পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৪ আগস্ট, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক - 04.11.2017 (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৪ আগস্ট, ২০২০ · ১০০ প্রশ্ন

.
লেজে খেলানো বাগধারাটির অর্থ কী?
  1. ক) ভয়ংকর কিছু করা
  2. খ) সতর্কতার সাথে কাজ করা
  3. গ) গুরুত্বহীন কর্ম
  4. ঘ) বশীভূত করে রাখা
ব্যাখ্যা
লেজে খেলানো বাগধারাটির অর্থ চাতুর্যের সাথে বশীভূত করে রাখা।
উৎসঃ ভাষা-শিক্ষা-ড.হায়াৎ মামুদ
.
“টপ্পা” কী?
  1. ক) বিশেষ ধরনের নৃত্য
  2. খ) বিশেষ ধরনের গান
  3. গ) বিশেষ ধরনের বাদ্যাযন্ত্র
  4. ঘ) বিশেষ ধরনের পোশাক
ব্যাখ্যা
বাংলা টপ্পা সংগীতের প্রবর্তক রামনিধি গুপ্ত। তার ডাকনাম নিধুবাবু। রামনিধি গুপ্ত টপ্পা সংগীত সংকলনের নাম 'গীতরত্ন'।
উৎস: লাইভ এমসিকিউ বাংলা লেকচার
.
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
  1. ক) সংস্কৃত লিপি
  2. খ) চীনা লিপি
  3. গ) আরবি লিপি
  4. ঘ) ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে। সারদা, নাগর ও কুটিল। কুটিল রূপ থেকে এসেছে বাংলা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।
.
কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
  1. ক) আইন
  2. খ) দাখিল
  3. গ) এজেন্ট
  4. ঘ) মুচলেকা
ব্যাখ্যা
ইউনিভার্সিটি, কলেজ, ইউনিয়ন, নোট, পাউডার, এজেন্ট, মাস্টার, স্কুল ইত্যাদি ইংরেজি ভাষার শব্দ।
.
বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?
  1. ক) ১৯০০
  2. খ) ১৮০০
  3. গ) ১৯৫২
  4. ঘ) ১৯৭১
অনির্ধারিত
ব্যাখ্যা
মুদ্রণ শিল্প প্রযুক্তি হিসেবে সর্বপ্রথম ভারতে চালু করেন পর্তুগিজগণ। প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় গোয়ায়। এরপর মুদ্রণ প্রযুক্তি বোম্বাইয়ে চালু হয় ১৬৭০ সালে। সবচেয়ে পুরাতন বাংলা মুদ্রণের নমুনা পাওয়া গেছে ১৬৮২ সালে প্যারিসে মুদ্রিত একটি গ্রন্থে। এসব বাংলা মুদ্রণ ছিল তামার পাতে, তখনও বাংলা অক্ষর ঢালাইয়ের কোন ব্যবস্থা হয়নি। মুদ্রণের জন্য বাংলা অক্ষরের নকশা প্রথম প্রস্ত্তত করেন চার্লস উইলকিন্স। তাঁর ডিজাইনকৃত অক্ষরে ছাপা হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত A Grammar of the Bengal Language (১৭৭৮) গ্রন্থটি।
উৎসঃ বাংলাপিডিয়া
.
চর্যাপদের আবিষ্কারক কে?
  1. ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ঘ) ডক্টর সুকুমার সেন
ব্যাখ্যা
রাজেন্দ্রলাল মিত্র মারা যাবার পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ড. হরপ্রসাদ শাস্ত্রীকে। তিনি রাজেন্দ্রলাল মিত্র প্রদত্ত তালিকার সূত্র ধরেই ১৮৯৭ (১ম বার) ও ১৮৯৮ (২য় বার) সালে নেপাল ভ্রমণ করেন। ১৯০৭ সালে (৩য় বার) নেপালে গিয়ে রাজদরবারের 'নেপাল রয়্যাল লাইব্রেরী' থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এসময় তিনি চর্যাপদের সাথে 'সরহপাদের দোহা', 'কাহ্নপাদের দোহা' ও 'ডাকার্ণব' নামে আরও তিনটি পুঁথি আবিষ্কার করেন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
মধ্যযুগের প্রথম কবি কে?
  1. ক) চন্ডীদাস
  2. খ) বিদ্যাপতি
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) বডু চন্ডীদাস
ব্যাখ্যা
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি। গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন। উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
.
কোন জোড়টি “ঊর্মি” শব্দের সমার্থক ----
  1. ক) তরঙ্গ,তুঙ্গ
  2. খ) ঢেউ, পৃথ্বীশ
  3. গ) কল্লোল, মনোজ
  4. ঘ) বীচি, হিল্লোল
ব্যাখ্যা
ঊর্মি শব্দের সমার্থক শব্দ - ঢেউ, বীচি, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি।
উৎসঃ ভাষা-শিক্ষা-ড.হায়াৎ মামুদ
.
জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
  1. ক) রূপসী বাংলা
  2. খ) ঝরা পালক
  3. গ) ধূসর পান্ডুলিপি
  4. ঘ) বনলতা সেন
ব্যাখ্যা
ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে- ধূসর পাণ্ডুলিপি, রুপসী বাংলা, সাতটি তারার তিমির, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১০.
