্য ধর্মের সম্পত্তি) 
ব্যাখ্যা

⇒ ইসলাম ধর্মের বায়তুল মাল বা সরকারি কোষাগারের অর্জিত টাকার অন্যতম উৎস হলো যুদ্ধলব্ধ সম্পত্তি।
​- এটাকে শত্রু সম্পত্তি বা Foe property বলে।
​- উল্লেখ্য এই সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে  হস্তান্তর করার পর তা জনস্বার্থে বা রাষ্ট্রীয় ব্যয়ভার বহন করতে ব্যয় করা হয়।
​- এবার, যুদ্ধ বিদেশি যেকোনো শক্তির বিরুদ্ধেই হতে পারে।