পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]তারিখ৪ জানুয়ারি, ২০২৬সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
দুর্নীতি দমন কমিশন পদের নাম: উপসহকারী পরিচালক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩.১.২০২৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড] · ৪ জানুয়ারি, ২০২৬ · ১০০ প্রশ্ন

.
IDA স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে?
  1. মাইক্রোক্রেডিট
  2. সফট লোন
  3. বাণিজ্যিক লোন
  4. পণ্য সাহায্য
ব্যাখ্যা

• IDA স্বল্পোন্নত দেশগুলোকে সফট লোন (সহজ শর্তে ঋণ) দিয়ে থাকে।

⇒ IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

এছাড়াও

⇒ বিশ্বব্যাংক গ্রুপ:

- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।

.
'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত?
  1. রাশিয়া
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি রাশিয়ায় অবস্থিত।
- দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভৎসেভ নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন।

 প্রসঙ্গত, 
⇒ সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর ১৯৯০ সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চলে। ১৯৯০ সালের ২৪ অক্টোবর সবশেষ নোভায়া জেমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল।

উল্লেখ্য,
⇒ ফেডারেশন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট-এর ‘স্ট্যাটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস-২০২৫’–এর হিসাব অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশের কাছে আনুমানিক ১২ হাজার ৩৩১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

⇒ বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 
⇒ পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে এই দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ২৪৪টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 
চীনের হাতে আনুমানিক ৪১০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায়।

⇒ ফ্রান্সের কাছে আনুমানিক ২৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে,
⇒ যুক্তরাজ্যের কাছে আনুমানিক ২২৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাঁটি থেকে পারমাণবিক ক্ষমতাধর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়।

উৎস: ১। আইসিএএনের ওয়েবসাইট।
২। ইত্তেফাক [লিংক]
৩। প্রথম আলো [লিংক]

.
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  1. সুইজারল্যান্ড
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. বুলগেরিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

- অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়-  সুইজারল্যান্ড, নরওয়ে।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, 
সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।

উৎস: EU ওয়েবসাইট।

.
আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়-
  1. ন্যাটো
  2. আইএমএফ
  3. জাতিসংঘ
  4. ওয়ার্ল্ড ব্যাংক
ব্যাখ্যা

আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়- জাতিসংঘ।

• আটলান্টিক সনদ:

- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: Britannica.

.
বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়?
  1. ১৯২৭
  2. ১৯৪৯
  3. ১৯৭৯
  4. ১৯১৭
ব্যাখ্যা

- বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে সংগঠিত হয়।
- এটি মূলত রুশ বিপ্লব এর দ্বিতীয় পর্যায়।

রুশ বিপ্লব:

- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব। এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

⇒ ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

⇒ বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন।

উৎস: i) ইতিহাস ২য় পত্র, একাদশ -দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

.
পাপুয়া নিউ গিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. পলিনেশিয়া
  2. মাইক্রোনেশিয়া
  3. মেলানেশিয়া
  4. ওরিয়েন্টাল অঞ্চল
ব্যাখ্যা

⇒ মেলানেশিয়ান অঞ্চল প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বীপপুঞ্জগুলি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে একটি বৃত্ত তৈরি করে, যা নিউ গিনি থেকে শুরু হয়ে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ছোট দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে বিস্তৃত। অ্যান্ডেসাইট লাইন পূর্বে মেলানেশিয়াকে পলিনেশিয়া এবং উত্তরে মাইক্রোনেশিয়াকে পৃথক করে। দক্ষিণে, অঞ্চলটি মকর রেখা এবং অস্ট্রেলিয়া দ্বারা বেষ্টিত।

• পাপুয়া নিউ গিনি:
- পাপুয়া নিউ গিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১৭৮,৩৫৫ বর্গ মাইল (৪৬১,৯৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: পোর্ট মোরসবি।
- ভাষা: ইংরেজি, টোক পিসিন, হিরি মোটু (সব অফিসিয়াল) ও আদিবাসী ভাষা।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কাইনা।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা।
- দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ কমনওয়েলথে যোগদান করে।

অন্যদিকে,
⇒ মাইক্রোনেশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ । এটি ক্যারোলিন দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জের ৬০০ টিরও বেশি দ্বীপ এবং দ্বীপ নিয়ে গঠিত।

⇒ হাওয়াই, ইস্টার দ্বীপ এবং নিউজিল্যান্ড দ্বারা গঠিত পলিনেশিয়ান ত্রিভুজ পলিনেশিয়াকে সংজ্ঞায়িত করে, যা মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ আয়তনের একটি অঞ্চল। পলিনেশিয়ান আউটলায়ার নামে পরিচিত আঠারোটি পলিনেশিয়ান-ভাষী সমাজ মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়ায় অবস্থিত।

উৎস: Britannica.com.

.
ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. ৪৩তম
  2. ৪৪তম
  3. ৪৫তম
  4. ৪৭তম
ব্যাখ্যা

ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


উৎস: Britannica.

.
ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে?
  1. জোসেফ স্ট্যালিন
  2. এডলফ হিটলার
  3. কাইজার
  4. বেনিতো মুসোলিনি
ব্যাখ্যা

ফ্যাসিবাদের জনক বলা হয়- বেনিতো মুসোলিনিকে।

• বেনিতো মুসোলিনী: 

- পুরো নাম: Benito Amilcare Andrea Mussolini. 
- জন্মস্থান: ইতালি।
- রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী মতবাদ।
- প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, ১৯১৯ সালে।
- ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী হিসেবে: ১৯২২-১৯৪৩।
- শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
- মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে। 
- জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা গড়ে তোলেন।
- যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন।
- পতন: ১৯৪৩ সালে মিত্রবাহিনীর আক্রমণের মুখে মুসোলিনির সরকার পতন ঘটে।
- মৃত্যু: ২৮ এপ্রিল, ১৯৪৫ সালে ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে তিনি ও তার প্রেমিকা ক্লারেটা পেতাচিকে গুলি করে হত্যা করা হয়। 

উৎস: Britannica.

.
"জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী" উক্তিটি কার?
  1. কার্ল মার্কস
  2. হিটলার
  3. রুশো
  4. প্লেটো
ব্যাখ্যা

 “জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী”—উক্তিটি রুশোর (Jean-Jacques Rousseau))

⇒ এই বাক্যটি রুশোর ’The Social Contract’ (1762)-এ বলা “Popular Sovereignty / জনগণের সার্বভৌমত্ব” ধারণার সংক্ষিপ্ত রূপ (paraphrase)।

⇒ জনসাধারণের সার্বভৌমত্বের অর্থ হলো: রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণের হাতে, এবং সেই সরকার কেবল তখনই টিকে থাকে যখন নাগরিকরা তাদের কর্তৃত্ব প্রদান করে।

উল্লেখ্য,
⇒ 'দ্য সোশ্যাল কন্ট্রাক্ট' হল জঁ-জ্যাক রুশোর লেখা একটি দার্শনিক রচনা, যা ১৭৬২ সালে প্রকাশিত হয়েছিল। এতে রাজনৈতিক কর্তৃত্বের বৈধতা এবং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। রুশো যুক্তি দেন যে বৈধ রাজনৈতিক কর্তৃত্ব জনগণের দ্বারা সম্মত একটি সামাজিক চুক্তি থেকে আসে, যা জনপ্রিয় সার্বভৌমত্ব এবং সাধারণ ইচ্ছার মতো ধারণার উপর জোর দেয়। 

উৎস: The Social Contract.

১০.
গাজায় ইসরাইলী বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. বাংলাদেশ
  3. সুদান
  4. সৌদি আরব
ব্যাখ্যা

গণহত্যার অপরাধ:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- ফিলিস্তিনের গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে তাঁর দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুর বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা।

১১.
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে?
  1. স্পেন
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. জার্মানি
অনির্ধারিত
ব্যাখ্যা

• ১৭৭৮-১৭৮২ সালের আমেরিকান বিপ্লবের সময় ফরাসি জোট, ফরাসি সহায়তা এবং ইউরোপীয় কূটনীতি:

-  ১৭৭৮-১৭৮২ সালের আমেরিকান বিপ্লবের সময় আমেরিকান উপনিবেশীরা আন্তর্জাতিক সমর্থন অর্জনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য ছিল ফ্রান্সের সাথে জোট এবং বাণিজ্য চুক্তি স্থাপন।
- ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কম্তে ডি ভার্জেনেস প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত ১৭৭৮ সালের ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক জোটে সম্মত হন।
- কন্টিনেন্টাল কংগ্রেস বিদেশে সমর্থন বাড়াতে সিক্রেট কমিটি অফ করেসপন্ডেন্স স্থাপন করে।
- বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ফ্রান্সে জনপ্রিয়তা অর্জন করে আমেরিকান স্বার্থের প্রতি ফরাসি সমর্থন জোরদার করেন।
- ফ্রান্স গোপনে ঋণ, অস্ত্র, গোলাবারুদ, ইউনিফর্ম এবং নৌসেবা প্রদান শুরু করে।
- সারাটোগার যুদ্ধে ব্রিটিশ পরাজয় (১৭৭৭) ফ্রান্সকে আনুষ্ঠানিকভাবে জোটে আসতে প্রভাবিত করে।
- ফ্রান্সের সহায়তা ইয়র্কটাউনের (১৭৮১) ব্রিটিশ আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৭৮২ সালে মার্কিন কমিশনাররা ব্রিটেনের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনায় অংশ নেন এবং অতিরিক্ত ঋণ পান।
- ১৭৮৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে এবং যুদ্ধের অবসান ঘটে।
ফরাসি এবং অন্যান্য ইউরোপীয় শক্তির।

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।ত
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
- প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে অন্যতম ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, লস এন্সেলস, সানফ্রান্সিসকো প্রভৃতি।

উৎস: United States Department of State [লিংক]

১২.
বিশ্বের প্রথম দেশ হিসেবে ধুমপান নিষিদ্ধ করে কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভূটান
  3. চীন
  4. নেপাল
ব্যাখ্যা

ভুটানে ধূমপান নিষিদ্ধকরণ:
- ২০১০ সালে ভুটান সর্বজনীন স্থানে তামাক বিক্রি এবং ধূমপান নিষিদ্ধ করার জন্য প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল।
- ১৯৮৯ সালে ভুটানের ধর্মীয় কেন্দ্রস্থল বুমথাং এর স্থানীয় সরকারী নেতারা জেলায় তামাক বিক্রির উপর নিষেধাজ্ঞা করেছিলেন।
- ৭০তম জাতীয় পরিষদের অধিবেশনে আলোচনা হাইলাইট করেছে যে ধূমপানকে নিন্দনীয় বলে মনে করা হয়।
- ২০০৪ সালে দেশব্যাপী বিক্রয় নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে, 'তামাক নিয়ন্ত্রণ আইন, ২০১০' ভুটানে সমস্ত তামাকজাত পণ্যের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
- আইনে তামাকজাত দ্রব্যের চাষ, উৎপাদন, সরবরাহ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
- চলচ্চিত্রে বিধিনিষেধ সহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা; ধূমপানমুক্ত পাবলিক প্লেস বা জোন ঘোষণা করা হয়েছে।

উৎস: Bhutan reverses sales ban on tobacco BMJ Blogs.

