পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
রিভিশন পরীক্ষা
[নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
-----------------------
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
• হৃৎপিণ্ডের আবরণ: - হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। - এর বাইরের স্তরটিকে প্যারাইটাল ও ভেতরেরটিকে ভিসেরাল বলে। - স্তর দুটির মাঝে তরল পদার্থপূর্ণ পেরিকার্ডিয়াম গহ্বর থাকে যা হৃৎপিণ্ডের সংকোচন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। - পেরিকার্ডিয়াল হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। - হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে। - হৃৎপিণ্ডকে সর্বদা সিক্ত রেখে শুষ্কতার হাত থেকে রক্ষা করে।
• হৃৎপিণ্ডের প্রাচীর: - অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এসব পেশিকে হৃদপেশী বা কার্ডিয়াক পেশি বলে। - পেশিগুলো তিন স্তরবিশিষ্ট। যেমন -
১. এপিকার্ডিয়াম (Epicardium): - এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এবং যোজক কলায় তৈরি। - এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে।
২. মায়োকার্ডিয়াম (Myocardium): - মায়োকার্ডিয়াম হৃৎপ্রাচীরে মধ্যবর্তী স্তর। - স্তরটি পুরু, দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
৩. এন্ডোকার্ডিয়াম (Endocardium): - এটি হৃৎপ্রাচীরের ভেতরের স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাসমূহ ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.
নিচের কোনটি গ্রীন শক্তি?
ক
খনিজ তেল
খ
বায়ুপ্রবাহ
গ
প্রাকৃতিক গ্যাস
ঘ
কয়লা
ব্যাখ্যা
• বায়ুপ্রবাহ একটি গ্রীন শক্তি। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
• শক্তির উৎস: - শক্তির উৎস প্রধানত দুই প্রকার। যথা-
১. নবায়নযোগ্য শক্তির উৎস: - নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। - উদাহরণ: সমুদ্রস্রোত, বায়ুপ্রবাহ, সৌর শক্তি, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস।
২. অনবায়নযোগ্য শক্তির উৎস: - অন্যদিকে অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। - প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। - আমাদের দেশে চাহিদার তুলনায় অনবায়নযোগ্য শক্তির মজুদের পরিমাণ খুব বেশি নয়। - অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়। - উদাহরণ: কয়লা, খনিজ তেল, নিউক্লিয় শক্তি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩.
পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটি?
ক
থ্যালামাস
খ
সেরেবেলাম
গ
সেরেব্রাম
ঘ
সেরেব্রাল পেডাংকল
ব্যাখ্যা
• সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
• পশ্চাৎমস্তিষ্ক: এটি মস্তিষ্কের পিছনের অংশ এবং ৩টি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা- - সেরেবেলাম, - মেডুলা অবলংগাটা এবং - পনস।
• সেরেবেলাম: - পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেরেবেলাম যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত। - দুটি কুণ্ডলীকৃত সমগোলার্ধ নিয়ে গঠিত যারা ভার্নিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত। - এটি বাইরের দিকে কর্টেক্স এবং ভেতরের দিকে মেডুলা নিয়ে গঠিত। - দেহের ভারসাম্য রক্ষা করে। - ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে। - পেশির টান ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে।
• মানব মস্তিষ্ক ৩টি প্রধান অংশে বিভক্ত। যথা: ১) অগ্রমস্তিষ্ক, ২) মধ্যমস্তিষ্ক ও ৩) পশ্চাৎ মস্তিষ্ক।
• অগ্রমস্তিষ্ক: অগ্রমস্তিষ্ক মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে। এটি তিন অংশে বিভক্ত। যথা: - সেরেব্রাম, - থ্যালামাস ও - হাইপোথ্যালামাস। - মস্তিষ্কের মধ্যে অগ্রমস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। সেরিব্রামকে গুরুমস্তিষ্কও বলা হয়।
• মধ্যমস্তিষ্ক: হাইপোথ্যালামাসের নিচে ছোট অংশটি মধ্যমস্তিষ্ক। পৃষ্ঠীয় দিকে দুটি গোলাকার খণ্ড এবং অঙ্কীয় দিকে দুটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে গঠিত, প্রথম দুটি সেরেব্রাল পেডাংকল এবং শেষের দুটি কর্পোরা কোয়াড্রিজেমিনা।
উৎস: ১. জীববিজ্ঞান ২য় পত্র(প্রাণিবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ২. প্রাণি বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪.
নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
ক
লিমুলাস
খ
তেলাপোকা
গ
টিকটিকি
ঘ
পিঁপড়া
ব্যাখ্যা
• লিমুলাস একটি জীবন্ত জীবাশ্ম প্রাণী।
• জীবন্ত জীবাশ্ম: - কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। - লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি হলো জীবন্ত জীবাশ্ম প্রাণী। - অন্যদিকে, ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম। - প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক
৩৯ বর্গ সে.মি.
খ
৪৯ বর্গ সে.মি.
গ
৫৯ বর্গ সে.মি.
ঘ
৬৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ৬৫ মিটার এবং প্রস্থ ৪৫ মিটার হলে, মাঠের পরিসীমা কত?
ক
২০০ মিটার
খ
২২০ মিটার
গ
২৫০ মিটার
ঘ
২১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ৬৫ মিটার এবং প্রস্থ ৪৫ মিটার হলে, মাঠের পরিসীমা কত?
সমাধান: আমরা জানি, আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) একক = ২(৬৫ + ৪৫) মিটার = ২২০ মিটার
∴ নির্ণেয় পরিসীমা = ২২০ মিটার
১০.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ৪৮ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
ক
১৮ সে.মি.
খ
২৪ সে.মি.
গ
৩২ সে.মি.
ঘ
৩৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ৪৮ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
সমাধান: দেওয়া আছে, বর্গের পরিসীমা = ৪৮ সে.মি. ∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ৪৮/৪ সে.মি. = ১২ সে.মি.
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু)২ বর্গ সে.মি. = (১২)২ বর্গ সে.মি. = ১৪৪ বর্গ সে.মি.
প্রশ্নমতে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ∴ দৈর্ঘ্য × প্রস্থ = ১৪৪ ⇒ দৈর্ঘ্য × ৪ = ১৪৪ ⇒ দৈর্ঘ্য = ১৪৪/৪ ∴ দৈর্ঘ্য = ৩৬ সে.মি.
১১.
একটি চাকার পরিধি ১০ মিটার। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
ক
১৫০০ বার
খ
১৬০০ বার
গ
২৫০০ বার
ঘ
২০০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ১০ মিটার। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
সমাধান: আমরা জানি, ২৫ কিলোমিটার = ২৫০০০ মিটার
১০ মিটার গেলে ঘুরে = ১ বার ∴ ১ মিটার গেলে ঘুরে = ১/১০ বার ∴ ২৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ২৫০০০)/১০ বার = ২৫০০ বার
Which of the following is written by William Wordsworth?
ক
Ode on Melancholy
খ
Ode: Intimations of Immortality
গ
Ode on a Grecian Urn
ঘ
Dejection: An Ode
ব্যাখ্যা
• William Wordsworth wrote the poem 'Ode: Intimations of Immortality'. - কবিতাটি ১৮০২ সালে প্রকাশিত হয়েছিল। - Wordsworth রচিত অন্যতম শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে একটি। - The ode sings of the mature narrator’s heartbreaking realization that childhood’s special relationship to nature and experience has been lost forever, although the unconscious memory of this state of being remains a source of wisdom in the world. - ১১ স্তবক বিশিষ্ট এই কবিতাটি একটি irregular Pindaric ode স্টাইলে রচিত।
• William Wordsworth (1770 -1850): - He is one of the major poets of the Romantic Period. - William Wordsworth is pre-eminently a - nature poet. - তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর ‘Poet Laureate’ ছিলেন। - William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় । - Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
• তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - - Poet of Nature, - Poet of Childhood, - Lake Poet, etc.
