পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
"পরীক্ষা - ২৪: ফুল মডেল টেস্ট - ৯"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
‘করণ’ শব্দটির অর্থ -
  1. যা থেকে কিছু বিচ্যুত হয়
  2. যাকে স্বত্ব ত্যাগ করে দান
  3. যন্ত্র, সহায়ক বা উপায়
  4. ক্রিয়া সম্পাদনের সময়
ব্যাখ্যা
করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক।

যেমন:
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ = কলম)।
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় = সাধনা)।
- 'এ সাবানে কাপড় কাচা চলবে না'। (উপকরণ = সাবান)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- ১৮২৮ সালে রামমোহন ব্রাহ্মসভা (পরবর্তীসময়ে ব্রাহ্মসমাজ) অর্থাৎ ঈশ্বরের সমাজ প্রতিষ্ঠা করেন, যা বস্ত্তত হিন্দুধর্মের নতুন একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করে।
- রামমোহনের ধর্মীয় ধ্যান-ধারণা মৌলিক হলেও তা ইসলাম ও খ্রিস্টধর্ম দ্বারা খানিকটা প্রভাবিত হয়েছিল।

রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
- তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়ার যায় কোন গ্রন্থে?
  1. মঙ্গলকাব্য
  2. বৈষ্ণব পদাবলি
  3. চর্যাপদ
  4. মহাভারত
ব্যাখ্যা
• বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় - চর্যাপদে

বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষা ইন্দো- ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।
- যেসব বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষাকে অতিক্রম করেতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয়→ ইন্দো-ইরানীয়→ ভারতীয় আর্য→ প্রাকৃত→ বাংলা।
- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
- বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
.
'সুদিন' শব্দের 'সু' কোন উপসর্গ?
  1. বাংলা
  2. ফারসি
  3. আরবি
  4. সংস্কৃত
ব্যাখ্যা
- 'সুদিন' শব্দের 'সু' - বাংলা উপসর্গ।
- 'সুদিন' শব্দের 'সু' উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে।

• উত্তম অর্থে ব্যবহৃত আরো কিছু শব্দ:
- সুনজর,
- সুখবর,
- সুনাম,
- সুকাজ।

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
জাত অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
  1. সরকারি
  2. পােদ্দারি
  3. জমিদারি
  4. ডাক্তারি
ব্যাখ্যা
• জাত অর্থে তদ্ধিত প্রত্যয় - সরকার-সরকারি (সরকার + ই)। 

ই/ঈ-প্রত্যয়যোগে গঠিত শব্দ:

ক) ভাব অর্থে: বাহাদুর + ই = বাহাদুরি, উমেদার- উমেদারি।
খ) বৃত্তি বা ব্যবসায় অর্থে: ডাক্তার-ডাক্তারি, মােক্তার-মােক্তারি, পােদ্দার-পােদ্দারি, ব্যাপার- ব্যাপারি, চাষ-চাষি।
গ) মালিক অর্থে: জমিদার-জমিদারি, দোকান-দোকানি।
ঘ) জাত, আগত বা সম্বন্ধ বােঝাতে: ভাগলপুর-ভাগলপুরি, মাদ্রাজ-মাদ্রাজি, রেশম-রেশমি, সরকার-সরকারি (সম্বন্ধ বাচক)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ঘর-বাড়ি
  2. মামাবাড়ি
  3. মুখচন্দ্র
  4. অসীম
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- সমসমান পদের বিভক্তি ও সন্নিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
যেমন:
- মামার বাড়ি = মামাবাড়ি।
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা।
- পথের রাজা = রাজপথ।
- জীবনে আনন্দ = জীবনানন্দ।

অন্যদিকে:
- 'মুখচন্দ্র' উপমিত কর্মধারয় সমাস।
- 'ঘর-বাড়ি' সমার্থক দ্বন্দ্ব সমাস।
- 'অসীম' নঞ বহুব্রীহি সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
.
'নির্বাপণ' শব্দের বিপরীত শব্দ -
  1. পণ্ড
  2. জ্বলন
  3. শীতলতা
  4. পূরণ
ব্যাখ্যা
• 'নির্বাপণ' শব্দের বিপরীত শব্দ - জ্বলন
- 'নির্বাপণ' শব্দের অর্থ: প্রশমন।