১৩.
মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে?
  1. ১৯৫৬
  2. ১৮৮৯
  3. ১৮৫৬
  4. ১৯৪৫
ব্যাখ্যা

• সুয়েজ খাল
- এটি একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।

- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়।
- ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

- শুরুতে খালটি ফ্রান্স ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। পরবর্তীতে মিশর তার ৪৪ ভাগ শেয়ার ব্রিটেনের নিকট বিক্রি করে দেয়।
- ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
- এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
- আন্তর্জাতিক চুক্তি অনুসারে সুয়েজ খাল সবদেশের জন্যে সকল ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের চন্যে উন্মুক্ত থাকবে।

উৎস: সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট।

১৪.
ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত?
  1. জাভা
  2. বালি
  3. অচেহ
  4. কালিমান্তান
ব্যাখ্যা

⇒ নুসান্তারা হল ইন্দোনেশিয়ার নতুন পরিকল্পিত রাজধানী, যা বালিকপাপনের কাছে পূর্ব কালিমানতান প্রদেশে অবস্থিত। নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হয়েছিল, প্রথম বাসিন্দাদের ২০২৪ সালে আসার আশা করা হয়েছিল এবং ২০৪৫ সালের মধ্যে সম্পূর্ণ সমাপ্তির সময় নির্ধারণ করা হয়েছে।

⇒ জাকার্তার অতিরিক্ত জনসংখ্যা এবং বন্যার প্রতি সংবেদনশীলতার কারণে জাকার্তা থেকে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম থাকা এবং জাভা এবং দূরবর্তী দ্বীপপুঞ্জের মধ্যে বৈষম্য কমানোর জন্য নুসান্তারার স্থানটি নির্বাচন করা হয়েছিল। বোর্নিওতে অবস্থিত, এই স্থানটি সমগ্র জাতির উন্নয়নের উপর একটি রাজনৈতিক বিবৃতি।

⇒ একটি স্মার্ট শহর হিসেবে কল্পনা করা নুসান্তারায় সবুজ স্থান, গণপরিবহন এবং নবায়নযোগ্য জ্বালানি থাকবে। এই এলাকার রেইনফরেস্ট এবং বিপন্ন প্রজাতির কথা বিবেচনা করে নির্মাণের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

১৫.
চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্রবন্দরের অবস্থান-
  1. কেনিয়া
  2. মোজাম্বিক
  3. জিবুতি
  4. পাকিস্তান
ব্যাখ্যা

- কেনিয়ার মোম্বাসা বন্দর। এক হাজার বছরেরও বেশি পুরনো এই বন্দরটিকে বন্ধক রেখে চীনের কাছ থেকে ঋণ নিয়েছে কেনিয়া।

⇒ ভারত মহাসাগরের তীরের মোম্বাসা বন্দর থেকে রাজধানী নাইরোবি পর্যন্ত রেল লাইন নির্মাণ করতে চীনের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক থেকে ২৩০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল কেনিয়া।
- কিন্তু কোন শর্তে এই ঋণ নেওয়া হচ্ছে সেটি গোপন রেখেছিল সরকার। তবে খুব বেশিদিন এই ঋণের শর্তের কথা গোপন রাখতে পারেনি তারা।

- সম্প্রতি কেনিয়ারই একটি গণমাধ্যমে ঋণের জটিল শর্তের কথা ফাঁস হয়ে যায়। খবরে জানানো হয়, রেলওয়ের জন্য ঋণ নেওয়া হলেও বন্ধক হিসেবে রাখা হয় মোম্বাসা বন্দর। এবার সরকারিভাবেই এই শর্তের কথা স্বীকার করে নেওয়া হলো

উৎস: দ্যা ডেইলিস্টার বাংলা [লিংক]।

১৬.
আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?
  1. চীন ও আফগানিস্তান
  2. চীন ও ইংল্যান্ড
  3. চীন ও রাশিয়া
  4. ইংল্যান্ড ও আফগানিস্তান
ব্যাখ্যা

আফিম যুদ্ধ: 
- আফিম যুদ্ধ ছিল চীনের সাথে পশ্চিমা দেশগুলোর মধ্যে দুটি সশস্ত্র সংঘর্ষ, যা ১৯শ শতকের মাঝামাঝি সময়ে ঘটে।
- এই যুদ্ধগুলোতে পশ্চিমা শক্তি ও চীনের শাসক কিং (Qing) রাজবংশের মধ্যে লড়াই হয়।

 প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯–১৮৪২):
পক্ষচীন বনাম ব্রিটেন। 
- কারণ: ব্রিটিশরা চীনে অবৈধভাবে আফিম (এক ধরনের মাদক) বিক্রি করছিল। চীনা সরকার এটি বন্ধ করতে চাইলে সংঘর্ষ শুরু হয়।
- ফলাফল: ব্রিটেন জয়ী হয় এবং চীনকে নানান বাণিজ্যিক সুবিধা ও হংকং দ্বীপ ব্রিটিশদের কাছে হস্তান্তর করতে হয়।

দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৬–১৮৬০): 
- পক্ষ: চীন বনাম ব্রিটেন ও ফ্রান্স
- এটি আবারও চীনের বিরুদ্ধে আফিম বাণিজ্য ও বিদেশি প্রভাব নিয়ে দ্বন্দ্বের কারণে শুরু হয়।
- ব্রিটেন ও ফ্রান্স জয়লাভ করে, এবং তারা আরও বেশি বাণিজ্যিক সুবিধা ও কূটনৈতিক অধিকার অর্জন করে চীনের ভেতরে।

ফলাফল:
- বিদেশি দেশগুলো চীনের ওপর প্রভাব বাড়িয়ে নেয়।
- চীনকে অনেক ক্ষতিকর চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যেগুলোকে 'অবমাননাকর চুক্তি' (Unequal Treaties) বলা হয়।
- চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

উৎস: Britannica.

১৭.
নর্থ আন্টলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৩৯
  2. ১৯৪৩
  3. ১৯৪৯
  4. ১৯৬০
ব্যাখ্যা

 ৪ এপ্রিল, ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয়।

ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):

- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

১৮.
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
  1. ১৮০নং প্রস্তাব
  2. ১৮১ নং প্রস্তাব
  3. ১৬০ নং প্রস্তাব
  4. ১৬১ নং প্রস্তাব
ব্যাখ্যা

১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন-১৮১ এর আওতায় ফিলিস্তিন রাষ্ট্রকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন করার প্রস্তাব করা হয়। সেখানে স্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলা হয়েছে। 

 - যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাটির গুরুত্ব বুঝতে পেরেছে। ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ফিলিস্তিনের  স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়টি নতুনভাবে প্রস্তাব করেন কেরি।
- এজন্য তিনি দুই পক্ষকেই সমঝোতার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন-১৮১ মেনে নিয়ে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। কারণ ইসরায়েল ও পিএলও উভয়ই রেজুলেশন-১৮১ এর আলোকে তাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছে।

- ইহুদি রাষ্ট্রের প্রস্তাব বা সব সমস্যার ক্ষেত্রে ফিলিস্তিনের এই ঘোষণার গুরুত্ব বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ।
- ফিলিস্তিন এখন তাড়াতাড়ি জাতিসংঘের সদস্য হওয়ার চেষ্টা করছে।
- এজন্য তাদের এটা পরিস্কার করতে হবে, তারা ১৯৯৮ সালের ঘোষণা অনুসারেই সদস্য হতে চায়।
- তারা নিজেদের বৈধতার সঙ্গে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বৈধতার বিষয়টি যোগ করতে পারে তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও তাদের জাতিসংঘের সদস্য পদ পেতে সমর্থন করবে।

উৎস: বাংলা ট্রিবি্উন {লিংক}

১৯.
কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?
  1. ব্রাজিল ও বলিভিয়া
  2. যুক্তরাষ্ট্র ও কানাডা
  3. জার্মানি ও পোল্যান্ড
  4. মিশর ও সুদান
ব্যাখ্যা

 যুক্তরাষ্ট্র ও কানাডা মেডিসিন লাইন দ্বারা বিভক্ত।

মেডিসিন লাইন/সীমানা (Medicine Line):
- মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমানা।
- বিশেষ করে ৪৯° উত্তর অক্ষরেখা (49th parallel) বরাবর টানা সীমারেখাকে বোঝাতে মেডিসিন লাইন ব্যবহার করা হয়।
- ৪৯° উত্তর অক্ষরেখা  (49° N latitude) হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি অংশ যা প্রধানত সোজা রেখা।
- এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে পরিচিত।
- এটি প্রায় ৫,৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত। 
- এই সীমান্ত ১৮৪৬ সালের ওরেগন ট্রিটি (Oregon Treaty) দিয়ে নির্ধারিত হয়।

উল্লেখ্য, 
- কানাডার স্থানীয়রা এই লাইনটিকে মেডিসিন লাইন হিসেবে উল্লেখ করে থাকেন। 

অন্যদিকে,  
- ওডার-নীস লাইন হলো জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে একটি আন্তর্জাতিক সীমানা।
- ২২° উত্তর অক্ষরেখা (22°N parallel) মিশর এবং সুদানের মধ্যে একটি আন্তর্জাতিক সীমানা। এটি হালায়েব ত্রিভুজ (Hala'ib Triangle) নামেও পরিচিত।

উৎস: i) Americas.org
ii) History.com

২০.
যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন মিডনাইট হ্যামার" ইরানে কবে হামলা করে?
  1. ২০ জুন ২০২৫
  2. ২১ জুন ২০২৫
  3. ২২ জুন ২০২৫
  4. ২৩ জুন ২০২৫
ব্যাখ্যা

২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে হামলা করে।

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার (রবিবার তেহরানের সময় ০২:৪০-০৩:০৫) ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT এর মধ্যে তাদের উপর হামলা চালানো হয়েছিল।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।

⇒ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।
 
উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা।

২১.
সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লিখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত-
  1. ৮৪
  2. ৮১
  3. ৮৮
  4. ৮৫
ব্যাখ্যা

৮৮নং অনুচ্ছেদ - সংযুক্ত তহবিলের উপর দায় :

⇒ ৮৮নং অনুচ্ছেদ অনুসারে, সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হইবে:

(ক) রাষ্ট্রপতিকে দেয় পারিশ্রমিক ও তাঁহার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়;
(খ) (অ) স্পীকার ও ডেপুটি স্পীকার, 
(আ) সুপ্রীম কোর্টের বিচারকগণ,
(ই) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
(ঈ) নির্বাচন কমিশনারগণ,
(উ) সরকারী কর্ম কমিশনের সদস্যদিগকে দেয় পারিশ্রমিক;

 (গ) সংসদ, সুপ্রীম কোর্ট, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, নির্বাচন কমিশন এবং সরকারী কর্ম কমিশনের কর্মচারীদিগকে দেয় পারিশ্রমিকসহ প্রশাসনিক ব্যয়;

 (ঘ) সুদ, পরিশোধ-তহবিলের দায়, মূলধন পরিশোধ বা তাহার ক্রম-পরিশোধ এবং ঋণসংগ্রহ-ব্যপদেশে ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত ঋণের মোচন-সংক্রান্ত অন্যান্য ব্যয়সহ সরকারের ঋণ-সংক্রান্ত সকল দেনার দায়;

 (ঙ) কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোন রায়, ডিক্রী বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন পরিমাণ অর্থ; এবং

 (চ) এই সংবিধান বা সংসদের আইন-দ্বারা অনুরূপ দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোন ব্যয়।

অন্যদিকে,
⇒ ৮৪নং অনুচ্ছেদ - সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব।
- ৮৪ (১) সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি মাত্র তহবিলের অংশে পরিণত হইবে এবং তাহা "সংযুক্ত তহবিল" নামে অভিহিত হইবে। 
- ৮৪ (২) সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারী অর্থ প্রজাতন্ত্রের সরকারী হিসাবে জমা হইবে।

⇒ ৮১নং অনুচ্ছেদ -অর্থবিল সংক্রান্ত।

⇒ ৮৫নং অনুচ্ছেদ -সরকারী অর্থের নিয়ন্ত্রণ সংক্রান্ত।
-  সরকারী অর্থের রক্ষণাবেক্ষণ, ক্ষেত্রমত সংযুক্ত তহবিলে অর্থপ্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারী হিসাবে অর্থপ্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার এবং উপরি-উক্ত বিষয়সমূহের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদের আইন-দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ-দ্বারা নিয়ন্ত্রিত হইবে।

উৎস: সংবিধান।

২২.
হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. নওগাঁ
  2. নীলফামারী
  3. নাটোর
  4. লালমনিরহাট
ব্যাখ্যা

