পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ জুলাই, ২০২০সময়25 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ জুলাই, ২০২০ · ৫০ প্রশ্ন

.
The word “married status” is-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adjective & noun
  4. ঘ) conditional noun
সঠিক উত্তর:
ক) noun
উত্তর
সঠিক উত্তর:
ক) noun
ব্যাখ্যা
Married (adjective) বিবাহিত।
Married status (noun) বৈবাহিক পরিস্থিতি- বিবাহিত বা অবিবাহিত বা মৃতদার বা বিধবা বা বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত বোঝাতে।
Married status পুরোটা একটা শব্দ এবং এটি একটি compound noun. একটা শব্দ ব্যবহারিক প্রয়োগের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের parts of speech এর অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু “married status” শব্দটি বাক্যে শুধু noun হিসেবেই ব্যবহার হয়। তাই, এটি একই সাথে noun এবং adjective দুইটি হবে না। এটা শুধুই noun.
Source: Bangla Academy Dictionary.
.
He was wise enough to accept the offer. Here 'wise' is-
  1. ক) Adjective
  2. খ) Preposition
  3. গ) Adverb
  4. ঘ) Conjunction
সঠিক উত্তর:
ক) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) Adjective
ব্যাখ্যা
বাক্যে wise শব্দটি subject ‘he’ কে নির্দেশ করে, তাই এটি একটি adjective.
.
The Antonym of 'barren' is
  1. ক) useful
  2. খ) fertile
  3. গ) strong
  4. ঘ) unfavourable
সঠিক উত্তর:
খ) fertile
উত্তর
সঠিক উত্তর:
খ) fertile
ব্যাখ্যা

Fertile (adjective)
(১) উর্বর: fertile fields/soil.
(২) ফলপ্রসূ; ফলনশীল: fertile seeds/eggs.
Fertility (noun) [uncountable noun] উর্বরতা।
Barren (adjective)
(১) (জমি) অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
(২) (বৃক্ষ) অফল; নিষ্ফল; নির্বীজ।
(৩) (নারী ও জন্তু) বন্ধ্যা; অসূতি; অপ্রসূতি।
(৪) (লাক্ষণিক) নিষ্ফল; অনর্থক; বিফল; শুষ্ক: a barren subject/discussion; an attempt that was barren of results.
Barrenness (noun) বন্ধ্যত্ব; নিষ্ফলতা; নির্বীজতা; ঊষরতা।

.
Which one is not a plural number?
  1. ক) lice
  2. খ) errata
  3. গ) phenomenon
  4. ঘ) mice
সঠিক উত্তর:
গ) phenomenon
উত্তর
সঠিক উত্তর:
গ) phenomenon
ব্যাখ্যা
যেসব শব্দের শেষে on যুক্ত আছে তাদের plural করতে on বাদ দিয়ে a যুক্ত করতে হয়। যেমন: phenomenon – phenomena; criterion – criteria.
.
24x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 4x-3
  2. খ) 5x+3
  3. গ) 6x+3
  4. ঘ) 8x-3
সঠিক উত্তর:
ঘ) 8x-3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8x-3
ব্যাখ্যা

ধরি অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(4x+3+y) = 24x
⇒8x +6 +2y = 24x
⇒2y = 24x - 8x-6
⇒2y = 16x -6
∴y = 8x -3

.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। চাকাটি 1 সেকেন্ড কত ডিগ্রী ঘুরে?
  1. ক) 72°
  2. খ) 108°
  3. গ) 180°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
ক) 72°
উত্তর
সঠিক উত্তর:
ক) 72°
ব্যাখ্যা

চাকাটি 60 সেকেন্ডে ঘুরে 12 বার।
∴ চাকাটি 1 সেকেন্ডে ঘুরে (12X1)/60 = 1/5 বার।
যেহেতু চাকাটি বৃত্তাকার সেহেতু চাকাটি 1 বার ঘুরে অতিক্রম করে 360 ডিগ্রি।
∴ 1/5 বার ঘুরে অতিক্রম করে 360 X (1/5) ডিগ্রি।
= 72 ডিগ্রি।

