পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ অক্টোবর, ২০২২সময়20 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
মৎস্য অধিদপ্তর - ১৭.১২.২০২১ পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ অক্টোবর, ২০২২ · ৫০ প্রশ্ন

.
'আমি যাব তবে কাল যাব' এটি কি ধরনের বাক্য?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) মিশ্র বাক্য
  4. ঘ) সরল বাক্য
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য: দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

• 'আমি যাব তবে কাল যাব'- এ বাক্যটি যৌগিক বাক্য। 
 বাক্যটিতে, 'আমি যাব’ এবং ‘কাল যাব' দুইটি বাক্য ‘তবে’ যোজক দ্বারা যুক্ত হয়েছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) গুরুচণ্ডালী দোষ
  2. খ) বিদেশি শব্দ দোষ
  3. গ) দুর্বোধ্যতা দোষ
  4. ঘ) বাহুল্য দোষ
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
বাহুল্য দোষ:
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যোগ্যতা গুণ হারায়। 
যেমন - 'দেশের সকল শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন' বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না। 
- দুইবার বহুবচনবাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে বাক্য বাহুল্য দোষে দুষ্ট হয়। 
বাক্যটি হবে - 'দেশের সব শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন' অথবা 'দেশের শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন'।
• অনুরূপভাবে, 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটির শুদ্ধ রূপ -  'সকল শিক্ষক আজ উপস্থিত' বা  'শিক্ষকগণ আজ উপস্থিত'। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সোজন বাদিয়ার ঘাট
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) ছায়ানট
  4. ঘ) মেঘনাদ বধ
সঠিক উত্তর:
গ) ছায়ানট
উত্তর
সঠিক উত্তর:
গ) ছায়ানট
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নি-বীণা।
- 'ছায়ানট' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর, সর্বহারা, ফণি-মনসা, চক্রবাক, সাম্যবাদী, ছায়ানট, নতুন চাঁদ পুবের হাওয়া, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল ইত্যাদি।

অন্যদিকে, 
- কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)।
- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উয়ারি-বটেশ্বর' কোথায় অবস্থিত?
  1. ক) নরসিংদী
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) মুন্সীগঞ্জ
  4. ঘ) মানিকগঞ্জ
সঠিক উত্তর:
ক) নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
ক) নরসিংদী
ব্যাখ্যা
• উয়ারী-বটেশ্বর  বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবিস্থত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত। প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।

• ১৯৩০-এর দশকে মুহম্মদ হানিফ পাঠান নামের স্কুল শিক্ষক প্রথম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন। পরবর্তী সময়ে তাঁর পুত্র মুহম্মদ হাবিবুল্লা পাঠান উক্ত স্থানের প্রত্নবস্ত্ত সংগ্রহ ও গবেষণার কাজ শুরু করেন। দীর্ঘ দিন পর ১৯৯৬ সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ সম্পন্ন করা হয় এবং ২০০০ সাল থেকে উয়ারী-বটেশ্বরে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) আঃ + চর্য
  2. খ) আশ + চর্য
  3. গ) আ + চর্য
  4. ঘ) আহ্ + চর্য
সঠিক উত্তর:
গ) আ + চর্য
উত্তর
সঠিক উত্তর:
গ) আ + চর্য
ব্যাখ্যা
• 'আশ্চর্য' একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে-  আ + চর্য।

• আরো কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো-
- মনীষা = মনস্‌ + ঈষা,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- আশ্চর্য = আ + চর্য,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- তস্কর = তৎ + কর,
- বনস্পতি = বন্‌ + পতি,
- পরস্পর = পর্‌ + পর,
- একাদশ = এক্‌ + দশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'সমুদ্রে মাছ আছে এখানে 'সমুদ্রে' কোন কারক?
  1. ক) কর্মকারক
  2. খ) করণকারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• প্রদত্ত বাক্য, 'সমুদ্রে মাছ আছে’ -তে 'সমুদ্রে’ পদ দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণ কারক নির্দেশ করছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'প্রস্তুত' কোন পদের অন্তর্ভুক্ত?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
খ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষণ
ব্যাখ্যা
'প্রস্তুত' (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র+√স্তু+ত
অর্থ: 
- নির্মিত, তৈরি, সম্পাদিত। 
- উদ্যোগ বা আয়োজন সম্পন্ন হয়েছে এমন। 
- রাজি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) অব
  2. খ) অতি
  3. গ) ইতি
  4. ঘ) পরি
সঠিক উত্তর:
গ) ইতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গসমূহ তিনভাগে বিভক্ত। এগুলো হলো: খাটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ।