• Famous poems of Wordsworth: - The Prelude (autobiographical poem) - The Solitary Reaper, - Peter Bell, - The Recluse, - The world is too Much with Us, - Tintern Abbey, - Rainbow/ My Heat Leaps Up, - To The Cuckoo, - Laodamia, - Lucy Poems (5 series poem), - The Daffodils, - Ode on immortality, - The Excursion, - Michael, etc
• The only play by William Wordsworth is The Borderers. - The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
• অন্যদিকে, ক) Ode on Melancholy: - এটি John Keats রচিত একটি কবিতা। - এটি একটি three stanza বিশিষ্ট কবিতা যা ১৮২০ সালে প্রকাশিত হয়েছিলো। - এই কবিতাটি মানবজীবনে আনন্দ ও ইচ্ছার অস্থায়িত্বের কথা বলে এবং মানুষের আবেগ ও আনন্দের অপরিহার্য সঙ্গী হিসাবে দুঃখকে স্বীকার করে নেয়। - অর্থাৎ, কবির মতে জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি অবস্থান করে এবং সুখ কখনোই চিরস্থায়ী নয় বরং জীবনে দু;খ অপরিহার্য। - তাই কবিতা কবিতাটির শেষ স্তবকে দু;খের স্তুতিগান গেয়ে দুঃখ কে "mysterious goddess who lives in 'the very temple of Delight,' among the transitory deities of Beauty, Joy, and Pleasure - হিসেবে আখ্যায়িত করেছেন।
গ) Ode on a Grecian Urn: - Romantic period এর বিখ্যাত লেখক John Keats রচিত। - এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়। - একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়। - যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
ঘ) Dejection: An Ode: - Samuel Taylor Coleridge রচিত এটি একটি autobiographical poem, যা প্রকাশিত হয় 1802 সালে। - When he wrote this poem, Coleridge was addicted to opium, was unhappy in his marriage, and had fallen in love with Sara Hutchinson. - কবিতা টি একটি গভীর আবেগপ্রবণ ও আধ্যাত্মিক কবিতা, যেখানে কবি তার বিষণ্ণতা এবং আত্মিক অবসাদ প্রকাশ করেছেন। কবিতার মূল বিষয় হলো আধ্যাত্মিক ক্ষয়, সৃষ্টিশীলতার অভাব, এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কের বিচ্ছিন্নতা।
Source: Britannica and Live MCQ Lecture.
১৪.
'Ebenezer Scrooge' is a famous character from -
ক
The Return of Native
খ
A Christmas Carol
গ
Jane Eyre
ঘ
Mansfield Park
ব্যাখ্যা
• 'Ebenezer Scrooge' is the protagonist of A Christmas Carol.
• A Christmas Carol: - A Christmas Carol, Charles Dickens এর লেখা একটি Novella/Short Novel. - It was published in 1843. - Novella হচ্ছে Short Novel যা ছোট গল্প থেকে বড় কিন্তু Novel থেকে ছোট। - Ebenezer Scrooge হচ্ছে স্বভাবের ক্ষেত্রে কৃপণ যাকে A Ghost of Christmas নানান ধরণের অদ্ভুত স্বপ্ন দেখায়। - স্বপ্নে তাঁকে এমন একটি বার্তা দেয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ সম্পদ নয়, সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হয়। - ক্রিসমাস ইভের রাতে তিনটি আত্মা—পাস্ট, প্রেজেন্ট, এবং ফিউচারের আত্মা—তাকে তার জীবনের বিভিন্ন মুহূর্ত দেখায়, যা তাকে উপলব্ধি করায় তার কৃপণতা এবং স্বার্থপরতার জন্য সে কতটা একাকী এবং দুঃখী। এই অভিজ্ঞতা Ebenezer Scrooge কে একটি সদয়, উদার মানুষে পরিণত করে, এবং সে তার জীবনকে অন্যদের কল্যাণে উৎসর্গ করতে শিখে।
• এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে: - Ebenezer Scrooge, - Jacob Marley, - Bob Cratchit, - Ghost of Christmas Present, - Tiny Tim, - Ghost of Christmas Past, - Fezziwig, - Ghost of Christmas Yet to Come, - Fred, - Mrs. Emily Cratchit, - Martha Cratchit, etc.
• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era. - Boz' was the pseudonym of Charles Dickens.
• Best Works: (Novels) - A Christmas Carol, - David Copperfield, - Bleak House, - A Tale of Two Cities, - Great Expectations, - Our Mutual Friend, - Hard Times, - The Pickwick Papers
Source: Britannica and Live MCQ Lecture.
