পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ২৭: Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
  1. বহুদলীয় ব্যবস্থা
  2. তত্ত্বাবধায়ক সরকার
  3. বাকশাল প্রতিষ্ঠা
  4. সংসদে মহিলা আসন
সঠিক উত্তর:
তত্ত্বাবধায়ক সরকার
উত্তর
সঠিক উত্তর:
তত্ত্বাবধায়ক সরকার
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে সন্নিবেশ করা হয়।
- ৫৮খ নং অনুচ্ছেদে এই সংক্রান্ত বিধানটি সংযুক্ত করা হয়েছিল।
- তবে পরবর্তীতে হাইকোর্ট ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।

সূত্র: আইন মন্ত্রণালয় এবং পৌরনীতি ও নাগরিকতা: নবম-দশম শ্রেণি, বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
.
'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী' বিষয়টি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
  1. অনুচ্ছেদ-১৪৮
  2. অনুচ্ছেদ-১৪২
  3. অনুচ্ছেদ-১৪৫ক
  4. অনুচ্ছেদ-১৫০
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-১৫০
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-১৫০
ব্যাখ্যা
• সংবিধান:
- 'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী' বিষয়টি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৫০ তে উল্লেখ করা হয়েছে। 

এছাড়াও-
• বাংলাদেশের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ-১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। 
- অনুচ্ছেদ-১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি। 
- অনুচ্ছেদ-১৪৫: চুক্তি ও দলিল। 
- অনুচ্ছেদ-১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি। 
- অনুচ্ছেদ-১৪৬: বাংলাদেশের নামে মামলা। 
- অনুচ্ছেদ-১৪৮: পদের শপথ। 
- অনুচ্ছেদ-১৪৯: প্রচলিত আইনের হেফাজত। 
- অনুচ্ছেদ-১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। 

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের নামে মামলা করার বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী?
  1. অনুচ্ছেদ-১৫০
  2. অনুচ্ছেদ-১৪৫
  3. অনুচ্ছেদ - ১৪৬
  4. অনুচ্ছেদ-১৪৮
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ১৪৬
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ১৪৬
ব্যাখ্যা
• সংবিধানের অনুচ্ছেদ - ১৪৬: বাংলাদেশের নামে মামলা: 
- 'বাংলাদেশ'-এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।

অন্যদিকে: 
- অনুচ্ছেদ-১৪৫: চুক্তি ও দলিল, 
- অনুচ্ছেদ-১৪৮: পদের শপথ, 
- অনুচ্ছেদ-১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেয় কে?
  1. জাতীয় সংসদ
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
• সংবিধানের ৫৬নং অনুচ্ছেদের ২নং দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দান করে থাকেন।

- ৫৬ (৩)নং দফা অনুযায়ী, যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।

- মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন থাকে।
- মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ, দপ্তর বন্টন, নিয়োগ ও অব্যাহতি প্রভৃতি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত।
- প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।
- মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। মন্ত্রিসভার সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের থেকে নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সাংসদ নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।

সূত্র: বাংলাদেশের সংবিধান ও পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণি।
.
কোন সংশোধনীর মাধ্যমে নতুন ৩টি তফসিল যুক্ত করে মোট ৭টি তফসিল করা হয়?
  1. চতুর্দশ সংশোধনী
  2. দ্বাদশ সংশোধনী
  3. দশম সংশোধনী
  4. পঞ্চদশ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
• পঞ্চদশ সংশোধনী: 
- বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে আলোচিত সংশোধনী এটি।
- ৩ জুলাই ২০১১ সালে এই সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়।
- এর মাধ্যমে বাহাত্তরের মূল সংবিধানের অনেক বিধান, যেগুলো সামরিক সরকার দ্বারা বাতিল করা হয়েছিল, সেগুলো পুনর্বহাল করা হয়।
- যেমন প্রথম সামরিক সরকারের আমলে বিলুপ্ত ঘোষিত ৯ নম্বর ও ১০ নম্বর অনুচ্ছেদ এই সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা হয়।
- তবে সমালোচনা রয়েছে যে, সামরিক সরকারগুলো কর্তৃক আনীত কিছু বিধান রেখে দিয়ে বাহাত্তরের সংবিধানের মূল চেতনাকে বিকৃত করা হয়েছে। 

- সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ নম্বর অনুচ্ছেদ পুনর্বহাল করায় বাহাত্তরের মূল সংবিধানের চেতনাকে ধারণ করা সম্ভব হয়েছে।
- সংবিধানে ৭ক নতুন অনুচ্ছেদ যুক্ত করে সংবিধান বাতিল, স্থগিতকরণ, রহিতকরণ ইত্যাদিকে রাষ্ট্রদ্রোহিতামূলক ও সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে।
-  ৭খ নামে আরেকটি নতুন অনুচ্ছেদ যুক্ত করে ঘোষণা করা হয়েছে যে সংবিধানের মৌলিক কিছু বিধান কোনোদিনও সংশোধন করা যাবে না।
-  এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের পূর্বের ৪টি তফসিলের সঙ্গে আরো ৩টি নতুন তফসিল যুক্ত করা হয়েছে।
- ফলে, এখন সংবিধানের মোট তফসিল হলো ৭টি।

সূত্র: বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
.
বাংলাদেশের সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয় কবে?
  1. ১৯৭২ সালের ১১ ডিসেম্বর
  2. ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর
  3. ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর
  4. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
• ১৫ ডিসেম্বর ১৯৭২ স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও গণপরিষদ সদস্যগণ সংবিধানের বাংলা ও ইংরেজি অনুলিপিতে স্বাক্ষর দান করেন।
- সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
- এরপর স্বাক্ষর করেন সৈয়দ নজরুল ইসলয়াম এবং তাজউদ্দীন আহমদ। 
- তবে একমাত্র বিরােধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান বইতে স্বাক্ষরদানে বিরত থাকেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়। 
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়। 

সূত্র:- বাংলাদেশের সংবিধান: আরিফ খান।
.
বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবধায়ক ছিলেন কে? 
  1. শিল্পী মনোয়ার হোসেন
  2. জয়নুল আবেদিন
  3. এ.কে.এম আব্দুর রউফ
  4. হাসেম খান
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
• সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 
- বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ.কে.এম আব্দুর রউফ। 
- এ কে এম আবদুর রউফ ছিলেন একজন মুক্তিযুদ্ধা।
- হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা ছিল ৯৩, তবে স্বাক্ষরসহ ১০৯ পৃষ্ঠা।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'। 
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়?
  1. ১২৭নং অনুচ্ছেদ
  2. ১৩৭নং অনুচ্ছেদ
  3. ১৩৮নং অনুচ্ছেদ
  4. ১১৮নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১৩৮নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১৩৮নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ১৩৮(২)নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য নিয়োগ দেওয়া হয়। 

অন্যদিকে: 
- ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়।
- ১২৭নং অনুচ্ছেদ অনুযায়ী 'মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' পদের নিয়োগ দেয়া হয়‌।
- ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়।  

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী?
  1. ৩৪ নং অনুচ্ছেদ
  2. ৩১ নং অনুচ্ছেদ
  3. ২৯ নং অনুচ্ছেদ
  4. ৩৬ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৩৪ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৩৪ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
• সংবিধানে মৌলিক অধিকার: 
- অনুচ্ছেদ ৩৪ (১), ৩৪ (২ ক) অনুযায়ী সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ।
- এই বিধান কোনভাবে লঙ্ঘিত হলে তা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। 
- তবে ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

এছাড়া, 
- ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, 
- ২৯ নং অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, 
- ৩৬ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশের সংবিধান। 
১০.
রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবেন। - এটি সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
  1. অনুচ্ছেদ - ১৪
  2. অনুচ্ছেদ - ১৮
  3. অনুচ্ছেদ - ১৬
  4. অনুচ্ছেদ - ২৫
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ২৫
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ২৫
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।

