পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
প্রতি ৫টি পরীক্ষা পর পর একটি করে রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। রিভিশন পরীক্ষার প্রশ্ন আগের ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রণীত হবে। আর তাই Live পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নিতে হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
কোনটি ভিন্নার্থক?
  1. ক) অর্ক
  2. খ) মিহির
  3. গ) ভাস্বর
  4. ঘ) সবিতা
ব্যাখ্যা
'অর্ক', 'মিহির' ও 'সবিতা' শব্দসমূহ 'সূর্য' এর প্রতিশব্দ।  
'ভাস্বর' শব্দটি 'উজ্জ্বল' এর সমার্থক। 
কিন্তু, 'ভাস্কর' শব্দটি 'সূর্য' এর প্রতিশব্দ। 

'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার” -গানটির গীতিকার কে?
  1. ক) গাজী মাজহারুল আনোয়ার
  2. খ) নজরুল ইসলাম বাবু
  3. গ) আপেল মাহমুদ
  4. ঘ) সাবিনা ইয়াসমিন
ব্যাখ্যা
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার” -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- 'সব কটা জানালা খুলে দাও না'
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

উৎস: প্রথম আলো।
.
Diamond cuts Diamonds - এর যথার্থ অনুবাদ কোনটি?
  1. ক) রতনে রতন চিনে।
  2. খ) তেল মাথায় তেল দেওয়া
  3. গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
  4. ঘ) পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
ব্যাখ্যা
Diamond cuts diamond- এর যথার্থ অনুবাদ = রতনে রতন চিনে; মানিকে মানিক চেনে।
অন্যদিকে, 
- Diligence is the mother of good luck. - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
- Do or die. - মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- Carry coals to Newcastle. = তেল মাথায় তেল দেওয়া।
.
'আমরা' কোন প্রকার সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
• আমি, তুমি এবং সে = আমরা; দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 

• দ্বন্দ্ব সমাস সংজ্ঞা:
- যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস।
যেমন: ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি
- দ্বন্দ্ব মানে জোড়া।
- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বােঝানাের জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযােজক হিসেবে ব্যবহৃত হয়। 
দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকার হতে পারে। এর মধ্যে বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব এক প্রকার। 

বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে দুই বা ততােধিক পদ মিলে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব সমাস।
- যেমন-
- কায়, মনাে এবং বাক্যে= কায়মনােবাক্যে,
- সাহেব, গােলাম এবং বিবি = সাহেব-গােলাম-বিবি,
- আমি, তুমি এবং সে = আমরা,
- স্বর্গ, মর্ত এবং পাতাল = স্বর্গ-মর্ত-পাতাল ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) ব্যকুল
  2. খ) দ্বন্ধ
  3. গ) পরিষেবা
  4. ঘ) পরাধীণ
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ সমূহ- 

• পরাধীন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: অন্যের অধীন। 

• ব্যাকুল (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়ন = বি+আ+√কুল্‌+অ 
অর্থ:  অতিশয় আকুল, অস্থির, উৎকণ্ঠিত, ব্যগ্র। 

• দ্বন্দ্ব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = দ্বি+দ্বি
অর্থ: 
- কলহ, বিবাদ।
- দ্বিধা। 
- সংঘাত। 
- মল্লযুদ্ধ 
- সম প্রাধান্য বিশিষ্ট দুটি পদের সমাস। 
- পরষ্পর বিরোধী দুটি বিষয়। 
- যুগল, মিথুন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'উপদেশ' শব্দটিতে 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সম্যক
  2. খ) ক্ষুদ্র
  3. গ) সামীপ্য
  4. ঘ) সদৃশ
ব্যাখ্যা
'উপদেশ' শব্দটিতে 'উপ' পূর্বপদটি 'সম্যক' অর্থে ব্যবহৃত হয়েছে। 

বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার- 
সম্যক অর্থে - উপকরণ, উপক্রম, উপচার, উপদেশ, উপহার।
ক্ষুদ্র অর্থে - উপগ্রহ, উপসাগর, উপনেতা, উপনদী, উপজেলা।
সামীপ্য অর্থে - উপকণ্ঠ, উপকূল, উপনগর।
সদৃশ অর্থে - উপদ্বীপ, উপবন। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. ক) অরক্ষণীয়া
  2. খ) কুলটা
  3. গ) অর্ধাঙ্গিনী
  4. ঘ) কনিষ্ঠা
ব্যাখ্যা
'কনিষ্ঠ' শব্দের স্ত্রীবাচক শব্দ = 'কনিষ্ঠা' 

নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
অধিকরণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. ক) তিলে তৈল আছে
  2. খ) ছাদে পানি আছে
  3. গ) কপালের লিখন যায় না খণ্ডন
  4. ঘ) বাংলাদেশ আমাদের জন্মভূমি
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

অধিকরণ কারকের উদাহরণ - 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে  - অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'শব্দকল্পদ্রুম' এর রচয়িতা কে?
  1. ক) সুকুমার সেন
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• 'শব্দকল্পদ্রুম' এর রচয়িতা সুকুমার রায়।

• সুকুমার রায় একজন শিশুসাহিত্যিক।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত  চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় তাঁর পুত্র।
- সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম।
- কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন।
- তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে। 

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- আবোল-তাবোল (১৯২৩),
- হ-য-ব-র-ল (১৯২৪),
- পাগলা দাশু (১৯৪০),
- বহুরূপী (১৯৪৪),
- খাইখাই (১৯৫০),
- অবাক জলপান,
- শব্দকল্পদ্রুম,
- ঝালাপালা ইত্যাদি। 
এছাড়া বাংলা ও ইংরেজিতে রচিত তাঁর কিছু গুরুগম্ভীর প্রবন্ধও রয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
১০.
A, B and C can complete a piece of work in 6, 8 and 12 days respectively. Working together, they will complete the work in ____ .
  1. ক) 5/3 days
  2. খ) 7/3 days
  3. গ) 10/3 days
  4. ঘ) 8/3 days
ব্যাখ্যা
Question: A, B and C can complete a piece of work in 6, 8 and 12 days respectively. Working together, they will complete the work in ____ .

Solution: 

A  1 দিনে করে কাজটির  =1/6 অংশ
B  1 দিনে করে কাজটির  =1/8 অংশ
C 1 দিনে করে কাজটির  =1/12 অংশ

A + B + C 1 দিনে করে কাজটির  =(1/6) + (1/8) + (1/12) অংশ 
                                                    = (4 + 3 + 2 )/24 অংশ
                                                   = 9/24 অংশ
                                                   = 3/8 অংশ
A + B + C 3/8 অংশ কাজ করে 1 দিনে 
A + B + C 1 (সম্পূর্ণ)অংশ কাজ করে (1 × 8)/3 দিনে 
                                                         = 8/3 দিনে
১১.
What is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 11?
  1. ক) 26/91
  2. খ) 27/91
  3. গ) 29/91
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Question: What is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 11?

Solution: 
10 থেকে 100 এর মধ্যে 5 এর গুণিতক সংখ্যা গুলো হলো: 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100 = 19টি 

10 থেকে 100 এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যা গুলো হলো: 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 = 9টি 
মোট গুণিতক = (19 + 9)টি  = 28

55 উভয়ের গুণিতক। 
মোট অনুকূল ফলাফল = 28 - 1 = 27

10 থেকে 100 এর মধ্যে মোট সংখ্যা = 91টি 

নির্ণেয় সম্ভাবনা = 27/91
১২.
X, Y & Z has started a business with a profit sharing ratio 7 : 8 : 9. If at the end of the year, Y gets a total of Taka 4,800 what will be X's profit?
  1. ক) Tk. 4,200
  2. খ) Tk. 4,000
  3. গ) Tk. 3,800
  4. ঘ) Tk. 3,600
ব্যাখ্যা
Question: X, Y & Z has started a business with a profit sharing ratio 7 : 8 : 9. If at the end of the year, Y gets a total of Taka 4,800 what will be X's profit?

Solution: 
X, Y এবং Z এর লাভের অনুপাত = 7 : 8 : 9
X এর লাভের পরিমাণ = 7a
Y এর লাভের পরিমাণ = 8a
Z এর লাভের পরিমাণ = 9a

প্রশ্নমতে,
8a = 4800
a = 4800/8
a = 600

X এর লাভের পরিমাণ = 7 × 600 = 4200
১৩.
Find the value of 75 × 7-4 × 76
  1. ক) 76
  2. খ) 77
  3. গ) 7- 90
  4. ঘ) 790
ব্যাখ্যা
Question: Find the value of 75 × 7-4 × 76

Solution: 
 75 × 7-4 × 76
=75 + (- 4) + 6
=75 - 4 + 6
=77
১৪.
A person incurs a loss of 5% by selling a watch for Tk.1330. At what price should the watch be sold to earn 5% profit ?
  1. ক) Tk.1450
  2. খ) Tk.1470
  3. গ) Tk.1460
  4. ঘ) Tk.1430
ব্যাখ্যা
Question: A person incurs a loss of 5% by selling a watch for Tk.1330. At what price should the watch be sold to earn 5% profit ?