“ভানুসিংহ ঠাকুরের পদাবলী”র রচয়িতা কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বিদ্যাপতি
ব্যাখ্যা
বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত ব্রজবুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
১১.
বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
  1. ক) ভারতচন্দ্র রায়
  2. খ) বিজয় গুপ্ত
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) কানা হরিদত্ত
ব্যাখ্যা
মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ১৭১২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
  1. ক) বেতালপঞ্চবিংশতি
  2. খ) সীতার বনবাস
  3. গ) অতি অল্প হইল
  4. ঘ) শকুন্তলা
ব্যাখ্যা
‘অতি অল্প হইল’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ যা তিনি ‘কস্যাচিৎ উপযুক্ত ভাইপোস্য’ নামে লিখেন।
উৎসঃ Live MCQ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৩.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
  1. ক) পিপীলিকা, নির্নিমেষ
  2. খ) পিপিলিকা, নির্নিমেস
  3. গ) পিপীলিকা, নির্ণিমেষ
  4. ঘ) পিপিলিকা, নির্নিমেশ
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে শুদ্ধ বানান- পিপীলিকা, নির্নিমেষ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪.
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)। তার রচিত উপন্যাসটির নাম ‘আলালের ঘরের দুলাল (১৮৫৮)’।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৫.
সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?
  1. ক) কালকূট
  2. খ) অনিলা দেবী
  3. গ) মজলুম আদিব
  4. ঘ) মৈনাক
ব্যাখ্যা
কালকূট সমরেশ বসুর ছদ্মনাম। শামসুর রাহমানের উপাধি নাগরিক কবি। এছাড়াও তিনি 'মৈনাক ও মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?
  1. ক) শ্রীকান্ত
  2. খ) গৃহদাহ
  3. গ) পথের দাবী
  4. ঘ) শেষ প্রশ্ন
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক পটভূমিতে রচিত উপন্যাস - ''পথের দাবী''।
- এটি ১৯২৬ সালে প্রকাশিত। তার আগে 'বঙ্গবাণী' পত্রিকায় প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য চরিত্র - ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব।
- বিপ্লবীদের সমর্থন করার অভিযোগে ব্রিটিশ সরকার উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিলো।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
১৭.
“শেষের কবিতা” কোন ধরনের রচনা?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
“জঙ্গম” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অরণ্য
  2. খ) পর্বত
  3. গ) সমুদ্র
  4. ঘ) স্থাবর
ব্যাখ্যা
জঙ্গম শব্দের অর্থ গতিশীল, চলমান। এর বিপরীত স্থাবর, গতিহীন, অচল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
“অক্ষির সমীপে”-এর সংক্ষেপণ হলো-
  1. ক) সমক্ষ
  2. খ) প্রত্যক্ষ
  3. গ) নিরপেক্ষ
  4. ঘ) পরোক্ষ
ব্যাখ্যা
অক্ষির সমীপে - সমক্ষ
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ
অক্ষির অগোচরে - পরোক্ষ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?
  1. ক) চক্রবাক
  2. খ) মৃত্যুক্ষুধা
  3. গ) আলেয়া
  4. ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা
মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২১.
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
  1. ক) ভারতী
  2. খ) যুগান্তর
  3. গ) সবুজপত্র
  4. ঘ) সওগাত
ব্যাখ্যা
সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী। ১৯১৪ সালের ৭ মে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
“Annexe'' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) গ্রন্থপঞ্জি
  2. খ) নির্ঘন্ট
  3. গ) ক্রোড়পত্র
  4. ঘ) পরিশিষ্ট
ব্যাখ্যা

• 'Annexe' এর বাংলা পরিভাষা — ক্রোড়পত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২৩.
রামায়ণের অনুবাদক নয় কে?
  1. ক) কবীন্দ্র পরমেশ্বর
  2. খ) কৃত্তিবাস
  3. গ) নিত্যানন্দ আচার্য
  4. ঘ) চন্দ্রাবতী
ব্যাখ্যা
অনুবাদ সাহিত্য এ ক্ষেত্রে প্রথমেই উল্লেখযোগ্য রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝা। বড়ু চন্ডীদাসের পরে তিনিই বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি। তাঁর রচিত রামায়ণ বাংলা ভাষায় প্রথম ও সর্বাধিক জনপ্রিয় কাব্য। বর্ণনার হূদয়গ্রাহিতা এবং ভাষার প্রাঞ্জলতাই এর জনপ্রিয়তার কারণ। কৃত্তিবাস ১৫শ শতকের গোড়ার দিকে জীবিত ছিলেন। তাঁর কাব্যে মধ্যযুগের বাঙালি-জীবন প্রত্যক্ষ হয়ে উঠেছে। ১৮০২-৩ খ্রিস্টাব্দে গ্রন্থটি শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়। মুদ্রণের সঙ্গে সঙ্গে তা সমগ্র বঙ্গদেশে ছড়িয়ে পড়ে এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে। কৃত্তিবাসের পরে আরও অনেকে রামায়ণ রচনা করেছেন। সতেরো শতকে ময়মনসিংহের মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতীর রামায়ণগাথা সে অঞ্চলে প্রচলিত ছিল। উত্তরবঙ্গের অদ্ভুত আচার্য রামায়ণ গায়ক হিসেবে খ্যাত ছিলেন। নোয়াখালীর দ্বিজ ভবানী দাসের শ্রীরামপাঁচালি কাব্য অধ্যাত্ম্যরামায়ণ অবলম্বনে রচিত।
মহাভারতের প্রথম বাংলা অনুবাদ হচ্ছে কবীন্দ্র মহাভারত। ১৫১৫-১৯ খ্রিস্টাব্দের মধ্যে কবীন্দ্র পরমেশ্বর এটি রচনা করেন। লস্কর পরাগল খাঁর নির্দেশে রচিত বলে এটি পরাগলী মহাভারত নামেও পরিচিত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৪.