অন্যদিকে,
- 'হরণ' শব্দের বিপরীত শব্দ - পূরণ।
- 'উত্তাপ' শব্দের বিপরীত শব্দ - শীতলতা।
- 'পণ্ড' শব্দের বিপরীত শব্দ - সফল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ -
  1. অস্থায়ী
  2. উদ্বাস্তু
  3. নশ্বর
  4. অনিকেত
ব্যাখ্যা
• 'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ - অনিকেত

অন্যদিকে:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এককথায় প্রকাশ - নশ্বর।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এককথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা স্থায়ী নয়' এককথায় প্রকাশ - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি অর্ধস্বরধ্বনির অন্তর্ভুক্ত?
  1. [আ]
  2. [অ্যাঁ]
  3. [অ]
  4. [ও]
ব্যাখ্যা
অর্ধস্বরধ্বনি:
- যেসব স্বরধ্বনি পুরােপুরি উচ্চারিত হয় না সেগুলােকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: [ই], [উ], [এ] এবং [ও]
- স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনােভাবেই দীর্ঘ করা যায় না।

অন্যদিকে,
- [আ] এবং [অ] হচ্ছে মৌলিক স্বরধ্বনি।
- [অ্যাঁ] হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
'কাচারি' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. বাংলা
  4. ফরাসি
ব্যাখ্যা
• 'কাচারি'
- হিন্দি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- বিচারালয়,
- আদালত।

• কিছু হিন্দি শব্দ:
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
Which of the following is masculine gender?
  1. Billy-goat
  2. Mare
  3. Ewe
  4. None of these
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে Billy-goat হলো masculine form.

ক) Billy-goat: [masculine form]
English meaning: a male goat.
- এর Feminine form: Nanny goat. 
Bangla meaning: বকরি; ছাগি।

খ) Mare (ঘোটকী) হলো Feminine Gender.
- এর masculine gender হচ্ছে Horse or Stallion.

গ) Ewe [feminine]
English Meaning: the female of the sheep especially when mature.
Bangla Meaning: ভেড়ি।
• 'Ewe' এর Masculine Gender হচ্ছে - Ram.
- Ram এর Bangla Meaning হচ্ছে "পুরুষ মেষ; ভেড়া।"
১২.
If someone says, "Our teacher is the salt of the earth," what do they mean?
  1. The teacher is a great person.
  2. The teacher is very strict.
  3. The teacher is very wealthy.
  4. The teacher is very bitter person
ব্যাখ্যা
• The salt of the earth
English Meaning: a person or group of people of great kindness, reliability, or honesty.
Bangla Meaning: সৎ, নির্ভরযোগ্য, দয়ালু - এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ

Ex. Sentence: Our group leader is the salt of the earth.
Bangla Meaning: আমাদের দলনেতা খুব ভালো এবং সৎ একজন মানুষ।

Correct answer: The teacher is a great person.

Source: Live MCQ Lecture
১৩.
Translate it: He is at home in English.
  1. সে বাড়িতে ইংরেজিতে কথা বলে।
  2. সে বাড়িতে ইংরেজি শিখে।
  3. সে ইংরেজিতে অপরিপক্ক।
  4. সে ইংরেজিতে দক্ষ।
ব্যাখ্যা
• At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ।

Ex. Sentence: 1. He is at home in English.
Bangla Meaning: ১. সে ইংরেজিতে দক্ষ।

Ex. Sentence: 2. I never feel at home in Dhaka city.
Bangla Meaning: ২. আমি ঢাকা শহরে কখনো স্বস্তি পাই না।

Source: Live MCQ Lecture.
১৪.
Her resolution never faltered. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Her resolution never faltered. The underlined part is - Noun.

• Resolution (noun)
English Meaning: If you make a resolution, you promise to yourself to do or to not do something.
Bangla Meaning: 
- [uncountable noun] দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত। 
- [countable noun] প্রস্তাব; মানসিক সিদ্ধান্ত।

Other Forms: 
- Resolute (Adjective) দৃঢ়সংকল্প।

Example Sentence: 
1. The United Nations passed a resolution to increase aid to developing nations.
2. I've made a resolution to exercise three times a week.
১৫.
Choose the correct spelling.
  1. Suppsition
  2. Supposetion
  3. Supposition 
  4. Sopposition
ব্যাখ্যা
• Supposition (noun)
English Meaning: An idea that something may be true, although it is not certain.
Bangla Meaning: 
(১) [uncountable noun] অনুমান, কল্পনা।
(২) [countable noun] অনুমান, আন্দাজ, আঁচ।
on this supposition; on the supposition that ...যদি ধরে নেওয়া যায় যে…।

Example:
- That article was based on pure supposition.