.
x²-y²+2y-1 এর একটি উৎপাদক-
  1. ক) x+y
  2. খ) x-y
  3. গ) x-y-1
  4. ঘ) x-y+1
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় প্রশ্নে ভুল ছিল। তাই, উত্তর দেয়া হয়নি।

x²-y²+2y-1
= x²-(y²-2y+1)
= (x)²-(y-1)²
= (x+y-1)(x-y+1)

.
যদি x² + px + 6 = 0 এর মূল দুইটি সমান হয় এবং p>0 হয় তবে p এর মান কত?
  1. ক) √24
  2. খ) 0
  3. গ) 6
  4. ঘ) √20
সঠিক উত্তর:
ক) √24
উত্তর
সঠিক উত্তর:
ক) √24
ব্যাখ্যা

নিশ্চায়ক শূন্য হলে মূলদ্বয় সমান ও বাস্তব হয়।
∴ সমীকরণটির নিশ্চায়ক = √(p2 - 4.6.1)
⇒ √(p2 - 24) = 0
⇒ p2 = 24
⇒ p = ±√24
∴ p = √24 [p>0]

.
SinA = 12/13 হলে tan A এর মান কত?
  1. ক) 5/13
  2. খ) 12/7
  3. গ) 13/12
  4. ঘ) 12/5
সঠিক উত্তর:
ঘ) 12/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12/5
ব্যাখ্যা

BC = √(132 - 122) = 5
∴ tan A = 12/5
১০.
রক্তরসে কোনটি থাকে না?
  1. ক) শর্করা
  2. খ) হিমোগ্লোবিন
  3. গ) লবণ
  4. ঘ) ইউরিক এসিড
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
ব্যাখ্যা
রক্তরসে শর্করা, লবণ ও ইউরিক এসিড সবই থাকে। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
অন্যদিকে, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার প্রোটিন অণু যা ফুসফুস থেকে দেহের টিস্যুতে অক্সিজেন বহন করে এবং টিস্যু থেকে ফুসফুসে ফিরে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেয়।
সূত্রঃ ব্রিটানিকা।
১১.
ঝির ঝির করে বাতাস বইছে। এখানে 'ঝির ঝির' কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) ক্রিয়া
  3. গ) অব্যয়
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
গ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
গ) অব্যয়
ব্যাখ্যা

অব্যয় পদের দ্বিরুক্তিঃ
১. ভাবের গভীরতা বোঝাতে : সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতে : বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে : পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৫. ধ্বনিব্যঞ্জনা : ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

১২.
'পদ্মানদীর মাঝি' উপন্যাসের নায়িকার নাম কি?
  1. ক) মালা
  2. খ) যুগী
  3. গ) কপিলা
  4. ঘ) ময়না
সঠিক উত্তর:
গ) কপিলা
উত্তর
সঠিক উত্তর:
গ) কপিলা
ব্যাখ্যা
যৌনাকাঙ্খার সঙ্গে উদরপূর্তি সমস্যা ভিত্তিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝি ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে। গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে। উল্লেখযোগ্য চরিত্রঃ কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, ধনঞ্জয়, শীতলবাবু। উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম যুগী। মালা এ উপন্যাসের নায়ক চরত্র কুবেরের স্ত্রী। কপিলা এ উপন্যাসের নায়িকা, মালার বোন এবং শ্যামাদাসের স্ত্রী।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৩.
আল মাহমুদ রচিত গল্প কোনটি?
  1. ক) সারা দুপুর
  2. খ) সোনালী কাবিন
  3. গ) আশায় বসতি
  4. ঘ) পানকৌড়ির রক্ত
সঠিক উত্তর:
ঘ) পানকৌড়ির রক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পানকৌড়ির রক্ত
ব্যাখ্যা
সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। সোনালী কাবিন, কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ ও ডাহুকী তার রচিত উপন্যাস এবং পানকৌড়ির রক্ত তার রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
ফররুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেছিলেন?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০১২
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
ক) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৪
ব্যাখ্যা