- এর মধ্যে খাটি বাংলা উপসর্গ হলো একুশটি।
- এগুলো হলো: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।

- তৎসম উপসর্গ বিশটি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম-
  1. ক) সমস্ত পদ
  2. খ) সমস্যমান পদ
  3. গ) পূর্ব পদ
  4. ঘ) উত্তর পদ
সঠিক উত্তর:
ক) সমস্ত পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমস্ত পদ
ব্যাখ্যা
• সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) স্থাবর
  2. খ) অরণ্য
  3. গ) সমুদ্র
  4. ঘ) পর্বত
সঠিক উত্তর:
ক) স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
ক) স্থাবর
ব্যাখ্যা
‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ ‘স্থাবর’।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিচেষ্ট
আকুঞ্চন - প্রসারণ
আবির্ভাব - তিরোভাব
অনন্ত - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'চলিত শব্দ' কোনটি?
  1. ক) বললেন
  2. খ) বলিলেন
  3. গ) বলিয়াছিলেন
  4. ঘ) বলাইয়াছিলেন
সঠিক উত্তর:
ক) বললেন
উত্তর
সঠিক উত্তর:
ক) বললেন
ব্যাখ্যা
• বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি
২. চলিত রীতি
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা

• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

• সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের ভিন্নতায়।
প্রদত্ত ‘বলিলেন’ এর চলিত রূপ - ‘বললেন
এবং ‘বলিয়াছিলেন’ এর চলিত রূপ - ‘বলেছেন’ 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
'কুহক' এর স্ত্রী-বাচক শব্দ কোনটি?
  1. ক) কুহকি
  2. খ) কুহকী
  3. গ) কুহকিনী
  4. ঘ) কুহকিনি 
সঠিক উত্তর:
গ) কুহকিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) কুহকিনী
ব্যাখ্যা
• 'কুহক' এর স্ত্রী-বাচক শব্দ - ‘কুহকিনী’ 
- ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ:
অনুরূপভাবে, 
- মায়াবী - মায়াবিনী,
- যোগী - যোগিনী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) দুশ্চিন্তাগ্রস্থ নিদ্রা
  4. ঘ) গভীর নিদ্রা
সঠিক উত্তর:
ক) অগভীর সতর্ক নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) অগভীর সতর্ক নিদ্রা
ব্যাখ্যা
কাকনিদ্রা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: কাকের ঘুমের মতো অগভীর ও সতর্ক ঘুম; কপট ঘুম।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
'কমা' থাকলে বিরতিকালের পরিমাণ কত?
  1. ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
  2. খ) ১ (এক) বলার দ্বিগুণ সময়
  3. গ) ১ (এক) সেকেন্ড
  4. ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
ব্যাখ্যা
• 'কমা' এর বিরতিকাল = ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। 

• বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।
যেমন- 

- হাইফেন - হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই।
- ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
- কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি - এক সেকেন্ড
- প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড। ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্নতা
  2. খ) সৌজন্যতা
  3. গ) সৌজন
  4. ঘ) সৌজন্য
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান - সৌজন্য

 • সৌজন্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সুজন+য 
অর্থ: সুজনের ভাব বা আচরণ, সদাচরণ, ভদ্রতা, শিষ্টাচার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
Maiden speech means -
  1. ক) Fast speech
  2. খ) Early speech
  3. গ) Speedy speech
  4. ঘ) First speech
সঠিক উত্তর:
ঘ) First speech
উত্তর
সঠিক উত্তর:
ঘ) First speech
ব্যাখ্যা
Maiden speech means the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Example Sentence:
- I am most grateful for the opportunity to make my maiden speech in this debate.
- I spoke about referendums in my maiden speech and have done so on a number of other occasions.