• অনুচ্ছেদ - ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন: 
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র- 

(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷

উৎস: বাংলাদেশের সংবিধান।
১১.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
  1. ১৬ বছর
  2. ২১ বছর
  3. ২৫ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের ১২২ নং অনুচ্ছেদ:
- (১) প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
- (২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি
- (ক) তিনি বাংলাদেশের নাগরিক হোন। 
- (খ) তাহার বয়স আঠারো (১৮) বৎসরের কম না হয়। 
- (গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
- (ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
- (ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইবুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন।

- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১২.
সংবিধানের কোন সংশোধনীকে “First distortion of Constitution’’ হিসেবে অভিহিত করা হয়?
  1. পঞ্চম সংশোধনী
  2. সপ্তম সংশোধনী
  3. একাদশ সংশোধনী
  4. দশম সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চম সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম সংশোধনী
ব্যাখ্যা
• পঞ্চম সংশোধনী:
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় - পঞ্চম সংশোধনী আইন।
- এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় ।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয় ।
- পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম বারের মতো বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে সরে আসে।
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় এই সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

সূত্র:- বাংলাদেশের সংবিধান - আরিফ খান ও প্রথম আলো প্রতিবেদন।
১৩.
Which of the following is synonymous with 'Consolidate'?
  1. Decrease
  2. Debate
  3. Combine
  4. Consider
সঠিক উত্তর:
Combine
উত্তর
সঠিক উত্তর:
Combine
ব্যাখ্যা
• Consolidate (Verb)
English meaning:

1. Make (something) physically stronger or more solid.
2. Combine (a number of things) into a single more effective or coherent whole.
Bangla Meaning: 
1.  দৃঢ় করা বা হওয়া; সংহত করা।
2. একত্রীকরণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Decrease - কমা; হ্রাস করা বা পাওয়া।
খ) Debate - আনুষ্ঠানিক আলোচনা; বিতর্ক; বাগযুদ্ধ; তর্ক; বিতণ্ডা।
গ) Combine -  সংযুক্ত করা বা হওয়া; মিলিত হওয়া; মেশা বা মেশানো।
ঘ) Consider - মনোযোগের সঙ্গে ভাবা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে -  Combine শব্দটি Consolidate এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
১৪.
The movie, which was released last week, received excellent reviews. Here 'which was released' is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The movie, which was released last week, received excellent reviews. Here 'which was released' is a - Adjective clause.

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত - -The movie, which was released last week, received excellent reviews. 
- এই বাক্যে  which was released last week, এই  clause টি Subject/noun এর পরে বসে তাকে modify করেছে এবং এরপর verb + object এসেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।

• তবে, মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
১৫.
What is the antonym of the word 'Endeavour'?
  1. Stimulate
  2. Induce
  3. Attempt
  4. Quit
সঠিক উত্তর:
Quit
উত্তর
সঠিক উত্তর:
Quit
ব্যাখ্যা
• Endeavor (verb)
English Meaning: Try hard to do or achieve something.
Bangla Meaning:  প্রচেষ্টা। 

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Stimulate - উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা।
খ) Induce - প্রবর্তিত/উৎসাহিত করা; সম্মত/রাজি করা; পটানো।
গ) Attempt - প্রচেষ্টা, চেষ্টা।
ঘ) Quit - স্থান ত্যাগ করা; ছেড়ে যাওয়া, থামা; বন্ধ করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Quit শব্দটি Instigate এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary, and Oxford Learner's Dictionary.
১৬.
The rumor is that the company might undergo restructuring. Here the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• The rumor is that the company might undergo restructuring. Here the underlined part is an - Noun clause.