পাঞ্জেরী
ফররুখ আহমদ
কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি।
ছন্দ- মাত্রাবৃত্ত; মূল পর্ব ৬ মাত্রা; পর্ববিন্যাস- ৬+৬+২।
কবি পরিচিতিঃ
তাঁকে ইসলামী রেনেসাঁসের কবি বলা হয়ে থাকে।
জন্মঃ ১৯১৮, মাগুরা জেলার মাঝআইল গ্রামে।
মৃত্যুঃ ১৯৭৪, ঢাকায়।
তাঁর রচিত-
কাব্যগ্রন্থ- সিরাজাম মুনীরা,
কাব্যনাট্য- নৌফেল ও হাতেম,
সনেটসংকলন- মুহূর্তের কবিতা
এবং কাহিনীকাব্য- হাতেম তায়ী।

১৫.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত নয়?
  1. ক) UNIDO
  2. খ) OPEC
  3. গ) UNOPC
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
গ) UNOPC
উত্তর
সঠিক উত্তর:
গ) UNOPC
ব্যাখ্যা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
ভিয়েনা সম্পর্কিত তথ্য-
১) এতে জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO) এর সদরদপ্তর অবস্থিত।
২) এতে OPEC (The Organization of the Petroleum Exporting Countries) এর সদরদপ্তর অবস্থিত।
৩) এতে UNODC (UN office on Drugs and Crime) এর সদরদপ্তর অবস্থিত।
৪) এতে IAEA (International Atomic Energy Agency) এর সদরদপ্তর অবস্থিত।
৫) ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে গৃহীত হয়। এটি ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

১৬.
মনপুরা একটি-
  1. ক) বিল
  2. খ) প্রদেশ
  3. গ) দ্বীপ
  4. ঘ) চিত্রকর্ম
সঠিক উত্তর:
গ) দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বীপ
ব্যাখ্যা
মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত। এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার।
উল্লেখ্য, ১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম 'মনপুরা-৭০'।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৭.
ফ্রান্সের আইন সভার উচ্চকক্ষের নাম কি?
  1. ক) সিনেট
  2. খ) কংগ্রেস
  3. গ) পার্লামেন্ট
  4. ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
সঠিক উত্তর:
ক) সিনেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিনেট
ব্যাখ্যা
ফ্রান্সের আইন সভার নাম পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট, যার নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষের নাম সিনেট। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ভারতসহ পৃথিবীর অনেক রাষ্ট্রে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
১৮.
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ৭৫০০
  2. খ) ৭৫৫০
  3. গ) ৮৫০০
  4. ঘ) ৮৮৫০
সঠিক উত্তর:
ঘ) ৮৮৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৮৫০
ব্যাখ্যা
চীনের উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত চীনের মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য ৮,৮৫০ কিমি বা ৫,৫০০ মাইল।
উৎসঃ ব্রিটানিকা।
১৯.
বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) ব্রক্ষপুত্র
সঠিক উত্তর:
খ) মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘনা
ব্যাখ্যা
মেঘনা বাংলাদেশের দীর্ঘতম,বৃহত্তম, প্রশস্ততম, নাব্য এবং গভীরতম নদী। আসামের বরাক নদী নাগা - মনিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করে।
২০.
নেপালের মুদ্রার নাম কি?
  1. ক) দিনার
  2. খ) ডলার
  3. গ) পাউন্ড
  4. ঘ) রুপি
সঠিক উত্তর:
ঘ) রুপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রুপি
ব্যাখ্যা