Solution: 

5% ক্ষতিতে 
বিক্রয়মূল্য 95 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/95 টাকা 
বিক্রয়মূল্য 1330 টাকা হলে ক্রয়মূল্য (100 × 1330)/95 টাকা 
                                                       = 1400 টাকা 
                 
 5% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 105 টাকা 
ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 105/100 টাকা 
ক্রয়মূল্য 1400 টাকা হলে বিক্রয়মূল্য (105 × 1400)/100 টাকা 
                                                    = 1470 টাকা
১৫.
X and Y Clubs consist of 300 and 370 members respectively. If the total member of the two clubs is 590 then how many members belong to both clubs?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 70
  4. ঘ) 80
ব্যাখ্যা
Question: X and Y Clubs consist of 300 and 370 members respectively. If the total member of the two clubs is 590 then how many members belong to both clubs?

Solution : 
সমাধান:
ধরি 
n(A) = 300 , n(B) =370 এবং n(A ∪ B) = 590

আমরা জানি 
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
              = 300 + 370 - 590
              = 670 - 590
              = 80
১৬.
If the diameter of a circle is 4 cm, what is the area of ​​the circle in square centimeters?
  1. ক) π cm2
  2. খ) 2π cm2
  3. গ) 4π cm2
  4. ঘ) 8π cm2
ব্যাখ্যা
Question: If the diameter of a circle is 4 cm, what is the area of ​​the circle in square centimeters?

Solution:
বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার
বৃত্তের ব্যাসার্ধ r  = 4/2 = 2 সেন্টিমিটার
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গসেন্টিমিটার
                          = π(2)2 বর্গসেন্টিমিটার
                          = 4π বর্গসেন্টিমিটার
১৭.
A man is now 3 times as old as his son. In 10 years' time, the sum of their ages will be 84. How old was the man when his son was born?
  1. ক) 26 years
  2. খ) 28 years
  3. গ) 32 years
  4. ঘ) 36 years
ব্যাখ্যা
Question : A man is now 3 times as old as his son. In 10 years' time, the sum of their ages will be 84. How old was the man when his son was born?

Solution: 
ধরি,
বর্তমানে পুত্রের বয়স = x বছর 
পিতার বয়স 3x বছর

প্রশ্নমতে,
10 + x + 10 + 3x = 84
4x =84 - 20
4x =64
 x=16 
 পুত্রের বয়স 16 বছর
পিতার বয়স = 3 × 16 = 48 বছর

জন্মের সময় পিতার বয়স ছিলো = 48 - 16= 32 বছর
১৮.
If 27 is 15 percent of 30 percent of a certain number, what is the number?
  1. ক) 400
  2. খ) 250
  3. গ) 350
  4. ঘ) 600
ব্যাখ্যা
Question: If 27 is 15 percent of 30 percent of a certain number, what is the number?

Solution: 
ধরি 
সংখ্যাটি x 
x এর 30% = 30x/100 = 3x/10

আবার,
3x/10 এর 15% = 27
 (3x/10) এর (15/100)= 27
9x/200 = 27
9x = 27 × 200
x = (27 × 200)/9
x = 600
১৯.
If 1 - 4x ≤ 5, then-
  1. ক) x ≥ - 2
  2. খ) x ≥ - 3
  3. গ) x ≥ - 4
  4. ঘ) x ≥ - 1
ব্যাখ্যা
Question: If 1 - 4x ≤ 5, then-

Solution: 
দেয়া আছে,
1 - 4x ≤ 5
বা,1 - 4x - 1 ≤ 5 - 1
বা,- 4x ≤ 4
বা,- 4x/4 ≤ 4/4
বা,- x ≤ 1
বা,(- x ) ( - 1) ≥ 1(- 1)
  x ≥ - 1
২০.
A coin is thrown 3 times in the air. What is the probability that one head and two tails?
  1. ক) 1/4
  2. খ) 3/8
  3. গ) 1/8
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Question: A coin is thrown 3 times in the air. What is the probability that one head and two tails?