হলুদ বিহার :
- হলুদ বিহার  একটি প্রত্নস্থল।
- এটি নওগাঁ জেলা শহর হতে আঠারো কিলোমিটার উত্তরে বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নে তুলসীগঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে অবস্থিত হলুদবিহার ।
- এ নিদর্শনগুলি এক বিশাল এলাকা জুড়ে বিদ্যমান।
-  বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের হারুনুর রশীদ ১৯৭৪ সালে এ এলাকাটি পরিদর্শন করেন এবং দেখতে পান যে, সমগ্র এলাকা, বিশেষকরে হলুদ বিহার গ্রামের দক্ষিণপূর্ব দিকে এক বিশাল পুরানো দিঘির চারপাশে অসংখ্য  নিচু টিবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 
- স্থানটি ১৯৭৬ সালে সংরক্ষিত করা হয় এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ প্রথমে ১৯৮৪ সালে এবং পরে ১৯৯৩ সালে এটি খনন করে।

উৎস: বাংলাপিডিয়া। 

২৩.
সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে?
  1. ৩০ জুন
  2. ১৬ জুলাই
  3. ১৯ নভেম্বর
  4. ৮ এপ্রিল
ব্যাখ্যা

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয় ৩০ জুন। 

• সাঁওতাল বিদ্রোহ
- বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত দামিন-ই-কোহ অঞ্চল থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত সাঁওতাল ভাষাভাষী ও কৃষি নির্ভর জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তোলে তাকে হুল বা সাঁওতাল বিদ্রোহ বলা হয়।
- সাঁওতাল বিদ্রোহ ছিলো জমিদার, মহাজন ও পুলিশের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ।
- ১৮১১, ১৮২০ ও ১৮৩১ সালে কয়েক দফায় সাঁওতালরা বিদ্রোহ করলেও সবচেয়ে ভয়াবহ ও সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৫-৫৬ সালে।
- রাজমহলের পার্বত্য এলাকায় সংঘটিত এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কয়েক দফা অভিযান পরিচালনা করে।
- সিধু ও কানু নামের দুই ভাই এই বিদ্রোহে নেতৃত্বে দেন।
- কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে।
- বিদ্রোহে জড়িতদের অধিকাংশকে ফাঁসিতে ঝুলানো হয়। বন্দিদের জোরপূর্বক রেলশ্রমিক বানানো হয়।

উৎস: বাংলাপিডিয়া।

২৪.
LNG ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
  1. মাতারবাড়ি
  2. ফুলবাড়ী
  3. পায়রা
  4. রূপপুর
ব্যাখ্যা

পায়রাতেই ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার একটি এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল)। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হয়েছে। আগামী ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে তিনটি বিদ্যুৎ কেন্দ্রেরই উৎপাদনক্ষম হয়ে ওঠার কথা রয়েছে।

⇒ পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। সংস্থাটি এখন পায়রায় একই সক্ষমতার কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। যৌথভাবে কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎ নির্মাণ করছে চীনা কোম্পানি নরিনকো ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড।

• মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র:
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
- এই বিদ্যুৎ কেন্দ্রটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের এক হাজার ৪১৪ একর জমিতে এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে।
- ৬০০ মেগাওয়াট এর মোট দুটি ইউনিট তৈরি হবে।
- জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ির এই বিদ্যুৎকেন্দ্র হবে বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প।
- বিদ্যুৎ নিয়ে সরকারের মহাপরিকল্পনায় মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা রয়েছে।
২৯ জুলাই, ২০২৩ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হলো কক্সবাজারের মহেশখালী উপজেলায় কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।
- এই ইউনিটের উৎপাদনক্ষমতা ৬০০ মেগাওয়াট।
- পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 

• বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর এল.এন.জি ও কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প :
⇒ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্তৃক এল এন জি ও কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মহেশখালী উপজেলা 
- এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৮৫০০ মে. ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে মর্মে জানা যায়।

উৎস:
i) বণিক বার্তা [লিংক]
ii) ২৯ জুলাই, ২০২৩, কালের কন্ঠ।

২৫.
ই-পাসপোর্টের মেয়াদ ১৮ বছরের কম বয়সীদের জন্য কত?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ৩ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা

- ১৮ থেকে ৬৫ বছর বয়সিদের পাসপোর্টের মেয়াদ ইস্যুর তারিখ থেকে দাখিলকৃত ফির ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছর করা হয়েছে।
- ১৮-এর কম বয়সি ও ৬৫-এর অধিক বয়সিদের পাসপোর্টের মেয়াদ নির্দিষ্ট রাখা হয়েছে ৫ বছর।

উল্লেখ্য,
- দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
- ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে।
- বিশ্বে প্রথম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া ১৯৯৮ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, ২০২০ সালে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২৬.
বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিঃমিঃ?
  1. ৫১৩৮ কিঃমিঃ 
  2. ৪৩৭১ কিঃমিঃ
  3. ৪১৫৬ কিঃমিঃ
  4. ৩৯৭৮ কিঃমিঃ
ব্যাখ্যা

বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে।
- বাংলাদেশের সর্বমোট ৫১৩৮ কিলোমিটার সীমারেখা রয়েছে।
- বাংলাদেশের সর্বমোট স্থলসীমা ৪৪২৭ কিলোমিটার।
- বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা ২৭১ কিলোমিটার (২৮০ কিলোমিটার মাধ্যমিক ভূগোল)।
- বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের সীমারেখার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার।

উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

২৭.
বিক্রমাদিত্য কার উপাধি ছিল?
  1. ১ম চন্দ্রগুপ্ত
  2. ২য় চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. ভিনসেন্ট স্মিথ
ব্যাখ্যা

 • দ্বিতীয় চন্দ্রগুপ্ত:
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই গুপ্ত সাম্রাজ্য উন্নতি ও গৌরবের চরম শিখরে পৌঁছেছিল।
- সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের বিস্তারকর্তা বলা যায় তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এই সাম্রাজ্যের সংগঠক বলা চলে।
- তিনি ছিলেন একজন বীরযোদ্ধা ও সুদক্ষ শাসক।
- সামরিক প্রতিভার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতিও তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ।
- বিদ্যোৎসাহী সম্রাট হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
- মহাকবি কালিদাস ছিলেন তাঁর সমকালীন।
- নব-রত্নের বেশ কয়েকজন তাঁর সভা অলংকৃত করতেন।
- তিনি 'বিক্রমাদিত্য' বা 'শক্তির সূর্য' উপাধী গ্রহণ করেন।
- এই উপাধীর কারণে অনেকেই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে 'কিংবদন্তীর বিক্রমাদিত্য' হিসেবে মনে করেন।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৮.
ফখরউদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন?
  1. ১৩৪৯
  2. ১৩৪২
  3. ১৩৩৫
  4. ১৩৩৮
ব্যাখ্যা

• ফখরুদ্দীন মুবারক শাহ :
- ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) বাংলার সুলতান।
- বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে। 
- ফখরুদ্দীন ছিলেন জাতিতে তুর্কি এবং খুব সম্ভবত তুর্কিদের কারাউনা গোত্রীয়।
- তিনি ছিলেন দিল্লির তুগলক সুলতানের অধীনে সোনারগাঁয়ের শাসনকর্তা (ওয়ালি) বাহরাম খানের সিলাহদার (অস্ত্রাগারের তত্ত্বাবধায়ক)।
-  ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন এবং স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- স্বীয় মুদ্রায় ফখরুদ্দীন আল-সুলতানুল আযম ফখরুদ্দুনিয়া ওয়াদ-দ্বীন আবুল মুজাফফর মুবারক শাহ আল-সুলতান উপাধি গ্রহণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।

২৯.
নোট অব ডিসেন্ট বলতে কি বুঝায়?
  1. চুড়ান্ত সিদ্ধান্ত
  2. আনুষ্ঠানিক ভিন্নমত
  3. আনুষ্ঠানিক ঐক্যমত্য
  4. সভার কার্যবিবরণী
ব্যাখ্যা

নোট অব ডিসেন্ট (Note of Dissent) বা ভিন্নমত পোষণ বলতে বোঝায় যখন কোনো আলোচনা, কমিটি, বোর্ড, বা বিচার প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সর্বসম্মত সিদ্ধান্তের সাথে
- একমত না হয়ে তার আপত্তি বা ভিন্ন মতামত লিখিতভাবে প্রকাশ করে।

উৎস: অক্সফোর্ড ডিকশেনারি।

৩০.
খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিতি?
  1. বারাং
  2. পাড়া
  3. পুঞ্জি
  4. মৌজা
ব্যাখ্যা

খাসিয়া:
- খাসিয়া সমাজে গ্রামের স্থানীয় নাম “পুঞ্জি”।
- এটি শুধু একটি বসতি নয়, বরং একটি সাংস্কৃতিক, সামাজিক ও আত্মপরিচয়ের কেন্দ্র।

উল্লেখ্য, 
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

উৎস: বাংলাপিডিয়া।

৩১.
তপশিল শব্দের অর্থ কী?
  1. বিবরণ
  2. আইন
  3. অধ্যাদেশ
  4. বিধি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- তপশিল একটি আরবি শব্দ।
- অর্থ- জমির চৌহদ্দির বিবরণ। ২ বিশেষ উদ্দেশ্যে প্রণীত তালিকা,

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩২.
বগা লেক কোন উপজেলায় অবস্থিত?
  1. থানটি
  2. রুমা
  3. আলীকদম
  4. রোয়াংছড়ি
ব্যাখ্যা

- বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। 
- বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগা লেকের  অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়।

• দেশের অন্যান্য লেকসমূহ হলো:
- কাপ্তাই লেক: রাঙামাটি -
- বগা লেক: বান্দরবান
- মহামায়া লেক: চট্টগ্রাম
- ফয়'স লেক: চট্টগ্রাম
- ভাটিয়ারি লেক: চট্টগ্রাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৩.
দুর্নীতি ধারণাসূচক-২০২৪, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. সুইডেন
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা

দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
⇒ কম দুর্নীতির দেশ:
 প্রথম - ডেনমার্ক।
 দ্বিতীয় - ফিনল্যান্ড।
 তৃতীয় - নিউজিল্যান্ড।

⇒ সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
 প্রথম - সোমালিয়া।
 দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
 তৃতীয় - ইয়েমেন।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৩৪.
২০২৫ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন কে?
  1. মেহেদী হাসান খান
  2. রিফাত নবী
  3. শাবাব মুস্তফা
  4. মো: ইউসুফ চৌধুরী
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

উৎস: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

৩৫.
সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষযুক্ত স্কিম কোনটি?
  1. প্রগতি
  2. সুরক্ষা
  3. প্রত্যয়
  4. প্রবাসী
ব্যাখ্যা

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো 'প্রত্যয় স্কিম'
⇒ সরকার, ১৩ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে জারীকৃত এস.আর.ও. নং-৪৭-আইন/২০২৪ এর মাধ্যমে সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকুরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী ০১ জুলাই, ২০২৪ খ্রি. তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করেছে।

উল্লেখ্য,
- পরবর্তীতে সরকার এ স্কিমটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 

সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):

- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- ২৪ জানুয়ারি-২০২৩ জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩' পাস হয়েছে।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।

৪টি স্কিম:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।

• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।

• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।

• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৬.
নারিকা-১ কী?
  1. অপারেটিং সিস্টেম
  2. তামাকের জাত
  3. খরা সহিষ্ণু ধান
  4. পাটের জাত
ব্যাখ্যা

- বাংলাদেশের শতকরা ৮০ ভাগ জমিতে খাদ্যশস্য উৎপাদিত হয়।
- বাংলাদেশের প্রধান ধান চাষ হচ্ছে বোরো।
- বাংলাদেশে সর্বপ্রথম ইরি-৮ জাতের উফশি জাতের ধান আমদানি করা হয় যা এখনও এদেশে চালু আছে।
- বাংলাদেশের উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান ব্রি-৩৩।
- হরিধান জাতের উচ্চ ফলনশীল ধানের আবিষ্কারক ঝিনাইদহের হরিপদ কাপালী।
- নারিকা-১ হলো একধরনের খরা সহিষ্ণু ধান।
- নেদারল্যান্ড থেকে আলু বাংলাদেশে আমদানি করা হয়।