বাংলাদেশের চেয়ে যেসব দেশের টাকার মান কমঃ
বাংলাদেশি 1000 টাকা = 17850 লেবানিজ পাউন্ড।
বাংলাদেশি 1000 টাকা = 1419 নেপালি রুপি।
বাংলাদেশি 1000 টাকা = 2191 শ্রীলঙ্কান রুপি।
বাংলাদেশি 1000 টাকা = 4,96,483 ইরানিয়ান রিয়াল।
বাংলাদেশি 1000 টাকা = 14034 ইরাকি দিনার।
বাংলাদেশি 1000 টাকা = 1287 আলবেনিয়ান লিক।
বাংলাদেশি 1000 টাকা = 1515 আলজেরিয়ান দিনার।
বাংলাদেশি 1000 টাকা = 6760 অ্যাঙ্গোলান কানজা।
বাংলাদেশি 1000 টাকা = 5662 আর্মেনিয়ান ড্রাম।
বাংলাদেশি 1000 টাকা = 48390 কম্বোডিয়ান রিয়েল।
বাংলাদেশি 1000 টাকা = 1150 কেপ ভার্দেয়ান ইস্কুডো।
বাংলাদেশি 1000 টাকা = 9297 চিলিয়ান পেসো।
বাংলাদেশি 1000 টাকা = 2952 ইয়েমেনি রিয়াল।
বাংলাদেশি 1000 টাকা = 1,20,298 উজবেকিস্তানি সম।
বাংলাদেশি 1000 টাকা = 2,72,597 ভিয়েতনামিজ ডং।
বাংলাদেশি 1000 টাকা = 22,703 বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক।
বাংলাদেশি 1000 টাকা = 1,68,471 ইন্দোনেশিয়ান রুপিয়া।
Data Collection Time 10:12 PM, July 13, 2020.
Data provided by Morningstar for Currency and Coinbase for Cryptocurrency.

২১.
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৫৫
  3. গ) ১৯৫৯
  4. ঘ) ১৯৬০
সঠিক উত্তর:
গ) ১৯৫৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৯
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান।
উৎসঃ বাংলাপিডিয়া।
২২.
ইপিআর এর সদস্য ছিলেন-
  1. ক) হামিদুর রহমান
  2. খ) নূর মোহাম্মদ শেখ
  3. গ) রুহুল আমিন
  4. ঘ) মোস্তফা কামাল
সঠিক উত্তর:
খ) নূর মোহাম্মদ শেখ
উত্তর
সঠিক উত্তর:
খ) নূর মোহাম্মদ শেখ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্যে ৭ জন শহীদ কে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়। এদের মধ্যে সেনাবাহিনী থেকে ৩ জন (সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর), ইপিআর থেকে ২ জন (ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ) এবং বিমানবাহিনী (ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান) ও নৌবাহিনী (ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন) থেকে একজন করে। এদের মধ্যে সবার আগে মারা যান ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (৮ এপ্রিল) এবং সবার শেষে মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর)।
সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২৩.
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর নামকরণ হয়-
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৮৬
সঠিক উত্তর:
গ) ১৯৮৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৩
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে। ক্রীড়ার মানোন্নয়ন, উদীয়মান ও প্রতিভাবান শিশু-কিশোর-তরুণ ক্রীড়াবিদদের নিবিড় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আধুনিক ও যথোপযোগী প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে। ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
১৯৮৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয়। রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।
২৪.
লোহিত রক্তকণিকায় থাকে কোনটি?
  1. ক) শর্করা
  2. খ) হিমোগ্লোবিন
  3. গ) লবণ
  4. ঘ) ইউরিক এসিড
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
ব্যাখ্যা
হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার প্রোটিন অণু যা ফুসফুস থেকে দেহের টিস্যুতে অক্সিজেন বহন করে এবং টিস্যু থেকে ফুসফুসে ফিরে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেয়।
সূত্রঃ ব্রিটানিকা।
২৫.
স্টেইনলেস স্টিলের উপাদান নয়-
  1. ক) লোহা
  2. খ) দস্তা
  3. গ) ক্রোমিয়াম
  4. ঘ) নিকেল
সঠিক উত্তর:
খ) দস্তা
উত্তর
সঠিক উত্তর:
খ) দস্তা
ব্যাখ্যা
স্টেইনলেস স্টিল ৭৪% লোহা, ১৮% ক্রোমিয়াম ও ৮% নিকেলের সংমিশ্রনে তৈরি।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
২৬.
উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি?
  1. ক) থাইরয়েড গ্রন্থি
  2. খ) পিটুইটারী গ্রন্থি
  3. গ) অ্যাড্রেনাল গ্রন্থি
  4. ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর:
গ) অ্যাড্রেনাল গ্রন্থি
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাড্রেনাল গ্রন্থি
ব্যাখ্যা