Source: Live MCQ Lecture.
১৬.
Only Ripa can do the work. (Negative)
  1. None but Ripa can do the work.
  2. Nothing but Ripa can do the work.
  3. Ripa cannot do the work.
  4. No one can do the work but Ripa.
ব্যাখ্যা
• Affirmative sentence কে negative করার ক্ষেত্রে,

 • কোন Affirmative sentence এর শুরুতে Only/Alone  থাকে তখন Negative করার সময় Only/Alone উঠে গিয়ে বাক্যের শুরুতে None but বসে।
যেমন:
Affirmative: Only Ripa can do the work.
Negative: None but Ripa can do the work.

• বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে।

Affirmative: They have only two cars.
Negative: They have not more than two cars.

Affirmative: He is only four.
Negative: He is not more than four.

•  বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে।
Affirmative: He has only a few books.
Negative: He has nothing but a few books.
১৭.
This is the one I want.  Here the underlined part is -
  1. Distributive Pronoun
  2. Relative pronoun
  3. Demonstrative Pronoun
  4. Indefinite pronoun
ব্যাখ্যা
This is the one I want.  Here the underlined part is - Demonstrative Pronoun.

• Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এই শব্দ গুলোকে বলে demonstrative pronoun.
যেমন: this, that, these, those.

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৮.
Who wrote 'A Tale of Two Cities'?
  1. G.B. Shaw
  2. Jane Austen
  3. Thomas Hardy
  4. Charles Dickens
ব্যাখ্যা
• A Tale of Two Cities: 
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- London and Paris এর কাহিনী।
- ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
- কাহিনীর সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুনী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Live MCQ lecture and Britannica.com
১৯.
He wants someone to take pictures. (Passive)
  1. Pictures should be taken.
  2. He wants to take pictures.
  3. Pictures should be taken by someone.
  4. He wants pictures to be taken.
ব্যাখ্যা
• Subject-এর পর liking/loving/wanting/wishing etc. + object + infinitive যুক্ত Active Voice-কে Passive Voice-রূপান্তর করার নিয়ম:
- প্রদত্ত active voice-এর subject + verb বসে,
- infinitive-এর পরের object (যদি থাকে) বসে,
- to be (passive infinitive) বসে,
- infinitive-এর পরের verb-এর past participle বসে।

Active: He wants someone to take pictures.
Passive: He wants pictures to be taken.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২০.
If she __________ the truth, they would have believed her.
  1. had told
  2. told
  3. tells
  4. tell
ব্যাখ্যা
• Third Conditional এর নিয়মানুযায়ী -
- If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।

তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - If she had told the truth, they would have believed her.
২১.
No other boy is as good as Nahid in the class. (Superlative)
  1. Nahid is one of the best boy in the Class.
  2. Nahid is the best boy in the class.
  3. Nahid is the best boys in the Class.
  4. Nahid is one of the best boys in the Class.
ব্যাখ্যা
• Positive sentence এ No other থাকলে Superlative করতে হলে -
- প্রথমে no other বাদ যাবে।
- এরপর the + superlative degree বসবে।
- এর পাশাপাশি Subject - Object এবং Object - Subject হয়ে বসবে।

Positive: No other boy is as good as Nahid in the class. 
Superlative: Nahid is the best boy in the class.
২২.
What does the term "Plutocracy" refer to?
  1. A system of government ruled by the military
  2. A system of government ruled by the richest people
  3. A system of government ruled by elected officials
  4. A system of government ruled by religious leaders
ব্যাখ্যা
• Plutocracy:
English meaning: a system of government in which the richest people in a country rule or have power/ a country where the richest people have power.
Bangla meaning: ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র।

Example: It's time we put an end to plutocracy.

Source: Cambridge & Accessible Dictionary.
২৩.
Dating of historical weather changes reveals that many major cultural disruptions corresponded _____________ drastic climatic shifts.
  1. to
  2. with
  3. of
  4. off
ব্যাখ্যা
• Correspond (with):
English meaning: to match or be similar or equal.
Bangla meaning: সঙ্গতিপূর্ণ হওয়া।