আরাকান রাজসভার কবি ছিলেন-
  1. ক) দৌলত উজির বাহরাম খান
  2. খ) দোনাগাজী
  3. গ) আলাওল
  4. ঘ) ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল। কবি আলাওলের সাহিত্যকর্ম হলো- পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?
  1. ক) যাত্রা
  2. খ) দুই সৈনিক
  3. গ) রাইফেল রোটি আওরাত
  4. ঘ) নীল ময়ূরের যৌবন
ব্যাখ্যা
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের উপন্যাস- দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী ইত্যাদি। রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - 'যাত্রা'' যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ‘নীল ময়ূরের যৌবন’ সেলিনা হোসেনের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৬.
সকালে রংধনু সৃষ্টির কারণ-
  1. ক) বায়ুস্তর
  2. খ) ধূলিকণা
  3. গ) বায়ুমন্ডল
  4. ঘ) বৃষ্টির কণা
ব্যাখ্যা
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
২৭.
শব্দের উৎপত্তির কারণ?
  1. ক) শব্দ তরঙ্গ
  2. খ) প্রতিধ্বনি
  3. গ) বস্তুর কম্পন
  4. ঘ) বস্তুর তাপমাত্রা
ব্যাখ্যা
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারন এই তরঙ্গের প্রবাহের দিক ও কম্পনের দিক একই।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২৮.
কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী?
  1. অগ্ন্যাশয়
  2. অ্যাড্রিনালিন গ্রন্থি
  3. পিটুইটারী গ্রন্থি
  4. থাইরয়েড গ্রন্থি
ব্যাখ্যা

বর্তমান যুগে প্রতিটি মানুষই মানসিক চাপে দিন পার করছেন। মানসিক চাপের কারণে ‘অ্যাড্রেনাল’ গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন হরমোন (এড্রেনালিন হরমোন) যা রক্তচাপ বাড়িয়ে দেয়।
কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই কারণগুলোর মধ্যে কয়েকটি হলো:
১) কিডনির রোগ।
২) অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থির টিউমার।
৩) ধমনীর বংশগত রোগ।
৪) গর্ভধারণ অবস্থায় অ্যাকলাম্পসিয়া ও প্রিঅ্যাকলাম্পসিয়া হলে।
৫) অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ির ব্যবহার। স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এবং ব্যথা নিরামক কিছু কিছু ওষুধ খেলে।
লেখক: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, ডিন, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

পাঠ্য বই, বিভিন্ন পত্র-পত্রিকা, আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য রেফারেন্স অনুযায়ী উচ্চ রক্ত চাপ সৃষ্টিতে অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থি উভয়েরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা আছে। তবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' থেকে নিঃসৃত 'অ্যাড্রেনালিন হরমোন' প্রত্যক্ষ ভাবে উচ্চ রক্ত চাপ সৃষ্টির জন্য দায়ী। তাই বেস্ট অলটারনেটিভ হিসেবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' বা, 'এড্রেনালিন হরমোন' -ই সঠিক উত্তর। 

সূত্রঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২৯.
দুধে বিদ্যমান শর্করা কোনটি?
  1. ক) এলাকটোজ
  2. খ) ফ্রুকটোজ
  3. গ) গ্যালাকটোজ
  4. ঘ) ল্যাকটোজ
ব্যাখ্যা
শর্করার শ্রেণীবিভাগঃ
১. এক অণু বিশিষ্ট শর্করা -- গ্লুকোজ
উৎসঃ ফলের রস, মধু ইত্যাদি
২. দুই অণু বিশিষ্ট শর্করা -- সুক্রোজ, ল্যাকটোজ
উৎসঃ চিনি ও দুধ
৩. বহু অণু বিশিষ্ট শর্করা -- শ্বেতসার, গ্লাইকোজেন
উৎসঃ চাল, আটা, আলু, সবুজ পাতা, শাকসবজি
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)
৩০.
রক্তের লোহিত কণিকার কাজ-
  1. ক) রোগ প্রতিরোধ করা
  2. খ) কার্বন ডাই-অক্সাইড বহন করা
  3. গ) নাইট্রোজেন বহন করা
  4. ঘ) অক্সিজেন বহন করা
ব্যাখ্যা
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। এর গড় আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৩১.
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন?