 • Noun clause:
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে-
• subject হিসেবে।
• transitive verb এর object হিসেবে।
• Linking verb এর পরে complement হিসেবে।
• Preposition এর object হিসেবে।

• এখানে, subjective complement হিসাবে, is এর পর noun clause হয়েছে।
- Complement বলতে বোঝায়, যা বাক্যের অসম্পূর্ণ অর্থ প্রকাশে জন্য, subject বা object সম্পর্কে উদ্ভুত 'কী' প্রশ্নের উত্তর প্রদান করে।
১৭.
What is the antonym of the word 'Emolument'?
  1. Honorary
  2. Salaried
  3. Official
  4. Profit
সঠিক উত্তর:
Honorary
উত্তর
সঠিক উত্তর:
Honorary
ব্যাখ্যা
Emolument (noun)
English Meaning: A salary, fee, or profit from employment or office.
Bangla Meaning:  চাকরির আয়; উপার্জন; বেতন।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Honarary -  অবৈতনিক, সম্মানসূচক; সাম্মানিক।
খ) Salaried - বেতনভুক্ত; (চাকরি) বেতনসংবলিত।
গ) Official -  আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত; অফিসিয়াল।
ঘ) Profit - কোনো কিছু থেকে প্রাপ্ত উপকার; লাভ; সুফল।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Honorary শব্দটি Emolument এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৮.
The meaning of the word 'Fratricide'?
  1. The crime of killing a person
  2. The crime of killing one's own mother.
  3. The crime of killing a king or queen;
  4. The crime of killing one's own sibling
সঠিক উত্তর:
The crime of killing one's own sibling
উত্তর
সঠিক উত্তর:
The crime of killing one's own sibling
ব্যাখ্যা
• Fratricide
English Meaning: The crime of murdering your brother, or killing members of your own group or country
Bangla Meaning: ভ্রাতৃহন্তা; ভগ্নিহন্তা; ভ্রাতৃহত্যা বা ভগ্নিহত্যা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Homicide

English Meaning: The crime of killing a person; murder:/A killing of one human being by another
Bangla Meaning: নরহত্যা। 

খ) Regicide
English Meaning: A person who kills a king, or the act of killing a king.
Bangla Meaning: রাজহত্যা।

গ) Matricide
English Meaning: The crime of killing one's own mother.
Bangla Meaning: মাতৃহত্যা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৯.
Find out the synonym of the word 'Apprentice'.
  1. Veteran
  2. Employer
  3. Mad
  4. Expressionless
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• Apprentice (noun)

English Meaning: A person who is learning a trade from a skilled employer, having agreed to work for a fixed period at low wages.
Bangla Meaning: শিক্ষানবিশ, নতুন এবং অনভিজ্ঞ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Veteran - অভিজ্ঞ।
খ) Employeer - নিয়োগকারী।
গ) Mad - পাগল; মানসিক রোগী।
ঘ) Expressionless - ভাবলেশহীন।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২০.
Go where you want to go. Here, the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• Go where you want to go. Here, the underlined part is an - Adverb clause.

• Adverbial clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- Before, wherever, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।

• Clause টি মূলত - Adverb clause of time এর উদাহরণ।
- এটি go verb এরপরে বসে কোথায় যাবে সেটি নির্দেশ করছে বিধায় এটি Adverb clause of place হয়েছে।
২১.
As soon as the bell rang signaling the end of the class, the students rushed out of the room. The underlined clause is -
  1. Adjective clause and Principal clause
  2. Adjective clause and Subordinate clause
  3. Adverbial clause and Subordinate clause
  4. Adverbial clause and Principal clause
সঠিক উত্তর:
Adverbial clause and Subordinate clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause and Subordinate clause
ব্যাখ্যা
As soon as the bell rang signaling the end of the class, the students rushed out of the room. The underlined clause is - Adverbial clause and Subordinate clause. 

• Adverbial clause: 
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।

• এখানে, when the students rushed out of the room.? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - As soon as the bell rang signaling the end of the class
তাই এটি Adverb Clause of Time.

• আবার, এই clause টি অর্থ প্রকাশের জন্য এরপরের clause টির উপর নির্ভরশীল।
- অর্থাৎ, এটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না।
- তাই এটি sunordinate clause.