১৫.
“Murder in the Cathedral” is a famous -
ক
Mock heroic epic
খ
Poetic drama
গ
Satire in verse
ঘ
Novella
ব্যাখ্যা
• “Murder in the Cathedral” is a famous play written by T. S Eliot. - The play was performed at Canterbury Cathedral in 1935 and published the same year. - দুইটি ভাগে বিভক্ত এটা মূলত: T.S Eliot রচিত একটি Poetic Drama. - St. Thomas Becket কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে। - এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে। - Thomas Becket রাজা দ্বিতীয় হেনরির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন, যিনি গির্জার ক্ষমতা সীমাবদ্ধ করতে চেয়েছিলেন। রাজাকর্তৃক প্ররোচিত চারজন নাইট ক্যান্টারবেরি ক্যাথেড্রালে বেকেটকে নির্মমভাবে হত্যা করে। নাটকটি আধ্যাত্মিক আত্মত্যাগ এবং ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে রচিত। - নাটকের ভাষা এবং কাব্যিক কাঠামো এটিকে একটি অনন্য নাট্যকর্মে পরিণত করেছে।
• Characters: - First Tempter, - Second Tempter, - Third Tempter, - Thomas Becket, - King Henry II, etc.
• T.S. Eliot: - He was an American-English poet, playwright, literary critic, and editor.
• Best Works: (poems) - The Waste Land (1922) - Four Quartets (1943). - The Sacred Wood (Collection of Essays).
• His well-known plays: - Murder in the Cathedral; - The Cocktail Party; - The Trail of a Judge etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
১৬.
'One Hundred Years of Solitude' is a novel written by a/an -
ক
Austrian writer
খ
Irish writer
গ
Colombian writer
ঘ
Russian writer
ব্যাখ্যা
• One Hundred Years of Solitude বা নিঃসঙ্গতার একশ বছর। is a novel written by Gabriel García Márquez. - গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কলম্বিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক। - তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক বিবেচনা করা হয়। - সুতরাং, 'One Hundred Years of Solitude' is novel written by a Colombian writer.
• One Hundred Years of Solitude - এটি সর্বপ্রথম ১৯৬৭ সালে Spanish Language এ Cien años de soledad নামে প্রকাশিত হয়। - এই novel টিকে লেখকের masterpeice হিসেবে ববেচনা করা হয় এবং the foremost example of his style of magic realism. - This is the author’s epic tale of seven generations of the Buendía family that also spans a hundred years of turbulent Latin American history, from the postcolonial 1820s to the 1920s. - তিনি ১৯৮২ সালে সাহিত্য novel পুরস্কার লাভ করেন mostly for his masterpiece 'One Hundred Years of Solitude'.
• গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কলম্বিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক। - তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক বিবেচনা করা হয়। - গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস One Hundred Years of Solitude বা নিঃসঙ্গতার একশ বছর। - এই উপন্যাসেরই একটি বিখ্যাত উক্তি হলো - They were so close to each other that they preferred death to separation.
• Gabriel Garcia Marquiz's other notable works - - Love in the Time of Cholera, - Memories of My Melancholy Whores, - News of a Kidnapping, - No One Writes to the Colonel, - One Hundred Years of Solitude, - The Leaf Storm ইত্যাদি।
Source: Britannica.
১৭.
Who wrote the novel 'Anna Karenina'?
ক
Fyodor Dostoevsky
খ
Voltaire
গ
Franz Kafka
ঘ
Leo Tolstoy
ব্যাখ্যা
• 'Anna Karenina' is a novel by the writer Leo Tolstoy. - Anna Karenina, in full, Anna Arkadyevna Karenina is the protagonist of the novel, যাকে ঘিরে কাহিনীটি রচিত এবং নামকরণ করা হয়েছে।
• ভালবাসা এবং বিশ্বাসঘাতকতা নিয়ে পুরো উপন্যাসটি রচিত। - বিবাহিত Anna এবং Vronsky এর মধ্যকার পরকীয়ার সর্ম্পক Anna এর স্বামী লোকলজ্জার ভয়ে মেনে নিলেও Anna পরে Vronsky এর সাথে পালিয়ে যায়। - কিন্তু Vronsky নিজেও পরে Anna এর সাথে বিশ্বাসঘাতকতা করে। - অবশেষে Anna ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
• Characters from Anna Karenina - - Vronsky, - Anna Karenina, - Konstantin Dmitrievich Levin, - Oblonsky, - Aleksei Karenin, - Kitty Shcherbatsky, - Dolly, - Sergius Ivanovich Koznyshev, - Varenka, - Nikolai Dmitrievich Levin, - Countess Vronsky, - Countess Lidia Ivanovna, - Sergei Alexeyich Karenin.