  1. ক) ১ জানুয়ারি ২০১৭
  2. খ) ১০ জানুয়ারি ২০১৭
  3. গ) ২৩ জানুয়ারি ২০১৭
  4. ঘ) ২৬ জানুয়ারি ২০১৭
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন।
সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
৩২.
কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?
  1. ক) ২৫ নভেম্বর ২০১৬
  2. খ) ২৬ ডিসেম্বর ২০১৬
  3. গ) ২৯ নভেম্বর ২০১৬
  4. ঘ) ৩০ ডিসেম্বর ২০১৬
ব্যাখ্যা
কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো। ১৯৫৩ সালে বাতিস্তা সরকার উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ জন্য তাকে কারাবরণ করতে হয়। ১৯৫৬ সালে চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে বাতিস্তা সরকারের বিরুদ্ধে শুরু করেন গেরিলা যুদ্ধ। ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের মাধ্যমে পূর্বতন একনায়ক রাষ্ট্রপতি ফুলগেনসিও বাতিস্তাকে অপসারণ করেন এবং একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেন। চে গুয়েভারা ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা। বিখ্যাত টাইম ম্যাগাজিন চে গুয়েভারাকে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ বলে আখ্যায়িত করেছিল। তিনি ২৫ নভেম্বর, ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
সূত্র- বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও ব্রিটানিকা।
৩৩.
জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো-
  1. ক) ইংরেজি ও চীনা
  2. খ) ইংরেজি ও রুশ
  3. গ) ইংরেজি ও স্প্যানিশ
  4. ঘ) ইংরেজি ও ফরাসি
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
৩৪.
নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙামাটি
  4. ঘ) টেকনাফ
ব্যাখ্যা
বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো হলো - বগালেক, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ইত্যাদি।
উৎসঃ দৈনিক যুগান্তর
৩৫.
তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
  1. ক) সুমিত্রা দেবী
  2. খ) তারামন বিবি
  3. গ) ইলা মিত্র
  4. ঘ) মহাশ্বেতা দেবী
ব্যাখ্যা
বিশ শতকের মধ্যভাগে বাংলায় সংঘটিত তেভাগা আন্দোলন একটি কৃষক আন্দোলন। নাচোলের রানী ইলা মিত্র তেভাগা আন্দোলন একজন নেত্রী। এই আন্দোলন যখন স্তিমিত হয়ে যেতে থাকে তখন ইলা মিত্র এই আন্দোলনকে পুনরুজ্জীবিত করেন। কৃষকদের নিকট তিনি রানী মা হিসেবে পরিচিতি পান। ১৯৪৬-৪৭ এবং ১৯৪৮-৫০ দুই দফায় রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়। তেভাগা আন্দোলনে দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা নিজেরা।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৩৬.
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
  1. ক) পুন্ড্র
  2. খ) রূপনগর
  3. গ) গৌড়
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুন্ড্রুই সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বাংলাদেশে প্রাপ্ত জনপদ গুলোর মধ্যে এটি প্রাচীনতমও। বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো। এর রাজধানী ছিলো-পুন্ড্রনগর।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া
৩৭.
“হাড়িভাঙ্গা” নাম কোন ফলের?
  1. ক) কলা
  2. খ) পেঁপে
  3. গ) আম
  4. ঘ) লিচু
ব্যাখ্যা
ঐতিহ্যবাহী আম সমূহের পাশাপাশি বাংলার মাটিতে বিপুল সম্ভাবনাময় অপর আরেকটি আমের আত্মপ্রকাশ ঘটেছে এবং ইতিমধ্যে দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করেছে যার নাম “হাড়িভাঙ্গা”। রংপুর এর মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের আখিরাহাট সংলগ্ন খামারবাড়ীতে এ আমটির চাষ, ফলন ও সম্প্রসারণে পরিণত বয়সেও যে ব্যক্তিটি নিরলস ও অনবদ্য শ্রম দিয়ে যাচ্ছেন তিনি হলেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সরকার।
Source:rangpur.gov.bd
৩৮.
জুলিয়াস সীজার কেন বিখ্যাত?
  1. ক) রোমান সম্রাট হিসেবে
  2. খ) বর্ণবাদ বিরোধী হিসেবে
  3. গ) ব্রিটেনের রাজা হিসেবে
  4. ঘ) আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
ব্যাখ্যা
Julius Caesar. Julius Caesar was a renowned general, politician and scholar in ancient Rome who conquered the vast region of Gaul and helped initiate the end of the Roman Republic when he became dictator of the Roman Empire.
Source:Source: britannica.com
৩৯.
“মনপুরা-৭০” কী?
  1. ক) একটি উপজেলা
  2. খ) একটি চিত্রকর্ম
  3. গ) একটি উপন্যাস
  4. ঘ) একটি নদী বন্দর
ব্যাখ্যা
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা ৩০ ফুট দীর্ঘ ‘মনপুরা’ পেইন্টিংটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যা মনপুরা-৭০ নামে পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া
৪০.
গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
  1. ক) বৃষ্টিপাত হবে না
  2. খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
  3. গ) মেঘ-রৌদ্রের লুকোচুরি হবে না
  4. ঘ) সাইক্লোন হবে
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪১.
রেড ইন্ডিয়ান কারা?