Complete sentence: Dating of historical weather changes reveals that many major cultural disruptions corresponded with drastic climatic shifts.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Correspond এর সাথে 'সঙ্গতিপূর্ণ হওয়া' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Source: Cambridge & Accessible Dictionary.
২৪.
The man whom you met yesterday is my uncle. - The underlined part is -
  1. Adjective clause
  2. Noun clause
  3. Adverbial clause
  4. Prepositional clause
ব্যাখ্যা
• The man whom you met yesterday is my uncle. - The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The man whom you met yesterday is my uncle.
- বাক্যে 'whom you met yesterday' clause টি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২৫.
Cooking requires patience and attention to detail. Here 'Cooking' is a/an-
  1. Adjective
  2. Gerund
  3. Participle
  4. Model verb
ব্যাখ্যা
• Cooking requires patience and attention to detail. Here 'Cooking' is - Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
- Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।

Cooking requires patience and attention to detail. - বাক্যে 'Cooking' subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে।
- অতএব, এটি একটি Gerund.
২৬.
Choose the correct one.
  1. One of my friend is a singer.
  2. One of my friend are a singer.
  3. One of my friends is a singer.
  4. One of my friends are a singer.
ব্যাখ্যা
• One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb

Complete sentence: One of my friends is a singer.

Example:
- One of my friends is a politician.
- One of my friends is a lawyer.
- One of my friends is an engineer.
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
২৭.
'নাথু লা পাস' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত গিরিপথ?
  1. পাকিস্তান ও আফগানিস্তান
  2. চীন ও ভারত
  3. ভারত ও পাকিস্তান
  4. পাকিস্তান ও চীন
ব্যাখ্যা
নাথু লা পাস:
- নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রুট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - সিকিমের সরকারি ওয়েবসাইট।
২৮.
ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত কয়টি উপাদান থাকে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

• ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা-
১। ডাটা বা তথ্য (Information),
২। ডাটার উৎস (Source),
৩। প্রেরক (Sender),
৪। মাধ্যম (Medium),
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৩০.
লর্ড কার্জন বাংলা ভাগ করেন কবে?
  1. ১৯০৪ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯০৬ সালে
  4. ১৯০৭ সালে
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ:
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
নীল নদ কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস ।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৩২.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জেদ্দা
  3. রিয়াদ
  4. তেহরান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (সেপ্টেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৩৩.
বর্তমানে দেশে কয়টি ব্যাংক নোট প্রচলিত রয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
ব্যাংক নোট:
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৩৪.
'অপারেশন জ্যাকপট' পরিচালনা করে -
  1. মিত্র বাহিনী
  2. গেরিলা বাহিনী
  3. নৌ বাহিনী
  4. বিমান বাহিনী
ব্যাখ্যা
অপারেশন জ্যাকপট:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট মতান্তরে ১৬ই আগস্ট ১৯৭১ সালে। [অপশনে ১৫ আগস্ট থাকলে ১৫ আগস্ট দাগাতে হবে। অপশনে ১৫ আগস্ট না থাকলে সেই ক্ষেত্রে ১৬ আগস্ট দাগাতে হবে।]
- দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।
- ১৯৭১ সালের অগাস্টের ১৫ তারিখ রাতে অপারেশন জ্যাকপট পরিচালনার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয়েছিল সেই বছরের মে মাসে।
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের কমান্ডার।
- অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম বন্দরের অভিযান তার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেছিলেন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও বিবিসি বাংলা, ১৬ই আগস্ট ২০২১।
৩৫.
৫টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ৪৫
  4. ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা ৫টি যথাক্রমে ক, ক + ১, ক + ২, ক + ৩ এবং ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ১০০
⇒ ৫ক + ১০ = ১০০
⇒ ৫ক = ৯০
∴ ক = ১৮

অতএব, প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি = ক + ক + ৪
= ১৮ + ১৮ + ৪
= ৪০

৩৬.
2a + 3b = 13 এবং ab = 6 হলে, 8a3 + 27b3 এর মান কত?
  1. 582
  2. 793
  3. 678
  4. 529
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 3b = 13 এবং ab = 6 হলে, 8a3 + 27b3 এর মান কত?

সমাধান:
8a3 + 27b3 = (2a)3 + (3b)3
= (2a + 3b)3 - 3 · 2a · 3b(2a + 3b)
= 133 - 18 · 6 · 13
= 2197 - 1404
= 793
৩৭.
এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?
  1. ৩০৮ টাকা
  2. ৩১২ টাকা
  3. ৩১৫ টাকা
  4. ৩৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকার দাম কমে =২০/১০০ টাকা
৩০০ টাকায় দাম কমে = (২০ × ৩০০)/১০০ = ৬০ টাকা
তাহলে এক কেজি মধুর মূল্য = ৩০০ – ৬০ = ২৪০ টাকা

৩০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
২৪০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ২৪০)/১০০ = ৭২ টাকা