উৎস: কৃষি শিক্ষা-একাদশ দ্বাদশ শ্রেণি

৩৭.
SQL এর পূর্ণরূপ কী?
  1. Structured Query Language
  2. Simple Query Language
  3. System Query Logic
  4. Sequential Question Language
ব্যাখ্যা

• SQL:
- SQL এর পূর্ণরূপ Structured Query Language.
- এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
- অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো।
- বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে।
- এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৮.
Sina Weibo উদ্ভাবন করে--?
  1. জ্যাক ডর্সি
  2. সিনা কর্পোরেশন
  3. লুডিকর্প
  4. ডেভিড কার্প
ব্যাখ্যা

• Sina Weibo উদ্ভাবন করেছে সিনা কর্পোরেশন (চীনের একটি প্রধান ইন্টারনেট কোম্পানি)।
- Sina Weibo (সিনা উইবো) হলো চীনের একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা অনেকটা টুইটারের (X) মতো কাজ করে। 
- এটি মূলত মাইক্রোব্লগিং সাইট হিসেবে পরিচিত।

• Sina Weibo-এর বৈশিষ্ট্যসমূহ:
- মাইক্রোব্লগিং: এটি ব্যবহারকারীদের ছোট ছোট পোস্ট বা বার্তা শেয়ার করার সুযোগ দেয়।
- ব্যবহারকারী: এটি মূলত চীনের অভ্যন্তরীণ বাজারের জন্য তৈরি এবং সেখানে ফেসবুক বা টুইটার নিষিদ্ধ থাকায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
- মাল্টিমিডিয়া সাপোর্ট: এটি টেক্সট বার্তার পাশাপাশি ছবি, ভিডিও এবং ইমোজি শেয়ার করা সমর্থন করে।
- ভেরিফিকেশন সিস্টেম: এটি সেলিব্রেটি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ভেরিফিকেশন সুবিধা প্রদান করে।
- সেন্সরশিপ: চীনা সরকারের নীতি অনুযায়ী এই প্ল্যাটফর্মে কন্টেন্ট বা তথ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ বজায় রাখা হয়।

অন্যান্য অপশন:
- জ্যাক ডর্সি: Twitter-এর সহ-প্রতিষ্ঠাতা।
- লুডিকর্প: লুডিকর্প: এই কানাডিয়ান কোম্পানিটি ছবি শেয়ারিং সাইট ফ্লিকার (Flickr) তৈরি করেছিল।
- ডেভিড কার্প: জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলার (Tumblr) এর প্রতিষ্ঠাতা।

উৎস:
১। ব্রিটানিকা।
২। Forbes[link]

৩৯.
বাংলাদেশের প্রথম ই-বুক কোনটি?
  1. বায়ান্নো ই-বুক
  2. একাত্তর ই-বুক
  3. একুশ ই-বুক
  4. পঁচাত্তর ই-বুক
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রথম ই-বুক হলো 'একুশ ই-বুক'। এটি মূলত ইন্টারনেটে বাংলা বই পড়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য একটি অগ্রগামী পদক্ষেপ ছিল। 
- এটি ৩০ জানুয়ারি ২০১৬ সালে প্রকাশিত হয়। 

• বাংলাদেশের ই-বুক ও ডিজিটাল শিক্ষার বৈশিষ্ট্যসমূহ:
- একুশ ই-বুক: এটি মূলত আমাদের ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির (একুশে ফেব্রুয়ারি) স্মৃতি রক্ষার্থে নামকরণ করা হয়েছে।
- জাতীয় ই-বুক প্ল্যাটফর্ম: বর্তমানে সরকারিভাবে www.ebook.gov.bd নামে একটি বিশাল ই-বুক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল পাঠ্যবই পাওয়া যায়।
- মাল্টিমিডিয়া কন্টেন্ট: আধুনিক ই-বুকগুলোতে শুধু টেক্সট নয়, বরং অডিও, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশন যুক্ত থাকে।
- সহজলভ্যতা: ই-বুকগুলো স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপে যেকোনো স্থান থেকে পড়া সম্ভব।
- পরিবেশবান্ধব: ডিজিটাল ফরম্যাটে হওয়ায় এতে কাগজের প্রয়োজন হয় না, ফলে এটি পরিবেশ রক্ষায় সহায়ক।

উৎস: প্রথম আলো [link]

৪০.
কোন ই-মেইলে "CC" এর অর্থ কী?
  1. Close Circuit
  2. Carbon Copy
  3. Close Contact 
  4. Close Cope
ব্যাখ্যা

• ইমেইল আদান-প্রদানের ক্ষেত্রে CC-এর পূর্ণরূপ হলো Carbon Copy (কার্বন কপি)। যখন একই ইমেইল প্রধান প্রাপক (To) ছাড়াও অন্য কাউকে অবগতির জন্য পাঠানো হয়, তখন তাদের ঠিকানা CC ঘরে দেওয়া হয়।

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
• To:
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

• Cc (Carbon Copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

• Bcc(Blind carbon copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

• Attachment:
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১.
দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180 হলে সংখ্যা দুইটি কত?
  1. 45, 60
  2. 27, 36
  3. 30, 40
  4. 60, 80
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 3x এবং 4x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 12x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
বা, 12x2 = 180 × x
বা, 12x = 180
∴ x = 15

∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 15 = 45 এবং 4 × 15 = 60.

৪২.
"ক" একটি কাজ ৬ দিনে করতে পারে। "খ” ঐ কাজটি ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৫ দিনে
  3. ৪ দিনে
  4. ১২ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: "ক" একটি কাজ ৬ দিনে করতে পারে। "খ” ঐ কাজটি ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
ক ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক  ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ 

খ ১২ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (১/৬) + (১/১২) অংশ 
 = (২ + ১)/১২
 = ৩/১২ অংশ 
= ১/৪

ক ও খ ১/৪ অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১ অংশ (সম্পূর্ন) কাজ করে (১ × ৪)/১ দিনে 
 = ৪ দিনে
 

৪৩.
একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গমিটার
  2. ৩০০ বর্গমিটার
  3. ৬০০ বর্গমিটার
  4. ৪০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (একবাহু)বর্গ একক
= (x) বর্গ মিটার

∴ রাস্তা সহ বর্গাকার মাঠ এক বাহুর দৈর্ঘ্য = (x + ৫ + ৫) মিটার
= (x + ১০) মিটার

রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x + ১০) বর্গ একক

প্রশ্নমতে,
(x + ১০) - (x) = ৫০০
⇒ x + ২০x + ১০০ -  x = ৫০০
⇒ ২০x + ১০০  = ৫০০
⇒ ২০x  = ৪০০
⇒  x  = ৪০০/২০ 
∴ x  = ২০

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (২০) বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার

৪৪.
একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. (√3/2)a2 বর্গ একক
  2. a3 বর্গ একক
  3. (2/√3)a2 বর্গ একক
  4. (√3/4)a2 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক
ত্রিভুজটির ক্ষেত্রফল =(√3/4)a2 বর্গ একক

৪৫.
ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?
  1.  সমবাহু ত্রিভুজ 
  2. বৃত্তস্থ ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. ত্রিভুজ হবে না
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 37°, ∠C = 53°

∴ অপর কোণটি, ∠B = 180° - (37° + 53°)
= 180° - 90°
= 90°

এখানে, ∠B কোণ 90° হওয়ায়,
তাই, ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

৪৬.
একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ
1, 1, 2, 3, 5, 8, ........ এর ১০তম সংখ্যা কত হবে?
  1. 67
  2. 55
  3. 40
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ 
1, 1, 2, 3, 5, 8, ........ এর ১০তম সংখ্যা কত হবে?

সমাধান:
এখানে,
প্রথম পদ = 1

1 + 1 = 2
2 + 1 = 3
3 + 2 = 5
5 + 3 = 8
8 + 5 = 13
13 + 8 = 21
21 + 13 = 34
34 + 21 = 55

∴ ধারার ১০তম পদ = 55

৪৭.
যদি A = {1, 2, 3} এবং B = {2, 3, 5} হয় তাহলে A\B = কত?
  1. {1, 5}
  2. {1/2, 2/3, 3/5}
  3. {1/2, 1/3, 1/5}
  4. {1}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {1, 2, 3} এবং B = {2, 3, 5} হয় তাহলে A\B = কত?

সমাধান:
দেয়া আছে,
A = {1, 2, 3}
B = {2,3, 5}

A\B = {1, 2, 3}\{2, 3, 5}
= {1}

৪৮.
একটি ছক্কা পরপর ২ বার নিক্ষেপ করলে ২ বারই ছয় উঠার সম্ভাব্যতা কত?
  1. ১/২ × ১/২
  2. ১/৬ × ১/৬
  3. ১/২ × ১/৬
  4. ১/৬ × ২/৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটিই ছয় উঠার সম্ভাভনা কত?

সমাধান:
যখন দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়, তখন মোট 36টি সম্ভাব্য ফলাফল থাকে, কারণ প্রথম ছক্কার জন্য 6 টি (1 থেকে 6) এবং দ্বিতীয় ছক্কার জন্যও 6 টি (1 থেকে 6) সম্ভাবনা রয়েছে। তাই, মোট সম্ভব ফলাফল হবে = 6 × 6 = 36
এখন, দুটি ছক্কায় দুইটি ছয় (6, 6) ওঠার একমাত্র একটি ফলাফল রয়েছে।

এখানে,
A = ১ম বার ৬
B = ২য় বার ৬

তাই,
P(দুইবারই ৬) = (১/৬) × (১/৬) = ১/৩৬

৪৯.
৯ জন খেলোয়াড়ের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?
  1. ২৭
  2. ৭২
  3. ৮০
  4. ৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ জন খেলোয়াড়ের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
৯ জন খেলোয়াড়ের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় নির্বাচন করার উপায় = C
= ৯!/(৬!(৯ - ৬)!)
= ৯!/(৬!৩!),
= (৯ × ৮ × ৭ × ৬!)/(৬! × ৩ × ২ × ১)
= (৯ × ৮ × ৭)/৬
= (৫০৪)/৬
= ৮৪

৫০.
(2x-1)2 ÷ x - 5 = ? 
  1. 4x3
  2. 2x3
  3. 4x-3
  4. 4x-7
ব্যাখ্যা

প্রশ্ন: (2x-1)2 ÷ x- 5 = ? 

সমাধান:
(2x-1)2 ÷ x- 5
= (2/x)2 × (1/x- 5)
= (4/x2) × (x5)
= 4x3

লাইভ পরীক্ষার সময় প্রশ্নের x5 এর পরিবর্তে x- 5 সংশোধন করে দেওয়া হয়েছে। 

৫১.
Log 2√2x = 4 হলে x = ?
  1. 16
  2. 32
  3. 64
  4. 112
ব্যাখ্যা

প্রশ্ন: Log 2√2x = 4 হলে x = ?

সমাধান:
Log 2√2x = 4
⇒ Log 2√2x = 4
⇒ x = (2√2)4
⇒ x = 24 (√2)4
⇒ x = 24 {(√2)2}2
⇒ x = 16 × 22
⇒ x = 16 × 4
∴ x = 64

৫২.
ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৪০ বছর। ঝন্টুর বাবা তার চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত হবে?
  1. ৫৩ বছর
  2. ৬৬ বছর
  3. ৬৮ বছর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৪০ বছর। ঝন্টুর বাবা তার চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত হবে?

সমাধান:
ধরি,
ঝন্টুর বর্তমান বয়স = ক বছর
ঝন্টুর বাবার বর্তমান বয়স = ক + ২৮ বছর

প্রশ্নমতে 
ক + ক + ২৮ = ৪০ 
২ক + ২৮ = ৪০ 
২ক = ৪০ - ২৮ 
২ক = ১২
ক = ৬ 

ঝন্টুর বর্তমান বয়স = ৬ বছর
ঝন্টুর বাবার বর্তমান বয়স = ৬ + ২৮ বছর = ৩৪ বছর

১৩ বছর পর ঝন্টুর বয়স = ৬ + ১৩ = ১৯ বছর
১৩ বছর পর বাবার বয়স = ৩৪ + ১৩ = ৪৭ বছর

১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি = (১৯ + ৪৭) বছর
= ৬৬ বছর 

৫৩.
35 - 2x - x2এর একটি উৎপাদক (7 + x) হলে অপর উৎপাদক কত?
  1. 5 + x
  2. 5 - x
  3. 7 + x
  4. 7 - x
ব্যাখ্যা

প্রশ্ন: 35 - 2x - x2এর একটি উৎপাদক (7 + x) হলে অপর উৎপাদক কত?