বর্তমান যুগে প্রতিটি মানুষই মানসিক চাপে দিন পার করছেন। মানসিক চাপের কারণে ‘অ্যাড্রেনাল’ গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন হরমোন (এড্রেনালিন হরমোন) যা রক্তচাপ বাড়িয়ে দেয়।
কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই কারণগুলোর মধ্যে কয়েকটি হলো:
১) কিডনির রোগ।
২) অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থির টিউমার।
৩) ধমনীর বংশগত রোগ।
৪) গর্ভধারণ অবস্থায় অ্যাকলাম্পসিয়া ও প্রিঅ্যাকলাম্পসিয়া হলে।
৫) অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ির ব্যবহার। স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এবং ব্যথা নিরামক কিছু কিছু ওষুধ খেলে।
লেখক: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, ডিন, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
পাঠ্য বই, বিভিন্ন পত্র-পত্রিকা, আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য রেফারেন্স অনুযায়ী উচ্চ রক্ত চাপ সৃষ্টিতে অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থি উভয়েরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা আছে। তবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' থেকে নিঃসৃত 'অ্যাড্রেনালিন হরমোন' প্রত্যক্ষ ভাবে উচ্চ রক্ত চাপ সৃষ্টির জন্য দায়ী। তাই বেস্ট অলটারনেটিভ হিসেবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' বা, 'এড্রেনালিন হরমোন' -ই সঠিক উত্তর। কিন্তু অপশন গুলোতে 'অ্যাড্রেনাল গ্রন্থি' বা, 'এড্রেনালিন হরমোন' নাই। তাই সঠিক উত্তর হিসেবে 'পিটুইটারী গ্রন্থি' কে ধরে নিতে হচ্ছে। যাইহোক, পরবর্তী কোন পরীক্ষায় অপশনে 'অ্যাড্রেনাল গ্রন্থি' বা, 'এড্রেনালিন হরমোন' থাকলে, তাই-ই উত্তর হবে।
উল্লেখ্য, এড্রেনালিন হরমোনের নাম, এটি গ্রন্থি নয়।
সূত্রঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২৭.
Escherichia coli বসবাস করে-
  1. ক) উদ্ভিদের কান্ডে
  2. খ) প্রাণির মূত্রথলিতে
  3. গ) মানুষের অন্ত্রে
  4. ঘ) সর্বত্র
সঠিক উত্তর:
গ) মানুষের অন্ত্রে
উত্তর
সঠিক উত্তর:
গ) মানুষের অন্ত্রে
ব্যাখ্যা
ব্যাকটেরিয়া মাটিতে, পানিতে, বাতাসে, জীবদেহের বাইরে এবং ভেতরে বাস করে। এমনকি মানুষের অন্ত্রেও ব্যাকটেরিয়া বাস করে। যেমন- Escherichia coli। এরা আমাদেরকে ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে। মাটি বা পানি যেখানে জৈব পদার্থ বেশি, ব্যাকটেরিয়ার সংখ্যাও সেখানে বেশি। জৈবসমৃদ্ধ আবাদি মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তবে বায়ুস্তরের সবচেয়ে উঁচুতে ব্যাকটেরিয়া থাকে না।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৮.
x2−11x+30 এবং x3−4x2−2x−15 বীজগাণিতিক রাশি দুইটির গ.সা. গু কত?
  1. ক) x - 6
  2. খ) x - 5
  3. গ) x2+x+3
  4. ঘ) x2−x+3
সঠিক উত্তর:
খ) x - 5
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 5
ব্যাখ্যা
১ম রাশি = x2−11x+30 = (x-5) (x-6)
এবং ২য় রাশি = x3−4x2−2x−15 = (x-5) (x2+x+3)
∴ গ.সা.গু = (x - 5)
২৯.
+৩+৫+ ………. +৩১ = কত?
  1. ক) ২৫৬৮
  2. খ) ৫৫৮৪
  3. গ) ৫৪৫৬
  4. ঘ) ৫২৫৪
সঠিক উত্তর:
গ) ৫৪৫৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪৫৬
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার বর্গের ধারাঃ ১+৩+৫+ ………. + n
ধারাটির সমষ্টি = [n(n+১)(২n+১)]/৬
এখন, প্রশ্নোক্ত ধারাটি,
+৩+৫+ ………. +৩১
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - (২ + ৪ + ৬ + ...... + ৩০)
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - ২ (১ + ২ + ৩ + ......... + ১৫)
= [৩১(৩১ + ১)(২ X ৩১ + ১)]/৬ - ৪ X [১৫(১৫+১)(২X১৫ + ১)]/৬
= ১০৪১৬ - ৪৯৬০
= ৫৪৫৬