∴ বর্তমানে এক কেজি মধুর দাম = ২৪০ + ৭২ = ৩১২ টাকা
৩৮.
5 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্য হতে 4 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে, যেখানে ন্যূনতম 2 জন পুরুষ এবং 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে?
  1. 100
  2. 120
  3. 200
  4. 240
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্য হতে 4 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে, যেখানে ন্যূনতম 2 জন পুরুষ এবং 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
মোট দুই প্রকারে বাছাই করা যাবে।
2 জন পুরুষ ও 2 জন মহিলা = 5C2 × 4C2 = 10 × 6 = 60
3 জন পুরুষ ও 1 জন মহিলা = 5C3 × 4C1 = 10 × 4 = 40

∴ মোট উপায় = 60 + 40 = 100
৩৯.
সামন্তরিকের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  2. বিপরীত কোণগুলো পরস্পর অসমান
  3. কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে
  4. কর্ণদ্বয় অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ক্ষেত্রে কোনটি মিথ্যা?

সমাধান:
সামন্তরিক: যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামন্তরিক বলে।
- সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
- সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- সামন্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক।
- সামন্তরিকের কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
- সামন্তরিকের কর্ণদ্বয় অসমান।
- সামন্তরিকের প্রত্যেক কর্ণ সামন্তরিকটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
৪০.
একটি ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৮ দিন পর ছাত্রাবাসে আরো ১৬০ জন ছাত্র আসলে, বাকী খাদ্য আর কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ৬ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৮ দিন পর ছাত্রাবাসে আরো ১৬০ জন ছাত্র আসলে, বাকী খাদ্য আর কতদিন চলবে?

সমাধান:
দিন অবশিষ্ট = ২০ - ৮ = ১২ দিন
মোট ছাত্র = ৩২০ + ১৬০ = ৪৮০ জন

৩২০ জন ছাত্রের খাবার আছে = ১২ দিনের
১ জন ছাত্রের খাবার আছে = ১২ × ৩২০ দিনের
৪৮০ জন ছাত্রের খাবার আছে = (১২ × ৩২০)/৪৮০ দিনের
= ৮ দিনের
৪১.
নিচের কোনটি p3 - 7p - 6 এর একটি উৎপাদক নয়?
  1. (p + 1)
  2. (p + 2)
  3. (p - 3)
  4. (p - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p3 - 7p - 6 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p3 - 7p - 6
= p3 + p2 - p2 - p - 6p - 6
= p2(p + 1) - p(p + 1) - 6(p + 1)
= (p + 1)(p2 - p - 6)
= (p + 1)(p2 - 3p + 2p - 6)
= (p + 1){p(p - 3) + 2(p - 3)}
= (p + 1)(p + 2)(p - 3)
৪২.
সানভি ও পাভেলের বেতনের অনুপাত ৮ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৪৫৫০০ টাকা। এক বছর পরে সানভির বেতন ২০০০ টাকা এবং পাভেলের বেতন ২৫০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ৩ : ২
  2. ৪ : ৩
  3. ৯ : ৮
  4. ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: সানভি ও পাভেলের বেতনের অনুপাত ৮ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৪৫৫০০ টাকা। এক বছর পরে সানভির বেতন ২০০০ টাকা এবং পাভেলের বেতন ২৫০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সানভি ও পাভেলের বেতন যথাক্রমে ৮ক ও ৫ক টাকা
প্রশ্নমতে,
৮ক + ৫ক = ৪৫৫০০
বা, ১৩ক = ৪৫৫০০
বা, ক = ৩৫০০

তাহলে, সানভি ও পাভেলের বেতন যথাক্রমে ৮ × ৩৫০০ = ২৮০০০ এবং ৫ × ৩৫০০ = ১৭৫০০ টাকা
∴ এক বছর পর তাদের বেতনের অনুপাত হবে = (২৮০০০ + ২০০০) : (১৭৫০০ + ২৫০০)
= ৩০০০০ : ২০০০০
= ৩ : ২
৪৩.
log10a - 5log103 = - 2 হলে, a এর মান কত?
  1. 0.81
  2. 1.25
  3. 2.43
  4. 0.27
ব্যাখ্যা
প্রশ্ন: log10a - 5log103 = - 2 হলে, a এর মান কত? 

সমাধান:
log10a - 5log103 = - 2
⇒ log10a - log1035 = - 2
⇒ log10(a/35) = - 2
⇒ a/243 = 10-2
⇒ a/243 = 1/100
⇒ a = 243/100 
∴ a = 2.43
৪৪.
শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ৬ বছরের সুদ ১৩৫ টাকা হবে?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ৬ বছরের সুদ ১৩৫ টাকা হবে?