• বিখ্যাত উক্তি: - "All happy families are alike; each unhappy family is unhappy in its own way".
• Leo Tolstoy এর পুরো নাম Lev Nikolayevich, Graf (count) Tolstoy. - তিনি ১৮২৮ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। - He is considered a master of realistic fiction and one of the world’s greatest novelists. - তিনি তাঁর দুইটি সাহিত্য কর্ম ( two longest works) War and Peace (1865–69) and Anna Karenina (1875–77) এর জন্য বিশেষ ভাবে পরিচিত। - তাঁর এই দুইটি উপন্যাস কে সাধারণত সর্বকালের সেরা উপন্যাস হিসেবে গণ্য করা হয়।
• Tolstoy's other Notable Works: - Childhood, - Resurrection, - An Examination of Dogmatic Theology, - Boyhood, - Childhood, - Father Sergius, - Hadji-Murad, - Kholstomer, - My Confession, - Sevastopol in August, - Sevastopol in December, - Sevastopol in May, ইত্যাদি।
Source: Britannica.com
১৮.
চাপসৃষ্টিকারী গোষ্ঠী নয় কোনটি?
ক
সেন্টার ফর পলিসি ডায়ালগ
খ
আইন ও সালিশ কেন্দ্র
গ
দুর্নীতি দমন কমিশন
ঘ
সুশাসনের জন্যে নাগরিক
ব্যাখ্যা
- দুর্নীতি দমন কমিশন চাপসৃষ্টিকারী গোষ্ঠী নয়।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী: - চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা তাদের স্বার্থগত ইস্যুগুলোতে একই রকম মনোভাব পোষণ করে। - এই গোষ্ঠী নানাবিধ চাপ প্রয়োগ ও কৌশল অবলম্বনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া আদায় করে। - চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি নীতিকে প্রভাবিত করা। - চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন এক জনসমষ্টি যারা সমজাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। - চাপসৃষ্টিকারী গোষ্ঠী দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর প্রভাব বিস্তার করে।
- আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। - আইন ও সালিশ কেন্দ্র, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সুশাসনের জন্যে নাগরিক,এফবিসিসিআই প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে 'ছায়া মন্ত্রিসভা' গঠন করে কারা?
ক
সরকারি দল
খ
বিরোধী দল
গ
সুশীল সমাজ
ঘ
সশস্ত্র বাহিনী
ব্যাখ্যা
• বিরোধী দল: - প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে। - উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা। - তবে বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন। - সরকার যেন স্বৈরাচারি ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্যে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে। - তবে বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২০.
'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' প্রতিষ্ঠা করেন কে?
ক
সৈয়দ আমীর আলী
খ
রোকেয়া সাখাওয়াত হোসেন
গ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
ব্যাখ্যা
সমাজসেবা: মুসলিম নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ, স্বাবলম্বী মনোভাব সৃষ্টি সামাজিক ও রাজনৈতিক টোকার সচেতনতা সৃষ্টির জন্য বেগম রোকেয়া ১৯১৬ সালে "আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম" বা মুসলিম মহিলা সমিতি নামে একটি সংস্থা গড়ে তোলেন। এ সংস্থার মাধ্যমে তিনি নারী মুক্তি আন্দোলন শুরু করেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন: - নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর। - বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান। - মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। - 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। - এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া।
২১.
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান কবে?