৩০.
নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়?
  1. ক) ৯১
  2. খ) ৫৩
  3. গ) ২৩
  4. ঘ) ৮৩
সঠিক উত্তর:
ক) ৯১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯১
ব্যাখ্যা

মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ
1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলক সংখ্যা বলে।
2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা (ব্যতিক্রম- 01 এবং 02 দেখুন)।
6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97
ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।
ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।

৩১.
x+2y = 8 এবং 3x-2y = 0 হলে x এবং y মান হবে-
  1. ক) 2 ও 3
  2. খ) 3 ও 2
  3. গ) 4 ও 2
  4. ঘ) 3 ও 3
সঠিক উত্তর:
ক) 2 ও 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 ও 3
ব্যাখ্যা
Back Solving Method: অপশন ‘গ’ অনুসারে, x = 2 & y = 3 বসালে সমীকরণদ্বয় সিদ্ধ হয়।
যেমন, ১ম সমীকরণ, 2 + 2 X 3 = 8; এবং দ্বিতীয় সমীকরণ, 3 X 2 - 2 X 3 = 0.
৩২.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৫ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫৪
  2. খ) ৯০
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
সঠিক উত্তর:
খ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক/২ = ক/৩ + ১৫
⇒ ক/২ - ক/৩ = ১৫
⇒ (৩ক - ২ক)/৬ = ১৫
⇒ ক = ১৫X৬
∴ক = ৯০

৩৩.
টাকায় ৫টি করে লেবু ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা

৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা
আবার, ৪টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা
∴ লাভ = (১/৪)-(১/৫) = ১/২০ টাকা
এখন ১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১×৫)/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৫×১০০)/২০ টাকা
= ২৫ টাকা
∴ নির্ণেয় লাভ ২৫%

৩৪.
Choose the correct sentence-
  1. ক) He discussed the matter
  2. খ) He knows how to the swim
  3. গ) He calls me a fool
  4. ঘ) All of them
অনির্ধারিত
ব্যাখ্যা
ক ও গ দুটি বাক্যই সঠিক।
He discussed the matter. (discuss এর পড়ে about বসবে না।)
He knows how to swim. (know এরপর how + to + verb বসে)
He calls me a fool. (says হবে না)
৩৫.
One who is the hater of men is a-
  1. ক) imposter
  2. খ) somnambulist
  3. গ) misogynist
  4. ঘ) misandrist
সঠিক উত্তর:
ঘ) misandrist
উত্তর
সঠিক উত্তর:
ঘ) misandrist
ব্যাখ্যা

Misogynist - a man who hates women or believes that men are much better than women.
Misandrist - a woman who hates men or believes that women are better than men.
Source: Cambridge Dictionary.