Solution:
মোট নমুনা বিন্দু = {HHH, HHT, HTT, HTH, THH, TTH, THT, TTT}
= 8টি
1টি Head এবং২টি Tail হওয়ার অনুকূল ফলাফল = HTT,TTH, THT = 3টি 

নির্ণেয় সম্ভাব্যতা = 3/8
২১.
The speed ratio of car, train and bus are 5 : 9 : 4. If the average speed of the 3 vehicles is 72 km per hour, what is the average speed of the car and the bus?
  1. ক) 76 km/hr.
  2. খ) 54 km/hr.
  3. গ) 67 km/hr.
  4. ঘ) 86 km/hr.
ব্যাখ্যা
Question: The speed ratio of car, train and bus are 5 : 9 : 4. If the average speed of the 3 vehicles is 72 km per hour, what is the average speed of the car and the bus?

Solution: 
ধরি 
গাড়ির গতিবেগ = ৫ক কি.মি./ ঘণ্টা
ট্রেনের গতিবেগ = ৯ক কি.মি./ ঘণ্টা
বাসের গতিবেগ = ৪ক কি.মি./ ঘণ্টা

প্রশ্নমতে,
(৫ক + ৯ক + ৪ক)/৩ = ৭২
বা, ১৮ক/৩ = ৭২
বা, ৬ক = ৭২
     ক = ১২

গাড়ির গতিবেগ = ৫ × ১২ = ৬০ কি.মি./ ঘণ্টা
বাসের গতিবেগ = ৪ × ১২ = ৪৮ কি.মি./ ঘণ্টা

গাড়ি ও বাসের গড় গতিবেগ = (৬০ + ৪৮)/২ = ৫৪ কি.মি./ঘণ্টা
২২.
If a pole 15m high casts a shadow 5√3m long on the ground, then the elevation of the sun is-
  1. ক) 15°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
Question: If a pole 15m high casts a shadow 5√3m long on the ground, then the elevation of the sun is-

Solution:

খুঁটির উচ্চতা AB = 15m
খুঁটির ছায়ার দৈর্ঘ্য BC =5√3m

ΔABC 
tanθ = লম্ব/ভূমি 
tanθ = AB/BC
tanθ =15/5√3
tanθ =√3
tanθ = tan60°
θ = 60°
২৩.
If the base of a parallelogram is 8 and the height is 7 and perimeter is 24, what is the area of the parallelogram?
  1. ক) 28
  2. খ) 56
  3. গ) 65
  4. ঘ) 82
ব্যাখ্যা
Question: If the base of a parallelogram is 8 and the height is 7 and perimeter is 24, what is the area of the parallelogram?

Solution: 
দেয়া আছে,
সামান্তরিকের ভূমি ৪ মিটার
সামান্তরিকের উচ্চতা 7 মিটার এবং
সামান্তরিকের পরিসীমা 24 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গমিটার
                                    = 8 × 7  = 56 বর্গমিটার
২৪.
A train 220m long passed a pole in 22 seconds. How long will it take to pass a platform 530m long?
  1. ক) 60s
  2. খ) 65s
  3. গ) 75s
  4. ঘ) 82s
ব্যাখ্যা
Question: A train 220m long passed a pole in 22 seconds. How long will it take to pass a platform 530m long?

Solution: 
ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (220 + 530) মিটার = 750 মিটার 

ট্রেনটি 220 মিটার অতিক্রম করতে সময় নেয় = 22 সেকেন্ড 
ট্রেনটি1 মিটার অতিক্রম করতে সময় নেয় = 22/220 সেকেন্ড 
ট্রেনটি 890 মিটার অতিক্রম করতে সময় নেয় = (22 × 750)/220 সেকেন্ড 
                                                                      = 75 সেকেন্ড
২৫.
The difference between a number and its square is 56. What is the number?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Question: The difference between a number and its square is 56. What is the number?

Solution: 
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
x2 - x = 56
x2 - x - 56 = 0
x2 - 8x + 7x - 56 = 0
x(x - 8) + 7(x - 8) = 0
(x - 8)(x + 7) = 0

হয় 
x - 8 = 0
x = 8

অথবা 
x + 7 = 0
x = - 7 [গ্রহণযোগ্য নয় ]
২৬.
If an investor gets Tk. 17,500 as interest after 5 years on his savings of Tk. 14,000. What is the rate of interest?
  1. ক) 12%
  2. খ) 20%
  3. গ) 25%
  4. ঘ) 30%
ব্যাখ্যা
Question: If an investor gets Tk. 17,500 as interest after 5 years on his savings of Tk. 14,000. What is the rate of interest?

Solution: 
এখানে
মুনাফা I = 17,500 টাকা 
আসল P = 14,000টাকা 
সময় n = 5 বছর 
মুনাফার হার r  = ? 