২২.
The word 'Aeon' refers to -
  1. A particular period of time in history or a person's life.
  2. Occurring once every twenty years
  3. An indefinite and very long period of time.
  4. A period of one hundred years.
সঠিক উত্তর:
An indefinite and very long period of time.
উত্তর
সঠিক উত্তর:
An indefinite and very long period of time.
ব্যাখ্যা
• Aeon (Noun)
English Meaning: An indefinite and very long period of time.
Bangla Meaning: অপরিমেয় কাল, আনন্ত্য।

• অন্য অপশনগুলোর মধ্যে - 

• Epoch (Noun)
English Meaning: A particular period of time in history or a person's life
Bangla Meaning: ইতিহাসের ঘটনাবহুল অথবা বৈশিষ্ট্যসূচক সময়।

• Vicennial (Noun)
English Meaning: Occurring once every twenty years.
Bangla Meaning: প্রতি 20 বছরে একবার ঘটে।

• Century (Noun)
English Meaning: A period of one hundred years.
Bangla Meaning:  শতবর্ষ; শতাব্দী।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
২৩.
Which of the following words has a similar meaning as 'Gruesome'?
  1. Horrible
  2. Shallow
  3. Unimportant
  4. Appealing
সঠিক উত্তর:
Horrible
উত্তর
সঠিক উত্তর:
Horrible
ব্যাখ্যা
 Gruesome (adjective): 
- English Meaning- Extremely unpleasant and shocking, and usually dealing with death or injury.
- Bengali Meaning- বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ।

• Synonyms- Dreadful (ভয়ঙ্কর), Frightful (ভয়ানক), Horrible (বীভৎস), Awful (ভীষণ), Horrific (ভয়ংকর), Terrible (ভয়ংকর)। 
• Antonyms: Pleasant(মনোরম), Attractive (আকর্ষণীয়), Pleasurable (সুখাবহ), Appealing (মর্মস্পর্শী)। 

• Other forms: Gruesomely (adverb), Gruesomeness (noun). 
• Example Sentence: 
- The police report described the scene in gruesome detail.

• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) Shallow - ফাঁপা, অগভির।
গ) Unimpotant - গুরুত্বহীন।

Source:  Merriam-Webster Dictionary. and Accessible Dictionary by Bangla Academy.
২৪.
What is the antonym of the word 'Harangue'?
  1. Criticism
  2. Accolade
  3. Censure
  4. Tirade
সঠিক উত্তর:
Accolade
উত্তর
সঠিক উত্তর:
Accolade
ব্যাখ্যা
• Harangue (noun)

English Meaning: A long and angry speech or piece of writing in which you criticize someone or something or try to persuade someone that you are right.
Bangla Meaning: লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা।

Synonyms: Lecture (বক্তৃতা), Tirade (দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা), Criticism (সমালোচনা), Ranting (তিরষ্কার করা), Censure (নিন্দা করা)।
Antonyms: Panegyric (স্তুতি; প্রশস্তিগাথা), Eulogy (প্রশংসাব্যঞ্জক), Laudation (স্তুতিগাঁথা), Accolade (সম্মানসূচক স্তুতি), Tribute (শ্রদ্ধাঞ্জলি)।

Other Forms:
- (verb transitive), (verb intransitive) (কাউকে উদ্দেশ্য করে) এরকম বক্তৃতা দেওয়া।

Example Sentence: 
1. The team was given the usual half-time harangue by the manager.
2. The priest took 30 minutes to deliver his harangue on timeliness. 