সমাধান:
৪৫০ টাকার ৬ বছরের সুদ = ১৩৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১৩৫/(৬ × ৪৫০) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১৩৫ × ১০০)(৬ × ৪৫০) টাকা
= ৫ টাকা বা ৫%
৪৫.
{(6a + 1)/15} - {(2a - 1)/5} = (2a - 4)/(7a - 1) হলে, a এর মান কত?
  1. 18
  2. 22
  3. 24
  4. 28
ব্যাখ্যা
প্রশ্ন: {(6a + 1)/15} - {(2a - 1)/5} = (2a - 4)/(7a - 1) হলে, a এর মান কত?

সমাধান:
{(6a + 1)/15} - {(2a - 1)/5} = (2a - 4)/(7a - 1)
⇒ (6a + 1 - 6a + 3)/15 = (2a - 4)/(7a - 1)
⇒ 4/15 = (2a -4)/(7a - 1)
⇒ 30a - 60 = 28a - 4
⇒ 2a = 56
∴ a = 28
৪৬.
একটি জলাধারের দুই-পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও ৩০ লিটার পানি ঢাললে জলাধারের ৯০% পানিপূর্ণ হয়। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৭০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জলাধারের দুই-পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও ৩০ লিটার পানি ঢাললে জলাধারের ৯০% পানিপূর্ণ হয়। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?

সমাধান:
২/৫ অংশ = (২/৫) × ১০০ = ৪০%
৩০ লিটার পানি ঢাললে জলাধারটির ৯০% পানিপূর্ণ হয়।
অর্থাৎ, ৯০% - ৪০% = ৩০ লিটার
বা, ৫০% = ৩০ লিটার
বা, ১% = ৩০/৫০ লিটার
বা, ১০০% = (৩০/৫০) × ১০০ = ৬০ লিটার

অতএব, জলাধারটির ধারণক্ষমতা ৬০ লিটার।
৪৭.
4 : 30 মিনিটের সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. 30°
  2. 35°
  3. 40°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 : 30 মিনিটের সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = । (11 M - 60 H)/2 । [এখানে, M = 30 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 4) / 2।
= । 330 - 240 / 2।
= । 90/2।
= 45°
৪৮.
1 + 5 + 9 + …… + 89 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 21 টি
  2. 23 টি
  3. 25 টি
  4. 26 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + …… + 89 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 1
শেষ পদ = 89
সাধারণ অন্তর = 5 – 1 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(89 – 1)/4} + 1
= 23
৪৯.
১ নটিক্যাল মাইল কত কিলোমিটারের সমতুল্য?
  1. ১.৮৫২ কিলোমিটার
  2. ১.৭৬২ কিলোমিটার
  3. ২.৩৭ কিলোমিটার
  4. ২.৪৯ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইল কত কিলোমিটারের সমতুল্য?

সমাধান:
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৫০.
ab + bc + ca = 8 এবং a2 + b2 + c2 = 9 হলে, a + b + c = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: ab + bc + ca = 8 এবং a2 + b2 + c2 = 9 হলে, a + b + c = কত?

সমাধান:
আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
⇒ (a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ (a + b + c)2 = 9 + (2 × 8)
⇒ (a + b + c)2 = 9 + 16
⇒ (a + b + c)2 = 25
∴ a + b + c = 5
৫১.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ – ১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫ – ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা
৫২.
93 × 812 ÷ 273 = 3?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 93 × 812 ÷ 273 = 3?

সমাধান:
ধরি, 93 × 812 ÷ 273 = 3p
⇒ 3p = {(32)3 × (34)2}/(33)3
⇒ 3p = {36 × 38)}/39
⇒ 3p = 36 + 8 - 9
⇒ 3p = 35
∴ p = 5
৫৩.
  1. secA
  2. cosA
  3. sinA
  4. cosecA
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৫৪.
৭৬ কোন সংখ্যার ৪০%?
  1. ১৭২
  2. ১৮৬
  3. ১৯০
  4. ১৯৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৬ কোন সংখ্যার ৪০%?

সমাধান:
ধরি,
৭৬ 'ক' সংখ্যার ৪০%
ক এর ৪০% = ৭৬
⇒ ক × (৪০/১০০) = ৭৬
⇒ ক = (৭৬ × ১০০)/৪০
∴ ক = ১৯০