৩৬.
The phrase 'pass the buck' means-
  1. ক) to suffer
  2. খ) to succeed
  3. গ) to complete a task
  4. ঘ) to pass the blame to someone else
সঠিক উত্তর:
ঘ) to pass the blame to someone else
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to pass the blame to someone else
ব্যাখ্যা
Pass the buck অর্থ একের দোষ অন্যের উপর চাপানো।
৩৭.
Which of the following sentences expresses a request?
  1. ক) Do you mind me turning on the light?
  2. খ) Would that he were here
  3. গ) Never do this
  4. ঘ) Liza and Shuvo are in love
সঠিক উত্তর:
ক) Do you mind me turning on the light?
উত্তর
সঠিক উত্তর:
ক) Do you mind me turning on the light?
ব্যাখ্যা

Would you mind? and Do you mind?
We use the phrases would you mind + -ing form, and do you mind + -ing form to ask people politely to do things. Would you mind is more polite and more common:
Would you mind opening the window, please?
Do you mind turning down the volume a little, please?
Do you mind me turning on the light? (I want to turn on the light)

৩৮.
The antonym of the word 'awesome'-
  1. ক) grand
  2. খ) daunting
  3. গ) majestic
  4. ঘ) disgusting
সঠিক উত্তর:
ঘ) disgusting
উত্তর
সঠিক উত্তর:
ঘ) disgusting
ব্যাখ্যা

Awesome [ওসাম্] (adjective) ভীষণ; দারুণ; ভয়ঙ্কর; ত্রাসোদ্দীপক।
Disgusting (adjective) অতিশয় বিরক্তিকর: He has a disgusting way of scolding juniors.
Daunt (verb-transitive) নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।

৩৯.
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
  1. ক) পাল আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) ব্রিটিশ আমলে
  4. ঘ) ঈশা খাঁর আমল
সঠিক উত্তর:
ঘ) ঈশা খাঁর আমল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈশা খাঁর আমল
ব্যাখ্যা

সোনারগাঁও - বাংলার প্রাচীন রাজধানী
ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
সূত্রঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট (parjatan.gov.bd)।

৪০.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
  1. ক) স্পীকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আইন মন্ত্রনালয়
  4. ঘ) সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
ঘ) সুপ্রিম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা
'সুপ্রিম কোর্ট' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক। এর দুটি ডিভিশন রয়েছে- আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪১.
কিয়োটো চুক্তি কার্যকর হয়-
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৬ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৫ সালে
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে কিয়োটো প্রটোকল গৃহিত হয়। এতে মোট ১৯২ টি দেশ ও সংস্থা অংশ নেয়। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত কিয়োটো চুক্তি কার্যকর করেনি।
সূত্রঃ UNFCCC ওয়েবসাইট।
৪২.
যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
  1. ক) হাউস অব কমনস
  2. খ) কংগ্রেস
  3. গ) সিনেট
  4. ঘ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
সঠিক উত্তর:
খ) কংগ্রেস
উত্তর
সঠিক উত্তর:
খ) কংগ্রেস
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস নামে পরিচিত যা ওয়াশিংটন ডিসি'র ক্যাপিটাল হিলে অবস্থিত। দুইকক্ষ বিশিষ্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ নামে পরিচিত।
সূত্রঃ মার্কিন কংগ্রেস ওয়েবসাইট।
৪৩.
ইয়াসির আরাফাত কত সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৯৪ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৬৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত PLO- এর চেয়ারম্যান ছিলেন। অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে তিনি এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৪৪.
মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন-
  1. ক) কবীন্দ্র পরমেশ্বর
  2. খ) কাশীরাম দাস
  3. গ) মালাধর বসু
  4. ঘ) কৃত্তিবাস ওঝা
সঠিক উত্তর:
ক) কবীন্দ্র পরমেশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) কবীন্দ্র পরমেশ্বর
ব্যাখ্যা
বাল্মীকির 'রামায়ণ' প্রথম বাংলায় অনুবাদ করেন পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। এর মাধ্যমে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন।
অপরদিকে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৪৫.
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) নারাজ
  2. খ) বিকার
  3. গ) নিদাঘ
  4. ঘ) নিবার
সঠিক উত্তর:
ক) নারাজ
উত্তর
সঠিক উত্তর:
ক) নারাজ
ব্যাখ্যা