ক
১৯৭৫ সালে
খ
১৯৭৬ সালে
গ
১৯৭৭ সালে
ঘ
১৯৭৮ সালে
ব্যাখ্যা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী: - ভাসানী ১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৯১৯ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। - পরে তিনি টাঙ্গাইল জেলার সন্তোষে গিয়ে তথাকার অত্যাচারিত কৃষকদের নেতৃত্ব গ্রহণ করেন। - ১৯৩৭ সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন।
- ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল জন্মলাভ করে। - নবগঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন মাওলানা ভাসানী, এবং টাঙ্গাইলের শামসুল হক হন সাধারণ সম্পাদক। - আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে ভাসানী তখনকার বিরোধী দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি মোর্চা গঠন করেন। - এ মোর্চার অপরাপর নেতা ছিলেন এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও হাজী মোহাম্মদ দানেশ।
- মওলানা ভাসানী ফারাক্কা চুক্তিকে বাংলাদেশের স্বার্থের পরিপন্থি বলে মনে করেন। - তিনি ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে এক লং মার্চে নেতৃত্ব দেন। - ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২২.
কোন ব্যক্তি ভারতীয় উপমহাদেশের সাধারণ জনগণের মাঝে শিক্ষার দ্যুতি ছড়ানোর জন্য তাঁর সমুদয় সম্পত্তি ওয়াকফ করে যান?
ক
রাজা রামমোহন রায়
খ
হাজী মুহম্মদ মুহসীন
গ
স্যার সৈয়দ আহমদ খান
ঘ
সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা
• সমাজকল্যাণ ক্ষেত্রে হাজী মুহম্মদ মুহসীনের অবদান: শিক্ষাক্ষেত্রে: - ভারতীয় উপমহাদেশের সাধারণ জনগণের মাঝে শিক্ষার দ্যুতি ছড়ানোর জন্য তাঁর সমুদয় সম্পত্তি ওয়াকফ করে যান। - ১৮০৬ সালের ২৬ এপ্রিল তাঁর বিশাল সম্পত্তি থেকে ১,৫৬,০০০ টাকা নিয়ে মুহসিন ট্রাষ্ট গঠন করেন। যার আয় থেকে এখনও হাজার হাজার শিক্ষার্থী আর্থিক সহায়তা লাভ করে থাকে। শিক্ষার প্রসারের জন্য নিজ এলাকায় হুগলী কলেজ ও হুগলী মাদ্রাসা স্থাপন করেন। - ধর্ম শিক্ষার জন্য তিনি বহু মাদ্রাসা, মক্তব ও মসজিদ নির্মাণ ও ধর্মীয় শিক্ষক নিয়োগ করেন। অমুসলিম ছাত্রদের জন্য তিনি উদারভাবে দান করেন।
• The required answer is - Someone who dislikes or distrusts humankind.
• Misanthrope (noun) English Meaning: A person who dislikes humankind and avoids human society. Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে, যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে, নরবিদ্বেষ; মানববৈরী।
Example Sentence: - The misanthrope hates people, believes they deserve to suffer, and wants to harm them when possible.
Source: 1. Merriam-Webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
What does the word "Presumptuous" mean?
ক
Careful and cautious
খ
Lacking confidence
গ
Humble and modest
ঘ
Overstepping proper boundaries
ব্যাখ্যা
• The required answer is - Overstepping proper boundaries.
• Presumptuous (adjective) English Meaning: Rude because of doing something although you know you do not have a right to do it. Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আচরণ ইত্যাদি) অহংকৃত; প্রধৃষ্ট।
Example Sentence: 1. It would be presumptuous of me to speak for the others. 2. Media coverage appears to be the driving force behind these rather presumptuous views.
Source: 1. Merriam-Webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Choose the correct spelling.
ক
Propriiety
খ
Proprieti
গ
Proepriety
ঘ
Propriety
ব্যাখ্যা
• Propriety (noun) English Meaning: Correct moral behavior or actions. Bangla Meaning: (১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য, যথাযথ। সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য; শোভনতা-শালীনতা (২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা।
Example Sentence: 1. The movie deals with the need for moral propriety in life. 2. They debated the propriety of the punishment that he was given.