Source: Live MCQ Lecture.
২৫.
I was not aware of what she was planning to do. Here 'what she was planning to do.' is an example of -
  1. Noun clause
  2. Adverbial clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• I was not aware of what she was planning to do. Here 'what she was planning to do.' is an example of - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun. Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে
4. Preposition এরপরে

প্রদত্ত বাক্যে 'what she was planning to' clause টি preposition এর object হিসাবে বসেছে, তাই এটি Noun clause.
২৬.
Synonym of 'Craven' -
  1. Fearful
  2. Courageous
  3. Scholar
  4. Uneducated
সঠিক উত্তর:
Fearful
উত্তর
সঠিক উত্তর:
Fearful
ব্যাখ্যা
• Craven (noun), (adjective)
English Meaning: Extremely cowardly (= not brave).
Bangla Meaning: কাপুরুষ; ভীর।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Fearful - ভীরু।
খ) Courageous - সাহসী
গ) Scholar - পন্ডিত।
ঘ) Uneducated - অশিক্ষিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Fearful শব্দটি Craven এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২৭.
Being an actor has a certain amount of kudos attached to it. Here word 'kudos' refers to -
  1. Condemnation
  2. Denunciation
  3. Acclaim
  4. Pressure
সঠিক উত্তর:
Acclaim
উত্তর
সঠিক উত্তর:
Acclaim
ব্যাখ্যা
• Kudos (Noun)
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society. 
Bangla Meaning: - (কথ্য) সম্মান ও গৌরব, অভিনন্দন, প্রশংসা করা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Condemnation - নিন্দা।
খ) Denunciation - অভিশাপ, ভীতিপ্রদর্শন। 
গ) Acclaim - প্রশংসা।
ঘ) Pressure -  ভার; পীড়ন; চাপ; তাগিদ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, The word 'kudos' refers to - Acclaim.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২৮.
Antonym for 'Fresco' is -
  1. Adorn
  2. Wall painting
  3. Decolorize
  4. Painting
সঠিক উত্তর:
Decolorize
উত্তর
সঠিক উত্তর:
Decolorize
ব্যাখ্যা
• Fresco (noun)  
English Meaning: A picture that is painted on a wall while the plaster is still wet; the method of painting in this way.
Bangla Meaning: 
(১) [uncountable noun] ভেজা পলস্তারার উপরিভাগে লাগিয়ে শুকাতে দেওয়া রঞ্জক পদার্থ; সদ্যোরঙ্গ; উক্ত রঞ্জকদ্রব্য দ্বারা প্রাচীরগাত্রে ছবি আঁকার পদ্ধতি: painting in fresco, সদ্যোরঙ্গে চিত্রাঙ্কন; প্রাচীরগাত্রে চিত্রাঙ্কন।
(২) [countable noun] একইভাবে চিত্রিত ছবি; সদ্যোরঙ্গে আঁকা ছবি: The fresco (e)s in the Sistine Chapel.

Synonyms: Painting (চিত্রকর্ম), Wall painting(দেয়ালচিত্র), Mural (ভাস্কর্য), Adorn (সজ্জিত করা), Infuse (সঞ্চারণ করা)। 
Antonyms: Discolor, Fade (মলিন, ফ্যাকাশে), Pale (বিবর্ণ), Decolorize (বিবর্ণ করা), Bleach (ধোঁয়া, সাদা করা)। 

Other Forms:
- Fresco (Verb) (art) paint onto wet plaster on a wall.

Example Sentence: 
1. The ceiling is richly decorated in marble and fresco.
2. The ceiling fresco at the Barberini Palace by Pietro Da Cortona is one of Rome’s most spectacular.

Source: Live MCQ Lecture.
২৯.
We should pack extra food in case our trip gets delayed due to bad weather. The underlined part is an example of -
  1. Adverb clause of comparison
  2. Adverb clause of purpose
  3. Adverb clause of condition
  4. Adverb clause of cause
সঠিক উত্তর:
Adverb clause of condition
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of condition
ব্যাখ্যা
• We should pack extra food in case our trip gets delayed due to bad weather. The underlined part is an example of - Adverbial clause of condition.

• Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মতো এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverb clause of condition: 
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

• We should pack extra food in case our trip gets delayed due to bad weather
- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে। 
- তাই, এটি একটি Adverb clause of condition. 
৩০.
Why he was crying is unknown to his father. The underlined part here is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
Why he was crying is unknown to his father. The underlined part here is a - Noun clause.

 • A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
যেমন:  What you say is known to all.