সমাধান:
35 - 2x - x2
= 35 - 7x + 5x - x2
= 7(5 - x) + x(5 - x)
= (5 - x)(7 + x)

৫৪.
m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?
  1. mn
  2. mn + 2
  3. mn + 4
  4. সবকটি
ব্যাখ্যা

প্রশ্ন: m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?

সমাধান:
ধরি, m = 1 এবং n = 3, দুটোই বিজোড় সংখ্যা।
এখন,
ক) mn = 1 × 3 = 3  ⇒ বিজোড়
খ) mn + 2 = (1 × 3) + 2 = 5  ⇒ বিজোড়
গ) mn + 4 = (1 × 3) + 4 = 7  ⇒ বিজোড়
অতএব 
সঠিক উত্তর: ঘ)সবকটি

৫৫.
একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ৪০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ১০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?
  1. ১৮০টি 
  2. ১২০টি 
  3. ৪০০টি 
  4. ২০০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ৪০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ১০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?

সমাধান:
১ ডজন = ১২ টি 
১০ ডজন = ১২ × ১০ = ১২০টি 

প্রশ্নমতে 
৬০% কলা = ১২০টি 
১% কলা = ১২০/৬০টি 
১০০% কলা = (১২০ × ১০০)/৬০টি 
= ২০০ টি 

৫৬.
18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
  1. 8 মিটার
  2. 9 মিটার
  3. 10 মিটার
  4. 7 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?

সমাধান:
দেয়ালটির উচ্চতা AB = ?
মইয়ের দৈর্ঘ্য AC = 18 

Sin ∠ACB = AB/AC
Sin 30° = AB/18
1/2 = AB/18
2AB = 18
AB = 18/2
AB = 9

৫৭.
|x - 5| = 6 এর সমাধান সেট কোনটি?
  1. {1, - 11}
  2. {- 1, 11}
  3. {1, 11}
  4. {- 1, - 11}
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 5| = 6 এর সমাধান সেট কোনটি?

সমাধান:
(x - 5) ধনাত্নক হলে,
বা, x - 5 = 6
বা, x - 5 = 6 + 5
x = 11

আবার (x - 5) ঋণাত্নক হলে,
- (x - 5) = 6
x - 5 = - 6
x = - 1
∴নির্ণেয় সমাধান সেট = {- 1, 11}

৫৮.
A : B = 5 : 4, A : C = 6 : 5 হলে C : B = ?
  1. 5 : 4 
  2. 6 : 5
  3. 25 : 24
  4. 24 : 25
ব্যাখ্যা

প্রশ্ন: A : B = 5 : 4, A : C = 6 : 5 হলে C : B = ?

সমাধান:
A : B = 5 : 4 = 5 × 6 : 4 × 6 = 30 : 24
A : C = 6 : 5 = 6 × 5 : 5 × 5 = 30 : 25
A : B : C = 30 : 24 : 25
C : B = 25 : 24

৫৯.
x + 1/x = 1/3 হলে x3 + 1/x3 এর মান কত?
  1. -27/26
  2. 27/26
  3. 26/27
  4. -26/27
ব্যাখ্যা

প্রশ্ন: x + 1/x = 1/3 হলে x3 + 1/x3 এর মান কত?

সমাধান: 
x + 1/x = 1/3

এখন,
 x3 + 1/x3 = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= (1/3)3 - 3 . 1/3
= 1/27 - 1
= (1 - 27)/27
= - 26/27
 

৬০.
f(x) = (2x + 5)/(x - 3) হলে f(4) = ?
  1. 7
  2. 9/3
  3. কোনটি নয়
  4. 13
ব্যাখ্যা

প্রশ্ন:  f(x) = (2x + 5)/(x - 3) হলে f(4) = ?

সমাধান:
দেওয়া আছে 
f(x) = (2x + 5)/(x - 3)
f(4) = (2 × 4 + 5)/(4 - 3)
f(4) = (8 + 5)/1
∴ f(4) = 13

৬১.
Pick the correctly spelt word:
  1. Conscintious
  2. Consientious
  3. Concientious
  4. Conscientious
ব্যাখ্যা

• The correctly spelt word is: ঘ) Conscientious.

• Conscientious (adjective):
- English Meaning: Meticulous, careful; Feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
- Bangla Meaning: বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

• Example sentences:
- A conscientious public servant.
- She has always been a very conscientious worker.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৬২.
Who wrote "A Vindication of the Rights of Woman"?
  1. Claire Clairmont
  2. Mary Wollstonecraft
  3. Mary Wollstonecraft Godwin
  4. Mary Shelley
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো- খ) Mary Wollstonecraft.
- "A Vindication of the Rights of Woman" (1792) লিখেছেন Mary Wollstonecraft.
- তাঁর বইগুলো সাধারণত Mary Wollstonecraft নামেই প্রকাশিত হয়।

• A Vindication of the Rights of Woman:
- Also known as: “A Vindication of the Rights of Woman: With Strictures on Political and Moral Subjects”.
- এটি রচনা করেন British writer and women’s activist Mary Wollstonecraft.
- প্রকাশকাল: 1792.
- বিষয়বস্তু: নারী অধিকার ও নারী শিক্ষার পক্ষে যুক্তি।
- গুরুত্ব: নারীবাদী (feminist) আন্দোলনের অন্যতম প্রথম দিকের গুরুত্বপূর্ণ গ্রন্থ।
- এই রচনায় নারীদের শিক্ষা, রাজনীতি, সমাজ এবং বিবাহে ক্ষমতায়ন (empowerment) নিশ্চিত করার জন্য যুক্তি উপস্থাপন করা হয়েছে।
- It is considered one of the earliest and most influential works of feminist philosophy, arguing for women's education and equality.
- Though the publication caused controversy, it later influenced women’s rights movements in the United States and Great Britain.

• Mary Wollstonecraft (1759-1797):
- Also known as: Mary Wollstonecraft Godwin (married name).
- জন্ম ২৭ এপ্রিল, ১৭৫৯, লন্ডন, ইংল্যান্ড — মৃত্যু ১০ সেপ্টেম্বর, ১৭৯৭, লন্ডন, ইংল্যান্ড।
- 1797 সালে social philosopher, political journalist, and religious Dissenter William Godwin এর সাথে বিয়ে হওয়ার পরে তাঁর নামের পরে Godwin ব্যবহার করেন, কিন্তু সাধারণভাবে Mary Wollstonecraft নামেই পরিচিত।
- তাঁর বইগুলো সাধারণত Mary Wollstonecraft -এই নামেই প্রকাশিত হয়।
- Mary Wollstonecraft একজন ইংরেজ লেখিকা, দার্শনিক এবং নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ।
- তিনি তার বিশ্বাসসমূহ (beliefs) “A Vindication of the Rights of Woman” (১৭৯২) গ্রন্থে উপস্থাপন করেন, যা নারীবাদ (feminism)-এর একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
- Wollstonecraft died on September 10, 1797, just days after the birth of their daughter, Mary Wollstonecraft Godwin.

উল্লেখ্য যে-
• Mary Wollstonecraft:
- Married name: Mary Wollstonecraft Godwin is actually her full married name, but she is generally known as Mary Wollstonecraft.
- Spouse name: William Godwin.
- Daughter: Mary Wollstonecraft Shelley.

• Notable works: 
- A Vindication of the Rights of Woman,
- Letters Written During a Short Residence in Sweden, Norway, and Denmark,
- Maria; or, The Wrongs of Woman.

অন্যদিকে,
• Mary Wollstonecraft Godwin/Mary Wollstonecraft Shelley/Mary Shelley (1797-1851):
- এরা আসলে একই ব্যক্তি। 1816 সালে Percy Bysshe Shelley কে বিয়ে করার পর Shelley নাম ধারণ করেন।
- Mary Wollstonecraft এবং William Godwin -এর মেয়ে।
- বিয়ের আগে নাম: Mary Wollstonecraft Godwin (birth name).
- বিয়ের পরে নাম: Mary Shelley (স্বামী Percy Bysshe Shelley).
- She was an English Romantic novelist.
- One of the first science-fiction novels, "Frankenstein; or, The Modern Prometheus" (1818) এর লেখিকা।
- তিনি মূলত তার novel 'Frankenstein; or, The Modern Prometheus' -এর জন্যই সমাধিক পরিচিত।

• Notable works (novel): 
- Falkner,
- Frankenstein; or, The Modern Prometheus, 
- History of a Six Weeks’ Tour,
- Lodore,
- The Fortunes of Perkin Warbeck,
- The Last Man,
- Valperga.

- Selected Letters of Mary Wollstonecraft Shelley,
- The Journals of Mary Shelley, 1814-1844.

আবার,
ক) Claire Clairmont হলো Mary Shelley-র সৎ বোন।
- She was the daughter of William Godwin's second wife.
- Lord Byron ও Percy Bysshe Shelley-র বন্ধু ছিলেন।

পরিশেষে,
- Mary Wollstonecraft (মা)/Mary Wollstonecraft Shelley (মেয়ে) দুজনেই Mary Wollstonecraft Godwin নামে পরিচিত।
- তবে সাধারণভাবে (birth name) Mary Wollstonecraft Godwin বলতে মেয়ে Mary Wollstonecraft Shelley -কেই বুঝানো হয়।
- অর্থাৎ, Mary Wollstonecraft বলতে 'মা' কে, আর Mary Wollstonecraft Shelley/Mary Shelley/ Mary Wollstonecraft Godwin বলতে 'মেয়ে' কে বুঝানো হয়।

- পরীক্ষায় অপশন বিবেচনায় উত্তর করতে হবে।
- সুতরাং, এই প্রশ্নের ক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক উত্তর হলো- Mary Wollstonecraft.

Source: Britannica.

৬৩.
A Person who leaves his/her own country to settle permanently in another country is called a/an-
  1. Immigrant
  2. Expatriate
  3. Emigrant
  4. Migrant
ব্যাখ্যা

• A person who leaves his/her own country to settle permanently in another is called an emigrant.

• Emigrant (Noun, Adjective)
- English Meaning: A person who leaves his/her own country to settle permanently in another country.
- Bangla Meaning: স্বদেশত্যাগী; বাস্তুত্যাগী বা দেশান্তরী (ব্যক্তি)।

অন্যদিকে,
• Immigrant (Noun): 
- English Meaning: A person who comes to a country to take up permanent residence.
- Bangla Meaning: বহিরাগত; অভিবাসী; বসবাসের জন্য বিদেশে আগমনকারী।

• Expatriate (Noun, verb, adjective): 
- English Meaning: A person who lives in a foreign country.
- Bangla Meaning: প্রবাসী ব্যক্তি।

• Migrant (Noun): 
- English Meaning: A person who moves from one place to another, especially in order to find work or better living conditions; a bird or animal that migrates.
- Bangla Meaning: বসবাসের উদ্দেশ্যে এক স্থান ত্যাগ করে অন্যত্র গমনকারী (বিশেষত পাখি)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৬৪.
The Play "Englishman for my Money" was written by-
  1. Christopher Marlowe
  2. Thomas Kyd
  3. William Haughton
  4. Ben Johnson
ব্যাখ্যা

• The play "Englishmen for My Money" was written by William Haughton.

