পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
মানসিক দক্ষতা: টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়; ২. সমস্যা সমাধান (Problem Solving): i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা; উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
একজন ভদ্রলোককে দেখিয়ে তানভীর বলল, 'তার একমাত্র ভাই হয় আমার মেয়ের বাবার বাবা।' ঐ ভদ্রলোক তানভীরের কী হয়?
  1. ক) ভাই
  2. খ) চাচা
  3. গ) বাবা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ভদ্রলোককে দেখিয়ে তানভীর বলল, 'তার একমাত্র ভাই হয় আমার মেয়ের বাবার বাবা।' ঐ ভদ্রলোক তানভীরের কী হয়? 
সমাধান: 
তানভীরের মেয়ের বাবা তানভীর নিজে। 
আমার মেয়ের বাবার বাবা এর অর্থ তানভীরের বাবা। 
তানভীরের বাবা যদি ঐ ভদ্রলোকের একমাত্র ভাই হয় তাহলে ভদ্রলোকটি তানভীরের চাচা। 
.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 14 কি.মি./ঘণ্টা। নৌকাটি 1 ঘণ্টা 45 মিনিটে স্রোতের অনুকূলে 28 কি.মি. দূরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?
  1. ক) 2 কি.মি./ঘণ্টা
  2. খ) 3 কি.মি./ঘণ্টা
  3. গ) 4 কি.মি./ঘণ্টা
  4. ঘ) 1 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 14 কি.মি./ঘণ্টা। নৌকাটি 1 ঘণ্টা 45 মিনিটে স্রোতের অনুকূলে 28 কি.মি. দূরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?

সমাধান: 
স্রোতের গতিবেগ = x
এখন 
 28 /(14 + x) = 1 + 45/60 
⇒ 28/(14 + x) = 1 + 3/4
⇒ 28/(14 + x)= 7/4
⇒ 4/(14 + x) = 1/4
⇒ 14 + x = 4 × 4
⇒ 14 + x = 16
⇒ x = 16 - 14
 x  = 2 কি.মি./ঘণ্টা
.
পথিকদের আহারাদি করার গৃহ-
  1. ক) দো য়া ব 
  2. খ) পা ন্থ শা লা 
  3. গ) পাঁ চ ফো ড় ন
  4. ঘ) অ লো লি কা
ব্যাখ্যা
পথিকদের আহারাদি করার গৃহ- পান্থশালা 
উলু উলু ধ্বনি - অলোলিকা
দুই নদীর মধ্যবর্তী স্থান - দোয়াব 
পাঁচ মিশালী মসলা - পাঁচফোড়ন 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
দুটি নল A এবং B একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন এটি 6 মিনিট বেশি সময় নেয়। ঐ ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে কত সময় লাগবে? 
  1. ক) 2 ঘণ্টা 
  2. খ) 3 ঘণ্টা 
  3. গ) 4 ঘণ্টা 
  4. ঘ) 5 ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল A এবং B একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন এটি 6 মিনিট বেশি সময় নেয়। ঐ ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে কত সময় লাগবে? 

সমাধান: 
A এবং B  নল একত্রে 1 মিনিটে পূর্ণ করতে পারে ট্যাংকটি = 1/24 অংশ 
ধরি,
ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে সময় নেয় = 'x' মিনিট

প্রশ্নমতে 
(1/24) - (1/x) = 1/(24 + 6)
1/x = (1/24) - (1/30)
1/x = (1/24) - (1/30)
1/x = (5 - 4)/120
1/x = 1/120
x = 120 মি
x = 2 ঘণ্টা
.
৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩গুণ কাজ করতে কত দিন লাগবে? 
  1. ক) ২৭ দিন 
  2. খ) ৮১ দিন 
  3. গ) ৩৬ দিন
  4. ঘ) ৪৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩গুণ কাজ করতে কত দিন লাগবে? 