Source: Cambridge Dictionary.
১৭.
Who can do it? বাক্যটির Passive form হবে-
  1. ক) By whom it can done?
  2. খ) By whom can it be done?
  3. গ) By whom it can be done ?
  4. ঘ) By whom it could be done?
সঠিক উত্তর:
খ) By whom can it be done?
উত্তর
সঠিক উত্তর:
খ) By whom can it be done?
ব্যাখ্যা
যেহেতু এটি প্রশ্ন প্রশ্নবোধক বাক্য। তাই, passive form এ subject ‘it’ এর আগে ‍auxiliary verb ‘can’ বসবে।
আর passive form এর সারধারণ নিয়ম অনুযায়ী verb এর past participle (done) বসবে।

অর্থাৎ, সঠিক passive form টি হবে- By whom can it be done?
১৮.
Verb of 'Number' is -
  1. ক) number
  2. খ) enumerate
  3. গ) numbering
  4. ঘ) numerical
সঠিক উত্তর:
ক) number
উত্তর
সঠিক উত্তর:
ক) number
ব্যাখ্যা
According to the Oxford Dictionary,
The word 'Number' is a noun and a verb.
Meaning = A quantity or amount.
'Enumerate' itself a different verb which is similar to the verb 'number'.


Number
• (noun) - সংখ্যা। পরিমাণ বা অঙ্ক; সংখ্যা।
• (verb transitive), (verb intransitive) - সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া।

Enumerate (verb transitive) 
- To name things separately, one by one.
- গণনা করা; এক এক করে নামোল্লেখ করা।

সুতরাং, Number এর verb form - Number ই হবে।

Source: Oxford Dictionary, Cambridge Dictionary and Accessible Dictionary
১৯.
Cricket enjoys a huge ____  in Bangladesh.
  1. ক) Follow on
  2. খ) Fall out
  3. গ) Follow
  4. ঘ) Following
সঠিক উত্তর:
ঘ) Following
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Following
ব্যাখ্যা
এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers।
অর্থাৎ, বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

---------------------------
Follow on - অনুগামী হওয়া;
Fall out - ঝগড়া করা ; পরিত্যাগ করা
Follow - অনুসরণ করা ;
Following - সমর্থক, ভক্ত।
২০.
We _____ waiting for him until he comes back. শূন্যস্থান পূরণ করুন।
  1. ক) shall be
  2. খ) shall have been
  3. গ) is
  4. ঘ) was
সঠিক উত্তর:
ক) shall be
উত্তর
সঠিক উত্তর:
ক) shall be
ব্যাখ্যা
Until এর পরের অংশ present tense এ থাকায় আগের অংশ futute tense এ হবে।
Sentence এর structure অনুসারে শূন্যস্থানে shall be বসবে।

বাক্যের অর্থ - তিনি ফিরে না আসা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করব।
২১.
Present Indefinite Tense কোনটি?
  1. ক) I am playing cricket.
  2. খ) I will play cricket.
  3. গ) He plays cricket.
  4. ঘ) Rahim played cricket.
সঠিক উত্তর:
গ) He plays cricket.
উত্তর
সঠিক উত্তর:
গ) He plays cricket.
ব্যাখ্যা
Present Indefinite Tense এর গঠন হচ্ছে -
Sub + verb এর present form + object/extension
Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।
Example:
- I eat rice.
- He plays cricket.
- Hannan drinks milk.
২২.
'De facto' means-
  1. ক) As per rule
  2. খ) In reality
  3. গ) By rights
  4. ঘ) Evidence
সঠিক উত্তর:
খ) In reality
উত্তর
সঠিক উত্তর:
খ) In reality
ব্যাখ্যা
De facto (adverb)
Meaning: in fact, whether by right or not.
Example Sentence: the country was de facto divided between two states.
Synonym: in practice, in effect, in fact, in reality, really, actually.