• Englishmen For My Money: Or A Woman Will Have Her Will:
- Englishmen for My Money, or A Woman Will Have Her Will হলো এলিজাবেথীয় যুগের একটি কমেডি নাটক, যা ১৫৯৮ সালে William Haughton রচনা করেছিলেন।
- Scholars and critics often cite it as the first city comedy.
- এই নাটকটি একটি dramatic subgenre সূচনা করেছিল, যা পরবর্তীতে Thomas Dekker, Thomas Middleton, Ben Jonson, এবং অন্যান্যরা পরবর্তী বছর ও দশকে আরও প্রসারিত ও উন্নত করেছিলেন।

• Summary:
- গল্পটি আবর্তিত হয় এক ধনী বিধবা মিসেস ফ্লাওয়ারডেলকে নিয়ে, যাকে তিনজন পুরুষ - স্যার লিওনেল ফ্রিভিল, স্যার থমাস লং এবং মাস্টার গ্যালিয়ার্ড - এর প্রতি আকৃষ্ট হয়। প্রতিটি পুরুষ তার স্নেহ ও ভাগ্য জয়ের চেষ্টা করে, কিন্তু মিসেস ফ্লাওয়ারডেল তার নিজের পথ নির্ধারণ করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সে এমন ব্যক্তিকে বেছে নেয় যে তার ইচ্ছা পূরণ করতে পারে। নাটকটি সেই সময়ের সামাজিক রীতিনীতি এবং নারী-পুরুষের মধ্যে ক্ষমতার গতিশীলতার উপর একটি বুদ্ধিদীপ্ত এবং বিনোদনমূলক দৃষ্টিপাত। হটনের লেখনী ধারালো ও হাস্যরসাত্মক, এবং চরিত্রগুলি সুসংহত ও স্মরণীয়।

• William Haughton (1575-1605):
- William Haughton ছিলেন এলিজাবেথীয় যুগের একজন ইংরেজ নাট্যকার।
- তিনি ১৫৯৭ থেকে ১৬০৫ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন এবং প্রখ্যাত Admiral’s Men (a theatrical company) নাট্যকোম্পানির জন্য নাটক লিখতেন।
- He collaborated in many plays with Henry Chettle, Thomas Dekker, John Day and Richard Hathway.
- তার সবচেয়ে বিখ্যাত নাটক হলো "Englishmen For My Money", এই নাটকটিকেই ইংরেজি ভাষার প্রথম প্রহসন-ভিত্তিক শহুরে কমেডি (City Comedy) হিসেবে ধরা হয়।

• Notable works:
- Englishmen For My Money,
- The Devil and His Dame,
- The English Moor, etc.

Source:
1. Britannica.
2. Goodreads.com

৬৫.
"We work every day except Friday". In this sentence 'except' is a/an-
  1. Adjective
  2. Noun
  3. Preposition
  4. Pronoun
ব্যাখ্যা

• We work every day except Friday.
- In this sentence, 'except' is a Preposition.
- এখানে except শব্দটি বোঝাচ্ছে যে "Friday ছাড়া"।
- অর্থাৎ, এটি noun 'Friday' -এর সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপন করছে, যা preposition-এর কাজ।
- এটি বোঝাচ্ছে যে শুক্রবার ছাড়া বাকি সব দিন কাজ করে।

• Except: [preposition]
- English Meaning: ​used before you mention the only thing or person about which a statement is not true. 
- Bangla Meaning: ব্যতীত; ছাড়া।

More Examples: 
- We work every day except Sunday.
- They all came except Matt.
- I had nothing on except for my socks.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৬৬.
Which gender is the word 'neighbour'?
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Common
ব্যাখ্যা

• 'Neighbour' is a Common gender.

• Neighbour (noun, adjective, verb)
- English Meaning: one living or located near another.
- Bangla Meaning: প্রতিবেশী; প্রতিবাসী; পড়শি।

- The noun "neighbour" refers to a person (male or female) who lives near or next to another.

• Common gender:
- A noun that denotes either a male or female is said to be of the common gender.
- অর্থাৎ, Noun টি পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে তা Common Gender হয়।
- যেমন: Infant (শিশু), Deer (হরিণ), student (ছাত্র/ছাত্রী), lawyer (উকিল), Neighbor (প্রতিবেশী), orphan (এতিম), parent (মা, বাবা), spouse (দম্পতি) etc.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. High School English Grammar and Composition by Wren And Martin.

৬৭.
Which one has the identical singular and plural form?
  1. Memorandum
  2. Stimulus
  3. Dice
  4. Oasis
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো – গ) Dice.

→ প্রচলিতভাবে singular - die, plural - dice, 
- তবে আধুনিক ব্যবহারে dice singular এবং plural দুটো হিসেবেই ব্যবহৃত হয়। 

• Dice/ Die: [singular]
- English Meaning: a small cube (= object with six equal square sides) with a different number of spots on each side, used in games involving chance.
- Bangla Meaning: জুয়াখেলার জন্য ফুটকিচিহ্নিত ঘুঁটি; পাশা।

• Plural form: Dice, dies.
- মুদ্রা বানানোর ধাতব ছাঁচ অর্থে (plural dies) [ডাইজ্‌] ব্যবহৃত হয়।

• Other options:
ক) Memorandum: [Singular]
English meaning: a short written report prepared specially for a person or group of people that contains information about a particular matter.
Bangla meaning: স্মারক। 
Plural form: Memoranda, memorandums.

খ) Stimulus: [Singular]
English Meaning: something that causes growth or activity.
Bangla Meaning: কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়; উদ্দীপক, (বৃক্ষ, ফল) কাঁটা, হুল বা তীক্ষ্ণ আঁশ।
Plural form: Stimuli.

ঘ) Oasis: [Singular]
English meaning: a place in a desert where there is water and therefore plants and trees and sometimes a village or town.
Bangla meaning: মরূদ্যান।
Plural form: Oases.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.

৬৮.
"He started teaching Hamlet". Here 'teaching' is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Verbal Noun
  4. Gerund
ব্যাখ্যা

• 'He started teaching Hamlet.' 
- Here, 'teaching' is a Gerund.

- It is the object of the verb "started" and refers to the activity of teaching.
- প্রদত্ত বাক্যে, teaching (verb+ing)- transitive verb 'started' -এর object হিসেবে বসে noun -এর কাজ করেছে তাই এটি gerund.
- অর্থাৎ, 'teaching' (শিক্ষকের কাজ) এখানে শেখানোর কাজ (profession) বুঝাচ্ছে।
- এটি participle নয়, কারণ এই বাক্যে এটি কোনো noun/pronoun কে modify করেনি।
- বিশেষ করে এখানে এটি 'Hamlet' কে modify কিংবা একে describe করেনি।
 
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: A rolling Stone gathers no moss.

• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: teach, to teach.

• Infintive দুই রকম হতে পারে। যেমন:
- To -যুক্ত infinitive এবং
- To -বিহীন infinitive বা Bare Infinitive.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The writing of a good letter is difficult.

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৯.
Select the Synonym for 'inclement'-
  1. Affable
  2. Mild
  3. Rough
  4. Genial
ব্যাখ্যা

• The Synonym for 'inclement' is- গ) Rough.

• Inclement (adjective) 

- English Meaning: Inclement weather is unpleasant, especially with cold wind and rain; (of weather) unpleasant, esp. cold or stormy.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আবহাওয়া বা জলবায়ু সম্বন্ধে) কঠোর, রুক্ষ, নির্মম; ঠাণ্ডা ও ঝোড়ো।

• Given options:
ক) Affable: [adjective]
English meaning: friendly and easy to talk to.
Bangla meaning: শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক।

খ) Mild: [adjective]
English meaning: not severe or strong.
Bangla meaning: নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু।

গ) Rough: [adjective]
English meaning: not even or smooth, often because of being in bad condition.
Bangla meaning: অসমতল; এবড়োখেবড়ো; বন্ধুর; অমসৃণ; খসখসে।

ঘ) Genial: [adjective]
English meaning: friendly and cheerful.
Bangla meaning: সদয়; সহানুভূতিশীল; মিশুক।

- সাধারণত আবহাওয়া বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয়, যেমন “inclement weather” → তীব্র বা খারাপ আবহাওয়া।
- Inclement শব্দ এর সমার্থক হলো - Rough [যখন আবহাওয়া প্রসঙ্গে ব্যবহৃত হয়।]

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৭০.
"Doctor Faustus" is-
  1. A Comedy
  2. A Tragedy
  3. A Historical Novel
  4. An Absurd Play
ব্যাখ্যা

• "Doctor Faustus" is a Tragedy.
- "Doctor Faustus" হলো Christopher Marlowe-এর লেখা একটি বিখ্যাত নাটক। এটি একটি ট্র্যাজেডি (tragedy).

• Doctor Faustus:
- নাটকটি রচনা করেন Christopher Marlowe.
- নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus.
- ১৬০৪ সালে প্রকাশিত হওয়া এটি একটি 5 acts বিশিষ্ট একটি নাটক।

• Summary:
- Doctor Faustus হলো Christopher Marlowe-র লেখা একটি ট্র্যাজেডি নাটক, যেখানে Faustus নামে একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles এর মাধ্যমে Lucifer-এর কাছে আত্মা বিক্রির বিনিময়ে অলৌকিক ক্ষমতা অর্জন করে। Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছর পর্যন্ত অসীম ক্ষমতা লাভ করতে চায়।
- এই সময়ের মধ্যে Faustus বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে তার ভিতরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে। যদিও তার কাছে বিভিন্ন সুযোগ আসে পরিত্রাণ লাভের, তবে সে কখনোই নিজেকে ত্যাগ করতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত তার আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করে।
- নাটকের শেষে, Faustus কে নরককুণ্ডে টেনে নেওয়া হয়, যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করে।

• Important Characters:
- Doctor Faustus,
- Mephistopheles,
- Lucifer,
- The Good Angel,
-The Evil Angel,
- Wagner,
- The Old Man, etc.

• Christopher Marlowe:
- তিনি Elizabethian Period এর কবি।
- তাকে 'The Father of English Tragedy' বলা হয়।
- তিনি একজন 'University Wit' ছিলেন।

• His Notable Works: [plays]
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage.

Source: Britannica.

৭১.
What is the meaning of "French Leave"?
  1. Leave on holidays
  2. Spending time in France
  3. Leave without permission
  4. Emergency Leave
ব্যাখ্যা

• The meaning of "French Leave" is- গ) Leave without permission.

• French leave
- English Meaning: absence from work or duty without permission.
- Bangla Meaning: অননুমোদিত ছুটি (নেওয়া); অনুমতি না-নিয়ে বা না-জানিয়ে কিছু করা বা চলে যাওয়া।

Examples:
- The caretaker had taken French leave.
- I think I might take a French leave this afternoon and go to the cinema.

- অন্যান্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৭২.
Do you know the solution _______ the problem?
  1. of
  2. for
  3. about
  4. to
ব্যাখ্যা

• Complete sentence: Do you know the solution to the problem?
- Bangla: তুমি কি সমস্যাটির সমাধান জানো?

• Solution to/for sth:
- English Meaning: a way to solve a problem or deal with a difficult situation;  the correct answer to a problem in an exercise or competition.
- Bangla Meaning: (কোনো প্রশ্ন ইত্যাদির) উত্তর; কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়)।

- অর্থাৎ, কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়) বুঝাতে 'solution (to/for/of)' ইত্যাদি ব্যবহৃত হয়।
- তবে Solution for/ of কম প্রচলিত।
- সাধারণত "solution to a problem" ব্যবহৃত হয়।

More examples:
- There are no simple solutions to the problem of overpopulation.
- There are no easy solutions to financial and marital problems.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৭৩.
'Plagiarism' means-
  1. The act of using someone else's idea as one's own
  2. The act of planning everything beforehand
  3. The act of playing a musical instrument
  4. The art of dealing with forgery
ব্যাখ্যা

• 'Plagiarism' means- The act of using someone else's idea as one's own.

• Plagiarism (noun)
- English Meaning: The process or practice of using another person's ideas or work and pretending that it is your own.
- Bangla Meaning: অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করা; কুম্ভিলকবৃত্তি।

Examples:
- The student has been accused of plagiarism.
- The techniques for detecting plagiarism are becoming increasingly advanced.

- অন্যান্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৭৪.
Who of the following compiled an English Dictionary?
  1. Samuel Johnson
  2. T.S. Eliot
  3. John Dryden
  4. William Congreve
ব্যাখ্যা

• The first English Dictionary is compiled by Dr. Samuel Johnson.

