পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী (৫০ নম্বর): মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এবং নদী, প্রণালী, দ্বীপ, মহাসাগর প্রভৃতি, যুদ্ধ, বিপ্লব, প্রতিরক্ষা, চুক্তি, সনদ, সম্মেলন, সংস্থা ও সংগঠন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) গুজরাট
সঠিক উত্তর:
ঘ) গুজরাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুজরাট
ব্যাখ্যা
২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

২০১৬ সালে ৪টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র পুণঃপ্রতিষ্ঠিত হয়।
৪টি সংস্থা হচ্ছে -
১) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (নয়া দিল্লী),
২) সার্ক আবহাওয়া কেন্দ্র (ঢাকা),
৩) সার্ক বন কেন্দ্র (থিম্পু) ও
৪) সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র (মালে)।

- বর্তমানে এর সদরদপ্তর - গান্ধীনগর, গুজরাট, ভারত।

উল্লেখ্য, এই চারটি সংস্থা ২০১৬ সাল থেকে স্থায়ীভাবে বিলুপ্ত।

(সূত্র: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ওয়েবসাইট)
.
জেনেভা কনভেনশন-১৯৪৯ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) মানব পাচার রোধ
  2. খ) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
  3. গ) যুদ্ধকালীন আচরণ বিধি
  4. ঘ) শিশু অধিকার
সঠিক উত্তর:
গ) যুদ্ধকালীন আচরণ বিধি
উত্তর
সঠিক উত্তর:
গ) যুদ্ধকালীন আচরণ বিধি
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.
.
কোন মহাদেশে শিল্প বিপ্লবের সূচনা হয়?
  1. ক) এশিয়া
  2. খ) আমেরিকা
  3. গ) ইউরোপে
  4. ঘ) আফিকা
সঠিক উত্তর:
গ) ইউরোপে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপে
ব্যাখ্যা
দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও তার গুণগত মানের ক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হয়, তাকেই সাধারণভাবে ‘শিল্প বিপ্লব’
( Industrial Revolution ) বলা হয়।
- আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে।
- পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।

[উৎস:ব্রিটানিকা]
 
.
Republic of China নামে পরিচিত?
  1. ক) চীন
  2. খ) তাইওয়ান
  3. গ) ম্যাকাও
  4. ঘ) হংকং
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
ব্যাখ্যা
- তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ যা দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় 100 মাইল (160 কিমি) দূরে অবস্থিত।
- তাইওয়ান  Formosa /Republic of China /  Chung-hua Min-kuo নামে পরিচিত।  
- এটি ১৭ শতকের প্রথম থেকে মাঝামাঝি প্রায় ৪০ বছর ধরে নেদারল্যান্ডের একটি উপনিবেশ ছিল। 

[উৎস: ব্রিটানিকা]
.
নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) ECOSOC
  3. গ) ILO
  4. ঘ) WHO
সঠিক উত্তর:
খ) ECOSOC
উত্তর
সঠিক উত্তর:
খ) ECOSOC
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
১.জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
৩.অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
৪.আন্তর্জাতিক আদালত (ICJ),
৫.অছি পরিষদ (Trusteeship Council) ও
৬.সেক্রেটারিয়েট। সবগুলোই ১৯৪৫ সালে গঠিত।
ইউনেস্কো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

[উৎস: জাতিসংঘ ওয়েবসাইট]
.
ওমানের রাজধানীর নাম কি?
  1. ক) বিশকেক
  2. খ) মাসকট
  3. গ) তিরানা
  4. ঘ) তাসখন্দ
সঠিক উত্তর:
খ) মাসকট
উত্তর
সঠিক উত্তর:
খ) মাসকট
ব্যাখ্যা
ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত ।
এটি একটি মরুভূমি দেশ,
ওমানের রাজধানীর নাম মাসকট (Muscat)

উজবেকিস্তানের রাজধানী – তাসখন্দ,
তুর্কিমেনিস্তানের রাজধানী – আশাখাবাদ 
কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক;
আলবেনিয়ার রাজধানী তিরানা।

[উৎস: ব্রিটানিকা]
.
'বসফরাস প্রণালি' সংযুক্ত করেছে -
  1. ক) কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে
  2. খ) মর্মর সাগর ও ঈজিয়ান সাগরকে
  3. গ) লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
  4. ঘ) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
সঠিক উত্তর:
ক) কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে
ব্যাখ্যা
- কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালি। দুটি প্রণালিই তুরস্কে অবস্থিত এবং এশিয়া থেকে ইউরোপ কে পৃথক করেছে।
- এর মধ্যে বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মরসাগর এবং দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।

অন্যদিকে,
- জিব্রাল্টার প্রণালি : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
- হরমুজ প্রণালি : পারস্য উপসাগর ও ওমান উপসাগর
- সুয়েজ খাল : লোহিত সাগর ও ভূমধ্যসাগর।

[সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা]
.
নিচের কোনটি দ্বীপ দেশ নয়?
  1. ক) জাপান
  2. খ) হাইতি
  3. গ) নেপাল
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
গ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপাল
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।

[Source: Worldatlas]
.
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত?
  1. ক) গাম্বিয়া
  2. খ) গায়ানা
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) সুরিনাম
সঠিক উত্তর:
ক) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) গাম্বিয়া
ব্যাখ্যা
গায়ানা, কলম্বিয়া, সুরিনাম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।  
অন্যদিকে
গাম্বিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত।
গাম্বিয়ার রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র। 
গাম্বিয়ার রাজধানীর নাম বাঞ্জুল (Banjul) 

[সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস]
 
১০.
'সুক্রে' যে দেশের মুদ্রার নাম _
  1. ক) ইকুয়েডর
  2. খ) তুরস্ক
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
ব্যাখ্যা
সুক্রে - ইকুয়েডরের মুদ্রা 
রিয়েল - ব্রাজিলের মুদ্রা
রিঙ্গিত - মালয়েশিয়ার মুদ্রা
কিয়াট- মিয়ানমারের মুদ্রা
লিরা- তুরস্কের মুদ্রা।

[উৎস: ব্রিটানিকা]