সমাধান: 
১/৯ অংশ কাজ করতে সময় নেয় ৩ দিন 
১ অংশ কাজ করতে সময় নেয় (৩ × ৯)/১ দিন 
= ২৭ দিন 

কাজের ৩গুণ কাজ করতে লাগবে = ২৭ × ৩ দিন = ৮১ দিন 
.
ইংরেজি ডিকশনারি অনুসারে প্রদত্ত শব্দগুলোকে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? 
1. Profess 2. Product 3. Prosecute 4. Precaution 5. Proctor
  1. ক) 4, 1, 3, 5, 2
  2. খ) 1, 3, 4, 5, 2
  3. গ) 4, 5, 2, 1, 3
  4. ঘ) 4, 1, 3, 5, 2
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি ডিকশনারি অনুসারে প্রদত্ত শব্দগুলোকে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? 
1. Profess 2. Product 3. Prosecute 4. Precaution 5. Proctor

সমাধান:  
4. Precaution
5. Proctor
2. Product
1. Profess
3. Prosecute

সঠিক ক্রমটি হলো = 4, 5, 2, 1, 3
.
একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. ক) 90°
  2. খ) 60°
  3. গ) 30°
  4. ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H)/2 ।   [এখানে, M = 30 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 4) / 2। 
= । 330 - 240 / 2।
= । 90/2।
=45°
.
সোনারগাঁও যখন সুবর্ণগ্রাম সিলেট তখন কী?
  1. ক) রোহিতগিরি
  2. খ) ইসলামাবাদ
  3. গ) জালালাবাদ
  4. ঘ) শাতিলগঞ্জ
ব্যাখ্যা
 প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র :  বাংলাপিডিয়া।
.
একটি ছেলের ছবি দেখিয়ে লিজা বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটির কী হয় লিজা ?
  1. ক) দাদি
  2. খ) বোন
  3. গ) চাচী
  4. ঘ) মা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে লিজা বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটির কী হয় লিজা ? 

সমাধান: 
লিজার দাদার একমাত্র সন্তান লিজার বাবা।  
লিজার বাবার ছেলে হলো তার ভাই।
ছেলেটির বোন লিজা
১০.
১ কাঠা : ৭২০ বর্গফুট :: ১ শতক : ?
  1. ক) ৮৬৩.৬ বর্গফুট
  2. খ) ৪৩৫.৬ বর্গফুট
  3. গ) ২৩৬.৬ বর্গফুট
  4. ঘ) ৩৬৫.৬ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কাঠা : ৭২০ বর্গফুট :: ১ শতক : ?

সমাধান:
১ কাঠা = ৭২০ বর্গফুট
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার 
১১.
দুটি নল A এবং B একসাথে 6 ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। নল A যদি নল B এর চেয়ে 5 ঘণ্টা দ্রুত পূর্ণ করতে পারে, তবে নল B একা কত ঘণ্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে?
  1. ক) 10 ঘন্টা
  2. খ) 15 ঘন্টা
  3. গ) 12 ঘন্টা
  4. ঘ) 8 ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল A এবং B একসাথে 6 ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। নল A যদি নল B এর চেয়ে 5 ঘণ্টা দ্রুত পূর্ণ করতে পারে, তবে নল B একা কত ঘণ্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে?

সমাধান: 
ধরি,
নল B ট্যাঙ্ক পূরণ করতে পারে x ঘণ্টায় 
নল A  ট্যাঙ্ক পূরণ করতে পারে x- 5 ঘণ্টায়  

এখন 1/x + 1/(x - 5) = 1/6
(x - 5 + x)/x(x - 5)  = 1/6
⇒ 6(x - 5 + x) = x2 - 5x
⇒ 12x - 30 = x2 - 5x
⇒ x2 - 17x + 30 = 0
⇒ x2 - 15x - 2x + 30 = 0
⇒ x(x - 15) - 2(x - 15) = 0
⇒ (x -15)(x - 2) = 0
x = 15 এবং x = 2

যদি x = 2, A = - 3 এবং সময় ঋণাত্মক হতে পারে না
সুতরাং x = 15 ঘণ্টা
∴ B 15 ঘণ্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করবে।
১২.
500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যর একটি প্লাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে?
  1. ক) 75 কি.মি./ঘণ্টা
  2. খ) 90 কি.মি./ঘণ্টা
  3. গ) 80 কি.মি./ঘণ্টা
  4. ঘ) 65 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যর একটি প্লাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে?