• Dr. Samuel Johnson (1709-1784):
- Dr. Samuel Johnson compiled the first major English Dictionary named as “A Dictionary of the English Language”.
- ১৭৫৫ সালে Dictionary টি প্রকাশিত হয়েছিল।
- He was the first lexicographer in English.
- এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
- তিনি 'The Age of Sensibility' (1745-1798) -এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- 'The Age of Sensibility' - কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

• Dr. Samuel Johnson's major works:
- A Dictionary of the English Language (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- A Preface to Shakespeare (1765),
- Life of the English Poets,
- The False Alarm, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

৭৫.
The two cities in "A Tale of Two Cities" are-
  1. London and Edinburgh
  2. London and Paris
  3. Paris and Tokyo
  4. Paris and Geneva
ব্যাখ্যা

• The two cities in "A Tale of Two Cities" are London and Paris.

• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এতে London এবং Paris এর কাহিনী বর্ণিত হয়েছে।
- ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
- কাহিনীর সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুনী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।
- গল্পটির প্রধান চরিত্রগুলি হল: Charles Darnay একজন ফরাসি অভিজাত, এবং, Sydney Carton একজন হতাশ ইংরেজ আইনজীবী।

• Charles Dickens (1812-1870):
- Victorian period এর একজন ব্রিটিশ novelist.
- তার পুরো নাম Charles John Huffam Dickens.
- Charles Dickens -এর ছদ্মনাম ছিল Boz.
- He was considered the greatest novelist of the Victorian era.
- তিনি মূলত A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইতাদি উপন্যাসের জন্য তাঁর জীবদ্দশায়ই জনপ্রিয়তা লাভ করেছিলেন।

• Famous Works (Novel):
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- David Copperfield,
- Bleak House,
​- Hard Times,
- Our Mutual Friend, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৭৬.
She insisted on _____ leaving the house.
  1. he
  2. him
  3. himself
  4. his
ব্যাখ্যা

• Complete Sentence: She insisted on his leaving the house.
- Bangla Meaning: সে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য জোর করছিল।

- প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি possessive pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- Insist on/upon এর পরে verb এর সাথে -ing form বসে।
- এছাড়া, formally সাধারণত preposition এবং gerund এর মাঝে possessive pronoun বসে।
- সুতরাং, শূন্যস্থানে 'his' বসবে।
---------

• Insist on/upon/ Insist on doing something
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।

• More examples:
- She insisted on his going there.
- She insists on doing everything her own way.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৭৭.
He does not adhere _______ any principle-
  1. by
  2. on
  3. at
  4. to
ব্যাখ্যা

• Complete Sentence: He does not adhere to any principle.
- Bangla Meaning: সে কোনো নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়।

• Adhere to:
- English Meaning: to follow, abide by, or stick to something, such as a principle or rule.
- Bangla meaning:  (আনুষ্ঠানিক) (১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা। (২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে
সমর্থন করা

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

৭৮.
Millennium is a period of-
  1. 100 year
  2. 1000 year
  3. 1 million year 
  4. 1 billion year
ব্যাখ্যা

• Millennium is a period of 1000 year.

• Millennium (plural millennia) [মিলেনিআ]
- English Meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
- Bangla Meaning: (১) সহস্রাব্দ; বর্ষসহস্রক। (২) (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।

• Example Sentence: In 2015, the city of Leipzig, Germany, celebrated its millennium.
- Bangla Meaning: ২০১৫ সালে, জার্মানির লিপজিগ শহর তার সহস্রাব্দ উদযাপন করেছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৭৯.
Who is not a Victorian poet?
  1. Alfred Tennyson
  2. Robert Browning
  3. William Wordsworth
  4. Matthew Arnold
ব্যাখ্যা

• William Wordsworth is not a Victorian poet.
- Alfred Tennyson, Robert Browning ও Matthew Arnold এই তিনজনই Victorian Period এর কবি। 
- William Wordsworth ছিলেন Romantic Period এর কবি।

• William Wordsworth (1770–1850):
- তিনি Romantic Period -এর একজন English poet ছিলেন।
- তিনি ১৮৪৩ সালে ইংল্যান্ডের Poet Laureate হন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ভূমিকা পালন করেন।
- Wordsworth -এর জন্ম Northern England -এর Lake District এ হওয়ায় তাকে Lake Poet বলা হয়।
- He is called the Poet of Nature, Poet of Childhood.
- তার কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
- তিনি শৈশবকাল থেকেই প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন।
- Wordsworth -এর লেখার শৈলী সহজ ও প্রাকৃতিক, যা সাধারণ মানুষের ভাষা এবং অভিজ্ঞতাকে তুলে ধরে।
- 'The Borderers' is the only play written by William Wordsworth.

• Famous Poems:
- Lyrical Ballads (book of poems),
- Daffodils,
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion,
- Lucy Poems,
- Michael,
- Ode on Immortality,
- To the Cuckoo,
- Peter Bell,
- The World Is Too Much with Us,
- The Ecclesiastical sonnets, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

৮০.
The synonym of 'altitude' is-
  1. height
  2. width
  3. length
  4. depth
ব্যাখ্যা

• The synonym of 'altitude' is- height.

• Altitude (noun)
- English meaning: the height above sea level, great height; vertical distance or extent.
- Bengali meaning: (১) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। (২) (সাধারণত plural) সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু কোনো জায়গা।

• Given options:
ক) Height (noun) [uncountable noun, countable noun]
- উচ্চতা; উন্নতি; উত্তুঙ্গতা। 

খ) Width (noun)  [uncountable noun]
- প্রশস্ততা। 

গ) Length (noun) [uncountable noun]
- দৈর্ঘ্য। 

ঘ) Depth (noun) [countable noun, uncountable noun]
- গভীরতা; ঘনতা। 

• সুতরাং, অপশন বিবেচনা করে বুঝা যাচ্ছে, The synonym of 'altitude' is - Height.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৮১.
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যশ ধ্বনি তৈরিতে সহায়তা করে। তাকে বলে-
  1. বাক প্রত্যঙ্গ
  2. অঙ্গ ধ্বনি
  3. স্বরতন্ত্রী
  4. নাসিকাতন্ত্র
ব্যাখ্যা

• মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক-প্রত্যঙ্গ বলা হয়।
- বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাগ্‌যন্ত্র।

• বাগ্‌যন্ত্র:
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।

মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্‌যন্ত্রের অংশ সমূহ:
১. ফুসফুস, 
২. শ্বাসনালী,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল ও দন্ত,
৯. ওষ্ঠ,
১০. নাসিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

৮২.
"মুচলেকা, লাশ, কুর্নিশ" কোন ভাষার অন্তর্গত শব্দ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. ফারসী
  4. তুর্কি
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) তুর্কি।

ব্যাখ্যা:
শব্দগুলোর উৎস:
১. মুচলেকা - তুর্কি।

অর্থ: লিখিত প্রতিশ্রুতি, শর্ত মানার এবং না মানলে আইনগতভাবে দণ্ডভোগ করার লিখিত অঙ্গীকারপত্র। 

২. লাশ - তুর্কি।
অর্থ: মৃতদেহ।
ফারসী শব্দ "লাশ" থেকে

৩. কুর্নিশ - তুর্কি।
অর্থ: সম্মান প্রদর্শন, অভিবাদন।

তিনটি শব্দই - তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৩.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা,ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
  1. ৩১, ৯, ১০
  2. ৩২, ৭, ১১ 
  3. ৩০, ৮, ১২
  4. ৩২, ৮, ১০
ব্যাখ্যা

• মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।

আবার,
• মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

• মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৮৪.
কাজী নজরুল ইসলাম এর কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জাহাঙ্গীর'?
  1. বাঁধন-হারা
  2. মৃত্যুক্ষুধা
  3. কুহেলিকা
  4. শিউলিমালা
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘কুহেলিকা’ (প্রকাশকাল: ১৯৩১ খ্রি.)-এর কেন্দ্রীয় চরিত্র হলো — জাহাঙ্গীর।
এই উপন্যাসে তিনি একজন শিক্ষিত, দেশপ্রেমিক, বিপ্লবী চরিত্র — যিনি সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দূর করে আলোর পথ খুঁজছেন।
---------------
• 'কুহেলিকা' উপন্যাস সম্পর্কিত আরো কিছু তথ্য:
কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘কুহেলিকা’  ১৩৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে (১৯৩১)।

- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- উপন্যাসের নায়ক জাহাঙ্গীর বিপ্লবী স্বদেশি দলের সঙ্গে যুক্ত।
- কিন্তু তার যে প্রেমের সম্পর্ক ও নারী সম্পর্কে ধারণা তা যথেষ্ট ঋণাত্মক।

এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- চম্পা,
- ফিরদৌস বেগম।

- নারী সম্পর্কে এ উপন্যাসে বলা হয়েছে:
‘ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন-পথের কণ্টক, রাজপথের দস্যু।'

-----------------
কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য:
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর ডাক নাম ছিলো ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৮৫.
'জঙ্গম' এর বিপরীত শব্দ কী?
  1. অরণ্য
  2. পর্বত
  3. স্থাবর
  4. সমুদ্র
ব্যাখ্যা

• 'জঙ্গম' এর বিপরীত শব্দ: 'স্থাবর'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান। 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত। 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত। 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'ইচ্ছুক' শব্দের বিপরীত শব্দ - অনিচ্ছুক।
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ - 'সংশয়'। 
- 'ভদ্র' এর বিপরীত শব্দ - অভদ্র। 
- 'বিরত' এর বিপরীত শব্দ - নিরত।  

উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মামুদ।

৮৬.
"রাইফেল রোটি আওরাত" উপন্যাসের রচিয়তা কে?
  1. আনোয়ার পাশা
  2. হাসান হাফিজুর রহমান
  3. শহীদুল্লাহ কায়সার
  4. জহির রায়হান
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' এর রচয়িতা- 'আনোয়ার পাশা'।

------------------
• আনোয়ার পাশা:

- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

• রাইফেল রােটি আওরাত:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

• তাঁর রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তির।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৭.
বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?
  1. ১৭৪৩
  2. ১৮৩৪
  3. ১৭৩৪
  4. ১৮৪৩
ব্যাখ্যা

• বাংলা ব্যাকরণ রচনা সম্পর্কিত আলোচনা:
- প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মানোএল দ্য আস্সুম্পসাঁও। পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৪৩ সালে পোর্তুগীজ ভাষায় এটি প্রকাশিত হয়। গ্রন্থের নাম ছিলো Vocabulario em Idioma Bengalla E Portugues।
-কিন্তু সেটা বাংলা ভাষার ব্যাকরণের কোনো গ্রন্থ ছিল না, একটা অধ্যায়ে বাংলা ভাষা নিয়ে কিছু আলোচনা করেছিলেন মাত্র।

অন্যদিকে,
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন নাথায়িল ব্রাসি হ্যালহেড। এই বইয়ের নাম ছিল A Grammar of the Bengal Language
গ্রন্থটি হুগলী থেকে প্রকাশিত হয় ১৭৭৮ সালে। এটি ছিলো ইংরেজি ভাষায় রচিত গ্রন্থ। হ্যালহেডের ব্যাকরণ সম্পূর্ণ ইংরেজিতে রচিত হলেও এতেই প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়, এ কারণে বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে গ্রন্থটি মূল্যবান

- উনিশ শতকের প্রথমেই রচিত হয় উইলিয়ম কেরীর বাংলা ব্যাকরণ A Grammar of the Bengali Language (১৮০১)। হ্যালহেডের ব্যাকরণের অনুকরণে কেরীর গ্রন্থটি প্রণীত, তবে হ্যালহেড যেসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করেননি, যেমন বিশেষ্য, ক্রিয়াপদ বা পার্টিকেল ব্যবহারের ক্ষেত্র, কেরী তাঁর রচনায় ওই সব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