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
  = {(17,500 × 100)/(14,000 × 5)}%
  = 25%
২৭.
The ratio of two numbers is 4 : 3. The sum of the numbers is 140. The difference between the two numbers is:
  1. ক) 20
  2. খ) 18
  3. গ) 15
  4. ঘ) 10
ব্যাখ্যা
Question: The ratio of two numbers is 4 : 3. The sum of the numbers is 140. The difference between the two numbers is:

Solution: 
ধরি,
ছোট সংখ্যাটি 3x 
বড় সংখ্যাটি 4x

প্রশ্নমতে,
4x + 3x = 140
7x = 140
x = 140/7
x = 20

ছোট সংখ্যাটি 3x  = 3 × 20 = 60
বড় সংখ্যাটি 4x = 4 × 20 = 80 

সংখ্যা দুইটির পার্থক্য 80 - 60 = 20
২৮.
The synonym of 'extraneous' is -
  1. ক) Boorish
  2. খ) Ravenous
  3. গ) Foreign
  4. ঘ) Intertwined
ব্যাখ্যা
Extraneous: 
- অসংশ্লিষ্ট; নিজস্ব নয় এমন; বহিরাগত; বাইরের: extraneous interference.

অপর দিকে,
অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ: 
Boorish= বর্বর, গেঁয়ে।
Ravenous = লোলুপ, লোভী, রাক্ষুসে। 
Foreign - বিদেশি; ভিনদেশি; বৈদেশিক; পরদেশি; বহিরাগত।
Intertwined= বিজড়িত, সংশ্লিষ্ট।


সুতরাং প্রদত্ত, Extraneous শব্দের সঠিক সমার্থক শব্দ বা synonym হচ্ছে Foreign. 
Extraneous এর কয়েকটি Synonym হল: External, Foreign, outside.
২৯.
She moved back to India after --- six years in the US.
  1. ক) spending
  2. খ) being spending
  3. গ) having being spent
  4. ঘ) having spent
ব্যাখ্যা
সঠিক structure হলো -
After + having/ being + Past participle 

Example:
-  Akash returned to home after having spent six days in cox's bazar.
- After being told these stories, I started thinking. 

So correct sentence:  she moved back to India after having spent six years in the US.
৩০.
A person who does bad or illegal things is called -
  1. ক) Malfeasance
  2. খ) Maladministration
  3. গ) Maltreatment
  4. ঘ) Malefactor
ব্যাখ্যা
Malfeasance: an example of dishonest and illegal behaviour, especially by a person in authority.
Malefactor: a person who does bad or illegal things.
Maltreatment: the act of treating someone cruelly or violently.
Maladministration: lack of care, judgment, or honesty in the management of something.

Source: Cambridge Dictionary
৩১.
Translate into English: নেড়ে বেলতলা একবারই যায় ।
  1. ক) A scalded dog fears cold water.
  2. খ) A still tongue makes a wise head
  3. গ) A square peg in a round hole
  4. ঘ) A pet lamb makes a cross ram.
ব্যাখ্যা
• A scalded dog fears cold water.
- চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে
- নেড়ে বেলতলা একবারই যায়.

• A still tongue makes a wise head.
- জ্ঞানীরা স্বল্পভাষী হয়।

• A square peg in a round hole (An Impossibility).
- কাঁঠালের আমসত্ত্ব।

• A pet lamb, makes a cross ram.
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশট্যাঁশ।
৩২.
'Home Burial' is the written by:
  1. ক) Alexander Pope
  2. খ) Edgar Allan Poe
  3. গ) Robert Frost
  4. ঘ) Jean-Paul Sartre
ব্যাখ্যা
Home Burial is a famous poem by Robert Frost.

Robert Frost: 
- In full, Robert Lee Frost, American poet.
- He was much admired for his depictions of the rural life of New England.
- His command of American colloquial speech, and his realistic verse portraying ordinary people in everyday situations.

Legendary/Best Poems:
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.