2. transitive verb এর object হিসেবে
যেমন: I know what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে
যেমন: The reason is why they are native.

4. Preposition এরপরে
যেমন:I am sure of who you are.

প্রশ্ন প্রদত্ত বাক্যে, প্রদত্ত বাক্যে 'Why he was crying' clause টি subject হিসেবে বসাতে এটি Noun clause.
৩১.
In case we fail, what will happen? Here 'what will happen?' is a/an -
  1. Adverb clause
  2. Adjective clause
  3. Principal clause
  4. Subordinate clause
সঠিক উত্তর:
Principal clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause
ব্যাখ্যা
• In case we fail, what will happen? Here 'what will happen?' is a - Principal Clause.

• Principal Clause:

- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।

• what will happen? নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ অর্থ করতে সক্ষম, এটি অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয়।
তাই এটি Principal Clause.
৩২.
I know the place where he was born.  Here 'I know the place' and 'where he was born' are respectively -
  1. Noun clause and Adverb clause
  2. Adjective clause and Subordinate clause
  3. Adverb clause and Principal clause
  4. Principal clause and Adjective clause
সঠিক উত্তর:
Principal clause and Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause and Adjective clause
ব্যাখ্যা
•  I know the place where he was born.  Here 'I know the place' and 'where he was born' are respectively - Principal clause and Adjective clause. 

Principal Clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।
- প্রদত্ত বাক্যের I know the place টির সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য clause টির উপরে নির্ভরশীল হতে হয় না, তাই এটি principal clause.

আবার,
• Adjective clause:
- When, where, why বা how দিয়ে শুরু হওয়া কোনো clause যদি তাঁর পূর্ববর্তী noun/pronoun কে modify বা বিশেষত করে তখন ঐ clauseটি adjective clause হয়।.
- বাক্যে where দ্বারা clauseটি পূর্ববর্তী noun 'place' কে modify করায় adjective clause হয়েছে।
৩৩.
What is the synonym of the word 'Fallow'?
  1. Arable
  2. Cultivated
  3. Busy
  4. Dead
সঠিক উত্তর:
Dead
উত্তর
সঠিক উত্তর:
Dead
ব্যাখ্যা
 • Fallow (noun/uncountable noun)

English Meaning: Cultivated land that is not seeded for one or more growing seasons.
Bangla Meaning:  পতিত। 

Synonyms: Uncultivated (চাষ যোগ্য কিন্ত চাষ করা হয়নি এমন জমি), Unplowed, Dead (মৃত/পরিত্যাক্ত), (Inactive (নিষ্ক্রিয়), Unused (অব্যবহৃত), Vacant (খালি)। 
Antonyms: Cultivated (চাষকৃত জমি), Arable (চাষযোগ্য), Alive (প্রাণবন্ত), Busy (কর্মচঞ্চল), Running (চলমান)। 

Other Forms:
- Fallow (Adjective)

Example Sentence: 
1. Farmers are now paid to let their land lie fallow.
2. The mine was left fallow for many years.

Source: Live MCQ Lecture.
৩৪.
'Bard' doesn't refer to -
  1. Rhymester
  2. Troubadour
  3. Essayist
  4. Poet
সঠিক উত্তর:
Essayist
উত্তর
সঠিক উত্তর:
Essayist
ব্যাখ্যা
• Bard (noun) 

English Meaning: A professional poet and singer.
Bangla Meaning: 
(১) (বিশেষত সেলটিক) চারণ।
(২) (সাহিত্যিক) কবি: The Bard of Avon, শেক্সপিয়র।

Synonyms: Poet (কবি), Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)।
Antonyms: Essayist (প্রাবন্ধিক)। 

Other Forms: - 
- Bardic (adjective) চারণিক; চারণ।
- Bardolatry [বা:ডলাট্‌রি] [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা।

Example Sentence: 
1. Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of at least three Brythonic kings.
2. Maybe he saw himself as the persecuted Bard, the subject of one of his large canvases.

Source: Live MCQ Lecture.