  1. ক) ইন্ডিয়ার আদি অধিবাসী
  2. খ) আমেরিকায় আগত ভারতবাসী
  3. গ) আমেরিকার আদি অধিবাসী
  4. ঘ) সব কয়টি
ব্যাখ্যা
আমেরিকান আদিবাসী সম্প্রদায়কে বলা হয় রেড ইন্ডিয়ান। তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হলেও আসলে কাগজে কলমে এরা আমেরিকার আদি অধিবাসী বা ন্যাটিভ আমেরিকান।
Source: Britannica
৪২.
Stop Genocide (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে?
  1. ক) চাষী নজরুল ইসলাম
  2. খ) জহির রায়হান
  3. গ) খান আতাউর রহমান
  4. ঘ) তারেক মাসুদ
ব্যাখ্যা
জহির রায়হান -এর চলচ্চিত্রসমূহঃ কখনো আসে নি (প্রথম ছবি), সঙ্গম (তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি), বাহানা (প্রথম সিনেমাস্কোপ ছবি), কাঁচের দেয়াল ( নিগার পুরস্কার পাওয়া), জীবন থেকে নেয়া (১৯৭০), বেহুলা, আনোয়ারা। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের প্রথম প্রামান্য চিত্র - Stop Genocide নির্মান করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪৩.
UNDP'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) ওয়াশিংটন
  3. গ) রোম
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। এটি ১৯৬৫ সালে চালু হয়। এটির সদরদপ্তর নিউইয়র্কে। এটি প্রধানের পদ প্রশাসক। বর্তমান প্রশাসক জার্মানির আসিম স্টেইনার। এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৭।
(সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
৪৪.
“র‍্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
  1. ক) জার্মানি-ফ্রান্স
  2. খ) ভারত-পাকিস্তান
  3. গ) ভারত-চীন
  4. ঘ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ পরিকল্পনা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণের জন্যে ব্রিটিশ সরকার স্যার সিরিল জন র‍্যাডক্লিফকে চেয়ারম্যান করে র‍্যাডক্লিফ কমিশন গঠন করে। এই কমিশনের অধীন বেঙ্গল বাউন্ডারি কমিশন ও পাঞ্জাব বাউন্ডারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে র‍্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশ করা হয় যার ভিত্তিতে ভারত ভাগ হয়। ভারত পাকিস্তানের সীমানাকে র‍্যাডক্লিফ লাইন বলা হয়।
Source: Britannica এবং বাংলাপিডিয়া
৪৫.
প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
প্রান্তিক হ্রদ, জীবননগর এবং কিয়াচলং হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।
Source: bandarban.gov.bd
৪৬.
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এস. এম. সুলতান
  4. ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা
তিন কন্যা কামরুল হাসান এর আঁকা বিখ্যাত তেলরং চিত্র।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৭.
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
  1. ক) ২০১৫-২০১৮
  2. খ) ২০১৬-২০২০
  3. গ) ২০১৭-২০২১
  4. ঘ) ২০১৮-২০২২
ব্যাখ্যা
বাংলাদেশে এ পর্যন্ত মোট ৭ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রর্বতন করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-৭৮ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হল ২০১৬-২০২০।
উৎসঃ বাংলাপিডিয়া৷
৪৮.
ম্যানগ্রোভ কী?
  1. ক) কেওড়া বন
  2. খ) উপকূলীয় বন
  3. গ) শালবন
  4. ঘ) চিরহরিৎ বন
ব্যাখ্যা
ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমি।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৯.
“মংডু” কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
  1. ক) বাংলাদেশ-মিয়ানমার
  2. খ) বাংলাদেশ-ভারত
  3. গ) মিয়ানমার-চীন
  4. ঘ) ভারত-মিয়ানমার
ব্যাখ্যা
মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা শহর মংডু।
Source: kalerkantho.com
৫০.
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) নওগাঁ
  3. গ) বগুড়া
  4. ঘ) নাটোর
ব্যাখ্যা
উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে। এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd
৫১.
বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে?
  1. ক) দ্বিতীয় ভাগে
  2. খ) তৃতীয় ভাগে
  3. গ) চতুর্থ ভাগে
  4. ঘ) নবম ভাগে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের ২৬ থেকে ৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত।
উৎসঃ বাংলাদেশ সংবিধান।
৫২.
বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) স্পিকার
  4. ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার। আর প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৫৩.
সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন?
  1. ক) ৪৮
  2. খ) ৯৩
  3. গ) ৬৫
  4. ঘ) ১৪১
ব্যাখ্যা
সংবিধানের ৯৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ‘অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা’ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
[সূত্র: bdlaws.minlaw.gov.bd]
৫৪.
জাতীয় সংসদের মূল নকশা কে তৈরি করেন?
  1. ক) লুই আই কান
  2. খ) জন স্টুয়ার্ট
  3. গ) মাজহারুল ইসলাম
  4. ঘ) জয়নুল আবেদিন
ব্যাখ্যা

জাতীয় সংসদ ভবন
বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি।
তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) জন্য আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম (এবং শেষ) অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়। তখন থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসাবে এই ভবন ব্যবহার হয়ে আসছে।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট এবং ঢাকা জেলার সরকারি ওয়েবসাইট।

৫৫.
ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয়?
  1. ক) দিল্লি
  2. খ) কলকাতা
  3. গ) বেঙ্গালুরু
  4. ঘ) জয়পুর
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রথমত, প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। ব্যাঙ্গালুরু ভারতের প্রথম WiFi City. তবে, এই পরীক্ষাটি যখন হয়েছিল তার আগে কোলকাতা WiFi City হয়। সম্ভবত গরম গরম অবস্থায় প্রশ্নটি করা হয়েছিল। আবার কে জানে? হয়তো উত্তর ব্যাঙ্গালুরুই হবে। আমরা উত্তর তুলে দিয়েছি।
এটা তখনকার সময়ের সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানের সাম্প্রতিক অন্যান্য তথ্য সম্পর্কে আপডেটেড থাকতে আমাদের সাম্প্রতিক সমাচার দেখুন।
৫৬.
Which of the following is not the synonym of ''friendly''?
  1. ক) amicable
  2. খ) intimate
  3. গ) hostile
  4. ঘ) close
ব্যাখ্যা
Amicable, affectionate, helpful, amiable are the synonyms of friendly. Hostile means unfriendly, antagonistic etc. So, the correct answer is hostile.
৫৭.
To complete the sentence, ''This an exception_____the rule'', we need-
  1. ক) to
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) at
ব্যাখ্যা
'Exception to the rule' means one thing that is different from the rest. So, the correct answer is 'to'.
৫৮.
The verb from of the word ''danger'' is-
  1. ক) indanger
  2. খ) endanger
  3. গ) andanger
  4. ঘ) misdanger
ব্যাখ্যা
The verb of danger is endanger. Endanger means put (someone or something) at risk or in danger.
৫৯.
Fill up the blank of the appropriate sentence - “My mother gave me_____one taka note”.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) not article
ব্যাখ্যা
The correct usage is 'a one'. We understand that 'an' is used before most words that begin with a vowel, but here's the secret : we know when to use 'an' because of the 'sound' a word begins with not the letter. When we pronounce 'one' we make the sound of a ‘W’. That is a constant sound.
৬০.
The synonym of ''active'' is-
  1. ক) mature
  2. খ) passive
  3. গ) busy
  4. ঘ) averse
ব্যাখ্যা
Some synonyms of active are busy, effective, efficient, agile etc.
৬১.
The opposite word of ''violence'' is-
  1. ক) discord
  2. খ) harmony
  3. গ) sympathy
  4. ঘ) conflict
ব্যাখ্যা
Violence means behavior involving physical force intended to hurt, damage, or kill someone or something. Some of the antonyms of violence are friendliness, peacefulness, harmony etc.
৬২.
To complete the sentence ''Call____a doctor'', we need-
  1. ক) for
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) by
ব্যাখ্যা
Call in means ask someone to come and help. Call in a doctor অর্থ হলো 'একজন ডাক্তারকে ডেকে আনাও'৷ সুতরাং, সঠিক উত্তর 'in' ই হবে।
৬৩.
The adjective form of the word ''agree'' is-
  1. ক) agree
  2. খ) disagree
  3. গ) agreement
  4. ঘ) agreeable
ব্যাখ্যা
Agree means have the same opinion about something; concur. And the adjective of the word agree is ''agreeable''.
৬৪.
In the sentence ''copying is prohibited in the examination''. ''copying'' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) verb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যুক্ত হয়ে যখন Subject হিসেবে কাজ করে তখন তা noun (Gerund)।
৬৫.
To complete the sentence ''I was there that time'' we need
  1. ক) in
  2. খ) at
  3. গ) by
  4. ঘ) on
ব্যাখ্যা
নির্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমনঃ I go to school at 9 am. প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে একটি নির্দিষ্ট সময় বুঝানো হয়েছে, তাই preposition হিসেবে at বসবে।
৬৬.
The drama ''Macbeth'' was written by-
  1. ক) G.B. Shaw
  2. খ) William Shakespeare
  3. গ) Ben Jonson
  4. ঘ) Christopher
ব্যাখ্যা
William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century. He is known mostly for his plays. His famous Tragedies are Hamlet, Macbeth, Othello, King Lear, Julius Caesar, Romeo and Juliet, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৬৭.
Who of the following is not a poet?
  1. ক) William Wordsworth
  2. খ) Charles Dickens
  3. গ) John keats
  4. ঘ) Alfred Tennyson
ব্যাখ্যা
Charles John Huffam Dickens ( 7 February 1812 – 9 June 1870) was an English writer and social critic. He created some of the world's best-known fictional characters and is regarded by many as the greatest novelist of the Victorian era. On the other hand, William Wordsworth, John Keats, Alfred Tennyson are poets.
৬৮.
Which of the following words is not related to crying?
  1. ক) weeping
  2. খ) stinking
  3. গ) lamenting
  4. ঘ) screaming
ব্যাখ্যা
Crying means shed tears. The synonyms are weeping, screaming, lamenting, mourning etc. Stinking means having a strong unpleasant smell. So, the correct answer is stinking.
৬৯.