Source: 1. Merriam-Webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
The synonym of the word 'Idolatry' is -
ক
Worshipping
খ
Vilification
গ
Ridicule
ঘ
Condemnation
ব্যাখ্যা
• Idolatry (Noun) English Meaning: - Very great admiration or respect for someone, often too great. - The act of praying to a picture or object as part of a religion. Bangla Meaning: (১) [countable noun, uncountable noun] পৌত্তলিকতা; পুতুল-পূজা; মূর্তিপূজা; প্রতিমাপূজা। (২) (কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি) অতিভক্তি; অত্যনুরাগ।
Example Sentence: 1. No matter what form religion may take; idolatry is the foundation of its worship. 2. The idolatry of her favorite rock star is one step removed from stalking.
Source: Live MCQ Lecture.
২৭.
Choose the correct sentence.
ক
I gathered a few information from various sources for the project.
খ
I gathered several informations from various sources for the project.
গ
I gathered some information from various sources for the project.
ঘ
I gathered few information from various sources for the project.
ব্যাখ্যা
• প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে এবং এর সাথে কোনো '-s/es' যুক্ত হয় না। - নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I gathered some information from various sources for the project.
• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে। - অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
• Determiner: - An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun); - কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun. - এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
২৮.
Identify the correct sentence.
ক
The organizers are forging of with a programme of public events.
খ
The organizers are forging into with a programme of public events.
গ
The organizers are forging for with a programme of public events.
ঘ
The organizers are forging ahead with a programme of public events.
ব্যাখ্যা
• Correct Sentence: The organizers are forging ahead with a programme of public events.
• forge ahead (phrasal verb with forge verb) English Meaning: to suddenly make a lot of progress with something. Bangla Meaning: অগ্রসর হওয়া বা, দ্রুত অগ্রগতি করা।
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Choose the correct sentence.
ক
Several deer crossing the road while we were driving through the countryside.
খ
Several deer crossed the road while we were driving through the countryside.
গ
Several deers crossed the road while we were driving through the countryside.
ঘ
Several deers crossed the road while we drove through the countryside.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Several deer crossed the road while we were driving through the countryside. - Bangla Meaning: আমরা যখন গ্রামাঞ্চল দিয়ে গাড়ি চালাচ্ছিলাম তখন বেশ কিছু হরিণ রাস্তা পার হয়েছিল।
• Deer, sheep, taka ইত্যাদির Singular ও Plural Form একই। - তাই deers না হয়ে deer হবে। - Several এরপর সাধারণত plural noun এরসাথে plural verb বসে, তাই were এর ব্যবহার সঠিক।
• আবার, • While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - - While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। - while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
৩০.
কোন দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়?
ক
লাওস
খ
ভুটান
গ
সিঙ্গাপুর
ঘ
কম্বোডিয়া
ব্যাখ্যা
→ 'ভুটান' দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়।
আসিয়ান (ASEAN): ▪ পূর্ণরূপ: ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। ▪ প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল। ▪ সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া। ▪ প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। ▪ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)। ▪ বর্তমান সদস্য সংখ্যা: ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।
৩১.
'পল হ্যারিস' নামটি কোন সংগঠনের সাথে জড়িত?
ক
লায়ন্স ক্লাব
খ
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল
গ
বিশ্ব স্কাউট আন্দোলন
ঘ
রোটারি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল: ▪ রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। ▪ এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। ▪ প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি। ▪ প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)। ▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র। ▪ সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। ▪ রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
উল্লেখ্য, - বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল। - অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। - মেলভিন জোন্স লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন।
তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৩২.
কোন সংস্থা G-7 জোটের অন্তর্ভুক্ত?
ক
সার্ক
খ
ওআইসি
গ
আফ্রিকান ইউনিয়ন
ঘ
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
G-7: - G-7 এর পূর্ণাঙ্গ রূপ হল Group of 7. - বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। - জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। - এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান। - এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
প্রতিষ্ঠা ও উদ্দেশ্য: প্রতিষ্ঠা: জি-৭ সংগঠনটি ১৯৭৫ সালে শুরু হয়, তখন এটি “জি-৬” নামে পরিচিত ছিল, পরে কানাডা যোগ দেওয়ার পর এর নাম পরিবর্তিত হয়ে জি-৭ হয়। উদ্দেশ্য: আন্তর্জাতিক অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, এবং বৈশ্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা।
বৈঠক ও কার্যক্রম: জি-৭ নেতাদের শীর্ষ সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের নিজস্ব নীতিমালা এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করে।
বিশেষ তথ্য: - রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়। - চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা কখনও এই জোটের সদস্য ছিল না।
তথ্যসূত্র: জি- ৭ ওয়েবসাইট।
৩৩.