Source: Oxford Dictionary
২৩.
I like I ____ .
  1. ক) Sing
  2. খ) Sang
  3. গ) could sing
  4. ঘ) B ও C উভয়ই
সঠিক উত্তর:
ঘ) B ও C উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) B ও C উভয়ই
ব্যাখ্যা
বাক্যের শুরুতে I wish/ I like/ I fancy (আমার ইচ্ছা হয়/ আকাঙ্ক্ষা হয়/ কল্পনা হয়) থাকলে -
Structure: (Any) Present + Past Indefinite 
Example:
I wish I were an elephant.
I like I could sing.
I like I Sang.
২৪.
Smoking is detrimental ______ health.
  1. ক) for
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) after
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Smoking is detrimental to health- ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

এই প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।
Detrimental to = ক্ষতিকর।
Congenial to = ক্ষতিকর।
Injurious to = ক্ষতিকর।
২৫.
Cuckoo এর Plural রূপ কোনটি?
  1. ক) Cuckos
  2. খ) Cuckoose
  3. গ) Cuckese
  4. ঘ) Cuckoos
সঠিক উত্তর:
ঘ) Cuckoos
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Cuckoos
ব্যাখ্যা
Cuckoo - কোকিল।
এর plural form হচ্ছে - Cuckoos

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) TRENSPARENCY
  2. খ) TRANSPARENCY
  3. গ) TRANSPERENCY
  4. ঘ) TRANSPARENSY
সঠিক উত্তর:
খ) TRANSPARENCY
উত্তর
সঠিক উত্তর:
খ) TRANSPARENCY
ব্যাখ্যা
The correct spelling is: Transparency
Meaning: the characteristic of being easy to see through.
Bangla Meaning: স্বচ্ছতা

Source: Cambridge Dictionary
২৭.
Abortive এর Synonym নয় কোনটি?
  1. ক) Supportive
  2. খ) Futile
  3. গ) Unsuccessful
  4. ঘ) Vain
সঠিক উত্তর:
ক) Supportive
উত্তর
সঠিক উত্তর:
ক) Supportive
ব্যাখ্যা
Abortive - ব্যর্থ; ভণ্ডুল; অসফল।
Supportive - সহায়ক; সমর্থক।
Futile - নিষ্ফল; বৃথা।
Unsuccessful - অকৃতকার্য।
Vain - নিষ্ফল; বিফল; বৃথা; খামোকা; অনর্থক; অসার।

অপশনগুলোর মধ্যে Supportive শব্দটি Abortive এর সমার্থক নয়।

Source: Accessible Dictionary.
২৮.
He was ____ honorary Magistrate.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) one
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
h যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী Vowel এর উচ্চারণ মূখ্য থাকে, তাহলে তার পূর্বে a না বসে an বসে। 
শব্দটির উচ্চারণ অনারারি, এর অর্থ অবৈতনিক।
তাই এখানে an বসবে।
২৯.
Who wrote 'Beauty is truth, truth is beauty'?
  1. ক) Shakespeare
  2. খ) Wordsworth
  3. গ) Keats
  4. ঘ) Eliot 
সঠিক উত্তর:
গ) Keats
উত্তর
সঠিক উত্তর:
গ) Keats
ব্যাখ্যা
প্রশ্নে 'Beauty is truth, truth is beauty' এভাবে দেয়া থাকলেও এটা ভুল।
সঠিকটা হচ্ছে - 'Beauty is truth, truth beauty'.

উক্তিটি John Keats এর Ode on a Grecian Urn থেকে নেয়া।

Ode on a Grecian Urn অংশবিশেষ দেয়া হল -

When old age shall this generation waste,
Thou shalt remain, in midst of other woe
Than ours, a friend to man, to whom thou say'st,
'Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.'