The phrase ''out and out'' means-
  1. ক) thoroughly
  2. খ) not at all
  3. গ) at the end
  4. ঘ) always
ব্যাখ্যা
Out and out means complete or in every way. The adjective out-and-out is particularly useful for providing emphasis, often in a negative way but not always. For example, you can call your favorite teacher an out-and-out hero, or describe a crooked politician as an out-and-out criminal. And we know ‘thoroughly’ means - Completely. So it is the correct answer.
৭০.
People from all walks of life all ended the meaning. The ''walks'' word is a/an-
  1. ক) adjective
  2. খ) verb
  3. গ) noun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Determiner (all) এরপর এবং proposition (of) এর পূর্বে noun বসে৷ সেই অর্থে প্রশ্নোক্ত বাক্যে walks একটি noun.
৭১.
The word ''solar'' is related to-
  1. ক) earth
  2. খ) moon
  3. গ) star
  4. ঘ) sun
ব্যাখ্যা
Solar means relating to or determined by the sun. It’s relating to or denoting energy derived from the sun's rays.
৭২.
Oncology means a doctor who treats-
  1. ক) kidney diseases
  2. খ) stomach diseases
  3. গ) cancer
  4. ঘ) brain diseases
ব্যাখ্যা
Oncology is a branch of medicine that deals with the prevention, diagnosis, and treatment of cancer. A medical professional who practices oncology is an oncologist.
৭৩.
Find out the correct sentence.
  1. ক) It is raining since four days
  2. খ) It has been raining for four days
  3. গ) It is raining for our days
  4. ঘ) It has been raining since four days
ব্যাখ্যা
The present perfect continuous tense (also known as the present perfect progressive tense) shows that something started in the past and is continuing at the present time. The present perfect continuous is formed using the construction has/have been + the present participle (root + -ing).
Example : I have been reading War and Peace for a month now.
৭৪.
The correct translation of the sentence ''সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল” is-
  1. ক) He found himself at his witt's end
  2. খ) He found himself at his wit's end
  3. গ) He found himself at witt's end
  4. ঘ) He found himself at wit's end
ব্যাখ্যা
The idiom ''At one's wit's end'' means to be so worried, confused, or annoyed that you don’t' know what to do next. অতএব, নিয়মানুযায়ী ''He found himself at his wit's end'' বাক্যটি সঠিক।
৭৫.
Choose the correct sentence?
  1. ক) The woman did a suicide
  2. খ) The woman committed suicide
  3. গ) The woman has done suicide
  4. ঘ) The woman got a suicide
ব্যাখ্যা
Commit suicide means to kill oneself. For example, ''The terminally ill patient committed suicide”. অতএব, সঠিক বাক্যটি হবে 'The woman committed suicide'.
৭৬.
Which of the following is a singular number?
  1. ক) cliffs
  2. খ) index
  3. গ) crises
  4. ঘ) mice
ব্যাখ্যা
Mouse~ mice, cliff~ cliffs, crisis~ crises, index~ indices.
৭৭.
Find out the feminine gender.
  1. ক) Tutor
  2. খ) Duck
  3. গ) Bachelor
  4. ঘ) Prince
ব্যাখ্যা
The word tutor is neuter gender. Duck is the feminine gender of Drake. Bachelor~ bachelorette, prince~ princess.
৭৮.
Choose the correctly spelt word.
  1. ক) Collulor
  2. খ) Cellular
  3. গ) Cellolur
  4. ঘ) Cellolor
ব্যাখ্যা
Cellular means pertaining to or characterized by cellules or cells, especially minute compartments or cavities or relating to cellular phones. ''Cellular'' is the correct spelling.
৭৯.
In the sense of dead body, we may use the word-
  1. ক) Corps
  2. খ) Corpse
  3. গ) Crops
  4. ঘ) Cripes
ব্যাখ্যা
Corpse means A dead body, especially of a human being rather than an animal. So, 'corpse' is the correct answer.
৮০.
Which of the following is a correct sentence?
  1. ক) One of my friends are a lawyer
  2. খ) One of my friends is a lawyer
  3. গ) One of my friend is a lawyer
  4. ঘ) One of my friends are lawyer
ব্যাখ্যা
It should be: “One of my friends is a lawyer” because I have many friends and one of them is a lawyer. You might think it’s strange to have “friends is” because “friends” is plural and “is” is the singular form, but actually it’s because the subject of this is one. “One of my friends is a lawyer.''
৮১.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১০২
  2. খ) ১০৪
  3. গ) ১০৬
  4. ঘ) ১০৮
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
x/2 - x/3 = 17
⇒(3x-2x)/6 = 17
⇒x = 17×6 = 102
৮২.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ১১/১৪
  2. খ) ৫/৬
  3. গ) ১২/১৫
  4. ঘ) ১৭/২১
ব্যাখ্যা
১১/১৪ = ০.৭৮৫৭
৫/৬ = ০.৮৩৩৩৩
১২/১৫ = ০.৮
১৭/২১ = ০.৮০৯৫
সুতরাং ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে ১১/১৪
৮৩.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
১১৫ এর গুণিতক ৫, ২৩ এবং ১৩৫ এর গুণিতক ৫, ২৭
১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫
শিশুর সংখ্যা ৫ জন।
৮৪.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬ :১। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৩:১
  2. খ) ৪:১
  3. গ) ৫:২
  4. ঘ) ৭:২
ব্যাখ্যা
ধরি, ৭ বচর পুর্বে পুত্রের বয়স ছিলো x বছর এবং পিতার বয়স 6x বছর।
শর্তানুসারে, (6x + 7) + (x + 7) = 70
⇒7x = 70 - 14
⇒ x = 56/7 = 8
৫ বছর পর বয়সের অনুপাত হবে = (6x + 7 + 5):(x + 7 + 5) = (6 × 8 + 12):(8 + 12) = 60 : 20 = 3 : 1
৮৫.