- রামমোহন রায়ের ইংরেজিতে রচিত ব্যাকরণ গ্রন্থ Bengali Grammar in the English Language প্রকাশিত হয় ১৮২৬ সালে, কলকাতার ইউনিটারিয়েন প্রেস থেকে। রামমোহন কেরী বা হটনের মতো সংস্কৃতের সঙ্গে বাংলার সম্পর্ককে বড় করে দেখেননি। তিনি বাংলা ভাষার একটি মূল প্রবণতা লক্ষ্য করেছিলেন। তাই তিনিই প্রথম ব্যাকরণের বিভিন্ন প্রকরণ (বিশেষ্য, বিশেষণ, কারক ইত্যাদি) সম্পর্কে শুধু দৃষ্টান্ত নয়, খানিকটা তাত্ত্বিক আলোচনাও পাঠকের জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করেছেন। রামমোহন তাঁর আলোচনায় কোথাও সর্বজনবিদিত সংস্কৃত ব্যাকরণের সংজ্ঞার্থ ও পরিভাষা ব্যবহার করেছেন, আবার কোথাও বাংলা ভাষার প্রকৃতির প্রয়োজনে নতুন সংজ্ঞার্থ ও পরিভাষা রচনা করেছেন। 
আবার,
বাংলা ভাষায় বাংলা ব্যাকরণগ্রন্থ রচনা করেন রাজা রামমোহন রায়। তাঁর রচিত বইয়ের নাম ছিল 'গোড়ীয় ব্যাকরণ'। গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় ১৮৩৩ সালে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।

৮৮.
কোন শব্দটি উপসর্গসহযোগে গঠিত নয়?
  1. ব্যাপ্ত
  2. বিতর্ক
  3. বিনয়
  4. বিফল
অনির্ধারিত
ব্যাখ্যা

উপসর্গসহযোগে গঠিত শব্দ বলতে বোঝায়, যেখানে মূল শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে।

ক) ব্যাপ্ত
→ ‘ব্যাপ্ত’ শব্দটি 'বি + √আপ্‌+ত' থেকে গঠিত, এখানে ‘বি’ উপসর্গ।

খ) বিতর্ক- 
→ বি + তর্ক = বিতর্ক (উপসর্গযুক্ত)।

গ) বিনয়- 
→ বি + নয় = বিনয় (উপসর্গযুক্ত)।

ঘ) বিফল
→ বি + ফল = বিফল (উপসর্গযুক্ত)

সুতরাং, সবগুলোতেই উপসর্গ ব্যবহৃত হয়েছে। তাই প্রশ্নটিতে উত্তর নেওয়া হয়নি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

৮৯.
"ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
  1. দিলরুবা - আব্দুল কাদির 
  2. সাত সাগরের মাঝি - ফররুখ আহমেদ
  3.  নূরনামা - আব্দুল হাকিম
  4. জীবন কথা - জসীম উদদীন
ব্যাখ্যা

• ফররুখ আহমদ রচিত প্রধান কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' কাব্যের মূল উপজীব্য হলো- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য।

---------------------------------
• ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ:
- ফররুখ আহমদ রচিত 'পাঞ্জেরি' কবিতাটি ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- মূলত মুসুমানদের জাগরণের লক্ষ্যে তিনি এ গ্রন্থের কবিতাগুলো লিখেছেন।
- সেজন্য কবি ত্যাগ করেছেন বঙ্গীয় শব্দ ও অনুষঙ্গ, গ্রহণ করেছেন আরব্য উপন্যাস, ইরান- আরবের সংস্কৃতি ও পুরাণকথা।

- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা:- সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

------------------------------
• ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি'
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৯০.
কোনটি তৎসম উপসর্গ নয়?
  1. প্রতি
  2. অতি
  3. প্র
  4. কু
ব্যাখ্যা

• তৎসম উপসর্গ নয়- কু। 
- 'কু' বাংলা উপসর্গ। 

-----------------
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
- খাঁটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়। বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৯১.
"ত্রিশঙ্কু দশা” বলতে বুঝায়-
  1. বিপর্যন্ত হওয়া
  2. অবাক হওয়া
  3. দোটানা অবস্থা হওয়া
  4. হতবুদ্ধি হওয়া
ব্যাখ্যা

• ‘ত্রিশঙ্কু অবস্থা’ বাগ্‌ধারার অর্থ - মধ্যাবস্থা/উভয়সংকট/ দোটানা অবস্থা হওয়া।
বাক্য: দুই অফিস কর্তার দুই বিপরীত আদেশের ফলে আমার ত্রিশঙ্কু অবস্থা।

এরকম সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘শ্যাম রাখি না কুল রাখি’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘শাঁখের করাত’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘দুই নৌকায় পা’ বাগধারার অর্থ - উভয়সংকট। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯২.
চর্যাপদ কোন ছন্দে লেখা?
  1. অক্ষরবৃত্ত
  2. মাত্রাবৃত্ত
  3. স্বরবৃত্ত
  4. অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা

• 'চর্যাপদ'- 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা।

• চর্যাপদ'- এর ছন্দ সম্পর্কিত শব্দ:
- চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণে ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে।
- পদাকুল ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, আর প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে হলেও মাত্রাবৃত্তের  বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা ভাষা ও জিজ্ঞাসা।

৯৩.
ব্যতিহারিক সর্বনাম কোনটি?
  1. ইহারা
  2. যিনি
  3. নিজে নিজে
  4. কেহ
ব্যাখ্যা

• নিজে নিজে - ব্যতিহারিক সর্বনাম এর উদাহরণ।

--------------
সর্বনাম পদ:
- বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
২. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজে, খোদ, আপনি।
৩. সামীপ্যবাচক সর্বনাম: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
৪. দূরত্ববাচক সর্বনাম: ঐ, ঐসব।
৫. সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক সর্বনাম: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
[প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন - কী দিয়ে ভাত খায়?]
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম: কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক সর্বনাম: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক সর্বনাম: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।
১১. সাপেক্ষ সর্বনাম: যেমন - যারা তারা, যে-সে, যেমন-তেমন (যেমন কর্ম তেমন ফল) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৯৪.
"ইউসুফ-জুলেখা" কাব্য রচনা করেননি কে?
  1. আবদুল হাকীম
  2. শাহ মুহম্মদ সগীর
  3. শাহ গরীবুল্লাহ
  4. মুহম্মদ কবীর
ব্যাখ্যা

ইউসুফ-জোলেখা কাব্য সম্পর্কিত আলোচনা: 
• ইউসুফ-জোলেখা’ শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনি কাব্যগ্রন্থ যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য।
• গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্যর রচনা হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
• বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে।
• ইরানের কবি ফেরদৌসিও এই নামে কাব্য রচনা করেছেন। সগীর বাইবেল পড়েন নি। তিনি কোরান ও ফেরদৌসির কাছে থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
• পরবর্তীতে মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জুলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন।
- যেমন- ইউসুফ জুলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। তবে এই কাব্য শাহ মুহাম্মদ সগীরই প্রথম লেখেন। 

• বিশেষ তথ্য: 
- শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগে  আবদুল হাকিম,  শাহ্ গরীবউল্লাহ, গোলাম সফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মোহাম্মদ ইউসুফ-জুলেখা কাব্য রচনা করেন। - তাঁদের মধ্যে প্রথম দুজন বাংলা এবং অন্যরা দোভাষী পুথির মিশ্র ভাষা ব্যবহার করেন।  
- ফারসি ভাষায় ফেরদৌসী (১১শ শতক) ও জামী (১৫শ শতক) ইউসুফ-জুলেখার প্রেমকথা অবলম্বনে সুফি অধ্যাত্মতত্ত্বের কাব্য রচনা করেন। 
- দৌলত উজির বাহরাম খান রচিত অনুবাদ কাব্য ‘লায়লী মজনু’।

অন্যদিকে,
 মুহম্মদ কবির:
• মুহম্মদ কবির (১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। 
• প্রণয়োপাখ্যান রচয়িতা হিসেবেই তিনি সমধিক পরিচিত। 
• মধুমালতী (১৫৮৮) নামে একখানি রোম্যান্টিক প্রণয়কাব্য তাঁর রচনা। 
• চট্টগ্রামের জোরওয়ারগঞ্জে এর পুঁথি পাওয়া গেছে বলে কবিকে ওই অঞ্চলের অধিবাসী মনে করা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৯৫.
'ক' হতে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনিকে একত্রে বলা হয়-
  1. মৌলিক ধ্বনি
  2. যৌগিক ধ্বনি
  3. স্পর্শ ধ্বনি
  4. নাসিক্য ধ্বনি
ব্যাখ্যা

স্পর্শ ধ্বনি: 
- 'ক' থেকে 'ম' পর্যন্ত পঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলা হয়। 
- 'ক' থেকে 'ম' পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনি কে উচ্চারণ স্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে।
- প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি। 
যেমন - 
- ক খ গ ঘ ঙ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'কণ্ঠ ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ক' বর্গীয় বর্ণ। 
- চ ছ জ ঝ ঞ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'তালব্যধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'চ' বর্গীয় বর্ণ। 
- ট ঠ ড ঢ ণ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'মূর্ধন্য ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ট' বর্গীয় বর্ণ। 
- ত থ দ ধ ন ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'দন্ত্যধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ত' বর্গীয় বর্ণ। 
- প ফ ব ভ ম ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'ওষ্ঠ্য ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'প' বর্গীয় বর্ণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৯৬.
'দূর্যোগ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দুহঃ + যোগ
  2. দুঃ + যোগ
  3. দুর + যোগ
  4. দুরঃ + যোগ
ব্যাখ্যা

• ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ- 'দুঃ + যোগ'।

• ‘দুর্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন-
- দুঃ + যােগ = দুর্যোগ, 
- নিঃ + আকার = নিরাকার,
- আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৯৭.
’তন্ময়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তণু + ময়
  2. তৎ + ময়
  3. তনু + ময়
  4. তদ্ + ময়
ব্যাখ্যা

• সন্ধির নিয়ম: 
- আগে ৎ বা দ্‌ এবং পরে ৎ + ন/ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে ন্ দ্ + ন হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়।
- কিন্তু, দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ দ্ + ম হয় এবং ল্ পরের ল-এর ৎ+ সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্‌ + মধ্যে = তন্মধ্যে,
- তৎ + ময় = তন্ময়,
- উৎ + লিখিত = উল্লিখিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৮.
'পঞ্চগড়' কোন সমাস?
  1. সংখ্যাবাচক বহব্রীহি
  2. দ্বন্দ্ব
  3. দ্বিত্ত
  4. কর্মধারয়
ব্যাখ্যা

• সংখ্যাবাচক বহুব্রীহি:
সংখ্যাবাচক শব্দে মিলন না বুঝিয়ে যদি তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য থাকে, তবে তা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে।

যথা -
• দশ গজ পরিমাণ যার = দশগজি,
• চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা।

• পঞ্চ গড় আছে যে স্থানে = পঞ্চগড়।

এখানে, ব্যাসবাক্যে - ‘পঞ্চগড়’ বলতে পাঁচটি গড় আছে এমন স্থান বোঝানো হচ্ছে। অর্থাৎ, শব্দটির অর্থ তার উপাদান শব্দের সরাসরি অর্থে সীমাবদ্ধ না থেকে অন্য একটি সত্তাকে নির্দেশ করছে।

এই বৈশিষ্ট্য অনুযায়ী এটি বহুব্রীহি সমাস।

আর যেহেতু এখানে সংখ্যাবাচক শব্দ (পঞ্চ) ব্যবহৃত হয়েছে, তাই এটি— সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।

এরূপ - চারহাতি, তেপায়া ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৯৯.
ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
  1. পার্শ্বিক
  2. কম্পনজাত
  3. তাড়নজাত
  4. অযোগবাহ
ব্যাখ্যা

• তাড়নজাত ব্যঞ্জনধ্বনি:
তাড়িত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতাে করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
যেমন, 
- ড়, ঢ় তাড়নজাত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
পার্শ্বিক ব্যঞ্জন:
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
লাল শব্দে ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি,  (২০২১ সংস্করণ)।

১০০.
'অনুগ্রহ'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রতিগ্রহ
  2. বিগ্রহ
  3. নিগ্রহ
  4. দয়া
ব্যাখ্যা

• 'অনুগ্রহ' শব্দের অর্থ - দয়া, কৃপা, করুণা।
• 'নিগ্রহ' শব্দের অর্থ - শাসন, লাঞ্ছনা, কষ্ট।

• 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ - নিগ্রহ।

অন্যদিকে,
•  'বিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ - সন্ধি।
• 'প্রতিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ - অপ্রতিগ্রহ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।