Source: Britannica
৩৩.
An ____ current of dissatisfaction among the Russian soldiers indicated to the president that revolution was becoming a possibility.
  1. ক) Impervious
  2. খ) Inert
  3. গ) Inept
  4. ঘ) Incipient
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ: 
Incipient= আদ্য; প্রাথমিক স্তরবর্তী; উপক্রমিক
Inert=  জড়; অচেতন
Impervious=  অভেদ্য; অপ্রবেশ্য; অব্যাপ্য 
Inept= অভেদ্য; অপ্রবেশ্য; অব্যাপ্য:

আলোচ্য বাক্যটি হল:
” An ____ current of dissatisfaction among the Russian soldiers indicated to the president that revolution was becoming a possibility.”
অর্থাৎ, রাশান সৈন্যদের মাঝে অসন্তোষের বিষ বাষ্প দানা বাঁধতে শুরু করা প্রেসিডেন্টকে এই ইঙ্গিত দেয় যে- বিপ্লব অত্যাসন্ন। 

অপশনের শব্দগুলোর মধ্যে , শূন্যস্থানের জন্য সর্বাধিক উপযুক্ত শব্দ হচ্ছে, Incipient. যার অর্থ, Being born or beginning বা আদ্য; প্রাথমিক স্তরবর্তী; উপক্রমিক। অর্থাৎ অসন্তোষ যে শুরু হয়েছে এবং তা ক্রমবর্ধমান সেই ইঙ্গিত দেয়া হয়েছে।
৩৪.
The synonym of the word 'vapid' is -
  1. ক) Interesting
  2. খ) Uninteresting
  3. গ) Happy
  4. ঘ) Brave
ব্যাখ্যা
vapid (adjective)
English - lacking interest 
Bengali Meaning - নীরস; বিস্বাদ; বিরস; নিস্তেজ; নিস্প্রাণ।

Synonym: uninteresting, boring,dull, spiritless, zestless,Insipid.
Antonym: interesting, exciting.

Source : Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৫.
We were at a disadvantage ............. that we did not have a very good knowledge of the language the others were using.
  1. ক) by
  2. খ) in
  3. গ) for
  4. ঘ) with
ব্যাখ্যা
Be at a Disadvantage এরপর 'to' কিংবা 'in' বসে যার অর্থ বিপাকে থাকা, অসুবিধায় পড়া।
তাই সঠিক উত্তর হবে- খ) in

বাক্যের অর্থ: অন্য লোক জনেরা যে ভাষায় ব্যবহার করেছিল সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা না থাকায় আমরা বিপাকে পড়েছিলাম।
৩৬.
'Revile' is synonymous to -
  1. ক) Subliminal
  2. খ) Condemn
  3. গ) Concede
  4. ঘ) Promulgate
ব্যাখ্যা
Condemn -
(১) দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
(২) বিচারে দোষী সাব্যস্ত করা।

Promulgate - 
(১) (অধ্যাদেশ, আইন ইত্যাদি) প্রচার করা/সরকারিভাবে ঘোষণা করা; উদঘোষণ করা।
(২) জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করা।

Concede - মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

Subliminal - চৈতন্যের দোরগোড়ার নিচে; যে সম্পর্কে বিষয়ীর সচেতন জ্ঞান থাকে না; অবচৈত্তিক।

Revile - শাপ দেওয়া; গালাগাল করা।

কাছাকাছি অর্থ হিসেবেRevile  এর synonym হিসেবে Condem নেয়া হয়েছে।
৩৭.
Except for the ---- of songbirds, sounds are few even if one listens closely.
  1. ক) chirping
  2. খ) whirring
  3. গ) crashing
  4. ঘ) grinding
ব্যাখ্যা
ঠিক উত্তর: chirping -  (of small birds and some insects) to make short high sounds.
chirping= কিচিরমিচির শব্দ। 
সুতরাং songbirds এর ক্ষেত্রে chirping শব্দটিই উপযুক্ত। 

অন্য অপশনগুলোর মধ্যে আছে: 
-whirring = ঘূর্ণায়মান বোঁ করে শব্দ হওয়া
- crashing= বিধ্বস্ত শব্দ। 
- grinding= ঘষে চূর্ণ করা বা গুড়া করা।
৩৮.
What is the meaning of 'Ad hoc'?
  1. ক) Forever
  2. খ) In the Meantime
  3. গ) According to the Value
  4. ঘ) Special Purpose
ব্যাখ্যা
Ad hoc
adjective, adverb
English Meaning: for a particular purpose or need, esp. for an immediate need.
Bangal Meaning: বিশেষ উদ্দেশ্যে গঠিত; অপূর্বনির্ধারিত; অনানুষ্ঠানিক

Example Sentence: 
- The ad hoc committee will meet next week.
- Unfortunately, we deal with problems ad hoc.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary
৩৯.
------- I arrived at the station, the train came.
  1. ক) No sooner had
  2. খ) Hardly had
  3. গ) As soon as
  4. ঘ) No sooner then
ব্যাখ্যা
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়। কিন্তু -

- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
এখানে, বাক্যের পরের অংশে যেহেতু শুধু কমা আছে,কিন্তু than নেই তাই শূন্যস্থানে As soon as  বসবে।
৪০.
We shouldn’t -- her this success.
  1. ক) begrudge
  2. খ) besmirch
  3. গ) behoove
  4. ঘ) besmirch
ব্যাখ্যা
অপশনগুলোর অর্থ -
ক) Begrudge - কারো প্রতি অসন্তুষ্ট/বিদ্বেষপরায়ণ ইত্যাদি হওয়া।
খ) Behoove - উপযুক্ত হত্তয়া; উচিত হত্তয়া; মানানসই হত্তয়া; কর্তব্য হত্তয়া; শোভন হত্তয়া;
গ) Besmirch - নোংরা করা; কলুষিত করা।
ঘ) Befall - সংঘটিত হওয়া; ঘটা।

Context অনুসারে শূন্যস্থানে অপশনটি begrudge মানানসই।

সম্পূর্ণ বাক্যের অনুবাদ - তার এই সাফল্যে আমাদের বিদ্বেষপরায়ণ/অসন্তুষ্ট হওয়া উচিত নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy
৪১.
Where is the headquarters of BRICS located in?
  1. ক) Rio-de Janeiro
  2. খ) Moscow
  3. গ) Shanghai
  4. ঘ) None of thsese
ব্যাখ্যা
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। 
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৪২.
The COP26 was held in_____
  1. ক) Glasgow
  2. খ) Madrid
  3. গ) Paris
  4. ঘ) Kyoto
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৪৩.
When was the famous public speech 'I Have a dream' delivered?
  1. ক) 1964
  2. খ) 1963
  3. গ) 1965
  4. ঘ) 1961
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
অন্যদিকে,
- মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা
৪৪.
International Day for Biological Diversity is-
  1. ক) 22 May
  2. খ) 5 June
  3. গ) 16 September
  4. ঘ) 16 November
ব্যাখ্যা
- ২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
৪৫.
ISBN is related to ____
  1. ক) Books and publications
  2. খ) TV channel
  3. গ) Greenhouse
  4. ঘ) UN Force
ব্যাখ্যা
An ISBN is an International Standard Book Number.
ISBNs were 10 digits in length up to the end of December 2006, but since 1 January 2007 they now always consist of 13 digits. 
- ISBNs are assigned to text - based monographic publications (i.e. one - off publications rather than journals, newspapers, or other types of serials).
- Any book made publicly available, whether for sale or on a gratis basis, can be identified by ISBN.
- In addition, individual sections (such as chapters) of books or issues or articles from journals, periodicals or serials that are made available separately may also use the ISBN as an identifier.

Source:
isbn - international.org
৪৬.
What is the name of the Central Bank of the United Kingdom (UK)?
  1. ক) Bank of the UK
  2. খ) Reserve Bank of the UK
  3. গ) Bank of England
  4. ঘ) Reserve Bank of England
ব্যাখ্যা
- 'Bank of England' is the central bank of UK.
- 'Bangladesh Bank' is the central bank of Bangladesh.
- 'Federal Reserve System' is the central bank of USA.
- 'The Reserve Bank of India (RBI)' is the central bank of India.
- 'Maldives Monetary Authority' is the central bank of Maldives.

Source:  Bank of England
৪৭.
Who is the Chairman of the Executive Committee of National Economic Council?
  1. ক) President
  2. খ) Finance minister
  3. গ) Planning minister
  4. ঘ) Prime Minister
ব্যাখ্যা
- দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রপতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।
- এটি ১৯৮২ সালে গঠিত হয় ।
- এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।

উৎস: পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট
৪৮.
The European Union was established in-
  1. ক) 1985
  2. খ) 1993
  3. গ) 1991
  4. ঘ) 1975
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা: ১ নভেম্বর, ১৯৯৩ সালে
প্রতিষ্ঠার স্থানঃ ম্যাসট্রিচট, নেদারল্যান্ড
প্রতিষ্ঠাকালীন চুক্তিঃ ৩টি।
যথা -
১. Treaty of establishing the European Coal and Steel Community
স্বাক্ষর - ১৮ এপ্রিল, ১৯৫১; কার্যকর - ২৩ জুলাই, ১৯৫২।
২. The Treaty of Rome যার মাধ্যমে EEC গঠন।
স্বাক্ষর - ২৫ মার্চ, ১৯৫৭; কার্যকর - ১ জানুয়ারি, ১৯৫৮।
৩. Maastricht Treaty বা The Treaty of European Union
স্বাক্ষর - ৭ ফেব্রুয়ারি, ১৯৯২; কার্যকর - ১ নভেম্বর, ১৯৯৩।