Other Quotation of John Keats:
- Beauty is truth, truth beauty.
- A thing of beauty is a joy forever.
- Heard melodies are sweet but those unheard are sweeter.
৩০.
কোনটি Comparative form of adjective ?
  1. ক) Best
  2. খ) Worst
  3. গ) Bad
  4. ঘ) Worse
সঠিক উত্তর:
ঘ) Worse
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Worse
ব্যাখ্যা
Positive - Comparative - Superlative
Good  -  Better  -  Best
Bad  -  Worse  -  Worst
little  -  less  -  least
much  -  more  -  most
৩১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ৪৩
  2. খ) ৩১
  3. গ) ৫৭
  4. ঘ) ৬১
সঠিক উত্তর:
গ) ৫৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ২৫টি।
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
৩২.
গ.সা.গু. এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) গরিষ্ট সাধারণ গুণিতক
  2. খ) গরিষ্ট স্বাভাবিক গুণনীয়ক
  3. গ) গরিষ্ট সাধারণ গুণনীয়ক
  4. ঘ) গরিষ্ট স্বাভাবিক গুণিতক
সঠিক উত্তর:
গ) গরিষ্ট সাধারণ গুণনীয়ক
উত্তর
সঠিক উত্তর:
গ) গরিষ্ট সাধারণ গুণনীয়ক
ব্যাখ্যা
গ.সা.গু. এর পূর্ণরূপ = গরিষ্ট সাধারণ গুণনীয়ক
৩৩.
১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল = ২, ৩, ৫, ৭ = ৪টি
৩৪.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি?
  1. ক) (১/২)(দৈর্ঘ্য + প্রস্থ)
  2. খ) (১/২)(দৈর্ঘ্য × প্রস্থ)
  3. গ) ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  4. ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর:
ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
৩৫.
কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ
  1. ক) ৪৫° কোণ
  2. খ) ৯০° কোণ
  3. গ) দুই সমকোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
খ) ৯০° কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০° কোণ
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব। 
অর্থাৎ 
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০°
৩৬.
৬০° এর পূরক কোণ কোনটি?
  1. ক) ১২০°
  2. খ) ৩০০°
  3. গ) ৩০°
  4. ঘ) ২১০°
সঠিক উত্তর:
গ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০°
ব্যাখ্যা
৬০° এর পূরক কোণ = ৯০° - ৬০°
৩৭.
রেখার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) কেবল দৈর্ঘ্য আছে
  2. খ) দৈর্ঘ্য ও প্রস্থ আছে
  3. গ) দৈর্ঘ্য ও প্রাপ্ত বিন্দু আছে
  4. ঘ) ক ও গ উভয়ই 
সঠিক উত্তর:
ক) কেবল দৈর্ঘ্য আছে
উত্তর
সঠিক উত্তর:
ক) কেবল দৈর্ঘ্য আছে
ব্যাখ্যা
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। 
একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
৩৮.
কোন শর্তে a0 = 1 হয়?
  1. ক) a = 0
  2. খ) a ≠ 0
  3. গ) a > 0
  4. ঘ) a ≠ 1
সঠিক উত্তর:
খ) a ≠ 0
উত্তর
সঠিক উত্তর:
খ) a ≠ 0
ব্যাখ্যা
a ≠ 0 শর্তে a0 = 1 হয়।
৩৯.
চলক এর বৈশিষ্ট কোনটি?
  1. ক) মান নির্দিষ্ট
  2. খ) প্রতীক ব্যবহার করা যায় না
  3. গ) মান নির্দিষ্ট নয়
  4. ঘ) খ ও গ উভয়ই 
সঠিক উত্তর:
গ) মান নির্দিষ্ট নয়
উত্তর
সঠিক উত্তর:
গ) মান নির্দিষ্ট নয়
ব্যাখ্যা
- বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। 
- চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় ।
- চলকের মান নির্দিষ্ট নয়। 
- চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ।
৪০.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে x , x + 1, x + 2

x= 1 হলে, x (x + 1)(x + 2) = 1 × 2 × 3 = 6
x= 2 হলে, x (x + 1)(x + 2) = 2 × 3 × 4 = 24
x= 3 হলে, x (x + 1)(x + 2) = 3 × 4 × 5 = 60
.............................................................................
.............................................................................