সমাধান: 
মোট দূরত্ব = (500 + 1000) মিটার =1500মিটার
সময় = 1 মিনিটি = 60 সেকেন্ড 

ট্রেনটির গতিবেগ = 1500/60 = (25 × 3600)/1000 কি.মি./ঘণ্টা 
                         = 90 কি.মি./ঘণ্টা
১৩.
মৎস্যচাষ : পিসিকালচার : : পাখিপালন : ?
  1. ক) এপিকালচার
  2. খ) এভিকালচার
  3. গ) সেরিকালচার
  4. ঘ) হর্টিকালচার
ব্যাখ্যা
পিসিকালচার - মৎস্য চাষ বিষয়ক বিদ্যা;
এপিকালচার - মৌমাছির পালন বিষয়ক বিদ্যা;
এভিকালচার - পাখিপালন বিদ্যা 
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
উদ্যানবিদ্যা – হর্টিকালচার

উৎসঃ ব্রিটানিকা
১৪.
A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৭ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে? 
  1. ক) ৪ দিনে 
  2. খ) ৫ দিনে 
  3. গ) ৬ দিনে 
  4. ঘ) ৭ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৭ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে? 

সমাধান: 
C ১ দিনে করে কাজটির ১/৭ অংশ 
B ১ দিনে করে কাজটির (১/৭) এর (১/২) অংশ 
                                     = ১/১৪ অংশ 
A ১ দিনে করে কাজটির (১/১৪) এর (১/২) অংশ 
                                     = ১/২৮ অংশ 

A,B ও C ১ দিনে করে কাজটির = (১/৭) + (১/১৪) + (১/২৮) অংশ
= (৪ + ২ + ১)/২৮  অংশ
= ৭/২৮  অংশ
= ১/৪  অংশ

A,B ও C  ১/৪ অংশ কাজ করে ১ দিনে 
A,B ও C  ১ অংশ বা সম্পূর্ণ কাজ করে (১ × ৪)/১ দিনে 
= ৪ দিনে 

১৫.
ধর্মের কল ______ নাড়ে
  1. ক) হৃদয়ে
  2. খ) বাতাসে
  3. গ) শিকলে
  4. ঘ) তাড়াতাড়ি
ব্যাখ্যা
'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা
'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
ঔদার্য : দয়া :: ঔদ্ধত্য : ?
  1. ক) মহানুভবতা
  2. খ) মুক্তমন 
  3. গ) বদান্যতা
  4. ঘ) অবিনয়
ব্যাখ্যা
'ঔদার্য' এর সমার্থক শব্দ: মহানুভবতা, বদান্যতা , উদারতা, দয়া, মুক্তমন 
'ঔদ্ধত্য' এর সমার্থক শব্দ: উগ্রতা, অবিনয়, দেমাক, বড়াই, ধৃষ্টতা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
১৭.
একটি ট্রেন 78 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 900 মিটার
  2. খ) 400 মিটার
  3. গ) 600 মিটার
  4. ঘ) 700 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন 78 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
1 ঘণ্টা = 60 মিনিট 
78 কিলোমিটার =(78 × 1000) মিটার = 78000 মিটার 

60 মিনিটে ট্রেনটি যায় = 78000 মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= 78000/60
= 1300 মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = (1300 - 600) মিটার
                                  = 700 মিটার
১৮.
শ্রম : উৎপাদন :: পরিশ্রম : ?
  1. ক) সফলতা
  2. খ) অবনতি
  3. গ) খ্যাতি
  4. ঘ) দক্ষতা
ব্যাখ্যা
শ্রম দিলে যেমন  উৎপাদন হয় ঠিক তেমনি পরিশ্রম করলে সফলতা আসে।
১৯.
একটি ঘড়িতে সময় ৩ : ৩৮ মিনিট বাজে। আয়নায় দেখলে সময় কত দেখাবে? 
  1. ক) ৩ : ৩৮
  2. খ) ২ : ০৬
  3. গ) ৮ : ২২
  4. ঘ) ৬ : ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে সময় ৩ : ৩৮ মিনিট বাজে। আয়নায় দেখলে সময় কত দেখাবে? 