ফারসি উপসর্গের প্রয়োগ-
১) কার (কাজ)- কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।
২) দর (মধ্যস্থ, অধীন)- দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩) না- নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪) নিম (আধা) নিমরাজি, নিমখুন।
৫) ফি (প্রতি)- ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস।
৬) বদ (মন্দ)- বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম।
৭) বে (না)- বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার।
৮) বর (বাইরে, মধ্যে)- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।
৯) ব (সহিত)- বমাল, বনাম, বকলম।
১০) কম (স্বল্প)- কমজোর, কমবখত।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

৪৬.
শব্দের একক কী?
  1. ক) বর্ণ
  2. খ) অক্ষর
  3. গ) ধ্বনি
  4. ঘ) শব্দ
সঠিক উত্তর:
গ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বনি
ব্যাখ্যা

ভাষার মূল উপকরণ/প্রাণ- বাক্য,
- ভাষার মূল উপাদান/ক্ষুদ্রতম একক- ধ্বনি,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম একক- শব্দ (পদ),
- শব্দের একক - ধ্বনি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

৪৭.
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) অভিধা
  2. খ) বণিতা
  3. গ) সমতা
  4. ঘ) অখিল
সঠিক উত্তর:
ঘ) অখিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অখিল
ব্যাখ্যা

পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ - অখিল। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, অবনি, ক্ষিতি, মহী, বসুধা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৪৮.
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' রচনা করেছেন-
  1. ক) কাশীরাম দাস
  2. খ) দ্বিজরাম দেব
  3. গ) রাম রাম বসু
  4. ঘ) মুক্তরাম সেন
সঠিক উত্তর:
গ) রাম রাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রাম রাম বসু
ব্যাখ্যা

কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ - রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা তিনি।
তার আরেকটি বিখ্যাত গ্রন্থ - লিপিমালা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

৪৯.
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
  1. ক) ফণিমনসা
  2. খ) বনগীতি
  3. গ) ছায়ানট
  4. ঘ) গানের মালা
সঠিক উত্তর:
গ) ছায়ানট
উত্তর
সঠিক উত্তর:
গ) ছায়ানট
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেই সর্বাধিক পরিচিত, কিন্তু বিদ্রোহই শুধু তাঁর কবিতার কেন্দ্র জুড়ে অবস্থান করেনি, প্রেমও তাঁর লেখায় ধরা পড়েছে। ছায়ানট বা দোলনচাঁপা কাব্যের বিষয় প্রেম ও প্রকৃতি। দোলনচাঁপা কাব্যের অভিশাপ কবিতায় প্রিয়তমাকে উদ্দেশ্য করে কবি বলছেন, ‘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,/ অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে/ বুঝবে সেদিন বুঝবে।’ আবার ছায়ানট কাব্যের বিজয়িনী, পলাতকা, চিরশিশু, বিদায়বেলা, দূরের বন্ধু ইত্যাদি কবিতায় প্রেমের সঙ্গে প্রকৃতিকে মিলিয়েছেন।
৫০.
হাসান আজিজুল হক রচিত ‘তৃষ্ণা’ একটি-
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্প
  4. ঘ) কাব্য
সঠিক উত্তর:
গ) গল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) গল্প
ব্যাখ্যা

হাসান আজিজুল হক রচিত একটি গল্পের নাম ''তৃষ্ণা'' কিন্তু তা গল্পগ্রন্থ নয়। তাই প্রশ্নটি বাতিল করা হল।
হাসান আজিজুল হক রচিত প্রথম গল্পগ্রন্থ ''সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য''। এই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম গল্পটি- শকুন, দ্বিতীয় গল্পটি- তৃষ্ণা। এই গল্পগ্রন্থের অন্যান্য গল্প গুলো হলো- মন তাঁর শঙ্খিনী, একটি আত্মরক্ষার কাহিনী, গুনিন, একজন চরিত্রহীনের স্বপক্ষে, উত্তরবসন্তে, বিমর্ষরাত্রি : প্রথম প্রহর, সীমানা এবং আবর্তের সম্মুখে।
উল্লেখ্য, জহির রায়হান রচিত একটি উপন্যাস- ''তৃষ্ণা''।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।