• The correct sentence:
ক) Sara has been working on the project for three months.
• কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝাতে Present Perfect Continuous Tense -এ For/Since ব্যবহার করা হয়।
- Present Perfect Continuous Tense -এর ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে period of time (ব্যাপক সময়) এর ক্ষেত্রে For এবং point of time (নির্দিষ্ট সময়) এর ক্ষেত্রে Since বসে।
- এখানে three months – period of time থাকার কারণে Present Perfect Continuous Tense -এ For ব্যবহার করতে হবে।
- তাই সঠিক বাক্যটি হবে- ক) Sara has been working on the project for three months.
• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।) যেমন-
- He said nothing for a long time.
অন্যদিকে,
• Since এর ব্যবহার:
- 'Since' preposition টি point of time অর্থাৎ, কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- He has been ill since last Friday.
Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Applied English Grammar And Composition by P.C. Das.