প্রতিটি গুণফলই 6 দ্বারা বিভাজ্য।
৪১.
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
  1. ক) প্রফেসর সালাহউদ্দীন আহমেদ
  2. খ) প্রফেসর শামসুল হুদা
  3. গ) প্রফেসর ফকরুল আলম
  4. ঘ) প্রফেসর এম এন সিদ্দীক
সঠিক উত্তর:
গ) প্রফেসর ফকরুল আলম
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রফেসর ফকরুল আলম
ব্যাখ্যা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার প্রথম আত্মজীবনীমূলক বই।
২০১২ সালের জুন মাসে বইটি প্রথম প্রকাশিত হয়।
এটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।
প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বর্তমান পর্যন্ত বইটি ১৪টি ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধু রচিত অপর দুটি বই হলো:
- ‘কারাগারের রোজনামচা’ (২০১৭)
- ‘আমার দেখা নয়াচীন’ (২০২০)।

(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক ইত্তেফাক)
৪২.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। এটিই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।

এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৩.
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
  1. ক) ৪.৮৫
  2. খ) ৬.১৫
  3. গ) ৫.১৫
  4. ঘ) ৫.৮৫
সঠিক উত্তর:
খ) ৬.১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
• স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪৪.
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) MS Word
  2. খ) DOS
  3. গ) CP/M
  4. ঘ) XENIX 
সঠিক উত্তর:
ক) MS Word
উত্তর
সঠিক উত্তর:
ক) MS Word
ব্যাখ্যা
MS Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 
অপরদিকে, DOS, CP/M, XENIX হলো অপারেটিং সিস্টেম।
৪৫.
কোনটি Input Device?
  1. ক) OMR
  2. খ) COM
  3. গ) Plotter
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ক) OMR
উত্তর
সঠিক উত্তর:
ক) OMR
ব্যাখ্যা
OMR হলো একটি ইনপুট ডিভাইস। OMR এর পূর্ণরূপ Optical Mark Recognition.
 
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা। 
৪৬.
SDG এর Goal কয়টি?
  1. ক) ১৭টি
  2. খ) ৮ টি
  3. গ) ১০৫ টি
  4. ঘ) ১১৭টি
সঠিক উত্তর:
ক) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট
৪৭.
মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) হৃদয়ে মানবিকতা
  2. খ) নির্মল হৃদয়
  3. গ) শুদ্ধতা
  4. ঘ) জয়িতা
সঠিক উত্তর:
খ) নির্মল হৃদয়
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্মল হৃদয়
ব্যাখ্যা
মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো - নির্মল হৃদয়। 
- মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপজি শহরে জন্মগ্রহণ করেন।
- ২৭ আগস্ট তাকে ব্যাপ্টাইজ করা হয়। তার পরিবার ছিলো আলবেনিয়ান বংশোদ্ভত। তার আসল নাম অ্যাগনেজ গঞ্জে বয়াজিও।
- তিনি নিজেকে মানব সেবায় আত্মনিয়োগ করে কলকাতায় ‘মিশনারিজ অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠা করেন।
- মানবসেবায় অবদানের জন্যে ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মাদার তেরেসা ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় মারা যান।

(সূত্র: ব্রিটানিকা, নোবেলপ্রাইজ ও বায়োগ্রাফি ওয়েবসাইট)
৪৮.
ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়
  1. ক) ১৭ নভেম্বর ১৯৯৯
  2. খ) ১৭ ডিসেম্বর ১৯৯৯
  3. গ) ২১ ফেব্রুয়ারি ১৯৯৯
  4. ঘ) ১৭ নভেম্বর ১৯৯৭
সঠিক উত্তর:
ক) ১৭ নভেম্বর ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ নভেম্বর ১৯৯৯
ব্যাখ্যা
- ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ২৬ অক্টোবর-১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- এর ফলে ২০০০ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৪৯.
৭ই মার্চের ভাষণের স্থায়ীত্বকাল -
  1. ক) ১৭ মিনিট
  2. খ) ১৮ মিনিট
  3. গ) ১৯ মিনিট
  4. ঘ) ২০ মিনিট
সঠিক উত্তর:
খ) ১৮ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ মিনিট
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন।
- এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

- বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে ৪টি দাবি উত্থাপন করেন।  উত্থাপিত দফাগুলো হলো:-
১। সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩। গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে।
৪। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

উৎস:- বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিল।
৫০.
ঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাপন করা হয়
  1. ক) করাচি
  2. খ) সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) লাহোর
সঠিক উত্তর:
ঘ) লাহোর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাহোর
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন।
- ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয়।

ছয় দফার দফা গুলো হলো:-
- প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)
- দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।