সমাধান:
আয়নায় দেখা সময় 
= ১১ : ৬০ - প্রকৃতপক্ষে সময়
= ১১ : ৬০ - ৩ : ৩৮
= ৮ : ২২
২০.
নিচের কোনটি ভিন্ন? 
  1. ক) কৃশ - স্থূল
  2. খ) ঐশ্বর্য - দারিদ্র্য
  3. গ) কর্কশ - নির্মম
  4. ঘ) কপটতা - সরলতা
ব্যাখ্যা
কৃশ - স্থূল [বিপরীত শব্দ]
কপটতা - সরলতা [বিপরীত শব্দ]
ঐশ্বর্য - দারিদ্র্য [বিপরীত শব্দ]
কর্কশ - নির্মম [সমার্থক শব্দ]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
২১.
রিফাত ও সিফাত একটি কাজ করতে পারে ৪ দিনে। সিফাত একা কাজটি করতে পারে ৬ দিনে। তাহলে রিফাত একা কাজটি করতে কত সময় লাগবে?  
  1. ক) ৫ দিনে 
  2. খ) ৮ দিনে 
  3. গ) ১০ দিনে 
  4. ঘ) ১২ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত ও সিফাত একটি কাজ করতে পারে ৪ দিনে। সিফাত একা কাজটি করতে পারে ৬ দিনে। তাহলে রিফাত একা কাজটি করতে কত সময় লাগবে?  

রিফাত ও সিফাত ১ দিনে করতে পারে কাজটির = ১/৪ অংশ 
সিফাত ১ দিনে করতে পারে কাজটির = ১/৬ অংশ 

রিফাত ১ দিনে করতে পারে কাজটির = (১/৪) - (১/৬) অংশ 
= (৩ - ২)/১২
= ১/১২ অংশ 

রিফাত ১/১২ অংশ কাজ করে ১ দিনে 
রিফাত ১ অংশ বা সম্পূর্ণ কাজ করে (১ × ১২)/১ দিনে
= ১২ দিনে 
২২.
'সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল' বাক্যটি একটি-
  1. ক) জটিল বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) খন্ড বাক্য
ব্যাখ্যা
যৌগিক বাক্য: 
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা (,), সেমিকোলন ( ;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল ।
অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি – এতে দোষের কিছু নেই ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি 
২৩.
এমন একটা এলাকায় জোরে গাড়ি চালানোর দায়ে পুলিশ কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন যেখানে গতি সীমিত রাখার কোনো সংকেত ছিল না । তখন আপনি কি করবেন?
  1. ক) দোষ স্বীকার করে, নির্দিষ্ট জরিমানা দিবেন।
  2. খ) পুলিশকে বলবেন যে, আপনি গতিসীমার কথা জানতেন না।
  3. গ) পুলিশকে বলবেন যে, বিশেষ জরুরি কাজে আপনি তাড়াতাড়ি যাচ্ছিলেন।
  4. ঘ) ঘটনাটি কোর্টে তুলবেন এবং আপনি যে নিরাপরাধ তা প্রমাণ করবেন।
ব্যাখ্যা
গতি সীমিত রাখার কোনো সংকেত ছিল না এমন একটা এলাকায় জোরে গাড়ি চালানোর দায়ে পুলিশ কর্তৃক বাধাপ্রাপ্ত হলে  পুলিশকে বলা উচিত হবে যে, আপনি গতিসীমার কথা জানতেন না।