সদস্য সংখ্যা: ২৭টি দেশ
(সর্বশেষ সদস্য - ক্রোয়েশিয়া, ২০১৩)
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৬টি
(বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইটালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।)
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
Motto/স্লোগান -- ''United in diversity''

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট ও ব্রিটানিকা
৪৯.
Which of the following is the regulator of Capital Market in Bangladesh?
  1. ক) BSEC
  2. খ) Bangladesh Bank
  3. গ) DSE
  4. ঘ) ICB
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
- BSEC এর অধীন বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

তথ্যসূত্র: BSEC ও Bangladeshe Bank
৫০.
When two variables are logically compared, the logic gate that tests the equivalence is-
  1. ক) XOR
  2. খ) AND
  3. গ) XNOR
  4. ঘ) NOR
ব্যাখ্যা
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে।
- যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল।
- যৌগিক গেইট চার ধরণের হয়ে থাকে।
যথা: 
১. ন্যান্ড গেইট(NAND Gate)
২. নর গেইট(NOR Gate)
৩. এক্স-অর গেইট(X-OR Gate)
৪. এক্স-নর গেইট(X-NOR Gate)

- বুলিয়ান অ্যালজেবরার বিশেষ যোগের বিপরীত কাজ সম্পাদনের জন্য যে লজিক গেইট ব্যবহার করা হয় তাকে X-NOR Gate বলে।
- X-OR Gate কে NOT Gate এর মধ্য দিয়ে প্রবেশ করালে যে গেটের কাজ সম্পাদিত হয় সেটাই X-NOR গেট।
- X-NOR Gate এ দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে।
- এই বিশেষ যৌগিক গেটটি OR, AND এবং NOT গেটের সমন্বয়ে তৈরি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫১.
USB stands for -
  1. ক) Universal Serial Bus
  2. খ) Universal Series Bus
  3. গ) Universal Serial Bits
  4. ঘ) Universal Series Bits
ব্যাখ্যা
USB এর পূর্ণরূপ হচ্ছে - Universal Serial Bus. 

- USB বিভিন্ন ধরণের ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহারিত হয়। 
- USB  পোর্ট USB  ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে। এবং এটি প্রয়োজনীয়  পাওয়ার সাপ্লাই দিতেও সক্ষম।

কম্পিউটারে নিম্ন ডিভাইসের ক্ষেত্রেও USB ব্যাবহার করা হয়ে থাকে - 
- Digital Camera
- External drive
- Gamepad
- Headset
- iPod or other MP3 players
- Keyboard
- Keypad
- Microphone
- Mouse
- Printer
- Joystick
- Scanner
- Smartphone
- Speakers
- Tablet
- Webcams

সূত্র: Computer Hope
৫২.
The protocol that provides infotainment is-
  1. ক) SMTP
  2. খ) FTP
  3. গ) TELNET
  4. ঘ) SNMP
ব্যাখ্যা
FTP ইনফোটেনমেইটেনমেনট সুবিধা প্রদান করে। 

- FTP এর পূর্ণরূপ: File Transfer Protocol. 
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (এফটিপি) ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য একটি সহজ যোগাযোগ প্রোটোকল। 
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP) হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল/ইন্টারনেট প্রোটোকল (TCP/IP) ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে একটি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য একটি প্রোটোকল।
- এটি এমন একটি প্রোটোকল যা ফাইলগুলিকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে স্থানান্তর করার অনুমতি দেয়।
- FTP সফ্টওয়্যার হল ওয়েবসাইট এবং ছবিগুলির মতো ওয়েব সামগ্রী আপলোড এবং ডাউনলোড করার অন্যতম জনপ্রিয় উপায়৷

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৩.
Satellite Communication works through ____
  1. ক) Radar
  2. খ) Fiber Optic Cable
  3. গ) Transponder
  4. ঘ) TV signal
ব্যাখ্যা
- ট্রান্সপন্ডার প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন কার্যাবলী সম্পাদন করা হয়। 
- ডেটা বিনিময় অথবা, রেডিও ফ্রিকোয়েন্সি বিনিময় করবার জন্য স্যাটেলাইটে যে ডিভাইস ব্যাবহার করা হয়, তাকে ট্রান্সপন্ডার বলে। 

সূত্র- নাসা ওয়েবসাইট