২, -৫, -১২, -১৯ ........... ধারাটির ১২তম পদ?
  1. ক) -৬০
  2. খ) -৬৫
  3. গ) -৭০
  4. ঘ) -৭৫
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = ২, সাধারণ অন্তর d = -৫-২ = -৭
১২তম পদ = a+(১২-১)d
= ২ + ১১(-৭) = ২-৭৭ = -৭৫
৮৬.
০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ক) ২৪৪৭
  2. খ) ২৩৪৭
  3. গ) ২২০৭
  4. ঘ) ২১৪৭
অনির্ধারিত
ব্যাখ্যা
০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩।
এদের পার্থক্য ৩২১০ - ১০২৩ = ২১৮৭
৮৭.
টাকায় ৩টি করে বরই কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
লাভের হার = (১০০/টাকায় বিক্রির সংখ্যা)% = ১০০/২% = ৫০%।.
৮৮.
একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
  1. ক) ২ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৬ লিটার
  4. ঘ) ৮ লিটার
ব্যাখ্যা
ধরি, দুধের পরিমাণ 5x লিটার এবং পানির পরিমাণ x লিটার।
প্রশ্নমতে, 5x - x = ৮
4x = 8
∴ x = 2
৮৯.
৩, ৪, ৯ এর চতুর্থ সমানুপাতিক কোনটি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
৩:৪ = ৯ঃx
⇒ ৩/৪ = ৯/x
⇒ x = ৯×৪/৩
x = ১২
৯০.
অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ১২ দিন
  2. খ) ৯ দিন
  3. গ) ৬ দিন
  4. ঘ) ৩ দিন
ব্যাখ্যা
অপু, দীপু, নিপু একত্রে কাজটি করে ৬×১০×১৫ / ৬০+১৫০+৯০ = ৯০০/৩০০ = ৩ দিনে
৯১.
৬০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?
  1. ক) ০২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৬১। এদের পার্থক্যে ৭৯ - ৬১ = ১৮
৯২.
একটি ক্লাসের ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে, ৫ জন কোনটিই খেলে না। কতজন উভয় খেলাই খেলে?
  1. ক) ৩ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৯ জন
ব্যাখ্যা
T = N(F) + N(C) - Both + None
⇒ 30 = 18 + 14 - Both + 5
⇒ Both = 37 - 30 = 7
৯৩.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড়, ৩৮১ হতে তত ছোট, সংখ্যা কত?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৩
ব্যাখ্যা
সংখ্যাটি = ৩০১+৩৮১ / ২ = ৩৪১
৯৪.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৪৯
  2. খ) ৫১
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
৪৯, ৫১, ৫৭ যথাক্রমে ৭, ৩, ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু ৫৯ কে ১ এবং ৫৯ দিয়েই শুধু ভাগ করা যায়।
৯৫.
খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
ধরি, খোকনের আয় 20x টাকা এবং ব্যয় 15x টাকা
খোকনের সঞ্চয় (20x - 15x) = 5x টাকা।
সুতরাং, খোকনের মাসিক সঞ্চয় তার আয়ের (5x/20x × 100)% = 25%
৯৬.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০: তাদের সমষ্টি কত?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
৪×৫×৬ = ১২০
৪+৫+৬ = ১৫
৯৭.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৯৯
  2. খ) ৯৮
  3. গ) ১০০
  4. ঘ) ১০১
ব্যাখ্যা
ছোটো সংখ্যাটি ১৯৯-১ / ২ = ৯৯
৯৮.
যে চতুর্ভুজের কোণগুলোর পরিমানের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ তার বৃহত্তম কোণের পরিমাপ-
  1. ক) ১৩৫°
  2. খ) ১৩০°
  3. গ) ১২৫°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
বৃহত্তম কোণের পরিমাণ ( ৩৬০ এর ৩ / ১+২+২+৩)° = (৩৬০ এর ৩/৮)° = ১৩৫°
৯৯.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৮ ডিগ্রি, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?
  1. ক) ৪১ ডিগ্রি
  2. খ) ৪০ ডিগ্রি
  3. গ) ৩৯ ডিগ্রি
  4. ঘ) ৩৮ ডিগ্রি
ব্যাখ্যা
ধরি, ক্ষুদ্রতম কোণ x এবং অপর ক্ষুদ্রতম কোণ x + ৮°
এখন x + x + ৮° + ৯০° = ১৮০°
⇒ ২x = ১৮০° - ৯৮°
⇒ x = ৮২°/২
∴ x = ৪১°
১০০.
যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩০° ও ৬০° সেটি কোণ ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) সূক্ষকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের অপর কোণটি = ১৮০° - (৩০° + ৬০°) = ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।