'অরবিস' ইন্টারন্যাশনালের প্রধান কার্যক্রম কী?
ক
খাদ্য বিতরণ
খ
শিক্ষা উন্নয়ন
গ
অন্ধত্ব প্রতিরোধ
ঘ
জলবায়ু পরিবর্তন রোধ
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল: - অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল। - এটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা পরিহারযোগ্য অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে একত্রিত করে। - এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। - ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে। - ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩৪.
OPEC এর পূর্ণরূপ কী?
ক
Organization of the Petroleum Exporting Council
খ
Organization of the Petroleum Exporting Countries
গ
Organization of the Petroleum Exporting Cooperation
ঘ
Organization of the Petroleum Economic Council
ব্যাখ্যা
OPEC: - OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. - OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। - ১৯৬০ সালে OPEC গঠিত হয়। - প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)। - সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। - সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য। - বর্তমান সদস্য: ১২টি। সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।
৩৫.
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (RCEP)- এ কয়টি দেশ অন্তর্ভুক্ত?
ক
১০টি
খ
১৫টি
গ
২০টি
ঘ
২৫টি
ব্যাখ্যা
Regional Comprehensive Economic Partnership: - The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। - এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়। - চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ- ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। - যাদের মোট জনসংখ্যা প্রায় ২৩০ কোটি (বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ), এবং সবমিলিয়ে এটি ২৬.৩ ট্রিলিয়ন ডলারের বাজার। - এটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগকে উন্নত করার লক্ষ্যে কাজ করে।
উল্লেখ্য, সম্প্রতি (নভেম্বর, ২০২৪) বাণিজ্য কৌশলে বড় এক মোড় পরিবর্তনের অংশ হিসেবে, ভারতের সঙ্গে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের উদ্যোগ সরিয়ে রেখে; চীনের নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক জোট- রিজিওনাল কম্প্রেহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট (আরসিইপি বা আরসেপ) এ বাংলাদেশকে যুক্ত করাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
৩৬.
'BIMSTEC' মূলত কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
ক
বঙ্গোপসাগর
খ
ভারত মহাসাগর
গ
প্রশান্ত মহাসাগর
ঘ
দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা
BIMSTEC: - BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation. - প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে। - এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়। - বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
• এগুলো হলো: → বাংলাদেশ, → ভারত, → শ্রীলঙ্কা, → থাইল্যান্ড, → মিয়ানমার, → নেপাল ও → ভুটান।
তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৩৭.
'Human Rights Watch' কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক
১৯৬৮ সালে
খ
১৯৭৮ সালে
গ
১৯৮৮ সালে
ঘ
১৯৯৮ সালে
ব্যাখ্যা
Human Rights Watch: - 'Human Rights Watch' যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
এক নজরে Human Rights Watch- • প্রতিষ্ঠাতা : Robert L. Berstein. • প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল। • প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”. • সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। • নোবেল পুরস্কার লাভ :১৯৯৭ সাল। লক্ষ্য: - HRW এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকারের রক্ষা নিশ্চিত করা। - মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
প্রধান কার্যক্রম: - HRW মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে সাক্ষাৎকার, স্থানীয় সংস্থার সহযোগিতা এবং ফিল্ড রিসার্চের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। - সংগঠনটি বিশ্বজুড়ে মানবাধিকারের পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে। - মিডিয়া ও জনসাধারণের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে। - সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সাথে সংলাপ চালায়, যাতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয় এবং উন্নত মানবাধিকার নীতি প্রতিষ্ঠা পায়। - HRW কখনো কখনো ন্যায় বিচারের জন্য মামলা করার ক্ষেত্রে বা মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য আইনগত সহায়তা প্রদান করে।